শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১০৮. উপবীত----তত্ত্ব 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob108.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১০৭. উপবীত--তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob107.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১০৮. উপবীত----তত্ত্ব 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob108.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
              *উপবীত----তত্ত্ব*
             *****************
*🔥বৈদিক ধর্মসূত্রে স্পষ্টই দেখতে পাওয়া যায় যে,উত্তরীয় অর্থ‍্যাৎ চাদরকে উপবীত করবে।চাদরের অভাবে সুতাকে উপবীত করবে।যজ্ঞের সময়ে যেরকম বস্ত্র ধারণ করা হয় তারই নাম যজ্ঞোপবীত।অধুনা প্রত‍্যেক শুভ কর্মে ব্রাহ্মণেতর জাতিকে যে ভাবে উপবীত-আকারে উত্তরীয় পরিধান করিয়ে থাকেন ইঁহাই প্রাচীন বৈদিক প্রথা।উপবীত না হলে কোন দৈব বা পৈত্র‍্য কার্য‍্য সম্পন্ন করা যায়  না। বতর্মানে যজ্ঞোপবীত শব্দটি যজ্ঞ সময়ের চাদর পরিধান বা সুতা পরিধান হতে উন্নত পদ পেয়ে সর্বদা স্কন্ধস্থিত সূত্ররূপে স্থান পেয়েছে।আমাদের এই কথায় দ্বিজাতি-সমাজ চমকিত হতে পারেন। কিন্তু চমকিত হলে চলবে কেন?এ সব কথা যে তাঁদেরই পূবা পুরুষ আর্য‍্য ঋষিদের উদার-নীতি।ইতিহাস পাঠেও অবগত হওয়া যায়, মহারাজ বল্লান সেন বৌদ্ধধর্ম ত‍্যাগ করে হিন্দু তান্ত্রিক ধর্ম অবলম্বন করলে,হিন্দু-তান্ত্রিকগণের উন্নতি কল্পে ব্রাহ্মণদেরকে সর্বদা যজ্ঞোপবীত ধারণের বিধি প্রবর্তিত করেন।এই সময়ে দেশের লোক বৈদিক-সংস্কারাদির উপর তেমন বিশেষ আস্থাবান ছিলেন না। তান্ত্রিকতার অবাধ প্লাবনে দেশ ডুবে গিয়েছিল।যাঁরা বেদাচার অনুসারে যজ্ঞোপবীত গ্রহণ করতেন,তাঁরা সময়ে সময়ে তা ফেলেও দিতেন।উপবীত ধারণ তখন একরকম লোকের স্বেচ্ছাধীন ছিল।বল্লাল সেন ইহার সংস্কার সাধনে তাদৃশ কৃতকার্য‍্য হননি।পরে নিজপুত্র মহারাজ লক্ষ্মণ সেন এইরকম রাজ-আইন বিধিবদ্ধ করেন যে,যে ব‍্যক্তি যজন,যাজন,অধ‍্যয়ন,অধ‍্যাপনা করবেন,তাঁকে সর্বদা উপবীত ধারণ করতেই হবে।নতুবা ঐ সমস্ত কাজ করতে পারবেন না।এই রাজ শাসনে দেশের অনেকেই উপবীত গ্রহণ করে ব্রাহ্মণ বলে পরিচয় দিতে সক্ষম হলেন। বতর্মানে ব্রাহ্মণ ও বৈদিক বৈষ্ণবগণের যে সর্বদা উপবীত ধারণের রীতি প্রচলিত দেখা যায়,সেটি উক্ত রাজশাসনের ফল বলে অনুমিত হয়।এই সময়ে কৌলিন‍্য প্রথা প্রচলিত হওয়ায় সমাজ শাসনের ভয়ে অ_ বিচারও প্রবর্তিত হয়। বতর্মানে যজ্ঞোপবীত ধারণের যে রীতি দেখা যায়,সেটি বৈদিক বিধানের নয়।কারণ উহার গ্রন্থি শিথিল করা যায় না। বিশেষতঃ চাদরের উপবীত করা চাই,অভাবে সুতার। কিন্তু ভারতবর্ষ নির্ধন, কাজেই চাদরের জায়গায় সুতাই মুখ‍্য হয়ে পড়েছে। আরও কৌতুকের বিষয় "পারস্কর গৃহ‍্য-সূত্রে" উপনয়নের সময়ে উপবীত ধারণের বিধান নাই।ভাষ‍্যকারেরা টানাটানি করে উপবীতের বিষয় এনেছেন,যথা=*
*অত্র যদ‍্যপি সূত্রকারেণ যজ্ঞোপবীত ধারণং ন সূত্রিতং তথাপ‍্যেক বস্ত্রা প্রাচীনাবীতিন ইতি প্রেতোদকদানে প্রাচীনাবীতিত্ব বিধানাৎ "ইত‍্যুপক্রম‍্য" যজ্ঞোপবীত ধারণং তাবদুনয়ন প্রভৃতি প্রাপ্তম্।তচ্চ কুত্র কর্তব‍্য ইত‍্যবাসরাপেক্ষায়াং ঔচিত‍্যাৎ মেখলাবন্ধনানন্তরম্ যুজ‍্যতে।এতদেব কর্কোপাধ‍্যায় বাসুদেব রেণুদীক্ষিত প্রভৃতয়ঃ স্ব স্ব গ্রন্থে যজ্ঞোপবীত ধারণ  মাত্রাবসরে লিখিত।(হরিহর ভাষ‍্য,দ্বিতীয় কান্ড,দ্বিতীয় কন্ডিকা ৯|১০ সূত্র)।*
*🍀এই স্থানে যদ‍্যপি সূত্রকার যজ্ঞোপবীত ধারণ লেখেননি, তথাপি একবস্ত্র ও প্রাচীনাবীতি হয়ে প্রেত কার্য‍্য করবার বিধান থাকায় (প্রেতের উদকদান প্রকরণে প্রাচীনাবীতিত্ব অর্থ‍্যাৎ দক্ষিণ কাঁধে উপবীত ধারণ বিধান থাকায়) যজ্ঞোপবীত ধারণ কোথা করা চাই? এই অপেক্ষায় ঔচিত‍্য হেতু মেখলা বন্ধনের পর ধারণ করা উচিত।অতএব কর্কোপাধ‍্যায়,বাসুদেব দীক্ষিত ও রেণু দীক্ষিত প্রভৃতি নিজ নিজ গ্রন্থে এই অবসরে যজ্ঞোপবীত ধারণ লিখেছেন।*
*🌹এতে স্পষ্ট প্রতীত হয়,উপনয়নের সময়ে যজ্ঞোপবীত ধারণ পারস্কর আচার্য‍্যের মতে তত আবশ‍্যক বিবেচিত হয় নি। অনুমান হয়,বৈদিক সময়ে যজ্ঞাদি কর্মের সময়েই উপবীত চাদররূপে ঝুলাবার প্রথা ছিল।চাদরের অভাবে সুতা ধারণ করা যেত।পরে স্মার্ত যুগে নিজেকে সর্বদা যাজ্ঞিক বলে পরিচয় দিবার জন্য সর্বকালে সর্বকালে উপবীত ধারণের বিধান হল।পরে তার ধারণের মন্ত্র, প্রস্তুতের রীতি ও পরিত‍্যাগের দোষাদি প্রচলিত হল।* *যজ্ঞোপবীত ধারণের মন্ত্র=*
*"ওঁ যজ্ঞোপবীতং পরম পবিত্রং প্রজাপতে র্যৎ সহজং পুরস্তাৎ আয়ুষ‍্যমগ্র‍্যং প্রতিমুঞ্চ, শুভ্রং যজ্ঞোপবীতং বলমস্তু তেজঃ।" ব্রহ্মোপনিষদ ২৪।*
*🔥আরও রহস্যের বিষয়,উপনয়নেও যজ্ঞোপবীত ধারণের বিধান নাই।আরুণি,উদ্দালক, ঋষির যজ্ঞে বৃত হয়ে উদীচ‍্য দেশে গমন করেন।সেখানে শৌণকের কাছে বিচারে পরাস্ত হয়ে তাঁর কাছে সমিধ্ হস্তে উপস্থিত হয়ে বললেন, "আমাকে উপনীত করুন"। শৌণক বললেন, তুমি অধ‍্যয়ন করবে? আরুণি বললেন=*
*"যানেব মা প্রশ্না ন প্রাক্ষিস্তানেব মে ব্রুহীতি।"*
                *(যজুর্বেদ,শতপথ ব্রাহ্মণে ১১|২|৭|৯)*
*🌻আপনি যে সমস্ত প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছিলেন,তাহাই পাঠ করব। তখন শৌণক কহিলেন=*
*"স হোবাচানুপেতায়ৈব ত এতান্ ব্রুবানিতি।"*
*🍀তোমাকে উপনীত না করেই আমি এ সকল তোমাকে বলিব।*
*🌹এতে জানা যায়,তৎকালে উপনয়ন এক জীবনে কয়েকবার হত  এবং উপনীত না করেও শিক্ষা দেওয়া হত।*
*🌺এর পর আরও একটি রহস‍্যের কথা আছে,তৎকালে শূদ্রগণেরও উপনয়ন বিধান ছিল।পারস্কর গৃহ‍্যসূত্রে হরিহর ভাষ‍্যধৃত আপস্তম্বসূত্রম্=*
*"শূদ্রাণা মদুষ্ট কর্মণামুপনয়নম্।*
*অদুষ্টকর্মণাং মদ‍্যপান-রহিতানামিতি কল্পতরুকার।"*
*🌹অর্থ‍্যাৎ অদুষ্ট-কর্ম শূদ্রের উপনয়ন করা কর্তব‍্য।মদ‍্যপান রহিতকে অদুষ্ট কর্ম বলা হয়, ইহা কল্পতরুকার ব‍্যাখ‍্যা করেছেন। বৈদিক সময়ে মদ‍্যপানাদি রহিত ও সদাচারী শূদ্রগণেরও উপনয়ন দিবার বিধান দেখা যায়।এই জন্য বেদে শূদ্রেরও অধিকার দেখা যায়, যজুর্বেদ মেঘ-মন্দ্রে গর্জন করে সমভাবে আচন্ডাল সকলের জন্য বিদ্বেষ বৈষম‍্যের অন্ধ-তমসা বিনষ্ট করে ঘোষণা করেছিলেন=*
*"যথেমাং বাচং কল‍্যাণী মাবদানি জনেভ‍্যঃ।*
*ব্রহ্ম রাজন‍্যাভ‍্যাং শূদ্রায় চার্য‍্যায় চ স্বায় চারণায়"।।*
                         *(যজু, ২৬|২)*
*🌻ভগবান বলছেন=আমি যেমন সমস্ত মানুষের জন্য এই পরম কল‍্যাণকারী ঋগ্বেদাদি বেদবাণীর উপদেশ দিচ্ছি,তোমরাও সেরকম ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্র,দাসদাসী ও অত‍্যন্ত নীচ ব‍্যক্তিকেও ইহার উপদেশ দিবে অর্থ‍্যাৎ অধ‍্যয়ন অধ‍্যাপনাদি করাবে।*
      *আজ এই পর্য‍্যন্ত*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১০৯. বৈষ্ণবের উপবীত ধারণ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob109.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১৩৩. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya133.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৩)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*🙏শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*"পাষাণে কুটিব মাথা অনলে পশিব।*
*গৌরাঙ্গ-সুখের নিধি কোথা গেলে পাব"।।চৈঃমঃ।।*
*🌼প্রায় পাঁচ বৎসর হ'ল শ্রীগৌরহরি গৃহত‍্যাগী হয়েছেন,এক্ষণে শ্রীমতী  বিষ্ণুপ্রিয়া দেবীর বয়ঃক্রম ১৮|১৯ বৎসর,শ্রীমতী এখন পূর্ণ যুবতী,রূপরাশি উছলিয়ে পড়ছে,বাল‍্য-স্বভাব আর নেই।শ্রীমতী এখন স্থিরচিত্তা ও গম্ভীরা, বেশী কথা বা বৃথা কথা তিনি কহেন না।কদাচিৎ কোন মরমী সখির সঙ্গে দুই একটি মনের কথা বলে প্রাণ শীতল করেন,পাঁচ বৎসর অবধি প্রাণবল্লভের জন্য দিনরাত্রি কাঁদছেন, সর্বত‍্যাগিনী হয়েছেন। শ্রীগৌরকথা, প্রাণনাথের গুণগাথা, হৃদয়নাথের রূপচিন্তা,শ্রীকৃষ্ণচৈতনের শ্রীচরণধ‍্যান, এই সব কাজে বিষ্ণুপ্রিয়া দেবীর সবিশেষ অনুরাগ। শ্রীমতীর প্রধানা সখী কাঞ্চনা সদা সর্বদা তাঁর নিকটে থাকেন।একদিন শ্রীগৌরপ্রিয়া সখীকে সম্বোধন করে বলছেন, সখী!এক একদিন করে কত মাস,কত বৎসর গেল, কৈ? আমার হৃদয়েশ্বর শ্রীগৌরাঙ্গ তো আসিলেন না?আমি এখনও যে তাঁর আশাপথ চেয়ে আছি।এ ছার জীবন তাঁর দর্শন আশাতেই রেখেছি।কেঁদে কেঁদে আমি প্রায় অন্ধ হতে বসেছি। আমার প্রাণবল্লভ কি এ সবকিছুই জানতে পারছেন না? এসব সমাচার কি কেউ তাঁকে দেয় নাই?*
*🙏শ্রীরাধিকার উক্তি বিদ‍্যাপতির একটি পদে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার মনের ভাবটি বড় সুস্পষ্ট ব‍্যক্ত হয়েছে বলে এস্থলে উদ্ধৃত হল।*
   *সজনি!কো কহু,আওব মাধাই।*
*বিরহ-পয়োধি, পার কিয়ে পাওব,*
      *মঝু মনে নাহি পাতিয়াই।।*
*এখন তখন করি,দিবস গোঁঙারনু,*
      *দিবস দিবস করি সা সা।*
*মাস মাস করি,   বরিখ গোঙায়নু,*
     *খোয়লু এ তনুক আশা।।*
*বরিখ বরিখ করি, সময় গোঙায়লু,*
     *খোয়লু জীবনক আশে।*
*হিম কর কিরণে,নলিনী যদি জারব,*
    *কি করব মাধবি মাসে।।*
*অঙ্কুরে-তপন তাপে, যদি জারব,*
     *কি করব বারিদ মেহে।*
*ইহ নব-যৌবন,  বিরহে গোঙায়ব,*
     *কি করব সো পিয়া লেহে।।*
*ভণয়ে বিদ‍্যাপতি,শুন বর-যুবতী,*
     *অব-- নাহি হোত নিরাশ।*
*সো ব্রজনন্দন,     হৃদয় আনন্দন,*
     *ঝটিতে মিলব তুয়া পাশ।।*
*🌻কাঞ্চনা লোকমুখে শুনেছেন, শ্রীগৌরাঙ্গ একবার জননী ও জন্মভূমি দর্শন করতে নবদ্বীপে আসিবেন।সখিকে সেই আশা রজ্জুতে ঝুলিয়ে রেখেছেন।এখন বসন্তকাল,নবপল্লবে বৃক্ষ-লতা শোভিত হয়েছে।মৃদুমন্দ মলয় সমীরণে বিরহিণীর প্রাণ আকুল করছে। পূর্ণিমার চন্দ্র নির্মল গগনে বসে ভুবনে মধুর হাসিরাশি ছড়াচ্ছেন। সন্ধ‍্যারাত্রে সুস্নিগ্ধ জ‍্যোৎস্নার আলোকে বসে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ও কাঞ্চনা গৌরবিরহ-কথা বলছেন।বিষ্ণুপ্রিয়া বাণবিদ্ধ মৃগীর(হরিণের) ন‍্যায় গৌর-বিরহবাণে ছটফট করছেন। কাছে বসে কাঞ্চনা এই বিরহব‍্যাধির ঔষধ প্রয়োগ করছেন। ঔষধের গুণে সময়ে সময়ে অবশ‍্য ব‍্যাধির উপকার হচ্ছে। কিন্তু ব‍্যাধিটা তো অনেকদিনের, বড় উৎকট ও দুরারোগ‍্য বলে ঔষধের ফল ততটা হচ্ছে না।ব‍্যবস্থিত ঔষধগুলিও বড় উত্তম।কবিরাজটিও বড় বিজ্ঞ, ও চতুর, রোগিনীর মন বুঝে সময়োপযোগী ঔষধ প্রয়োগ করছেন।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৭. উপবীত--তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob107.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০৬. সংস্কার---তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob106.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৭. উপবীত--তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob107.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *💧উপবীত--তত্ত্ব💧*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অধিকন্তু স্ত্রীলোকেরও উপনয়ন-সংস্কারের বিধি শাস্ত্রে বিবৃত হয়েছে।যথা=*
*"দ্বিবিধা স্ত্রিয়ো ব্রহ্মবাদিন‍্যঃ সদ‍্যোবধ্বশ্চ।*
*তত্র ব্রহ্মবাদিনীনামুপনয়নং অগ্নি ধনং,*
*বেদাধ‍্যয়নং স্বগৃহে ভৈক্ষচর্য‍্যা চেতি।*
*সদ‍্যো বধূনা মুপনয়নং কৃত্বা বিবাহঃ"।।*
*🍀অর্থ‍্যাৎ ব্রহ্মবাদিনী ও সদ‍্যোবধূ ভেদে স্ত্রীলোক দ্বিবিধ।ব্রহ্মবাদিনীর পক্ষে উপনয়ন,অগ্নি,ধন বেদাধ‍্যয়ন, স্বগৃহে ভিক্ষা ও ব্রহ্মচর্য‍্যা প্রশস্ত এবং সদ‍্যোবধূর উপনয়নান্তে বিবাহ প্রশস্ত। আরও "গোভিল গৃহ‍্য সূত্রে" লিখিত আছে=*
*"প্রাবৃতাং যজ্ঞোপবীতিনীমভ‍্যুদানয়জ্জপেৎ"*
                              *(২ প্রঃ, ১|১৯)*
*🌺যজ্ঞোপবীতযুক্তা কন‍্যাকে বস্ত্রাবৃতা করে বেদীর কাছে এনে এই মন্ত্র জপ করবে।*
*🌹আবার উপবীত গ্রহণ না করলেও তাঁকে তত্ত্বোপদেশ প্রদান করা দোষাবহ হয় না।যথা,"শতপথ ব্রাহ্মণে" পাওয়া যায় =*
*"অনুপৈতায়ৈব ত এতৎ প্রব্রুবাণি"। কান্ড ১১|২ ।*
*🌻শাঠ‍্যায়ন (মুনি বিশেষ) যাজ্ঞবল্ব‍্যকে বলছেন=বিনা উপনয়নে এই তত্ত্ব তোমাকে কহিলাম।*
*🌷সুতরাং উপনয়ন ব‍্যতিরেকে তত্ত্বোপদেশরূপ দীক্ষা হতে পারে।এই জন্যই করুণাময় আচার্য‍্যগণ অনুপনীত ব‍্যক্তিকেও দীক্ষা দান করে থাকেন।*
*🔥আজকাল উপনয়ন-সংস্কার বেদপাঠের বা ব্রহ্মচর্য‍্যের দ্বার স্বরূপ নহে,কার্য‍্য সম্পাদনার্থ উপবীত গৃহীত হয় বলিয়া,সেটি যজ্ঞোপবীত। উপবীতে তিনটি করে সূত্র একটি করে গ্রন্থি থাকার নিয়ম।তিনটি করে সূত্র থাকায় ইহার নাম "ত্রিবৃৎ"।*
*"ত্রিবৃতা গ্রন্থনৈকেন ত্রিভিঃ পঞ্চভিরেব বা। মনু-২|৪৩*
*🍁শব্দকল্পদ্রুমের উপনয়ন শব্দের ব‍্যাখ‍্যায় লিখিত হয়েছে।*
*"ততঃ প্রবর সংখ‍্যয়া পঞ্চ ত্রয়ো বা মেখলা যজ্ঞোপবীতরূপ প্রস্থরঃ কর্তব‍্যাঃ"।*
*🍀সুতরাং স্ব স্ব বংশের প্রবর সংখ‍্যানুসারেই গ্রন্থির সংখ্যা কল্পিত হয়েছে।বংশোজ্জ্বলকারী প্রসিদ্ধ ব‍্যক্তিগণই "প্রবর" নামে অভিহিত।ইঁনাদের নামানুসারে গ্রন্থি বন্ধন করায়, মনে হয়,বংশের আদিপুরুষের গৌরব-প্রভাব স্মৃতিপটে চির অঙ্কিত রাখাই উক্ত গ্রন্থি-বন্ধনের উদ্দেশ্য।প্রত‍্যহ ত্রিসন্ধ‍্যা যজ্ঞ সম্পাদনের পবিত্র স্মৃতি সর্বদা জাগরুক রাখবার জন্যই ত্রিসূত্র কল্পিত হয়েছে।আমরা যজ্ঞোপবীত গ্রন্থনের মন্ত্রেও দেখতে পাই=*
*"যজ্ঞোপবীত মসি যজ্ঞস‍্য ত্বোপবীতেনোপনহ‍্যামি"।*
*🌷তুমি যজ্ঞোপবীত,যজ্ঞের উপবীতরূপেই তোমার গ্রন্থি বন্ধন করছি।*
*🍀দিনে তিনবার যজ্ঞানুষ্ঠানের নিয়ম সম্বন্ধে বেদে যে আভাস পাওয়া যায়,তা ঋকটি আলোচনা করলেই বুঝা যায়।*
*"স সূর্য‍্যস‍্য রশ্মিভিঃ পরিব‍্যত তন্তুং তন্বানস্ত্রিবৃতং যথা বিদে"।*
                   *(ঋক্,১০ম,৮৬সূত্র)*
*🍁এই সোম যেন সূর্য‍্যকিরণময় পরিচ্ছদ ধারণ করছেন ; আমার মনে হয় ত্রিগুণ সূত্র টানছেন (অর্থ‍্যাৎ দিনের মধ্যে তিনবার যজ্ঞ হয় )।(রমেশবাবুর অনুবাদ)।*
*🔥মনুক্ত যজ্ঞোপবীতের "ত্রিবৃৎ" বিশেষণ বেদের এই ত্রিবৃৎ হতেই গৃহীত মনে হয়।সূত্র কথাটিও বেদের এই "তন্তু" হতে কল্পিত।এখন তিনবার যজ্ঞস্থলে ত্রিসন্ধ‍্যা উপাসনা প্রবর্তিত হয়েছে। আবার উপবীতের আর একটি নাম "ত্রিদন্ডী"।কায়,বাক‍্য ও মনের উপর এই উপবীতের দ্বারা শাসন দন্ড পরিচালিত হয় বলেই ইহার নাম "ত্রিদন্ডী"। "কায়বাঙ্ মনোদন্ডযুক্ত" ইতি শ্রীভাগবতম্। অতএব বুঝা যাচ্ছে বৈদিক যুগে উপবীত গ্রহণেই মানুষের ধর্মজীবনের আরম্ভ।তাই শাস্ত্রে উক্ত হয়েছে, "জন্মনা জায়তে শূদ্রঃ সংস্করাদ্ দ্বিজ উচ্চতে"। প্রথমে শূদ্ররূপে জন্ম হয়,পরে সংস্কার দ্বারা দ্বিজ নামে কথিত হয়ে থাকে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৮. উপবীত----তত্ত্ব 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob108.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



১০৬. সংস্কার---তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob106.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০৫. ধর্মই জাতীয়তার মূল 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি  ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob105.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৬. সংস্কার---তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob106.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
             *🌴সংস্কার---তত্ত্ব🌴*
            🌿🌿🌿🌿🌿🌿🌿
*🍀বেদে ৪৮ প্রকার সংস্কারের বিষয় উল্লিখিত আছে, যথাক্রমে সেই সব সংস্কারে সংস্কৃত হওয়া অতীব দুরূহ ব‍্যাপার।বিশেষ করে নানা উপদ্রবে উপদ্রুত অল্পায়ু কলির জীবের পক্ষে তা একরকম অসম্ভব বললেও বেশী বলা হয় না।এইজন‍্য পরবর্তী স্মার্ত পন্ডিতগণ সেই ৪৮টি সংস্কারের মধ্যে ক্রমশঃ সংক্ষেপ করে ২৫ টি, পরে ১৬টি অবশেষে ১০টি মাত্র প্রচলিত রেখেছেন।যথা, বিবাহ,গর্ভাধান,পুংসবন,সীমন্তোন্নয়ন, জাতকর্ম,নিষ্ক্রামণ,নামকরণ,অন্নপ্রাশন,চূড়াকরণ,উপনয়ন (সমাবর্তনসমেত)।অধুনা এই দশটির মধ্যেও অধিকাংশ স্থলে নামকরণ,চূড়াকরণ,উপনয়ন এবং বিবাহ এই চারটি সংস্কার মাত্র দেখা যায়।আবার কোন কোন স্থলে এরও ব‍্যতিক্রম হয়ে থাকে।উক্ত সংস্কার সকলের মধ্যে উপনয়ন-সংস্কার একটি প্রধানতম সংস্কার।এটি মানসিক ব‍্যাপারের সঙ্গে বেশী সম্বন্ধযুক্ত।যে সময়ে বালকের বুদ্ধির উন্মেষ (উদয়)আরম্ভ হয়,সেই সময়ে এই সংস্কার বিহিত(ধারণ করা)। সুতরাং এটি একরকম বুদ্ধির সংস্কার বিশেষ।যজ্ঞোপবীতধারণ,গায়ত্রী উপদেশ,সন্ধ‍্যাবন্দনা ও বেদপাঠারম্ভ উপনয়ন-সংস্কারের প্রধান অঙ্গ।উপনয়ন,গুরুকুলে বাস,গুরুসেবা,ব্রহ্মচর্য‍্য,অগ্ন‍্যুপস্থান ও ভিক্ষাচরণ শিক্ষা প্রদান করে।ব্রাহ্মণ, ক্ষত্রিয়,বৈশ‍্য এই বর্ণত্রয় প্রধানতঃ এই সংস্কারের পর "দ্বিজ" সংজ্ঞা প্রাপ্ত হন।কিন্তু বৈষ্ণবী-দীক্ষা প্রভাবে মনুষ‍্যমাত্রেই "দ্বিজত্ব" লাভ করেন। যথা=যথা কাঞ্চনতাং যাতি কাংস‍্যং রসবিধানতঃ। তথা দীক্ষা-বিধানেন দ্বিজত্বং জায়তে নৃণাং।।(হরিভক্তিবিলাস ধৃত তত্ত্বসাগরবচন) অতএব একমাত্র দীক্ষা-সংস্কার দ্বারাই বেদোক্ত উপনয়নাদি সংস্কার সিদ্ধ হয়ে থাকে।বৈদিক শাস্ত্র এইরকম কর্মানুষ্ঠানকেই "তন্ত্র" নামে অভিহিত করেছেন। কাত‍্যায়নশ্রৌতসূত্র বলেন=*
*"কর্মানাং যুগপদ্ভাবস্তন্ত্রম্" ১৯|৮|১*
*🔥অর্থ‍্যাৎ যুগপৎ বহু ক্রিয়ানুষ্ঠানের নাম তন্ত্র। সুতরাং বেদোক্ত উপনয়নাদি সংস্কার,এক দীক্ষা-সংস্কার দ্বারা সংসিদ্ধ হওয়ায় ইহা তান্ত্রিক নামে অভিহিত।যে সকল দেবতার উদ্দেশ্যে দ্রব‍্যদানরূপ যজ্ঞ করতে হয়, একমাত্র বিষ্ণু আরাধনা দ্বারা সেই নিখিল দেবতার আরাধনা সিদ্ধ হয় বলে ইহাকে তান্ত্রিক পূজা বলা হয়।অতএব বৈষ্ণবী দীক্ষা ও বিষ্ণুপূজা তান্ত্রিকী নামে অভিহিত হলেও এটি যে সম্পূর্ণ বেদাচার-সম্মত, পূর্বে বলা হয়েছে। যাঁরা বলেন,দীক্ষা বৈদিক-সংস্কার হলে বিনা উপনয়নে দীক্ষা হতে পারে না,তাঁরা এই বৈষ্ণবী-দীক্ষার মাহাত্ম‍্য আদৌ অবগত নহে।যজ্ঞোপবীত গ্রহণের পর গায়ত্রী মন্ত্রোপদেশ গ্রহণ করলে বেদ পাঠে অধিকার জন্মে। সুতরাং উপনয়ন ও গায়ত্রী বেদপাঠের দ্বার স্বরূপ।বেদপাঠান্তে পদার্থ-জ্ঞান হলে,অর্থ‍্যাৎ ভগবত্তত্ত্ব জ্ঞানের উদয় হলে,উহার সাক্ষাৎ অনুষ্ঠানের জন্য দীক্ষা গ্রহণ করতে হয়।অতএব যে ব‍্যক্তি বৈষ্ণবী দীক্ষা লাভ করলেন তাঁর উপনয়নাদি গৌণ সংস্কারের তত প্রয়োজন হয় না।বৈষ্ণবী দীক্ষাই মুখ‍্য সংস্কার।বিশেষ করে উপনয়ন সংস্কার অনিশ্চিত। উপনয়ন একবার হলেও পুনরায় প্রয়োজন হয়ে থাকে।যথা= শাঠ‍্যায়ন ব্রাহ্মণে---*
*"নান‍্যত্র সংস্কৃতো ভৃগ্বঙ্গিরোহর্থবেদং"*
*উপনীতস‍্যাপি অথর্ব বেদাধ‍্যয়নার্থং পুনরূপনয়নং শ্রুয়তে।*
*🌹অর্থ‍্যাৎ ঋগ্বেদাদি অধ‍্যয়নের জন্য যিনি উপনয়ন গ্রহণ করেছেন, তিনি যদি অথর্ববেদ না পাঠ করে থাকেন,তাহলে সে অথর্ব বেদ পাঠ করবার জন্য তাঁকে পুনরায় উপনয়ন সংস্কার করতে হবে। সুতরাং একবার উপনয়নের পর পুনরায় যখন উপনয়ন সংস্কারের বিধি দেখা যাচ্ছে,তখন উপনয়নের প্রতি নিষ্ঠা কি?*
     *আজ এই পর্য‍্যন্ত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১০৫. ধর্মই জাতীয়তার মূল 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob105.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০৪. ব্রাহ্মণ--নির্ণয় ❗ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob104.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৫. ধর্মই জাতীয়তার মূল 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি  ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob105.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
    *🍀ধর্মই জাতীয়তার মূল🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍁অন‍্যান‍্য জাতি-সমাজ অপেক্ষা বৈষ্ণব সমাজে স্বভাব ও গুণের আদর অধিক পরিদৃষ্ট হয়। শূদ্রাদি কুলোৎপন্ন ব‍্যক্তিও সত্ত্বগুণসম্পন্ন হলে ও বিষ্ণুদীক্ষা গ্রহণ করে সদাচার পালন করলে প্রাচীন আর্য‍্যঋষিদের পদাঙ্কানুসরণকারী উদার বৈষ্ণব-সমাজ অনায়াসে "বৈষ্ণব" সংজ্ঞা প্রদান করে তাঁকে ব্রাহ্মণতুল‍্য সম্মান প্রদান করে থাকেন। কিন্তু আর্য‍্যঋষিদের বংশধর বলে যাঁরা গর্ব করেন,সেই ব্রাহ্মণ-সমাজ এরকমস্থলে তাঁদের পূর্বপুরুষগণের উদারনীতিকে বিসর্জন দিয়ে অকুন্ঠিত চিত্তে নিজের হাতগড়া কথায় উত্তর করেন=*
*"অনাচারো দ্বিজপূজ‍্যঃ ন হি শূদ্রঃ জিতেন্দ্রিয়ঃ।"*
*🌹এরকম অনুদারতা ও সঙ্কীর্ণতা বৈষ্ণব-সমাজে দেখতে পাওয়া যায় না।পূর্বে অন‍্যান‍্য বর্ণ-সমাজ হতে সত্ত্বগুণপ্রধান ব্রহ্মনিষ্ঠ ব‍্যক্তিগণ ব্রাহ্মণ-সমাজে প্রবেশাধিকার লাভ করে যেরকম ব্রাহ্মণ-সমাজের অঙ্গপুষ্টি ও বর্ধন করেছিলেন,সেইরকম বিভিন্ন বর্ণ-সমাজ হতে সত্ত্বগুণসম্পন্ন ভগবদ্ভক্তগণ বৈষ্ণব-সমাজে প্রবেশ লাভ করে বৈষ্ণব-সম্প্রদায়ের অঙ্গপুষ্টি ও বর্ধন করেছেন এবং আজও করছেন।সত‍্য বটে,বৈষ্ণব সমাজ নেতৃগণের অমনোযোগিতা ও ঔদাসীন‍্যের ফলে অধুনা বৈষ্ণব সমাজেও বহুতর আবর্জনা প্রবেশ করেছে। কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় আজকাল বৈষ্ণবসমাজের প্রতি সমাজনেতা ও পরিচালকগণের তীব্রদৃষ্টি পড়েছে।তাঁরা জায়গায় জায়গায় বৈষ্ণব সম্মিলনী বা বৈষ্ণব সমিতি স্থাপন করে সেটির প্রতিষেধ ও সংস্কারের জন্য যথাসাধ‍্য যত্নশীল হয়েছেন।*
*🔥সে যাইহোক,জাতি চতুষ্টয়ের উৎপত্তি যদি গুণ কর্মের বিভাগ অনুসারে না হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার অঙ্গপ্রত‍্যঙ্গের হতেই হয়েছে, এরকম শাস্ত্রের তাৎপর্য‍্য হয়,তাহলে একের সন্তান জাতি-চতুষ্টয়ে পার্থক‍্য ঘটবে কেন?তাই ভবিষ‍্যৎ পুরাণে পায়=*
*"বঞ্চনং দুর্বচস‍্যাপি ক্রিয়তে সর্বমানবৈঃ।*
*শূদ্রব্রাহ্মণয়ো স্তস্মাৎ নাস্তি ভেদঃ কথঞ্চন।।*
*ন ব্রাহ্মণাশ্চন্দ্র মরীচি শুক্লা,ন ক্ষত্রিয়াঃ কিংশুক পুষ্পবর্ণাঃ।*
*ন চাপি বৈশ‍্যা হরিতালতুল‍্যাঃ শূদ্রা ন চাঙ্গার সমান বর্ণাঃ।।*
*স এক এবাত্র পতিঃ প্রজানাং কথং পুনর্জাতিকৃতঃ প্রভেদঃ।*
*প্রমাণ দৃষ্টান্ত নয়প্রবাদৈঃ পরীক্ষামানো বিঘটত্বমেতি।।*
*চত্বার একস‍্য পিতুঃ সুতাশ্চ তেষাং সুতানাং খলু জাতিরেকা।*
*এবং প্রজানাং হি পিতৈক এব পিত্র‍্যেকভাবাৎ ন চ জাতিভেদঃ।।*
*ফলান‍্যথ ডুম্বুরবৃক্ষ জাতে র্যথাগ্রমধ‍্যান্ত ভবানি যানি।*
*বর্ণাকৃতি স্পর্শরসৈঃ সমানি তথৈকতা জাতেরিকি প্রচিন্ত‍্যম্ "।।*
*🌹পিতা এক,পুত্র চারটি,এরা কি ভাবে এক না হয়ে,ভিন্নজাতিক হতে পারে?ব্রাহ্মণ চন্দ্রকিরণের মতো শুক্লবর্ণ নন,ক্ষত্রিয়ও কিংশুক ফুলের মতো রক্তবর্ণ নন,বৈশ‍্যও হরিতালের মতো পীতবর্ণ নন এবং শূদ্রও অঙ্গারবৎ কৃষ্ণবর্ণ নন।দেহাদিগতও কোন পার্থক্য নাই।আবার একই প্রজাপতি, সুতরাং কিভাবে জাতিভেদ হতে পারে?চার জাতিরই পিতা এক, সুতরাং মানুষের জাতিও এক ভিন্ন দুই হতে পারে না।ব্রহ্মার ভিন্ন ভিন্ন অঙ্গ-প্রত‍্যঙ্গ বলেই যদি জাতিভেদ সূচিত হয়,তাহলে ডুম্বুর বৃক্ষের কান্ডে, শাখায় ও প্রশাখায় যে ফল হয়,তার বর্ণ,আকৃতি,রস কি সমান হয় না?উহাদের এক নাম ডুম্বুরই নয়?তবে ভিন্নাঙ্গ-প্রভব হলে পৃথক হবে কেন? ফলে মূর্খদেরকে বঞ্চনা করবার জন‍্যই এইরকম জন্মগত জাতিভেদ প্রথা পরিকল্পিত হয়েছে। ভগবানের নিকট ব্রাহ্মণ-শূদ্র বলে জন্মত কোন ভেদ নেই ও থাকতেও পারে না।ফলে সমাজের অভাবপূরণ ও শৃংখলা-সাধন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন সময়ে যে চারবর্ণের সৃষ্টি হয়েছে শ্রুতিই তার প্রমাণ নির্দেশ করেছেন। যথা, বৃহদারণ‍্যক উপনিষদে ১|৪|১০ পায়=*
*"ব্রহ্ম বা ইদমগ্র আসীদেকমেব তদেকং সৎ ন ব‍্যভবৎ"।*
*🍀পূর্বে কোন জাতিভেদ ছিল না,সকল মানুষ ব্রহ্ম বা ব্রাহ্মণ নামে পরিচিত ছিলেন। কিন্তু সেই একটি ব্রহ্ম বা ব্রাহ্মণবর্ণ দ্বারা সমাজের বড়ই বিশৃঙ্খলতা উপস্থিত হল।তখন সমাজ-নেতৃগণ সেই ব্রাহ্মণবর্ণ হতে লোক-নির্বাচন করে সমাজের শান্তিরক্ষা উদ্দেশ্যে ক্ষত্রিয়বর্ণ গঠন করলেন।* 
*"তচ্ছ্রেয়োরূপ মত‍্যসৃজত ক্ষত্রং তস্মাৎ ক্ষত্রাৎ পরো নাস্তি।তস্মাৎ ব্রাহ্মণঃ ক্ষত্রিয় মধস্তাদুপাস্তে।রাজসূয়ে ক্ষত্রিয় এব তদ্ যশো দধাতি সৈষা ক্ষত্রস‍্য যোনির্যদ্ ব্রহ্ম"। বৃহদারণ‍্যক উপনিষদ=১|৪|১১ ।*
*🌺ক্ষত্রিয়গণ আততায়ীর উৎসাদন দ্বারা লোকের ধন,প্রাণ ও ঋষিগণের ধর্মানুষ্ঠান কার্য‍্য সুরক্ষিত করে দিতেন।তাই, ক্ষত্রিয়বর্ণ সমাজে প্রাধান‍্যলাভ করলেন।ব্রাহ্মণগণ তাঁদের অধীন থেকে তাঁদের সম্মান করতে লাগলেন।রাজসূয় যজ্ঞে ক্ষত্রিয়গণই সর্বশ্রেষ্ঠ হলেন এবং তাঁরাই উক্ত যজ্ঞের যশোভাগী হতেন।ব্রহ্ম বা ব্রাহ্মণ, ক্ষত্রিয় জাতির উৎপত্তিস্থান। 🔥কিন্তু শুদ্ধ ব্রতপরায়ণ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়বর্ণ দ্বারা সমাজের অভাব পূর্ণ না হওয়াতে সমাজ-নেতৃগণ উক্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় হতে লোক নির্বাচিত করে বৈশ‍্য বর্ণের গঠন করলেন। যথা=*
*"স নৈব ব‍্যভবৎ স বিশমসৃজত"। ঐ১|৪|১২*
*🌷কিন্তু এই তিনবর্ণ দ্বারাও সমাজের শৃংখলা ও অভাব পূরণ না হওয়ায় উক্ত তিনবর্ণ হতে লোক নির্বাচন করে শূদ্রবর্ণের গঠন করলেন।*
*"স নৈব ব‍্যভবৎ শৌদ্রং বর্ণমসৃজত"। ঐ।*
*🌹এইরকমে একই বর্ণ-সমাজ,চারভাগে বিভক্ত হয়ে সমাজের কল‍্যাণ ও উন্নতি সাধন করতে লাগল।এই মৌলিক-বর্ণ-চতুষ্টয় হতে অনুলোম-প্রতি-লোম ক্রমে এক্ষণে ছত্রিশ বা ততোধিক বর্ণ উৎপত্তি হয়ে সমাজে নানা বিশৃঙ্খলতা উপস্থিত করেছে এবং সমাজ শরীরকে একেবারে দুর্বল করে ফেলেছে।প্রকৃত জাতীয়-উন্নতি করতে হলে গুণকর্মানুসারে এই ছত্রিশবর্ণকে পুনরায় চতুর্বর্ণে পরিণত করতে হবে।(বোধহয় তা আর সম্ভব নহে, দুধ থেকে ছানা হয়ে গেলে আর ছানা থেকে দুধ করা মোটেই সম্ভবপর নহে)।*
*🔥গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থ হতে লিপিবদ্ধ, বহু পুরোনো গ্রন্থ।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৬. সংস্কার---তত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob106.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১০৪. ব্রাহ্মণ--নির্ণয় ❗ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob104.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৪. ব্রাহ্মণ--নির্ণয় ❗ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob104.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *🙏ব্রাহ্মণ--নির্ণয়🙏*
          ❄❄❄❄❄❄❄❄
*🌷অতএব জাতি দ্বারা ব্রাহ্মণত্ব কদাপি সম্ভবপর নহে।তবে বর্ণ ব্রাহ্মণ হোক?তদুত্তরে বলছেন=*
*"বর্ণেন ব্রাহ্মণ ইতি চেত্তর্হি ব্রাহ্মণঃ শ্বেতবর্ণঃ সত্ত্বগুণত্বাৎ ;*
*ক্ষত্রিয়ো রক্তবর্ণঃ সত্ত্বরজঃ স্বভাবাৎ,বৈশ‍্য পীতবর্ণঃ ;*
*রজস্তমঃ প্রকৃতিত্বাৎ শূদ্রঃ কৃষ্ণবর্ণ স্তমোময়ত্বাৎ,*
*শূদ্রস‍্য ইদানীং পূর্বস্মিনপি চ কালে শ্বেতাদি বর্ণানাং,*
*ব‍্যভিচার দর্শনাৎ বর্ণো ব্রাহ্মণো ন ভবত‍্যেব।"*
*🌺বর্ণ ব্রাহ্মণ হলে সত্ত্বগুণনিবন্ধন ব্রাহ্মণের বর্ণ শুক্লবর্ণ, সত্ত্ব-রজগুণ নিবন্ধন, ক্ষত্রিয়ের বর্ণ রক্তবর্ণ, রজস্তমগুণনিবন্ধন বৈশ‍্যের বর্ণ পীতবর্ণ এবং তমোগুণ প্রযুক্ত শূদ্রের বর্ণ কৃষ্ণবর্ণ হওয়া আবশ‍্যক। কিন্তু বতর্মানকালে যেমন, অতীত কালেও তেমনি।শূদের শুক্লাদিবর্ণের ব‍্যভিচার দর্শন বুঝা যাচ্ছে বর্ণ-বিশেষ কদাপি ব্রাহ্মণ নহে।তবে ধর্ম ব্রাহ্মণ হোক? তদুত্তরে বলছেন=*
*"অন‍্যচ্চ ধর্মেণ ব্রাহ্মণ ইতি চেত্তর্হি ক্ষত্রিয়াদয়োহ পীষ্টাপূর্তাদি,*
*কর্মকারিণো নিত‍্যনৈমিত্তিক ক্রিয়ানুষ্ঠায়িনো বহবো,*
*দৃশ‍্যতে তে কিং ব্রাহ্মণো ভবেয়ুুঃ? তস্মাদ্ধর্মো ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🍀ধর্ম ব্রাহ্মণ হলে ক্ষত্রিয়াদি অনেক ইষ্ট (অগ্নিহোত্রাদি)পূর্ত (বাপী কূপাদি প্রতিষ্ঠা) প্রভৃতি ধর্ম-কার্য‍্য ও নিত‍্যনৈমিত্তিকাদি ক্রিয়ার অনুষ্ঠান করে থাকেন ; কিন্তু তাঁরা কি ব্রাহ্মণ?কদাচ নহে।অতএব ধর্ম ব্রাহ্মণ হতে পারে না।তবে পান্ডিত‍্য ব্রাহ্মণ হোক। তদুত্তরে বলছেন=*
*"অন‍্যচ্চ পান্ডিত‍্যেন ব্রাহ্মণ ইতি চেত্তর্হি জনকাদি ক্ষত্রিয় প্রভৃতীনাং মহাপান্ডিত‍্যং শাস্ত্রেষূপলভ‍্যতে অধুনাপ‍্যন‍্যজাতীয়ানাং সতি করণে পান্ডিত‍্যং সম্ভবত‍্যে কিন্তু ন ব্রাহ্মণত্বং তস্মাৎ পান্ডিত‍্যং ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🔥পান্ডিত‍্য ব্রাহ্মণ হলে জনকাদি ক্ষত্রিয়ের মহাপান্ডিত‍্য ছিল এবং এখনও কারণসত্ত্বে অন‍্যজাতীয়দেরও পান্ডিত‍্যলাভের সম্ভাবনা রয়েছে ; অথচ তাঁরা ব্রাহ্মণ নহেন। অতএব পান্ডিত‍্য ব্রাহ্মণ নহে।তবে কর্ম ব্রাহ্মণ হোক। তদুত্তরে বলছেন=*
*"অন‍্যচ্চ কর্মণো ব্রাহ্মণ ইতি চেত্তর্হি ক্ষত্রিয়বৈশ‍্যশূদ্রাদয়োহপি কন‍্যাদান গজ-পৃথিবী-হিরণ‍্যাশ্বমহিষদানাদ‍্যনুষ্ঠায়িনো বিদ‍্যন্তে ন তেষাং ব্রাহ্মণত্বং তস্মাৎ কর্ম ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🍁কর্মকেও ব্রাহ্মণ বলা যায় না। যেহেতু,ক্ষত্রিয়-বৈশ‍্য-শূদ্র প্রভৃতি কন‍্যাদান হস্তি-ভূমি-অশ্ব-মহিষদানাদি কর্ম ব্রাহ্মণ হতে পারে না।তবে ব্রাহ্মণ কে? জ্ঞানই ব্রাহ্মণত্বের কারণ। যথা=*
*"করতলামলকমিব পরমাত্মোহপরোক্ষেণ কৃতার্থয়া শমদমাদি যত্নশীলো দয়র্জবক্ষমা সত‍্য সন্তোষ বিভবো নিরুদ্ধমাৎসর্য‍্য দম্ভসন্মোহো ষঃ সএব ব্রাহ্মণ ইত‍্যুচ‍্যতে।তথাহি-- জন্মনা জায়তে শূদ্রঃ সংস্কারাদুচ‍্যতে দ্বিজঃ। বেদাভ‍্যাসাদ্ভবেদ্বিপ্রো ব্রহ্মজানাতি ব্রাহ্মণঃ।ইতি অতএব ব্রহ্মবিদ্ব্রাহ্মণো নান‍্য ইতি নিশ্চয়ঃ।তদ্ব্রহ্ম-- যতো বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রযন্ত‍্যভি সংবিশন্তি তদ্বিজিজ্ঞাসম্ব তদ্ব্রহ্মেতি (তৈত্তীরিয়ে) তজ্ জ্ঞান-তারতম‍্যেন ক্ষত্রিয় বৈশ‍্যৌ তদ্ ভাবেন শূদ্র ইতি সিদ্ধান্তঃ।*
*🌻করতলন‍্যস্ত আমলকী ফলের মতো পরমাত্মা সত্তাতে অর্থ‍্যাৎ শ্রীভগবানে যার দৃঢ় বিশ্বাস হয়েছে এবং যিনি শম-দমাদিসাধনে যত্নশীল, দয়া,সরলতা,ক্ষমা,সত‍্য,সন্তোষ ইত‍্যাদি গুণবিশিষ্ট ও মাৎসর্য‍্য,দম্ভ, মোহ ইত‍্যাদি দমনে যত্নবান, তিনিই ব্রাহ্মণ নিমে অভিহিত।শাস্ত্রে উক্ত হয়েছে =জন্ম দ্বারা শূদ্র হন,উপনয়নাদি সংস্কার হলে দ্বিজশব্দবাচ‍্য হন, বেদাভ‍্যাস দ্বারা বিপ্র এবং ব্রহ্মকে জানলে ব্রাহ্মণ হন। সেই ব্রহ্ম কে? "যাঁহা হতে এই সকল প্রাণীর জন্ম হয়,জন্মিয়া যাঁর অধিষ্ঠানে অবস্থিতি করে,জীবলীলার অবসানে যাঁতে প্রতিগমন করে এবং অবশেষে যাঁতে সম‍্যক্ প্রবেশ হয়,তাঁকে বিশেষভাবে জানতে ইচ্ছে করে,তিনিই ব্রহ্ম।অতএব এই শ্রুতি প্রতিপাদ‍্য ব্রহ্ম অর্থ‍্যাৎ ভগবান্ বিষ্ণুতে যাঁর দৃঢ় বিশ্বাস বা ভক্তি সেই ব্রহ্মনিষ্ঠ বা ভগদ্ভক্তই প্রকৃত ব্রাহ্মণপদবাচ‍্য।ফলে শ্রীভগবানকে সর্বভূতের প্রাণস্বরূপ জেনে শুষ্কজ্ঞান ও তর্ক পরিত‍্যাগ করে যিনি প্রজ্ঞাঃ অর্থ‍্যাৎ শুদ্ধাভক্তির অনুশীলন করেন, তিনিই ব্রাহ্মণ।যথা শ্রুতি=*
*"তমেব ধীরো বিজ্ঞায় প্রজ্ঞাং কুর্বীত ব্রাহ্মণঃ"।বৃহদারণ‍্যক-৪৪|১|২*
*🍀অতএব শুদ্ধ জ্ঞান দ্বারা তাঁকে (ভগবানকে) জেনে যিনি প্রজ্ঞার অর্থ‍্যাৎ শুদ্ধাভক্তির অনুশীলন করেন, তিনিই ব্রাহ্মণ অর্থ‍্যাৎ কৃষ্ণভক্ত বৈষ্ণব।*
*🔥সেই শুদ্ধজ্ঞানের তারতম‍্যানুসারে ক্ষত্রিয় ও বৈশ‍্য এবং তার অভাব দ্বারাই শূদ্রত্ব লাভ হয়, এটিই সিদ্ধান্ত। এইরকম বর্ণ-বিভাগ যে সমাজের অশেষ কল‍্যাণকারক,তাতে কোন সন্দেহ নাই।এইজন‍্য পুরাকালে নিজাপেক্ষা বর্ণোৎকর্ষ লাভ করে উৎকৃষ্ট ধর্মজীবন লাভের জন্য সকলেরই জ্ঞানানুশীলন করবার একান্ত আগ্রহ ও চেষ্টা ছিল, কিন্তু অধুনা বর্ণ বা জাতি জন্মগত হয়ে পড়ায় বর্ণোৎকর্ষ লাভের জন্য জ্ঞানানুশীলন করবার প্রায় কারও প্রয়োজন হয় না।এখানকার জ্ঞানানুশীলন প্রায়শঃ প্রতিষ্ঠা ও অর্থোপার্জনের উপায় স্বরূপ হয়েছে। কাজেই হিন্দুসমাজ উদার-স্বভাব আর্য‍্যঋষিদের প্রবর্তিত সনাতন ধর্মপথ ও লক্ষ্য হতে পরিভ্রষ্ট হয়ে ক্রমশঃ অবনতির চরম সীমায় উপনীত হচ্ছে।হিন্দুর প্রত‍্যেক বিষয় ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত। সুতরাং জাতীয়তার মূলও ধর্ম।জাতীয় উন্নতি করতে হলে ধর্মোন্নতি সবার আগে কর্তব‍্য।অতএব অসার জন্মগত জাতীয় উন্নতি চেষ্টা করবার আগে ভগবৎ-প্রবর্তিত গুণকর্মগত জাতিনির্ণয়ের বিধান পুনঃ প্রবর্তিত হওয়া প্রয়োজন।এর ফলে উপরিতন জাতির আবর্জনারাশি স্বরূপ অকর্মণ‍্য মানুষ সকল শূদ্রবর্ণের মধ্যে নিক্ষিপ্ত হলে অথবা শূদ্রাদি সমাজ হতে সদাচার সম্পন্ন মহাত্মজন উচ্চবর্ণে গৃহীত হলে হৃদয়েই আত্মোন্নতিমূলক জ্ঞানচর্চার আকাঙ্ক্ষা ধীরে ধীরে সমুদিত হবে।এতে শাস্ত্র-বিহিত প্রকৃত জাতীয় উন্নতির সূত্রপাত হবার বেশী সম্ভাবনা বলে বোধ হয়।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৫. ধর্মই জাতীয়তার মূল 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি  ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob105.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১০২. গুণ কর্মগত জাতিভেদ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob102.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১০৩. কলিযুগের---ব্রাহ্মণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob103.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১০৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
      *🌹কলিযুগের---ব্রাহ্মণ🌹*
        ~~~~~~~~~~~~~~~~
*🍀শ্রীহরিভক্তিবিলাস ৫ম বিঃ ধৃত বিষ্ণুযামলে পাওয়া যায় =*
*বিশেষ করে কলিযুগে ব্রাহ্মণগণ প্রায়ই শূদ্রের ন‍্যায় অপবিত্র। যথা=*
*"অশ্রদ্ধাঃ শূদ্রকল্পা হি ব্রাহ্মণাঃ কলিসম্ভবাঃ"।*
*🔥এই সব হীনাচার-সম্পন্ন নিন্দিত ব্রাহ্মণগণ নিজেদের বড়াই করে প্রায়শঃ বৈষ্ণব নিন্দা করে থাকেন। দুঃখের বিষয় অধুনা অনেক ব্রাহ্মণ পন্ডিতের মুখেও বৈষ্ণব নিন্দা শুনতে পাওয়া যায়।যদি শাস্ত্র মানতে হয়,তবে তাঁদের স্মরণ রাখা কর্তব‍্য,বৈষ্ণবের পক্ষে যেরকম ব্রাহ্মণ সম্মান কর্তব‍্য,ব্রাহ্মণের পক্ষেও বৈষ্ণব-সম্মান অবশ‍্য কর্তব‍্য।কারণ উভয়ই ভাগবতী তনু। এই সকল বৈষ্ণব-নিন্দক ব্রাহ্মণগণ সম্বন্ধে শ্রীচৈতন‍্য ভাগবতে বর্ণিত আছে=*
*এই সকল রাক্ষস ব্রাহ্মণ নামমাত্র*।
*এই সব জন যম-যাতনার পাত্র।।*
*কলিযুগে রাক্ষসসকল বিপ্র ঘরে।*
*জন্মিবেক সুজনের হিংসা করিবারে।।*
*এই সব বিপ্রের স্পর্শ কথা নমস্কার।*
*ধর্ম শাস্ত্রে সর্বথা নিষেধ করিবার*।।
*🌺বরাহ পুরাণে উক্ত হয়েছে =*
*"রাক্ষষা কলিমাশ্রিত‍্য জায়ন্তে ব্রহ্মযোনিষু।*
*উৎপন্না ব্রাহ্মণকুলে বাধন্তে শ্রোত্রিয়ান্ কৃশান।।"*
*🍁জেলা ফরিদপুর=কাশীপুর নিবাসী ভক্তবর শ্রীযুক্ত বরদাকান্ত চক্রবর্তী ভক্তিবিশারদ মহাশয় তাঁর স্বপ্রণীত "সংকীর্তন যজ্ঞ" নামক গ্রন্থে উক্ত পয়ারের যে বিশ্লেষণ করেছেন।* *যাইহোক,"ব্রাহ্মণ কে?"*
*🔥অতএব ব্রাহ্মণ কি বস্তু,ব্রাহ্মণ শব্দ কাকে নির্দেশ করে,এখানে তার কিঞ্চিৎ বিচার "বজ্রসূচিকোপনিষদ" হতে সংক্ষেপে কয়েকটি কথা বলা হচ্ছে। "কোহসৌ ব্রাহ্মণো নাম?কিং জীব?কিংদেহঃ? কিং জাতি? কিং ধর্মঃ? কিং পান্ডিত‍্যং?কিং কর্ম? কিং জ্ঞানমিতি বা? ব্রাহ্মণ কার নাম? জীবাত্মা কি ব্রাহ্মণ? এর উত্তরে বলছেন=*
*"তত্র জীবো ব্রাহ্মণ ইতি চেৎ তর্হি জনস‍্য জীবস‍্যৈকরূপত্বে স্বীকৃতে সর্বজনস‍্যৈব হি ব্রাহ্মণত্বাপত্তিঃ শরীর ভেদাত্তস‍্যানেকত্বাভ‍্যুপগমে ইদানিং ব্রাহ্মণ স্বরূপো যো জীব স্তস‍্যৈব কর্মবশাচ্ছূদ্রাদি দেহসম্বন্ধে অস‍্য বর্ণত্বং নোপপদ‍্যেত অথবা ব্রাহ্মণত্বেন ব‍্যবহৃয়মাণ দেহস্থো জীবো ব্রাহ্মণ ইতি চেত্তহি ব্রাহ্মণত্বং কেবলং ব‍্যবহারমূলকমেব ন তু পরমার্থতঃ কিঞ্চিদস্তীতি।তস্মজ্জীবো ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🌹যদি জীবাত্মাকেই ব্রাহ্মণ বলা হয়,তাহলে সকল লোকের জীবাত্মাই তো একরকম, সুতরাং সকল লোকেরই ব্রাহ্মণত্ব স্বীকার করতে হয়। আবার দেহভেদে জীবাত্মা ব্রাহ্মণ স্বীকার করলে,এই জন্মে যে জীবাত্মা ব্রাহ্মণ আছেন,তিনি কর্মাধীন,জন্মান্তরে শূদ্রাদি দেহপ্রাপ্তির সম্ভাবনা হলে তাঁর শূদ্রত্বাদি তবে না হোক।আরও যদি বলা যায়,দেহ ব্রাহ্মণরূপে ব‍্যবহৃত হচ্ছে,তাতে অবস্থিত ব্রাহ্মণ,তাহলে ব্রাহ্মণত্ব কেবল ব‍্যবহারমূলক হল,পরমার্থত কিছুই নহে।অতএব জীবাত্মা ব্রাহ্মণ নহেন।তবে দেহ ব্রাহ্মণ হোক? তদুত্তরে বলছেন=*
*"দেহ ব্রাহ্মণ ইতি চেৎ তহি চন্ডাল পর্য‍্যন্তানাং মনুষ‍্যানাং দেহস‍্য ব্রাহ্মণত্বমাপ‍দ‍্যেত মূর্তিত্বেন জরামরণাদি ধর্মত্বেন চ তুল‍্যত্বাদিত‍্যাদি। তস্মাদ্দেহো ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🌺দেহ ব্রাহ্মণ হলে আচন্ডাল সকল মানুষের দেহই ব্রাহ্মণ হবে।যেহেতু মূর্তিতে এবং জরামরণাদি কর্মানুসারে সকল দেহ তুল‍্যভাবাপন্ন, পরন্তু এমন কোন নিয়ম নাই,যারদ্বারা অন‍্য দেহ হতে ব্রাহ্মণদেহের বৈলক্ষণা অবগত হওয়া যায়।দেহ ব্রাহ্মণ হলে পিতামাতার মৃতদেহ দাহ করলে পুত্রাদিকে ব্রহ্মহত‍্যা পাপে পতিত হতে হবে।অতএব দেহ কখনো ব্রাহ্মণ হতে পারে না।তবে জাতি ব্রাহ্মণ হোক। তার উত্তরে বলছেন=*
*"অন‍্যচ্চ জাত‍্যা ব্রাহ্মণ ইতি চেৎ তর্হি অন‍্যোহপি ক্ষত্রিয়াদ‍্যাবর্ণাঃ পশবঃ পক্ষিণশ্চ জাতিমন্তঃ সন্তি কিন্তেষাং ন ব্রাহ্মণত্বং যদি চ জাতি শব্দেন শাস্ত্র বিহিতং ব্রাহ্মণব্রাহ্মণীভ‍্যাং জন্মোপলক্ষ‍্যেত তর্হি বহূনাং শ্রুতি-স্মৃতি প্রসিদ্ধ মহর্ষীনাম্ ব্রাহ্মণত্বমাপদ‍্যেত। তেষাং তাদৃশ জন্মব‍্যতিরেকেনাপি সম‍্যক্ জ্ঞান বিশেষাৎ ব্রাহ্মণং শ্রুয়তে।তস্মাজ্জাত‍্যা ব্রাহ্মণো ন ভবত‍্যেব।*
*🔥জাতি ব্রাহ্মণ হলে ক্ষত্রিয়াদি বর্ণ এবং পশুপক্ষী প্রভৃতিও এক একটি জাতিবিশিষ্ট,তবে তারাও ব্রাহ্মণ হোক।জাতি শব্দে জন্ম বলিলে অর্থ‍্যাৎ শাস্ত্র-বিহিত বিবাহদ্বারা ব্রাহ্মণ-ব্রাহ্মণী হতে যাঁর জন্ম হয়,সেই ব্রাহ্মণ,তাহলে শ্রুতি-স্মৃতিতে প্রসিদ্ধ অনেক মহর্ষির (ঋষ‍্যশৃঙ্গ, কৌশিকমুনি,মাতঙ্গ,অগস্ত‍্য,মান্ডুক‍্য, ভরদ্বাজ প্রভৃতি) তাদৃশ জন্ম ব‍্যতিরেকেও সম‍্যক্ জ্ঞান দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।অতএব জাতি দ্বারা ব্রাহ্মণত্ব কখনো সম্ভবপর নয়।তবে বর্ণ হোক ব্রাহ্মণ?*
          *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০৪. ব্রাহ্মণ--নির্ণয় ❗ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob104.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




adds