✧═══════════•❁❀❁•═══════════✧
৫৪. রামানন্দ মিলন 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda54.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৪)সংক্ষিপ্ত কথন শ্রীগৌরাঙ্গ প্রভু*
*🙏রামানন্দ মিলন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""
*🌻তারপর শ্রীমন্মহাপ্রভু জীয়ড় নৃসিংহক্ষেত্র হয়ে গোদাবরী তীরে উপনীত হলেন। গোদাবরী দেখে মহাপ্রভুর যমুনা স্মরণ হ'ল।তীর বন দেখে বৃন্দাবন স্ফুর্তি হল। নদীতটে এসে মহাপ্রভু মৃদু মধুর নাম-সংকীর্তন করতে লাগলেন।*
*🌻দেখা গেল অনেক বাদ্য-ভান্ড সহ সে সময় রামানন্দ রায় গোদাবরী নদীতে স্নান করতে আসিলেন।অপূর্ব সন্ন্যাসী গোদাবরী তটে দেখে রায় রামানন্দ নিকটবর্তী হলেন। তখন তাঁকে দেখে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, "তুমি রামানন্দ রায়"? রায় বললেন, "তেহো কহে সেই হঙ দাস শূদ্র মন্দ"।*
*🍀মহাপ্রভু তখন তাকে প্রগাঢ় আলিঙ্গন করলেন।ফলে দুজনেই অচেতন হলেন।অতি স্বাভাবিক ভাবেই দুজনে ভূমিতে পড়ে গেলেন।উভয়ের অঙ্গে স্তম্ভ,স্বেদ,অশ্রু,কম্প,পুলক, বিবর্ণতা সাত্ত্বিক ভাবের উদয় হল।*
*🍀দোঁহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ।*
*🍀দেখিয়া ব্রাহ্মণগণের হৈল চমৎকার।।*
*🌻রামানন্দ রায় সঙ্গে স্নান করতে অনেক বৈদিক ব্রাহ্মণ এসেছেন।তাঁরা মনে মনে বিচার করতে লাগলেন। এই সন্ন্যাসীর অঙ্গের তেজ ব্রহ্মজ্যোতি তুল্য।ইঁহার মত লোক শূদ্র স্পর্শ করে আলিঙ্গন করলেন!আরও আশ্চর্য্য, আলিঙ্গন করে ক্রন্দন করছেন!নয়নে জলধারা বহিছে। আবার রাম রায় রাজা তুল্য লোক।মহাপন্ডিত মহাগম্ভীর। তিনি একজন সন্ন্যাসীর স্পর্শে এই মত অস্থির হলেন কেন? বিজাতীয় লোকের এই জাতীয় আলোচনা শুনে দুইজনেই ভাব সংবরণ করলেন।মহাপ্রভু বললেন, "তোমার সঙ্গে মিলিত হবার জন্য আমাকে সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য বলে দিয়েছেন। এইজন্যেই আমি এখানে এসেছি।ভাল হ'ল,সহজেই সাক্ষাৎ মিলিল।*
*🙏রায় বললেন,"সার্বভৌম আমাকে ভৃত্যতুল্য ভালবাসেন।পরোক্ষেও আমার কল্যাণ চিন্তা করেন।তাঁর কৃপায় তোমার দুর্লভ দর্শন লাভ করলাম।তুমি আমাকে নিস্তার করতেই এখানে এসেছ।এই রাজসেবী, বিষয়ী, শূদ্রাধমকে দর্শন করাও তোমার শাস্ত্রীয় নীতি নয়।আজ তুমি অপার-করুণা করে আমাকে স্পর্শ আলিঙ্গন দিলে। তোমার কৃপাশক্তি তোমাকে নিন্দ্য কর্ম করাল।।*
*🌺"শাস্ত্রে বলে মহান্তের এই স্বভাব। নিজের কোন কার্য্য না থাকলেও কৃপা করবার জন্য অন্যত্র গমন করেন। আমার সঙ্গী ব্রাহ্মণ পন্ডিতেরা তোমার দর্শনে আনন্দে বিগলিত হয়েছেন। মহাপ্রভু বললেন= "তা নয় রামানন্দ, তুমি ভাগবতোত্তম, তোমার দর্শনে সকলের মন দ্রবীভূত হয়েছে। আমি যে মায়াবাদী সন্ন্যাসী।আমিহ তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে ভাসি।।*
*🍁রায় বললেন,যদি কৃপা করে এসেছ,দিন দশেক অবস্থান থাকতে হবে,নতুবা আমার মন শোধন হবে না। মহাপ্রভু গৌরহরি রায় রামানন্দের নিকট দশদিন অবস্থান করেছিলেন।তার নিকট " সাধ্যের নির্ণয়" শুনতে চেয়েছিলেন। মহাপ্রভুর অশেষ কৃপা শক্তিতে রামানন্দের মুখ হতে তা অতি সুন্দর ভাবে প্রকাশিত হয়েছিল।*
*🌷মহাপ্রভুর হার্দ্য(আন্তরিক) যে সাধন-ভজন তার দার্শনিক ভিত্তি,রামানন্দ-সংবাদে প্রকটিত।শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে,মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে ইহা বর্ণিত আছে। বিদ্যানগর হতে লীলা রসময় শ্রীগৌরসুন্দর গৌতমী গঙ্গা, মল্লিকার্জুন, অহোবল নৃসিংহ, সিদ্ধবট,স্কন্দক্ষেত্র,ত্রিমল্ল,বৃদ্ধকাশী,বৌদ্ধস্থান,ত্রিপদী,বিষ্ণুকাঞ্চী, ত্রিকালহস্তী,বৃদ্ধকোল,শিয়ালী,ভৈরবী, কাবেরী তীর হয়ে শ্রীরঙ্গমে প্রবেশ করলেন।*
*🌼সিদ্ধবটে একজন রামভক্ত গৃহে বাস করলেন।পরে স্কন্দক্ষেত্র ও ত্রিমল্ল ঘুরে যখন আবার সিদ্ধবটে গেলেন,তখন দেখলেন রামভক্ত বিপ্র কৃষ্ণভক্ত হয়ে গিয়েছেন।ইহার কারণ কি মহাপ্রভু জিজ্ঞাসা করলে বিপ্র বললেন,*
*🍀তোমা দেখি কৃষ্ণনাম একবার আইল।*
*🍀সেই হইতে কৃষ্ণ নাম জিহ্বাতে পশিল।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
