শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২. রামায়ণ 🙏 তুলসী দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_54.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ১২. রামায়ণ 🙏 তুলসী দাস 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২)রামায়ণ তুলসীদাসের*
*🌻শিব বললেন,আমার কথায় প্রজাপতি ব্রহ্মা আনন্দ বিহ্বল হয়ে উঠলেন।অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করে তাঁর নয়ন অশ্রুসজল হয়ে উঠল।ব্রহ্মা পরম অনুরাগে করজোড়ে প্রভুর স্তবস্তুতি করতে লাগলেন।*
*🌻হে দেবাদিদেব সুখদায়ক শরণাগতবৎসল শ্রীভগবান!আপনার জয় হোক!জয় হোক!হে গোব্রাহ্মণবৎসল,অসুরমর্দন শ্রীলক্ষ্মীকান্ত! আপনার জয় হোক!হে সুর ও বসুন্ধরা পালনকর্তা!অনুপম অনবদ‍্য আপনার লীলা যার মর্ম জানা কারো পক্ষে সম্ভব নহে।এমন সহজ কৃপালু দীনশরণ প্রভু!আপনি আমাদের উপর কৃপা করুন।*
*🌻হে অবিনাশী,সর্বব‍্যাপী,সর্বান্তর্যামী,পরম আনন্দময়,অবিগত,ইন্দ্রিয়াতীত,পূতচরিত্র,মায়াতীত মুকুন্দ(মোক্ষদাতা), আপনার জয় হোক!জয় হোক!যাঁর জন্য সর্বত‍্যাগী ও বিগত মোহ(জ্ঞানী) মুনিবৃন্দও অত‍্যন্ত অনুরাগযুক্ত হয়ে দিবারাত্র ধ‍্যান ও লীলাকীর্তন করেন,সেই সচ্চিদানন্দ বিগ্রহের জয় হোক।*
*🌻যিনি কারো সাহায্য ছাড়াই একা অথবা নিজেকে ত্রিগুণরূপ ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বর করে অথবা উপাদান কারণ ছাড়াই অর্থ‍্যাৎ স্বয়ংই সৃষ্টির অভিন্ন নিমিত্ত উপাদান কারণ হয়ে,তিন রকমের সৃষ্টি করেছেন,সেই পাপ বিনাশন ভগবান আমাদের চিন্তা হরণ করুন।আমরা ভক্তি জানি না,পূজাও জানি না।যিনি জন্মমৃত‍্যুসম ভবভয়ভঞ্জন,মুনিমনঃরঞ্জন ও বিপদনাশক আমরা (দেবতাগণ) ছলচাতুরীরহিত হয়ে কায়মনোবাক‍্যে সেই ঈশ্বরের শরণাগত হলাম।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ১২. রামায়ণ 🙏 তুলসী দাস 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻যাঁকে পূর্ণরূপে জানতে দেবী সরস্বতী,বেদ,শেষনাগ ও মুনিঋষিদের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি আর যাঁকে বেদ দীনশরণ আখ‍্যা দিয়ে থাকেন,সেই ভগবান আমাদের উপর কৃপা করুন।আপনি ভবসাগর (মন্থনের) মন্দারপর্বত,অলোকসুন্দর,গুণসম্পন্ন ও সুখপুঞ্জস্বরূপ। হে নাথ!সিদ্ধ,মুনি ও দেবতাসকল ভয়ে অতিশয় ব‍্যাকুল হয়ে আপনার শ্রীপাদপদ্মের শরণাগত হয়েছেন।*
*🌻দেবতা ও বসুন্ধরাকে ভয়ার্ত জেনে তাঁদের স্তবস্তুতিতে প্রসন্ন হয়ে শোক ও সন্দেহ নিরসনকারী দৈববাণী ঘোষিত হল যা অনুপম গাম্ভীর্য‍্যযুক্ত ছিল।*
*🌻দৈববাণীতে শোনা গেল,হে মুনি, সিদ্ধ,সুরসকল!ভয় পেয়ো না।তোমাদের জন্য আমি নরতনু ধারণ করব আর উদার (পবিত্র) সূর্য‍্যবংশে কলাসহিত অবতরণ করব।পূর্বে কশ‍্যপ ও অদিতি যখন কঠিন তপস‍্যা করেছিলেন তখন আমি তাঁদের বরদান করেছিলাম।তাঁরাই নরপতি দশরথ ও কৌশল‍্যা রূপে অযোধ‍্যাপুরীতে আবির্ভূত হয়েছেন। দেবর্ষি নারদের কথা সত‍্য প্রমাণ করবার জন্য চারভ্রাতা রূপে তাঁরই গৃহে রঘুকুল আলোকিত করে আমি অবতরণ করব।পরাসক্তি সহ আমার আগমন হবে।ভূভার হরণ নিমিত্ত আমার অবতরণ।অতএব হে দেবতাগণ!ভয় পেয়ো না।আকাশবার্তা স্বকর্ণে শ্রবণ করে দেবতাগণ তৎক্ষণাৎ ফিরে গেলেন।তাঁদের চিত্তে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হল। এইবার ব্রহ্মা কর্তৃক বসুন্ধরা দেবীকে আশ্বাসন দেওয়া হল।অবলম্বন লাভ করে যেন বসুন্ধরা দেবী নির্ভয় হয়ে গেলেন।*
*🌻ব্রহ্মা দেবতাদের উপদেশ দান করে বললেন,তোমরা সকলে বানররূপ ধারণ করে মর্ত‍্যলোকে গমন করে ভগবানের শ্রীপাদপদ্ম সেবায় নিত‍্যযুক্ত হয়ে যাও।অতঃপর তিনি স্বলোকে গমন করলেন।*
*🌻দেবতাগণ স্বলোকে ফিরে গেলেন। সকলেই তখন প্রসন্নচিত্ত।ভগবানের আদেশও তাঁদের মনঃপূত হয়েছিল।তাঁরা তৎক্ষণাৎ তা পালন করতে তৎপর হলেন।*
*🌻পৃথিবীতে বানরতনু ধারণ করে তাঁদের আগমন হল।সকলেই মহাবীর ও অতি বিক্রম হয়ে অতুলনীয় বল ও প্রতাপের অধিকারী হলেন।বীরসকলের অস্ত্র হল পর্বত,বৃক্ষ ও নখ।সেইসকল স্থির-ধীসম্পন্ন (বানররূপী দেবতাগণ) ভগবানের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। পর্বত অরণ‍্য সর্বত্র সুন্দর বানর সৈন‍্যবাহিনীতে ছেয়ে গেল।বানর সৈন‍্যকে প্রস্তুত রেখে আমরা প্রসঙ্গান্তরে গমন করলাম।অযোধ‍্যায় তখন রঘুকুল শিরোমণি দশরথ স্বমহিমায় বিরাজমান ছিলেন।রাজা দশরথের গুণগান বেদেও পাওয়া যায়।রাজা ছিলেন পরম ধার্মিক,সর্ব গুণাকর ও জ্ঞানসম্পন্ন। তাঁর চিত্তে ছিল শাঙ্গধনুর্ধারী ভগবানের প্রতি অনন‍্য ভক্তি।তাই তিনি স্বাভাবিক ভাবেই ভগবানে নিত‍্যযুক্ত থাকতেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
        *ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds