শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭. রামায়ণ 🙏 তুলসী দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ ৭. রামায়ণ 🙏 তুলসী দাস 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻প্রতাপভানু রাজা সপ্তম*
*এই ক্ষেত্রে তো রাজা প্রতাপভানুর কোন অপরাধই হয়নি।দৈববাণী শুনে ব্রাহ্মণগণ চমকে উঠলেন।তখন রাজা দ্রুতগতিতে পাকশালায়(রান্নাঘরে)গেলেন।রন্ধনশালায় গিয়ে দেখলেন,রন্ধন করা আহার্য‍্য নেই আর সেই পাচক ব্রাহ্মণও নেই।রাজা চিন্তায় বিহ্বল,রাজা ফিরে এসে সকল বৃত্তান্ত ব্রাহ্মণদের বললেন এবং স্বয়ং ভীত ও ব‍্যাকুলচিত্ত হয়ে মাটিতে বসে পড়লেন।*
*🌻তখন ব্রাহ্মণগণ বললেন,হে রাজা প্রতাপভানু!বুঝলাম আপনি নির্দোষ তবু নিয়তিকে খন্ডন করা যায় না।ব্রহ্মশাপ অতি ভয়ংকর তার অন‍্যথা হয় না।🌻*
*🌻এইকথাগুলি বলে ব্রাহ্মণগণ বিদায় নিলেন।পুরবাসীগণ যখন এই সংবাদ শুনলেন তখন তারা হা-হুতাশ করে বিধাতার উপরেই দোষারোপ করতে লাগলেন।তিনি তো হংস সৃষ্টি করতে গিয়ে কাক সৃষ্টি করলেন!এমন পুণ‍্যাত্মা রাজাকে দেবতা করা উচিত ছিল আর তাঁকে নাকি রাক্ষসকূলে পাঠিয়ে দিলেন!এদিকে পুরোহিতকে গৃহে পৌঁছে দিয়ে অসুর কালকেতু সব বিবরণ কপটতাপসকে জানাল।সেই দুষ্ট তাপস সর্বত্র সংবাদ প্রেরণ করে রাজা প্রতাপভানু দ্বারা পরাজিত সকল রাজাদের একত্র করল।তারা সকলে একজোট হয়ে সৈন‍্যসামন্ত নিয়ে রাজা প্রতাপভানুর রাজ‍্য আক্রমণ করল।তারা দুন্দুভি বাদ‍্য সহকারে নগর অবরোধ করল।প্রত‍্যহ যুদ্ধ হতে লাগল।রাজা প্রতাপভানুর শৌর্যবীর্যসম্পন্ন যোদ্ধাগণ যুদ্ধে বীরের মৃত‍্যু বরণ করল।রাজা অনুজসহিত রণভূমিতে শায়িত হলেন।সত‍্যকেতুর বংশে বাতি দেবার কেহ রইল না।ব্রাহ্মণদের অভিশাপ যে মিথ‍্যা হওয়া সম্ভব নয়।শত্রুকে পরাভূত করে ও পুনরায় প্রতিষ্ঠিত হয়ে রাজাগণ বিজয় ও যশ অর্জন করে নিজ নিজ রাজ‍্যে ফিরে গেল।* *🌻মহামুনি যাজ্ঞবাল্ক‍্য বললেন, হে ভরদ্বাজ!শোন,বিধাতা প্রতিকূল হলে ধূলি সুমেরু পর্বতসম বিশাল,পিতা যমসম কালরূপ ও রজ্জুও সর্পসম ভয়ংকর হয়ে ওঠে।🌻*
*🌻হে মুনি!শোন,যথাকালে রাজা প্রতাপভানুর সপরিবারে রাক্ষস রূপে জন্ম হল।নাম হল রাবণ।পরম শৌর্যবীর্য‍্যসম্পন্ন রাবণের দশমুন্ড ও বিংশ বাহু ছিল।অনুজ অর্ধমর্দন হলেন বলবান রাক্ষস কুম্ভকর্ণ।মন্ত্রী ধর্মরুচি রাবণের বৈমাত্রেয় ভাই হলেন।যিনি বিভীষণ নামে পরিচিত হলেন,তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও জ্ঞানবিজ্ঞানের ভান্ডার।রাজা প্রতাপভানুর পুত্র ও সেবক সকলের অতি ভয়ানক রাক্ষস জন্ম হল।তারা নানাজাতীর ইচ্ছানুরূপ রূপধারণকারী,কুটিল,ভয়ংকর, বিবেকরহিত,নির্দয়,হিংসাযুক্ত,পাপপরায়ণ।তারা সমগ্র বিশ্বকে যা দুঃখ প্রদান করেছিল তা বলবার নয়।*
*🌻যদিও তারা পুলস্ত‍্যমুনির পবিত্র নির্মল অনুপম বংশোদ্ভূত,তবুও ব্রাহ্মণের অভিশাপে তারা মূর্তিমান পাপরূপ হয়ে দাঁড়াল।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
         *ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds