শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৯. দীক্ষার আবশ‍্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৯. দীক্ষার আবশ‍্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹বর্ণ------প্রকরণ🌹🌹*
*🌻🌻দীক্ষার আবশ‍্যকতা🌻🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*"শালগ্রাম-শিলা পূজাং বিনা যোহশ্নাতি কিঞ্চন।*
*স চন্ডালাদি বিষ্ঠায়া মাকল্পং জায়তে ক্রিমি"।।*
*🍀অর্থ‍্যাৎ শ্রীশালগ্রামশিলার্চন ব‍্যতীত যে ব‍্যক্তি কিছু ভোজন করে,সে কল্পকাল পর্য‍্যন্ত চন্ডাল বিষ্ঠার ক্রিমি হয়ে জন্মগ্রহণ করে।*
*☘ইত‍্যাদি বচনে পূজার নিত‍্য আব‍শ‍্যকতা সূচিত হওয়ায়,দীক্ষা গ্রহণেরও নিত‍্যত্ব সূচিত হয়েছে। অতএব দীক্ষা গ্রহণ জীব মাত্রেরই যে অবশ‍্য কর্তব‍্য,তাতে সন্দেহ নাই। অদীক্ষিত ব‍্যক্তি পশুর সমান, আগেই বলা হয়েছে। এইরকম পশু হওয়ার কথা,বেদের অঙ্গ নিরুক্তগ্রন্থে স্পষ্ট উল্লিখিত আছে =*
*"স্থানুরয়ং ভারহারঃ কিলভুদধীত‍্য বেদং ন বিঙ্গানাতি যোহর্থম্"।*
                    *(১ অঃ। ১৮)*
*🍁অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি বেদ অধ‍্যয়ন করেও বেদের অর্থ পরিজ্জাত ধা হয়, সে স্থানুর(উই ঢিপি) মতো জড় ; তার বেদাধ‍্যয়ন,শর্করাবাহী পশুর মতো কেবল ভার-বহন মাত্র।ফলে তার বেদপাঠ পন্ডশ্রম মাত্র। সুতরাং যাঁরা বেদপাঠ করে বেদের অর্থ অবগত হন,তাঁদেরই বেদপাঠ সার্থক।বেদের মুখ‍্য অর্থ কি,স্বয়ং বেদই তা প্রকাশ করেছেন।*
*🙏🙏🙏বেদের মুখ‍্যার্থ🙏🙏🙏*
*🍀যথা ঋগ্বেদ,প্রথম মন্ডল=*
*"ঋচো অক্ষরে পরমে ব‍্যোমান্ যস্মিন্ দেবা অবিবিশ্বে নিষেদুঃ।*
*যস্তন্নবেদ কিমৃচা করিষ‍্যতি য উতদ্বিদুস্ত ইমে সমাসতে"।।*
           *(২|৩|২১|১৬৪ সূঃ)*
*🌹পরমব‍্যোম্ অর্থ‍্যাৎ সর্বব‍্যাপক এবং অক্ষর অর্থ‍্যাৎ অবিনশ্বর পরমেশ্বরেই সমস্ত মন্ত্র ও সমস্ত দেবতা দেবতা অবস্থিত।যে ব‍্যক্তি সেই পরমেশ্বর অর্থ‍্যাৎ বিষ্ণুর বিষয় কিছুমাত্র অবগত না হয়,তার সেই বেদমন্ত্রে কি করবে?*
*⭐এই বৈদিক বচনের তাৎপর্য‍্য অনুসরণ করে "শ্রীনারদ-পঞ্চরাত্র" বলেছেন=*
*"বিষ্ণুতত্ত্বং পরিজ্ঞায় একং চানৈক ভেদগং।*
*দীক্ষয়েন্মেদিনীং সর্বাং কিং পুনশ্চোপসন্ততান্ "*
*🌷অর্থ‍্যাৎ এক বা বহুভেদগত বিষ্ণুতত্ত্ব জেনে,কেবল দীক্ষার অর্থ জানা ব‍্যক্তি কে,জেনে নিখিল জগতকে দীক্ষা প্রদান করবেন।*
*🌹অতএব যাঁরা পরমেশ্বযকে অবগত হন,পরমেশ্বর কেবল তাঁদেরই প্রাপ্ত হন।ফলে সমস্ত বেদমন্ত্র এবং সেই মন্ত্র প্রতিপাদ‍্য অগ্নি ইন্দ্রাদি সমস্ত দেবতা পরমেশ্বর বিষ্ণুতেই অবস্থিত অর্থ‍্যাৎ পরমেশ্বরই সকলের আধার।বেদের এই সার সিদ্ধান্ত যাদের হৃদয়ঙ্গম না হয়,তাদের পক্ষে বেদপাঠ পন্ডশ্রম মাত্র।কিন্তু উক্ত বেদার্থ পরিজ্ঞান ভগবত-আরাধনা ব‍্যতিরেকে কখনই সম্ভব হয় না। আবার ভগবত-আরাধনের অধিকার, বিনা দীক্ষার সিদ্ধ হয় না।এইজন‍্যই ইতঃপূর্বে উক্ত হয়েছে।অদীক্ষিত ব‍্যক্তি পশুর সমান।*
*🌼অনেকে বলে থাকেন, দীক্ষা গ্রহণের কোন দরকার নাই। যজ্ঞোপবীত ধারণই প্রধান সংস্কার এবং গায়ত্রীই মূলমন্ত্র।অতএব উপবীত (পৈতা) গ্রহণ করে গায়ত্রী জপ করলেই সমস্ত সিদ্ধ হয়ে যায়।বেদে যজ্ঞোপবীত ও গায়ত্রীর বিধান আছে, দীক্ষার বিধান নাই।*
*🍀যাঁরা কখনও বেদ আলোচনা করেননি,তাঁরা একথা বললে তত আশ্বর্য‍্যের বিষয় হয় না,পরন্তু যাঁরা নিজেকে বেদজ্ঞ পন্ডিত বলে মনে করেন,তাঁদের পক্ষে এইরকম উক্তি অতীব আক্ষেপের বিষয়।বেদে দীক্ষা প্রকরণ অতি সুন্দরভাবে উল্লিখিত হয়েছে।যথা যজুর্বেদ=*
*"ব্রতেন দীক্ষামাপ্নোতি দীক্ষয়াপ্নোতি দক্ষিণম্।*
*দক্ষিণা শ্রদ্ধামাপ্নোতি শ্রদ্ধয়া সত‍্যমাপ‍্যতে"।।*
                    *(অঃ ১৯ মঃ ৩০)*
*☘অর্থ‍্যাৎ গুরু সেবারূপ ব্রতদ্বারা মানুষ দীক্ষা প্রাপ্ত হয়,দীক্ষা হতে দক্ষিণার প্রাপ্তি,দক্ষিণা দানেই শ্রদ্ধার উদয় হয় এবং শ্রদ্ধা হতেই সত‍্য প্রাপ্ত হওয়া যায়।*
*💧আবার ঐতরেয় ব্রাহ্মণ,প্রথম অধ‍্যায়ে উক্ত হয়েছে =*
*"ঋতং রাব দীক্ষা,সত‍্যম্ দীক্ষা।*
*তস্মাদীক্ষিতেন সত‍্যমেব বদিতব‍্যম্।।*
                              *(১|১|৬)*
*🌷অর্থ‍্যাৎ দীক্ষাই ঋত(পরব্রহ্ম),দীক্ষাই সত‍্য।অতএব দীক্ষিত ব‍্যক্ষির সত‍্যবাদী হওয়া কর্তব‍্য।*
*🌹অধুনা (বর্তমান) দীক্ষা-মন্ত্রের অনেক বৈলক্ষণ ল ক্ষিত হয়।কেউ রুদ্রমন্ত্রে,কেউ শক্তিমন্ত্রে,আরও কেউ কেউ অন‍্যান‍্য দেবতার মন্ত্রে দীক্ষা গ্রহণ করে থাকেন। কিন্তু এইরকম দীক্ষাকে প্রকৃত দীক্ষা বলা যায় না,দীক্ষভাস মাত্র বলা যায়।যেহেতু বিষ্ণুই দীক্ষার দেবতা ; সুতরাং বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেই দীক্ষা পূর্ণ হয়ে থাকে।ফলে বৈষ্ণবী দীক্ষাতেই দীক্ষার পূর্ণতা সিদ্ধ হয় এবং এটিই বেদ সম্মত। যথা ঐতরেয় ব্রাহ্মণে পাওয়া যায় =*
*"অগ্নিশ্চহবৈ বিষ্ণুশ্চ দেবানাং দীক্ষাপালৌ।*
*তৌ দীক্ষায়া ইশাতে তদ্ যদাগা বৈষ্ণবম্ হবির্ভবতি।।*
*যৌ দীক্ষায়া ইশাতে তৌ প্রীতৌ দীক্ষাম্ প্রযচ্ছতাম্।*
*যৌ দিক্ষয়িতারৌ তৌ দীক্ষয়েতাং"।।*
                        *(২|১|৪ খন্ডে)*
*অর্থ‍্যাৎ অগ্নি এবং বিষ্ণু দেবতাগণের দীক্ষাপালক।এই দেবতাদ্বয়ই দীক্ষার ঈশ্বর।এই কারণে আগ্না-বৈষ্ণব হরি হয়।যাঁরা দীক্ষার স্বামী হবেন, তাঁরা প্রসন্ন হয়ে দীক্ষা দান করবেন।দীক্ষাদান যোগ্য ব‍্যক্তিই দীক্ষাদান করবেন। এই শ্রৌত প্রমাণ অনুসারে সিদ্ধ হল যে,অগ্নি ও বিষ্ণুই দীক্ষার স্বামী।*
*🙌🙌🙌বিষ্ণুই দীক্ষার স্বামী 🙌🙌*
*🌻অগ্নি হতে দীক্ষার আরম্ভ অর্থ‍্যাৎ হোমক্রিয়ার আরম্ভ হয়ে বিষ্ণু-মন্ত্র গ্রহণেই দীক্ষার পরিসমাপ্তি হয়। আবার বিষ্ণুই যে সর্বোত্তম দেবতা, এবং সর্বদেবময়,তা আগে কথা হয়েছে।অতএব এক্ষণে এই সিদ্ধান্ত করতে পারা যায় যে,বৈদিক বিধান অনুসারে বৈষ্ণবী দীক্ষাই প্রকৃত দীক্ষা।যেহেতু বেদ,বিষ্ণুকেই দীক্ষার স্বামী বলেছেন।আরও বিষ্ণুর পর যখন অন‍্যকোন দেবতা নাই, তখন বিষ্ণু-মন্ত্র গ্রহণ রূপ দীক্ষা-সংস্কারের উপরও আর কোন সংস্কার নাই, এবং এক বিষ্ণু-পূজাতেই সমস্ত দেবতার পূজার সিদ্ধ হয়ে যায়।* *সুতরাং বিষ্ণুপূজকের অর্থ‍্যাৎ বৈষ্ণবের আর অন‍্য কোন দেবতার পূজার প্রয়োজন হয় না। শ্রুতি বলেন="বিষ্ণু সর্বা দেবতাঃ"।*
*বানান ভুল মার্জনীয়*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৭. শ্রীনরহরি সরকার 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹বর্ণ------প্রকরণ🌹🌹*
*🌻বৈষ্ণবের সামান‍্য লক্ষণ🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀বৈষ্ণবশব্দের শাব্দিক ব‍্যুৎপত্তি ইতঃপূর্বে বিবৃত হয়েছে ; এক্ষণে বৈষ্ণবের সামান্য লক্ষণ নির্দেশ করা যাচ্ছে। লিঙ্গপুরাণে উক্ত হয়েছে ঃ--*
*"বিষ্ণুরেব হি যস‍্যৈব দেবতা বৈষ্ণবঃ স্মৃতঃ"।*
*🍁অর্থ‍্যাৎ বিষ্ণু যাঁর অভীষ্ট দেব, তাঁকে বৈষ্ণব বলা যায়। আবার পদ্মপুরাণে লিখিত আছে =*
*"গৃহীত বিষ্ণুদীক্ষাকো বিষ্ণুপূজাপরো নরঃ।*
*বৈষ্ণবোহভিহিতোহভিজ্ঞৈ রিতরোহস্মাদবৈষ্ণবঃ"।।*
*🌷অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ও বিষ্ণুপূজাপরায়ণ তিনিই বৈষ্ণব নামে অভিহিত, তাছাড়া অন‍্য ব‍্যক্তি অবৈষ্ণব বলে পরিগণিত।*
*🌹স্কন্দপুরাণে আরও কথিত হয়েছে।*
*"পরমাপদমাপন্নে হর্ষে বা সমুপস্থিতে।*
*নৈকাদশীং ত‍্যজেদ্ যচ্চ যস‍্য দীক্ষাস্তি বৈষ্ণবী"।।*
*☘অর্থ‍্যাৎ পরম আপদেই হোক বা পরম আনন্দেই হোক যে ব‍্যক্তি শ্রীএকাদশী প্রভৃতি শ্রীবিষ্ণুব্রত পরিত‍্যাগ না করেন, এবং যাঁর শ্রীবিষ্ণুমন্ত্রে দীক্ষা,তিনিই বৈষ্ণব।*
*🌻শাস্ত্রে জীবিতের পক্ষে প্রধানতঃ আটচল্লিশ প্রকার সংস্কারের বিধান দেখা যায়।সেইসব সংস্কারে সংস্কৃত হলেও এক দীক্ষা-সংস্কার অভাবে সমস্তই ব‍্যর্থ হয়ে যায়।দীক্ষা-সংস্কারের এমনই প্রভাব, এই একটি মাত্র সংস্কার দ্বারাই সে সমস্ত সংস্কার পূর্ণ হয়ে থাকে।এমন কি,উপনয়নাদি সংস্কারে সংস্কৃত হলেও যদি দীক্ষা গ্রহণ না করা হয়, তাহলে তাহাও নিরর্থক হয়ে থাকে। যথা=*
*"অদীক্ষিতষ‍্য বামোরু কৃতং সর্বং নিরর্থকং।*
*পশুযোনি মবাপ্নোতি দীক্ষা-বিরোহিতো জনঃ"।।*
 *(শ্রী হরিভক্তবিলাস,বিষ্ণুযামল বচন)*
*🌻হে বামোরু!যে ব‍্যক্তি দীক্ষা গ্রহণ না করে,তার সমস্ত কর্মানুষ্ঠান বিফল হয়ে থাকে।দীক্ষবিহীন ব‍্যক্তি পশুযোনি প্রাপ্ত হয়।*
*⭐পুনশ্চ স্কন্দপুরাণে শ্রীব্রহ্মনারদ সংবাদে কথিত আছে =*
*"তে নরাঃ পশবো লোকে কিং তেষাং জীবনে ফলং।*
*যৈ র্ন লব্ধা হরের্দীক্ষা নার্চিতো বা জনার্দনঃ"।।*
*🌷অর্থ‍্যাৎ যারা বিষ্ণুদীক্ষা প্রাপ্ত না হয় অথবা জনার্দনের পূজা না করে, ইহলোকে তারা পশুনামে অভিহিত। তাদের জীবন ধারণে কি ফল?*
*🌻দীক্ষা ব‍্যতিরেকে শ্রীবিষ্ণু পূজায় কারও অধিকার জন্মে না ; আবার এই শ্রীবিষ্ণু পূজা সকলেরই অবশ‍্য কর্তব‍্য। যেহেতু=*
*🌺🌺দীক্ষার আবশ‍্যকতা🌺🌺*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৯. দীক্ষার আবশ‍্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৮৭. শ্রীনরহরি সরকার 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob87.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৬. শ্রীনরহরি সরকার ঠাকুর 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৭. শ্রীনরহরি সরকার 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য, শ্রীনরহরি সরকার।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀নদীয়া চিৎলা-নিবাসী শ্রীঅদ্বৈত বংশ‍্য প্রভুপাদ শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামীর =বিপ্র-কন্ঠাভরণ (তুলসীমালা ধারণের ব‍্যবস্থা) দুর্মতনিরসণ ও শ্রীগোবর্ধন পূজা। নদীয়া কুমারখালি নিবাসী প্রভুপাদ শ্রীনীলমণি গোস্বামীর "শ্রীচৈতন‍্য-মতবোধিনী" মাসিক পত্রিকা। নবদ্বীপের স্মার্তকুলগুরু ব্রজনাথ বিদ‍্যারত্নের "চৈতন‍্যচন্দ্রোদয়"।ডেঃম‍্যাজিষ্ট্রেট মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য বিদ‍্যারণ‍্যের প্রকাশিত "ঈশান সংহিতা"।বাঁকুড়া মালিয়াতার জমিদার শ্রীগোপালচন্দ্র অধ্বর্য‍্যু মহাশয়ের মুক্তিপ্রদীপ,রাধাদামোদরার্চনচন্দ্রিকা। কলকাতা এশিয়াটিক্ সোসাইটির গ্রন্থ সংগ্রাহক পন্ডিত রামনাথ তর্করত্নের "বাসুদেববিজয়" (সংস্কৃত মহাকাব‍্য) বুধুইপাড়ার শ্রীনিবাসাচার্য‍্য বংশীয় রাধিকানাথ ঠাকুরের "অরুণোদয় বিচার"।গোবরহাটী নিবাসী রামপ্রসন্ন ঘোষের "গৌরচন্দ্রোদয়,বিদগ্ধ গোপাল-লীলামৃত প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।ভক্তিশাস্ত্রে প্রগাঢ় জ্ঞান সম্পন্ন ভক্তবর কেদারনাথ ভক্তিবিনোদ মহাশয়ের "শ্রীচৈতন‍্যশিক্ষামৃত,শ্রীচৈতন‍্যচরিতামৃতের অমৃত প্রবাহভাষ‍্য, জৈবধর্ম, প্রভৃতি বৈষ্ণবগ্রন্থ এবং পরম গৌরভক্ত শিশির কুমার ঘোষের "অমিয় নামাই চরিত" কালাচাঁদগীতা, প্রভৃতি ইংরেজী ভাবাপন্ন আধুনিক শিক্ষিত দলের পক্ষে ভক্তিধর্ম বুঝবার পথ প্রদর্শক। নদীয়া গরুড়া নিবাসী রামনারায়ণ বিদ‍্যাভূষণের =একাদশী শ্রাদ্ধ নিষেধ।মালদহ মালঞ্চপল্লীর মোহিনীমোহন বিদ‍্যালঙ্কারের= রাধাপ্রেমামৃত প্রভৃতি বহু মহাত্মার বিবিধ বৈষ্ণব গ্রন্থ বৈষ্ণব সাহিত‍্য ও বৈষ্ণব সমাজের অনেক মঙ্গল সাধন করেছেন।*
*☘জাঙ্গীপাড়া কৃষ্ণনগর নিবাসী গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণববংশীয় গোবিন্দ অধিকারী মহাশয়ও শ্রীকৃষ্ণ বিষয়ক গান (কালিয়দমন যাত্রা) দ্বারা বৈষ্ণব সাহিত‍্য কাননকে মুখরিত করে গিয়েছেন।ইনি আমতার নিকট ধূর-খালি গ্রাম নিবাসী প্রসিদ্ধ কীর্তনীয়া গোবিন্দ অধিকারীরই নিকট-আত্মীয় গোলোকদাস অধিকারীর নিকট গান শিক্ষা করেন। অনুমান ১২০৫ সালে ইঁহার জন্ম হয় এবং ১২৭৭ সালে পরলোক প্রাপ্তি ঘটে।ইঁহারই উপযুক্ত শিষ্য বর্ধমান ধাওয়াবুনী গ্রাম নিবাসী নীলকন্ঠ মুখোপাধ‍্যায় গুরুর কীর্তি অক্ষুণ্ণ রেখেছিলেন।শ্রীধর কথক, বিষ্ণুরাম চট্টোপাধ‍্যায় রূপচাঁপক্ষী,কৃষ্ণকমল গোস্বামী (শ্রীগৌরাঙ্গ-পার্ষদ শ্রীসদাশিব কবিরাজের বংশধর ইনি স্বপ্নবিলাস,বিচিত্রবিলাস,সুবল সংবাদ,রাই-উন্মাদিনী প্রভৃতি গ্রন্থের প্রণেতা, জন্ম ১২১৭ সাল।মধুসূদর কিন্নর (মধুকান্ ঢপ সঙ্গীত রচয়িতা) প্রভৃতি অনেক বৈষ্ণব কবি, বৈষ্ণব সাহিত‍্যের শেষ অঙ্কে অনেক দৃশ্য দেখিয়ে গিয়েছেন।তাছাড়া সৈয়দ মর্তুজা, আলিরাজা,কানু ফকির প্রভৃতি অনেক মুসলমান কবি শ্রীকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করে বৈষ্ণব সাহিত‍্যের পুষ্টি সাধন করেছেন। তান্ত্রিক বামাচারী বৈষ্ণব নামধারী বাউল ও দরবেশের গানে শ্রীরাধাকৃষ্ণের নাম উল্লেখ থাকলেও উহা গোস্বামী-শাস্ত্র-সম্মত বিশুদ্ধ বৈষ্ণব সাহিত‍্য নয়। সুতরাং সে সকলের পরিচয় অনাবশ‍্যক। বতর্মান সময়েও প্রভুপাদ শ্রীযুক্ত অতুলকৃষ্ণ গোস্বামী,শ্রীহরিদাস গোস্বামী (শ্রীবিষ্ণুপ্রিয়া-গৌরাঙ্গ-সম্পাদক) শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ (ভূতপূর্ব আনন্দবাজার ও বিষ্ণুপ্রিয়া-সম্পাদক) শ্রীরাখালনন্দ ঠাকুর (শ্রীখন্ডের ঠাকুর বংশ) ত্রিদন্ডী পরমহংস শ্রীবিমলাপ্রসাদ সিদ্ধান্তসরস্বতী (গোড়ীয়-মঠ ও গৌড়ীয় সাপ্তাহিক-প্রতিষ্ঠাতা) শ্রীযুক্ত অচ‍্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি,শ্রীযুক্ত কুলদা প্রসাদ মল্লিক (বীরভূমি সম্পাদক) শ্রীযুক্ত গোপেন্দুভূষণ বন্দোপাধ‍্যায় (পল্লীবাসী সম্পাদক) শ্রীযুক্ত দীনেশ চন্দ্র ভট্টাচার্য্য (ভক্তি সম্পাদক) শ্রীযুক্ত অমূল‍্য চরণ বিদ‍্যাভূষণ (গৌরাঙ্গ-সেবক-সম্পাদক) শ্রীযুক্ত ভূষণচন্দ্র দাস (মাধুকরী সম্পাদক) শ্রীযুক্ত বামাচরণ বসু,শ্রীযুক্ত রাধাগোবিন্দ নাথ (সোনার গৌরাঙ্গ সম্পাদক)শ্রীযুক্ত মুরারি লাল অধিকারী (বৈষ্ণব দিগ্ দর্শনী প্রণেতা) ও শ্রীযুক্ত অমূল‍্যধন রায় ভট্ট প্রভৃতি বহু সুপ্রসিদ্ধ বৈষ্ণবপন্ডিত বিবিধ ভক্তিগ্রন্থ প্রকাশ করে গৌড়ীয় বৈষ্ণব সাহিত‍্যের শ্রীবৃদ্ধিসাধন করেছেন ও করছেন।*
*🌺অনন্ত বৈষ্ণব সাহিত‍্যরত্নের আমরা দিগ্ দর্শন মাত্র করলাম। নিরপেক্ষভাবে আলোচনা করলে স্পষ্টই অনুমিত হবে,ভূবন-বিখ‍্যাত মহাকবি কালিদাসের সিংহাসনের কাছে শ্রীপাদ রূপ গোস্বামীর আসন, কাদম্বরী-প্রণেতা বাণভট্ট ও সাহিত‍্যদর্পণকার বিশ্বনাথের অনতিদূরে মহাকবি কর্ণপুরের আসন শোভা পাচ্ছে।স্মার্ত রঘুনন্দনের পার্শে ধর্মাচার্য‍্য শ্রীসনাতন ও শ্রীগোপাল ভট্টকে এবং ভারতের মহৈশ্বর্য‍্য-সম্পন্ন দিগ্বিজয়ী পন্ডিত শঙ্করাচার্য‍্য,বাচস্পতি মিশ্র ও মাধবাচার্য‍্যের কিঞ্চিৎ সামনে শ্রীপাদ জীব গোস্বামীকে বসিয়ে দেখুন কত শোভা হয়।অহো!সেই ছিন্ন কন্থা মাত্র সম্বল দীনাতিদীন মাধুকরী নির্ভর জীবন শ্রীগোস্বামীবর্য‍্যগণের সাধনা কষ্ট মলিন দেহে কি অনির্বচনীয় দৈবী শক্তি সঞ্চারিত ছিল, তা বাস্তবিকই ভাববার বিষয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৮৬. শ্রীনরহরি সরকার ঠাকুর 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob86.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️  শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৬. শ্রীনরহরি সরকার ঠাকুর 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(৮৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে,*
*শ্রীনরহরি সরকার ঠাকুর।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻জেলা বর্ধমান, শ্রীখন্ডে ১৪০০ শকে বৈদ‍্যবংশে জন্মগ্রহণ করেন।পিতার নাম নারায়ণদেব। (ইনি শ্রীমহাপ্রভুর মন্ত্র-শিষ‍্য।)ইনিই শ্রীমহাপ্রভুকে নাগরীভাবে ভজন প্রবর্তিত করেন এবং ছোট ছোট পদাবলী রচনা করে লীলারস-কীর্তনের "গৌরচন্দ্রিকার" প্রথম সৃষ্টি করেন।শ্রীলোচনদাস ঠাকুর ও পদকর্তা বাসুদেব ঘোষ ইঁনারই শিষ‍্য।শ্রীসরকার ঠাকুর শ্রীভক্তিচন্দ্রিকা,শ্রীকৃষ্ণ-ভজনামৃত, শ্রীচৈতন‍্য-সহস্র-নাম,নামামৃত সমুদ্র প্রভৃতি গ্রন্থ রচনা করেন। লোকানন্দাচার্য‍্য নামক এক দিগ্বিজয়ী পন্ডিত শ্রীসরকার ঠাকুরের নিকট বিচারে পরাস্ত হয়ে দীক্ষা গ্রহণ করেন। এই লোকানন্দাচার্য‍্য "ভক্তিসার-সমুচ্চয়" গ্রন্থের রচয়িতা।*
*শ্রীমহাপ্রভুর নিকট আত্মীয় শ্রীপ্রদ‍্যুম্ন মিশ্র ঠাকুর "শ্রীকৃষ্ণ-চৈতন‍্য-উদয়াবলী" গ্রন্থ রচনা করেন এবং মহাপ্রভুর পিতামহ শ্রীউপেন্দ্র মিশ্রের বংশজাত শ্রীজগজ্জীবন মিশ্র "মনঃসন্তোষিণী" নামে এক গ্রন্থ প্রণয়ন করেন।এই গ্রন্থে মহাপ্রভুর শ্রীহট্ট ভ্রমণ বৃত্তান্ত বর্ণিত আছে।*
*🌹বঙ্গীয় বৈষ্ণব-কবিগণ বাংলা-সাহিত‍্যের সৃষ্টি,পুষ্টি,বিস্তার ও বহুপ্রচার করে ধর্ম ও সাহিত‍্য চর্চার পথ সুগম করে দিয়েছিলেন।এই সময়ে সংস্কৃত ও বাংলা পদ‍্যে কত যে ছোট বড় বৈস্ত্রব গ্রন্থ রচিত হয়েছিল, তা নির্ণয় করা দুরূহ।*
*🍀শ্রীশ‍্যামদাস কৃত=একাদশীর ব্রতকথা।দ্বিজ পরশুরামের= কালিয়দমন,সুদামচরিত্র ও গুরুদক্ষিণা।শ্রীকবিশেখরের= গোপাল-বিজয়। শ্রীপ্রেমানন্দ দাসের = চন্দ্রচিন্তামণি। শ্রীরসময় দাসের= চমৎকার কলিকা। শ্রীরামগোপাল দাস কৃত=চৈতন‍্য তত্ত্বসার (শ্রীসরকার ঠাকুরের শাখা বর্ণন)।দ্বিজ শ্রীমুকুন্দের=জগন্নাথমঙ্গল। শ্রীযদুনাথ দাসের=তত্ত্বকথা।দ্বিজ শ্রীভগীরথের= তুলসীচরিত্র ও চৈতন‍্যসঙ্গীত।দ্বিজ শ্রীজয়নারায়ণের=দ্বারকাবিলাস। শ্রীবংশীদাসের=দীপকোজ্জ্বল ও নিকুঞ্জ-রহস‍্য। শ্রীপুরুষোত্তম দাসের=মোহমুদ্গর। শ্রীনারায়ণ দাসের=মুক্তা-চরিত্র।শ্রীকবিবল্লভের= রসকদম্ব।শ্রীরাইচরণ দাসের=অভিরামবন্দনা। শ্রীকৃষ্ণদাস কৃত ভক্তমাল বা লালদাস কৃত উপাসনাশিক্ষা।শ্রীগোপীনাথ দাসের= সিদ্ধসার।শ্রীরামচন্দ্র দাসের=সিদ্ধান্ত-চন্দ্রিকা ও স্মরণ-দর্পণ।শ্রীগিরিধর দাসের=স্মরণ-মঙ্গল-সূত্র। শ্রীগোপীকৃষ্ণ দাসের=হরিনাম কবচ।শ্রীমালাধর বসুর=শ্রীকৃষ্ণবিজয়। শ্রীকাশীরাম দাসের ভাই শ্রীকৃষ্ণদাস কৃত=শ্রীকৃষ্ণবিলাস ও জগন্নাথ মঙ্গল।শ্রীমতী আনন্দময়ী দেবী কৃত= হরিলীলা কাব‍্য। শ্রীমাধব গুণাকর= উদ্ধবদূত। দ্বিজ শ্রীনরসিংহের= উদ্ধব সংবাদ।শ্রীবলরাম দাসের=কৃষ্ণলীলামৃত।শ্রীরাজেশ্বর নন্দীর=ক্রিয়াযোগসার।শ্রীভবানী দাসের=গজেন্দ্রমোক্ষণ।শ্রীবৃন্দাবন দাসের=দধিখন্ড। শ্রীজীবন চক্রবর্তীর=দানখন্ড ও নৌকাখন্ড। শ্রীমনোহর দাসের=দীনমণি-চন্দ্রোদয়। শ্রীনরসিংহ দাসের=হংসদূত ও প্রেম দাবানল।শ্রীগুরুচরণ দাসের=প্রেমামৃত। শ্রীবৃন্দাবন দাসের= ভক্তিচিন্তামণি।শ্রীগৌরমোহন দাসের= পদকল্প-লতিকা ও শব্দ চিন্তামণি। শ্রীভাগবতাচার্য‍্যের (রঘুনাথ পন্ডিতের) কৃষ্ণপ্রেম-তরঙ্গিনী।শ্রীঅকিঞ্চন দাসের=ভক্তিরসাত্মিকা। এছাড়াও শ্রীনরোত্তম দাস ও শ্রীকৃষ্ণদাসের ভণিতাযুক্ত বহু গ্রন্থ দেখা যায়।যথা= উপাসনা-পটল,গোপীভক্তিরস,ব্রজতত্ত্ব-নির্ণয়, বৃন্দাবন-পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা-আশ্রয় নির্ণয়,হরিনাম দীপিকা, বৃন্দাবন শতক, গৌর-গোবিন্দ পূজা প্রভৃতি। "পদাঙ্ক-দূত" (শ্রীকৃষ্ণদেব সার্বভৌম কৃত) সংস্কৃত দূতকাব‍্য প্রাচীন হলেও বেশ শ্রুতিমধুর ও পান্ডিত‍্যপূর্ণ।*
*☘খৃষ্টীয় উনবিংশ শতাব্দীতে অনেক সুপন্ডিত মহাত্ম‍া বৈষ্ণব-সাহিত‍্যের যথেষ্ট উন্নতি সাধন করেছেন। তারমধ‍্যে বর্ধমান, মাড়গ্রাম নিবাসী শ্রীনিত‍্যানন্দ বংশ ঁবীরচন্দ্র গোস্বামীপ্রভু সংস্কৃত ও বাংলায় অনেকগুলি বৈষ্ণবগ্রন্থ লিখে বৈষ্ণব সাহিত‍্যের অঙ্গপোষণ করে গিয়েছেন। সদাচারদেশিকা, সম্মত-ভূষিকা, গৌর-লীলার্ণব,পাষন্ডমুদগর, ভাবতরঙ্গিনী, সন্দেহ-ভঞ্জিকা, ভাব-প্রকাশিকা,মনোদূত,কৃষ্ণলীলার্ণব মহাকাব‍্য, মাধুর্যকাদম্বিনী,পরতত্ত্বরত্নাকর (বেদান্ত বিষয়ক) ব্রজরমাপরিণয় (স্বকীয়বাদের নাটক) রসিক-রঙ্গদা (পদাবলীর টীকা), শব্দার্থবোধিনী (শ্রীগোপালচম্পূর টীকা) প্রভৃতি।ইঁনারই সহোদর শ্রীপাদরঘুনন্দন গোস্বামী "রাম রসায়ণ" (শ্রীরামচন্দ্রের লীলাগ্রন্থ) রচনা করেন।দূর্গাদাস শর্মা কৃত=মুক্তালতা।খড়দহের প্রভুপাদ শ্রীউপেন্দ্রমোহন গোস্বামীর =সিদ্ধান্তরত্ন (দার্শনিক গ্রন্থ )। শ্রীবৃন্দাবনের শ্রীশ্রীরাধারমণের সেবাইত শ্রীপাদ গোপীলাল গোস্বামীর "বেষাশ্রয়বিধি" (বৈষ্ণব সন্ন‍্যাস বা ভেকের পদ্ধতি সংস্কৃত ভাষায় লিখিত) প্রভুপাদ শ্রীনবদ্বীপ চন্দ্র গোস্বামীর ="বৈষ্ণবাচার-দর্পণ" বৈষ্ণবব্রত নির্ণয়।শান্তিপুর নিবাসী প্রভুপাদ শ্রীমদনগোপাল গোস্বামীর শ্রীচৈতন‍্যচরিতামৃতের সুন্দর সারগর্ভ ব‍্যাখ‍্যা।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৭. শ্রীনরহরি সরকার 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️ শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️  শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী, শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী= ইনি সংস্কৃত ভক্তিশাস্ত্রে প্রগাঢ় পন্ডিত ছিলেন।জন্মস্থান=নদীয়া জেলার অন্তর্গত দেবগ্রাম,১৫৮৬ শকে জন্ম।ইনি হরিবল্লভ নামে পদকর্তা।কেউ কেউ বলেন পূর্ববঙ্গের রূপ-কবিরাজ শ্রীপাদ বিশ্বনাথের জ্ঞাতি।যদিও একথা বিশ্বাস‍্য প্রমাণসহ নহে। শ্রীমদ্ বিশ্বনাথ দ্বারা বৈষ্ণব-সম্প্রদায়ের দুইটি মহৎ কাজ সাধিত হয়েছে।প্রথম ভক্তিমার্গের অন‍্যাঙ্গবর্জিত কেবল স্মরণাঙ্গ-সম্বল রূপ-কবিরাজের দলকে বিচারে পরাস্ত করে এবং স্ব-সম্প্রদায় হতে বহিস্কৃত করে বিশুদ্ধ ভক্তিপথের গৌরব রক্ষা করেন। দ্বিতীয় জয়পুরের সভাতে "শ্রীচৈতন‍্য সম্প্রদায়ের" গৌরব ঘোষণা করেন। সংস্কৃত বৈষ্ণব সাহিত‍্য সমাজে গোস্বামীদের পর শ্রীপাদ বিশ্বনাথের মতো বহু-গ্রন্থ রচয়িতা পন্ডিত আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করেননি। ইঁনার গ্রন্থাবলীর মধ্যে শ্রীভাগবতের টীকায় সর্বশ্রেষ্ঠ, নাম "সারার্থদর্শিনী"। ভিন্ন ভিন্ন স্কন্ধের টীকা সমাপ্তির স্থান ও সময় নির্দেশ ভিন্ন ভিন্ন থাকলেও দ্বাদশ স্কন্ধের টীকা শ্রীরাধাকুন্ডে ১৬২৬ শকে মাঘ মাসে শুক্লা ষষ্ঠীতে শেষ হয়।এইরকম স্থান ও সময় নির্দেশে বোধহয়, ভাগবতের টীকায় শ্রীপাদ বিশ্বনাথের আসন্ন মৃত‍্যুকালের শেষ গ্রন্থ।*
*🌹অষ্টকালীন লীলাবর্ণনময় মহাকাব‍্য "শ্রীকৃষ্ণভাবনামৃত" ইঁনারই রচিত।এই গ্রন্থে শ্রীরাধাকৃষ্ণের পূর্ণ মাধুর্য‍্যলীলার বিস্তৃতি আছে। ইহার টীকাকার শ্রীমদ্ বিশ্বনাথের মন্ত্র-শিষ‍্য শ্রীকৃষ্ণদেব সার্বভৌম ভট্টাচার্য্য।ইনি "সঙ্কল্প-কল্পদ্রুম"র টীকায় বিশ্বনাথের রচিত একুশটি গ্রন্থের তালিকা দিয়েছেন।যথা "সারার্থদর্শিনী" (ভাগবতের টীকা) সারার্থবর্ষিণী (গীতার টীকা) ব্রহ্ম সংহিতার টীকা, চৈতন‍্যচরিতামৃতের টীকা (অসম্পূর্ণ) বিদগ্ধমাধবের টীকা, ললিতমাধবের টীকা,দানকেলী-কৌমুদীর টীকা, আনন্দচন্দ্রিকা (উজ্জ্বলনীলমণীর টীকা)ভক্তরসামৃতসিন্ধুর টীকা, মাধুর্য‍্য কাদম্বিনী,ঐশ্বর্য‍্য-কাদম্বিনী, রাগবত্মচন্দ্রিকা, রসামৃতসিন্ধুর--- বিন্দু, উজ্জ্বলনীলমণির--কিরণ, ভাগবতামৃতের--কণা, শ্রীকৃষ্ণভাবনামৃতম্--(মহাকাব‍্য), গীতাবলী, প্রেমসম্পুট,(খন্ডকাব‍্য) চমৎকারচন্দ্রিকা, ব্রজরীতিচিন্তামণি ও স্তবাবলী (এতে একুশটি অষ্টক, স্বপ্নবিলাসমৃত,অনুরাগবল্লী, রাধিকাধ‍্যানামৃত, রূপচিন্তামণি এই চারটি ছোট কাব‍্য)।সংকল্প-কল্পদ্রুম ও সুরতকথামৃত এই দুইটি শতক এবং নিকুঞ্জবিরুদাবলী-বিরুদকাব‍্য আছে )।এছাড়াও সুখবর্তিনী (আনন্দবৃন্দাবনচম্পূর টীকা) সুবোধিনী (অলঙ্কার-কৌস্তুভের টীকা) গোপালতাপনীর টীকা, গৌরগণচন্দ্রিকা(গৌরভক্তের নাম ও সংক্ষিপ্ত পরিচয় সম্বলিত) গৌরাঙ্গলীলামৃত (শ্রীমহাপ্রভুর অষ্টকালীন লীলাবর্ণন) ও ক্ষণদাগীত চিন্তামণি (পদাবলী) শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী কৃত বলেই দেখা যায়।সপ্তদশ শতাব্দীর শেষভাগে শ্রীবৃন্দাবনে শ্রীমদ্বিশ্বনাথ চক্রবর্তীর তিরোভাব ঘটে।ইনি সৈদাবাদ নিবাসী শ্রীকৃষ্ণচরণ চক্রবর্তীর মন্ত্র-শিষ‍্য বলে কেউ কেউ বিশ্বাস করেন।*
*🌻শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ=এটি গুরুদত্ত নাম। পূর্বনাম বা পিতৃদত্ত নাম শ্রীপুরুষোত্তম,কাশ‍্যপগোত্রীয়, ব্রাহ্মণ-বংশে,কুলনগরে ( বতর্মান কোন্নগর বলেই সম্বব হয় )জন্মগ্রহণ করেন।পিতার নাম গঙ্গাদাস।ইনি ১৬৩৪ শকে শ্রীকর্ণপুর গোস্বামীর "শ্রীচৈতন‍্যচন্দ্রোদয় নাটকের" পদ‍্যানুবাদ লিখে শেষ করেন।ইনি বাঘনাপাড়ার শ্রীবংশীবদন ঠাকুরের পৌত্র শ্রীরামাইয়ের শিষ‍্য।বংশীবদন মহাপ্রভুর পত্নী শ্রীবিষ্ণুপ্রিয়া ঠাকুরাণীর শিষ‍্য। ইনি "বংশীশিক্ষা" গ্রন্থের রচয়িতা। কেউ কেউ প্রেমদাসকেই বংশী-শিক্ষার রচয়িতা বলেন।এই গ্রন্থ শ্রীপাট বাঘনাপাড়ার ইতিবৃত্ত-মূলক। বতর্মান শ্রীনবদ্বীপে "শ্রীশ্রীমহাপ্রভু" নামক প্রধান শ্রীমূর্তি এই বংশীবদনের নির্মিত বলে প্রসিদ্ধ আছে।প্রসিদ্ধ="মনঃশিক্ষা" গ্রন্থ প্রণেতা মহানুভব প্রেমানন্দ দাস উক্ত প্রেমদাস হতে ভিন্ন ব‍্যক্তি বলেই অনুমিত হয়। প্রসিদ্ধ  লালাবাবুর (কৃষ্ণচন্দ্র সিংহ) শিক্ষাগুরু শ্রীগোবর্ধনবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজীর লিখিত "ভজনগুটকা" (শ্রীরাধাগোবিন্দের অষ্টকালীয় লীলাস্মরণ) ব্রজবাসী সাধক বৈষ্ণবগণের নিত‍্য ব‍্যবহার্য‍্য।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৬. শ্রীনরহরি সরকার ঠাকুর 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৫২. শ্রীদেবানন্দ-উপাখ্যান 🏵️ শেষাংশ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar52.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীচৈতন্যচরিতামৃতে, শ্রীমন্মহাপ্রভুর কুলিয়া গ্রামে অবস্থিতি- সময়ে লীলাকীর্তি-কলাপের মধ্যে, লিখিত আছে।যথা—
কুলিয়া গ্রামেতে কৈল দেবানন্দেরে প্রসাদ।।
এই ঘটনাটা কি, তাহাই একটু বিস্তৃতরূপে এই স্থলে বর্ণনা করা যাইতেছে। পূর্ব্বেই বলা হইরাছে যে, শ্রীমদ্ বক্রেশ্বর প্রসাদে দেবানন্দ পণ্ডিতের মনে শ্রীগৌরাঙ্গদেবের প্রতি বিশ্বাস জন্মিয়া ছিল এবং তদ্দ্বারাই তাঁহার, শ্রীগৌরাঙ্গ পদপ্রাপ্তির সোপান হইয়াছিল। শ্রীবক্রেশ্বরের প্রিয়শিষ্য দেবানন্দের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি ছিল এবং মহাপ্রভুর কুলিয়ায় অবস্থিতি সময়ে একা তিনি দেবানন্দের বাটীতে গমন করিলেন। অবশ্য দেবানন্দের যে শ্রীচৈতন্যের চরণ দর্শন-লালসা অতিশয় তীব্র হইয়াছিল এবং ঐ অভিলাষ‌ পূর্ণ না হওয়ায় তিনি যে অতি উৎকণ্ঠিত মনে কাল কাটাইতেছিলেন, তাহা আর পণ্ডিত প্রভু বক্রেশ্বরের বুঝিতে বাকি ছিল না। তিনি তাঁহার প্রিয়শিষ্যের উদ্ধারার্থ, প্রেমপুলকে নৃত্য করিতে করিতে দেবানন্দকে আলিঙ্গ করিয়া শ্রীচৈতন্য-সমীপে উপস্থিত হইলেন। দেবানন্দ প্রভুর শ্রীচরণসমীপে সাষ্টাঙ্গ প্রণিপাত করিয়া শতশত অপরাধীর মত এক প্রান্তে কৃতাঞ্জলিপুটে রহিলেন। তখন তাহার মনে, শ্রীবাসের যে অপমান। তাঁহার, টোলে 'ঘটিয়াছিল, সেই কথা, ও মহাপ্রভু কে নবদ্বীপের পথে ওজন্য তাহাকে তিরস্কার ও ভৎসনা করিয়া ছিলেন সেই কথা, যুগপৎ উদিত হওয়ায় তাহাকে ব্যাকুলিত চিত্ত করিল ; প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করিবার ক্ষমতা তাঁহার রহিল না—নীরব হইয়া, প্রভুর চরণের দিকে দৃষ্টিপাত করিয়াই রহিলেন। কিন্তু দয়াময় প্রভু নাকি সাক্ষাৎ ক্ষমার অবতার, আর সাধুসঙ্গ প্রভাবে নাকি তাঁহার ভগবানের চরণ প্রাপ্তির সময় উপস্থিত হইয়াছে, তাই অন্তর্যামী প্রভু তাহার মন বুঝিয়া সহাস্য বদনে দেবানন্দকে আহ্বান করিয়া, নির্জনে তাঁহাকে জ্ঞান-উপদেশ প্রদান করত, তাহার পূর্ব অপরাধ সমস্ত মার্জনা করিয়া তাহাকে চরিতার্থ করিলেন। 
যথা—শ্রীচৈতন্যভাগবতে------
বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গের প্রভাবে।
গৌরচন্দ্র দেখিতে চলিলা অনুরাগে ॥
বসিয়া আছেন গৌরচন্দ্র ভগবান ।
দেবানন্দ পণ্ডিত হইলা বিদ্যমান ॥
দণ্ডবৎ দেবানন্দ পণ্ডিত করিয়া।
রহিলেন এক দিকে সঙ্কুচিত হৈয়া ॥
প্রভুও তাহাকে দেখি সন্তোষিত হৈলা ।
বিরল হইয়া তানে লইয়া বসিলা ॥
পূর্বের তার যত কিছু ছিল অপরাধ ।
সকল ক্ষমিয়া প্রভু করিলা প্রসাদ ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীনিত‍্যানন্দ দাস,শ্রীনরহরি দাস*
*শ্রীযদুনন্দন দাসঠাকুর,পদকর্তা জ্ঞানদাস।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌷শ্রীনিত‍্যানন্দ দাস=পূর্বনাম বলরাম দাস।বৈদ‍্য বংশে সমুদ্ভূত,বাসস্থান শ্রীখন্ড। পিতার নাম আত্মারাম দাস, মাতা সৌদামিনী।জন্ম অনুমান ১৪২০শকে।দীক্ষগুরু শ্রীনাত‍্যানন্দ পত্নী শ্রীজাহ্নবাদেবী।ইনি বাল‍্যকালে পিতৃমাতৃহীন হয়ে জাহ্নবাদেবীর আশ্রয়ে জীবন যাপন করেন।ইনি "প্রেমবিলাস" নামক গ্রন্থের প্রণেতা।প্রধানতঃ শ্রীনিবাস নরোত্তমাদির বিস্তৃত চরিত্রই ইনার বর্ণনীয় বিষয়।এই গ্রন্থটিকে কেউ কেউ আধুনিক বলে কটাক্ষ করেন। কিন্তু গ্রন্থটি নিতান্ত আধুনিক নহে।বৈষ্ণব-সাহিত‍্যের প্রাচীন পদ‍্যানুবাদক শ্রীযদুনন্দন দাস ঠাকুর মহাশয় এই গ্রন্থের আদর করে গিয়েছেন।*
*🌻শ্রীনরহরি দাস=নামান্তর ঘনশ‍্যাম দাস।ব্রাহ্মণ-কুলোৎপন্ন,পিতৃনাম জগন্নাথ, ইনি শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীর শিষ্য। সুতরাং শ্রীপাদ চক্রবর্তীর শেষ বয়সে অনুমান ১৬৪৫ শকে নরহরির বিদ‍্যামানতা বোধ হয়। বাসস্থান=জেলা মুর্শিদাবাদ জঙ্গীপুরের দক্ষিণে রেঙাপুর।ইনি "ভক্তিরত্নাকর" নামক বৃহৎ গ্রন্থ রচনা করেন। ১৫শ,তরঙ্গে বিভক্ত বৈষ্ণব ঐতিহ্য গ্রন্থ।বাংলায় শ্রীনিবাসাচার্য‍্য শিষ্য কৃষ্ণদাস কৃত "ভক্তমাল" ও এই "ভক্তিরত্নাকর" বৈষ্ণব ইতিহাসের পথ প্রদর্শক।"শ্রীনরোত্তম বিলাস" ইঁনারই রচিত।শ্রীঠাকুর মহাশয়ের চরিত্র এতে বিস্তারিত বর্ণিত আছে।"কহিলু এ প্রসঙ্গাতিশয় সংক্ষেপেতে। বিস্তারি বর্ণিব নরোত্তম বিলাসেতে।।" (ভক্তিরত্নাকর দশম তরঙ্গ।)এছাড়াও "অনুরাগবল্লী" ও "বহির্মুখ-প্রকাশ" নামে দুটি গ্রন্থও নরহরি প্রণীত।আবার "গোবিন্দ-রতিমঞ্জরী",নামামৃতসিন্ধু, গৌরচরিত্র-চিন্তামণি, প্রক্রিয়াপদ্ধতি, গীতচন্দ্রোদয়,ছন্দঃসমুদ্র, শ্রীনিবাসচরিত ইত‍্যাদি গ্রন্থগুলি নরহরির ভণিতাযুক্ত দেখা গেলেও সবগুলি উক্ত নরহরির রচনা বলে বিশ্বাস হয় না।*
*🌹শ্রীযদুনন্দন দাস ঠাকুর= কাটোয়ার উত্তর,ভরতপুর থানার অধীন ভাগীরথীর পশ্চিমতীরের নিকট মালিহাটি গ্রামে ১৫৩২ শকে বৈদ‍্যবংশে জন্মগ্রহণ করেন।ইনি শ্রীনিবাসাচার্য‍্য কন‍্যা হেমলতা দেবীর শিষ্য।ইঁনার প্রণীত মূল গ্রন্থ "কর্ণানন্দ" ১৫২৯ সালে সম্পূর্ণ হয়।এতে শ্রীনিবাসাচার্য‍্যের শাখা বর্ণিত আছে।এছাড়াও ইনি শ্রীপাদরূপ গোস্বামীকৃত "বিদগ্ধ মাধব " নাটকের, শ্রীকবিরাজ গোস্বামীকৃত "গোবিন্দ লীলামৃতের" ও শ্রীমদ্ভাগবতগীতার বাংলা পদ‍্যানুবাদ করেন।ইঁনারই কৃপাতে অসংস্কৃতজ্ঞ ব‍্যক্তিগণ অনেক বৈষ্ণব-কাব‍্যের রসাস্বাদে অদ‍্যাপি সমর্থ। "পদামৃত সমুদ্র" ও "পদকল্পতরু" নামক প্রসিদ্ধ পদগ্রন্থে ইঁহার রচিত অনেক পদ দেখা যায়। শ্রীআচার্য‍্য প্রভুর পৌত্র শ্রীরাধামোহন ঠাকুরই "পদামৃত-সমুদ্রের" সংগ্রাহক ও উক্ত গ্রন্থ-ধৃত বাংলা ও সংস্কৃত পদাবলীর সংস্কৃত টীকাকার।জেলা মুর্শিদাবাদ শক্তিপুর-সন্নিহিত টেঞা বৈদ‍্যপুর নিবাসী বৈদ‍্যবংশোদ্ভূত বৈষ্ণবদাস(পূর্বনাম গোকুলানন্দ সেন) পদকল্পতরুর সংগ্রাহক।* 
*🍀পদকর্তা জ্ঞানদাস= জেলা বর্ধমান,থানা কেতুগ্রামের অধীন বড়কাঁদড়া বা রামজীবনপুর গ্রামে গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব বংশে শ্রীনিত‍্যানন্দশাখা পদকর্তা জ্ঞানদাসের জন্ম, বাসুদেব ঘোষ,রাজা বীরহাম্বীর, রায়শেখর, রাধামোহন, জগন্নাথদাস, বলরামদাস, অনন্তদাস,গতিগোবিন্দ, গদাধর, গোবিন্দ ঘোষ, ঘনশ‍্যাম, চম্পতি ঠাকুর, চৈতন‍্যদাস, জগদানন্দ, জগন্মোহন,প্রেমানন্দ, বংশীবদন, বসন্তরায়, বৈষ্ণবদাস, বৃন্দাবন,দৈবকীনন্দন, নয়নানন্দ, পীতাম্বর, পরমানন্দ, প্রসাদ দাস, পরমেশ্বরী দাস,মাধব ঘোষ, মাধব দাস, রসময় দাস, মুরারি দাস, রাধাবল্লভ, রামানন্দ বসু, রসিকানন্দ, লোচনদাস, শচীনন্দন,শ‍্যামানন্দ,শ‍্যামদাস, শিবানন্দ, সিংহভূপতি, হরিদাস, হরিবল্লভ, কবিশেখর,উদ্ধবদাস, গৌরদাস, হরেকৃষ্ণ, যদুনাথ আচার্য‍্য প্রভৃতি বহু পদকর্তা, বিবিধ ভাব ও রসবৈচিত্র‍্যময় সঙ্গীত-পদ রচনা করে বঙ্গীয়-বৈষ্ণব-সাহিত‍্যকে অলঙ্কৃত করে গিয়েছেন।বাহুল‍্য বোধে এস্থলে প্রত‍্যেকের পরিচয় দিতে পারা গেল না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️  শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮২. শ্রীমুকুন্দ দাস ও শ্রীবীরচন্দ্র গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৩. শ্রীনরোত্তম দাস ঠাকুর 🏵️ নিত‍্যানন্দ দাস 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে*
*শ্রীনরোত্তম দাস ঠাকুর নিত‍্যানন্দ দাস।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌹নরোত্তমদাস ঠাকুর =রাজশাহী জেলা,গড়েরহাট পরগণায় খেতুরী গ্রামে,কায়স্থ-বংশে শ্রীনরোত্তম ঠাকুর আবির্ভূত।পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত,মাতা নারায়ণী। নরোত্তমের যৌবনের প্রারম্ভেই সংসার ত‍্যাগ করে শ্রীবৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রিত হন এবং শ্রীলোকনাথ গোস্বামীর নিকট দীক্ষা গ্রহণ করেন। অনন্তর শ্রীনিবাসাচার্য‍্য ও শ‍্যামানন্দ (দুঃখী কৃষ্ণদাস) শ্রীঠাকুর মহাশয়ের সঙ্গে মিলিত হলেন। তিনজনেই একসঙ্গে শ্রীজীব গোস্বামীর নিকট ভক্তিশাস্ত্র অধ‍্যয়ন করতে থাকেন। "প্রেমভক্তিচন্দ্রিকা" নামে ত্রিপদীছন্দে বাংলা গ্রন্থটি নরোত্তম ঠাকুরের প্রথম গ্রন্থ।১৫০৫|০৬ শকের মধ্যে ইনি ছয়টি শ্রীবিগ্রহ স্থাপন করেন। সে ছয়টি শ্রীবিগ্রহ এই=*
*গৌরাঙ্গ-বল্লভীকান্ত-শ্রীকৃষ্ণ-ব্রজমোহন।*
*রাধারমণ হে রাধে রাধাকান্ত নমোহস্তুতে।।*
*🌺শ্রীনিবাসাচার্য‍্য মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীঠাকুর মহাশয় আরও কয়েকটি গ্রন্থ রচনা করেন, প্রার্থনা (এতে সাধক ও সিদ্ধাবস্থার কথা বর্ণিয়) নাম-সংর্কীর্তন, হাটপত্তন (রূপকছলে মহাপ্রভুর প্রেমভক্তি বিস্তার) এই কয়টি গ্রন্থ বৈষ্ণবগণের নিত‍্য পাঠ।তাছাড়াও রসভক্তিচন্দ্রিকা সদ্ভাবচন্দ্রিকা সাধনভক্তিচন্দ্রিকা স্মরণ-মঙ্গল,ভক্তিউদ্দীপন ইত‍্যাদি গ্রন্থগুলিও ঠাকুর মহাশয়ের কৃত বলে প্রসিদ্ধ।আরও অনেক ছোট ছোট গ্রন্থ নরোত্তমদাসের ভণিতা যুক্ত দেখা যায়। কিন্তু সেগুলি সিদ্ধান্ত বিরুদ্ধ বলে ঠাকুর নরোত্তম-কৃত বলতে ইচ্ছে হয় না।*
*🌷শ্রীনিবাসাচার্য‍্য,শ্রীনরোত্তম ও শ্রীশ‍্যামানন্দ বৃন্দাবন হতে গোস্বামীগণের অসংখ্য গ্রন্থ গৌড়দেশে প্রচারের জন্য নিয়ে আসেন।বাঁকুড়া-বনবিষ্ণুপুরে বীরহাম্বীর কর্তৃক ঐসব গ্রন্থরত্ন হরণ হলেও শ্রীনিবাসাচার্য‍্যের কৃপা চেষ্টায় তা গৌড়বঙ্গে বহুল প্রচারিত হয়। মুর্শিদাবাদ বুধুরী গ্রাম নিবাসী শ্রীরামচন্দ্র কবিরাজও গোবিন্দ কবিরাজ দুই ভাই ওদেরই সমবয়স্ক ও পরম বন্ধু ; তিলিয়া বুধুরী গ্রামে এঁদের জন্ম হয়।পিতার নাম চিরঞ্জীব সেন, মাতার নাম সুনন্দা।শ্রীনিবাসাচার্য‍্যের শিষ্য।শ্রীরামচন্দ্র কবিরাজের রচিত "স্মরণ-দর্পণ" (ভক্তপ্রভা কার্য‍্যালয়ে প্রাপ্তব‍্য)।এঁদের বহু পদাবলী আছে।বিশেষত গোবিন্দ দাসের "একান্নপদ" বৈষ্ণব ও কীর্তনীয়াগণের পরম আদরনীয়। "আটরস" নামক গ্রন্থও গোবিন্দ কৃত। গোবিন্দ কবিরাজের পুত্র দিব‍্যসিংহ "সঙ্গীতমাধব নামক নাটক রচনা করেন।শ্রীপ্রবোধানন্দ সরস্বতীকৃত একটি "সঙ্গীতমাধব" গ্রন্থ আছে।এই নাটকের অনেক শ্লোক ভক্তিরত্নাকরে উদ্ধৃত হয়েছে। দিব‍্যসিংহের পুত্র ঘনশ‍্যাম দাস "গীতগোবিন্দ-রতিমঞ্জরী" নামে সঙ্গীত রচনা করেন।শ্রীনিবাসাচার্য‍্যর কোন গ্রন্থ দেখা যায় না। তারপুত্র শ্রীগীতগোবিন্দ ঠাকুর কৃত "অন্ত-প্রকাশ" ও বীররত্নাবলী গ্রন্থ দেখা যায়। শ্রীশ‍্যামানন্দ কৃত "অদ্বৈত তত্ত্ব, (অদ্বৈতাচার্য‍্যের প্রতি শ্রীমাধবেন্দ্র পুরীর উপদেশ বৃত্তান্ত) তাছাড়া অনেক পদাবলী দেখা যায়।শ্রীনরোত্তম ঠাকুর চিরকুমার ছিলেন।ইঁনার শিষ্যের মধ্যে মুর্শিদাবাদ বালুচর নিবাসী বারেন্দ্র ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ আচার্য‍্য ও উক্ত জেলায় সৈদাবাদ নিবাসী রাঢ়ীয় ব্রাহ্মণ শ্রীগঙ্গানারায়ণ চক্রবর্তীর নাম বিশেষ উল্লেখযোগ্য।শ্রীনিবাস,শ‍্যামানন্দ ও নরোত্তম ঠাকুর এই তিনজনেরই শিষ‍্য শাখাগণ তিন পৃথক পরিবার বলে প্রসিদ্ধ। সুতরাং তিলকও পৃথক পৃথক।শ্রীনিবাসাচার্য‍্য পরিবারের তিলক বাঁশপত্রের মতো,শ‍্যামানন্দ পরিবারের তিলক নূপুরাকৃতি ও ঠাকুর পরিবারের তিলক চম্পককলিকার মতো।*
*🌹শ্রীনিবাসাচার্য‍্য জেলা বর্ধমান কাটোয়ার সাতমাইল অগ্নিকোণে গঙ্গার পূর্বতীরে চাখন্দী গ্রামে ১৪৪১ শকে কোন মতে ১৪৩৮ শকে জন্মগ্রহণ করেন।পিতা রাঢ়ীয় ব্রাহ্মণ শ্রীগঙ্গাধর ভট্টাচার্য্য (চৈতন‍্যদাস) মাতা শ্রীখন্ডের নিকট যাজীগ্রাম নিবাসী শ্রীবলরাম আচার্য‍্যের কন‍্যা শ্রীলক্ষ্মীপ্রিয়া দেবী।শ্রীনিবাস শ্রীমদ্ গোপাল ভট্ট গোস্বামীর মন্ত্র-শিষ‍্য। শ্রীনিবাসাচার্য‍্যের দুটি বিবাহ।প্রথমা পত্নী শ্রীঈশ্বরী দেবী, দ্বিতীয়া শ্রীগৌরাঙ্গপ্রিয়া।আচার্য‍্যর তিন পুত্র বৃন্দাবনবল্লভ,রাধাকৃষ্ণ ঠাকুর ও গতিগোবিন্দ। তিন কন‍্যা= কৃষ্ণপ্রিয়া, হেমলতা (অর্ধকালী নামে প্রসিদ্ধা) ও ফলঝি ঠাকুরাণী। শ‍্যামানন্দ জেলা মেদিনীপুর ধারেন্দাবাহাদুরপুর গ্রামে ১৪৫৬ শকে জন্মগ্রহণ করেন।পিতার নাম কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা মন্ডল।অম্বিকা কালনার শ্রীগৌরীদাস পন্ডিতের শিষ্য হৃদয়চৈতন‍্য ঠাকুরের মন্ত্রশিষ‍্য।ইঁনার অন‍্যনাম দুঃখী কৃষ্ণদাস।শ্রীবৃন্দাবনে ললিতাদেবীর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হয়ে ইনি "শ‍্যামানন্দ" নামে প্রসিদ্ধি লাভ করেন।ইনার বিস্তারিত বিবরণ মৎ-সম্পাদিত "শ্রীশ‍্যামানন্দ চরিত" গ্রন্থে জ্ঞাতব‍্য।বৃন্দাবনতত্ত্ব,অদ্বৈততত্ত্ব, ও উপাসনাসার সংগ্রহ, ইঁনার রচিত বলে প্রসিদ্ধ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৪. শ্রীনিত‍্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds