✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*রামায়ণ তুলসীদাসের (৯)*
~~~~~~~~~~~~~~~~~
*পূর্বে লঙ্কায় বিশালাকার যুদ্ধকুশল রাক্ষসদের বাস ছিল।দেবতাগণ সেই রাক্ষসদের যুদ্ধে বিনাশ করেছিলেন।তখন সেইখানে দেবরাজ ইন্দ্রের নির্দেশে কুবেরের এককোটি রক্ষক (যক্ষ) বাস করছে,এইরকম খবর পেয়ে রাবণ সৈন্য নিয়ে দূর্গ অবরোধ করল।সেই অতিশয় ভয়ঙ্কর যোদ্ধা ও তার বিশাল সৈন্যবাহিনী দেখে যক্ষগণ প্রাণ নিয়ে পালিয়ে বাঁচল।দশানন নগরকে ভালভাবে পর্যবেক্ষণ করে বুঝল যে তার বাসস্থানের সমস্যা মিটতে চলেছে।লঙ্কার স্বাভাবিক সৌন্দর্য্য আর তা শত্রুদের অগম্য জেনে,সে সেইখানেই রাজধানীর গোড়াপত্তন করল।যোগ্যতা নিরূপণ করে গৃহসব বিতরণ করে সে রাক্ষসদের তুষ্ট করল।এর মধ্যে একবার কুবেরকে আক্রমণ করে সে তার "পুষ্পকরথ"ছিনিয়ে আনল।*
*🌼কৌতুকহী কৈলাস পুনি লীনহেসি জাই উঠাই।*
*মনহুঁ তৌলি নিজ বাহুবল চলা বহুত সুখ পাই।।*
*🌻সকৌতুকে রাবণ একবার কৈলাস পর্বত তুলে নিল ; যেন সে নিজ বাহুবল পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে সেইখানে ফিরে এলো।*
*🌻আমরা সচরাচর দেখে থাকি যে লাভ হলেই লোভ বেড়ে যায়।তেমন ভাবেই রাবণের সুখ,সম্পদ,পুত্র,সৈন্যসামন্ত,সাহায্যকারী,বিজয়,প্রতাপ,বল,বুদ্ধি ও গৌরব উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল।রাবণের কাছে ছিল অতিশয় বলবান কুম্ভকর্ণসম ভাই,যার সমকক্ষ যোদ্ধা জগতে ছিল না।কুম্ভকর্ণ সুরা পান করে ছয়মাস কাল নিদ্রাগমন করত।নিদ্রা থেকে উঠলেই তছনছ হয়ে যেত ; তার সমর দক্ষতা বর্ণনাতীত ছিল।লঙ্কায় এমন অসংখ্য বলবান বীর ছিল।রাবণের জ্যেষ্ঠ পুত্রের নাম মেঘনাদ,সে ছিল একজন জগতবিখ্যাত যোদ্ধা।যুদ্ধক্ষেত্রে তার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না।স্বর্গলোকে মেঘনাদের ভয়ে ত্রাহি ত্রাহি রব উঠত। তাছাড়া রাবণের কাছে দুর্মুখ,অকম্পন,বজ্রদন্ত, ধুমকেতু আর অতিকায়সম বীর যোদ্ধা সকলও ছিল যারা একাই সমগ্র জগতকে পদানত করতে সক্ষম ছিল।রাক্ষসগণ ইচ্ছানুরূপ রূপ ধারণ করতে পারত।তারা আসুরী মায়ায় পারদর্শী ছিল।দয়াধর্ম বলে তাদের কিছু ছিল না স্বপ্নেও।🌻একবার রাবণ সমায় উপবিষ্ট নিজ রাক্ষসকুলকে দেখল,সে দেখল যে অগণিত পুত্র-পৌত্র,কুটুম্ব ও সেবকগণ উপস্থিত।সমগ্র,রাক্ষসকূলকে গণনা করে শেষ করতে পারে?নিজ সৈন্যবল প্রত্যক্ষ করে স্বভাবে অহংকারী রাবণ গর্বিত ও ক্রোধিত হয়ে বলল,হে রাক্ষসগণ! শোন,দেবতাগণ আমাদের শত্রুভাবাপন্ন।তারা সম্মুখ সমরে ভীত।বলবান শত্রু দেখলেই তারা পলায়ন করে।একটিমাত্র উপায়ে তাদের ধ্বংস করা সম্ভব।তা আমি বুঝিয়ে বলছি।একবার তা শোনো।(তাদের বলবৃদ্ধিতে সহায়ক)ব্রাহ্মণভোজন,যজ্ঞ,হোম ও শ্রাদ্ধ,এই সব কার্য্যে তোমরা বাধা দাও।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


