✧═══════════•❁❀❁•═══════════✧
৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব*
&&&&&&&&&&&&&&
*🍀শ্রীগৌরাঙ্গ তত্ত্ব লিখিবার আগে রামরায়ের কাছে মহাপ্রভু পরমার্থ তত্ত্ব শুনতে চেয়েছিলেন তার শেষ কয়েকটি কথা লিখে গৌরাঙ্গ তত্ত্ব শুরু করব।*
*🌻জ্ঞান ও ভক্তির তারতম্য কি তা বলা হয়েছে =*
*🌷অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে।*
*🌷রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র-মুকুলে।।*
*🌷অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান।*
*🌷কৃষ্ণপ্রেমামৃত পান করে ভাগ্যবান।।*
*🍀শ্রীচৈতন্যচন্দ্রোদয়ে এর মুখ্য পদ্য এই=*
*🌷নির্বাণ-নিম্বফলমেব রসানভিজ্ঞা,*
*শ্চ যস্তু নাম রসতত্ত্ববিহা বয়ন্তু।*
*শ্যামামৃতং মদনমন্থরগোপরামা,*
*নেত্রঞ্চলচুলকিতাবসিতং পিবামঃ।।*
*🌹অর্থ্যাৎ যাঁরা রসের সন্ধান জানে না, সেই রস-অনভিজ্ঞ ব্যক্তিরাই নির্বাণমুক্তিরূপ নিমফল চুষুক, আমরা সুরসিক হয়ে নির্বাণ-নিমফল চুষতে যাব কেন?মদনমন্থরা গোপরামাগণের নেত্রাঞ্চলপীত অবশিষ্ট শ্যামামৃতই আমাদের একমাত্র পেয়।*
*🌺অতঃপরে মধুময়ী কৃষ্ণকথার তরঙ্গ উথলিয়ে উঠল,তারপরে ব্রজলীলার করুণ গীতিকায় মহাপ্রভু প্রেমরসে বিহ্বল হলেন,তাঁর শারদ কমলবিনিন্দিত নয়নযুগল হতে প্রেম-অশ্রুরাশি মুক্তামালার মতো গাল বেয়ে বক্ষে পড়তে লাগল।আর রামরায় সেই প্রেমাশ্রু পরিশোধিত শ্রীমুখমন্ডল নিরীক্ষণ করতে করতে ভাবাবেশে অধীর হয়ে মহাপ্রভুর শ্রীচরণে পড়লেন।করুণাবিগ্রহ মহাপ্রভু রামরায়কে উঠিয়ে প্রেমাবেগে আলিঙ্গন করলেন।এইরকমে উভয়ের প্রেমাবেশে দীর্ঘ রজনীর অবসান হল।*
◆ ◆ ◆ ◆ ◆
*🙏🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏🙏*
*🌻একদিন পূর্ব রীতি-অনুসারে শ্রীরামরায় সন্ধ্যার সময়ে শ্রীমহাপ্রভুর কাছে এসে কৃষ্ণকথার প্রসঙ্গ করে বললেন, প্রভো!আপনি কৃপা করে আমার হৃদয়ে অনেক তত্ত্ব প্রকটিত করলেন।আমি মূঢ়,কি জানি,কি বুঝি, কিন্তু আপনি দয়া করে এই অধমের হৃদয়েও কৃষ্ণতত্ত্ব,রাধাতত্ত্ব,প্রেমতত্ত্ব,রসতত্ত্ব এবং লীলাতত্ত্বাদির স্ফুরণ করিয়েছেন। আপনার দয়ায় আমি অনেক শুনলাম,অনেক জানলাম, অনেক তত্ত্ব বুঝতে পারলাম।আমার হৃদয়ে আপনি বেদগুহ্য তত্ত্ব প্রকটন করেছেন। কিন্তু একটি বিষয়ে আমার হৃদয়ে একটা সন্দেহ রয়েছে।সে সম্বন্ধে আমি কিছুই নিশ্চয় করে বুঝে উঠতে পারছি না। আপনি কৃপা করে আমার সেই সন্দেহটির মোচন করে দিন।এই প্রার্থনা করে রামরায় বলতে লাগলেন ঃ--*
*"পহিলে দেখিনু তোমা সন্ন্যাসীস্বরূপ।*
*এবে তোমা দেখি মুঞি শ্যামগোপরূপ।।*
*তোমার সম্মুখে দেখি কাঞ্চন-পঞ্চালিকা।*
*তার গৌরকান্ত্যে তোমার শ্যাম-অঙ্গ ঢাকা।।*
*তাহাতে প্রকট দেখি বংশীবদন।*
*নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন।।*
*এই মত দেখি তোমা হয় চমৎকার*।
*অকপটে কহ প্রভু কারণ ইহার।।*
*🌹শ্রীরামরায় প্রথমে শ্রীশ্রীমহাপ্রভুকে সন্ন্যাসীরূপে দর্শন করেন।শ্রীমুরারি গুপ্ত মহোদয় কৃত শ্রীচৈতন্যচরিতামৃতে লিখিত আছে, মহাপ্রভু যখন রামানন্দ রায়কে অনুগ্রহ দর্শন করতে কুঞ্চিনগরে (বিদ্যানগরে) গমন করছিলেন,সেই সময়ে রামরায় পূজাবসানে পরমব্রহ্ম ব্রজেন্দ্রনন্দনের রূপ চিন্তা করতে করতে দেখতে পেলেন,শ্রীকৃষ্ণ যেন গৌরসন্ন্যাসীরূপে তাঁর কাছে আগমন করছেন। রামারায় ইতিপূর্বে শ্রীগৌরাঙ্গরূপ দর্শন করেননি, অথবা কখনও তাঁর কথা শুনেননি। ধ্যানে সহসা শ্রীগৌরাঙ্গের রূপমাধুরী দেখে বিস্মিত হলেন।তিনি শ্যামরূপ ভাবতে ভাবতে আবার গৌরাঙ্গ রূপমাধুরী দেখে স্তম্ভিত হলেন।আবার তিনি ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে দেখলেন,শ্যামসুন্দরের পরিবর্তে গৌরসুন্দর তাঁর হৃদয় জুড়ে উদিত হয়েছেন।রামরায় বিস্মিত ভাবে চোখ মেলিলেন, চক্ষু মেলিয়া আরও অনেক বেশী বিস্মিত হলেন,দেখলেন তিনি ধ্যানচক্ষে যে শ্রীমূর্তির দর্শন লাভ করেছেন,তাঁর বর্হিচক্ষের সামনেও সেই শ্রীমূর্তির সমুদিত(উদিত। সাক্ষাৎ পরব্রহ্ম সন্ন্যাসীরূপে তাঁর সামনে।রামরায় কৃতাঞ্জলীপুটে সন্ন্যাসীবেশ পরব্রহ্ম শ্রীগৌরাঙ্গচরণে মাথা লুটালেন।তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন "একি স্বপ্ন না জাগরণ!একি!আমি শ্যামরূপ পরব্রহ্ম ভিন্ন অন্য ব্রহ্ম জানি না,শ্যামসুন্দরের একি লীলা!"*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
