✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮৬. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৮৬ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
•••••••••••••••••••••••••••••••••••••••
*অহীরাবণ বধ*
••••••••••••••••••
*🌻মহীরাবণ মারা গেছে এই সংবাদ পেয়ে কেউ আর সাহস পাচ্ছে না যে লঙ্কেশ্বরকে এই মৃত্যু সংবাদ দিয়ে আসি।আবার চিন্তা করছে যদি সংবাদ না দিই তাতেও মৃত্যু ভয় আছে।*
*🦀অন্তঃপুরে এসে মহীরাবণের মৃত্যু সংবাদ মহারাণীকে দিয়ে পলায়ন করেছে।রাণী বিলাপ করতে লাগল।তারপর ক্রোধান্বিত হয়ে বলল,মহীকে দেবীর সাক্ষাতে বলি দিল,আর দেবী কিছু বলল না কিছু করল না!এমন দেবীকে আর আমি ঘরে রাখব না।* *🍀আগে গিয়ে প্রতিমা ডুবায়ে দিব জলে।নর-বানরের প্রাণ লব শেষকালে।।এতেক বলিয়া মহীরাবণের নারী।ধনুক লয়ে উঠে মার মার করি।।সঙ্গেতে সাজিল সেনা অসংখ্য গণন।হনুর উপরে করে বাণ-বরিষণ।।🌻তখন হনুমান বড় বড় বৃক্ষ এনে মারতে লাগল,ঐদিকে মহারাণী বৃক্ষগুলোকে বাণ দিয়ে খান খান করে কেটে ফেলল।তখন হনুমান ভেবে কিছু পাচ্ছে না,রাগে রাণীর পেটে এক লাথি মারল,রাণী দশমাসের গর্ভবতী ছিল।*
*দশমাস গর্ভ ছিল রাণীর উদরে।*
*প্রসবে সন্তান এক মহা ভয়ঙ্করে।।*
*অষ্টগোটা বাহু তার চারি গোটা মুন্ড।*
*বিকট মূরতি তার দেখিযে প্রচন্ড*।।
*🌻তখন ভূমিষ্ঠ হল অদ্ভুত বিক্রম এক পুত্র,দুই চোখ রক্ষবর্ণ যমের মত।সদ্য প্রসব ছেলে হনুমানের সঙ্গে যুদ্ধ শুরু করল।দুই হাতে জড়িয়ে হনুমানকে কীল লাথি মারতে শুরু করল।গর্ভের রক্ত পূঁজ তার সর্বাঙ্গে লেগে রয়েছে।হনুমান তার পাগলেমি দেখে হাসছেন,শ্রীরাম ও লক্ষ্মণও হাসছেন।*
*🍀হনুমান বলে বেটার বড়ই সাহস।।*
*🍀এখনি জন্মিয়া পুত্র করে ঘোর রণ।*
*🍀মহীরাবণের বেটা সে অহীরাবণ।।*
*🌻হনুমানের অঙ্গের যেখানে সেখানে মারছে,হনুমান কিছু বলছেন না।হন মন মনে বলছেন,বেটা তুই খুবই লাফাচ্ছিস,তোকে যম দুয়ারে পাঠাতে হবে।এবার হনুমান শিশুকে ধরতে যায় আর পিছলে পালিয়ে যায়।যতবার ধরতে যায় পিছলে যায়।হনু চিন্তায় পড়ল,তখন হনুমান পবনকে স্মরণ করলেন,যত ধূলো তার গায়ে পড়ল,দুই পা ধরে পাহাড়ের গায়ে পড়লে হাড় চুরমার হয়ে গেল অহীরাবণ অক্কা গেল।এই দৃশ্য দেখে মুনি,ঋষি,দেবতাগণ খুবই আনন্দ পেলেন,বললেন রাক্ষস বংশ ধ্বংসের মুখে রাবণ মরলে আর স্বর্গপুরে ভয় থাকবে না।*
*🍀শত্রুরে মারিয়া যাত্রা কৈল তিন জন।*
*🍀মহীর পূজিতা দেবী কহেন তখন।।*
*🍀সাধিয়া রামের কার্য্য চলিলা সত্বর।*
*🍀সেবা কে করিবে মম পাতাল ভিতর।।*
*🌻এইকথা শুনে হনুমান দেবীকে প্রণাম করল এবং পাতাল থেকে উদ্ধার করে নিয়ে চলল।*
*🍀মহীরাবণ মরিল শুনিয়া দশানন।*
*🍀জীবনের আশা ছাড়ি করিছে ক্রন্দন।।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

