✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৯. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৬৯)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*#মহাপ্রভুর_কটক_আগমন_সাক্ষীগোপাল_দর্শন:*
রেমুনা থেকে সগণে মহাপ্রভু জাজপুর এসে উপনীত হলেন। সেখানে প্রবাহিত বৈতরণী নদী, যে নদী পার হলে জন্তুমাত্র চতুর্ভুজ স্বরূপ ধারণ করে। তথা স্নান পানে প্রসন্ন হয়ে আসলেন বিরজাদেবীর স্থান__ #নাভিগয়ায়। এখান থেকে শ্রীক্ষেত্র ১০ যোজন অর্থাৎ ৪০ ক্রোশ দূরে অবস্থিত।
#জাজপুরে অসংখ্য দেবস্থানের অবস্থিতি। প্রথমে দশাশ্বমেধ ঘাটে স্নান করলেন ভক্তগণ সাথে, তারপর সেখানে সর্ববন্ধ বিনাশন, নয়ন-মন-হরন, আদিবরাহ দর্শন করে প্রেমানন্দে নৃত্য-কীর্তন করলেন। নৃত্য-কীর্তন করতে করতে হঠাৎ কোথায় চলে গেলেন কেউ বুঝতে পারল না।
অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া গেল না। সকলেই প্রভুর জন্য চিন্তিত হয়ে পড়লেন।
নিত্যানন্দ প্রভু বললেন -"প্রভু যে জন্য গিয়েছেন তা আমি বুঝতে পেরেছি। একাই একান্তে সমস্ত দেবস্থান দর্শন করবেন বলেই এখান থেকে একা একা চলে গিয়েছেন। চলো, আমরা ভিক্ষা করে আজ থাকি, কালকে এখানেই প্রভুকে পেয়ে যাব" এই বলে সব ভক্তগণ মিলে ভিক্ষা করে এনে ভোজন করলেন। মহাপ্রভু সমস্ত জাজপুর গ্রাম দর্শন করে পরের দিন ভক্তগনের সাথে মিলিত হলেন। সব ভক্তগণ "হরি-হরি" বলে আনন্দ করে উঠলেন। সকলকে সাথে নিয়ে মহাপ্রভু চলে আসলেন #কটক নগরে।ভাগ্যবতী মহানদীর জলে স্নান করে চলে আসলেন #সাক্ষীগোপাল দর্শনে। তার অদ্ভুত রূপ-লাবণ্য দেখে মহাপ্রভু মুগ্ধ হয়ে হুঙ্কার-গর্জন পূর্বক নৃত্যগীত শুরু করলেন। ভক্তগণ সাক্ষী গোপালের কাহিনী শোনার ইচ্ছা প্রকাশ করলে নিত্যানন্দ প্রভু বলতে শুরু করলেন।
পূর্বেই কটকে সাক্ষী গোপাল দর্শন করেছিলেন,তখনই এই আখ্যান তিনি স্থানীয় জনদের কাছে শুনেছিলেন ।আজ সেই আখ্যান তিনি বলছেন।আর মহাপ্রভু সহ ভক্তগণ শুনছেন।
*#নিত্যানন্দ_বক্তা_যাঁর_শ্রোতা_শ্রীচৈতন্য।*
বিদ্যানগরে বাস করতেন দুই ব্রাহ্মণ । একজন বয়সে বৃদ্ধ অপরজন যুবক।দুই ব্রাহ্মণ বহুতীর্থ দর্শন করে এলেন বৃন্দাবনে। বর্তমানে যে স্থানে গোবিন্দ মন্দির বিরাজিত,তার পাশে সিংহপৌর হনুমান মন্দিরের কাছেই ছিল এই গোপাল মন্দির।
*#বৃন্দাবনে_গোবিন্দ_স্থানে_মহাদেবালয়।*
*#সে_মন্দিরে_গোপালের_মহা_সেবা_হয়।।*
মন্দিরে গোপালের সেবা দেখে দুই ব্রাহ্মণ পুলকিত ।যুবক ব্রাহ্মণের সেবাতে বৃদ্ধ ব্রাহ্মণ খুব প্রসন্ন। নিজের ছেলেও এইরকম ভাবে বাবার সেবা করেনা ।
*#পুত্রেও_পিতার_ঐছে_না_করে_সেবন।*
*#তোমার_প্রসাদে_আমি_না_পাইলাম_শ্রম।।*
যুবক ব্রাহ্মণের সেবাতে খুশি হয়ে বৃদ্ধ-ব্রাহ্মণ যুবক-ব্রাহ্মণকে নিজের কন্যা সম্প্রদান করবেন বলে স্থির করলেন। যুবক ব্রাহ্মণ এই ব্যাপারে নারাজ।কারণ বৃদ্ধ ব্রাহ্মণ মহাকুলীন আর যুবক ব্রাহ্মণ অকুলীন।বৃদ্ধ ব্রাহ্মণের পরিবারের লোকেরা এই বিয়েতে সম্মতি দেবে না। বৃদ্ধ ব্রাহ্মণ কিন্তু একেবারে দৃঢ়প্রতিজ্ঞ - কন্যা সম্প্রদান তিনি করবেনই।কারণ কন্যা তাঁর নিজের আত্মজা।কার হাতে তিনি কন্যা দেবেন তা সম্পূর্ণ তাঁর নিজের ব্যাপার। যুবক ব্রাহ্মণ তখন বৃদ্ধ ব্রাহ্মণ কে বলল ,"আপনি যদি এতই দৃঢ়প্রতিজ্ঞ তবে গোপালের সামনে প্রতিজ্ঞা করুন।"
বৃদ্ধব্রাহ্মণ গোপালের সামনে কন্যা সম্প্রদানের প্রতিজ্ঞা করলেন।দুজনেই বাড়িতে এলেন।যথাবিধি বৃদ্ধ ব্রাহ্মণের বাড়ির লোক; আত্মীয়-স্বজন কেহই এই প্রস্তাবে রাজী হলেন না। বৃদ্ধের ছেলে বলল বিগ্রহের সামনে প্রতিজ্ঞা করলে বিগ্রহ তো আর হেঁটে হেঁটে সাক্ষী দিতে আসবে না।সুতরাং বৃদ্ধ ব্রাহ্মণ পরিবার পরিজনের চাপে কন্যা সম্প্রদানে অস্বীকৃত হলেন।
যুবক ব্রাহ্মণ তখন লোকজন ডাকলেন, বিচারে সর্বসম্মতিক্রমে নির্ণীত হল, যদি গোপাল এসে সাক্ষী দেয়, তাহলে কন্যা যুবক ব্রাহ্মণই পাবে। তাতেই রাজি হয়ে যুবক ব্রাহ্মণ চলে আসলেন বৃন্দাবনে।
এসে গোপালকে বললেন '"চলো সাক্ষী দিতে হবে।"
গোপাল বলছে -"মূর্তি কখনো হেঁটে যায়?"
ব্রাহ্মণ বলল -"যদি হাঁটতে না পার, তো কথা বলছ কি করে?
ব্রাহ্মণের যুক্তিতে ঠাকুর হেরে গিয়ে বললেন -"আমি যেতে রাজি আছি।"
সাক্ষী দিতে আমি যাব তোমার পেছনে পেছনে।তুমি নূপুরের শব্দ শুনে আমার অস্তিত্ব অনুমান করবে।কিন্তু পিছন ফিরে চাইবে না"। ফিরে তাকালে আমি আর সেখান থেকে যাব না। দৈনিক একসের চালের অন্নভোগ নিবেদন করতে হবে।"
ঠাকুরের শর্তে ব্রাহ্মণ রাজি হয়ে উভয়ে রওনা দিলেন।
বিদ্যানগরের কাছে এসে যুবক ব্রাহ্মণ ভাবছে গ্রামে যাব, সেখানে গিয়ে ঠাকুর যদি না দেখাতে পারি? তাহলে লোকে হাসি করবে। আমি একবার পিছন ফিরে তাকাই, ঠাকুর যদি এখানে থেকেও যায় তাতে কোন অসুবিধা নেই, সবাইকে এখানেই ডেকে আনব। এই ভেবে পিছন ফিরে চাইতেই গোপাল বিগ্রহরূপে দাঁড়িয়ে পড়লেন। গ্রামে গিয়ে যুবক ব্রাহ্মণ সবাই কে ডেকে আনল। সবার সামনে বিগ্রহরূপী গোপাল যুবক ব্রাহ্মণের পক্ষে সাক্ষী দিল।
#সকল_লোকের_আগে_গোপাল_সাক্ষী_দিল।
#বড়_বিপ্র_ছোট_বিপ্রে_কন্যাদান_কৈল।।
সেই থেকেই এই গোপাল #সাক্ষীগোপাল নামে পূজিত হয়ে আসছেন। বিদ্যানগরেই এই গোপাল সেবিত হতেন ।উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব বিদ্যানগরের রাজাকে যুদ্ধে পরাজিত করেন। পুরুষোত্তম দেবের ভক্তিতে প্রীত হয়ে গোপাল চলে আসেন উড়িষ্যার কটকে। উড়িষ্যার রাজমহিষী গোপালের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহুমূল্য নিজের নাকের নোলক পরানোর বাসনা করে ঘরে ফিরে গেলেন। রাত্রে গোপাল স্বপ্নে দেখা দিয়ে রানীকে বলছেন -"আমাকে নোলক দিলে না? তোমার নাকে যে নোলক আছে এই নোলকই আমাকে দেবে।
*#শিশু_কালে_মাতা_মোর_নাসা_ছিদ্র_করি।#মুক্ত_পড়াইয়াছিলা_বহু_যত্ন_করি।।*
সেই ছিদ্র এখনো রয়েছে। পূজারী চন্দন দিয়ে দিয়ে ঢেকে ফেলেছে।তোমার নাকের নোলক নিয়ে গিয়ে আগামীকাল আমাকে পরিয়ে দেবে। স্বপ্নভঙ্গে রানী আনন্দে উৎফুল্ল হয়ে গোপালকে নোলক সমর্পন করে মহামহোৎসব করেছিলেন।
নিত্যানন্দ প্রভুর মুখে গোপালের কাহিনী শুনতে শুনতে আনন্দে পুলকিত হলেন মহাপ্রভু । গোপালের সেবকগণ গোপাল আর মহাপ্রভুর মধ্যে অভিন্নতা লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলেন। রাত শেষে ভোরে মঙ্গলারতি দর্শন করে মহাপ্রভু এগোলেন ভুবনেশ্বরের দিকে।
ক্রমশ.....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


