✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৭. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২৭ পর্ব)*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*🌻কিন্তু কি উপায়ে? ব্রাহ্মণগণ অধৈর্য্য হয়ে উঠলেন।কেহ কেহ চিৎকার করে উঠলেন, দেশটা কি অনাচারে ভরে যাবে!যার যা খুশি তাই করবে।আর ক'দিন বাদে দেখব যে মেথর মুর্দাফরাশ কোন মন্ডপে বসে ভাগবত পাঠ করছে। রুইদাস বললেন, শ্রীমদ্ভাগবত পাঠ করবার অধিকারও মেথরের আছে। ব্রাহ্মণগণ বলছেন, সে কি পন্ডিত না বেদজ্ঞ যে ভাগবত পাঠ করে ব্যাখ্যা করবে? রুইদাস একটু জোরেই জবাব দিলেন, না বুঝেও যদিকেহ পাঠ করে তাতেও সে ভগবানের কৃপা লাভ করবে। ছোট ছোট ছেলেরা পূজো পূজো খেলা করে তাতেও লাভ আছে।আমাদের দেশে অনেক সাধুসন্ত ছোটবেলায় খেলতে খেলতেই ভগবানকে লাভ করেছেন।খেলুড়ে হলে হবে না খেলাও জানতে হবে। বাদশা বিপদে পড়লেন, এর ফয়শালা যিনি করবেন তিনিই করবেন।এ আমার ক্ষমতার বাইরে।তিনি বললেন, এক কাজ করলে এর মীমাংসা হয়। ব্রাহ্মণগণ বললেন, কি সেই কাজ বাদশা তাড়াতাড়ি বলুন। বাদশা বললেন,যাঁরা অভিযোগ করতে এসেছেন তাঁরা নিশ্চয়ই বিপ্রকূলে জন্ম নিয়েছেন। একজন বলে উঠলেন হ্যাঁ,এর মধ্যে অনেক মহামহোপাধ্যায়,অনেক মহাপন্ডিত, অনেক বেদান্তবাদীও আছেন। বেশ শুনুন!আগামী পূর্ণিমাতে সকালে আপনারা ও রুইদাস সবাই নদীর তীরে সমবেত হবেন।আমি ও আমার পারিষদবর্গ যাব। শুধু তাই নয়,আশ-পাশের গ্রামের যত লোকজন আছে সবাইকে ঢোলশহরত করে জানিয়ে দেওয়া হবে উপস্থিত থাকতে।নদীর ধারে বসে ব্রাহ্মণগণ আরাধনা করবেন,পূজার্চনা করবেন,রুইদাসও তাই করবেন।সবাই কিন্তু এপারে,আর ওপারে একটা সিংহাসনে বিগ্রহ থাকবে।*
*🌳এপারে বসে এঁরা আরাধনা করবেন,যার আরাধনায় দেবতা সন্তুষ্ট হয়ে তিনি এসে যাঁর বক্ষে আশ্রয় নেবেন, কারও আরাধনায় যদি তিনি তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনারা দেবতার পূজো করেন না। তাহলে জানব আপনারা পূজো করেন না,পেটের জন্য মানুষের কাছে অভিনয় করেন।*
*🌴ব্রাহ্মণগণ আশ্বস্ত হলেন এবং যুগপৎ চিন্তিতও হলেন।রুইদাস বিন্দুমাত্র বিচলিত হলেন না।রঘুনাথ যা করেন তাই হবে।পূর্ণিমার দিন নদীর ধার দিয়ে মানুষের স্রোত বয়ে এল। ব্রাহ্মণগণ একটি নিদিষ্ট স্থানে হোম-যজ্ঞ শুরু করেছেন।কিছুদূরে রুইদাস বসে আছেন হস্তজোড় করে।ফুল বিল্বপত্রের পরিবর্তে তাঁর নয়ন জলের ধারা।বাদশার ইচ্ছানুসারে শালগ্রাম শিলা শোভা যাত্রা সহকারে নৌকায় করে নিয়ে গিয়ে ওপারে রত্ন সিংহাসনে বসান হল।কি অপরূপ দৃশ্য।দেবতা আছেন কি-না নির্ণয় হবে নদীর কূলে। ভারতবর্ষ দেবদেবতার দেশ।এখানকার মাটি দেব-দেবতার লীলাক্ষেত্র।শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, দেবতা এসেছেন,লীলা করেছেন, এবং মানুষকে কৃপা করেছেন।*
*🙏বানান, ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧









