শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২০. শান্তিপুরে 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas20.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
       *🌲🌲শান্তিপুরে🌲🌲*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺হরিদাসকে মনঃকষ্ট দেওয়ায় গোপাল চক্রবর্তীর যে পরিণাম প্রাপ্ত হলেন, আগে তা বলা হয়েছে*
*"ভক্ত-স্বভাব অজ্ঞ-দোষ ক্ষমা করে।*
*কৃষ্ণ-স্বভাব ভক্ত-নিন্দা সহিতে না পারে।।*
*🌻চরিতামৃতের এ কথার দৃষ্টান্ত হরিদাস ও গোপাল চক্রবর্তীর কাহিনীতে পাওয়া যায়।হরিদাস, গোপাল চক্রবর্তীর দুর্দশার কথা শুনে অতি মনঃকষ্ট পেলেন।আবার তা নিয়ে তখন নানা জনে নানা কথা বলতে লাগল।অবশ‍্য তা হরিদাসের মহিমার কথা, কিন্তু দীন-স্বভাব হরিদাস নিজের প্রশংসা শুনতে পারলেন না, চক্রবর্তীর দুঃখও দেখতে পারলেন না।তাই বলরাম পুরোহিতকে বলে শান্তিপুরে আগমন করলেন।চৈতন‍্য চরিতামৃতে যথা=*
*"বলাই পুরোহিতে কহি শান্তিপুরে আইলা।*
*আচার্য‍্যে মিলিয়া কৈল দন্ডবৎ প্রণাম।*
*অদ্বৈত আলিঙ্গন করি করিল সম্মান।।*
*গঙ্গাতীরে গোফা করি নির্জনে তারে দিল।*
*ভাগবত গীতার ভক্তি অর্থ  শুনাইল।।*
*আচার্য‍্যের ঘরে নিত‍্য ভিক্ষা নির্বাহন।*
*দুই জন মেলি কৃষ্ণ কথা আস্বাদন।।"*
*🌹হরিদাস পূত-সলিলা জাহ্নবী তীরে ভজন সাধনে সুখে সময় অতিবাহিত করতে লাগলেন। কিন্তু ভক্তের ভক্তি পরীক্ষা বুঝি একবারে হয় না, তাই দৈব নির্বন্ধে বেণাপোলের পরীক্ষা প্রসঙ্গের মতো এখানেও একটি ঘটনা সংঘটিত হল।সাক্ষাৎ "মায়া" স্বরূপ কোন সুন্দরী ষোড়শী, হরিদাসের জিতেন্দ্রিয়তা ও বিষয় বৈরাগ‍্য শ্রবণে ভক্তি ও কৌতূহলান্বিতা হয়ে একদা হরিদাসের নির্জন গোফায় আগমন করেন। জ‍্যোৎস্নাবতী রজনী,শুভ্র কিরণ সম্পাতে জাহ্নবীর নীল জল ঝলমল করছে ; সে নির্মল সুশীতল কিরণ  লহরীর তরঙ্গে তরঙ্গে যেন দশ দিক হাস‍্যময় হয়ে উঠেছে। কিন্তু রমণীর ভুবনমোহন রূপমাধুরীর কাছে সে লাবণ‍্যময়ী জ‍্যোৎস্না ম্লান হয়ে গেল।হরিদাসের ক্ষুদ্র গোফাদ্বারে নন্দনকাননের "শ্রী" আবির্ভূত হল,সে তৃণ-কুটির হেসে উঠিল,উজ্জ্বলিত হল।*
*🍀এই যে মানবদেহধারিণী মায়া, হরিদাসের চিত্ত তিনি মোহিত করতে পারলেন না।রমণীর রূপভার পরাস্ত হ'ল,তাঁর প্রতি হরিদাসের ভ্রূক্ষেপ নেই।মায়ামুক্ত মহাত্মা রমণীর ফাঁদে পা কেন দিবেন?রূপসীর রূপ মহিমা ভক্তি-গরিমার কাছে অবনত হল,রূপসী ভক্তের চরণতলে লুটিয়ে পড়ল, হরিদাস তাঁকে অভয় দিলেন ; তাঁকে হরিনাম দিয়ে কৃতার্থ করলেন।*
*🌷শান্তিপুরে হরিদাসের সুখেই দিন কাটতে লাগল,ভক্তের কোন দিনই বা অসুখে যায়?কোন কিছুই ভাবনা নাই, তার উপর অদ্বৈতচার্য‍্যের মতো মহাপুরুষের সঙ্গসুখ, সামান্য ফলে লাভ হয় না।অদ্বৈত প্রভু তাঁকে গীতা ও ভাগবতের অর্থ শুনাতেন ও উভয়ে আনন্দে ভাসতেন।গীতা ও ভাগবত যদিও ভক্তিশাস্ত্র, এবং যদিও তখন এটি পন্ডিত সমাজে পঠিত হ'ত, কিন্তু ইহার অর্থ তাঁরা ভক্তি পক্ষে না করে লক্ষণাবৃত্তি দ্বারা জ্ঞান পক্ষে করতেন।বহুকাল পরে অদ্বৈত প্রভুই ভক্তি পক্ষে অর্থই করেন। কিন্তু তাঁর অদ্ভুত পান্ডিত‍্য বুঝবার লোক খুবই কম ছিল।বুঝবার লোক পেলে কাজেই উৎসাহ সহকারে অদ্বৈতাচার্য‍্য ভক্তি অর্থ শুনাতেন।এইরকম ভাবে পুনঃ প্রচারিত হয়।*
*🍁হরিদাসকে আহারের জন্য অন্ন রন্ধন করতে হত না।আর রন্ধন করবারও অবকাশ ছিল না।অদ্বৈতাচার্য‍্যের গৃহ হতেই তিনি প্রসাদ পেতেন।অদ্বৈতাচার্য‍্য হরিদাসকে যেভাবে সম্মান করতেন,দীনস্বভাব হরিদাসের তা ভয়ের কারণ হয়ে উঠেছিল।হরিদাস কোন একদিন অদ্বৈতাচার্য‍্যকে স্পষ্টভাবে বলতে বাধ‍্য হয়েছিলেন যে ==*
*"মহা মহা বিপ্র এথা কুলীন সমাজ*।
*আমাকে আদর কর না বাসহ লাজ।।*
*অলৌকিক আচার তোমার কহিতে পাই ভয়।*
*সেই কৃপা করিবে যাতে তোমার রক্ষা হয়।।"*
                                *(শ্রীচৈঃচঃ)*
*"আচার্য‍্য কহেন-- তুমি না করিহ ভয়।*
*সেই আচরিব যেই শাস্ত্র মত হয়।।ঐ।।*
*🌹এইকথা বলে তিনি একটি সমাজ-বিরুদ্ধ কাজ করে বসলেন।সে কাজটি এই যে,হরিদাসকে তিনি "শ্রাদ্ধপাত্র" ভোজন করতে দিলেন। শ্রাদ্ধবাসরে বেদজ্ঞ ও সদাচারসম্পন্ন কুলীন ব্রাহ্মণকে ভোজন করাইবার বিধি শাস্ত্রে আছে।হরিদাস যখন প্রপালিত বলে প্রকৃত শব্দে যবনই বটেন।তাঁকে শ্রাদ্ধপাত্র দেওয়ায় অদ্বৈতাচার্য‍্য সামাজিকতার শিরে পদাঘাত করলেন।*
*"চন্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠো হরিভক্তিপরায়ণঃ।"*
*🍀এই যে শাস্ত্রের কথা,অদ্বৈতাচার্য‍্য তার প্রাণদান করলেন।*
*"অজ্ঞে জানাইতে প্রভু বৈষ্ণব মহত্ব।*
*দ্বিজ থুইয়া হরিদাসে দিলা শ্রাদ্ধপাত্র"।।*
                          *(অদ্বৈত-প্রকাশ)*
*যস্তু বিদ‍্যাবিনির্মুক্তং মুর্খং মত্বা তু বৈষ্ণবং।*
*বেদবিদ্ভোহদদাদ্বিপ্রঃ শ্রাদ্ধং তদ্রাক্ষসং ভবেৎ।।*
*সিকথমাত্রন্তু যদ্ভুঙক্তে জলং গন্ডুষমাত্রকং।*
*তদন্নং মেরুণা তুল‍্যং তজ্জলং সাগরোপমং।।"*
    *এবং*
*সুরাভান্ডস্থপী যূষং যথা নশ‍্যতি তৎক্ষণাৎ।*
*চক্রাঙ্করহিতং শ্রাদ্ধং তথা শাতাতপোহব্রবীৎ।।"*
*🌻এই যে শাস্ত্র আদেশ, অদ্বৈত প্রভু কর্তৃক সম‍্যক্ রূপে তা প্রতিপালিত হল।অদ্বৈতাচার্য‍্য হরিদাসকে প্রফুল্ল বদনে স্পষ্ট অক্ষরে বললেন=*
*"তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন।"*
*🍁অদ্বৈতাচার্য‍্য পরম কুলীন, কিন্তু হরিদাসকে কিরকম চক্ষে দেখতেন, এই ঘটনাই তার সাক্ষী!বস্তুতঃ ভক্ত হরিদাসকে তখন হিন্দুসমাজ সম্মানের ও ভক্তির চোখে দর্শন করতেন।হরিদাস তখন হিন্দুগণ কর্তৃক ""ঠাকুর"" অভিধা প্রাপ্ত হয়েছিলেন।কে বলে হিন্দুধর্মে উদারতার অভাব।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২১. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds