🆕 👉 কামদেবের পাঁচটি বাণ ও পঞ্চ পুষ্পবাণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/prabhu.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🏹কামদেবের পাঁচটি বাণ ও পঞ্চ পুষ্পবাণ।*
*▪সম্মোহন,▪উন্মাদন,▪শোষণ, ▪তাপন,ও ▪স্তম্ভন।*
*🌻কামদেবের পাঁচটি পুষ্পবাণ।*
*🍀অরবিন্দ 🍀অশোক🍀 চূত বা আম্র মুকুল🍀নবমল্লিকা ও 🍀রক্তোৎপল।*
*🌷 ফুলময় ধনু নিল ফুল পঞ্চবাণ।*
*🌷মধুকর কোকিল করয়ে কলগান।।*
*অচৈতন্য শ্রীচৈতন্য সার্বভৌম ঘরে।*
*গোপীনাথ পাশে বসি পদসেবা করে।।*
*সার্বভৌম প্রভু মুখ আছে নিরখিয়া।*
*ইনি কোন বস্তু কিছু না পায় ভাবিয়া।।*
*নরসিংহরূপ প্রভুর দেখে একবার*
*বটুক বামণরূপ দেখে পুনর্বার।।*
*পুন দেখে মৎস্য কূর্ম বরাহ আকার।*
*পুন ভৃগুরাম হস্তে ভীষণ কুঠার।।*
*দূর্বাদলশ্যামরূপ দেখয় কখন।*
*কখন মুরলীধর নীরদবরণ।।*
*এ সব দেখিয়া তাঁর সন্দেহ ঘুচিল*
*ষড়্ ভূজ রূপে প্রভু উঠি দান্ডাইল।।*
*শচীর দুলাল যেই সেই ননীচৌর।*
*অন্তরেতে কালা কানু বাহিরেতে গৌর।।*
*ভূমে পড়ি দন্ডবৎ করে সার্বভৌম।*
*বাসু ঘোষ বলেসআর কেন মিছে ভ্রম।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*কাঁদে সব ভক্তগণ,হইয়া অচেতন,*
*হরি হরি বলি উচ্চৈঃস্বরে।*
*কিবা মোর ধন জন,কিবা মোর জীবন,*
*প্রভু ছাড়ি গেলা সবাকারে।।*
*মাথায় দিয়া হাত,বুকে মারে নির্ঘাত,*
*হরি হরি প্রভু বিশ্বম্ভর।*
*সন্ন্যাস করিতে গেলা,আমাসবে না বলিলা,*
*কাঁদে ভক্ত ধূলায় ধূসর।।*
*প্রভুর অঙ্গনে পড়ি,কাঁদে মুকুন্দ মুরারি।*
*শ্রীধর গদাধর গঙ্গাদাস।*
*শ্রীবাসের গণ যত,তাঁরা কাঁদে অবিরত,*
*শ্রীআচার্য্য কাঁদে হরিদাস।।*
*শুনিয়া ক্রন্দন রব,নদীয়ার লোক সব,*
*দেখিতে আইসে সব ধাঞা।*
*না দেখি প্রভুর মুখ,সবে শোকে বিগলিত,*
*বাল-বৃদ্ধ নাহিক বিচার।*
*কাঁদে সব স্ত্রী-পুরুষে,পাষন্ডিগণ হাসে,*
*বৃন্দাবন করে হাহাকার।।*
*গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব।*
*গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।।*
*কে আর করিবে দয়া পতিত দেখিয়া।*
*দুর্লভ হরির নাম কে দিবে যাচিয়া।।*
*অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া।*
*গোরা বিনু শূন্য হৈল সকল নদীয়া।।*
*বাসুদেব ঘোষ কান্দে গুণ সোঙরিয়া।*
*কেমনে রহিবে প্রাণ গোরা না দেখিয়া।।*
/\/\/\//#/#\/\//////#\///\/\////#/\/\/\
*কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া,নিজ অঙ্গ আছাড়িয়া,*
*লোটাঞা লোটাঞা ক্ষিতিতলে*
*ওহে নাথ কি কহিলে,পাথারে ভাসাঞা গেলে,*
*কাঁদিতে কাঁদিতে ইহা বলে।।*
*এ ঘর জননী ছাড়ি,মোরে অনাথিনী করি,*
*কার বোলে করিলা সন্ন্যাস।*
*বেদে শুনি রঘুনাথ,লইয়া জানকী নাথ,*
*তবে সে করিলা বনবাস।।*
*পূরবে নন্দের বালা,যবে মধুপুরে গেলা,*
*এড়িয়া সকল গোপীগণে।*
*উদ্ধবেরে পাঠাইয়া,নিজ তত্ত্ব জানাইয়া,*
*রাখিলেন তা সবার প্রাণে।।*
*চাঁদমুখ না দেখিব,আর পদ না সেবিব,*
*না করিব সে সুখবিলাস।*
*এ দেহ গঙ্গায় দিব,তোমার শরণ নিব,*
*বাসুর জীবনে নাহি আশ।।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
