✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৯. দীক্ষার আবশ্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹বর্ণ------প্রকরণ🌹🌹*
*🌻🌻দীক্ষার আবশ্যকতা🌻🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*"শালগ্রাম-শিলা পূজাং বিনা যোহশ্নাতি কিঞ্চন।*
*স চন্ডালাদি বিষ্ঠায়া মাকল্পং জায়তে ক্রিমি"।।*
*🍀অর্থ্যাৎ শ্রীশালগ্রামশিলার্চন ব্যতীত যে ব্যক্তি কিছু ভোজন করে,সে কল্পকাল পর্য্যন্ত চন্ডাল বিষ্ঠার ক্রিমি হয়ে জন্মগ্রহণ করে।*
*☘ইত্যাদি বচনে পূজার নিত্য আবশ্যকতা সূচিত হওয়ায়,দীক্ষা গ্রহণেরও নিত্যত্ব সূচিত হয়েছে। অতএব দীক্ষা গ্রহণ জীব মাত্রেরই যে অবশ্য কর্তব্য,তাতে সন্দেহ নাই। অদীক্ষিত ব্যক্তি পশুর সমান, আগেই বলা হয়েছে। এইরকম পশু হওয়ার কথা,বেদের অঙ্গ নিরুক্তগ্রন্থে স্পষ্ট উল্লিখিত আছে =*
*"স্থানুরয়ং ভারহারঃ কিলভুদধীত্য বেদং ন বিঙ্গানাতি যোহর্থম্"।*
*(১ অঃ। ১৮)*
*🍁অর্থ্যাৎ যে ব্যক্তি বেদ অধ্যয়ন করেও বেদের অর্থ পরিজ্জাত ধা হয়, সে স্থানুর(উই ঢিপি) মতো জড় ; তার বেদাধ্যয়ন,শর্করাবাহী পশুর মতো কেবল ভার-বহন মাত্র।ফলে তার বেদপাঠ পন্ডশ্রম মাত্র। সুতরাং যাঁরা বেদপাঠ করে বেদের অর্থ অবগত হন,তাঁদেরই বেদপাঠ সার্থক।বেদের মুখ্য অর্থ কি,স্বয়ং বেদই তা প্রকাশ করেছেন।*
*🙏🙏🙏বেদের মুখ্যার্থ🙏🙏🙏*
*🍀যথা ঋগ্বেদ,প্রথম মন্ডল=*
*"ঋচো অক্ষরে পরমে ব্যোমান্ যস্মিন্ দেবা অবিবিশ্বে নিষেদুঃ।*
*যস্তন্নবেদ কিমৃচা করিষ্যতি য উতদ্বিদুস্ত ইমে সমাসতে"।।*
*(২|৩|২১|১৬৪ সূঃ)*
*🌹পরমব্যোম্ অর্থ্যাৎ সর্বব্যাপক এবং অক্ষর অর্থ্যাৎ অবিনশ্বর পরমেশ্বরেই সমস্ত মন্ত্র ও সমস্ত দেবতা দেবতা অবস্থিত।যে ব্যক্তি সেই পরমেশ্বর অর্থ্যাৎ বিষ্ণুর বিষয় কিছুমাত্র অবগত না হয়,তার সেই বেদমন্ত্রে কি করবে?*
*⭐এই বৈদিক বচনের তাৎপর্য্য অনুসরণ করে "শ্রীনারদ-পঞ্চরাত্র" বলেছেন=*
*"বিষ্ণুতত্ত্বং পরিজ্ঞায় একং চানৈক ভেদগং।*
*দীক্ষয়েন্মেদিনীং সর্বাং কিং পুনশ্চোপসন্ততান্ "*
*🌷অর্থ্যাৎ এক বা বহুভেদগত বিষ্ণুতত্ত্ব জেনে,কেবল দীক্ষার অর্থ জানা ব্যক্তি কে,জেনে নিখিল জগতকে দীক্ষা প্রদান করবেন।*
*🌹অতএব যাঁরা পরমেশ্বযকে অবগত হন,পরমেশ্বর কেবল তাঁদেরই প্রাপ্ত হন।ফলে সমস্ত বেদমন্ত্র এবং সেই মন্ত্র প্রতিপাদ্য অগ্নি ইন্দ্রাদি সমস্ত দেবতা পরমেশ্বর বিষ্ণুতেই অবস্থিত অর্থ্যাৎ পরমেশ্বরই সকলের আধার।বেদের এই সার সিদ্ধান্ত যাদের হৃদয়ঙ্গম না হয়,তাদের পক্ষে বেদপাঠ পন্ডশ্রম মাত্র।কিন্তু উক্ত বেদার্থ পরিজ্ঞান ভগবত-আরাধনা ব্যতিরেকে কখনই সম্ভব হয় না। আবার ভগবত-আরাধনের অধিকার, বিনা দীক্ষার সিদ্ধ হয় না।এইজন্যই ইতঃপূর্বে উক্ত হয়েছে।অদীক্ষিত ব্যক্তি পশুর সমান।*
*🌼অনেকে বলে থাকেন, দীক্ষা গ্রহণের কোন দরকার নাই। যজ্ঞোপবীত ধারণই প্রধান সংস্কার এবং গায়ত্রীই মূলমন্ত্র।অতএব উপবীত (পৈতা) গ্রহণ করে গায়ত্রী জপ করলেই সমস্ত সিদ্ধ হয়ে যায়।বেদে যজ্ঞোপবীত ও গায়ত্রীর বিধান আছে, দীক্ষার বিধান নাই।*
*🍀যাঁরা কখনও বেদ আলোচনা করেননি,তাঁরা একথা বললে তত আশ্বর্য্যের বিষয় হয় না,পরন্তু যাঁরা নিজেকে বেদজ্ঞ পন্ডিত বলে মনে করেন,তাঁদের পক্ষে এইরকম উক্তি অতীব আক্ষেপের বিষয়।বেদে দীক্ষা প্রকরণ অতি সুন্দরভাবে উল্লিখিত হয়েছে।যথা যজুর্বেদ=*
*"ব্রতেন দীক্ষামাপ্নোতি দীক্ষয়াপ্নোতি দক্ষিণম্।*
*দক্ষিণা শ্রদ্ধামাপ্নোতি শ্রদ্ধয়া সত্যমাপ্যতে"।।*
*(অঃ ১৯ মঃ ৩০)*
*☘অর্থ্যাৎ গুরু সেবারূপ ব্রতদ্বারা মানুষ দীক্ষা প্রাপ্ত হয়,দীক্ষা হতে দক্ষিণার প্রাপ্তি,দক্ষিণা দানেই শ্রদ্ধার উদয় হয় এবং শ্রদ্ধা হতেই সত্য প্রাপ্ত হওয়া যায়।*
*💧আবার ঐতরেয় ব্রাহ্মণ,প্রথম অধ্যায়ে উক্ত হয়েছে =*
*"ঋতং রাব দীক্ষা,সত্যম্ দীক্ষা।*
*তস্মাদীক্ষিতেন সত্যমেব বদিতব্যম্।।*
*(১|১|৬)*
*🌷অর্থ্যাৎ দীক্ষাই ঋত(পরব্রহ্ম),দীক্ষাই সত্য।অতএব দীক্ষিত ব্যক্ষির সত্যবাদী হওয়া কর্তব্য।*
*🌹অধুনা (বর্তমান) দীক্ষা-মন্ত্রের অনেক বৈলক্ষণ ল ক্ষিত হয়।কেউ রুদ্রমন্ত্রে,কেউ শক্তিমন্ত্রে,আরও কেউ কেউ অন্যান্য দেবতার মন্ত্রে দীক্ষা গ্রহণ করে থাকেন। কিন্তু এইরকম দীক্ষাকে প্রকৃত দীক্ষা বলা যায় না,দীক্ষভাস মাত্র বলা যায়।যেহেতু বিষ্ণুই দীক্ষার দেবতা ; সুতরাং বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেই দীক্ষা পূর্ণ হয়ে থাকে।ফলে বৈষ্ণবী দীক্ষাতেই দীক্ষার পূর্ণতা সিদ্ধ হয় এবং এটিই বেদ সম্মত। যথা ঐতরেয় ব্রাহ্মণে পাওয়া যায় =*
*"অগ্নিশ্চহবৈ বিষ্ণুশ্চ দেবানাং দীক্ষাপালৌ।*
*তৌ দীক্ষায়া ইশাতে তদ্ যদাগা বৈষ্ণবম্ হবির্ভবতি।।*
*যৌ দীক্ষায়া ইশাতে তৌ প্রীতৌ দীক্ষাম্ প্রযচ্ছতাম্।*
*যৌ দিক্ষয়িতারৌ তৌ দীক্ষয়েতাং"।।*
*(২|১|৪ খন্ডে)*
*অর্থ্যাৎ অগ্নি এবং বিষ্ণু দেবতাগণের দীক্ষাপালক।এই দেবতাদ্বয়ই দীক্ষার ঈশ্বর।এই কারণে আগ্না-বৈষ্ণব হরি হয়।যাঁরা দীক্ষার স্বামী হবেন, তাঁরা প্রসন্ন হয়ে দীক্ষা দান করবেন।দীক্ষাদান যোগ্য ব্যক্তিই দীক্ষাদান করবেন। এই শ্রৌত প্রমাণ অনুসারে সিদ্ধ হল যে,অগ্নি ও বিষ্ণুই দীক্ষার স্বামী।*
*🙌🙌🙌বিষ্ণুই দীক্ষার স্বামী 🙌🙌*
*🌻অগ্নি হতে দীক্ষার আরম্ভ অর্থ্যাৎ হোমক্রিয়ার আরম্ভ হয়ে বিষ্ণু-মন্ত্র গ্রহণেই দীক্ষার পরিসমাপ্তি হয়। আবার বিষ্ণুই যে সর্বোত্তম দেবতা, এবং সর্বদেবময়,তা আগে কথা হয়েছে।অতএব এক্ষণে এই সিদ্ধান্ত করতে পারা যায় যে,বৈদিক বিধান অনুসারে বৈষ্ণবী দীক্ষাই প্রকৃত দীক্ষা।যেহেতু বেদ,বিষ্ণুকেই দীক্ষার স্বামী বলেছেন।আরও বিষ্ণুর পর যখন অন্যকোন দেবতা নাই, তখন বিষ্ণু-মন্ত্র গ্রহণ রূপ দীক্ষা-সংস্কারের উপরও আর কোন সংস্কার নাই, এবং এক বিষ্ণু-পূজাতেই সমস্ত দেবতার পূজার সিদ্ধ হয়ে যায়।* *সুতরাং বিষ্ণুপূজকের অর্থ্যাৎ বৈষ্ণবের আর অন্য কোন দেবতার পূজার প্রয়োজন হয় না। শ্রুতি বলেন="বিষ্ণু সর্বা দেবতাঃ"।*
*বানান ভুল মার্জনীয়*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
