শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭০. অতি গূঢ় নিত্যানন্দ 🙏 মহাপ্রভুর ভুবনেশ্বরে আগমন ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2023/01/blog-post_71.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                  ꧁ ৭০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
( ৭০)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
 *#মহাপ্রভুর_ভুবনেশ্বরে_আগমন।*
 
সাক্ষীগোপাল মন্দিরে ঐদিন নিত্যানন্দ প্রভু সহ সপার্ষদ মহাপ্রভু রাত্রিবাস করে পরদিন ব্রাহ্মমুহূর্তে সাক্ষীগোপালের মঙ্গলারতি দর্শন করে রওনা হলেন ভুবনেশ্বরের পথে।

*#ভুবনেশ্বর_শৈবতীর্থ* - দেবাদিদেব শিবের নিবাস ভূমি।
*#তবে_প্রভু_আইলেন_শ্রী_ভুবনেশ্বর। #গুপ্তকাশী_বাস_যথা_করেন_শঙ্কর ।।*

ভুবনেশ্বরে রয়েছে বিখ্যাত বিন্দু সরোবর।সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু এনে এই সরোবর মহাদেব শিব নিজে প্রকট করিয়েছিলেন।মহাপ্রভু #শিব_প্রিয়_বিন্দুসরোবর এ স্নান করে অতি প্রসন্ন হলেন। পাশেই #ভুবনেশ্বর_শিব নামে পূজিত শ্রী #লিঙ্গরাজ_মহাদেবের মন্দিরে গিয়ে শিব দর্শন করে আনন্দে নৃত্য আরম্ভ করলেন।সেই রাত্রি মহাপ্রভু ভক্তগন সাথে ভুবনেশ্বরেই অতিবাহিত করলেন।  
স্কন্দ পুরাণে ভুবনেশ্বরের মাহাত্ম্য বর্ণণা করা আছে।সেই মাহাত্ম্যই #বৃন্দাবন_দাস_ঠাকুর #চৈতন্য_ভাগবত গ্রন্থে সংকলন করে আমাদের আস্বাদন করিয়েছেন।
কাশীতে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী বিলাস করার পরে কৈলাসে ফিরে গেলেন।কাশীতে মনুষ্য জাতির আধিপত্য বিস্তার হল।#কাশীরাজ নামে একজন শিব উপাসক রাজা হলেন।শিব উপাসক হলেও কাশীরাজ ছিলেন কৃষ্ণবিদ্বেষী।কৃষ্ণকে যুদ্ধে পরাজিত করার জন্য কাশীরাজ শিব আরাধনা করে শিবের বরপ্রাপ্ত হলেন।যুদ্ধে শিব #পাশুপত অস্ত্র নিয়ে নিজভক্ত কাশীরাজকে সহায়তা করতে লাগলেন।শ্রীকৃষ্ণ এইযুদ্ধে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সুদর্শন চক্রের প্রভাবে কাশীরাজ পরমগতি প্রাপ্ত হলেন এবং সমস্ত কাশী নগরী পুড়ে ভস্ম হয়ে গেল।নিজক্ষেত্র কাশীকে ভস্মরূপে দেখে দেবাদিদেব সুদর্শন চক্রের উদ্দেশ্যে পাশুপত অস্ত্র প্রয়োগ করলেন।কিন্তু 
#পাশুপত_অস্ত্র_কি_করিব_চক্রস্থানে।
#চক্রতেজ_দেখি_পলাইল_সেইক্ষণে।।
শেষে দেবাদিদেব মহাদেব কৃষ্ণের শরণাপন্ন হয়ে স্তবস্তুতি করে কৃষ্ণকে সন্তুষ্ট করলেন।এবং সুদর্শন চক্র শান্ত হলেন।এরপরে শিব এবং কৃষ্ণের অন্তরঙ্গ বাক্য আলাপন হল।শিবের কথায় প্রীত হয়ে কৃষ্ণ এই ভুবনেশ্বর স্থান শিবকে উপহার দিলেন।প্রাচীনকালে ভুবনেশ্বর #একাম্রকবন নামে পরিচিত ছিল ।এবং নিজেও প্রতিজ্ঞা করলেন সমুদ্র তীরে #নীলাচল ধামে তিনি নিজে বসবাস করবেন।এরপরে শিব এবং কৃষ্ণের কথোপকথনে ভুবনেশ্বর এবং নীলাচল-পুরীর মাহাত্ম্য উদ্ঘাটিত হল।কৃষ্ণ আরো প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে, যে ব্যক্তি শিব বিরোধিতা করবে সে কৃষ্ণ আরাধনা করলেও কোনোদিন কৃষ্ণপ্রিয় হতে পারবে না।
*#শুন_শিব_তুমি_মোর_নিজ_দেহ_সম। #যে_তোমার_প্রিয়_সে_মোর_প্রিয়তম।।*
*#যে_আমার_ভক্ত_হই_তোমা_অনাদরে। #সে_আমারে_মাত্র_যেন_বিড়ম্বনা_করে।।*
এই সেই ভুবনেশ্বর।পরবর্তীতে একাম্রকবন থেকে নাম পরিবর্তন হয়েছে।মহাপ্রভু নিজে ভুবনেশ্বরে দেবাদিদেব মহাদেব কে দর্শন করে ভুবনমঙ্গল নৃত্য করেছেন এবং ভক্তগণ সাথে শিব আরাধনা করেছেন।
*#শিব_প্রিয়_বড়_কৃষ্ণ_তাহা_বুঝাইতে। #নৃত্য_করে_গৌরচন্দ্র_শিবের_সাক্ষাতে।।*
এরপরে মহাপ্রভু ভুবনেশ্বরে অন্যান্য মন্দিরে শিব দর্শন করে এগোলেন #শ্রীক্ষেত্র_পুরীধামের দিকে।

ক্রমশ....

GOPISARAN DAS

http­//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds