শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৬. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৭. বৈষ্ণব কোন বর্ণ ❓ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🙏🙏বৈষ্ণব কোন বর্ণ🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🔥বৈষ্ণবগণ চান,বিশ্ব-প্রাণকে একই ধর্মসূত্রে গেঁথে সকলকেই নিজের মত করতে।ব্রাহ্মণগণ চান, বর্ণাশ্রমের দৃঢ়-শৃঙ্খলে বেঁধে নিজেদের স্বার্থের অধীনে সকলকে বিক্ষিপ্ত করে রাখতে। শাস্ত্রে সদাচারে জ্ঞানে বঞ্চিত করে রাখতে,সকলকে শূদ্র করে রাখতে "যুগে জঘণ‍্যে দ্বে জাতী ব্রাহ্মণঃ শূদ্র এবহি"।অথচ নিজেরা (সম্পূর্ণ ব্রাহ্মণ লক্ষণ বর্জিত হলেও) ব্রাহ্মণই থাকবেন। "অনাচারী দ্বিজঃপূজ‍্যঃ ন চ শূদ্রো জিতেন্দ্রিয়ঃ"। এখানেই উদারতার সঙ্কোচ।*
*🍁ব্রহ্মবিদ্ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ্ ব্রাহ্মণ হয়ে যান। "বিষ্ণুবিদ্ বৈষ্ণবো ভবতি" বিষ্ণুবিদ্ ভক্তজনও বৈষ্ণব হয়ে যান।ব্রহ্মার সৃষ্ট ব্রাহ্মণ হলে, বৈষ্ণবও ব্রহ্মার সৃষ্ট বৈষ্ণবও ব্রাহ্মণ, বৃত্ত-ব্রাহ্মণ,বর্ণ-ব্রাহ্মণ নহেন।বৈষ্ণব ব্রাহ্মণশাসিত বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নহেন।স্বাধীন স্বতন্ত্র বর্ণ। "স্বতন্ত্রা এক জাতি তু বিশ্বেষু বৈষ্ণবাভিধা"।যজন,যাজন,অপ‍্যয়ন,অধ‍্যাপনাদি কর্মে কি সদাচারে কি শাস্ত্র-বিচারে বৈষ্ণব কোন অংশে ব্রাহ্মণ অপেক্ষা ছোট নহেন, বরং পারমার্থিক ব‍্যাপারে বৈষ্ণবের মহিমা ব্রাহ্মণ অপেক্ষা অনেক অনেক বেশী। তাই ব্রাহ্মণকেও বৈষ্ণব হবার জন্য শাস্ত্রের উপদেশ আছে।যথা=*
*"বিপ্রাদ্বিষড়্ গুণযুতাদরবিন্দনাভ- পাদারবিন্দবিমুখাৎ শ্বপচং বরিষ্ঠম্*।
                            *(শ্রীভাঃ=৭|৯|৯)*
*🍀কৃষ্ণপাদপদ্ম-বিমুখ দ্বাদশগুণযুক্ত বিপ্র অপেক্ষা ভগবদ্ভক্ত চন্ডাল শ্রেষ্ঠ।এইজন‍্য শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীহরিভক্তি বিলাসের টীকায় মন্তব‍্য প্রকাশ করেছেন, "ইত্থং বৈষ্ণবানাং ব্রাহ্মণৈঃ সহ সাম‍্যমেব সিদ্ধতি"। কোন প্রচ্ছন্ন বর্ণের জাতি নির্ণয় করতে হলে,তার কর্ম ও আচার দেখেই নির্ণয় করতে হবে।ইহাই শাস্ত্রের উপদেশ।যথা=*
*"প্রচ্ছন্না বা প্রকাশ‍্যা বা বেদিতব‍্যা স্বকর্মভি" মনু--১০|৪০।*
*🌹জাতি প্রচ্ছন্নই থাকুক বা প্রকাশিতই থাকুক, বতর্মান কর্ম দ্বারাই তা নির্ণয় করা কর্তব‍্য। মনু বলেছেন=*
*"বর্ণাপেতমবিজ্ঞাতং নরং কলুষযোনিজং।*
*আর্য‍্য রূপ মিবানার্য‍্যং কর্মভিঃ দ্বে র্বিভাবয়েৎ"।।১০|৫৭*
*🌷যদি কোন বর্ণ সংস্কার হতে পরিভ্রষ্ট,অজ্ঞাত কুলশীল,নিকৃষ্ট জাতি হতে উৎপন্ন অনার্য‍্য ব‍্যক্তি হয়  এবং আপনাকে আর্য‍্যরূপে পরিচয় দেয়,তাহলে তার কর্ম বা ব‍্যবসা দেখিয়া তার বর্ণ বা জাতি নির্ণয় করবে।তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণে গনেশ-খন্ডে লিখিত হয়েছে =*
*"কর্মণা ব্রাহ্মণো জাতঃ করোতি ব্রহ্মভাবনাম্।*
*স্বধর্ম নিরতঃ শুদ্ধ স্তস্মাদ্ ব্রাহ্মণ উচ‍্যতে"।।*
*🌻অর্থ‍্যাৎ কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়।যিনি সর্বদা ব্রহ্ম চিন্তা করেন, যিনি স্বধর্মনিয়ত ও শুদ্ধ তাঁকেই ব্রাহ্মণ বলা হয়। এই বিধান অনুসারেই,বৈষ্ণবের কর্ম ও আচরণ ব্রাহ্মণ অপেক্ষা কোন অংশে ছোট নহে বলে,বরং কোন কোন বিষয় ব্রাহ্মণ অপেক্ষাও উৎকৃষ্টতর বলে শ্রীপাদ বৈষ্ণবাচার্য‍্যগণ বৈষ্ণবগণকে বিপ্রের সমতুল‍্য বলেছেন।ব্রাহ্মণের লক্ষণ শাস্ত্রে এইরকম নির্দিষ্ট আছে=*
*"জাতকর্মাদিভি র্যস্তু সংস্কারৈঃ সংস্কৃতঃ শুচিঃ।*
*বেদাধ‍্যয়নসম্পন্নঃ ষটসু কর্মস্বরস্থিত।।*
*শৌচাচারপরো নিত‍্যং বিঘসাশী গুরুপ্রিয়ঃ।*
*নিত‍্যব্রতী সত‍্যরতঃ স বৈ ব্রাহ্মণ উচ‍্যতে।।*
*সত‍্যং দান মথাদ্রোহ আনৃশংস‍্যং ত্রপা ঘৃণা।*
*তপস্তু দৃশ্যতে যত্র স ব্রাহ্মণ ইতি স্মৃতঃ"।।*
               *(পদ্মপুরাণ,স্বর্গখন্ড)*
*☘যিনি জাত কর্মাদি দ্বারা শুচি হয়েছেন, যিনি বেদাধ‍্যয়নে বৃত হয়ে প্রতিদিন ষট্ কর্ম অর্থ‍্যাৎ সন্ধ‍্যা,বন্দনা, জপ,হোম,দেবপূজা ও অতিথি-সৎকার করেন,যিনি শৌচাচারে থাকেন,দেবতার প্রসাদ ভোজন করেন,গুরুপ্রিয় হন, এবং যিনি ব্রতনিষ্ঠ ও সত‍্যপর হন তাঁদেরকে ব্রাহ্মণ বলে।যাঁতে সত‍্য,দান,অদ্রোহ,অনৃশংসতা,ঘৃণা ও তপ দেখা যায় তাঁকেই ব্রাহ্মণ বলা যায়।*
*🌲এই ব্রাহ্মণাচারের সঙ্গে বৈষ্ণবজনের কর্ম ও আচরণের তুলনা করলে সর্বৈব সামঞ্জস্য লক্ষিত হবে, পরন্তু কোন কোন বিষয়ে বৈষ্ণবের লক্ষণ উৎকৃষ্ট বলেই বিবেচিত হবে।নতুবা ব্রাহ্মণকেও বৈষ্ণব হবার জন্য শাস্ত্রে ভূরি ভূরি উপদেশ প্রদান করবেন কেন? অতএব বৈষ্ণবত্ব লাভই যে মানবজীবনের চরম উৎকর্ষ, বৈষ্ণবত্বই যে চতুর্বর্ণের চরম লক্ষ্য ও নিত‍্য বাঞ্জনীয় তদ্বিষয়ে কোন সন্দেহ নাই।চারবর্ণের সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও বৈষ্ণব হবার জন্য ভগবান আদেশ করেছিলেন।* যথা=
*"বৈষ্ণবেষু গুণাঃ সর্বে দোষ লেশো ন বিদ‍্যতে।*
*তস্মাচ্চতুর্মুখ ত্বঞ্চ বৈষ্ণবো তব সাম্প্রতম্ "।।*
                      *(পাদ্মে,ক্রিয়াযোগসারে)*
*🌷অর্থ‍্যাৎ বৈষ্ণবের গুণই সব,বৈষ্ণবে দোষের লেশমাত্র নাই। অতএব হে চতুরানন! তুমি সম্প্রতি বৈষ্ণব হও।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৮. বৈষ্ণব--গীতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds