শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৯. ভগবান শ্রীকৃষ্ণের গোপী গোষ্ঠ লীলা 🌹 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_33.html

✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ ৩৯. ভগবান শ্রীকৃষ্ণের গোপী গোষ্ঠ লীলা ꧂
                       👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
: *🌻গোপী গোষ্ঠ,গৌরচন্দ্রিকা🌻*
*রসে ঢর ঢর,গৌরাঙ্গ সুন্দর,*
      *বঙ্কিম নয়নে চায়।*
*জিনি করিবর,গমন মন্থর,*
       *পরাণ দোলাঞা যায়।।*
*চাঁচর চিকুর,চূড়ার টালনি,*
        *তাহাতে চাঁপার কলি।*
*চূড়ার সৌরভে,জগৎ মাতল,*
         *ঝাঁকে ঝাঁকে উড়ে অলি।।*
*হেরি ভক্তগণ,আনন্দিত মন,*
       *সবে বলে হরি হরি।*
*রাইর রাখাল,ভাবেতে বিহ্বল,*
       *সেই অনুমান করি।।*
*সুরধূনী তীর,অতি মনোহর,*
         *বিহরে গৌরাঙ্গ রায়।*
*দীনহীন জনে,পাইল গৌরাঙ্গ,*
        *বাসুঘোষ রস গায়।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*অট্টালিকা পরি,বসিয়া কিশোরী,*
       *ভাবে শ‍্যামরূপ খানি।*
*শ্রীদাম সুদাম,ভাইয়া বলরাম,*
       *করতহি বেণু ধ্বনি।।*
*শুনি বেণুরব, স্তব্ধমান সব,*
     *হইল আহিরী বালা।*
*শ্বাস নাহি বহে,প্রাণ নাহি দেহে,*
     *বাঢ়ল বিরহ জ্বালা।।*
*হেনকালে তথা,আইল ললিতা,*
      *বিশাখারে লৈয়া সঙ্গে।*
*দেখি কমলিনী,পড়িল ধরণী,*
      *ধূলি ধূসর অঙ্গে।।*
*দেখিয়া ললিতা,হইয়া ব‍্যথিতা,*
      *তুলিয়া করিল কোলে।*
*শ‍্যাম বিনোদিনী,নিবেদন বাণী,*
      *অবধান কর বোলে।।*
*শ‍্যাম গোঠে গেল,মোযা যায় চল,*
       *ধরিয়া রাখাল বেশে।*
*শুনিয়া বচন,হরষিত মন,*
     *কহে যদুনাথ দাসে।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
    *ললিতা গো কেমন উপায় করি*
*শ্রীদাম সুদাম,আর বলরাম,*
      *বনে গেল মোর হরি।।*
*প্রাণনাথ গেল,মোরা যাই চল,*
      *আন ধড়া গুঞ্জা গাভা।*
*ললিতা বিশাখা,আর ইন্দুরেখা,*
      *সাজিয়া করহ শোভা।।*
*ললিতা সুন্দরী,জানয়ে চাতুরী,*
       *বলাই সাজিল ভাল।*
*বিশাখা সুন্দরী,রূপ মনোহারি,*
       *সুবলের বেশ কৈল।।*
*তুঙ্গবিদ‍্যা আসি,হাসি হাসি বসি,*
        *কহে জোড়হস্ত করি।*
*শুন প্রাণেশ্বরী,বচন মাধুরী,*
       *তোমারে বানাব হরি।।*
*এতেক বচন,শুনিয়া তখন,*
       *কমলিনী ধনি রাই।*
*শেখর আসিয়া,কহেন হাসিয়া,*
       *গুঞ্জা গাভা কিছু নাই।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*সখির সহিত,বেশের মন্দিরে,*
        *বসিলা আনন্দ চিতে।*
*তেজি নীলশাড়ী,পীতবাস পড়ি,*
       *চূড়াটি বান্ধিল মাথে।।*
*মৃগমদে তনু,তিলক রচিল,*
      *দু'আঁখি প্রভাতের ভানু।*
*প্রেমের আবেশে,অঙ্গ ঢর ঢর,*
       *করেতে মোহন বেণু।।*
*মকর কুন্ডল,শ্রুতিমূলে ভাল,*
       *মদন মোহিল মালে।*
*বামেতে হেলায়ে,চূড়াটি বান্ধিল,*
       *শিখি পিচ্ছ বনফুলে।।*
*কটিতে ঘুঙ্গুর, চরণে নূপুর,*
       *সখা সাজে জনে জনে।*
*করেতে পাঁচনি,দিয়া আবাধ্বনি,*
       *সবাই যাইছে বনে।।*
*কেহ কয় দাম,শ্রীদাম সুদাম,*
      *সুবলাদি প্রিয় সখা।*
*চলে বৃন্দাবনে,নটবর সনে,*
      *যাইয়া করিতে দেখা।।*
*কহে ইন্দুরেখি,শুন বিধুমুখী,*
      *তোমারে সাজাব হরি।*
*যদুনাথ দাস, কহয়ে বচন,*
       *এই না উপায় করি।।*


*মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কৈল কালা।*
*গলায় গাঁথিয়া দিল কদম্বের মালা।।*
*কপালে তিলক দিল সিন্দুর মোছিয়া।*
*কটিতটে পীতধড়া পরয়ে আঁটিয়া।।*
*মস্তকে বান্ধিল চূড়া শিখিপুচ্ছ তায়।*
*তাহাতে কতেক শোভা কহনে না যায়।।*
*বিনোদিনী কহে যদি সাজাইলা বনমালী।*
*শোভা নাহি করে,করে বিনা গো মুরলী।।*
*ললিতা চতুরা ছিল বুদ্ধি সিরজিল*
*নবীন পদ্মের কুঁড়ি তুলিয়া আনিল।।*
*তাহার উপরে সপ্ত ছিদ্র বনাইয়া।*
*বাজাইল বিনোদিনী তাহে ফুঁক দিয়া।।*
*শ্রীদাম নামেতে সখি কহে প্রাণ কানু।*
*কি লৈয়া বিপিনে যাবে কোথা পাবে ধেনু।।*
*বৃষভানুপুর হৈতে ধেনু আনাইল।*
*হৈ হৈ রব দিয়ে পাল চালাইল।।*
*বিনোদিনী হৈল কৃষ্ণ ললিতা বলরাম।*
*বিশাখা হৈল সুবল চিত্রা হৈল দাম।।*
*রাধিকার যত সখি রাখাল হইল।*
*বলরামের শিঙ্গা নাই ভাবিতে লাগিল।।*
*হেনকালে পৌণমাসী মনেতে জানিয়া।*
*আনিল হরের শিঙ্গা হরষিত হইয়া।।*
*শিঙ্গা দেখি বিনোদিনী হরষিত মন।*
*যদুনাথ দাস কহে করহ গমন।।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মুরলী ধরিয়া করে,বনমালা গলে পড়ে,*
       *তেজিল গজমতি হার।*
*রাখালের বেশ ধরে,তপন তনয়া তীরে,*
        *সখি সঙ্গে করে অভিসার।।*
*নীপমূলে যাইয়া বসি,বাজায়ে মোহন বাঁশী,*
       *ত্রিভঙ্গ হৈয়া বিধুমুখী।*
*শুনিয়া বাঁশীর গান,আনন্দে হরিল প্রাণ,*
        *দাস পূর্ণানন্দ বড় সুখী।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*হৈ হৈ রব দিয়া প্রবেশিল বনে।*
*আনন্দে বাজায় বাঁশী হরষিত মনে।।*
*শুনিয়া বেণুর ধ্বনি নটবর শ‍্যাম।*
*চিত চমকিত হেরে সুবলের বয়ান।।*
*একি অপরূপ ধ্বনি শুনিলাম শ্রবণে।*
*এমন বেণুর ধ্বনি হানিল পরাণে*
*পুলকিত তনু মোর সম্বরিতে নারি*
*যে-জন বাজাইল বাঁশী দাস হব তারি।।*
*শুবলেরে সঙ্গে করি দ্রুতগতি চলে।*
*দেখয়ে চাঁদের বাজার খেলে নীপমূলে।।*
*তটস্থ হৈয়া শ‍্যাম দাঁড়াইয়া রয়।*
*জগত মাতিল রূপে পূর্ণানন্দ কয়।।*********************************
   *কাতর হইয়া কহে নটবর শ‍্যাম।*
*আপনার নাম কহ,মোরে পরিচয় দেহ,*
      *কোনজাতি কোথা নিজ ধাম*
*আমরা থাকি এহি বনে,নিতই চরাই ধেনুগণে,*
    *কভু নাহি দেখি হেন রীতে।*
*বলাইদাদার সঙ্গে থাকি,কভু না তোমারে দেখি,*
     *সন্দেহ লাগয়ে মোর চিতে।।*
*এতশুনি কহে গৌরী,শুন হে সুন্দর হরি,*
    *আপনার দেহ পরিচয়।*
*প্রেম নাম ধরি আমি,বাস মোর মেদিনী,*
    *মাতা মোর তব পূজ‍্য হয়।।*
*তব প্রিয় মাতা যে,তাঁহার গৌরব সে,*
      *যে জন হয় মোর তাতে।*
*আমার যে বন্ধু জনে,তাহারে সবাই জানে,*
      *দাস পূর্ণানন্দ সাক্ষাতে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কহ তুমি কে বটে বনের দেবতা।*
*রাধা দরশন লাগি আসিয়াছ হেথা।।*
*শ‍্যাম কহে গোবর্ধন ধরিনু কুতূহলে।*
*রাই কহে সে যশোদার পূণ‍্যফলে*
*শ‍্যাম কহে ব্রহ্মাদি দমন করি আমি।*
*রাই কহে নন্দের গোধন রাখ তুমি।।*
*নিতি নিতি হরি তুমি চরাও বাছুরি*
*বান্ধি লৈয়া যাব তোমায় মথুরা নগরী।।*
*চমকিত হৈয়া শ‍্যাম চাহে চারিপানে।*
*কৃষ্ণেরে বান্ধিল রাই আপন বসনে।।*
*দৃঢ়তর বন্ধনেতে কাতর হৈয়া শ‍্যাম।*
*চরণ পানে চাহি দেখে লিখা শ‍্যাম নাম।।*
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
*কাতরে শ্রীহরি, দুই কর যোড়ি,*
      *কহে শুন প্রাণেশ্বরী।*
*তোমার মহিমা,বেদে নাহি সীমা,*
       *নাহি জানে হর-গৌরী।।*
*রাই বলে শ‍্যাম,মোর নিবেদন,*
     *তোমা না দেখিলে মরি।*
*ঘর তেয়াগিয়া,আসিলাম দেখিতে,*
      *নটবর বেশ ধরি।।*
*সঙ্গের সঙ্গিরা,মিলল আসিয়া,*
       *রাধিকা কানুর পাশে।*
*প্রেমের পাথারে,আনন্দে মগন,*
       *কহে পূর্ণানন্দ দাসে।।*
********************************
   *শিশু সব ফিরে অন্বেষিয়া।*
*কানাই কানাই বলি,ডাকে দুই বাহু তুলি,*
     *কোথাগেলি কানু ওরে ভাইয়া*
*কংস চর অবিরত,আইসে যায় কত শত,*
     *না জানি পড়িল কোন দায়।*
*কি বলিয়া ঘরে যাব,নন্দ আগে কি বলিব,*
    *কি কহিব যশোমতী মায়।।*
*কি কাজ করিলি বিধি,কোথা নিলি গুণনিধি,*
    *বজর পড়িল মোর মাথে।*
*যমুনাতে দিব ঝাঁপ,ঘুচাব হৃদয়ের তাপ,*
   *প্রাণ ত‍্যাগ করিব নিশ্চিতে।।*
*রাখাল আকুল হৈয়া,পড়ে অঙ্গ আছাড়িয়া,*
     *শুবল আইল হেনকালে।*
*উঠ ভাই তেজ দুঃখ,কি নাগিয়া এত শোক,*
     *দাস পূর্ণানন্দ ইহা বলে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুবলের কথা শুনি পুছে বলরাম।*
*কহরে শুবল কোথা নবঘনশ‍্যাম*
*না দেখিয়া মুখশশী ফাটে মোর হিয়া।*
*রাখহ আমার প্রাণ কানু দেখাইয়া।।*
*এতেক শুনিয়া শুবল কহে বলরামে।*
*ধেনু ফিরাইতে গেলাম কানাইর সনে।।*
*হেনকালে আইল তথা কংসের এক চর।*
*সঙ্গে সখাগণ তার রূপ মনোহর।।*
*আসিয়া বান্ধিল ভাই কানাইর করে।*
*দেখিয়া আকুল চিত পলাইলাম ডরে।।*
*এতশুনি ক্রোধাবেশে ধায় বলরাম।*
*দূরেতে পাইল দেখা নবঘনশ‍্যাম।।*
*ধাইল সকল সখা পাইল মুরারি।*
*দাস পূর্ণানন্দ কহে চরিত্র মাধুরী।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*🌻জয় রাধে শ‍্যাম, বিরাম।🌻*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds