✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌻🌻চতুর্বর্ণের উৎপত্তি🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀উক্ত মৌলিক হংস বর্ণ হতেই সমাজের সুশৃঙ্খলতা-সাধন ও অভাব পূরণ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের উৎপত্তি হয়েছে।যথা=*
*"কামভোগ-প্রিয়াস্তীক্ষ্ণাঃ ক্রোধনা প্রিয়সহসাঃ।*
*ত্যক্ত-স্বধর্মরক্তাঙ্গা স্তে দ্বিজাঃ ক্ষত্রতাং গতাঃ"।।*
*(মহাভারত শান্তি পর্ব ১৮৮|১১)*
*🌹"অর্থ্যাৎ যে সকল দ্বিজ রজগুণপ্রভাবে কামী, ভোগপ্রিয় এবং ক্রোধ-পরতন্ত্র সাহসিক কর্মে অর্থ্যাৎ যুদ্ধ-বিগ্রহাদিতে লিপ্ত হয়েছিলেন তাঁরা ব্রাহ্মণধর্ম ত্যাগ হেতু রক্তবর্ণ ক্ষত্রিয় হলেন।*
*"গোভ্যোবৃত্তিং সমাস্থায় পীতাঃ কৃষ্যুপজীবিনঃ।*
*স্বধর্মান্ নানুতিষ্ঠন্তি তে দ্বিজাঃ বৈশ্যতাং গতাঃ"।।*
*(ঐ=১২)*
*☘যে সমুদয় দ্বিজ রজ ও তমগুণপ্রভাবে পশুপালন ও কৃষিকার্য্যের দ্বারা জীবিকা-নির্বাহ করতেন,তাঁরা স্বধর্ম ত্যাগ হেতু পীতবর্ণ বৈশ্য হলেন।*
*"হিংসানৃতপ্রিয়া লুব্ধাঃ সর্বকর্মোপজীবিনঃ।*
*কৃষ্ণাঃ শৌচপরিভ্রষ্টা স্তে দ্বিজাঃ শূদ্রতাং গতাঃ"।।ঐ=১৩*
*🌺যে সকল দ্বিজ তমগুণপ্রভাবে হিংসা-পরতন্ত্র মিথ্যা-প্রিয়, লোভী ও শৌচ পরিভ্রষ্ট হয়ে সর্ববিধ কর্মের দ্বারা জীবিকার্জন করতে লাগলেন,তাঁরা শূদ্র হলেন।*
*🌹এই জন্যই সমস্ত উপনিষদের সার ভাগ শ্রীমদ্ভাগবতগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন =*
*"চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ "।৪|১৩*
*🌷"গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারবর্ণের সৃষ্টি করেছি "। আরও বলেছেন=*
*"ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ।*
*কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈঃ"।।১৮|৪১*
*🌺জীবমাত্রই ত্রিগুণাত্মক, সুতরাং তাদের প্রত্যেকের ক্রিয়ারও পার্থক্য আছে।মানুষের মধ্যেও উক্ত গুণত্রয়ের ইতর বিশেষ থাকাতে স্বভাবেরও অনেক প্রকার পার্থক্য আছে।তারমধ্যে সাত্বিক-স্বভাববিশিষ্ট ব্যক্তিগণ ব্রাহ্মণ,রজঃ স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ ক্ষত্রিয়,তম স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ শূদ্র এবং রজস্তম-গুণ-মিশ্রিত স্বভাবের ব্যক্তিগণ বৈশ্য।এই জন্যই এদের পৃথক পৃথক কর্ম প্রবিভক্ত হয়েছে*।
*☘পূর্বোক্ত গীতা-বচনের ব্যাখ্যান্তর করে বলেন যে, সৃষ্টির প্রথমে ভগবান চারবর্ণের আত্মা চার প্রকার করে সৃষ্টি করেছেন অর্থ্যাৎ ব্রাহ্মণের আত্মা সত্ত্বপ্রধান,ক্ষত্রিয়ের রজঃ প্রধান,বৈশ্যের রজস্তম প্রধান এবং শূদ্রের আত্মা তমঃ প্রধান।ইহা সম্পূর্ণ যুক্তি ও শাস্ত্র-বিরুদ্ধ।আত্মা গুণাতীত পদার্থ,গীতাতেই উল্লিখিত হয়েছে। (১৪ অঃ ১৯ শ্লোক দ্রষ্টব্য) গুণাদি জীবের জন্মগত নহে, সাধনাদি উৎকৃষ্ট উপায় দ্বারা তাদের এই সকল গুণ লব্ধ হয়ে থাকে।এই সকল গুণ মানুষের জন্মগত হলে আর জ্ঞান প্রাপ্তির আবশ্যকতা উপলব্ধি হয় না। অতএব জাতি নির্বিশেষে যিনিই সত্ত্বগুণসম্পন্ন হবেন তিনিই প্রধান হবেন,তিনিই ব্রাহ্মণ হবেন।ইহাই সর্বভূতে সমদর্শী ভগবান কথিত ভাগবত ধর্ম।ফলে যাঁতে যে বর্ণাভিব্যঞ্জক লক্ষণ দেখা যাবে,তিনি সেই বর্ণ বলে সংজ্ঞিত হবেন,ইহা হিন্দু শাস্ত্রের মত, ইহাই উদার-প্রকৃতি আর্য্য ঋষিগণের অভিপ্রায়। কর্মফলে দ্বিজগণ শূদ্রাদি প্রাপ্ত হলেও তাঁরা চিরকালই যে ধর্ম ও যজ্ঞাদি ক্রিয়াতে বঞ্চিত থাকবেন,তা নয়।তাঁদের মধ্যে যাঁরা সত্ত্বস্বভাব বিশিষ্ট হয়ে সত্ত্বধর্মকে আশ্রয় করবেন, তিনি অবশ্যই জাত্যুৎকর্ষ লাভ করবেন।*
*"ইত্যেতেঃ কর্মভির্ব্যস্তা দ্বিজা বর্ণান্তর গতাঃ।*
*ধর্ম যজ্ঞক্রিয়া তেষাং নিত্যং ন প্রতিষিধ্যতে "।।১৮|১৪*
*🍀অর্থাৎ মহাভারত শান্তি পর্বতে এই সমস্ত কর্ম দ্বারা দ্বিজগণ অন্যান্য বর্ণ প্রাপ্ত হয়েছেন, ধর্ম ও যজ্ঞক্রিয়া যে চিরকাল এঁদের পক্ষে নিষিদ্ধ রয়েছে তা নহে।*
*🔥যিনি বেদবিহিত আচারাদির অনুষ্ঠান করেন এবং যাঁতে সত্ত্ব গুণের বিকাশ দেখা যায়,তিনি শূদ্র হলেও ব্রাহ্মণ বলে নির্দেশ করিবে। যথা=*
*"ক্ষান্তং দান্তং জিতক্রোধং জিতাত্মানং জিতেন্দ্রিয়ম্।*
*তমেব ব্রাহ্মণং মন্যে শেষাঃ ইতি স্মৃতাঃ"।।*
*(বৃদ্ধ গৌতম সংহিতা,২১ অঃ)*
*🌲পুনশ্চ*
*"অগ্নিহোত্রব্রতপরান্ স্বাধ্যায় নিরতান্ শুচীন্।*
*উপবাসরতান্ দান্তাং স্তান্ দেবা ব্রাহ্মণান্ বিদুঃ"।।ঐ*
*🔥অর্থ্যাৎ ক্ষমাবান্, দমশীল,জিতক্রোধ, জিতাত্মা ও জিতেন্দ্রিয় ব্যক্তিকেই ব্রাহ্মণ বলে জানবে, আর সকলে শূদ্র।যাঁরা অগ্নিহোত্রব্রত এবং স্বাধ্যায়নিরত,শুচী, উপবাসরত ও দান্ত, দেবতাগণ তাঁদেরকে ব্রাহ্মণ বলে জানেন।এই প্রকার মহাভারত পর্ব ২০৫ অধ্যায়েও উক্ত হয়েছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৫. চতুর্বর্ণের উৎপত্তি 🏵️ ব্রাহ্মণ কে ❓বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob95.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
