✧═══════════•❁❀❁•═══════════✧
৫২. দক্ষিণ দেশ উদ্ধার লীলা 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu52.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫২)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*💧দক্ষিণ দেশ উদ্ধার লীলা💧*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*"অষ্টাদশাহানি স তত্র নীত্বা বিলোক্য তং দেবমতীবহর্ষাৎ।*
*প্রচক্রমে চংক্রমনায় নাথো বিমোহয়ন্ কাংশ্চন বিপ্রয়োগৈঃ।।*
*(কবি কর্ণপুর=১২|৯৪)*
*🙏নীলাচলধামে শ্রীগৌরচন্দ্র আঠার দিন যাপন করে অতীব হর্ষ সহকারে শ্রীজগন্নাথদেবকে দর্শন করে,নিজ ভক্তগণকে বিমোহন পূর্বক তীর্থ ভ্রমণে চলিলেন।কবি কর্ণপুরের এই উক্তি হ'তে জানা যায় শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু নীলাচলে মাত্র আঠার দিন ছিলেন। কিন্তু এই দিনের সংখ্যা কবিরাজ গোস্বামীর উক্তিতে সমর্থিত হয় না। শ্রীপাদ কবিরাজ বলেন, "মাঘ মাসে শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস।ফাল্গুনে কৈল নীলাচলে বাস।।ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল। চৈত্রে বহি কৈল সার্বভৌম বিমোহন।।বৈশাখে প্রথমে দক্ষিণে যাইতে হৈল মন।"*
*🍀এই হিসাবে গোটা চৈত্রমাস ও ফাল্গুনের অর্ধেকটা ও বৈশাখের অর্ধেকটা ধরিলে মহাপ্রভুর অন্ততঃ দুইমাস নীলাচল বাস স্থির হয়।🍀*
*🌻মহাপ্রভু বলেছিলেন*
*🍀সন্ন্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে।*
*🍀অবশ্য চলিব আমি তার অন্বেষণে।।*
*🌻কবিরাজ গোস্বামী বলেন*
*🍀দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল।*
*🌻প্রভুর ইচ্ছা যাবেন একাকী। ভক্তগণের একান্ত অনুরোধে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণকে সঙ্গে নিয়েছিলেন।তার কাজ জলপাত্র ও বহির্বাস বহন করবেন। বিদায়কালে সার্বভৌম বললেন=গোদাবরী তীরে বিদ্যানগরে রায় রামানন্দ সঙ্গে মিলিত হবেন।তাকে সম্ভাষণ করিলে তার মহিমা জানতে পারবেন।*
*🍀পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম।*
*🍀তোমার সঙ্গের যোগ্য তিঁহ একজন।।*
*🌻সার্বভৌম বাসুদেব ভট্টাচার্যের বাক্য অঙ্গীকার করে মহাপ্রভু চলিলেন।সকলের কাছে আশীর্বাদ চাইলেন যেন আবার এসে তাদের সঙ্গে মিলিত হতে পারেন।বিচ্ছেদ ব্যাকুল ভক্তগণ বিদায় হলেন।মহাপ্রভু চলিলেন=*
*🍀প্রেমাবেশে যার করি নাম সংকীর্তন।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম্।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ পাহি মাম্।।*
*🌻যাকেই পথে দেখেন তাকেই বলেন "হরি হরি বল"। মহাপ্রভুর মুখে লোকে নাম শুনে প্রেমোন্মত্ত হয়। তারপর নিজগ্রামে গিয়ে,*
*🍀যারে দেখে তারে বলে লহ কৃষ্ণ নাম।*
*🍀এইমত বৈষ্ণব কৈল সব নিজ গ্রাম।।*
*🌻সারা দেশ বৈষ্ণব করতে করতে মহাপ্রভু সেতুবন্ধ পর্যন্ত চললেন। শ্রীকৃষ্ণনামামৃত বন্যায় মহাপ্রভু দক্ষিণ দেশ ভাসাতে ভাসাতে চলিলে।*
*🍀নবদ্বীপ যেই শক্তি না কৈল প্রকাশে।*
*🍀সে শক্তি প্রকাশি নিস্তারিল দক্ষিণ দেশে।।*
*🌻পথে চলতে চলতে মহাপ্রভু কূর্মস্থানে আসিলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
