শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪০. বস্ত্রহরণ লীলা 🌹 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_36.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                    ꧁ ৪০. বস্ত্রহরণ লীলা ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
            ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠👇👇🙏👇👇📚PDF গ্রন্থ📚
 ✧═══════════•❁❀❁•═══════════✧
বস্ত্রহরণ লীলার গৌরচন্দ্রিকা----------
আচম্বিতে একদিন ধন‍্য রম‍্য বেলে।
নিজজন সঙ্গে ক্রীড়া করে সন্ধ‍্যাকালে
সবার অঙ্গের বস্ত্র নিলা ত কাঢ়িয়া।
আনন্দে হাসয়ে সবে বিনগ্না করিয়া।।
সব জন লজ্জায় অবশ ভেল তনু।
করে আচ্ছাদয়ে অঙ্গ,চাটু করে পুনু।।
বস্ত্র দেহ বস্ত্র দেহ ত্রিজগত রায়।
এমন করিতে প্রভু তোরে না জুয়ায়।।
এ বোল শুনিয়ে প্রভুর অধিক উল্লাস।
ক্ষণেক অন্তরে সব জনে দিল বাস।।
লীলাগতি চলে প্রভু লোকে অলক্ষিত।
লোচন দাস জানে তাঁহার ইঙ্গিত।।

*বস্ত্রহরণ লীলা,গৌরচন্দ্রিকা*
*****************************
*গোরাচাঁদের কিনা এ লীলা।*
*পূরবে গোপীকা-চীর হরে,*
*এবে সে ভাবে বিভোল হৈলা।।*
*চাহি প্রিয় পরিকর পানে।*
*ভঙ্গী করি চীর হরে সে,*
*সভার কেবা এ মরম জানে।।*
*যেন হইল সকল সেই।*
*সুখের অবধি সাধি নিজ-,*
*-কাজ সবারে বসন দেই।।*
*দেখি দাস নরহরি ভণে।*
*ভূবনের মাঝে কে না উনমত,*
*এ চারু চরিত গানে।।*

*🌻সখী উক্তি*
*যমুনা হতে উঠে এস সব সখী।*
*আপন আপন বস্ত্র চিনে লও দেখি।।*
*এক কন্ঠ জলে রাধা দাঁড়াইয়া ছিল।*
*কৃষ্ণের নিকটে প‍্যারী প্রথম চলিল।।*
*বসন লইতে যান কাঁপিতে কাঁপিতে।*
*যত সখীগণ পরে চলিল পশ্চাতে*

*🌻কৃষ্ণ উক্তি🌻*
*বিবসনা ছিলে হয়ে জলে যমুনার*
*এই হেতু অপরাধ হইল সবার।।*
*ব্রত করি মহাপাপে কেন যে ডুবিবে।*
*জল নারায়ণ হন জান না কি সবে।।*
*তাহার বিহিত যদি পার হে করিতে।*
*তবে সবে পাবে বস্ত্র কহি যে নিশ্চিতে।।*
*গোপী শুনি বলে কি করিব শ‍্যাম।*
*লোচন কহে সবে কর সূর্য‍্যের প্রণাম।।*
*********************************
 *ব্রজলীলা,* *হেমন্তকালে ব্রজের বেশকিছু গোপীগণ শ্রীকৃষ্ণকে পরম পতিরূপে পাবার অভিলাষে কাত‍্যায়নী পূজো আরম্ভ করলেন।* *ব্রজ গোপীগণ প্রাতঃকালে স্নান করে* *অতি শুদ্ধাচারে,* *হবিষ‍্য আচরণের মধ্যে প্রথম দশদিন পূজো করলেন।* *তারপর পাদ‍্য অর্ঘ‍্য,আচমনগন্ধ দিয়ে পূজো করলেন ও গৌরীর নিকট শ্রীকৃষ্ণকে* *পরম পতিরূপে বর প্রার্থনা করলেন।* *এইভাবে বিংশতি দিবস অর্থ‍্যাৎ কুড়ি দিন,* *অতিবাহিত হল।* *তারপর ষোল উপচারে একমন একপ্রাণে পূজো সমাপন করলেন।* *এইভাবে এক মাস পূর্ণ হল।* *মা কাত‍্যায়নীর নিকট বর প্রার্থনা করলেন, মা কাত‍্যায়নী গোপীগণের পূজোয় তুষ্ট হয়ে বললেন তোমাদের ব্রত ভঙ্গ করবার জন‍্য যমুনায় গিয়ে স্নান কর,* *স্নানাদি করলে তোমাদের মনোআশা পূর্ণ হবে।* *তখন সকল ব্রজের গোপীগণ যমুনায় স্নানের উদ্দেশ্যে গমন করলেন।*

*পদ এক*
*কদম্বতলায় রাখি সভে ত বসন।*
*যমুনায় জলক্রীড়া করে সর্বজন*
*সুচিত্র বিচিত্রাম্বর থুয়ে বৃক্ষতলে।*
*রাই সহ সকলে বিবস্ত্র আছে জলে।।*
*ইহ তত্ত্ব হেথা কৃষ্ণ অন্তরে জানিলা।*
*শ্রীদামাদি সকলেরে নির্জনে কহিলা।।*
*দাদা বলরাম আদি যত সখাগণ।*
*সাবধানে কর ভাই গোধন চারণ।।*
*একবার যাব আমি যমুনার তীরে।*
*জলক্রীড়া করি আমি আসি ত্বরা করে।।*
*এত বলি শ্রীকৃষ্ণ করিলা গমন।*
*সেখানেতে সখীগণ আছে বিবসন।।*
*মনে মনে গোবিন্দ কৌতূক করিয়া।*
*সকল গোপীর বস্ত্র লৈল হরিয়া।।*
*অবিলম্বে উঠিলেন বৃক্ষের উপরে*
*বৃক্ষডালে রাখিলেন সকল অম্বরে।।*
*গোবিন্দের লীলা বুঝা বড় দায়।*
*লোচন কহে কৃপা কর দয়াময়।।*
*ব‍্যাখ‍্যা* *=একদিন ব্রজগোপকুমারীগণ কোন নির্জন জায়গায় সকলে মিলিত হয়ে নিজ নিজ অন্তরের কথা বলাবলি করছেন ও নয়নজলে ভাসছেন।* *এই অবস্থা দেখে তাঁদের হিতাকাঙ্খিনী বৃন্দা,কাত‍্যায়নী ব্রত করবার জন‍্য বললেন।* *কাত‍্যায়নী তন্ত্রে পাওয়া যায় যে,* *কাত‍্যায়নমুনি সর্বাগ্রে এই শক্তিদেবীর আরাধনা করেছিলেন বলিয়া কাত‍্যায়নী নামে প্রসিদ্ধ।*
*ব্রজকুমারীগণের ব্রতকালে তাঁদের বয়স অতি অল্প,* *তার মধ্যে বহু কুমারীগণ ত্রেতাযুগের নৈমিষারণ‍্যর যে ষাটহাজার মুনি ছিলেন তাঁরাই ব্রজে জন্ম নিয়ে ব্রজের গোপী হয়েছেন।* *সেই সিদ্ধদেহের তপবলে এত অল্প বয়সেই কৃষ্ণকে পতিরূপে পাবার আশায় ব্রত করেছিলেন।* *(কার্তিকী পূর্ণিমায় গৌণচান্দ্র কার্তিকমাস শেষ,তার পরদিন হতে অগ্রহায়ণী পূর্ণিমা পর্যন্ত গৌণচান্দ্র অগ্রহায়ণ মাস)* *ঋতু ছিল হেমন্তকাল।* *ব্রত সমাপন করে যমুনায় স্নান কালে ব্রজকুমারীগণ কৃষ্ণের নাম,রূপ,গুণ লীলাকীর্তন করাই তা কৃষ্ণের শ্রবণে আসে,* *তখন কৃষ্ণ যমুনায় আসে,দেখেন এই অবস্থা।* *(বিশেষ তত্ত্ব,ভাগবতে* *পায়,শ্রীকৃষ্ণ যখন ব্রজকুমারীগণের মনোআশা পূর্ণ* *করবার জন্য চীরঘাটে* *অগ্রসর হলেন,তখন* *দাম, সুদাম, বসুদাম ও কিঙ্কিণী নামক* *চারজন গোপবালক তাঁর সঙ্গে সঙ্গেই* *যেতে আরম্ভ করল।* *এই সমস্ত গোপবালকগণ তিন,চার বৎসর বয়স্ক* *এবং স্ত্রী-পুরুষ ভেদাভেদ জ্ঞান রহিত।* *এঁরা কৃষ্ণকে বড়ই ভালোবাসে বলে সর্বদা কৃষ্ণের কাছে থাকে,* *কৃষ্ণ যখন গোচারণ করবার জন্য বনে গমন করেন,* *তখন এঁরা মাতৃকোল পরিত‍্যাগ করে* *"ভাই কানাই" "ভাই কানাই" বলতে বলতে কৃষ্ণের সঙ্গে সঙ্গে গোঠে যাই।* *এঁদের শুদ্ধ ভালবাসায় মোহিত হয়ে কৃষ্ণও কখনও এঁদের সঙ্গ ছাড়া হতেন না।* *এই চারজন কৃষ্ণের মন,বুদ্ধি,চিত্ত ও অহঙ্কার রূপ চর্তুবিধ অন্তঃকরণ সদৃশ।*

*পদ দুই*
*ক্রীড়ারসে গোপীগণ আছে মত্ত মনে।*
*বস্ত্র হরিলন কৃষ্ণ কেহ নাহি জানে।।*
*নানাভাবে জলক্রীড়া করে গোপীসব।*
*বৃক্ষ হতে কৌতুক যে দেখেন মাধব।।*
*প্রধানা গোপীকা রাধা মধ‍্যতে রাখিয়া।*
*চারিদিকে সবে জল দিতেছে সেচিয়া।।*
*নয়ন শ্রবণে জল লাগয়ে তখন।*
*কাতর হৈলা রাধা হাসে জনার্দন*
*এমতে কিছুক্ষণ জলক্রীড়া করি।*
*বসন নিরখে সবে যত সহচরী।।*
*কেহ বলে কি উপায় হইবে এক্ষণে।*
*বিবসন সকলে কূলে উঠিব কেমনে।।*
*তোমার লীলা গো কে বুঝিতে পারে।*
*লোচন কয় তোমার চরণ ধরি শিরে।।*
*ব‍্যাখ‍্যা সংক্ষেপে*
*যমুনাবক্ষ আলোকিত করে অসংখ‍্য গোপবালিকাগণ তরঙ্গে তরঙ্গে ভেসে ভেসে জলক্রীড়া করছেন।* *এবং তাঁদের কন্ঠোত্থিত* *গানের তান যমুনাবক্ষ আনন্দ মুখরিত করে তীরভূমি ও কাননভূমি পর্যন্ত প্রতিনাদিত করছে।* *শ্রীকৃষ্ণ বৃক্ষ হতে তাঁদের অনিন্দ‍্যসুন্দর অনুরাগ মাখা মূর্তি দেখে ভাবে বিভোর হয়ে গেলেন,* *এবং কখন যে তাঁরা কৃষ্ণকে দেখবেন সেই অপেক্ষায় থির হয়ে কদম্বমূলে দাঁড়িয়ে রইলেন।* *(শ্রীহরি যখন ধ‍্যানমগ্ন ধ্রুবের কাছে উপস্থিত হয়েছিলেন,তখন ধ্রুবও ধ‍্যানাবেশে তাঁর আগমন লক্ষ‍্য করতে পারেন নাই।* *শ্রীহরি তখন তাঁর অচিন্ত‍্যশক্তি প্রভাবে ধ্রুবের হৃদয় হতে ধ‍্যেয়মূর্তি অপসারণ* *করলেন এবং তাতে ধ্রুবের ধ‍্যান ভঙ্গ হল।*) *যখন গোপকুমারীগণ কৃষ্ণের প্রতি লক্ষ‍্য করলেন না,* *তখন তাঁর চারসঙ্গীদের নিয়ে হাসাহাসি করতে লাগলেন* *তখন দেখলেন তাঁদের বস্ত্র যমুনার তীরে নেই,* *সমস্ত বস্ত্র কদম্ববৃক্ষের উপর আছে।* *তখন বৃক্ষে ননীচোরাকে দেখে বললেন,* *এই ননীচোরায় আমাদের বস্ত্র চুরি করেছে।* *তখন তাঁরা বস্ত্র পাবার জন্য বারংবার অনুরোধ করলেন,* *কারণ একেই হেমন্তকাল,অগ্রহায়ণ মাস,আবার যমুনার শীতল জল।* *সকলেই শীতে যবুথবু প্রায়।*


*🌻পদ তিন🌻*
*একেতো হেমন্তকাল তাহে বেলা শেষ।*
*শীতেতে সবার অঙ্গ কাঁপিছে বিশেষ।।*
*আর শুন ব্রজেতে পূজিনু পৌণমাসী।*
*মনে এ আশা হে তোমার হব দাসী।।*

 *পদ তিন ব‍্যাখ‍্যা*
*গোপকুমারীগণ কিছুতেই লজ্জা ত‍্যাগ করে কদম্ভমূলে আসতে প্রস্তুত হলেন না,কিন্তু মনে মনে সবকিছুই তাঁর শ্রীচরণে সঁপে দিয়েছিলেন।* *তাঁরা বলেছিলেন আমরা তোমার দাসী হব,* *দাসী হয়ে তোমার সব আদেশ পালন করব।* *যদি সত‍্য সত‍্যই বাক‍্যের সত‍্যতা পালন করতে হয় তাহলে লজ্জা ত‍্যাগ করতে বাধ‍্য হবে!* *শ্রীকৃষ্ণ ;রসিকেন্দ্রচূড়ামণি বললেন,* *হে গোপীকাগণ!* *তোমরা প্রতিশ্রুতি বদ্ধ,তোমরা কবে* *আমার দাসী হবে?* *এবং কবেই বা আমার আদেশ পালন করবে?* *তা আমি কিছুই বুঝতে পারছি না।* *যদি সত‍্য সত‍্যই তোমাদের কথা সত‍্য হয়,* *তোমরা যদি সত‍্যই আমার দাসী হয়ে আদেশ পালন করতে কৃতসঙ্কল্প হয়ে থাক,* *তাহলে তোমরা জল হতে উঠে বস্ত্র নিয়ে আমার কাছে এসো।* *আগমন কালে যেন তোমাদের অণুমাত্রও ক্রোধ কিম্বা অসন্তোষ ভাব প্রকাশ না পায়।* *এইকথা শোনার পর গোপকুমারীগণ*  *পরস্পর পরস্পরের দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলেন,* *সখি! এখন আমাদের উপায় কি হবে?* *কৃষ্ণানুরাগিনী গোপবালিকাগণ নানাবিধ চিন্তায় পড়ে গেলেন,* *যে লজ্জা রাখি না কৃষ্ণ রাখি!* *দুইয়ের মধ্যে কাকে রাখব!* *এই ভাবনা ভাবতে ভাবতে শেষে স্থির করলেন যে,* *কৃষ্ণ প্রাপ্তির আশায় লজ্জাকে চিরবিদায় করে কৃষ্ণের নিকট এলেন।*

*পদ চতুর্থ*
*দুইবাহু উর্ধ করি প্রণাম যে করিল*
*মহাপাপ হতে তাঁরা উদ্ধার পাইল*
*শুন বঁধূ আমাদের বাকী কিবা আছে।*
*কূল শীল লজ্জা লয়ে বসিয়াছ গাছে।।*
*মন প্রাণ দিয়ে তব লয়েছি শরণ।*
*তবে আর কেন শ‍্যাম না দাও বসন।।*
*কথা শুনি কৃষ্ণ মনেতে বিচারি।*
*প্রসন্ন হইয়া বস্ত্র দিলেন শ্রীহরি।।*
*প্রতি জনে জনে কৃষ্ণ দিলেন বসন।*
*সকলের প্রতি তবে বলেন বচন।।*
*আগামী কার্তিকে যবে পূর্ণমাসী হবে।*
*মহারাস স্থানে মনোবাঞ্জা পূর্ণ হবে।।*
*বস্ত্র পেয়ে গৃহে গেল যত গোপনারী।*
*সুবল আসিল তথা সঙ্গে গেল হরি।।*
*একনিষ্ঠ হয়ে যেজন ভজে রাধাগোবিন্দ।*
*দাস লোচন কহে পাই চরণারবৃন্দ।।*
*🌻ব‍্যাখ‍্যা🌻*
*কৃষ্ণানুরাগিনী গোপকুমারীগণ লজ্জাকে জলাঞ্জলী দিয়ে বিবসন অবস্থায় সূর্য‍্যদেবকে প্রণাম করলেন,* *তাঁরা মনে মনে দুটিবাহু তুলে বললেন,হে পরমপতি আমাদের যা কিছু ভালমন্দ তোমার রাঙ্গাচরণে অর্পণ করলাম,তুমি গ্রহণ কর।* *আজ হতে আমাদের অষ্টপাশ তোমার শ্রীরাঙ্গাচরণে নিবেদন করলাম।* *অষ্টপাশ কি?*
*ঘৃণা,শঙ্কা,ভয়ং,লজ্জা,জুগুপ্সা,চেতি পঞ্চমী।*
*কুলং,শীলং তথা জাতিরষ্টো পাশাঃ প্রকীর্তিতাঃ।।*
*অর্থ‍্যাৎ=ঘৃণা,শঙ্কা,ভয়,জুগুপ্সা (কুৎসা)* *কূল,শীল,ও জাতি এই অষ্টপাশ।*
*যত গোপকুমারীগণ বস্ত্র পেয়ে পরিধান করে নিজ নিজ গৃহে ফিরে গেল, তারপর গোচারণ ভূমি হতে সুবল এলো এবং তাঁর সঙ্গে কৃষ্ণও গোঠে ফিরে গেলেন।* *(রাসের কথা বলবেন।)* 
*🌻এখানেই রইল,ভুল ভ্রান্তি মার্জনীয়🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds