✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৫. শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী 🏵️ শ্রীপ্রেমদাস সিদ্ধান্তবাগীশ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob85.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৬. শ্রীনরহরি সরকার ঠাকুর 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob86.html
✧═══════════•❁❀❁•═══════════✧
(৮৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,অতি সংক্ষেপে,*
*শ্রীনরহরি সরকার ঠাকুর।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻জেলা বর্ধমান, শ্রীখন্ডে ১৪০০ শকে বৈদ্যবংশে জন্মগ্রহণ করেন।পিতার নাম নারায়ণদেব। (ইনি শ্রীমহাপ্রভুর মন্ত্র-শিষ্য।)ইনিই শ্রীমহাপ্রভুকে নাগরীভাবে ভজন প্রবর্তিত করেন এবং ছোট ছোট পদাবলী রচনা করে লীলারস-কীর্তনের "গৌরচন্দ্রিকার" প্রথম সৃষ্টি করেন।শ্রীলোচনদাস ঠাকুর ও পদকর্তা বাসুদেব ঘোষ ইঁনারই শিষ্য।শ্রীসরকার ঠাকুর শ্রীভক্তিচন্দ্রিকা,শ্রীকৃষ্ণ-ভজনামৃত, শ্রীচৈতন্য-সহস্র-নাম,নামামৃত সমুদ্র প্রভৃতি গ্রন্থ রচনা করেন। লোকানন্দাচার্য্য নামক এক দিগ্বিজয়ী পন্ডিত শ্রীসরকার ঠাকুরের নিকট বিচারে পরাস্ত হয়ে দীক্ষা গ্রহণ করেন। এই লোকানন্দাচার্য্য "ভক্তিসার-সমুচ্চয়" গ্রন্থের রচয়িতা।*
*শ্রীমহাপ্রভুর নিকট আত্মীয় শ্রীপ্রদ্যুম্ন মিশ্র ঠাকুর "শ্রীকৃষ্ণ-চৈতন্য-উদয়াবলী" গ্রন্থ রচনা করেন এবং মহাপ্রভুর পিতামহ শ্রীউপেন্দ্র মিশ্রের বংশজাত শ্রীজগজ্জীবন মিশ্র "মনঃসন্তোষিণী" নামে এক গ্রন্থ প্রণয়ন করেন।এই গ্রন্থে মহাপ্রভুর শ্রীহট্ট ভ্রমণ বৃত্তান্ত বর্ণিত আছে।*
*🌹বঙ্গীয় বৈষ্ণব-কবিগণ বাংলা-সাহিত্যের সৃষ্টি,পুষ্টি,বিস্তার ও বহুপ্রচার করে ধর্ম ও সাহিত্য চর্চার পথ সুগম করে দিয়েছিলেন।এই সময়ে সংস্কৃত ও বাংলা পদ্যে কত যে ছোট বড় বৈস্ত্রব গ্রন্থ রচিত হয়েছিল, তা নির্ণয় করা দুরূহ।*
*🍀শ্রীশ্যামদাস কৃত=একাদশীর ব্রতকথা।দ্বিজ পরশুরামের= কালিয়দমন,সুদামচরিত্র ও গুরুদক্ষিণা।শ্রীকবিশেখরের= গোপাল-বিজয়। শ্রীপ্রেমানন্দ দাসের = চন্দ্রচিন্তামণি। শ্রীরসময় দাসের= চমৎকার কলিকা। শ্রীরামগোপাল দাস কৃত=চৈতন্য তত্ত্বসার (শ্রীসরকার ঠাকুরের শাখা বর্ণন)।দ্বিজ শ্রীমুকুন্দের=জগন্নাথমঙ্গল। শ্রীযদুনাথ দাসের=তত্ত্বকথা।দ্বিজ শ্রীভগীরথের= তুলসীচরিত্র ও চৈতন্যসঙ্গীত।দ্বিজ শ্রীজয়নারায়ণের=দ্বারকাবিলাস। শ্রীবংশীদাসের=দীপকোজ্জ্বল ও নিকুঞ্জ-রহস্য। শ্রীপুরুষোত্তম দাসের=মোহমুদ্গর। শ্রীনারায়ণ দাসের=মুক্তা-চরিত্র।শ্রীকবিবল্লভের= রসকদম্ব।শ্রীরাইচরণ দাসের=অভিরামবন্দনা। শ্রীকৃষ্ণদাস কৃত ভক্তমাল বা লালদাস কৃত উপাসনাশিক্ষা।শ্রীগোপীনাথ দাসের= সিদ্ধসার।শ্রীরামচন্দ্র দাসের=সিদ্ধান্ত-চন্দ্রিকা ও স্মরণ-দর্পণ।শ্রীগিরিধর দাসের=স্মরণ-মঙ্গল-সূত্র। শ্রীগোপীকৃষ্ণ দাসের=হরিনাম কবচ।শ্রীমালাধর বসুর=শ্রীকৃষ্ণবিজয়। শ্রীকাশীরাম দাসের ভাই শ্রীকৃষ্ণদাস কৃত=শ্রীকৃষ্ণবিলাস ও জগন্নাথ মঙ্গল।শ্রীমতী আনন্দময়ী দেবী কৃত= হরিলীলা কাব্য। শ্রীমাধব গুণাকর= উদ্ধবদূত। দ্বিজ শ্রীনরসিংহের= উদ্ধব সংবাদ।শ্রীবলরাম দাসের=কৃষ্ণলীলামৃত।শ্রীরাজেশ্বর নন্দীর=ক্রিয়াযোগসার।শ্রীভবানী দাসের=গজেন্দ্রমোক্ষণ।শ্রীবৃন্দাবন দাসের=দধিখন্ড। শ্রীজীবন চক্রবর্তীর=দানখন্ড ও নৌকাখন্ড। শ্রীমনোহর দাসের=দীনমণি-চন্দ্রোদয়। শ্রীনরসিংহ দাসের=হংসদূত ও প্রেম দাবানল।শ্রীগুরুচরণ দাসের=প্রেমামৃত। শ্রীবৃন্দাবন দাসের= ভক্তিচিন্তামণি।শ্রীগৌরমোহন দাসের= পদকল্প-লতিকা ও শব্দ চিন্তামণি। শ্রীভাগবতাচার্য্যের (রঘুনাথ পন্ডিতের) কৃষ্ণপ্রেম-তরঙ্গিনী।শ্রীঅকিঞ্চন দাসের=ভক্তিরসাত্মিকা। এছাড়াও শ্রীনরোত্তম দাস ও শ্রীকৃষ্ণদাসের ভণিতাযুক্ত বহু গ্রন্থ দেখা যায়।যথা= উপাসনা-পটল,গোপীভক্তিরস,ব্রজতত্ত্ব-নির্ণয়, বৃন্দাবন-পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা-আশ্রয় নির্ণয়,হরিনাম দীপিকা, বৃন্দাবন শতক, গৌর-গোবিন্দ পূজা প্রভৃতি। "পদাঙ্ক-দূত" (শ্রীকৃষ্ণদেব সার্বভৌম কৃত) সংস্কৃত দূতকাব্য প্রাচীন হলেও বেশ শ্রুতিমধুর ও পান্ডিত্যপূর্ণ।*
*☘খৃষ্টীয় উনবিংশ শতাব্দীতে অনেক সুপন্ডিত মহাত্মা বৈষ্ণব-সাহিত্যের যথেষ্ট উন্নতি সাধন করেছেন। তারমধ্যে বর্ধমান, মাড়গ্রাম নিবাসী শ্রীনিত্যানন্দ বংশ ঁবীরচন্দ্র গোস্বামীপ্রভু সংস্কৃত ও বাংলায় অনেকগুলি বৈষ্ণবগ্রন্থ লিখে বৈষ্ণব সাহিত্যের অঙ্গপোষণ করে গিয়েছেন। সদাচারদেশিকা, সম্মত-ভূষিকা, গৌর-লীলার্ণব,পাষন্ডমুদগর, ভাবতরঙ্গিনী, সন্দেহ-ভঞ্জিকা, ভাব-প্রকাশিকা,মনোদূত,কৃষ্ণলীলার্ণব মহাকাব্য, মাধুর্যকাদম্বিনী,পরতত্ত্বরত্নাকর (বেদান্ত বিষয়ক) ব্রজরমাপরিণয় (স্বকীয়বাদের নাটক) রসিক-রঙ্গদা (পদাবলীর টীকা), শব্দার্থবোধিনী (শ্রীগোপালচম্পূর টীকা) প্রভৃতি।ইঁনারই সহোদর শ্রীপাদরঘুনন্দন গোস্বামী "রাম রসায়ণ" (শ্রীরামচন্দ্রের লীলাগ্রন্থ) রচনা করেন।দূর্গাদাস শর্মা কৃত=মুক্তালতা।খড়দহের প্রভুপাদ শ্রীউপেন্দ্রমোহন গোস্বামীর =সিদ্ধান্তরত্ন (দার্শনিক গ্রন্থ )। শ্রীবৃন্দাবনের শ্রীশ্রীরাধারমণের সেবাইত শ্রীপাদ গোপীলাল গোস্বামীর "বেষাশ্রয়বিধি" (বৈষ্ণব সন্ন্যাস বা ভেকের পদ্ধতি সংস্কৃত ভাষায় লিখিত) প্রভুপাদ শ্রীনবদ্বীপ চন্দ্র গোস্বামীর ="বৈষ্ণবাচার-দর্পণ" বৈষ্ণবব্রত নির্ণয়।শান্তিপুর নিবাসী প্রভুপাদ শ্রীমদনগোপাল গোস্বামীর শ্রীচৈতন্যচরিতামৃতের সুন্দর সারগর্ভ ব্যাখ্যা।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৭. শ্রীনরহরি সরকার 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob87.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
