শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৬. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙏🙏বৈষ্ণব কোন বর্ণ🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🔥বৈষ্ণবগণ চান,বিশ্ব-প্রাণকে একই ধর্মসূত্রে গেঁথে সকলকেই নিজের মত করতে।ব্রাহ্মণগণ চান, বর্ণাশ্রমের দৃঢ়-শৃঙ্খলে বেঁধে নিজেদের স্বার্থের অধীনে সকলকে বিক্ষিপ্ত করে রাখতে। শাস্ত্রে সদাচারে জ্ঞানে বঞ্চিত করে রাখতে,সকলকে শূদ্র করে রাখতে "যুগে জঘণ‍্যে দ্বে জাতী ব্রাহ্মণঃ শূদ্র এবহি"।অথচ নিজেরা (সম্পূর্ণ ব্রাহ্মণ লক্ষণ বর্জিত হলেও) ব্রাহ্মণই থাকবেন। "অনাচারী দ্বিজঃপূজ‍্যঃ ন চ শূদ্রো জিতেন্দ্রিয়ঃ"। এখানেই উদারতার সঙ্কোচ।*
*🍁ব্রহ্মবিদ্ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ্ ব্রাহ্মণ হয়ে যান। "বিষ্ণুবিদ্ বৈষ্ণবো ভবতি" বিষ্ণুবিদ্ ভক্তজনও বৈষ্ণব হয়ে যান।ব্রহ্মার সৃষ্ট ব্রাহ্মণ হলে, বৈষ্ণবও ব্রহ্মার সৃষ্ট বৈষ্ণবও ব্রাহ্মণ, বৃত্ত-ব্রাহ্মণ,বর্ণ-ব্রাহ্মণ নহেন।বৈষ্ণব ব্রাহ্মণশাসিত বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নহেন।স্বাধীন স্বতন্ত্র বর্ণ। "স্বতন্ত্রা এক জাতি তু বিশ্বেষু বৈষ্ণবাভিধা"।যজন,যাজন,অপ‍্যয়ন,অধ‍্যাপনাদি কর্মে কি সদাচারে কি শাস্ত্র-বিচারে বৈষ্ণব কোন অংশে ব্রাহ্মণ অপেক্ষা ছোট নহেন, বরং পারমার্থিক ব‍্যাপারে বৈষ্ণবের মহিমা ব্রাহ্মণ অপেক্ষা অনেক অনেক বেশী। তাই ব্রাহ্মণকেও বৈষ্ণব হবার জন্য শাস্ত্রের উপদেশ আছে।যথা=*
*"বিপ্রাদ্বিষড়্ গুণযুতাদরবিন্দনাভ- পাদারবিন্দবিমুখাৎ শ্বপচং বরিষ্ঠম্*।
                            *(শ্রীভাঃ=৭|৯|৯)*
*🍀কৃষ্ণপাদপদ্ম-বিমুখ দ্বাদশগুণযুক্ত বিপ্র অপেক্ষা ভগবদ্ভক্ত চন্ডাল শ্রেষ্ঠ।এইজন‍্য শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীহরিভক্তি বিলাসের টীকায় মন্তব‍্য প্রকাশ করেছেন, "ইত্থং বৈষ্ণবানাং ব্রাহ্মণৈঃ সহ সাম‍্যমেব সিদ্ধতি"। কোন প্রচ্ছন্ন বর্ণের জাতি নির্ণয় করতে হলে,তার কর্ম ও আচার দেখেই নির্ণয় করতে হবে।ইহাই শাস্ত্রের উপদেশ।যথা=*
*"প্রচ্ছন্না বা প্রকাশ‍্যা বা বেদিতব‍্যা স্বকর্মভি" মনু--১০|৪০।*
*🌹জাতি প্রচ্ছন্নই থাকুক বা প্রকাশিতই থাকুক, বতর্মান কর্ম দ্বারাই তা নির্ণয় করা কর্তব‍্য। মনু বলেছেন=*
*"বর্ণাপেতমবিজ্ঞাতং নরং কলুষযোনিজং।*
*আর্য‍্য রূপ মিবানার্য‍্যং কর্মভিঃ দ্বে র্বিভাবয়েৎ"।।১০|৫৭*
*🌷যদি কোন বর্ণ সংস্কার হতে পরিভ্রষ্ট,অজ্ঞাত কুলশীল,নিকৃষ্ট জাতি হতে উৎপন্ন অনার্য‍্য ব‍্যক্তি হয়  এবং আপনাকে আর্য‍্যরূপে পরিচয় দেয়,তাহলে তার কর্ম বা ব‍্যবসা দেখিয়া তার বর্ণ বা জাতি নির্ণয় করবে।তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণে গনেশ-খন্ডে লিখিত হয়েছে =*
*"কর্মণা ব্রাহ্মণো জাতঃ করোতি ব্রহ্মভাবনাম্।*
*স্বধর্ম নিরতঃ শুদ্ধ স্তস্মাদ্ ব্রাহ্মণ উচ‍্যতে"।।*
*🌻অর্থ‍্যাৎ কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়।যিনি সর্বদা ব্রহ্ম চিন্তা করেন, যিনি স্বধর্মনিয়ত ও শুদ্ধ তাঁকেই ব্রাহ্মণ বলা হয়। এই বিধান অনুসারেই,বৈষ্ণবের কর্ম ও আচরণ ব্রাহ্মণ অপেক্ষা কোন অংশে ছোট নহে বলে,বরং কোন কোন বিষয় ব্রাহ্মণ অপেক্ষাও উৎকৃষ্টতর বলে শ্রীপাদ বৈষ্ণবাচার্য‍্যগণ বৈষ্ণবগণকে বিপ্রের সমতুল‍্য বলেছেন।ব্রাহ্মণের লক্ষণ শাস্ত্রে এইরকম নির্দিষ্ট আছে=*
*"জাতকর্মাদিভি র্যস্তু সংস্কারৈঃ সংস্কৃতঃ শুচিঃ।*
*বেদাধ‍্যয়নসম্পন্নঃ ষটসু কর্মস্বরস্থিত।।*
*শৌচাচারপরো নিত‍্যং বিঘসাশী গুরুপ্রিয়ঃ।*
*নিত‍্যব্রতী সত‍্যরতঃ স বৈ ব্রাহ্মণ উচ‍্যতে।।*
*সত‍্যং দান মথাদ্রোহ আনৃশংস‍্যং ত্রপা ঘৃণা।*
*তপস্তু দৃশ্যতে যত্র স ব্রাহ্মণ ইতি স্মৃতঃ"।।*
               *(পদ্মপুরাণ,স্বর্গখন্ড)*
*☘যিনি জাত কর্মাদি দ্বারা শুচি হয়েছেন, যিনি বেদাধ‍্যয়নে বৃত হয়ে প্রতিদিন ষট্ কর্ম অর্থ‍্যাৎ সন্ধ‍্যা,বন্দনা, জপ,হোম,দেবপূজা ও অতিথি-সৎকার করেন,যিনি শৌচাচারে থাকেন,দেবতার প্রসাদ ভোজন করেন,গুরুপ্রিয় হন, এবং যিনি ব্রতনিষ্ঠ ও সত‍্যপর হন তাঁদেরকে ব্রাহ্মণ বলে।যাঁতে সত‍্য,দান,অদ্রোহ,অনৃশংসতা,ঘৃণা ও তপ দেখা যায় তাঁকেই ব্রাহ্মণ বলা যায়।*
*🌲এই ব্রাহ্মণাচারের সঙ্গে বৈষ্ণবজনের কর্ম ও আচরণের তুলনা করলে সর্বৈব সামঞ্জস্য লক্ষিত হবে, পরন্তু কোন কোন বিষয়ে বৈষ্ণবের লক্ষণ উৎকৃষ্ট বলেই বিবেচিত হবে।নতুবা ব্রাহ্মণকেও বৈষ্ণব হবার জন্য শাস্ত্রে ভূরি ভূরি উপদেশ প্রদান করবেন কেন? অতএব বৈষ্ণবত্ব লাভই যে মানবজীবনের চরম উৎকর্ষ, বৈষ্ণবত্বই যে চতুর্বর্ণের চরম লক্ষ্য ও নিত‍্য বাঞ্জনীয় তদ্বিষয়ে কোন সন্দেহ নাই।চারবর্ণের সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও বৈষ্ণব হবার জন্য ভগবান আদেশ করেছিলেন।* যথা=
*"বৈষ্ণবেষু গুণাঃ সর্বে দোষ লেশো ন বিদ‍্যতে।*
*তস্মাচ্চতুর্মুখ ত্বঞ্চ বৈষ্ণবো তব সাম্প্রতম্ "।।*
                      *(পাদ্মে,ক্রিয়াযোগসারে)*
*🌷অর্থ‍্যাৎ বৈষ্ণবের গুণই সব,বৈষ্ণবে দোষের লেশমাত্র নাই। অতএব হে চতুরানন! তুমি সম্প্রতি বৈষ্ণব হও।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৮. বৈষ্ণব--গীতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৯৬. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob96.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৫. চতুর্বর্ণের উৎপত্তি 🏵️ ব্রাহ্মণ কে ❓বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৬. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৯৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌲🌲বৈষ্ণব কোন বর্ণ?🌲🌲*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বৈষ্ণবের সঙ্গে ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয়ের যতই মিশ্রণ হোক না কেন, বৈষ্ণব একজাতি। কেবল অধিকারী ও আচার ভেদে শ্রেণীভেদ মাত্র।বৈষ্ণব-সম্প্রদায়ের শাসক ও পরিচালক বৈষ্ণব, ব্রহ্মণ নহেন।কেন না ব্রাহ্মণ জ্ঞানী বৈষ্ণব ভক্ত।এই যে জ্ঞানী ও ভক্ত,ব্রাহ্মণ ও বৈষ্ণব এদুটি চির স্বতন্ত্র, চির স্বাধীন।বেদাদি শাস্ত্র হতে পুরাণ তন্ত্র আধুনিক সংগ্রহ-স্মৃতি (রঘুনন্দনের স্মৃতি) পর্যন্ত শাস্ত্রের সর্বত্রই ব্রাহ্মণ ও বৈষ্ণব দুটি বর্ণের বা দুটি জাতির বা দুটি ধর্ম সম্প্রদায়ের পার্থক্য,গঙ্গা যমুনার মতো একজায়গা হতে উৎপত্তি হয়ে ঠিক পাশাপাশি প্রবাহিত হচ্ছে।অনন্তকাল হতে এ দুয়ের প্রবাহ চলে আসছে।কেউ,কাকে অতিক্রম করতে পারেনি।তবে পারমার্থিক মাহাত্ম‍্যে,তত্ত্ব সিদ্ধান্তে বৈষ্ণবত্বের অধিক গৌরব ঘোষিত হয়েছে।কারণ বৈষ্ণবত্ত্ব লাভই মানবর্ধের চরম পরিণতি।বৈষ্ণবই আদিবর্ণ তত্ত্ব। সৃষ্টিকর্তা ব্রহ্মাও বৈষ্ণব।মহাদেবের তো কথায় নেই।তিনি হরিনামে পাগল ভোলা, "বৈষ্ণবানাং যথা শম্ভুঃ"। বৈষ্ণব শুভ্রবর্ণ -কৃষ্ণ-রক্ত-নীল-পীতাদি সপ্তবর্ণের একত্র সংমিলনের ফলই শুভ্রবর্ণ ; শুভ্রবর্ণকে বিশ্লেষণ করলে যেমন সপ্তবর্ণ পৃথক দেখা যায়,সেইরকম বৈষ্ণব এই শুভ্রবর্ণের মধ্যেও ব্রাহ্মণাদি চারবর্ণই আছে।কেননা,মূলে বৈষ্ণবত্ব হতেই ব্রাহ্মণাদি চারবর্ণের পৃথক সত্তা বিকসিত হয়েছে।নারদ,কপিল,শান্ডিল‍্যাদি আদি বৈষ্ণব।দক্ষ,ভৃগু কশ‍্যপাদি আদি ব্রাহ্মণ।এই ব্রাহ্মণ ও বৈষ্ণব ধারা চির-স্বতন্ত্ররূপে বিদ‍্যমান আছে।ব্রাহ্মণ বর্ণ যেমন ব্রাহ্মণ জাতি হয়েছেন,সেইরকম বৈষ্ণব বর্ণও বৈষ্ণব জাতিতে পরিণত।ব্রাহ্মণ জাতির মধ্যেও যেমন বহু মিশ্রণ (ব্রাহ্মণ বর্ণের মধ্যে নহে) দোষ আছে।বৈষ্ণব জাতির মধ্যেও সেইরকম বহু মিশ্রণ দোষ বিদ‍্যমান।এস্থলে বাউল নেড়ানেড়ি দরবেশাদি বৈষ্ণব নামধারী তান্ত্রিক বামাচারীদের কথা ধর্তব‍্য নহে।গৃহস্থ বৈষ্ণবজাতির কথায়,বিশেষতঃ গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবদের লক্ষ্য করেই এই কথার অবতারণা করা হয়েছে।বৈষ্ণব,যদি ব্রাহ্মণের ন‍্যায় একটি স্বতন্ত্র মূলবর্ণ না হবেন,তবে শাস্ত্রে শ্রীভগবান নিজেই বলবেন কেন?*
*"তীর্থান‍্যশ্বত্থতরবো গাবো বিপ্রা স্তথাদ্বয়ং।*
*মদ্ভক্তাশ্চেতি বিজ্ঞেয়াঃ পঞ্চৈতে তনবো মম"।।*
        .. *(হরিভক্তি, সুধোদয়)*
*🌻তীর্থ,অশ্বত্থতরু,গো,বিপ্র ও বৈষ্ণব এই পাঁচটি আমার তনু।*
*🍀সংখ‍্যা-বাচক শব্দ সমান জাতিতেই প্রযুক্ত হয়।অতএব ব্রাহ্মণ যেমন ভাগবতী তনু বৈষ্ণবও সেইরকম ভাগবতী তনু। আবার শ্রীভাগবতে শ্রীপৃথু মহারাজ বলেছেন=*
*"সর্বত্র শাসনে মুঞি হই দন্ডধৃক।*
*বিনে যে অচ‍্যুতগোত্র বৈষ্ণব সর্বাধিক।।*
*অন‍্যত্র ব্রাহ্মণ কুলাদন‍্যত্রাচ‍্যুত গোত্রতঃ।*
*ব্রাহ্মণ বৈষ্ণব স্থানে সাবধান হৈতে।*পূর্বাপর কহে শাস্ত্রে দুই স্বতন্ত্রেতে।।*
*বিপ্র কহি পুনশ্চ বৈষ্ণব কহি যবে*।
*ইহাতে বুঝহ অন‍্যবর্ণ যে বৈষ্ণবে*।।
*পন্ডিত যে হবে ইহা বুঝহ বিচারি।*
*মুর্খ কুতার্কিকগণ নহে অধিকারী।।"*
*🌻ভগফান আরও বলেছেন, ব্রাহ্মণ ও বৈষ্ণব আমারই দেহ স্বরূপ ওঁদের পূজো করলে আমারই পূজা করা হবে।*
*"সূর্য‍্যোহগ্নির্ব্রাহ্মণা গাবো বৈষ্ণবাঃ খং মরুজ্জলম্।*
*ভূতাত্মা সর্বভূতানি ভদ্র পূজাপদানি মে।।"*
       . *(শ্রীভাঃ=১১|১১)*
*হে ভদ্র!সূর্য‍্য,অগ্নি,ব্রাহ্মণ,গো,বৈষ্ণব, আকাশ,বায়ু,জল,ভূমি,আত্মা ও নিখিলপ্রাণী এই একাদশটি আমার পূজার উৎকৃষ্ট অধিষ্ঠান।অতএব এইসব প্রমাণে স্পষ্ট বুঝা যাচ্ছে যে ব্রাহ্মণের মতো বৈষ্ণবও একটি অনাদি-সিদ্ধ স্বতন্ত্র বর্ণ।ব্রাহ্মণ বর্ণশ্রম আচার-পরায়ণ কর্মজ্ঞাননিষ্ঠ ব্রহ্মবাদী।বৈষ্ণব ভক্তি-অনুকূল আশ্রম-আচার-পরায়ণ শুষ্ক কর্মজ্ঞান বর্জিত শ্রবণ-কীর্তনাদি-ভজন-নিষ্ঠ শুদ্ধাভক্তিবাদী।ব্রহ্মবাদী ব্রাহ্মণ শুদ্ধা ভক্তিনিষ্ঠ হলেও ভক্তির অমৃতপ্রবাহে তাঁর শুষ্ক কর্মজ্ঞান মিশে গেলে ব্রহ্মজ্ঞান প্রেমভক্তিপ্রবাহে মূর্ছিত হয়ে ডুবে গেলে ব্রাহ্মণাভিমান থাকে না, বৈষ্ণবাভিমান দৈন‍্যতা মন্ডিত হয়ে ভেসে উঠে।ছোট বড় ভেদ জ্ঞান থাকে না একটি বিশ্বজনীন সাম‍্যভাব উদারতার মধ‍্য দিয়ে বিশ্বমানবের হৃদয়ে সজীব আনন্দের স্পর্শ স্পন্দন উঠায়।নিজের মহত্বকে ছোট করে ছোটর সঙ্গে মিশে ছোটকেও নিখিলের মধ্যে বড় করে তুলে। ব্রাহ্মণ তা পারেন না।নিজের মহত্বকে ছোট করতে পারেন না।সকলের উপর নিজের শাসন-শক্তি ছড়িয়ে দিয়ে নিজের মহত্বে বড় হয়ে থাকতে ভালবাসেন।ব্রাহ্মণ ও বৈষ্ণব এটিই প্রভেদ।ব্রাহ্মণ চান,সকলকে ছোট করে নিজে বড় হয়ে থাকতে। বৈষ্ণব চান,নিজেকে ছোট করে ছোটর সঙ্গে মিশে,ছোটর মহত্ত্ব বাড়াতে "অমানিনা মানদেন"।বৈষ্ণবের এখানেই বৈষ্ণবত্ব ও মহত্ব।বৈষ্ণব বিশ্বমানবতার আদর্শ মূর্তি।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৯৫. চতুর্বর্ণের উৎপত্তি 🏵️ ব্রাহ্মণ কে ❓বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob95.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৫. চতুর্বর্ণের উৎপত্তি 🏵️ ব্রাহ্মণ কে ❓বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*চতুর্বর্ণের উৎপত্তি,ব্রাহ্মণ কে?*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀মহাভারত পর্বে,অজগর পর্বাধ‍্যায়ে সর্পরূপী রাজা নহুষ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন=*
*"ব্রাহ্মণঃ কো ভবেদ্ রাজন্ বেদ‍্যং কিঞ্চ যুধিষ্ঠিরঃ।*
*ব্রুবীহ‍্যতিমতি ত্বাং হি বাক‍্যৈরনুমিমামহে "। ১৮৮ অঃ।*
*🌲হে যুধিষ্ঠির!ব্রাহ্মণ কে হতে পারেন? এবং কোন বস্তু বেদ‍্য?এটি তুমি বল,তোমার কথা শুনে অনুমান হয় তুমি বিশিষ্ট বুদ্ধিশালী। এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বললেন=*
*"সত‍্যং দানং ক্ষমাশীল মানৃশংস‍্যং তপো ঘৃণা।*
*দৃশ‍্যতে যত্র নাগেন্দ্র স ব্রাহ্মণ ইতি স্মৃতঃ"।।ঐ*
*🍁অর্থ‍্যাৎ যাতে সত‍্যপরায়ণতা,দানশীলতা,ক্ষমাশীলতা,অনিষ্ঠুরতা,কর্তব‍্যপরায়ণতা ও দয়া এই কয়েকটি গুণ লক্ষিত হয়, হে সর্পরাজ!সেই ব‍্যক্তিই ব্রাহ্মণ।*
*🌹অতএব এইসব গুণবান্ ব‍্যক্তি যে কোন জাতিতেই জন্মগ্রহণ করুন না কেন,ব্রাহ্মণ হতে পারেন কি না,এইরকম মনে করে সর্পরাজ আবার জিজ্ঞাসা করলেন=*
*"শূদ্রেষ্বপি চ সত‍্যঞ্চ দানমক্রোধ এব চ।*
*আনৃশংস‍্য মহিংসা চ ঘৃণা চৈব যুধিষ্ঠির "।।*
*🌺অর্থ‍্যাৎ হে যুধিষ্ঠির!সত‍্য দান অক্রোধ অনিষ্ঠুরতা অহিংসা প্রভৃতি গুণ শূদ্রেও দেখতে পাওয়া যায়, সুতরাং তাদৃশ (সেইরকম)শূদ্রকে কি ব্রাহ্মণ বলা যেতে পারে? যুধিষ্ঠির কহিলেন=*
*"শূদ্রে তু যদ্ ভবেল্লক্ষ্ম দ্বিজে তচ্চ ন বিদ‍্যতে।*
*ন বৈ শূদ্রো ভবেচ্ছুদ্রো ব্রাহ্মণো ন চ ব্রাহ্মণঃ।।*
*যত্রৈতল্লক্ষ‍্যতে সর্প বৃত্তং স ব্রাহ্মণঃ স্মৃতঃ।*
*যত্রৈতন্ন ভবেৎ সর্প তং শূদ্রমিতি নির্দিশেৎ"।। ঐ*
*🌻অর্থ‍্যাৎ শূদ্রের যা চিহ্ন তা কখনই ব্রাহ্মণে থাকতে পারে না।শূদ্রজাতিতে জন্মগ্রহণ করলেই যে শূদ্র হয় তা নয়।এইরকম ব্রাহ্নণজাতিতে জন্মগ্রহণ করলেই যে ব্রাহ্মণ হয়, তা নয়।হে সর্প!আমি যে কয়েকটি গুণের কথা বললাম, সেই গুণ কয়েকটি যদি শূদ্রেও দেখতে পাওয়া যায়,তাহলে তাঁকেও ব্রাহ্মণ বলে নির্দেশ করবে।আর যদি ব্রাহ্মণ জাতিতে জন্ম নিয়েও কেউ ঐ সব গুণের ভাজন না হয়,তাহলে তাকেই শূদ্র বলে জানবে।*
*🌹মহাভারতীয় অনুশাসন পর্বে ১৪৩ অধ‍্যায়ে আরও বর্ণিত আছে =*
*"এভিস্তু কর্মভি র্দেবি শুভৈ রাচরিতৈ স্তথা।*
*শূদ্রো ব্রাহ্মণতাং যাতি বৈশ‍্য ক্ষত্রিয়তাং ব্রজেৎ।।*২৬
☆ ☆ ☆ ☆ ☆
*এতত্তে গুহ‍্যমাখ‍্যাতং যথা শূদ্রো ভবেদ্বিজঃ।*
*ব্রাহ্মণো বা চ‍্যুতোধর্মাৎ যথা শূদ্রত্বমাপ্নুতে"।।*৫৩*
*🍁হে দেবি!শূদ্র এই সকল শুভকর্ম ও শুভ আচরণ করলে ব্রাহ্মণ হন এবং বৈশ‍্য ক্ষত্রিয়ের আচরণ করলে ক্ষত্রিয় হন।হীন কুলোদ্ভব শূদ্র এইসব কর্ম করলে আগম-সম্পন্ন সংস্কার বিশিষ্ট হন।ব্রাহ্মণ অসদাচারী ও সর্ব শঙ্কর ভোজনকারী হলে ব্রাহ্মণ‍্য পরিত‍্যিগ পূর্বক শূদ্র হন।শুদ্ধ কর্ম দ্বারা শূদ্র শুদ্ধাত্মা ও জিতেন্দ্রিয় হলে ব্রাহ্মণের মতো পূজনীয় হন।ইহাই ব্রহ্মের অনুশাসন। শূদ্রসন্তান যদি শুভকর্মবিশিষ্ট ও সৎস্বভাব হন,তবে তিনি দ্বিজাধিক হন, ইহাই শাস্ত্র বচন।উত্তমকুলে জন্ম,সংস্কার,বেদপাঠ ও উত্তমের সন্তান দ্বিজত্বের কারণ নহে, স্বভাবই কারণ। সুতরাং স্বভাবের দ্বারাই সকলে ব্রাহ্মণ হয়।শূদ্র সচ্চরিত্র হলে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়।ব্রহ্মের স্বভাব সবত্রই সমান।অতএব নির্গুণ নির্মল ব্রহ্ম যাঁর হৃদয়ে আছেন,তিনিই ব্রাহ্মণ।যে প্রকারে শূদ্র ব্রাহ্মণ হন এবং ব্রাহ্মণ ধর্মভ্রষ্ট হলে শূদ্র হন, সেই গুহ‍্যবাকে তোমাকে বললাম।*
*🌻🌻বৈষ্ণব কোন বর্ণ🌻🌻*
*🍀এইসব শ্রুতি-মূলক পুরাণ ইতিহাসের প্রমাণ অনুসারেই শ্রীমন্মহাপ্রভু এই শ্রুতি-সম্মত উদার মতের পোষণ করে শ্রীভগবৎ জ্ঞান বিশিষ্ট ব‍্যক্তিকেই ব্রাহ্মণ বলেছেন এবং সেই ভগবৎ জ্ঞানীকেই উপাসনাদি কাজের অধিকার প্রদান করেছেন।যে কুলে জন্ম হোক না কেন,ব্রহ্মনিষ্ঠ হলেই তিনি ব্রাহ্মণ তুল‍্য হবেন।ফলে যাঁতে ব্রাহ্মণের লক্ষণাদি দেখা যায় তিনিই ব্রাহ্মণ।কেবল যজ্ঞোপবীতধারী ভগবৎ জ্ঞানবর্জিত ব‍্যক্তি কদাচ ব্রাহ্মণ পদবাচ‍্য হতে পারেন না তদপেক্ষা হীন কুলোৎপন্ন ভগবদ্ভক্ত শ্রেষ্ঠ।*
*সৃষ্টির আদিতে বৈষ্ণব বর্ণই প্রথম উৎপত্তি হয়েছিল।শ্রীসনক,সনাতনাদি শ্রীনারদ প্রভৃতি।আর সত‍্যযুগেও বর্ণভেদ ছিল না =একবর্ণ ছিল, নাম হংস,পরমহংস,বৈষ্ণব।এই বৈষ্ণব স্বতন্ত্র বর্ণ,স্বাধীন,নিজের দ্বারাই নিজে শাসিত ও পরিচালিত।এই বৈরাগ‍্য ধর্মাবলম্বী বৈষ্ণবগণের দ্বারা সৃষ্টিধারা সুচারুরূপে প্রবাহিত না হওয়ায় ব্রহ্মা ব্রাহ্মণ সৃষ্টি করলেন।ব্রাহ্মণ বর্ণের অধীনে আরও তিনটি বর্ণের সৃষ্টি হল। ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য ও শূদ্র।এই চারবর্ণ হতে গুণকর্মের তারতম‍্যানুসারে ও অনুলোম বিলোম মিশ্রণের ফলে এক্ষণে বহুতর জাতির উদ্ভব হয়েছে।যত জাতিরই উৎপত্তি হোক না কেন তারা সকলেই অধিকার ও আচার ভেদে উক্ত চারবর্ণেরই অন্তর্গত।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৬. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌻🌻চতুর্বর্ণের উৎপত্তি🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀উক্ত মৌলিক হংস বর্ণ হতেই সমাজের সুশৃঙ্খলতা-সাধন ও অভাব পূরণ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ক্ষত্রিয়, বৈশ‍্য ও শূদ্রের উৎপত্তি হয়েছে।যথা=*
*"কামভোগ-প্রিয়াস্তীক্ষ্ণাঃ ক্রোধনা প্রিয়সহসাঃ।*
*ত‍্যক্ত-স্বধর্মরক্তাঙ্গা স্তে দ্বিজাঃ ক্ষত্রতাং গতাঃ"।।*
           *(মহাভারত শান্তি পর্ব ১৮৮|১১)*
*🌹"অর্থ‍্যাৎ যে সকল দ্বিজ রজগুণপ্রভাবে কামী, ভোগপ্রিয় এবং ক্রোধ-পরতন্ত্র সাহসিক কর্মে অর্থ‍্যাৎ যুদ্ধ-বিগ্রহাদিতে লিপ্ত হয়েছিলেন তাঁরা ব্রাহ্মণধর্ম ত‍্যাগ হেতু রক্তবর্ণ ক্ষত্রিয় হলেন।*
*"গোভ‍্যোবৃত্তিং সমাস্থায় পীতাঃ কৃষ‍্যুপজীবিনঃ।*
*স্বধর্মান্ নানুতিষ্ঠন্তি তে দ্বিজাঃ বৈশ‍্যতাং গতাঃ"।।*
                                  *(ঐ=১২)*
*☘যে সমুদয় দ্বিজ রজ ও তমগুণপ্রভাবে পশুপালন ও কৃষিকার্য‍্যের দ্বারা জীবিকা-নির্বাহ করতেন,তাঁরা স্বধর্ম ত‍্যাগ হেতু পীতবর্ণ বৈশ‍্য হলেন।*
*"হিংসানৃত‍প্রিয়া লুব্ধাঃ সর্বকর্মোপজীবিনঃ।*
*কৃষ্ণাঃ শৌচপরিভ্রষ্টা স্তে দ্বিজাঃ শূদ্রতাং গতাঃ"।।ঐ=১৩*
*🌺যে সকল দ্বিজ তমগুণপ্রভাবে হিংসা-পরতন্ত্র মিথ‍্যা-প্রিয়, লোভী ও শৌচ পরিভ্রষ্ট হয়ে সর্ববিধ কর্ম‍ের দ্বারা জীবিকার্জন করতে লাগলেন,তাঁরা শূদ্র হলেন।*
*🌹এই জন্যই সমস্ত উপনিষদের সার ভাগ শ্রীমদ্ভাগবতগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন =*
*"চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ "।৪|১৩*
*🌷"গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারবর্ণের সৃষ্টি করেছি "। আরও বলেছেন=*
*"ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ।*
*কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈঃ"।।১৮|৪১*
*🌺জীবমাত্রই ত্রিগুণাত্মক, সুতরাং তাদের প্রত‍্যেকের ক্রিয়ারও পার্থক্য আছে।মানুষের মধ্যেও উক্ত গুণত্রয়ের ইতর বিশেষ থাকাতে স্বভাবেরও অনেক প্রকার পার্থক্য আছে।তারমধ‍্যে সাত্বিক-স্বভাববিশিষ্ট ব‍্যক্তিগণ ব্রাহ্মণ,রজঃ স্বভাব বিশিষ্ট ব‍্যক্তিগণ ক্ষত্রিয়,তম স্বভাব বিশিষ্ট ব‍্যক্তিগণ শূদ্র এবং রজস্তম-গুণ-মিশ্রিত স্বভাবের ব‍্যক্তিগণ বৈশ‍্য।এই জন্যই এদের পৃথক পৃথক কর্ম প্রবিভক্ত হয়েছে*।
*☘পূর্বোক্ত গীতা-বচনের ব‍্যাখ‍্যান্তর করে বলেন যে, সৃষ্টির প্রথমে ভগবান চারবর্ণের আত্মা চার প্রকার করে সৃষ্টি করেছেন অর্থ‍্যাৎ ব্রাহ্মণের আত্মা সত্ত্বপ্রধান,ক্ষত্রিয়ের রজঃ প্রধান,বৈশ‍্যের রজস্তম প্রধান  এবং শূদ্রের আত্মা তমঃ প্রধান।ইহা সম্পূর্ণ যুক্তি ও শাস্ত্র-বিরুদ্ধ।আত্মা গুণাতীত পদার্থ,গীতাতেই উল্লিখিত হয়েছে। (১৪ অঃ ১৯ শ্লোক দ্রষ্টব‍্য) গুণাদি জীবের জন্মগত নহে, সাধনাদি উৎকৃষ্ট উপায় দ্বারা তাদের এই সকল গুণ লব্ধ হয়ে থাকে।এই সকল গুণ মানুষের জন্মগত হলে আর জ্ঞান প্রাপ্তির আবশ‍্যকতা উপলব্ধি হয় না। অতএব জাতি নির্বিশেষে যিনিই সত্ত্বগুণসম্পন্ন হবেন তিনিই প্রধান হবেন,তিনিই ব্রাহ্মণ হবেন।ইহাই সর্বভূতে সমদর্শী ভগবান কথিত ভাগবত ধর্ম।ফলে যাঁতে যে বর্ণাভিব‍্যঞ্জক লক্ষণ দেখা যাবে,তিনি সেই বর্ণ বলে সংজ্ঞিত হবেন,ইহা হিন্দু শাস্ত্রের মত, ইহাই উদার-প্রকৃতি আর্য‍্য ঋষিগণের অভিপ্রায়। কর্মফলে দ্বিজগণ শূদ্রাদি প্রাপ্ত হলেও তাঁরা চিরকালই যে ধর্ম ও যজ্ঞাদি ক্রিয়াতে বঞ্চিত থাকবেন,তা নয়।তাঁদের মধ্যে যাঁরা সত্ত্বস্বভাব বিশিষ্ট হয়ে সত্ত্বধর্মকে আশ্রয় করবেন, তিনি অবশ্যই জাত‍্যুৎকর্ষ লাভ করবেন।*
*"ইত‍্যেতেঃ কর্মভির্ব‍্যস্তা দ্বিজা বর্ণান্তর গতাঃ।*
*ধর্ম যজ্ঞক্রিয়া তেষাং নিত‍্যং ন প্রতিষিধ‍্যতে "।।১৮|১৪*
*🍀অর্থাৎ মহাভারত শান্তি পর্বতে এই সমস্ত কর্ম দ্বারা দ্বিজগণ অন‍্যান‍্য বর্ণ প্রাপ্ত হয়েছেন, ধর্ম ও যজ্ঞক্রিয়া যে চিরকাল এঁদের পক্ষে নিষিদ্ধ রয়েছে তা নহে।*
*🔥যিনি বেদবিহিত আচারাদির অনুষ্ঠান করেন এবং যাঁতে সত্ত্ব গুণের বিকাশ দেখা যায়,তিনি শূদ্র হলেও ব্রাহ্মণ বলে নির্দেশ করিবে। যথা=*
*"ক্ষান্তং দান্তং জিতক্রোধং জিতাত্মানং জিতেন্দ্রিয়ম্।*
*তমেব ব্রাহ্মণং মন‍্যে শেষাঃ ইতি স্মৃতাঃ"।।*
         *(বৃদ্ধ গৌতম সংহিতা,২১ অঃ)*
*🌲পুনশ্চ*
*"অগ্নিহোত্রব্রতপরান্ স্বাধ‍্যায় নিরতান্ শুচীন্।*
*উপবাসরতান্ দান্তাং স্তান্ দেবা ব্রাহ্মণান্ বিদুঃ"।।ঐ*
*🔥অর্থ‍্যাৎ ক্ষমাবান্, দমশীল,জিতক্রোধ, জিতাত্মা ও জিতেন্দ্রিয় ব‍্যক্তিকেই ব্রাহ্মণ বলে জানবে, আর সকলে শূদ্র।যাঁরা অগ্নিহোত্রব্রত এবং স্বাধ‍্যায়নিরত,শুচী, উপবাসরত ও দান্ত, দেবতাগণ তাঁদেরকে ব্রাহ্মণ বলে জানেন।এই প্রকার মহাভারত পর্ব ২০৫ অধ‍্যায়েও উক্ত হয়েছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৫. চতুর্বর্ণের উৎপত্তি 🏵️ ব্রাহ্মণ কে ❓বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণবাচার্য্যগণের অভিমত*
"""""""""""""""""""""""""""""""""""'''''''''''''''''
*🍀বর্তমান সময়ে ব্রাহ্মণ বললে বুঝে থাকেন,যাঁর পিতা ব্রাহ্মণ জাতি এবং মা ব্রাহ্মণী তিনিই ব্রাহ্মণ।ব্রাহ্মণের ঔরসে এ ব্রাহ্মণীর গর্ভে যাঁর জন্ম হয় নাই,তিনি কিছুতেই ব্রাহ্মণ হতে পারেন না।বর্তমান সময়ে ব্রাহ্মণজাতি বিষয়ে লোকের ধারণা এইরকম। কিন্তু বেদ-ধর্মসংহিতা পুরাণাদিতে এর বিপরীত বিশ্বাসের যে পরিচয় পাওয়া যায়,তা আগেই কিঞ্চিৎ বলা হয়েছে। ঋগ্বেদের পুরুষসূক্ত ব‍্যতীত অন‍্যান‍্য সূক্তের যেখানেই ব্রাহ্মণশব্দ কোন ব‍্যক্তিকে বোধ করাবার উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে, সেখানেই দেখতে পাওয়া যায় ব্রাহ্মণ শব্দ কোন নির্দিষ্ট জাতি বিশেষকে বোধ না করায়ে স্তুতিপাঠক ঋত্বিক মাত্রকেই বোধ করিয়ে থাকে।তাছাড়া "বিপ্র" শব্দের যে প্রয়োগ দেখতে পাওয়া যায়,সেটি কোন জাতি বিশেষকে বুঝায় না।সেটির অর্থ মাধাবী বা বুদ্ধিমান।পরন্তু ঋগ্বেদীয় পুরুষসূক্তের বর্ণ-উৎপত্তি-বোধক ঋক্ টি আলোচনা করলে চারবর্ণের সৃষ্টি যে গুণ ও কর্মের বিভাগ অনুসারে হয়েছে,তা স্পষ্ট প্রতিপন্ন হয়।*
         *🌻ব্রাহ্মণ--নির্ণয়🌻*
*🍀১১শ,ঋকে জিজ্ঞাসা করা হয়েছে =*
*"যৎপুরুষং ব‍্যদধুঃ কতিধা ব‍্যকল্পয়ন্।*
*মুখং কিমস‍্য কৌ বাহু কা ঊরুপাদা উচ‍্যতে"।।*
*🌹১২শ,ঋকে উক্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে=*
*"ব্রাহ্মণোহষ‍্য মুখমাসীবাহু রাজন‍্যঃ কৃতঃ।*
*উষ্ক তদস‍্য যদ্বৈশ‍্যঃ পদ্ভ‍্যাং শূদ্রো অজায়ত "।।৮|৪|১৯*
*🍁প্রশ্ন হচ্ছে=যাঁকে পুরুষ বলে বিধান করা হল,তিনি কি প্রকার কল্পিত হন?অর্থ‍্যাৎ তিনি বাস্তবিক শরীরী নন, তবে কবিগণ কিরূপে তাঁর শরীর কল্পনা করেন?তাঁর মুখ কি? বাহুদ্বয় কি? উরু বা পাদদ্বয়ই বা কি?*
*🌻এর উত্তরে বলা হয়েছে -- ব্রাহ্মণকে তাঁর মুখ স্বরূপ কল্পনা করা হয়েছিল,ক্ষত্রিয়কে তাঁর বাহুদ্বয় কল্পনা করা হয়েছিল,বৈশ‍্য, সেই পুরুষের উরু কল্পিত করা হয়েছিল এবং শূদ্রকে তাঁর পদরূপে কল্পনা করা হয়েছিল।যদিও শূদ্র সম্বন্ধে "পদ্ভ‍্যাং শূদ্র অজায়ত" অর্থ‍্যাৎ পদদ্বয় হতে শূদ্র জন্মেছিল, স্পষ্ট উল্লেখ আছে, তথাপি প্রশ্নে যখন "ব‍্যকল্পয়ন্" শব্দ রয়েছে এ ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য যথাক্রমে তাঁর মুখ,বাহু ও উরু রূপেই কল্পিত হয়েছে।তখন পদ হতে শূদ্রের উৎপত্তি কল্পনা ছাড়া অন‍্য কোনরকম অর্থ সঙ্গত বোধ হয় না। ষে যাইহোক,বৈদিক-কালে যে,কোন জাতিভেদ প্রথা ছিল না,তাতে কোন সন্দেহ নাই।জীব-সৃষ্টির পরে যেরকম বৃত্তি অবলম্বন করলেন,তাঁরা সেইরকমে ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্র এই চার ভাগে বিভক্ত হলেন।প্রথমে মানুষদের মধ্যে বর্ণ বা জাতিগত কোন পার্থক্য ছিল না =*
*"ন ফিশেষোহস্তি বর্ণানাং সর্বং ব্রহ্মময় জগৎ।*
*ব্রহ্মণা পূর্ব সৃষ্টং হি কর্মণা বর্ণতাং গতং "।।*
          *(মহাভারত,শান্তিপর্ব=১৮৭|১০)*
*🌼অর্থ‍্যাৎ আদিকালে কোন বর্ণ বা জাতিভেদ ছিল না, জগৎ ব্রহ্মময় ছিল, সুতরাং মানুষমাত্রেই দ্বিজ বা ব্রাহ্মণ নামে সমাখ‍্যাত ছিলেন।কেবল কর্মদ্বারাই বর্ণভেদ সূচিত হয়েছে।*
*🌷তৈত্তিরীয় ব্রাহ্মণে উল্লিখিত হয়েছে =*
*"দৈব‍্যো বৈ বর্ণো ব্রাহ্মণঃ আসুর্য‍্যো শূদ্রঃ।১২|৬|৭*
*🌺অর্থ‍্যাৎ দেবভাব হতে ব্রাহ্মণ বর্ণের ও আসুরভাব হতে শূদ্রবর্ণের উৎপত্তি হয়েছে।*
*"অসতো বৈ এষ সম্ভূতো যৎ শূদ্রাঃ।৩|২।*
*🌹অর্থ‍্যাৎ এই শূদ্র অসৎ-সম্ভূত।*
*🌻অতএব সমাজের আদিম অবস্থায় মানবের স্ব স্ব গুণ ও কর্মের উচুনীচ অনুসারেই ব্রাহ্মণাদি বর্ণের উৎপত্তি হয়েছিল।জন্মের সঙ্গে এর কোন সম্বন্ধ ছিল না।যাঁরা সৎ, সদাচারী তাঁরা আর্য‍্য বা ব্রাহ্মণ এবং যারা অসৎ বা অসদাচারী তাঁরা অনার্য‍্য বা শূদ্র।*
*🌹শ্রীমদ্ভাগবতে লিখিত আছে =*
*"এক এব পুরা বেদ প্রণব সর্ববাঙ্ময়ঃ।*
*দেব নারায়ণো নান‍্য একাগ্নি বর্ণ এব চ"।।৯|১৪|৪৮।*
*☘পুরাকালে সর্ববাঙ্ময় প্রণব একমাত্র বেদ ছিলেন, এবং এক অগ্নি ও এক বর্ণ বা জাতি ছিল।এই একবর্ণের নাম "হংস"। যথা-- আদৌ কৃতযুগে বর্ণো নৃণাং হংস ইতি স্মৃতঃ। এই হংসবর্ণের নারায়ণ-পরায়ণত্ব হেতু সকলেই যে বৈষ্ণব ছিলেন,তা সহজেই অনুমান করা যায়। এই বেদ প্রণীহিত বৈষ্ণবধর্মের সাহায্যে যেমন সহজে ব্রাহ্মণত্ব বা বৈষ্ণবত্ব লাভ হয়, সেরকম আর কোন সাধনাতেই হয় না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*💧💧বর্ণ-----প্রকরণ💧💧*
*🌻বৈষ্ণবের----দ্বিজত্ব🌻*
****************************
*🌹এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন গোস্বামী লিখেছেন-- "নৃণাং সর্বেবামেব দ্বিজত্বং বিপ্রতা", অর্থ‍্যাৎ রসের বিধান অনুসারে যেমন কাঁসাও খনিজাত সোনার মতো বর্ণে,গুণে ও মূল‍্যে তুল‍্যতা প্রাপ্ত হয়, সেইরকম মানুষমাত্রেই যথা-বিধানে বৈষ্ণবীদীক্ষা গ্রহণ করলে দ্বিজত্ব অর্থ‍্যাৎ বিপ্রতা প্রাপ্ত হন।এখানে "বিপ্রতা প্রাপ্ত হন" বলায় বুঝতে হবে, বৈষ্ণবমাত্রেই তখন বেদপাঠে অধিকারী হতে পারেন,তা স্পষ্ট প্রমাণিত হল।পুনশ্চ কাশীখন্ডে লিখিত আছে=*
*"অন্ত‍্যজা অপি তদ্রাষ্ট্রে শঙ্খচক্রাঙ্কধারিণঃ।*
*সংপ্রাপ‍্য বৈষ্ণবীং দীক্ষাং দীক্ষিতা ইব সংভুব"।।*
*🍀অর্থ‍্যাৎ ময়ূরধ্বজ প্রদেশে অন্ত‍্যজ জাতিও বৈষ্ণবীদীক্ষায় দীক্ষিত হয়ে যাজ্ঞিকের মতো শোভা পেয়ে থাকেন।*
*🌺বৈষ্ণবের এই বিপ্র-তুল‍্য ব‍্যবহার দর্শন করে অনেক কর্মজড় ব্রাহ্মণাভিমানী স্মার্তজন বৈষ্ণবকে ভ্রষ্টাচারী বলে উপহাস ও নিন্দা করে থাকেন।আরো বলে থাকেন, বৈষ্ণব বর্ণাশ্রম ধর্ম মানে না। কিন্তু তাঁদের জানা উচিত,বৈষ্ণবধর্ম বেদ-প্রণিহিত ধর্ম, সুতরাং বৈষ্ণবজন বেদানুসারেই বর্ণাশ্রম ধর্ম পালন করে থাকেন, তাঁরা বেদ-বিরুদ্ধ কপোল-কল্পিত কোন বিধি-নিষেধের অনুবর্তী হন না।অতএব বৈষ্ণবের বিপ্রতুল‍্যতা বেদ-মূলক।বেদ কোন বর্ণবিশেষকে উল্লেখ না করে দীক্ষিত মাত্রকে ব্রাহ্মণ বলেছেন।যথা শতপথ ব্রাহ্মণে=*
*"তদ্বৈ বসন্ত এবাভ‍্যারভেত বসন্তো বৈ ব্রাহ্মণস‍্যর্তু য উ বৈ কশ্চ যজতে ব্রাহ্মণীভূয়ৈব যজতে।" ১৩ প্রপা। অঃ ৪|১|১।*
*🌹অর্থ‍্যাৎ বসন্তেই আরম্ভ করা আবশ‍্যক।বসন্তই ব্রাহ্মণের ঋতু,যে কেউ যজন করে থাকেন তিনিই ব্রাহ্মণ হয়ে যজন করেন।*
*💧বৈষ্ণবের দ্বিজত্ব, বেদ-সিদ্ধ।*
*🍀ফাল্গুন চৈত্র মাসই বসন্ত ঋতু।এই দুই মাসই দীক্ষা গ্রহণের প্রশস্ত সময়।যথা হরিভক্তি বিলাসে ২য়, বিঃধৃত=*
*"ফাল্গুনে সর্ববশ‍্যত্ব মাচার্য‍্যোঃপরিকীর্তিতঃ।* *(আগমে)*
*মন্ত্রারম্ভস্তু চৈত্রে স‍্যাৎ সমস্ত পুরুষার্থদঃ"। (গৌতমীয়ে।*)
*🌻ফলে বসন্তকালই বৈষ্ণবীদীক্ষা গ্রহণ করে ভগবদ্ভক্তজন আরম্ভ করতে হয়,ইহাই বৈদিক বিধান।বেদ এইরকম দীক্ষিত ব‍্যক্তিকে ব্রাহ্মণ বলে নির্দেশ করেছেন। ঐতরেয় ব্রাহ্মণে স্পষ্ট লিখিত আছে।*
*"যথৈতদ্ ব্রাহ্মণস‍্য দীক্ষিতস‍্য ব্রাহ্মণো দীক্ষিষ্টেতি।*
*দীক্ষামাবেদয়ন্ত‍্যেব মেবৈতৎ ক্ষত্রিয়স‍্য"।। ৩|৪ অঃ।।*
*🌹অর্থ‍্যাৎ যে প্রকার ব্রাহ্মণের দীক্ষা সময় "আমি অমুক ব্রাহ্মণ দীক্ষা,নিচ্ছি" বলে আবেদন করতে হয়, সেইরকম ক্ষত্রিয়কেও "আমি অমুক ব্রাহ্মণ" বলে আবেদন করতে হয়।*
*🍀এই শ্রুতির ভাষ‍্যে আপস্তম্ভ সূত্রের যে বচন উদ্ধৃত হয়েছে,তাতে উক্ত শ্রুতির মর্ম আরও স্পষ্টতর হয়েছে। যথা=*
*"ব্রাহ্মণো বা এষ জায়তে যো দীক্ষতে তস্মাদ্রাজন‍্য বৈশ‍্যৌ অপি ব্রাহ্মণ ইত‍্যেবাবেদয়তি "।।*
*🌷অর্থ‍্যাৎ যে দীক্ষা গ্রহণ করে,সে ব্রাহ্মণ হয়ে যায়। সুতরাং ক্ষত্রিয় বৈশ‍্যকেও দীক্ষা গ্রহণের পরে "ব্রাহ্মণ" বলে আবেদন করতে হবে।*
*🌼এইসব বৈদিক বচনকে আশ্রয় করেই পুরাণসমূহ বৈষ্ণবকে "দ্বিজাধিক" বলে ঘোষণা করেছেন। যথা নারদীয়ে=*
*" শ্বপচোহপি মহীপাল বিষ্ণোর্ভক্তো দ্বিজাধিকঃ।"*
*🌺অর্থ‍্যাৎ হে রাজন্!বিষ্ণুভক্তিহীন ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য অপেক্ষা শ্বপচ কুলোৎপন্ন বিষ্ণুভক্ত অর্থ‍্যাৎ বৈষ্ণবের মহিমা ও গৌরব অনেক বেশী।*
*🍀এই জন্যই শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীহরিভক্তি বিলাসের টীকায় লিখেছেন=*
*"যতঃ শূদ্রেষ্বন্ত‍্যজেষ্বপি যে বৈষ্ণবা স্তে শূদ্রাদয়ো ন কিলোচ‍্যন্তে"।*
*🌷অর্থ‍্যাৎ শূদ্র কি অন্ত‍্যজ কুলে জন্মগ্রহণ করলেও বিষ্ণদীক্ষা গ্রহণের পর বৈষ্ণব-সদাচার পালন দ্বারা যদি "বৈষ্ণব" সংজ্ঞা লাভ হয়, তবে আর তাকে শূদ্রাদি নীচজাতি বলা যায় না। কিন্তু ভগবদ-দীক্ষা প্রভাবে তাঁদের বিপ্র-সাম‍্য সিদ্ধ হয়।*
*"কিঞ্চ ভগবদ্দীক্ষা প্রভাবেন শূদ্রাদীনামপি বিপ্র-সাম‍্যং সিদ্ধমেব।"*
*🍁ফলে যে ব‍্যক্তি দীক্ষা গ্রহণ করেন তিনিই বিপ্রের মতো শ্রীভগবৎ-যজন যোগ‍্যতা লাভ করে থাকেন।*
*🌻এই বৈদিক সিদ্ধান্ত অনুসারেই শ্রীপাদ সনাতন গোস্বামী বলেছেন=*
*"অতএব বিপ্রৈঃ সহ বৈষ্ণবানামেকত্রৈব গণনা"।*
*🍀অর্থ‍্যাৎ বৈষ্ণবকে বিপ্রের সঙ্গে একত্র গণনা করবে। যেহেতু হরিভক্তি-সুধোদয়ে শ্রীভগবদ্ ব্রহ্মসংবাদে উক্ত হয়েছে =*
*"তীর্থান‍্যশ্বত্থতরবো গাবো বিপ্রা স্তথাদ্বয়ং।*
*মদ্ভক্তাশ্চেতিবিজ্ঞেয়াঃ পঞ্চৈতে তনবো মম "।।*
*🌷মানে=তীর্থ,অশ্বত্থতরু,বৈষ্ণব এই পাঁচটি আমার তনু বলে জানবে। শ্রীগোস্বামীপাদ শ্রীমদ্ভাগবতাদি হতে আরও বহু প্রমাণ উদ্ধৃত করে মন্তব‍্য প্রকাশ করেছেন যে=*
*"ইত্থং বৈষ্ণবানাং ব্রাহ্মণৈঃ সহ সাম‍্যমেব সিদ্ধতি।*
*কিঞ্চ,বিপ্রাদ্দিষড়্ গুণযুতাদিত‍্যাদি বচনৈরবৈষ্ণব ব্রাহ্মণেভ‍্যো নীচজাতি জাতানামপি বৈষ্ণবানাং শ্রৈষ্ঠ‍্যং নির্দিন‍্যতেতরাং"।*
*☘অতএব পূর্বোক্ত শ্রৌত প্রমাণ ও তদনুগত পৌরাণিক বচন অনুসারে বুঝা যাচ্ছে যে, জাতি পূজ‍্য নহে, গুণই পূজ‍্য।কিন্তু গুণ ও কর্ম অনুসারেই বর্ণ নির্ণয় হয়ে থাকে। যথা=*
*"ন জাতি পূজ‍্যতে রাজন্ গুণাঃ কল‍্যাণকারকাঃ।*
*চন্ডালমপি বৃত্তস্থং তং দেবা ব্রাহ্মণং বিদুঃ"।।*
                     *(বৃদ্ধ গৌতম সংহিতা ২১ অঃ)*
*🍁অর্থ‍্যাৎ হে রাজন!জাতি পূজ‍্য নহে,গুণই কল‍্যাণকার।চন্ডালও যদি বৃত্তস্থ হয় অর্থ‍্যাৎ যথাবিধি দীক্ষা গ্রহণ করে সদাচার পরায়ণ হয়,দেবতাগণ তাকে ব্রাহ্মণ বলে জ্ঞাত হন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*❄❄বর্ণ------প্রকরণ❄❄*
*🍀🍀বৈষ্ণব শূদ্র নহে🍀🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~
*💧অতএব বৈষ্ণব যে সে কুলে জন্মগ্রহণ করলেও বিষ্ণু-দীক্ষা প্রভাবে ও বৈষ্ণব-সদাচার পালনে তাঁর শূদ্রাদি জাতিদোষ বিনষ্ট হয়ে যায়।তখন তিনি ভাগবত বা বৈষ্ণব জাতিতে উন্নীত হন।পদ্মপুরাণে ভগবদ্ব্রহ্ম-সংবাদে উক্ত হয়েছে =*
*"ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তে তুভাগবতাঃ মতাঃ।*
*সর্ববর্ণেষু তে শূদ্রা যে ন ভক্তা জনার্দনে"।।*
*🌻অর্থ‍্যাৎ ভগবদ্ভক্তগণ শূদ্র নহে, তাঁরা ভাগবত নামে অভিহিত।যারা ভগবানের প্রতি ভক্তিমান না হয়, তারা যে কোন বর্ণ হোক না কেন, তাদেরকে শূদ্র বলে জানবে। আরও কথিত আছে=*
*"অর্চ‍্যেবিষ্ণৌ শিলাধীর্গুরুষু নরমতি বৈষ্ণবে জাতিবুদ্ধি ☆ ☆ ☆ বিষ্ণৌ সর্বেশ্বরেশে তদিতর সমধির্যস‍্য বা নারকী সঃ।*
*🍀অর্থ‍্যাৎ যে নরাধম শালগ্রামে শিলাবুদ্ধি,গুরুদেবে নরবুদ্ধি এবং বৈষ্ণবে জাতিবুদ্ধি করে, সে নারকী, সুতরাং প্রায়শ্চিত্তার্হ।*
*🍁পুনশ্চ পদ্মপুরাণে মাঘ-মাহাত্ম‍্যে উক্ত হয়েছে =*
*"শ্বপাকমিব নেক্ষেত লোকে বিপ্রমবৈষ্ণবং।*
*বৈষ্ণবো বর্ণবাহ‍্যেহপি পুনাতি ভুবনত্রয়ম্"।।*
*🌻অর্থ‍্যাৎ ইহলোকে অবৈষ্ণব বিপ্রকে চন্ডালের সমান ও দর্শন করে না, কিন্তু বৈষ্ণব বর্ণবাহ‍্য হলেও ত্রিভুবন পবিত্র করে থাকে।*
*🌷বৈষ্ণব শূদ্রাদি নীচ-কুলোৎপন্ন হলেও তার সেই দুর্জাতিত্ব দীক্ষা ও ভক্তি প্রভাবেই নষ্ট সঙ্গে থাকে। যথা=*
*"ভক্ত পুনাতি মন্নিষ্ঠা শ্বপচান্নাপি সম্ববাৎ"।* *শ্রীভাঃ ১১স্কন্ধ*।
*🌻শ্রীহরিভক্তি বিলাসে এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন গোস্বামী লিখেছেন= "সম্ভবাৎ জাতিদোষাদপি পুনাতি"। অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি নিষ্ঠাপূর্বক আমার প্রতি ভক্তি প্রকাশ করে থাকে,সে চন্ডালাদি জাতিদোষ হতে মুক্ত হয়ে পবিত্র হয়ে থাকে। সুতরাং যাঁর "বৈষ্ণব" বে সংজ্ঞা হয়, তিনি পূর্বজাতিদোষ হতে মুক্ত হয়ে দন্ডীর মতো অবশ্যই উৎকৃষ্ট জাতিত্ব প্রাপ্ত হয়ে থাকেন।শ্রীপাদ জীবগোস্বামী ভক্তিসন্দর্ভে লিখেছেন=*
*ইতি শ্রীপৃথুচরিতানুসারেণ যৎকিঞ্চিৎ।*
*জাতাবপ‍্যুত্তমত্বমেব মন্তব‍্যম্।।*
*🌹অর্থ‍্যাৎ পৃথুরাজ অতি নীচকুলোদ্ভব হলেও তাঁর আদেশ সর্বত্র পালিত হত।তিনি সপ্তদ্বীপের একছত্র শাসনকর্তা ছিলেন। কিন্তু ব্রাহ্মণকুল এবং অচ‍্যুত-গোত্র বৈষ্ণবগণের উপর তার কোন শাসন ছিল না।*
*"সর্বত্রাস্খলিতাদেশঃ সপ্তদ্বীপৈক-দন্ডধৃক্।*
*অন‍্যত্র ব্রাহ্মণকুলাদন‍্যত্রাচ‍্যুত-গোত্রতঃ"।।*
              *(শ্রীভাঃ ৪|২১|১১)*
*🍁এই পৃথুচরিতানুসারে বিচার করে দেখা যায়,যে কোন কুলে জন্ম হোক না কেন,"বৈষ্ণব" আখ‍্যা লাভ করলে জাতিতেও উত্তমত্ব লাভ করবে।এইই মন্তব‍্য। অতঃপর তিনি শাস্ত্রবাক‍্য উদ্ধৃত করে নিজ বাক‍্যের সমর্থন করেছেন। তদ্ যথা=*
*"যস‍্য যল্লক্ষণং প্রোক্তং পুংসো বর্ণাভিব‍্যঞ্জকম্।*
*যদন‍্যত্রাপি দৃশ‍্যেতে তত্তেনৈব বিনির্দিশেৎ"।।*
                  *(শ্রীভাঃ ৭ম, স্কন্ধ,১১অঃ)*
*🌻অর্থ‍্যাৎ শাস্ত্রে ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয়ের বর্ণজ্ঞাপক যে সব লক্ষণ লক্ষিত হয়,তবে তাকে সেই বর্ণ বলে নির্দেশ করবে।*
*☘এই জন্যই বৈষ্ণবে ব্রাহ্মণের বহু লক্ষণ পরিদৃষ্ট হওয়ায় এবং বিষ্ণুদীক্ষা প্রভাবে দ্বিজত্ব বা বিপ্রতা সিদ্ধ হওয়ায় বৈষ্ণব, বধাহ্মণ-সদৃশ বা "বৃত্ত-ব্রাহ্মণ"। যথা=*
*"যথা কাঞ্চনতাং যাতি কাংস‍্যং রসবিধানতঃ।*
*তথা দীক্ষা-বিধানেন দ্বিজত্বং জায়তে নৃণাং"।।*
*(হরিভক্তিবিলাস ধৃত তত্ত্বসাগর বচন)*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds