✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৪. শ্রীনিত্যানন্দ দাস 🏵️ শ্রীনরহরি দাস 🏵️ শ্রীযদুনন্দন দাসঠাকুর 🏵️ পদকর্তা জ্ঞানদাস 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob84.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️ শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,অতি সংক্ষেপে*
*শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী, শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী= ইনি সংস্কৃত ভক্তিশাস্ত্রে প্রগাঢ় পন্ডিত ছিলেন।জন্মস্থান=নদীয়া জেলার অন্তর্গত দেবগ্রাম,১৫৮৬ শকে জন্ম।ইনি হরিবল্লভ নামে পদকর্তা।কেউ কেউ বলেন পূর্ববঙ্গের রূপ-কবিরাজ শ্রীপাদ বিশ্বনাথের জ্ঞাতি।যদিও একথা বিশ্বাস্য প্রমাণসহ নহে। শ্রীমদ্ বিশ্বনাথ দ্বারা বৈষ্ণব-সম্প্রদায়ের দুইটি মহৎ কাজ সাধিত হয়েছে।প্রথম ভক্তিমার্গের অন্যাঙ্গবর্জিত কেবল স্মরণাঙ্গ-সম্বল রূপ-কবিরাজের দলকে বিচারে পরাস্ত করে এবং স্ব-সম্প্রদায় হতে বহিস্কৃত করে বিশুদ্ধ ভক্তিপথের গৌরব রক্ষা করেন। দ্বিতীয় জয়পুরের সভাতে "শ্রীচৈতন্য সম্প্রদায়ের" গৌরব ঘোষণা করেন। সংস্কৃত বৈষ্ণব সাহিত্য সমাজে গোস্বামীদের পর শ্রীপাদ বিশ্বনাথের মতো বহু-গ্রন্থ রচয়িতা পন্ডিত আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করেননি। ইঁনার গ্রন্থাবলীর মধ্যে শ্রীভাগবতের টীকায় সর্বশ্রেষ্ঠ, নাম "সারার্থদর্শিনী"। ভিন্ন ভিন্ন স্কন্ধের টীকা সমাপ্তির স্থান ও সময় নির্দেশ ভিন্ন ভিন্ন থাকলেও দ্বাদশ স্কন্ধের টীকা শ্রীরাধাকুন্ডে ১৬২৬ শকে মাঘ মাসে শুক্লা ষষ্ঠীতে শেষ হয়।এইরকম স্থান ও সময় নির্দেশে বোধহয়, ভাগবতের টীকায় শ্রীপাদ বিশ্বনাথের আসন্ন মৃত্যুকালের শেষ গ্রন্থ।*
*🌹অষ্টকালীন লীলাবর্ণনময় মহাকাব্য "শ্রীকৃষ্ণভাবনামৃত" ইঁনারই রচিত।এই গ্রন্থে শ্রীরাধাকৃষ্ণের পূর্ণ মাধুর্য্যলীলার বিস্তৃতি আছে। ইহার টীকাকার শ্রীমদ্ বিশ্বনাথের মন্ত্র-শিষ্য শ্রীকৃষ্ণদেব সার্বভৌম ভট্টাচার্য্য।ইনি "সঙ্কল্প-কল্পদ্রুম"র টীকায় বিশ্বনাথের রচিত একুশটি গ্রন্থের তালিকা দিয়েছেন।যথা "সারার্থদর্শিনী" (ভাগবতের টীকা) সারার্থবর্ষিণী (গীতার টীকা) ব্রহ্ম সংহিতার টীকা, চৈতন্যচরিতামৃতের টীকা (অসম্পূর্ণ) বিদগ্ধমাধবের টীকা, ললিতমাধবের টীকা,দানকেলী-কৌমুদীর টীকা, আনন্দচন্দ্রিকা (উজ্জ্বলনীলমণীর টীকা)ভক্তরসামৃতসিন্ধুর টীকা, মাধুর্য্য কাদম্বিনী,ঐশ্বর্য্য-কাদম্বিনী, রাগবত্মচন্দ্রিকা, রসামৃতসিন্ধুর--- বিন্দু, উজ্জ্বলনীলমণির--কিরণ, ভাগবতামৃতের--কণা, শ্রীকৃষ্ণভাবনামৃতম্--(মহাকাব্য), গীতাবলী, প্রেমসম্পুট,(খন্ডকাব্য) চমৎকারচন্দ্রিকা, ব্রজরীতিচিন্তামণি ও স্তবাবলী (এতে একুশটি অষ্টক, স্বপ্নবিলাসমৃত,অনুরাগবল্লী, রাধিকাধ্যানামৃত, রূপচিন্তামণি এই চারটি ছোট কাব্য)।সংকল্প-কল্পদ্রুম ও সুরতকথামৃত এই দুইটি শতক এবং নিকুঞ্জবিরুদাবলী-বিরুদকাব্য আছে )।এছাড়াও সুখবর্তিনী (আনন্দবৃন্দাবনচম্পূর টীকা) সুবোধিনী (অলঙ্কার-কৌস্তুভের টীকা) গোপালতাপনীর টীকা, গৌরগণচন্দ্রিকা(গৌরভক্তের নাম ও সংক্ষিপ্ত পরিচয় সম্বলিত) গৌরাঙ্গলীলামৃত (শ্রীমহাপ্রভুর অষ্টকালীন লীলাবর্ণন) ও ক্ষণদাগীত চিন্তামণি (পদাবলী) শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী কৃত বলেই দেখা যায়।সপ্তদশ শতাব্দীর শেষভাগে শ্রীবৃন্দাবনে শ্রীমদ্বিশ্বনাথ চক্রবর্তীর তিরোভাব ঘটে।ইনি সৈদাবাদ নিবাসী শ্রীকৃষ্ণচরণ চক্রবর্তীর মন্ত্র-শিষ্য বলে কেউ কেউ বিশ্বাস করেন।*
*🌻শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ=এটি গুরুদত্ত নাম। পূর্বনাম বা পিতৃদত্ত নাম শ্রীপুরুষোত্তম,কাশ্যপগোত্রীয়, ব্রাহ্মণ-বংশে,কুলনগরে ( বতর্মান কোন্নগর বলেই সম্বব হয় )জন্মগ্রহণ করেন।পিতার নাম গঙ্গাদাস।ইনি ১৬৩৪ শকে শ্রীকর্ণপুর গোস্বামীর "শ্রীচৈতন্যচন্দ্রোদয় নাটকের" পদ্যানুবাদ লিখে শেষ করেন।ইনি বাঘনাপাড়ার শ্রীবংশীবদন ঠাকুরের পৌত্র শ্রীরামাইয়ের শিষ্য।বংশীবদন মহাপ্রভুর পত্নী শ্রীবিষ্ণুপ্রিয়া ঠাকুরাণীর শিষ্য। ইনি "বংশীশিক্ষা" গ্রন্থের রচয়িতা। কেউ কেউ প্রেমদাসকেই বংশী-শিক্ষার রচয়িতা বলেন।এই গ্রন্থ শ্রীপাট বাঘনাপাড়ার ইতিবৃত্ত-মূলক। বতর্মান শ্রীনবদ্বীপে "শ্রীশ্রীমহাপ্রভু" নামক প্রধান শ্রীমূর্তি এই বংশীবদনের নির্মিত বলে প্রসিদ্ধ আছে।প্রসিদ্ধ="মনঃশিক্ষা" গ্রন্থ প্রণেতা মহানুভব প্রেমানন্দ দাস উক্ত প্রেমদাস হতে ভিন্ন ব্যক্তি বলেই অনুমিত হয়। প্রসিদ্ধ লালাবাবুর (কৃষ্ণচন্দ্র সিংহ) শিক্ষাগুরু শ্রীগোবর্ধনবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজীর লিখিত "ভজনগুটকা" (শ্রীরাধাগোবিন্দের অষ্টকালীয় লীলাস্মরণ) ব্রজবাসী সাধক বৈষ্ণবগণের নিত্য ব্যবহার্য্য।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৬. শ্রীনরহরি সরকার ঠাকুর 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob86.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
