শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৩. ভগবান্ ভক্তির বশ 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
        *🙏ভগবান্ ভক্তির বশ🙏*
      ****************************
*🍀শ্রীমতী রাইধনি যদিও কতক পরিহাসের ভাবে কথাগুলি বললেন, কিন্তু শ্রীকৃষ্ণ পরিহাস ভাবলেন না  ; বলছেন সখী!শ্রীমতীর শাসন আমার পক্ষে পুষ্পবর্ষণ, আমি তাঁর ঋণ কদাপি পরিশোধ করতে পারব না। গোবিন্দের এই কথাটি শুনে যথার্থই শ্রীমতীর হাসির উদয় হল।হেসেই তিনি বলছেন=সখী!জীবের যাতনা দেখে বড় ব‍্যথা পায়, ইনি যদি জীবের দুঃখ দূর করেন, তবেই আমার ঋণ,যা স্বীকার করছেন পরিশোধ হয়।*
*🍁বলা বাহুল‍্য এ ভাবটি শ্রীমতীর মজ্জাগত হলেও পরিহাসের ভাবেই তিনি বলেন ; কিন্তু শ্রীকৃষ্ণ বরাবর ভাবান্তরে গ্রহণ করছেন, তাঁর উত্তরেই তা প্রকাশ।এবারেও তিনি বলছেন=*
    *শুন শুন বিনোদিনী রাই!*
*তোমার এ ঋণ,   পরিশোধ হবে,*
        *কলি প্রথম সন্ধ‍্যায়।।*
*ত‍্যজি কাল বরণ,  করিব ধারণ,*
       *তোমার অঙ্গের কান্তি।*
*তুয়া নাম লইয়া ,বেড়াব কাঁদিয়া,*
      *অশ্রুজলে হব শ্রান্তি।।*
*ভাবি তব ভাব, হবে প্রেম-ভাব,*
      *স্ব-ভাব ছাড়িবে দেহ।*
*তেজিয়া বাঁশরী,      হব দন্ডধারী,*
      *নারিতে রাখিবে কেহ।।*
*লইয়া ভক্তগণ ,    করিব কীর্তন,*
      *রাধা রাধা ধ্বনি করি।*
*ক্ষণে ক্ষণে মূর্ছা,     হইবে তখন,*
       *অচেতনে রৈব পড়ি।।*
*অমূল‍্য রতন,     তব প্রেম-ধন,*
       *অযাচকে বিলাইব।*
*কলিযুগ যাবে ,কৃতযুগ আসবে,*
      *তবে সে খালাস হব।।*
*ধীরচন্দ্র কয় , তবে সে খালাস,*
       *নতুবা প্রেমের ঋণী।*
*ভকত-হৃদয়ে , রাখি সেই প্রেম,*
       *গুপত গৌরমণি।।*
*🌺শ্রীমতীর পরিহাসের ভাব পালিয়ে গেল, শ্রীকৃষ্ণের কথা শুনে শ্রীরাধা ব‍্যথিতা,ক্রমে তাঁর "প্রেম বৈচিত্র্য" ভাবের উদয় হল ; শ্রীকৃষ্ণ যেন যথার্থই ধরা-অবলুন্ঠিত হচ্ছেন, এই ভাবে শ্রীমতী মূর্ছিতা হয়ে পড়লেন। দেখতে দেখতে সেই ক্ষণিক মূর্ছা দূরীভূত হল, তিনি উঠে বসলেন।তখনও শ্রীমতীর বাহ‍্যজ্ঞান নাই, পূর্বভাবেই তিনি বলছেন=*
*না না,ভূমে প'ড়না প'ড়না প'ড়না হে।*
*তোমায় যতনে রাখিব হৃদয়ে ভরি ;*
*ভূমে প'ড়না! (ওহে দুঃখিনীর বন্ধু!)*
*🌹এই কথা বলে শ্রীরাধা উন্মাদিনীর মতো বিদ‍্যুৎগতিতে গমন করে শ্রীকৃষ্ণকে বাহুদ্বারা বেষ্টন করলেন।(🌻এই বেষ্টনে গৌররূপ উদ্ভাসিত হয়।কেউ কেউ বলেন,আলিঙ্গনচ্ছলে শ্রীকৃষ্ণকে অন্তরে রেখে শ্রীরাধা বাইরে রইলেন, ইহাই গৌরাঙ্গ অবতার ; গৌর অবতারে এটিই শাস্ত্রকথিত ছন্নত্ব (আচ্ছাদিত)। কিন্তু সে সব কথা এখানে অপ্রাসঙ্গিক। চতুর্থ ও পঞ্চম বর্ষের "শ্রীবিষ্ণুপ্রিয়া" পত্রিকায় এই সব কথা বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে।🌻)।*
*🌷শ্রীকৃষ্ণ ও সখীগণের যত্নে শ্রীমতীর সম্পূর্ণ বাহ‍্য-জ্ঞান ফিরে এলো, হাস‍্য পরিহাস আবার আরম্ভ হল।সখীগণ তখন দাসকবচের কথা পুনর্বার তুলে ধরলেন।শ্রীকৃষ্ণ পূর্বাপর (আগাগোড়া)এতে সম্মত, সখীদের কথায় তিনি দাস-কবচ লিখে দিলেন। মহাজনগণ সেই দাসকবচ-পদে এইরকম লিখেছেন,যথা=*
*ইয়াদিকিদ্দ,          গুণ-সমুদ্র,*
          *শত সাধু শ্রীরাধা।*
*সদুদারস‍্য,                 চরিতস‍্য,*
       *পূরাও মনেরই সাধা।।*
*তস‍্য খাতক,         হরি নায়ক,*
        *বসতি ব্রজপুরী।*
*কস‍্য কর্জ,                পত্র মিদং,*
        *লিখিলাম সুকুমারী।।*
*ঠামহি তব,             প্রেম দুর্লভ,*
         *লইনু কর্জ করিয়া।*
*ইহার লভ‍্য,              পাইবে ভব‍্য,*
         *প্রেম অখিল ভরিয়া।।*
*যখন তিন,                 বাঞ্জা পূরব*
          *ঋণ শোধ কলিযুগে।*
*এই করারে,        খত লিখি দিয়ে,*
           *শ্রীরূপ মঞ্জরী আগে।।*
*কহে চন্দ্রশেখর,    লেখনি ধরিয়া,*
           *লিখিলা করুণা করি।।*
*শ্রীরাধে বলিয়া,  খত লিখি দিলা,*
            *লেহত শ্রীকর ধরি।।*
*🍁এই রহস‍্যটি কি?গৌর-অবতারের ইহাও একটি কারণ। শ্রীগৌরচাঁদই জীবের দুঃখে কেঁদেছিলেন।শ্রীরাধার অভিলাষ পূর্ণ  করেছিলেন।এই অবতারেই শ্রীরাধার প্রেম-- ব্রজের নিগূঢ় প্রেম-- অযাচিত ভাবে যাকে তাকে বিতরণ করা হয়েছিল, শ্রীরাধার পেমের অনুরোধে ভগবান্ মর্ত‍্যভূমে অবতীর্ণ হয়ে ছিলেন।*
*🌹শ্রীভগবান্ সর্বগুণাধার। পূর্বে যে বৈষ্ণব-বাসনার কথা বলেছিলাম, জীবের দুঃখ দূর হোক, ইহা সেই মূল প্রস্রবণ হতে রাধা-হৃদয় হতে উদ্গত বা উৎপত্তি।আর ভগবান যদিও অসীম শক্তিধর,তথাপি তিনি ভক্তির বশ,আর তিনি জীবের পরম সুহৃদ, পূর্বোক্ত বিষয়টি চিন্তা করলে ইহাই বোধ হয়।ইহা জীবের পরম আশাপ্রদ ও ভরসা-শান্তির স্থল।*
*🍁ভগবান্ ভক্তির বশ,ভক্তি বলে ভক্ত তাঁকে অবতীর্ণ পর্য‍্যন্ত করাতে পারেন। গৌর অবতারের অসংখ্য কারণ থাকতে পারে বা আছেও ; শীরাধার অভিলাষও তার মধ্যে একটি  এবং এই অবতারের বীজস্বরূপ।*
*🙏পরবর্তী পর্বে আবার,ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds