✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৭. শ্রীনরহরি সরকার 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob87.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹বর্ণ------প্রকরণ🌹🌹*
*🌻বৈষ্ণবের সামান্য লক্ষণ🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀বৈষ্ণবশব্দের শাব্দিক ব্যুৎপত্তি ইতঃপূর্বে বিবৃত হয়েছে ; এক্ষণে বৈষ্ণবের সামান্য লক্ষণ নির্দেশ করা যাচ্ছে। লিঙ্গপুরাণে উক্ত হয়েছে ঃ--*
*"বিষ্ণুরেব হি যস্যৈব দেবতা বৈষ্ণবঃ স্মৃতঃ"।*
*🍁অর্থ্যাৎ বিষ্ণু যাঁর অভীষ্ট দেব, তাঁকে বৈষ্ণব বলা যায়। আবার পদ্মপুরাণে লিখিত আছে =*
*"গৃহীত বিষ্ণুদীক্ষাকো বিষ্ণুপূজাপরো নরঃ।*
*বৈষ্ণবোহভিহিতোহভিজ্ঞৈ রিতরোহস্মাদবৈষ্ণবঃ"।।*
*🌷অর্থ্যাৎ যে ব্যক্তি বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ও বিষ্ণুপূজাপরায়ণ তিনিই বৈষ্ণব নামে অভিহিত, তাছাড়া অন্য ব্যক্তি অবৈষ্ণব বলে পরিগণিত।*
*🌹স্কন্দপুরাণে আরও কথিত হয়েছে।*
*"পরমাপদমাপন্নে হর্ষে বা সমুপস্থিতে।*
*নৈকাদশীং ত্যজেদ্ যচ্চ যস্য দীক্ষাস্তি বৈষ্ণবী"।।*
*☘অর্থ্যাৎ পরম আপদেই হোক বা পরম আনন্দেই হোক যে ব্যক্তি শ্রীএকাদশী প্রভৃতি শ্রীবিষ্ণুব্রত পরিত্যাগ না করেন, এবং যাঁর শ্রীবিষ্ণুমন্ত্রে দীক্ষা,তিনিই বৈষ্ণব।*
*🌻শাস্ত্রে জীবিতের পক্ষে প্রধানতঃ আটচল্লিশ প্রকার সংস্কারের বিধান দেখা যায়।সেইসব সংস্কারে সংস্কৃত হলেও এক দীক্ষা-সংস্কার অভাবে সমস্তই ব্যর্থ হয়ে যায়।দীক্ষা-সংস্কারের এমনই প্রভাব, এই একটি মাত্র সংস্কার দ্বারাই সে সমস্ত সংস্কার পূর্ণ হয়ে থাকে।এমন কি,উপনয়নাদি সংস্কারে সংস্কৃত হলেও যদি দীক্ষা গ্রহণ না করা হয়, তাহলে তাহাও নিরর্থক হয়ে থাকে। যথা=*
*"অদীক্ষিতষ্য বামোরু কৃতং সর্বং নিরর্থকং।*
*পশুযোনি মবাপ্নোতি দীক্ষা-বিরোহিতো জনঃ"।।*
*(শ্রী হরিভক্তবিলাস,বিষ্ণুযামল বচন)*
*🌻হে বামোরু!যে ব্যক্তি দীক্ষা গ্রহণ না করে,তার সমস্ত কর্মানুষ্ঠান বিফল হয়ে থাকে।দীক্ষবিহীন ব্যক্তি পশুযোনি প্রাপ্ত হয়।*
*⭐পুনশ্চ স্কন্দপুরাণে শ্রীব্রহ্মনারদ সংবাদে কথিত আছে =*
*"তে নরাঃ পশবো লোকে কিং তেষাং জীবনে ফলং।*
*যৈ র্ন লব্ধা হরের্দীক্ষা নার্চিতো বা জনার্দনঃ"।।*
*🌷অর্থ্যাৎ যারা বিষ্ণুদীক্ষা প্রাপ্ত না হয় অথবা জনার্দনের পূজা না করে, ইহলোকে তারা পশুনামে অভিহিত। তাদের জীবন ধারণে কি ফল?*
*🌻দীক্ষা ব্যতিরেকে শ্রীবিষ্ণু পূজায় কারও অধিকার জন্মে না ; আবার এই শ্রীবিষ্ণু পূজা সকলেরই অবশ্য কর্তব্য। যেহেতু=*
*🌺🌺দীক্ষার আবশ্যকতা🌺🌺*
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৯. দীক্ষার আবশ্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
