✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭৩. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ চৈতন্যের দক্ষিণ দেশ বিজয় ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
(৭৩)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*#চৈতন্যের দক্ষিণ দেশ বিজয়*
*মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে চৈতন্য নবদ্বীপ ত্যাগ করলেন। ফাল্গুন মাসের প্রথমেই মহাপ্রভু পুরীতে এলেন। চৈত্র মাসের দিকে সার্বভৌমকে উদ্ধার করে ভক্তদের স্বাগত জানালেন। বৈশাখ মাসের দিকে মহাপ্রভুর দাক্ষিণাত্যে যাওয়ার ইচ্ছা হল। সমস্ত ভক্তদের মহাপ্রভু নিজের ইচ্ছার কথা জানালেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন,*
*"প্রভু তুমি একা যেও না। দুই একজন কে সঙ্গে নাও*।
এর উত্তরে
*#প্রভু_কহে_আমি_নর্ত্তক_তুমি_সূত্রধার। #তুমি_যেমন_নাচাও_তেমন_নর্ত্তন_আমার।।*
*দোষারোপ করার ছলে মহাপ্রভু নিজের পার্ষদের গুণ বর্ণনা করলেন। নিত্যানন্দ প্রভুকে বললেন ,"আমি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাচ্ছিলাম।তুমি আমাকে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে গেলে। আমার দণ্ড তোমার হাতে দিয়েছিলাম। তুমি সেটাও ভেঙে দিলে। সুতরাং আমি কাউকে সাথে নিয়ে যাব না"। মহাপ্রভুর দৃঢ় প্রত্যয় দেখে নিত্যানন্দ প্রভু অনেক চিন্তাভাবনা করে বললেন*
*"দেখ প্রভু! তুমি তো সব সময় শ্রীনাম করবে।তোমার হাত নামের সংখ্যা রাখতেই নিয়োজিত থাকবে, আবার কখনো মূর্ছিত হয়ে পড়বে। তখন তোমার জলপাত্র,বহির্বাস কে বহন করবে? তাই এই কৃষ্ণদাস নামক সরল ব্রাহ্মণটি তোমার সাথে যাক"।* *নিত্যানন্দ প্রভুর এই অনুরোধ মহাপ্রভু আর ফেলতে পারলেন না।সার্বভৌম ভট্টাচার্যের কাছে অনুমতি নিয়ে মহাপ্রভু চলতে লাগলেন দাক্ষিণাত্যের দিকে।*
*#আলালনাথ মন্দির পর্যন্ত নিত্যানন্দ প্রভু,সার্বভৌম সহ সবাই মহাপ্রভুর সাথে এলেন।* *সেখান থেকেই মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে এগিয়ে চললেন কৃষ্ণদাসকে সাথে নিয়ে। বিদায় কালে সার্বভৌম ঠাকুর মহাপ্রভু কে বললেন*-
*#রামানন্দ_রায়_আছে_গোদাবরী_তীরে। #অধিকারী_হন_তিনি_বিদ্যানগরে।*
*#শূদ্র_বিষয়ী_জ্ঞানে_উপেক্ষা_না_করিবে। #আমার_বচনে_তাঁরে_অবশ্য_মিলিবে।।*
*#তোমার_সঙ্গের_যোগ্য_তেঁহো_একজন। #পৃথিবীতে_রসিক_ভক্ত_নাহি_তার_সম।।*
*#পাণ্ডিত্য_আর_ভক্তিরস_দোঁহার_তেঁহো_সীমা। #সম্ভাষিলে_জানিবে_তুমি_তাঁহার_মহিমা।।*
*মহাপ্রভু শ্রীনাম করতে করতে এগিয়ে চললেন গ্রাম-গ্রামান্তরের মধ্য দিয়ে।মহাপ্রভুর করুণা প্রাচুর্যে সমস্ত গ্রামের মানুষ বৈষ্ণব হয়ে উঠল। যে একবার দেখে সে আর ঘরে ফিরে যেতে পারে না । মহাপ্রভু তাকে আলিঙ্গন করে ঘরে পাঠান। তার দর্শনে গ্রামের সমস্ত লোক ভক্ত হয়ে যান। এইভাবে মহাপ্রভু দেশ-দেশান্তরের সকলকেই প্রেমভক্তি দান করলেন।*
*নবদ্বীপে মহাপ্রভু যে শক্তি প্রকাশ করেন নাই, সেই শক্তি দক্ষিণ দেশে প্রকাশ করে সব জীবকে উদ্ধার করলেন।
এইভাবে মহাপ্রভু কূর্মস্থানে এসে উপনীত হলেন।*
*#কূর্মতীর্থে_কূর্ম_ভগবান কে দর্শন করে কূর্ম নামের এক ব্রাহ্মণের ঘরে ভিক্ষা গ্রহণ করলেন।*
*মহাপ্রভু কূর্মতীর্থ দর্শন করে আরো এগোতে লাগলেন।দেখতে পেলেন বাসুদেব নামের এক ব্রাহ্মণ পথের ধারে বসে আছেন।সারাদেহে কুষ্ঠ রোগ।চামড়া খসে তাতে কীড়া (পোকা)জন্মেছে।কখনো কখনো সেই পোকাও তাঁর গায়ের চামড়া থেকে মাটিতে পড়ছে। বাসুদেব সেই পোকা মাটি থেকে তুলে আবার নিজের গায়ে রেখে দিচ্ছেন।*
*#বাসুদেব_নাম_এক_দ্বিজ_মহাশয় । #সর্বাঙ্গে_গলিত_কুষ্ঠ_তাতে_কীড়াময়।।*
*#অঙ্গ_হৈতে_সেই_কীড়া_খসিয়া_পড়য়। #উঠাঞা_সেই_কীড়া_রাখে_সেই_ঠাঁয়।।*
*এই দুরবস্থা দেখে মহাপ্রভুর প্রাণ ব্যাকুল হয়ে উঠল।সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাসুদেবকে জড়িয়ে ধরলেন। বাসুদেব নিজেও ভাবতে পারেননি এইভাবে একজন অচেনা অজানা সৌম্যদর্শন সন্ন্যাসী তাকে আলিঙ্গন করবেন। মহাপ্রভুর অঙ্গ স্পর্শে বাসুদেবের কুষ্ঠ রোগ ধীরে ধীরে সেরে যেতে লাগল।বাসুদেবের মনে আনন্দ আর ধরে না। মহাপ্রভু তাকে কৃষ্ণ ভজনের উপদেশ দিলেন এবং *#বাসুদেবামৃতপদ*
*এমনিভাবে মহাপ্রভু সমস্ত দক্ষিণ দেশ বিজয় করলেন। যেখানেই যান সেখানেই সব লোক মহাপ্রভুর সোনার বরন অঙ্গকান্তি দেখে দর্শনের জন্য ছুটে আসে। সকলকেই কৃষ্ণ নাম লওয়ান। মহাপ্রভুর দর্শনে সকলেই ভক্ত হয়ে যান। সেই ভক্তকে যে দেখে সেও ভক্ত হয়ে যায়। সবাই হরিনামে প্রেমোন্মত্ত হয়ে ওঠে। স্বরূপ জাগানো স্বরূপ গৌরহরি সকলের স্বরূপ জাগিয়ে সকলকে কৃষ্ণ প্রেমে মত্ত করে তুললেন।।*
🙏🏻🙏🏻🙇🙇
https://gopisharan.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

