✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(১১)রামায়ণ তুলসীদাসের🌻*
^^^^^^ ^^^^^^ ^^^^ ^^^^^^^
*জপ জোগ বিরাগা তপ মখ ভাগা শ্রবন সুনই দসসীসা।*
*আপুনু উঠি ধাবই রহৈ ন পাবই ধরি সব ঘালই খীসা।।*
*অস ভ্রষ্ট অচারা ভা সংসারা ধর্ম সুনিঅ নহিঁ কানা।*
*তেহি বহুবিধি ত্রাসই দেস নিকাসই জো কহ বেদ পুরানা।।*
*🌻জপ,যোগ,বৈরাগ্য,তপস্যা ও যজ্ঞে দেবতাদের যজ্ঞভাগ দান= এই সকল কথা কানে এলেই রাবণ তা বন্ধ করবার জন্য স্বয়ং ঘটনাস্থলে ছুটে যেত আর সব কিছু তছনছ করে দিত।ধর্মাচরণ অনুমদিত নয় এই অলিখিত আইন বলবৎ হয়ে গেল।কেউ বেদ ও পুরাণকথা বললেই তাকে অপদস্থ করে দেশছাড়া করা হত।🌻*
*🌻রাক্ষসদের অত্যাচার চরমে উঠল যা বলে বোঝানো যায় না।শুধু হিংসায় যাদের প্রীতি তাদের পাপাচরণ যে মাত্রাতিরিক্ত হবে তা তো বলাই বাহুল্য।🌻*
*বরনি না জাই অনীতি ঘোর নিসাচর জো করহিঁ।*
*হিংসা পর অতি প্রীতি তিনহ কে পাপহি কবনি মিতি।।*
<><><><><><><><><><><><><><<<<<><><><>>
*🌻সর্বত্র তখন পরদ্রব্য ও পরনারীতে আসক্তি ; দুষ্ট, চোর নোংড়ামিতে রমরমা।কেহ পিতা,মাতা, দেবতাগণদের সম্মান দেয় না ; আর সাধু করবার তো প্রশ্নই ওঠে না বরং তারা সাধুদের দিয়ে সেবা করিয়ে নেয়।শ্রীশঙ্কর বললেন,হে ভবানী!এইরূপ ব্যভিচারীকে রাক্ষস আখ্যা প্রদান করাই শ্রেয়।এইভাবে ধর্মের এই বিপুল অবক্ষয় দেখে ধরণীদেবী অত্যন্ত ভীত ও ব্যাকুল হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন,পরদ্রোহী অর্থ্যাৎ অপরের অনিষ্টকারীর বোঝা আমার কাছে পাহাড়,নদী,সমুদ্র সবের চেয়ে বেশী কষ্টকর হয়ে উঠছে।চতুর্দিকে ধর্মের অবক্ষয় কিন্তু রাবণের ভয়ে তিনি কিছু মুখ তুলে বলতে পারেন না।অবশেষে,বিচার-বিবেচনা করে ধেনুরূপ ধারণ করে মাতা বসুন্ধরা সেইস্থানে গেলেন যেখানে দেবতা ও মুনিঋষিগণ লুকিয়ে ছিলেন।তিনি রোদনাকুল হয়ে সমস্ত দুঃখ তাঁদের বললেন কিন্তু কাজের কাজ কিছুই হল না।🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻তখন দেবতা,মুনি ও গন্ধর্ব সমবেত হয়ে শ্রীব্রহ্মার কাছে গমন করলেন।ভয়ে ও শোকে বিহ্বল বসুন্ধরা দেবীও ধেনুরূপ হয়ে সঙ্গে চললেন।ব্রহ্মা সমস্তকথা শুনলেন কিন্তু বুঝলেন যে বিহিত করা তাঁর পক্ষে সম্ভব নহে।তখন বসুন্ধরা দেবীকে বললেন,তুমি যাঁর দাসী সেই অবিনশ্বর শ্রীহরিই আমাদের উদ্ধার করতে পারেন।🌻*
*🌻ব্রহ্মা বললেন,হে বসুন্ধরা!একাগ্র চিত্তে শ্রীহরির চরণারবিন্দ স্মরণ করো।তিনি সেবকের দুঃখ কষ্টের কথা জানেন।তিনিই তোমাকে সুকঠিন বিপত্তি থেকে উদ্ধার করবেন।🌻*
*দেবতাদের মধ্যে বিচার-বিবেচনা হতে লাগল।প্রভুকে এখন কোথায় পাওয়া যাবে যাতে তাঁর কাছে গিয়ে সকলকে রক্ষার জন্য নিবেদন করা যায়।কেহ কেহ বললেন বৈকুন্ঠে আবার কেহ কেহ বললেন ক্ষীরসাগরে আছেন বলে জানানো হল।প্রভুর প্রতি যাঁর হৃদয়ে যেমন ভক্তি ও প্রেম থাকে তাঁর কাছে তেমন রূপেই প্রভু আত্মপ্রকাশ করেন।সেই সময়ে হে পার্বতী! আমিও সেখানে উপস্থিত ছিলাম।আমি তাদের মনে করিয়ে দিলাম যে ভগবান সর্বত্র সমরূপে পরিব্যাপ্ত। তাঁর আবির্ভাব প্রেমপ্রীতির উপর নির্ভরশীল।এমন দেশ,কাল,দিগদিগন্ত কোথায়,যেখানে প্রভু নেই?তিনি বিশ্বচরাচরে পরিব্যাপ্ত, জগন্ময় হয়েও নিস্পৃহ ও নিরাসক্ত।অগ্নি যেমন অরণি মন্থনাদির দ্বারা প্রকট হয় তেমনই প্রভুও প্রেমসাধন দ্বারা আবির্ভূত হন। আমার কথা সকলের মনঃপূত হল।ব্রহ্মা সাধুবাদ জানাইলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



