✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৯. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ শ্রীরামের অশ্বমেধ-যজ্ঞ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৯)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীরামের অশ্বমেধ-যজ্ঞ🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন শুনে বিধাতা ভীষণ আনন্দিত হলেন। তারপর রাম লক্ষ্মণসহ ভাইদের জানালে তাঁরাও ভীষণ খুশী হলেন। ব্রহ্মা বিশ্বকর্মাকে আদেশ করলেন, রামের যজ্ঞস্থান নির্মাণ কর,ব্রহ্মার আদেশে অবিলম্বে বিশ্বকর্মা অযোধ্যায় এলেন।বিশ্বকর্মাকে দেখে চারভাই আনন্দিত হলেন,রত্ন ভান্ডার হতে যা যা প্রয়োজন সব কিছুই বিশ্বকর্মাকে দিলেন।বিশ্বকর্মা নানাপ্রকার দ্রব্য-সামগ্রী আহরণ করে সুন্দর এক যজ্ঞস্থান নির্মাণ করলেন।এই অনুষ্ঠানে সমগ্র ত্রিভুবনের দেবগণ,মুনিগণ,বানরগণ ও রাক্ষসগণ সাদরে নিমন্ত্রিত হলেন। সকলেই যজ্ঞস্থানে উপস্থিত হলেন। এক এক করে মুনিগণ যজ্ঞস্থানে এলেন, জমদগ্নি,ভার্গব,পরাশর,সাবর্ণ, কশ্যপ, ভরদ্বাজ,দুর্বাসা,আস্তিকমুনি, গৌতমমুনি,মৎস্যকর্ণমুনি, দক্ষ মহামুনি,কুশধ্বজমুনি, বিষ্ণুপদমুনি,ঔর্ব ও চ্যবন।আরো এলেন,সনাতন,সনক দুইজন,শান্ডিল্য মুনি,গর্গমুনি,কপিলমুনি,জৈমিনী,দধিচী,শরভঙ্গমুনি,চৈত্রবিক,কৌশিক,মাতঙ্গ,দেবর্ষি নারদ,বিভান্ডক,ঋষ্যশৃঙ্গ,শতানন্দমুনি*, *বিশ্বশ্রবা,জহ্নুমুনি,*
*🍀বিশ্বশ্রবা আইল আরো সেই জহ্নুমুনি।*
*🍀পৃথিবীর মুনি আইল অপূর্ব কাহিনী।।*
*🌻সকলে বললেন,এই যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সহধর্মিণী চাই,তখন শাস্ত্রের বিধানে আছে,স্বর্ণসীতাকে নিয়ে এলেন। তারপর সুগ্রীব,অঙ্গদ,মহেন্দ্র, দেবেন্দ্র, সুষেণ,শরভ,কুমুদ,জাম্ববান,নল,নীল আর হনুমান।*
*🍀সাগরের পারে গেল এই নিমন্ত্রণ।*
*🍀তিনকোটি জ্ঞাতি সহ এল বিভীষণ।।*
*🌻নিমন্ত্রণ পেয়ে বিভিন্ন দেশ হতে বহু বহু রাজা এলেন।*
*🍀আইল মিথিলা হৈতে জনক রাজর্ষি।*
*🍀মহারাজ শাল্ব আইল রাঢ়-দেশবাসী।।*
*🍀সিংহল সিদ্ধান্ত দেশে মনু নামে পুরী।*
*🍀আইল সাতাশ লক্ষ অযোধ্যা নগরী।।*
*🌻পৃথিবীতে যত রাজা আছেন অযুত অযুত রাজাগণ এলেন।এই অশ্বমেধ যজ্ঞে সত্য সত্যই যে কত কোটি কোটি নিমন্ত্রিত তা হিসাব করে বলা বড়ই কঠিন।*
*🌻এই যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সহধর্মিণী চাই।রামচন্দ্র সহধর্মিণীকে বনবাসে দিয়াছেন।তাহলে কি হবে? তখন মুনিগণ পরামর্শ দিলেন এখুনি স্বর্ণসীতা গঠন করে এই যজ্ঞস্থানে স্থাপিত করতে হবে।কিন্তু রামচন্দ্র সীতা বিরহে পূর্বেই স্বর্ণসীতা গঠন করে রেখেছিলেন।অশ্বমেধ যজ্ঞে তুরঙ্গনগর হতে অশ্ব আসিল।তার সঙ্গে অনেক সওয়ার আসিল।অশ্বের গায়ের রংটি শ্যামবর্ণ,শ্বেতবর্ণের খুর চারটি হবে, এবং সুন্দর লেজ হবে।যজ্ঞের অশ্বকে সুন্দর ভাবে সাজানো হল।তার ললাটদেশে জয়পত্র অঙ্কিত করা হল।শত্রুঘ্নকে যজ্ঞের অশ্বের দায়িত্ব দিয়া রাম বললেন যে,এই অশ্বকে সমস্ত ভূ-মন্ডলে ভ্রমণ করিয়ে যজ্ঞ সমাপনের পূর্বে যজ্ঞস্থানে নিয়ে আসতে হবে।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

