🆕 👉 শ্রীভগবানের মুখ, বাহু, উরু এবং পদ থেকে ব্রাহ্মণাদি চার বর্ণের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/barna.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🍀হরিভক্তিসুধোদয়ে ৭ অধ্যায়ে ধ্রুবচরিতে ২৮ শ্লোকে পাই--*
*🌷স্থানাভিলাষী তপসি স্থিতোহহং,*
*🌷 ত্বাং প্রাপ্তবান দেবমুনীন্দ্রগুহ্যম্।*
*🌷কাচং বিচিন্বন্নিব দিব্যরত্নং,*
*🌷স্বামিন্!কৃতার্থোহস্মি বরং ন যাচে।।*
*অন্বয়--,অহং স্থানাভিলাষী= আমি রাজসিংহাসনের অভিলাষী হয়ে ; তপসি স্থিতঃ=তপস্যা করে ; কাচং বিচিন্বন্=কাচ অনুসন্ধান করতে করতে ; দিব্যরত্নং ইব=দিব্যরত্নের মত ; দেবমুনীন্দ্রগুহ্যং=দেব-মুনিগণের অপ্রাপ্য ; ত্বাং প্রাপ্তবান্=তোমাকে পেয়েছি ; স্বামিন্=হে প্রভো ; কৃতার্থঃ অস্মি=আমি কৃতার্থ হয়েছি, বরং ন যাচে=বর প্রার্থনা করি না।*
*অনুবাদ=ধ্রুব, ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বললেন হে প্রভো!কাচ খুঁজতে খুঁজতে লোকে যেমন দিব্যরত্ন পায়,আমিও তেমনি পিতৃসিংহাসন লাভ করার জন্য তপস্যা করতে করতে তোমার শ্রীচরণ পেয়েছি,যে দেবতা ও মুনিগণের পক্ষেও দুর্লভ।হে প্রভু!এতেই আমি কৃতার্থ হয়েছি, আমার অন্য কোন বরের আর প্রয়োজন নেই।*
*শ্রীচৈতন্যচরিতামৃতের কথা।*
*🌷চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণে নাহি ভজে।*
*🌷স্বধর্ম করিতে সেই রৌরবে পড়ি মজে।।*
*🌻ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য,শূদ্র-- এই চারবর্ণ এবং ব্রহ্মচর্য্য,গার্হস্থ্য,বাণপ্রস্থ ও সন্ন্যাস--এই চার আশ্রমে থেকে যদি শ্রীকৃষ্ণ ভজন না করে,তবে জীব মায়াবন্ধন থেকে মুক্ত হতে পারে না ; বরং রৌরব (যে নরকে গো,স্ত্রী,ভিক্ষুক,ভ্রূণ ও ব্রাহ্মণ হত্যাকারী এবং অগম্যাগামী, তীর্থপ্রতিগ্রাহীরা গমন করে, সেটিকেই রৌরব নরক বলে)নামক নরকে পড়ে মজতে থাকে।অতএব ভক্তিই অভিধেয়।*
*🍀শ্রীমদ্ভাগবতে পাওয়া যায়--*
*🌷মুখবাহূরুপাদেভ্যঃ পুরুষস্যাশ্রমৈঃ সহ।*
*🌷চত্বারো জজ্ঞিরে বর্ণা গুণৈর্বিপ্রাদয়ঃ পৃথক্।।*
*অন্বয়=গুণৈঃ পৃথক্=(গুণদ্বারা আলাদা)বিপ্রাদয়ঃ(ব্রাহ্মণাদি-- ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য ও শূদ্র এই), চত্বারঃ বর্ণাঃ(চারটি বর্ণ), পুরুষস্য (শ্রীভগবানের), মুখবাহূরুপাদেভ্যঃ (যথাক্রমে মুখ,বাহু,উরু এবং পাদ হতে),আশ্রমৈঃ(আশ্রমগুলির-- ব্রহ্মচর্য্য,গার্হস্থ্য,বাণপ্রস্থ ও সন্ন্যাস, এই চারটি আশ্রমের),সহ জজ্ঞিরে (সহিত জন্মিয়াছে)।*
*অনুবাদ=সত্ত্বাদি গুণের পার্থক্য অনুসারেই শ্রীভগবানের মুখ,বাহু,উরু এবং পদ থেকে ব্রাহ্মণাদি চার বর্ণ (ব্রাহ্মণ,গার্হস্থ্য,বাণপ্রস্থ ও সন্ন্যাস)চার আশ্রমের উৎপত্তি হয়েছে।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
