শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬২. রুদ্র-সম্প্রদায় বা বিষ্ণুস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas62.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬২. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
              *বৈষ্ণব--বিবৃতি*
*🙏৩য়,রুদ্র-সম্প্রদায় বা বিষ্ণুস্বামী🙏*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🌻এই সম্প্রদায়ের আচার্য‍্য বিষ্ণুস্বামী। দর্শনমত=শুদ্ধাশুদ্ধ। নিষ্ঠা=আত্ম-নিবেদন।উপাস‍্য= শ্রীবালগোপাল। বিষ্ণুস্বামী, রুদ্রদেবের পরম্পরা বলেই এই সম্প্রদায়ের নাম রুদ্র-সম্প্রদায়। বেদ-ভাষ‍্যকার বিষ্ণুস্বামী এই মতের সারতত্ত্ব প্রকাশ করেন।তিনি সন্ন‍্যাসী ব্রাহ্মণ ভিন্ন অন‍্য কাউকেও শিষ‍্য করতেন না।তাঁর শিষ‍্য জ্ঞানদেব, তৎশিষ‍্য নামদেব,তৎশিষ‍্য ত্রিলোচন, এবং এই ত্রিলোচনের শিষ্য সুপ্রসিদ্ধ বল্লভাচার্য‍্য।বল্লভাচার্য‍্য এই সম্প্রদায়ের বিস্তৃতি করেন বলেই ইনার প্রচলিত নাম বল্লভচারী। ১৫শ, শতাব্দীর মধ‍্যভাগে এই সম্প্রদায়ী বৈষ্ণবগণ শ্রীরাধাকৃষ্ণের যুগল উপাসনা প্রবর্তিত করেন।শেষে গোকুলের গোস্বামীগণই ইহার প্রচারক হন।ত্রৈলিঙ্গ দেশীয় লক্ষ্মণ ভট্টের ঔরসে ১৪০১ শকে (খৃঃ ১৪৭৯ অব্দে)বল্লভাচার্য‍্য জন্মগ্রহণ করেন। বল্লভাচার্য‍্য বেদান্তের একভাষ‍্য রচনা করেন,এই ভাষ‍্যের নাম "অনুভাষ‍্য"।ভাগবতেরও একটি টীকা করেছিলেন। এই টীকাই সাম্প্রদায়িক গ্রন্থ।তাছাড়া সিদ্ধান্ত রহস‍্য,ভাগবতলীলা রহস‍্য, এবং হিন্দি ভাষায় বিষ্ণুপদ,ব্রজবিলাস,অষ্টছাপ ও বার্তা নামে বেশ কিছু গ্রন্থ আছে।বল্লভাচার্য‍্য শ্রীচৈতন‍্য মহাপ্রভুর আবির্ভাবের কিছু পূর্বে জন্মগ্রহণ করেন।বল্লভাচারীদের "বার্তা" নামক গ্রন্থে জীব ও ব্রহ্মের এক প্রকার অভেদ ভাবই উল্লিখিত হয়েছে।আচার্য‍্যকে ঠাকুরজী (শ্রীকৃষ্ণ) বললেন,তুমি ব্রহ্মের সঙ্গে জীবের যেরকম সংযোগ সাধন করবে,আমি তাই-ই করব। সুতরাং উহাদের মতে জীব ও ব্রহ্মের কার্য‍্য-কারণ সম্বন্ধে পরমার্থতঃ অভেদই বর্ণিত আছে।দেব সেবা বিষয়ে অন‍্যান‍্য সম্প্রদায়ের সঙ্গে ইঁনাদের বিশেষ বিভিন্নতা নেই। শ্রীগোপাল,শ্রীরাধাকৃষ্ণ মূর্তির অষ্টকালীন সেবা করার নিয়ম আছে। তাছাড়া রথযাত্রায় উড়িষ্যাদেশে, জন্মাষ্টমী ও রথযাত্রায় পশ্চিম অঞ্চলে,রাসে শ্রীবৃন্দাবনাদি জায়গায় মহাসমারোহে উৎসব হয়ে থাকে।*
*🌺বল্লভাচারী বৈষ্ণবগণ ললাটে উর্ধপুন্ড্র অঙ্কন করে নাকের উপরে অর্ধচন্দ্রাকৃতি করে মিলিয়ে দেন, এ উর্ধপুন্ড্রের মধ‍্যভাগে রক্তবর্ণ গোলাকার তিলক ধারণ করেন।শ্রী-- বৈষ্ণবের মতো বাহুতে ও বক্ষে শঙ্খ, চক্র,গদা, পদ্মাদিও মুদ্রিত করে থাকেন।কেউ কেউ "শ‍্যামবিন্দী" নামক কৃষ্ণমৃত্তিকা দ্বারাও উক্ত গোলাকার তিলক অঙ্কন করে থাকেন।ইঁনারা কন্ঠে তুলসীমালা ও তুলসীর জপমালা ধারণ করেন। "শ্রীকৃষ্ণ" "জয়গোপাল" বলে সম্বোধন করেন। শ্রীমাধবেন্দ্রপুরী আবিষ্কৃত শ্রীগোবর্ধননাথ বিগ্রহ মথুরায় ছিলেন। ঔরঙ্গজেব বাদশাহ সেখানকার মন্দির ভেঙ্গে ফেলতে অনুমতি করলে ঐ বিগ্রহ ১৬৬৮ খৃঃ অব্দে উদয়পুরের নাথদ্বারে বসানো হয় এবং এই বিগ্রহের নামকরণ হন শ্রীনাথজী।ইহাই এই সম্প্রদায়ী বৈষ্ণবের প্রধান তীর্থ। তাছাড়া কোটা,সুরাট,কাশী (লালজীর মন্দির ও পুরুষোত্তম মন্দির) মথুরা,বৃন্দাবনে ইঁনাদের মঠ ও দেবালয় আছে। বল্লভাচার্য‍্য নিজ জন্ম স্থান চম্পকারণ‍্য হতে পরে প্রয়াগের কাছে আম্বুলী গ্রামে বাস করেন।বল্লভাচার্য‍্য এই স্থান হতে প্রয়াগে শ্রীচৈতন‍্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং গৌরহরিকে নিজালয়ে নিয়ে আসেন। ত্রিহুতের বৈষ্ণব-পন্ডিত রঘুপতি উপাধ‍্যায় সেখানে শ্রীগৌরাঙ্গের দর্শন লাভ করেন।বল্লভাচার্য‍্য শেষজীবনে নীলাচলে শ্রীমহাপ্রভুর শ্রীচরণাশ্রয় করে শ্রীগদাধর পন্ডিতের কাছে শ্রীকিশোর-গোপাল মন্ত্রে দীক্ষিত হন।*
*🌹বল্লভাচার্য‍্যের পুত্র বিঠ্ ঠল নাথ পিতৃপদে অভিষিক্ত হন।এ সম্প্রদায়ের লোকেরা তাঁকে শ্রীগোঁসাইজী বলেন। বিঠ্ ঠল নাথের সাত পুত্র=গির্ধরিরায়,গোবিন্দরায়, বালকৃষ্ণ,গোকুলনাথ,রঘুনাথ ও ঘনশ‍্যাম।ইঁনারা পৃথক পৃথক সমাজভুক্ত হলেও ধর্ম বিষয়ে সকলে একমত। এই সম্প্রদায়ের মতে ভগবানের উপাসনায় কোন প্রকার শারীরিক কষ্ট, অর্থ‍্যাৎ উপবাস,তপস‍্যা, অন্নবস্ত্রের কষ্ট পাবার আবশ্যকতা নেই।কোনরকম কঠোরতা স্বীকারের প্রয়োজন নেই। পূর্ণমাত্রায় বিষয়সুখভোগ করে ভগবানের সেবা করা। এই জন্য এ সম্প্রদায়ী বৈষ্ণবেরা অতিমাত্র বিষয়ী ও ভোগবিলাসী। গুজরাট ও মালোয়াড়ের বহুতর স্বর্ণবণিক ও ব‍্যবসায়ী এই মতাবলম্বী। এই সম্প্রদায়ের ব্রহ্ম-সম্বন্ধ ও সমর্পণ বা আত্মনিবেদন করবার একটি মন্ত্র "সত‍্যার্থ প্রকাশ" গ্রন্থ হতে এখানে দেওয়া হ'ল।*
     *🙏বাকী অংশ পরের পর্বে🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৩. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬১. ব্রহ্ম-সম্প্রদায় বা মধ্বাচার্য‍্য 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boosnob61.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
          *চতুঃ----সম্প্রদায়*
*২য়,ব্রহ্ম-সম্প্রদায় বা মধ্বাচার্য‍্য।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷"মধ্বদিগ্বিজয়" গ্রন্থে মধ্বাচার্য‍্যের অনেক বিবরণ পাওয়া যায়।মধ্বাচার্য‍্যের "মায়াবাদ-শত-দূষণী-সংহিতা" দ্বৈতবাদীদের ব্রহ্মাস্ত্র স্বরূপ।এটি অতি বৃহৎ গ্রন্থ ও বিবিধ বিচারপূর্ণ। এজন‍্য গৌড়দেশবাসী পূর্ণানন্দ স্বামী উহাকে সংক্ষিপ্ত করে ১১৯ শ্লোকে "তত্ত্ব মুক্তাবলী বা মায়াবাদ শত-দূষণী" নামে প্রচার করেন। শঙ্করাচার্য‍্যের মায়াবাদের উপর একশো দোষারোপ করার জন্য এর নাম "শতদূষণী"। এঁদের দেবালয়ে বিষ্ণুমূর্তির সঙ্গে শিবপার্বতী ও গণেশের মূর্তিও পূজিত হয়ে থাকেন, এতে বুঝা যায় শৈব ও বৈষ্ণবের মধ্যে পরস্পর বিবাদ ভঞ্জনার্থ মধ্বাচার্য‍্য যথেষ্ট যত্ন করেছিলেন। প্রথমে তিনি অনন্তেশ্বর নামক শিব-মন্দিরে দীক্ষা গ্রহণ করে, শঙ্করাচার্য‍্য-প্রবর্তিত "তীর্থ" উপাধি গ্রহণ করেন।পরে বিষ্ণুমন্দিরে শিবদূর্গাদির পূজা প্রবর্তিত করেন,শৃঙ্গগিরি মঠের শৈব-মোহন্ত "উড়ুপ-কৃষ্ণ" নগরে (উদীপি নগরে) শ্রীকৃষ্ণমন্দিরে পূজা করতে গমন করেন। ফলে শৈব বৈষ্ণবে সদ্ভাব সম্পাদন করাই মধ্বাচার্য‍্যের এক প্রধান উদ্দেশ্য ছিল। শ্রীমধ্বাচার্য‍্য কর্তৃক দ্বৈতাদ্বৈতবাদ যত বেশী প্রচারিত হোক না হোক,তদীয় শিষ‍্যানুশিষ‍্য জয়তীর্থ কর্তৃক এই মত দক্ষিণাপথ ও ভারতের অন‍্যান‍্য প্রদেশে বহু বহু প্রচারিত হয়েছিল।*
*🌺জয়তীর্থ উক্ত প্রদেশের পান্ডারপুরের নিকটবর্তী মঙ্গলবেড়ে গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রঘুনাথ রাও এবং মাতার নাম রুক্মিণী বাঈ।পত্নীর নাম ভীমা বাঈ।পত্নীর উগ্র স্বভাবে বিরক্ত হয়ে তিনি খ্রীষ্টীয় দ্বাদশ শতাব্দীর মধ‍্যভাগে সন্ন‍্যাসধর্ম গ্রহণ করেন।তিনি বেদান্ত সম্বন্ধে "তত্ত্ব প্রকাশিকা" ন‍্যায়-দীপিকা প্রভৃতি বহু বৈষ্ণব সিদ্ধান্ত গ্রন্থ রচনা করে গিয়েছেন।*
*🌹এর পর খৃষ্টীয় ১৩শ,শতাব্দের প্রারম্ভে শ্রীমদ্ বিষ্ণুপুরীর নাম বিশেষ উল্লেখযোগ্য।ইনি শ্রীমদ্ভাগবতের সার সঙ্কলন করে (১৮ হাজারের মধ্যে ৪০৩ শত শ্লোক) "শ্রীবিষ্ণুভক্তি-রত্নাবলী" গ্রন্থ রচনা করেন।এই গ্রন্থে শ্রীধর স্বামীর মতে কিছু স্বকৃত শ্লোকও আছে।ইনি জয়ধর্মমুনির শিষ্য।অদ্বৈতাচার্য‍্যের সমসাময়িক শ্রীহট্ট--- লাউড় গ্রামনিবাসী লাউনিয়া কৃষ্ণদাস এই গ্রন্থের একটি বাংলা অনুবাদ করেছেন।ইঁনার পূর্ববাস মিথিলা বা ত্রিহুতের তরৌণী গ্রামে ; পূর্বনাম বিষ্ণুশর্মা।ত্রিহুতের চলিত নাম তীরভুক্তি, এই দেশবাসী বলে ইনি "তৈরভুক্ত" নামেও পরিচিত।*
*☘রামানুজ সম্প্রদায়ের মতো মধ্বাচারী বৈষ্ণবদের শাখা-সম্প্রদায় তত প্রচলিত দেখা যায় না।শ্রীচৈতন‍্য মহাপ্রভু এই মাধ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।রামানুজ সম্প্রদায়ে যে সঙ্কীর্ণতা ছিল,তা পরবর্তীকালে রামানন্দ কর্তৃক বিদূরিত হয়ে এক সার্বজনীন উদারতার উজ্জ্বল ধর্মমার্গ উদ্ভাসিত হয়ে উঠে।মাধ্ব-সম্প্রদায়ের সঙ্কীর্ণতাও সেইরকম শ্রীচৈতন‍্যের সময়ে সর্বতোভাবে বিদূরিত হয়।গুরুত্ব সম্বন্ধে যে বাঁধাবাঁধি নিয়ম (Restriction) ছিল, তা শ্রীমন্মহাপ্রভু শিথিল করে দিয়ে মেঘ-মন্দ্রে ঘোষণা করলেন=*
*কিবা ন‍্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়।*
*যেই কৃষ্ণতত্ত্ব-বেত্তা সেই গুরু হয়।।*
*🌻বর্ণশ্রম ধর্মের বহু উর্ধে ভাগবত ধর্ম অবস্থিত ; এতে আচন্ডাল সকলেরই অধিকার আছে,এই বৈদিক বিশুদ্ধ ধর্মমত প্রচারের ফলে স্মার্তগণের সঙ্গে বিবাদ-বিসম্বাদ সত্ত্বেও শ্রীমন্মহাপ্রভুর মত ভারতের সর্বত্র ক্রমে ক্রমে প্রবল হয়ে উঠেছে। ওয়ার্ড সাহেব বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশেরও বেশী লোক এই বৈষ্ণব ধর্মবলম্বী।শ্রীচৈতন‍্যদেবের শিক্ষা হিন্দুর মধ্যে অন্ততঃ এক কোটি পঞ্চাশ লক্ষ শ্রীচৈতন‍্যদেবের প্রচারিত ধর্ম গ্রহণ করেছে।*
*🌷রামাইত সম্প্রদায় যেরকম মূলতঃ শ্রী-সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, সেইরকম এই শ্রীচৈতন‍্যদেব প্রবর্তিত ধর্ম-সম্প্রদায়ও মূলতঃ ব্রহ্ম-সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত বলে স্বীকৃত। কারণ ত্রিকালদর্শী ঋষিগণ কলিতে চারটি বৈষ্ণব-সম্প্রদায় নির্দেশ করেছেন।শ্রীচৈতন‍্য-সম্প্রদায়কে স্বতন্ত্র সম্প্রদায় স্বীকার করতে গেলে,পাঁচটি সম্প্রদায় হয়ে পড়ে।*
*🌹শাস্ত্র বাক‍্যের তথা ঋষিবাক‍্যের সার্থকতা ও যথার্থতা থাকে না। জাতি অসংখ্য হলেও যেমন সকলেই চারবর্ণের অন্তর্গত, সেইরকম বৈষ্ণবের বহু শাখা সম্প্রদায় থাকলেও মূলতঃ চার সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, এটি অবশ‍্য স্বীকার করতে হবে।তবে শাস্ত্র-শুদ্ধ-সদাচার, সামাজিক ব‍্যবহার ও ধর্মমতের তারতম‍্য অনুসারে উত্তম,মধ‍্যম, কনিষ্ঠ ও পতিত এইরূপ শ্রেণী বিভাগ পূর্বাপর প্রবর্তিত রয়েছে।সে যাইহোক অতঃপর অপর দুইটি সম্প্রদায়ের বিষয় বিবৃত করা হবে।*
🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬২. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫০. শ্রীশ্রীগৌরাঙ্গদেবের গৌড়দেশে আগমন 👏 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar50.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৪৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
পূর্বেই বলা হইয়াছে যে, প্রভুর গৌড়বাসী গৃহী ভক্তগণ প্রতিবৎসর রথযাত্রার সময় প্রভুকে দর্শন করিতে আসিভে লাগিলেন। একবার তাঁহারা বিদায় লইয়া চলিয়া গেলে পর, শ্রীগৌরাঙ্গদেব কিছু দিনের জন্য নীলাচল পরিত্যাগ করিয়া শ্রীবৃন্দাবনে যাইবার জন্য ব্যগ্র হইলেন। সে সময় নীলাচল  হইতে শ্রীবৃন্দাবন যাইতে হইলে ঝাড়খণ্ডের মধ্যগত জঙ্গলপথেই গমন করিতে হইত, কিন্তু প্রভু সে পথে না গিয়া ঐ একই উপলক্ষে গৌড়দেশে স্নেহময়ী জননীকে দেখিবেন বলিয়া গৌড়দেশ হইয়াই যাওয়া স্থির করত বিজয়া দশমী-দিবসে নীলাচল হইতে যাত্রা করিবেন। ভক্তগণের মধ্যে কতকগুলি উদাসীন ভক্তকে সঙ্গে লইয়া চলিলেন, এবং গৌড়দেশবাসী ও উড়িষ্যাবাসী আর সকল ভক্তবৃন্দকে বুঝাইয়া নীলাচলে রাখিয়া গেলেন। তাঁহার নিয়তসঙ্গী শ্রীবক্রেশ্বর পণ্ডিতও প্রভুর সঙ্গে গিয়াছিলেন। যাঁহারা সঙ্গে গিয়াছিলেন, তাহাদের নাম শ্রীচৈতন্যচরিতামৃতে লিখিত আছে। যথা—
প্রভু সঙ্গে পুরী গোসাঞি স্বরূপ দামোদর ।
জগদানন্দ মুকুন্দ গোবিন্দ কাশীশ্বর ॥
হরিদাস ঠাকুর আর পণ্ডিত বক্রেশ্বর।
গোপীনাথাচার্য্য আর পণ্ডিত দামোদর ॥
রামাই নন্দাই আর বহু ভক্তগণ।
প্রধান কহিল সবার কে করে গণন।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






২২. ভগবান্ ভক্তির বশ 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas22.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২২)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🙏ভগবান্ ভক্তির বশ🙏*
       🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🌷চান্দপুর গমনের পূর্বে হরিদাস শান্তিপুরে ছিলেন, এ কথা উল্লেখ করেছি ; কিন্তু তখনকার একটি অদ্ভুত কার্য‍্যের বলা হয়নি।*
*🌹ভক্তের সরলতা বালকের মতো, ভক্তের রহস‍্যপূর্ণ কার্ম‍্য বিজ্ঞজনের কাছে বালকোচিত মনে হলেও,তাঁর গভীর মর্ম বাইরের জগতের লোকের বুঝা অসাধ‍্য। ভক্ত পর-দুঃখকাতর-- পরার্থপর।যদিও ভগবানের শ্রীচরণ তাঁদের সমস্ত বাসনা উৎসর্গীকৃত অর্থ‍্যাৎ বাইরের সমস্ত বাসনা-কামনা ভগবানের শ্রীচরণে উৎসর্গ করা হয়েছে, আন কামনা-বাসনা ভক্তের মধ্যে থাকে না।তথাপি একটি অভিলাষ তাঁরা ত‍্যাগ করতে পারেন না। সেটি হ'ল এই যে,জীব যেন তাঁদেরই মতো ভগবৎ-প্রেম-পাথারে সন্তরণ(সাঁতার কাটতে পারে)করতে পারে, জীবের যেন দুঃখভোগ করতে না হয়,পর হিত চিন্তায় ভক্ত কামনা করেন।একটু ব্রজলীলায় প্রবেশ করি, একটি শ্রীমতী রাধারাণীর ভাব।*
*🍀একদা নিভৃত নিকুঞ্জে শ্রীমতী মহাভাব স্বরূপিনী রাধাঠাকুরাণী অভিমানিনী হয়ে বসে সখীগণ পরিবেষ্টিত, গোবিন্দ* 
*এসে কত সাধ‍্য-সাধনা করছেন। সেদিকে শ্রীমতীর ভ্রূক্ষেপ নেই, তিনি অধোবদনে রইলেন।শ্রীমতীর পক্ষে তখন সখী বলছেন, মাধব!যদি তুমি রাধাপ্রেম অভিলাষ কর,*
*তবে প্রতিজ্ঞাবদ্ধ হও, আর বিরুদ্ধাচরণ করবে না। মাধব!শ্রীমতীকে এই মর্মে খত লিখে দাও,আমরা তাতে সাক্ষী হিসেবে থাকব।এই কথাগুলি বিদ‍্যাপতির পদেই বলা ভাল।*
*"তুহু যদি মাধব চাহসি লেহ।*
*মদন সাখি করি খত লেখি দেহ।।*
*ছোড়বি কেলি কদম্ব বিলাস।*
*দূরে করবি নিজ গুরুজন আশ।।*
*মো বিনে স্বপনে না হেরিব আন।*
*হামারি বচনে করবি জলপান।।*
*রজনী দিবস গুণ গায়বি মোর।*
*আন যুবতী কোই না করবি কোর।।*
*ঐ ছল কবচ যব ধরব হাত।*
*তবহি তুয়া সঞে মরমক বাত।।*
*ভনহু বিদ‍্যাপতি শুনবর কান।*
*মান রহুক পুনঃ যাউক পরাণ।।*
*🌺মাধব আর কি করবেন?এইরূপ কার্য‍্যে তাঁর স্বভাবতই আমোদ, তিনি সানন্দে স্বীকৃত হলেন।তারপরে তিনি শ্রীমতীকে কাতরে বলতে লাগলেন=*
  *সুন্দরী! বেরি এক কর অবধান।*
*ক্ষেম অপরাধ,প্রেম বাধ করবি যব,*
     *তব কৈছে ধরব পরাণ।।*
*লেখি লেহ কবচ,দাস করি সুন্দরী,*
     *জীবনে যৌবনে রহু ভাগি।*
*তুয়া নাম রতন,শ্রবণে করি কুন্ডল,*
      *এবে ভেল বিভঙ্গ বৈরাগী।।*
*পীতাম্বর গলে,করি কর যুগলে,*
      *মিনতি করহু তুয়া আগে।*
*হাম ঐছে লাখ লাখ,কত বিলুন্ঠিত,*
      *এ তুয়া চরণ সোহাগে।।*
*মনসিজ করে ধনু,হেরি কাতর তনু,*
     *বিছুরল ধনজন মায়া।*
*তছু ভয় লাগি, শরণ হাম লেয়লুঁ,*
      *দেহ পদ-পঙ্কজ ছায়া।।*
*ঐছন মিনতি, করল যব নাগর,*
      *ধনী লোচন জল পুর।*
*হেরইতে বদন ,রোদন করু দুহুঁ জন,*
      *অব ঘনশ‍্যাম মন পূর।।*
*🌹এইভাবে দুর্জয় মানাগ্নি নির্বাপিত হল,(শ্রীমতীর যে দুর্জয় মান হয়েছিল তা মাধব দূর করলেন,) কিন্তু শ্রীমতী তথাপি কথা বলতে পারছেন না। তখন সময় বুঝে ললিতা সখী অনুরোধ করতে লাগলেন।তারপরে শ্রীমতীর এতক্ষণে কথা বের হতে লাগল, যথা=*
*ললিতার বাণী,  শুনি বিনোদিনী,*
          *প্রসন্ন বদনে কয়।*
*আমি তো কেবল, তোদের অধীনা,*
       *যা' বল শুনিতে হয়।।*
   *সখি!তোরা মোর কর এহি হিতে*।
*আর যেন এমন,  না করে কখন,*
        *পুছ উহায় ভালমতে।।*
*পুন যদি আর,   এমত ব‍্যাভার,*
        *করয়ে এ ব্রজভূমে।*
*উহার প্রণতি ,      শ্রবণ গোচরে,*
        *না করিব এ জনমে।।*
*এত শুনি হরি,     গলে বাস ধরি,*
        *কহয়ে কাতর বাণী।*
*শুন বিনোদিনী,   জনমে  জনমে,*
       *আমি আছি তব ঋণী।।*
*এত শুনি গোরি,   দুবাহু  পসারি,*
       *বঁধূয়া করিল কোলে।*
*🌻রাধাকৃষ্ণের একীভূত সম্মিলনে রসময় গৌরাঙ্গ-রূপ প্রকটিত হয়।স্বপ্ন-বিলাসাদি গ্রন্থে ঠিক এই ভাবই পরিগৃহীত হয়েছে।*
*এইখানে হয়,       রসামৃত-ময়,*
         *চন্ডীদাসে ইহা বলে।।*
*🙏আজ এই পর্য‍্যন্ত থাক, ক্রমাগত,*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২১. হরিদাসের প্রভাব 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas21.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২১)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🙏হরিদাসের প্রভাব🙏*
       **************************
*🍀হরিদাস ঠাকুর যবন পালিত,সামাজিক নিয়মে যবনই বটেন।অদ্বৈতাচার্য‍্য পরম কুলীন, হরিদাসকে নিয়ে সমাজের সামনে তিনি যথেচ্ছ আচরণ করতে লাগলেন। ভক্তি ও চরিত্র গৌরবে স্তম্ভিত হয়ে কেউই তাঁকে এতদিন কিছু বলতে সাহস করেনি। কিন্তু এই সমাজ বিরুদ্ধ কাজে-- শ্রাদ্ধপাত্র হরিদাসকে দেওয়ায় শান্তিপুরের অপরাপর ব্রাহ্মণগণ অদ্বৈতাচার্য‍্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন=*
*🍁অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য ঈশান নাগরের রচিত গ্রন্থে (অদ্বৈত-প্রকাশ) পায়=*
*"কুলীন ব্রাহ্মণগণ কহে পরস্পরে*।
*হরিদাসের সঙ্গ যদি না ছাড়ে আচার্য‍্য।*
*সমাজেতে সেই সত‍্য হইবেক বর্জ‍্য।।*
*🌻কিন্তু অদ্বৈতাচার্য‍্য এই সব কথায় কর্ণপাত করলেন না।*
*"আচার্য‍্য তাহা তো নাহি মনোযোগ কৈলা।*
*প্রভুরে পাষন্ডীগণ বর্জন করিলা।।ঐ।।*
*🌹এই ঘটনায় হরিদাস নিতান্ত দুঃখিত হলেন, এবং কাউকেও কিছু না বলে একদিন শান্তিপুর হতে চলে গেলেন। এর কতকদিন পরে শান্তিপুরের কোন এক ধনী ব্রাহ্মণের গৃহে এক উৎসব আরম্ভ হল।শত শত ব্রাহ্মণ নিমন্ত্রণ উপলক্ষ্যে আসা যাওয়া করছেন।দৈবাৎ সেখানে একজন উদাসীন (সন্ন‍্যাসী বা বৈরাগী) আগমন করলেন।উদাসীনের প্রদীপ্ত(আলোকময়) কান্তি,প্রভাকরের প্রভা মতো উজ্জ্বল অঙ্গদ‍্যুতি সমাগত সকলের চিত্ত তাঁর প্রতি আকৃষ্ট হল। সেখানকার সকলেই তাঁর চরণে মস্তক দিলেন।সংবাদ দাবানলের মতো ঘরে ঘরে ছুটল,সাধুর অপূর্ব প্রভাব, অপূর্ব প্রতিভা। গ্রাম শুদ্ধ লোক তাঁর পদানত হল,হরিনামের কোলাহলে সেদিন শান্তিপুর অপূর্ব ভাব ধারণ করল।*
*🌷এই উদাসীন আমাদের নামাচার্য‍্য হরিদাস।ব্রাহ্মণগণ পরে তাঁর পরিচয় পেয়ে বিস্মিত হলেন।পূর্ব আচরণের জন্য তখন তাঁদের অনুতাপ জন্মিল।তাঁরা ভাবলেন=*
*"যার সঙ্গ দোষে ইহাঁয় (অদ্বৈতে) করিলাম বর্জন।*
*সেই হরিদাসের হয় অলৌকিক গুণ।।*
*হরিভক্ত জনের বিশুদ্ধ কলেবর।*
*তাহে জাতি-বুদ্ধি হয় মহা পাপকর।।*
*শ্রীঅদ্বৈত পদে মোরা কৈনু অপরাধ।*
*শিক্ষাইলা ভক্তদ্বারে করিয়া প্রমাদ।।*
*এতবলি দ্বিজগণ যুড়ি দুই কর।*
*গলে বস্ত্র বান্ধি আইলা আচার্য‍্য গোচর।।ঐ।।*
*🍀অদ্বৈতাচার্য‍্য কি করলেন? পরমানন্দে ব্রাহ্মণগণকে অভ‍্যর্থনা করলেন।পরস্পর প্রণাম আলিঙ্গনাদি হল,ব্রাহ্মণগণ ক্ষমা চাহিবার পূর্বেই সদয় অদ্বৈতাচার্য‍্য তাঁদেরকে ক্ষমা করলেন। সেই ঘটনায় শান্তিপুরের বহু ব্রাহ্মণ অদ্বৈতের অনুগত ও শিষ্য হলেন।অদ্বৈত তাঁদেরকে সান্ত্বনা করলেন=*
*"প্রভু কহে দ্বিজগণ না করিও ভয়*।
*হরিনামের অবিচিন্ত‍্য মহাশক্তি হয়।।*
*সেই নাম ব্রহ্ম জপ কর সংকীর্তন*।
*অনায়াসে হৈব সবার অভীষ্ট পূরণ।।*
*এত কহি শ্রীঅদ্বৈত নিজ গৃহে গেলা।*
*মহাভাগ‍্য দ্বিজগণ বৈষ্ণব হইলা।।ঐ।।*
*🌷এইভাবে হরিদাসের উপলক্ষ্যে ব্রাহ্মণগণ তরে গেল।*
*"কদর্য‍্য স্বভাব দ্বিজগণের আছিল*।
*বৈষ্ণব প্রভাবে তাহা বিশুদ্ধ হইল।।"ঐ।।*
*🌹এই যে ঘটনার উল্লেখ করা গেল, তাহলে তখনকার অবস্থা কি ছিল অনুমান করা যেতে পারে!শ্রীমহাপ্রভুর আবির্ভাবের আগে একদিকে যেমন অনাচার অবিচারে দেশ পূর্ণ ছিল, অন‍্য দিকে তদ্রূপ একটি সুবাতাস প্রবাহিত হয়েছিল।তারই ফলে ব্রাহ্মণগণ সহজেই অদ্বৈতাচার্য‍্যের শরণাপন্ন হ'ল।যাইহোক,যবন পালিত হরিদাসের প্রতি লোকের যে একটু দ্বিধা বা কটাক্ষ ছিল, এই হতে তা দূর হয়ে গেল।ফুলিয়া ও শান্তিপুর কুলীনদের প্রধান স্থান।এই দুই জায়গার ব্রাহ্মণগণ কর্তৃক হরিদাস সমাদৃত (অতি সম্মানিত)হলেন।তাঁরা বলতে লাগলেন="হরিদাস যে কোন জাতিই হন না  কেন, তিনি হিন্দু- তিনি  বৈষ্ণবজাতি।"*
*"যেই কৃষ্ণ ভজে সেই শ্রীবৈষ্ণবজাতি।"(অদ্বৈত-প্রকাশ)।*
*🌺 শ্রীমদ্ভাগবতে "অচ‍্যুত-গোত্রের" উল্লেখ আছে, হরিদাসের জাতি তাইই।* *যবন প্রপালিত হলেও হরিদাস হিন্দু, বৈষ্ণবজাতি,বলিয়া গৃহীত হলেন।ইহাই হরিদাসের চরিত্র-প্রভাব।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds