✧═══════════•❁❀❁•═══════════✧
৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🦚🦚শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🦚🦚*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🪷তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন "একি!স্বপ্ন না জাগরণ!একি!আমি শ্যামরূপ পরব্রহ্ম ছাড়া অন্য ব্রহ্ম জানি না,শ্যামসুন্দরের একি লীলা!" এমন সময়ে শ্রীমহাপ্রভু সন্ন্যাসীর বেশে তাঁর সামনে উপস্থিত।রামরায়ের মনে সন্দেহ হল। তিনি মহাপ্রভুর আপাদ মস্তক দেখতে লাগলেন।মদনমন্থরা গোপরামাগণ নেত্রাঞ্চল দ্বারা সতৃষ্ণভাবে যে শ্যামামৃত পান করেন,রামরায়ের সেই চিরসেবিত শ্যামরূপ সন্ন্যাসীদেহ অধিকার করে দাঁড়ালেন।তাঁর সম্মুখে একটি সোনার পুত্তলী(পুতুল, জীবদেহের প্রতিমূর্তি)বিরাজমান, তাঁর বর্ণপ্রভায় শ্যামসুন্দরের শ্রীঅঙ্গ সুবর্ণ দ্যুতিতে উদ্ভাসিত হয়ে উঠলেন।*
*🌻শ্রীরামরায়ের এই শ্রীমূর্তিদর্শন আধ্যাত্মিক জগতের এক মহা ব্যাপার।শ্রীরাধার কাঞ্চনগৌর-কান্তির ঘনিষ্ঠ সান্নিধ্যে শ্রীরামরায়ের শ্যামরূপ পরব্রহ্ম গৌরবর্ণে আবৃত হলেন।প্রেমিক ভক্তের ভক্তিরচক্ষুর নিকট শ্রীগৌরসন্ন্যাসীর তাত্ত্বিক মূর্তি বিমুক্ত হলেন।তিনি যেন সাক্ষাৎ শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগলমূর্তি দেখতে পেলেন,রামরায় তাঁর প্রাণবল্লভ প্রিয়তম প্রভুকে দেখে প্রথমেই চিনতে পেরেছিলেন।তথাপি তিনি সন্দেহ ছলনাকরে যে প্রশ্ন উত্থাপন করলেন এটি কেবল বচনভঙ্গী মাত্র।প্রচ্ছন্ন (আবরণ রত) শ্রীভগবানকে বাইরে প্রকটিত করবার জন্য ভক্তগণের চিরপিপাসা। রামরায় মহাপ্রভুর নিজ শ্রীমুখ হতে তাঁর নিজের এই অদ্ভুত অবতার তত্ত্ব প্রকটন করতে চেষ্টা পেলেন।তাই জিজ্ঞাসা করলেন ঃ---*
*"🌷এইমত দেখি তোমা হয় চমৎকার।*
*🌷অকপটে কহ প্রভু কারণ ইহার।।*
*🍀এতে জানা যাচ্ছে শ্রীরামরায় শ্রীগৌরাঙ্গ দর্শন মাত্রেই বুঝেছিলেন ইনি সাক্ষাৎ পরমব্রহ্ম। কিন্তু গৌরহরি সন্ন্যাসী-ছলনায় তাঁকে দেখা দিয়েছেন, তাই তিনি এখানে "অকপট" শব্দের উল্লেখ করেছেন।মহাপ্রভু এতেও প্রকৃত কথা না বলে বাগ্ ভঙ্গীতে (কথার ছলনাতে) বললেন=*
*🌷--------কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়।*
*🌷প্রেমের স্বভাব এই জানিহ নিশ্চয়।।*
*🌷মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম।*
*🌷তাঁহা তাঁহা হয় তাঁর শ্রীকৃষ্ণ স্ফুরণ।।*
*🌷স্থাবর জঙ্গম দেখে,না দেখে তাঁর মূর্তি।*
*🌷সর্বত্র হয় নিজ ইষ্টদেব-স্ফুর্তি*।।
*🌷রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেমা হয়।*
*🌷যাঁহা তাঁহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়।।*
*🙌চতুর চূড়ামণি তৎক্ষণাৎ অপূর্ব বাগ্ বৈদগ্ধীতে (কথার চাতুরিতে)শ্রীরামরায়কে অন্যভাবে বুঝাতে চেষ্টা করলেন।মহাপ্রভু বললেন, শ্রীশ্রীরাধাকৃষ্ণে তোমার গাঢ় প্রেম। গাঢ় প্রেমের এমনই স্বভাব যে এর বলে প্রেমিক সর্বত্র আপনার (নিজের) প্রিয়জনকেই দেখতে পায়। মহাভাগবতগণ এই বিশ্বব্রহ্মান্ডের যেখানেই দৃষ্টিপাত করেন,সেই জায়গায় তাঁর শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু দেখতে পান না।তাঁদের সামনে এই বিশ্বব্রহ্মান্ড থাকলেও প্রেমের দিব্য চক্ষের বলে তাঁরা সমস্ত বিশ্বে কেবল শ্রীভগবানের মধুর মূর্তিই প্রত্যক্ষ করে থাকেন।তাঁদের ভেদ-দৃষ্টি একেবারেই দূরে চলে যায়।জ্ঞানীরা যেমন "সর্বং খল্বিদং ব্রহ্ম" বলে নিশ্চয় করেন,সেইরকম ভাগবত পরমহংসগণের কাছে সর্বদাই শ্রীশ্রীরাধাকৃষ্ণের শ্রীমূর্তি প্রকটিত হয়ে থাকেন। রামরায়!শ্রীশ্রীরাধাকৃষ্ণে তোমার পরমপ্রেম, সর্ব পদার্থেই যে তোমার সেই লীলা-রসময় আনন্দ বিগ্রহযুগলের শ্রীমূর্তির স্ফুর্তি হবে,এটি অতি স্বাভাবিক। 🌷এই স্থলে মহাপ্রভু মায়াবাদীদের একটি কল্পনার উচ্ছেদ করেছেন।মায়াবাদীরা বলেন "ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা"।এই স্থাবর জঙ্গমাদি মায়াকল্পিত।ব্রহ্মজ্ঞানের উদয়ে সর্বত্রই ব্রহ্ম-অনুভব হয়ে থাকে, মায়াকল্পিত অসৎ জগৎপ্রপঞ্চের মিথ্যাজ্ঞান তিরোহিত হয়ে যায়। কিন্তু মহাপ্রভু বলছেন="ভগবৎপ্রেমের এমনই স্বভাব যে,যদিও মহাপ্রেমিক পরমহংস ভাগবতগণের কাছে এই প্রত্যক্ষ পরিদৃশ্যমান জগৎপ্রপঞ্চ বিদ্যমান,তবুও তাঁরা অত্যধিক প্রেম আবেশে জগৎ প্রপঞ্চের মূর্তির পরিবর্তে শ্রীভগবানের সর্বব্যাপিনী মাধুর্য্যময়ী শ্রীমূর্তি সন্দর্শনে বিভোর থাকেন।" জগৎ যে মিথ্যা নয়,মায়াবিলসিত ভ্রান্তিমাত্র নয়, এই কথায় একেবারেই স্পষ্টই ব্যঞ্জিত (অভিব্যক্ত) হয়েছে।*
*🌻শ্রীশ্রীমহাপ্রভু শ্রীরামরায়ের মুখে অনেক তত্ত্ব জগতে প্রকটন করলেন, কিন্তু একটি তত্ত্ববিষয়ে সাক্ষাৎ সম্বন্ধে কোনও প্রশ্ন করলেন না,অথচ রামরায়ের হৃদয়ে সেই প্রশ্নের আভাস ইঙ্গিতে উপস্থিত করে দিলেন।রামরায় শ্যামসুন্দর মূর্তি ধ্যান করতে করতে শ্রীগৌরাঙ্গমূর্তি দর্শন করলেন,সে মূর্তি তাঁর অন্তঃপটে উদিত হলেন,তিনি চোখ মেলেও সেইরকম দেখলেন,তাঁর অন্তরে ও বাইরে নয়নাভিরাম কনকবিনিন্দিত রসময় শ্রীগৌরাঙ্গমূর্তি বিরাজ করতে লাগলেন।মদনমন্থরা গোপীগণের মনচোরা যে সন্ন্যাসীর বেশে তাঁর ধ্যান অবস্থিত চোখের সামনে অপূর্ব মূর্তিতে প্রকাশিত, তখনও তাঁর সে ধারণা হল না।ভক্তবাঞ্জকল্পতরু চতুরচূড়ামণি শ্রীভগবান তখন কনকপুত্তলী শ্রীমতীকে সামনে করে শ্যামসুন্দর মূর্তি প্রকটন করলেন।রামরায় অবাক হলেন,যাঁকে তিনি একটি সন্ন্যাসীর মূর্তিতে দেখেছিলেন,এখন সেই সন্ন্যাসী কষিতকাঞ্চন গৌরী,শ্রীরাধিকা ও শ্যামসুন্দর মূর্তিতে পরিণত হলেন।তখন রামরায় বুঝলেন ইনি সন্ন্যাসী নন,ইনি গোলোকের প্রভু,সাক্ষাৎ রসময় বিগ্রহ ; সন্ন্যাসবেশ কেবল ছলনা মাত্র।বুঝেও সংশয়ীর মতো প্রশ্ন করে বললেন, "প্রভো!তুমি সন্ন্যাসীর মূর্তিতে আমায় দর্শদান করেছ, কিন্তু এখন এ কি দেখলাম!তোমার সামনে কাঞ্চনপুতুল,তুমি গোপবেশী মুরলীধর শ্যামসুন্দর, কিন্তু কাঞ্চন গৌরীর বর্ণচ্ছটায় তোমার নিজের শ্যামাঙ্গ গৌরাঙ্গে পরিণত হয়েছে।শ্রীমুখে বেণু,ভাব-তরঙ্গে শ্রীমুখমন্ডল টলমল করছে,প্রভু!তুমি আমাকে বুঝিয়ে দাও, মূঢ় আমি বুঝিয়ে দাও,এ কি ব্যাপার?*
*🙏ক্রমাগত🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১০০. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda100.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
