শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন-শক্তি প্রধান- অন্তরঙ্গা চিচ্ছক্তি, বহিরঙ্গা মায়াশক্তি ও তটস্থা জীবশক্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/krishna.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন-শক্তি প্রধান- অন্তরঙ্গা চিচ্ছক্তি, বহিরঙ্গা মায়াশক্তি ও তটস্থা জীবশক্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/krishna.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🌻শ্রীচৈতন‍্যচরিতামৃতের আদিলীলায় পাই---*
*🌷ঈশ্বরের শক্তি হয় এ তিন প্রকার।*
*🌷এক লক্ষ্মীগণ,পুরে মহিষীগণ আর।।*
*🌷ব্রজে গোপীগণ আর সভাতে প্রধান।*
*🌷ব্রজেন্দ্রনন্দন যাতে স্বয়ং ভগবান।।*
*🌷স্বয়ংরূপ কৃষ্ণের কায়ব‍্যূহ তাঁর সম।*
*🌷ভক্ত-সহিতে হয় তাঁহার আবরণ।।*
*🌻শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন-শক্তি প্রধান-- অন্তরঙ্গা চিচ্ছক্তি, বহিরঙ্গা মায়াশক্তি ও তটস্থা জীবশক্তি।◆অন্তরঙ্গা চিচ্ছক্তি আবার তিন প্রকার--সন্ধিনী,সংবিৎ ও হ্লাদিনী।এর মধ্যে হ্লাদিনী শক্তিদ্বারা শ্রীকৃষ্ণ নিজে আনন্দ করেন এবং ভক্তদেরকে আনন্দ দান করেন।এই হ্লাদিনী শক্তির বিলাস আবার তিন প্রকার--ব্রজের কৃষ্ণপ্রেয়সী গোপীগণ, দ্বারকার শ্রীকৃষ্ণমহিষীগণ ও বৈকুন্ঠে লক্ষ্মীগণ।এর মধ্যে ব্রজগোপীগণই শ্রেষ্ঠ।কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমবশ‍্যতা এই ব্রজগোপীদের কাছে সর্বাপেক্ষা বেশী।তাই শ্রীকৃষ্ণ নিজ শ্রীমুখেই প্রেয়সী গোপীগণের কাছে নিজের ঋণের কথা স্বীকার করেছেন।*
*🌻শ্রীকৃষ্ণই স্বয়ং রূপ, স্বয়ং ভগবান।তাঁর ভগবত্তা থেকেই অন‍্যের ভগবত্তা।শ্রীকৃষ্ণের স্বরূপ অন‍্য কোন স্বরূপের অপেক্ষা রাখে না বলেই তিনি স্বয়ংরূপ।স্বদেহে ও কায়ব‍্যূহ‍ে (শরীরগুলি)যেমন কোন ভেদ নাই,তেমনি স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গেও তাঁর প্রেয়সী ব্রজগোপীগণের ভেদ নেই। অর্থ‍্যাৎ গোপীগণ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণেরই দেহগুলি বা আবির্ভাবগুলি।শ্রীকৃষ্ণই গোপীরূপে আত্মপ্রকাশ করেছেন।এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি বলে শক্তি ও শক্তিমানের অভেদ,ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণেরই মূর্তি বিশেষ।তাই ব্রজগোপীগণের আবির্ভাবও শ্রীকৃষ্ণের আবির্ভাবেরই অনুরূপ। ব্রজেন্দনন্দন শ্রীকৃষ্ণ যেমন স্বয়ংরূপ, তেমনি তাঁর শ্রেষ্ঠ প্রেয়সী শ্রীরাধাও শক্তির স্বয়ংরূপ অর্থ‍্যাৎ তিনি মূল কান্তাশক্তি।আর অন‍্যান‍্য ব্রজগোপীগণ শ্রীরাধারই কায়ব‍্যূহরূপ।ফলে দ্বারকা-মহিষী ও লক্ষ্মীগণ অপেক্ষা ব্রজসুন্দরীগণই শ্রেষ্ঠ।*
*🌹নারদ,সদাশিব, বলদেবাদি যেমন শ্রীকৃষ্ণের আবরণ তেমনি শ্রীবাসাদি,শ্রীঅদ্বৈতাদি,শ্রীনিত‍্যানন্দাদি ও শ্রীগদাধরাদি শ্রীমন্মহাপ্রভুর আবরণ।*

*🌷কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান।*
*🌷যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান।।*
*🌷কৃষ্ণের স্বরূপ হয় ষড়বিধ বিলাস।*
*🌷প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ।।*

*🌻শক্তিত্রয় জ্ঞান--,ভগবান শ্রীকৃষ্ণের তিনপ্রধান শক্তি-- অন্তরঙ্গা চিৎ বা চিচ্ছক্তি,বহিরঙ্গা মায়াশক্তি ও তটস্থা জীবশক্তি। এই তিনশক্তি এবং শ্রীকৃষ্ণ যে যে ভগবৎ স্বরূপে আত্মপ্রকট করেছেন--সে সম্বন্ধে যে জ্ঞান।*
*🌹ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ ছাড়া আরও ছয়রূপে বিহার করেন।সেই ছয় রূপ হল--প্রাভব,বৈভব,অংশ, শক্ত‍্যাবেশ,বাল‍্য ও পৌগন্ড। ◆প্রকাশের আবার দুইরূপ-- বৈভব প্রকাশ ও প্রাভব প্রকাশ।ব্রজে রাসলীলায় এবং দ্বারকায় মহিষী বিবাহে শ্রীকৃষ্ণের বহু মূর্তি তাঁর "প্রাভব" প্রকাশ ও শ্রীবলরাম তাঁর "বৈভব" প্রকাশ।শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চতুর্ভূজ হন,তখন তাঁর বৈভব বিলাস,আর ব্রজের দ্বিভূজ মূর্তি তাঁর "প্রাভব"প্রকাশ। লঘুভাগবতামৃত অনুসারে শ্রীকৃষ্ণ স্বরূপের অন্তর্ভুক্ত হল-- স্বয়ংরূপ, তদেকাত্মরূপ (অভিন্ন আত্মা যাঁর) এবং আবেশ। তদেকাত্মরূপ আবার দুই ভেদ যুক্ত--বিলাস ও স্বাংশ। বিলাস আবার দুই শ্রেণীতে বিভক্ত-- প্রাভব বিলাস ও বৈভব বিলাস।বাসুদেব,সঙ্কর্ষণ,প্রদ‍্যুম্ন, অনিরুদ্ধাদি প্রাভব-বিলাস আর কেশব,নারায়ণ, মাধবাদি চব্বিশ মূর্তি বৈভব-বিলাস।*
*🌻চিচ্ছক্তিকে স্বরূপশক্তি বলে আবার অন্তরঙ্গাশক্তিও বলে।"চিৎ" শব্দের অর্থ "চেতন" ; সুতরাং চিচ্ছক্তি হল চেতনাময়ী শক্তি--এটি অচেতন জড়শক্তি নয়।এই চিচ্ছক্তির সাহায্যেই ভগবৎস্বরূপ (অর্থ‍্যাৎ ভগবান) নিজের অন্তরঙ্গলীলা নির্বাহ করেন বলে একে স্বরূপশক্তি বলে।আবার এই শক্তিই ভগবৎ স্বরূপের মধ্যে থেকে স্বরূপানন্দ অনুভব করিয়ে ভগবানকে চমৎকৃত করে ; এবং ভক্তচিত্তে প্রকটিত হয়ে ভগবৎ-প্রীতি রূপে পরম-আস্বাদ‍্য হয়ে স্বরূপশক্তি আনন্দরূপে বিরাজ করে।এই কারণে চিচ্ছক্তিকে অন্তরঙ্গাশক্তি বলে।*
*🌺তাঁর বৈভব-অনন্ত--চিচ্ছক্তির বৈভব বা বিভূতি অনন্ত অর্থ‍্যাৎ চিচ্ছক্তির মাহাত্ম্য অপরিসীম।এটি শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি।শ্রীকৃষ্ণের স্বরূপ আবার "সচ্চিদানন্দময়,সৎ (সত্তা)",চিৎ (জ্ঞান) এবং আনন্দ।এই স্বরূপ শক্তির তিনটি বিভেদ-- সদ্ অংশে সন্ধিনী,চিৎ অংশে সংবিৎ ও আনন্দ অংশে হ্লাদিনী।সন্ধিনী শক্তির দ্বারা ভগবান নিজের সত্তা রক্ষা করেন।সংবিৎ শক্তিদ্বারা ভগবান নিজে জানেন ও অপরকেও জানান আর হ্লাদিনী শক্তি দ্বারা ভগবান নিজে আনন্দ অনুভব করেন এবং ভক্তদেরও আনন্দ অনুভব করান।এই তিন বিভেদের মধ্যে হ্লাদিনীই গুণে শ্রেষ্ঠ।এই হ্লাদিনীর একটি পরিণতির নাম প্রেম ; প্রেমের চরম-পরিণতি মহাভাব ; শ্রীরাধা এই মহাভাব-স্বরূপা।অন‍্যান‍্য ব্রজ গোপীগণ ও বিভিন্ন ভগবৎ-স্বরূপের কান্তাগণও হ্লাদিনীস্বরূপা। আবার শ্রীকৃষ্ণের ভগবত্তা জ্ঞান সংবিতের সার অংশ।সন্ধিনীশক্তির সার অংশের নাম শুদ্ধ সত্ত্ব।সমস্ত ভগবদ্ধাম,শ্রীমন্দির,শয‍্যা,আসনাদি সমস্তই শুদ্ধসত্ত্ব।এইভাবে বৈকুন্ঠাদি সমস্ত ভগবদ্ধাম সব ভক্তবৃন্দ,লীলা উপকরণাদি চিচ্ছক্তির বিভূতি।*
*🌻মায়াশক্তি বহিরঙ্গা-- মায়া জড় শক্তি বলে ভগবান থেকে সর্বদা দূরেই অবস্থান করে ; এজন‍্য একে বহিরঙ্গা শক্তি বলে।ভগবৎ স্বরূপের নিত‍্যলীলাস্থলের বাইরে জড় মায়াশক্তির জায়গা।আলো ও অন্ধকার যেমন একই জায়গায় থাকতে পারে না, তেমনি ভগবান ও মায়াও এক জায়গায় থাকতে পারে না।"কৃষ্ণ সূর্যসম,মায়া হয় অন্ধকার।যাঁহা কৃষ্ণ,তাঁহা নাহি মায়ার অধিকার "।। অর্থ‍্যাৎ মায়ার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কোনরকম সংযোগই নেই।*
*🌺মায়া দুইটি বৃত্তি--গুণমায়া ও জীবমায়া।সত্ত্ব,রজঃ ও তমঃ--এই ত্রিগুণাত্মক প্রকৃতিকে গুণমায়া বলে। আর মায়ার যে বৃত্তি (কামনা-বাসনা জড়িত চিত্ত)বহির্মুখ জীব স্বরূপকে আবৃত করে মায়িক বস্তুতে আসক্তি জন্মায় তাকে জীবমায়া বলে।জীবমায়ার আবার দুই প্রকার শক্তি-- আবরণাত্মিকা ও বিক্ষেপাত্মিকা।যে শক্তি দ্বারা জীবমায়া বহির্মুখ জীবের স্বরূপকে ঢেকে রাখে,তাকে বলে আবরণাত্মিকা শক্তি।আর যে শক্তি দ্বারা জীবমায়া মায়িক বস্তুতে বহির্মুখ জীবের আসক্তি জন্মায়,তাকে বলে বিক্ষেপাত্মিকা শক্তি। ভগবানের শক্তিতে এই মায়া থেকেই অনন্তকোটি প্রাকৃত ব্রহ্মান্ডের সৃষ্টি।তাই অনন্তকোটি ব্রহ্মান্ড মায়ারই বৈভব ; অর্থ‍্যাৎ অনন্তকোটি ব্রহ্মান্ড বহিরঙ্গা মায়াশক্তির বৈভব বা ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত।*
*🌻জীবশক্তি--অনন্তকোটি জীব ভগবানের যে শক্তির বৈভব,তা-ই হল জীবশক্তি।জীব ঈশ্বরের শক্তিস্থানীয়, সুতরাং জীবশক্তি চেতনাময়ী।তাই জীবশক্তি বহিরঙ্গা জড় মায়াশক্তি নয়,এমনকি মায়াশক্তির অন্তর্ভুক্তও নয়। কিন্তু জীবশক্তি ভগবানের স্বরূপশক্তি নয়, স্বরূপশক্তির অন্তর্ভুক্তও নয়।যেমন সূর্য‍্যরশ্মি সূর্য‍্যের ভিতরে থাকে না,তেমনি জীবশক্তি ভগবানের স্বরূপের মধ্যে থাকে না। এইভাবে বহিরঙ্গা মায়াশক্তির মধ্যে এবং অন্তরঙ্গা চিচ্ছক্তির মধ্যে থাকে না বলে জীবশক্তিকে তটস্থাশক্তিও বলা হয়।◆তট শব্দের অর্থ নদী বা সমুদ্রের জলসংলগ্ন অংশ,এই তট যেমন নদী বা সমুদ্রের অন্তর্ভুক্ত নয়,তেমনই জীবশক্তিও অন্তরঙ্গা চিচ্ছক্তি কিম্বা বহিরঙ্গা মায়াশক্তির অন্তর্ভুক্ত নয়।তাই জীবশক্তিকে তটস্থা শক্তি বলা হয়।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds