শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২১. হরিদাসের প্রভাব 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas21.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২১)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🙏হরিদাসের প্রভাব🙏*
       **************************
*🍀হরিদাস ঠাকুর যবন পালিত,সামাজিক নিয়মে যবনই বটেন।অদ্বৈতাচার্য‍্য পরম কুলীন, হরিদাসকে নিয়ে সমাজের সামনে তিনি যথেচ্ছ আচরণ করতে লাগলেন। ভক্তি ও চরিত্র গৌরবে স্তম্ভিত হয়ে কেউই তাঁকে এতদিন কিছু বলতে সাহস করেনি। কিন্তু এই সমাজ বিরুদ্ধ কাজে-- শ্রাদ্ধপাত্র হরিদাসকে দেওয়ায় শান্তিপুরের অপরাপর ব্রাহ্মণগণ অদ্বৈতাচার্য‍্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন=*
*🍁অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য ঈশান নাগরের রচিত গ্রন্থে (অদ্বৈত-প্রকাশ) পায়=*
*"কুলীন ব্রাহ্মণগণ কহে পরস্পরে*।
*হরিদাসের সঙ্গ যদি না ছাড়ে আচার্য‍্য।*
*সমাজেতে সেই সত‍্য হইবেক বর্জ‍্য।।*
*🌻কিন্তু অদ্বৈতাচার্য‍্য এই সব কথায় কর্ণপাত করলেন না।*
*"আচার্য‍্য তাহা তো নাহি মনোযোগ কৈলা।*
*প্রভুরে পাষন্ডীগণ বর্জন করিলা।।ঐ।।*
*🌹এই ঘটনায় হরিদাস নিতান্ত দুঃখিত হলেন, এবং কাউকেও কিছু না বলে একদিন শান্তিপুর হতে চলে গেলেন। এর কতকদিন পরে শান্তিপুরের কোন এক ধনী ব্রাহ্মণের গৃহে এক উৎসব আরম্ভ হল।শত শত ব্রাহ্মণ নিমন্ত্রণ উপলক্ষ্যে আসা যাওয়া করছেন।দৈবাৎ সেখানে একজন উদাসীন (সন্ন‍্যাসী বা বৈরাগী) আগমন করলেন।উদাসীনের প্রদীপ্ত(আলোকময়) কান্তি,প্রভাকরের প্রভা মতো উজ্জ্বল অঙ্গদ‍্যুতি সমাগত সকলের চিত্ত তাঁর প্রতি আকৃষ্ট হল। সেখানকার সকলেই তাঁর চরণে মস্তক দিলেন।সংবাদ দাবানলের মতো ঘরে ঘরে ছুটল,সাধুর অপূর্ব প্রভাব, অপূর্ব প্রতিভা। গ্রাম শুদ্ধ লোক তাঁর পদানত হল,হরিনামের কোলাহলে সেদিন শান্তিপুর অপূর্ব ভাব ধারণ করল।*
*🌷এই উদাসীন আমাদের নামাচার্য‍্য হরিদাস।ব্রাহ্মণগণ পরে তাঁর পরিচয় পেয়ে বিস্মিত হলেন।পূর্ব আচরণের জন্য তখন তাঁদের অনুতাপ জন্মিল।তাঁরা ভাবলেন=*
*"যার সঙ্গ দোষে ইহাঁয় (অদ্বৈতে) করিলাম বর্জন।*
*সেই হরিদাসের হয় অলৌকিক গুণ।।*
*হরিভক্ত জনের বিশুদ্ধ কলেবর।*
*তাহে জাতি-বুদ্ধি হয় মহা পাপকর।।*
*শ্রীঅদ্বৈত পদে মোরা কৈনু অপরাধ।*
*শিক্ষাইলা ভক্তদ্বারে করিয়া প্রমাদ।।*
*এতবলি দ্বিজগণ যুড়ি দুই কর।*
*গলে বস্ত্র বান্ধি আইলা আচার্য‍্য গোচর।।ঐ।।*
*🍀অদ্বৈতাচার্য‍্য কি করলেন? পরমানন্দে ব্রাহ্মণগণকে অভ‍্যর্থনা করলেন।পরস্পর প্রণাম আলিঙ্গনাদি হল,ব্রাহ্মণগণ ক্ষমা চাহিবার পূর্বেই সদয় অদ্বৈতাচার্য‍্য তাঁদেরকে ক্ষমা করলেন। সেই ঘটনায় শান্তিপুরের বহু ব্রাহ্মণ অদ্বৈতের অনুগত ও শিষ্য হলেন।অদ্বৈত তাঁদেরকে সান্ত্বনা করলেন=*
*"প্রভু কহে দ্বিজগণ না করিও ভয়*।
*হরিনামের অবিচিন্ত‍্য মহাশক্তি হয়।।*
*সেই নাম ব্রহ্ম জপ কর সংকীর্তন*।
*অনায়াসে হৈব সবার অভীষ্ট পূরণ।।*
*এত কহি শ্রীঅদ্বৈত নিজ গৃহে গেলা।*
*মহাভাগ‍্য দ্বিজগণ বৈষ্ণব হইলা।।ঐ।।*
*🌷এইভাবে হরিদাসের উপলক্ষ্যে ব্রাহ্মণগণ তরে গেল।*
*"কদর্য‍্য স্বভাব দ্বিজগণের আছিল*।
*বৈষ্ণব প্রভাবে তাহা বিশুদ্ধ হইল।।"ঐ।।*
*🌹এই যে ঘটনার উল্লেখ করা গেল, তাহলে তখনকার অবস্থা কি ছিল অনুমান করা যেতে পারে!শ্রীমহাপ্রভুর আবির্ভাবের আগে একদিকে যেমন অনাচার অবিচারে দেশ পূর্ণ ছিল, অন‍্য দিকে তদ্রূপ একটি সুবাতাস প্রবাহিত হয়েছিল।তারই ফলে ব্রাহ্মণগণ সহজেই অদ্বৈতাচার্য‍্যের শরণাপন্ন হ'ল।যাইহোক,যবন পালিত হরিদাসের প্রতি লোকের যে একটু দ্বিধা বা কটাক্ষ ছিল, এই হতে তা দূর হয়ে গেল।ফুলিয়া ও শান্তিপুর কুলীনদের প্রধান স্থান।এই দুই জায়গার ব্রাহ্মণগণ কর্তৃক হরিদাস সমাদৃত (অতি সম্মানিত)হলেন।তাঁরা বলতে লাগলেন="হরিদাস যে কোন জাতিই হন না  কেন, তিনি হিন্দু- তিনি  বৈষ্ণবজাতি।"*
*"যেই কৃষ্ণ ভজে সেই শ্রীবৈষ্ণবজাতি।"(অদ্বৈত-প্রকাশ)।*
*🌺 শ্রীমদ্ভাগবতে "অচ‍্যুত-গোত্রের" উল্লেখ আছে, হরিদাসের জাতি তাইই।* *যবন প্রপালিত হলেও হরিদাস হিন্দু, বৈষ্ণবজাতি,বলিয়া গৃহীত হলেন।ইহাই হরিদাসের চরিত্র-প্রভাব।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds