✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*"যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই"।*
*🌻নিত্যানন্দও শচীদেবীকে জননীর মত ভক্তি ও শ্রদ্ধা করতেন। তিনিও বলতেন=*
*"তোর পুত্র বটে মুঞি জানিহ সর্বথা"।*
*🌻শচীদেবী এইভাবে দুইটি পুত্র নিয়ে মাঝে মধ্যে আনন্দ করেন।তিনি নিতাইকে দেখলে বিশ্বরূপের শোক ভুলে যেতেন।শচীমা দেখতেন,নিতাই কাছে থাকলে নিমাইও বড় আনন্দে থাকেন,হাস্য-কৌতুক করেন।এইসব দেখে শচীমায়ের মনে বড় সুখ হয়।এইজন্য নিতাইকে তিনি রোজ রোজ তাঁর গৃহে আসিতে বলতেন।নিতাইও তাই শচীমায়ের আদেশ পালন করতে ক্রটি করতেন না।এইভাবে নিতাই ও নিমাইকে নিয়ে শচীমা এত দুঃখের মধ্যেও সময়ে সময়ে খুবই আনন্দ পেতেন*
*"এই মতে স্নেহ রসে সভে গর গর।*
*দুই পুত্র দেখি শচীর জুড়ায় অন্তর"।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দকে দেখলেই ঘরে লুকিয়ে যেতেন,না জানি কোন লীলা প্রকট করেন।নিত্যানন্দের কার্য্য-কলাপ দেখে শ্রীমতী হাস্য সম্বরণ করতে পারতেন না শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াকে যুগলে দেখতে নিতাইয়ের বড় সাধ ছিল, সেই সাধ অদ্য পূর্ণ হ'ল।তাই তিনি আনন্দে নৃত্য করতে করতে মহাপ্রভুর সঙ্গে কীর্তনে বাহির হলেন।শ্রীশ্রীনিতাইচাঁদ সদানন্দ।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ দর্শন করে আজ পূর্ণানন্দ হলেন।তাঁর আজ আনন্দের অবধি নেই।তিনি উদ্দন্ড নৃত্য করতে করতে নদীয়ার পথে মহাপ্রভুর সঙ্গে বাহির হলেন।নদীয়া শুদ্ধ লোক মহাসংকীর্তনে যোগ দিয়াছেন।সকলেই প্রেমে উন্মত্ত।দুইটি বাহু তুলে দুই ভাই সকলের মধ্যে মধুর নৃত্য করছেন,শ্রীগৌরহরির মুখে মধুর হরিনাম ধ্বনিতে সকলের প্রাণ মাতিয়ে দিচ্ছে।দুইভাই দুইহাতে নদীয়ার পথে জনে জনে প্রেম বিতরণ করছেন।আহা!কি মধুর কন্ঠস্বর! কি সুন্দর মনোমোহন নৃত্যভঙ্গী!আহা!কি ভুবন-ভুলান রূপরাশি!লক্ষ লক্ষ নর-নারী উন্মত্ত হয়ে দুইভাইকে দর্শন করে মানবজনম সফল করছেন।এই মহাসংকীর্তনে শ্রীগৌর-নিতাই নৃত্য বিষয়ক একটি পদ দেওয়া হল।*
*দুই বাহু তুলে, তালে তালে,*
*ঐ নেচে চলে, গোরা রায়।*
*গৌর হরি,বলচে হরি,বদন ভরি,*
*কি শোভা হায়।।*
*ডাকচে সবে,মধুর রবে,নাম কে লবে,*
*আয় রে আয়।*
*নদের পথে,নিতাই সাথে,হাতে হাতে,*
*প্রেম বিলায়।।*
*গলায় মালা,শচীর বালা,নাচিছে ভালা,*
*নিতাই সনে।*
*সঙ্গে যত,পারিষদ,উনুমত,নামের গানে।।*
*নিমাই নাচে,নিতাই যাচে,সবার কাছে,*
*প্রেমরতন।*
*প্রেম-ভিখারী,গৌরহরি,কোলে ধরি,*
*চুম্বে বদন।।*
*ধূলি-ভূষণ,রাঙ্গা চরণ,দুটি নয়ন,*
*করুণা ভরা।*
*বদন-চন্দ্র,নয়নানন্দ,প্রেম-কন্দ,*
*নয়নে ধারা।।*
*ভাসিছে বক্ষ,নাহিক লক্ষ্য,সাধন মুখ্য,*
*সেরূপ হেরে।*
*রসের সিন্ধু,ঘরম বিন্দু,বদন-ইন্দু,*
*রয়েছে ঘিরে।।*
*নিত্যানন্দ ,গৌরচন্দ্র,মন্দ মন্দ,*
*নাচেন সুখে।*
*শিথিল অঙ্গ,বাজে মৃদঙ্গ,হা গৌরাঙ্গ,*
*সবার মুখে।।*
*বাল বৃদ্ধ,যুবতী বৃন্দ,প্রেম মুগ্ধ,*
*নৃত্য হেরি।*
*সবাই বলে,শচীর ছেলে,কি খেলা খেলে,*
*বুঝিতে নারি।।*
*নদীয়া রাজে,ধূলির সাজে,হৃদয়-মাঝে,*
*সবাই পূজে।*
*যতেক সতী,ছাড়িয়া পতি,নদীয়া পতি,*
*হরিষে ভজে।।*
*ভজন শুধু,গৌর-বিধু,পরাণ-বঁধূ,*
*নদের চাঁদ।*
*সে রূপ হেরে,যাইতে নারে,গৃহে ফিরে,*
*বিষম ফাঁদ।।*
*দু'ভাই মিলে,সকল ভুলে,কি খেলা খেলে,*
*চম্ৎকার!*
*প্রেমোন্মত্ত,গৌর-নৃত্য,পরম-তত্ত্ব,*
*বুঝানো ভার।*
*সবাই দেখে,মনের সুখে,এ দাস দুঃখে,*
*ম'রে যে গেল।*
*করম ফেরে,আঁধার ঘরে,নয়ন নীরে,*
*ভাসে কেবল।।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


