শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩. শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli3.html

✧════════•❁❀🙇❀❁•════════✧

🔙 পূর্ব লীলা 👉 ২. শ্রীরূপ-সনাতন বংশ পরিচয় 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli2.html

✧════════•❁❀🙇❀❁•════════✧

🆕 👉 ৩. শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli3.html

✧════════•❁❀🙇❀❁•════════✧
*(০৩)শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা*
      *শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🙏শ্রীগৌরাঙ্গদেব নীলাচল হতে গৌড়পথে বৃন্দাবন যাত্রা উপলক্ষ্যে ১৫১৫ খ্রীষ্টাব্দে বিজয়দশমী তিথিতে রওনা হয়ে ভুবনেশ্বর,কটক,যাজপুর, ওড্রদেশ,পানিহাটী,কুমারহট্ট, কুলিয়াদি হয়ে রামকেলি গ্রামে পদার্পণ করেন। শ্রীচৈতন‍্য ভাগবতে অন্তখন্ডে চতুর্থ অধ‍্যায়ে পায়=*
*গঙ্গা তীরে তীরে প্রভু লইলেন পথ*।
*স্নানে পানে পুরান গঙ্গার মনোরথ।।*
*গৌড়ের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম।*
*ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম।।*
*দিন চারি পাঁচ প্রভু সেই পুণ‍্য স্থানে।*
*আসিয়া রহিলা যেন কেহ নাহি জানে।।*
*সূর্য‍্যের উদয় কি কখন গোপ‍্য হয়*।
*সর্ব লোক শুনিলেন চৈতন‍্য বিজয়।।*
*🌹অগণিত আবাল-বৃদ্ধ-বনিতা মহাপ্রভুর দর্শনে আগমন করতে লাগলেন।মহাপ্রভুর নৃত্য -গীত -হুঙ্কারে রামকেলি গ্রাম উত্তাল হয়ে উঠিল।অগণিত লোকের আগমনে ও উচ্চ সংকীর্তনে রামকেলির চতুর্দিক মুখরিত হ'ল।এদিকে নবাবের কোতোয়াল নবাবের কাছে শ্রীগৌরসুন্দরের রূপ-গুণ-মাধুর্য‍্য তৎসঙ্গে জন সংঘটের কাহিনী নবাবকে নিবেদন করল।নবার প্রথমে কেশব ছেত্রীকে জিজ্ঞাসা করলে কেশব ছেত্রী বললেন বেশী গুরুত্বের কারণ নাই।কেশব অন্তরে ভাবলেন হিন্দু বিদ্বেষী রাজা হয়ত মহাপ্রভুর কোন বিঘ্ন সৃষ্টি করে,তাই কেশব বললেন,ভিক্ষুক সন্ন‍্যাসীর সঙ্গে কিছু লোক-জন মাত্র।এইকথা শুনে নবাব বলতে লাগলেন। তথাহি তত্রৈব=*
*কে বলে গোসাঞি এক ভিক্ষুক সন্ন‍্যাসী।*
*দেশান্তরী গরীব বৃক্ষের তলবাসী*।।
*রাজা বলে,গরীব না বল কভু তানে।*
*মহাদোষ হয় ইহা শুনিলে শ্রবণে*।।
*হিন্দু যারে বলে কৃষ্ণ খোদায় যবনে।*
 *সেই তিঁহ নিশ্চয় জানিহ সর্বজনে।।*
*🍀আমার রাজ‍্যে সকলে আমার আজ্ঞা পালন করে।আর তাঁর আজ্ঞা সর্ব দেশবাসী শিরে ধারণ করে। আমার রাজ‍্যে আমাকে কত মন্দ কথা বলে,আর তাঁকে সকলে ঈশ্বর জ্ঞানে পূজা করে।ফলে তিনি স্বতন্ত্র ঈশ্বর,তাঁর প্রতি কোন কেউ উপদ্রব করবে না।রাজা হোসেন শাহ ভীষণ বিচক্ষণ নবাব ছিলেন,রাজ‍্যে কোথায় কি হচ্ছে তার নখদর্পণে। তাই রাজা বললেন=*
*রাজা বলে এই মুই বলি যে সবারে।*
*কেহ যদি উপদ্রব করয়ে তাহারে*।।
*যেখানে তাহার ইচ্ছা থাকুন সেখানে।*
*আপনার শাস্ত্র মত করুন বিধানে*।।
*সর্বলোক লই সুখে করুন কীর্তন।*
*বিরলে থাকুন কিবা যেন লয় মন*।।
*কাজী বা কোটাল কিবা হও কোন জন।*
*কিছু বলিলেই তার লইব জীবন।।*
*এই আজ্ঞা করি রাজা গেলা অভ‍্যন্তরে।*
*🌻এইভাবে শ্রীমন্মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম লীলাবৈভব হোসেন শাহের ভাবান্তর ঘটাল,সেই সময় শ্রীরূপ-সনাতন নিজেদের ভববন্ধন মোচনের জন্য গোপনে হিন্দুবেশে সন্ধ‍্যাকালে পতিতপাবন গৌরহরির সঙ্গে মিলন হলেন।*
*☘শ্রীচৈতন‍্যচরিতামৃত মধ‍্য লীলা ষোল পরিচ্ছেদে পায়=*
*কষ্ট সৃষ্টে করি গেলাম রামকেলি গ্রাম।*
*আমার ঠাঁই আইলা রূপ-সনাতন নাম।।*
*দুইভাই ভক্তরাজ কৃষ্ণ কৃপাপাত্র।*
*ব‍্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র*।।
*বিদ‍্যা-ভক্তি-বুদ্ধিবলে পরম প্রবীণ।*
*তবু আপনাকে মানে তৃণ হৈতে হীন।।*
*তাঁর দৈন‍্য দেখি শুনি পাষাণ বিদরে।*
*আমি তুষ্ট হঞা তবে কহিল দোঁহার।।*
*উত্তম হঞা হীন করি মান আপনারে।*
*অচিরে করিবে কৃষ্ণ তোমারে উদ্ধারে।।*
*🌹শ্রীগৌরাঙ্গসুন্দরের কৃপাশীষ পেয়ে শ্রীরূপ-সনাতন সংসার ত‍্যাগের জন্য প্রস্তুত হলেন।*
*🍀শ্রীচৈতন‍্যচরিতামৃতে মধ‍্যখন্ডে ঊনবিংশ পরিচ্ছেদে পায়=*
*শ্রীরূপ-সনাতন রামকেলি গ্রামে।*
*প্রভুকে মেলিয়া গেলা আপন ভবনে।।*
*দুইভাই বিষয় ত‍্যাগের উপায় সৃজিল।*
*বহুধন দিয়া দুই ব্রাহ্মণ বরিল।।*
*কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুনশ্চরণ।*
*অচিরাতে পাইবারে চৈতন‍্য চরণ*।।
*শ্রীরূপ গোসাঞি তবে নৌকাতে ভরিয়া।*
*আপনার ঘরে আইলা বহুধন লঞা।।*
*ব্রাহ্মণ বৈষ্ণবে দিল তার অর্ধ ধনে।*
*এক চৌঠি ধন দিল কুটুম্ব ভরণে*।।
*দন্ড বন্ধ লাগি চৌঠি সঞ্চয় করিল*।
*ভাল ভাল বিপ্রস্থানে স্থাপ‍্য রাখিল।।*
*গৌড়ে রাখিল মুদ্রা দশ হাজারে।*
*সনাতন ব‍্যয় করে রহে মুদি ঘরে*।।
*🌻শ্রীমন্মহাপ্রভু বৃন্দাবন হতে প্রত‍্যাবর্তন পথে প্রয়াগে পৌঁছিলে শ্রীরূপ গোস্বামী কনিষ্ঠ ভাই অনুপমকে সঙ্গে নিয়ে গৃহত‍্যাগ করে প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন।গৌরহরি দশদিন সঙ্গে রেখে শিক্ষা প্রদান করে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এদিকে সনাতন গোস্বামী গৃহত‍্যাগের জন্য প্রস্তুতি পর্বের সূচনা করলেন।*
            🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ৪. গৌরহরির রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




২. শ্রীরূপ-সনাতন বংশ পরিচয় 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉  ১. শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli1.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২. শ্রীরূপ-সনাতন বংশ পরিচয় 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(০২)শ্রীরূপ-সনাতন রামকেলি লীলা*
      *শ্রীরূপ-সনাতন বংশ পরিচয়*
     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*নিজগণ সহ বঙ্গদেশে শীঘ্র গেলা*।
*বাকলা চন্দ্রদ্বীপ গ্রামেতে বাস কৈলা।।*
*যশোরে ফতেয়াবাদ নামে গ্রাম হয়।*
*গতায়াত হেতু তথা করিল আলয়।।*
*কুমার দেবের হৈল অনেক সন্তান*।
*তার মধ্যে তিন পুত্র বৈষ্ণবের প্রাণ।।*
*সনাতন রূপ বল্লভ এই ত্রয়।*
*স্বগোত্র অন‍্যত্র যে অর্চিত অতিশয়।।*
*সনাতন-রূপ-বল্লভ ভক্তভূপ।*
*সর্বজ‍্যেষ্ঠ সনাতন অনুজ শ্রীরূপ*।।
*সবার অনুজ শ্রীবল্লভ প্রেমময়।*
*শ্রীজীব গোস্বামী হন তাঁহার তনয়।।*
*🌻বংশ পরম্পরা সর্বজ্ঞ অনিরুদ্ধ (রূপেশ্বর,হরিহর) রূপেশ্বরের- পদ্মনাভ (পুরুষোত্তম,জগন্নাথ,নারায়ণ,মুরারি, মুকুন্দ)মুকুন্দদেব কুমারদেবের পুত্র শ্রীরূপ-সনাতন-বল্লভ। শ্রীবল্লভের পুত্র শ্রীজীব।*
*🌹শ্রীরূপ-সনাতনের শ্রীগুরু পরিচয়  বিষয়ে অনুরাগবল্লী গ্রন্থের বর্ণন।*
*শ্রীসনাতন কৈল দশম টিপ্পনি।*
*তাঁর মঙ্গলাচরণে এই মত বাণী।।*
*বিদ‍্যাবাচস্পতি নিজগুরু করি লেখে।*
*ভট্টাচার্য‍্যং সার্বভৌমং বিদ‍্যাবাচস্পতীন্ গুরুন্।*
*বন্দে বিদ‍্যাভূষণঞ্চ গৌড়দেশ বিভূষণম্।।*
*বন্দে শ্রীপরমানন্দং ভট্টাচার্য্যং রসপ্রিয়ং।*
*রামভদ্রং তথা বাণী বিলাসং চোপদেশকম্।।*
*🌷তথাহি---ভক্তিরত্নাকরে--১ম তরঙ্গে =*
*শ্রীসনাতনের গুরু বিদ‍্যাবাচস্পতি*।
*মধ‍্যে মধ‍্যে রামকেলি গ্রামে তাঁর স্থিতি।।*
*🍀শ্রীমদদ্বৈত প্রভুর সঙ্গে তৎশিষ‍্য শ্রীনাথ পন্ডিত সঙ্গে আলোচনা প্রসঙ্গে  শ্রীরূপ-সনাতন বিষয়ে শ্রীঅদ্বৈত মঙ্গল গ্রন্থে চতুর্থ অবস্থার বর্ণন।*
*প্রথমে রাজা কৈল বহুত যতন।*
*গৌড়াধীশ হারিল করিয়া যে রণ*।।
*পিছে সব ভূঁয়‍্যাকে যে হাত করি।*
*মারিল রাজার সব শহর নগরী।।*
*কুমারদেব পরলোক বড় যুদ্ধ করি।*
*তিনপুত্র কুটুম্ব গেল দেশ দেশ ফিরি।।*
*আমার ঘরেতে ছিল সনাতন রূপ*।
*বল্লভ রহিয়াছে পর্বত মহাভূপ।।*
*শ্রীনাথ কহেন,আমি তাঁর পুরোহিত।*
*দুইটি বালক হয় বড়ই অদ্ভুত।।*
*শাস্ত্র অলঙ্কার বাক‍্য বেদান্ত ভাগবত।*
*আমি পড়াইল দোঁহাকে বাক‍্য যে বহুত।।*
*কৃষ্ণমন্ত্র দিলাম দোঁহাকে গঙ্গাতীরে।*
*ভক্তিশাস্ত্র দেখাইল সব ধীরে ধীরে।।*
*শ্রীবল্লভ কুটুম্ব মিলিল আসি তথা*।
*রাজ‍্য গেল এহি মতে তাহারা ছিলা আমার এথা।।*
*এবে গৌড় অধিপতি সদয় হইয়া।*
*যতন করিয়া নিল তার দুই ভাইয়া।।*
*অল্পকালে দুঁহে হয় মন্ত্রী প্রধান।*
*কার্য‍্য করি দেখায় তবে নিত‍্য নবীন।।*
*🌻রামকেলি গ্রামে রূপ-সনাতনের অবস্থিতি বা বসবাস বিষয়ে ভক্তিরত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গের বর্ণন=*
*সনাতন-রূপ মহামন্ত্রী সবংশেতে।*
*শুনিলেন রাজা শিষ্ট লোকের মুখেতে।।*
*গৌড়ের রাজা যবন অনেক অধিকার।*
*সনাতন-রূপে আনি দিল রাজ‍্য ভার।।*
*ম্লেচ্ছ ভয়ে বিষয় করিল অঙ্গীকার।*
*এ দুই প্রভাবে রাজ‍্য বৃদ্ধি হৈল তার।।*
*রাজা হর্ষ দিল রাজ‍্য পৃথক করিয়া।*
*রাজ‍্য ভোগ করয়ে কিঞ্চিৎ কর দিয়া।।*
*গৌড়ে রামকেলি গ্রামে করিলেন বাস।*
*ঐশ্বর্য‍্যের সীমা অতি অদ্ভুত বিলাস।।*
*ইন্দ্রসম সনাতন-রূপের সভাতে।*
*আইসে শাস্ত্রজ্ঞগণ নানা দেশ হৈতে।।*
*গায়ক বাদক নর্তকাদি কবিগণ।*
*সর্ব দেশী সকলে নিযুক্ত সর্বক্ষণ*।।
*নিরন্তর করেন অনেক অর্থ ব‍্যয়।*
*কোনরূপে কারো অসম্মান নাহি হয়।।*
*সদা-সর্বশাস্ত্র চর্চা করেন দুইজন।*
*অনায়াসে করে দোঁহে খন্ডন স্থাপন।।*
*ন‍্যায় সূত্র ব‍্যাখ‍্যা নিজকৃত যে করয়।*
*সনাতন-রূপ শুনিলে সে দৃঢ় হয়।।*
*ঐছে সবে সর্ব প্রকারেতে দৃঢ় হঞা।*
*সনাতন-রূপ গুণ গায় সুখ পাঞা*।।
*সর্বত্র ব‍্যাপিল এ দোঁহার গুণগান।*
*কর্ণাট দেশাদি হৈতে আইল বিপ্রগণ।।*
*সনাতন-রূপ নিজ দেশস্থ ব্রাহ্মণে*।
*বাসস্থান দিলা সবে গঙ্গা সন্নিধানে।।*
*ভট্ট গোষ্ঠী বাসে ভট্টবাটী নামে গ্রাম।*
*সকলে শাস্ত্রজ্ঞ সর্বমতে অনুপম।।*
*রামকেলি গ্রামে সে সকল বিপ্র লৈয়া।*
*ব‍্যবহার কার্য‍্য সব সাধে হর্ষ হৈয়া*।।
*🌻শ্রীরূপ-সনাতন ও বল্লভ (অমর-সন্তোষ ও অনুপম) গৌড়-রাজ হোসেন শাহের অমাত‍্য (মন্ত্রী) হয়ে রামকেলিতে পদার্পণ করেন।সহসা একদিন অত‍্যদ্ভুত স্বপ্ন দর্শন করে বিচলিত হন।স্বপ্নে যেই বিপ্র তাঁকে শ্রীমদ্ভাগবত অর্পণ করেছিলেন,সকালবেলা সেই বিপ্র সাক্ষাতে এসে শ্রীমদ্ভাগবত অর্পণ করলেন।তদবধি সনাতনের ভাবোচ্ছাস ঘটল।*
*🌷তথাহি ভক্তিরত্নাকরে প্রথম তরঙ্গে==*
*তদবধি সনাতন প্রেমযুক্ত মন।*
*শাস্ত্র চর্চা আরম্ভিল করিয়া যতন*।।
*গায়ক বাদক নর্তকারি আদিগণ।*
*সর্বদেশ হইতে তথা করে আগমন।।*
*কর্ণাট হইতে যত ব্রাহ্মণ আসিল।*
*ভট্টবাটী গ্রামে সর্বজনে স্থান দিল।।*
*এই ভট্টাচার্য্যগণের নামে নাম হৈল।*
*সবাসহ সনাতন আনন্দে মাতিল*।।
*দেবদ্বিজ বৈষ্ণবেতে শ্রদ্ধাযুক্ত হন*।
*নিভৃতে করিল গুপ্ত বৃন্দাবন রচন।।*
*কদম্ব কানন শ‍্যামকুন্ড স্থাপিল।*
*বৃন্দাবন লীলা স্মরি প্রেমেতে মাতিল।।*
*মদনমোহন বিগ্রহ করয়ে সেবন।*
*হেরিতে গৌরাঙ্গলীলা উৎকন্ঠিত মন।।*
*🌹এইভাবে সনাতন রামকেলিতে অবস্থান করছেন।সহসা সপার্ষদে শ্রীগৌরাঙ্গসুন্দর রামকেলিতে আগমন করলেন।*
      🙌🙏🙌🙏🙌🙏🙌🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ৩. শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



১. শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli1.html


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১. শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli1.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(০১)শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 *বৃন্দাবনীয়াং রসকেলিবার্তা কালেন লুপ্তাং নিজশোক্তি মুৎকঃ।*
*সঞ্চার্য‍্য রূপে ব‍্যতনোৎ পুনঃ সঃ প্রভুর্বিধো প্রাগিব লোকসৃষ্টিম।।*

*নানাশাস্ত্র বিচারনৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ,*
*লোকানাং হিতকারিনৌ ত্রিভুবনে মানৌ শরণ‍্যাকরৌ।*
*রাধাকৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিকৌ,*
*বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ।।*
*🙏ঈশ্বর যেমন বিশ্ব সৃষ্টির পূর্বে বিধাতায় শক্তি সঞ্চার করিয়েছিলেন, শ্রীকৃষ্ণচৈতন‍্যও তেমনি উৎকন্ঠিত হয়ে বৃন্দাবনের হারিয়ে যাওয়া রসলীলার কথা আবার জাগিয়ে তোলার জন‍্যে শ্রীরূপ গোস্বামীতে শক্তি সঞ্চার করিয়েছিলেন।*
*🌻শ্রীরূপ-সনাতনাদি গোস্বামীগণ নানাশাস্ত্র বিচার করে শ্রীরাধাগোবিন্দের শাস্ত্রীয় ভজন পদ্ধতি জনমানসে প্রতিভাত বা প্রতিফলিত করেন।*
*🌹সেই পরম করুণাময় শ্রীরূপ-সনাতনের লীলাভূমি রামকেলির মহিমা বর্ণনে প্রবৃত্তি হয়েছি।*
*🍀শ্রীশ্রীনিতাই গৌরাঙ্গসুন্দরের অহৈতুকী করুণায় "শ্রীপাদ রূপ সনাতনের রামকেলি লীলা" নামক গ্রন্থটি প্রণীত হল। "রামকেলি" গৌড়ীয় বৈষ্ণব জগতের একটি মহামহিম তীর্থ।শ্রীমন্মহাপ্রভুর পদস্পর্শে শ্রীরূপ, শ্রীসনাতন, শ্রীঅনুপম,শ্রীজীব গোস্বামীর মহিমত্বে,প্রভু নিত‍্যানন্দের পুত্র প্রভু বীরচন্দ্রের অপ্রাকৃত মহামহোৎসব লীলার প্রেমবৈচিত্র‍্যে ও অদ্বৈতাচার্য‍্যের পত্নী সীতাঠাকুরাণীর শিষ্য জঙ্গলীর অপার্থিব লীলায় রামকেলি মহামহিম তীর্থরূপ পরিগ্রহ করে চির গৌরবান্বিত হয়ে রয়েছে।জ‍্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলির মেলা বৃহত্তর সমাবেশ পূর্ব গৌরহরির পার্ষদবর্গের মহিমার ঐতিহ্য ধারণ করে রয়েছে।শ্রীসনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রীমদনমোহন জীউ মন্দিরের পূর্বদিকে শ‍্যামকুন্ড,তৎপার্শে রাধাকুন্ড,পশ্চিমদিকে চিত্রাকুন্ড, তারপর বিশাখাকুন্ড,চিত্রলেখাকুন্ড, সুদেবীকুন্ড-- এই অষ্ট সখীর কুন্ড আজও বতর্মান আছে,শ্রীপাদ সনাতন গোস্বামীর প্রেমানুরাগের ঐতিহ্য বহন করছে।ইহা ভিন্ন শ্রীমন্মহাপ্রভুর উপবিষ্ট স্থান তমাল বৃক্ষ,রূপসাগর প্রভৃতি আধ‍্যাত্মিক কৃষ্টি বিজড়িত মহামহিম স্থানগুলি মহাতীর্থ রামকেলির মহিমত্ত্বকে চির গৌরবান্বিত করে রেখেছে।আলোচ‍্য বিষয় রামকেলি গ্রামে শ্রীমন্মহাপ্রভু, শ্রীরূপ-সনাতন, শ্রীজীব গোস্বামী ও প্রভু বীরচন্দ্র এবং জঙ্গলীর লীলা কাহিনী বর্ণনা আছে।*
             *🙏গ্রন্থারম্ভ🙏*
*মহাতীর্থ রামকেলি মালদহ জেলায় অবস্থিত।মালদহ স্টেশন হতে রিক্সা বা টোটো করে রথবাড়ী মোড়,সেখান হতে বাস বা বহু গাড়িতে রামকেলি যাওয়া যায়।*
 *🌻শ্রীরূপ-সনাতন গোস্বামীর বংশ পরিচয় এইরকম=*
*🌺শ্রীলঘুতোষণী গ্রন্থে শ্রীজীব গোস্বামীপাদ নিজের বংশ পরিচয় বর্ণন করেছেন।তা হতে সংগ্রহ করে শ্রীনরহরি চক্রবর্তী শ্রীভক্তিরত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে বিস্তারিত ভাবে বর্ণন করেছেন।*
*"শ্রীসর্বজ্ঞ জগদগুরুর নাম বিপ্ররাজ।*
*মহাপূজ‍্য যজুর্বেদী গোত্র ভরদ্বাজ।।*
*সর্ববেদে অধ‍্যাপক মহাপরাক্রম।*
*কর্নাট দেশেতে রাজা নাহি তাঁর সম।।*
*সর্ব মহীপতি সদা পূজয়ে যাঁহারে।*
*যৈছে লক্ষ্মীবন্ত তাহা কে কহিতে পারে।।*
*তাঁর পুত্র অনিরুদ্ধদেব ইন্দ্র সম।*
*চন্দ্রেও করয়ে স্পর্ধা যশঃ সর্বোত্তম।।*
*মহীপতি পূজিত বেদজ্ঞ লক্ষ্মীবান*।
*পৃথিবীতে বিখ‍্যাত মহিষীদ্বয় তান।।*
*রূপেশ্বর হরিহর নামে পুত্রদ্বয়।*
*বহুগুণ সর্বত্র বিদিত অতিশয়।।*
*শাস্ত্রে বিচক্ষণ জ‍্যেষ্ঠপুত্র রূপেশ্বর*
*শাস্ত্রে মহাপ্রবীণ কনিষ্ঠ হরিহর।।*
*বিবাহ করিয়া দোঁহে দিয়া রাজ‍্যভার।*
*শ্রীকৃষ্ণের ধাম প্রাপ্তি হৈল পিতার।।*
*কতদিন পরে লোক সঙ্ঘ‍ট‍্য করিয়া।*
*লইল জ‍্যেষ্ঠের রাজ‍্য কনিষ্ঠ হইয়া।।*
*রাজ‍্য গেল রূপেশ্বর পত্নীর সহিতে।*
*অষ্ট অশ্বেযুক্ত আইলা পৌলস্ত দেশেতে।।*
*শিখরেশ্বর সখ‍্য তাতে সুখ পাই।*
*রূপেশ্বর দেব বাস করিলা তথায়*।।
*শ্রীরূপেশ্বরের পুত্র পদ্মনাভ নাম।*
*পরম সুন্দর সর্বগুণে অনুপাম।।*
*অঙ্গ সহ চতুর্বেদাদিক অধ‍্যয়নে।*
*পরম অপূর্ব যশ বিদিত ভুবনে।।*
*কি অপূর্ব পদ্মনাভ দেবের চরিত।*
*শ্রীজগন্নাথের প্রেমে সদা উল্লসিত।।*
*পদ্মনাভ নৃপ সে শিখর ভূমি হৈতে*।
*আইলেন গঙ্গাতীরে বাস স্পৃহা চিতে।।*
*নবহট্ট গ্রামে বাস কৈল মহাশয়।*
*নৈহাটী নাম যার সর্বলোকে কয়।।*
*তথা পদ্মনাভ দেব মহাহর্ষ চিতে।*
*শ্রীপুরুষোত্তম মূর্তি পূজয়ে যত্নেতে।।*
*করি যজ্ঞ উৎসব পরমানন্দ হৈল।*
*অষ্টাদশ কন‍্যা পঞ্চপুত্র জন্মাইল*।।
*শ্রীপুরুষোত্তম জগন্নাথ নারায়ণ।*
*মুরারি মুকুন্দ এই পুত্র পঞ্চজন।।*
*পুরুষোত্তম জ‍্যেষ্ঠ সর্ব কনিষ্ঠ মুকুন্দ।*
*সর্বাংশে প্রবীণ সর্বোত্তম গুণ বৃন্দ।।*
*শ্রীমুকুন্দ দেবের নন্দন শ্রীকুমার।*
*বিপ্রকুল প্রদীপ পরম শুদ্ধাচার।।*
*সদা যজ্ঞাদিক ক্রিয়া নিভৃতে করয়।*
*কদাচার জন স্পর্শে অতি ভীত হয়।।*
*যদি অকস্মাৎ কভু দেখয়ে যবন।*
*করে প্রায়শ্চিত্ত অন্ন না করে গ্রহণ।।*
*জ্ঞাতি বর্গ হইতে উদ্বেগ হৈল মনে*।
*ছাড়িলেন নবহট্ট গ্রাম সেই ক্ষণে*।।
         *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ২. শ্রীরূপ-সনাতন বংশ পরিচয় 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর রথাগ্রে নর্তন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/rath.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর রথাগ্রে নর্তন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/rath.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য_মহাপ্রভুর_রথাগ্রে_নর্তন:

বঙ্গবাসী গৌরগত প্রাণ ভক্তগণ শচীমায়ের আজ্ঞা নিয়ে এসেছেন নীলাচল পুরীতে জগন্নাথ সান্নিধ্যে। শুধুই কি জগন্নাথের সান্নিধ্য পেতে? না জগন্নাথ ছাড়াও আরেকজন আছে যে একসময়  নবদ্বীপে বাস করত।আজ সন্ন্যাসী হয়ে পুরীতে কাশীমিশ্রালয়-গম্ভীরা তে তিনি বিরাজ করছেন। তিনি নিমাই পণ্ডিত । তবে এখন কি আর তাকে সেই নামে ডাকা যাবে? তিনি এখন জগৎবাসীর কাছে পরিচিত শ্রীকৃষ্ণচৈতন্য  মহাপ্রভু নামে ।
বঙ্গবাসী ভক্তদের কাছে পেয়ে বিশেষত তাঁর দুই অভিন্ন তনু নিত্যানন্দ আর অদ্বৈত কে কাছে পেয়ে আনন্দ আর ধরে না। বৈষ্ণব সন্মিলন, ঝালি সমর্পণ, গুণ্ডিচা মার্জন পর্ব সুসম্পন্ন হয়েছে।ভক্তগণ জগন্নাথ দর্শনে আসেন না। তাদের মুখ্য উদ্দেশ্যই গৌরকে দেখা ।যখন ভক্তগণ সিংহদরজা পার হয়ে চলে যাচ্ছিল। তখন অট্টালিকার উপর থেকে প্রতাপরুদ্র জিজ্ঞেস করছেন ,এরা জগন্নাথ দর্শন না করে কোথায় যাচ্ছে? তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন এরা এসেছে গৌর দর্শনে ।এরা গৌরগত প্রাণ। গৌর ছাড়া কিছু জানে না ।তাই তারা আগে গৌরদর্শন করে গৌরকে নিয়ে তার আনুগত্যে জগন্নাথ দর্শন করবেন।

আজ আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি। জগৎবাসীর কাছে এই তিথি পূজ্য #রথযাত্রা_উৎসব নামে। নীলাচল-পুরীধামের এটাই মূল উৎসব।ভাগ্যবন্ত গৌরগণের সৌভাগ্যের কথা আর কি বলব? স্বয়ং ভগবানের সাথে তারা জগন্নাথের রথারোহণ দেখবে।গৌর কি আর তাদের কাছে ভগবান? গৌর তাদের প্রেমনিধি- ভালোবাসার ধন।সেই প্রেমনিধির সাথে প্রেমমধু আস্বাদন করবে ভক্ত-ভ্রমরেরা।

আনন্দে ব্যাকুল মহাপ্রভু আজ ব্রাহ্ম-মুহূর্তে ঘুম থেকে উঠে ভক্তদের সাথে স্নান সেরে ভোরের আলো ফুটতে না ফুটতেই  চলে এসেছেন শ্রীমন্দিরে। শ্রীমন্দিরের রীতি নীতি সমাপ্ত হবার পর শুরু হয়ে গেছে জগন্নাথের #পহণ্ডি_বিজয় উৎসব । জগন্নাথ এবার রত্নবেদী থেকে নেমে ধীরে ধীরে দয়িতাপতি সেবকদের কাঁধে চড়ে চলেছেন রথের দিকে। রথের দিকে যাবার সময় দয়িতাপতিরা কি সুন্দর ভাবে জগন্নাথ কে দোলাতে দোলাতে নিয়ে চলল। মনে হচ্ছে যেন জগন্নাথ হেলেদুলে যাচ্ছেন।এই দয়িতাপতিরা মত্তহাতীর মতো শক্তিশালী।কোনো কোনো দয়িতা পতি  জগন্নাথের কাঁধ ধরেছে , কেউ কেউ ধরেছে চরণ।জগন্নাথের কোমরে পট্টডোরী (একধরণের কাপড়) বাঁধা আছে।জগন্নাথের দুই পাশের দয়িতা পতিরা সেই পট্টডোরী ধরেছে। সেবার আতিশয্যে কখনো কখনো সেই পট্টডোরী থেকে তুলো বের হয়ে চারিদিক শুদ্ধ দুগ্ধ ফেননিভ হয়ে যাচ্ছে । প্রকৃতপক্ষে পট্টডোরি থেকে তুলো বের হয়না।একখানা করে গদি নিচে পাতা হয় তার উপরে জগন্নাথকে রাখা হয় সামনে আবার আরেকখানা গদি পাতা হয় তার উপরে যখন জগন্নাথ কে যখন রাখেন তখন সেগুলো ফেটে তুলো বেরিয়ে যায়।এইভাবে সেবকদের মাধ্যমে জগন্নাথের পহণ্ডি বিজয় হয় । জগন্নাথ ভক্তদের সাথে নিজ ইচ্ছায় এগিয়ে চলেছেন।যিনি অখিল ব্রহ্মাণ্ডের নাথ তাকে এগিয়ে নিয়ে যাবে কে? তিনি নিজ ইচ্ছায় সেবকের সাথে চলেছেন । "#বিশ্বম্ভর_জগন্নাথে_কে_চালাইতে_পারে?
#আপন_ইচ্ছায়_চলে_করিতে_বিহারে"।।

জগন্নাথ-বিশ্বম্ভর এগিয়ে চলেছেন রথের দিকে। আর গৌর-বিশ্বম্ভর সেই দৃশ্য দেখছেন দাড়িয়ে দাড়িয়ে।"

#দুই_বিশ্বম্ভর_দুই_মহাপ্রভু " 
একজন আরেকজনকে দেখতে রত্নবেদী থেকে নেমেছেন রাস্তায় । গম্ভীরা থেকে বেরিয়েছেন রাজপথে। শুধু কি মহাপ্রভু একা দেখছেন এই দৃশ্য? সাথে আছে ভক্ত বৃন্দ। আছে "#এক_অঙ্গ_ত্রিধা_মূর্তি"র বাকি দুইজন। প্রভু নিত্যানন্দ আর প্রভু অদ্বৈত।
 #নিতাই_গৌর_সীতানাথ এর যে ত্রিবেণী সঙ্গম একদিন ঘটেছিল নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে আজ সেই সঙ্গম আবার প্রকট হয়েছে পুরীধামে জগন্নাথ মন্দিরে।

"#অদ্বৈত_নিতাই_আদি_সঙ্গে_ভক্তগণ।
#সুখে_মহাপ্রভু_দেখে_ঈশ্বর_গমন।।"

নানা বাদ্যযন্ত্র বাজছে চারিদিকে। শঙ্খ ঘন্টা কাঁসর জগঝম্প। সেইসাথে মহাপ্রভুর মুহুর্মুহু 
 #মণিমা #মণিমা ধ্বনি । (মণিমা=প্রভু)।

মহাপ্রভু জগন্নাথ কে প্রভু বলে ডাকছেন। আজ আর তিনি শ্রীকৃষ্ণচৈতন্য সন্ন্যাসী নন। আজ তিনি বৃষভানু রাজনন্দিনী শ্রীরাধারাণী। তাঁর দয়িত গোবিন্দ রূপী জগন্নাথ আজ গুণ্ডিচা রূপী শ্রীবৃন্দাবনে চলেছেন। কতদিন পরে আবার প্রাণনাথকে নিজ কুঞ্জে পাবেন।তাই রাধাভাবে বিভাবিত মহাপ্রভু জগন্নাথ কে ডাকছেন মণিমা বলে। এমন সময়ে রাজা প্রতাপরুদ্রদেব এলেন "#পথ_সংমার্জন" করতে।জগন্নাথের রথের রাস্তায় চন্দন জল নিক্ষেপ করে সোনার ঝাঁটা দিয়ে সেই রাস্তা পরিষ্কার করছেন রাজা।(সে দেশীয় ভাষায় বলে ছেরা-পোহরা) যদিও রাজ সিংহাসনে বসে রাজত্ব সামলানোর দায়িত্ব যাঁর ওপরে সেই রাজার কাছে রাস্তা ঝাঁট দেওয়া অতি তুচ্ছ কাজ তুচ্ছ সেবা। আর এই তুচ্ছ সেবাতেই জগন্নাথ রাজার ওপর ভারী সন্তুষ্ট।আর রাজার এই তুচ্ছ সেবা দেখে মহাপ্রভুও যারপরনাই আনন্দিত।
"#মহাপ্রভুর_সুখ_হইল_সে_সেবা_দেখিতে।
#মহাপ্রভুর_কৃপা_পাইল_সে_সেবা_হইতে।।"

এদিকে রথের সাজ অতি চমৎকার । সুমেরু আকৃতির তিনটি রথ।তিনটি রথেই শতশত চামর শতশত উজ্জ্বল আয়না বিরাজিত।রথের উপরে পতাকা। রথের সামনে চাঁদোয়া টাঙানো।নানা চিত্র পট্টবস্ত্রে রথ সুশোভিত।লাল-হলুদ; লাল-সবুজ;লাল-কালো কত রঙ বেরঙের কাপড়ে রথ সুসজ্জিত । নামভেদেও রথের তিন নামকরণ।এবার ধীরে ধীরে সপার্ষদ  জগন্নাথ এগিয়ে চলেছেন রথের দিকে। মহাপ্রভু অনিমেষ নয়নে দেখছেন সেই দৃশ্য ।নন্দীঘোষ রথে জগন্নাথ;তালধ্বজ রথে বলরাম আর দেবদোলন রথে সুভদ্রা আর সুদর্শন।

"#লীলায়_চড়িল_ঈশ্বর_রথের_উপর।
#আর_দুই_রথে_চড়ে_সুভদ্রা_হলধর" ।।

পনের দিন অনবসরে জগন্নাথদেব দেবী লক্ষ্মীর সাথে নিভৃতে লীলাবিলাস করে আজ বেরিয়েছেন রাজপথে। ভক্ত কে দর্শন দিতে ; ভক্ত কে দর্শন করতে।রথে আরোহণ করেছেন প্রভু জগন্নাথ । রথ চলতে শুরু করেছে।রথের উপরে বসে জগন্নাথ সবাই কে দেখতে দেখতে এগিয়ে চলেছেন। গৌড়ীয়বৈষ্ণবদের আজ কি আনন্দ!! এত দিনের পথ পায়ে হেঁটে আসা সার্থক । স্বার্থক  কি জগন্নাথ কে দেখতে পেয়ে? না স্বার্থক হয়েছে গৌর আনুগত্যে জগন্নাথকে দেখতে পেয়ে । গৌড়ীয় বৈষ্ণবগণ রথের দড়ি স্পর্শ  করে রথ এগিয়ে নিয়ে চলেছেন। রথ কখনো দ্রুত এগোচ্ছে কখনো ধীরে। কখনো সম্পূর্ণ স্থির হয়ে যাচ্ছে রথ। জগন্নাথের এটাই ইচ্ছে । এইভাবেই উনি ভক্তদের নয়নমণি হয়ে ধীরে ধীরে এগোতে চাইছেন। মহাপ্রভু আনন্দে পরমানন্দ পুরী; ব্রহ্মানন্দ ভারতী সহ সমস্ত ভক্তদের নিজহাতে মালা চন্দন পরাচ্ছেন । নিজ হাতে পরাচ্ছেন তার অভিন্ন দুই সত্ত্বা - নিতাই চাঁদ কে আর অদ্বৈত প্রভু কে।
মহাপ্রভু এবার তার ভক্তদের চারটি সম্প্রদায়ে ভাগ করে দিলেন। প্রতি দলে ছয়জন করে মোট চব্বিশ জন কীর্ত্তনীয়া থাকবেন।প্রতি  দলে মৃদঙ্গ বাজাবেন দুইজন করে মোট আটজন।
                 --------------------------------------------
#প্রথম_সম্প্রদায়:
কীর্ত্তন করবেন - ১)দামোদর; ২)নারায়ণ; ৩)গোবিন্দ দত্ত; ৪)পাণিহাটির রাঘব পণ্ডিত এবং ৫)গোবিন্দানন্দ।
মূল কীর্ত্তনীয়া- স্বরূপ দামোদর গোস্বামী ।
নৃত্য করবেন- অদ্বৈত প্রভু ।

#দ্বিতীয়_সম্প্রদায়:
কীর্ত্তন করবেন -১)গঙ্গাদাস; ২)হরিদাস(ইনি নামাচার্য্য হরিদাস ঠাকুর নন); 
৩)শ্রীমান; ৪)শুভানন্দ; 
৫)শ্রীরাম পণ্ডিত ।
মূল কীর্ত্তনীয়া- নবদ্বীপের শ্রীবাস পণ্ডিত
নৃত্য করবেন- বৈষ্ণব নয়নমণি প্রভু নিতাই চাঁদ। 

#তৃতীয়_সম্প্রদায়:
কীর্ত্তন করবেন-১)বাসুদেব; ২)গোপীনাথ; ৩)মুরারি; 
৪)শ্রীকান্ত; ৫)বল্লভসেন
মূল কীর্ত্তনীয়া-নবদ্বীপের মুকুন্দ,
নৃত্য করবেন-নামাচার্য্য হরিদাস ঠাকুর

#চতুর্থ_সম্প্রদায়:
কীর্ত্তন করবেন-১)হরিদাস; ২)বিষ্ণুদাস; 
৩)রাঘব; 
৪)মাধব; 
৫)বাসুদেব ঘোষ
মূল কীর্ত্তনীয়া-গোবিন্দ ঘোষ,
নৃত্য করবেন- বক্রেশ্বর পণ্ডিত।

এছাড়াও আছে গৌড়বঙ্গ থেকে যাওয়া আরো তিন কীর্ত্তনীয়া সমাজ।রামানন্দ; সত্যরাজের নেতৃত্বাধীন #কুলীনগ্রামের_কীর্ত্তনীয়া_সমাজ।
 অদ্বৈত প্রভুর আনুগত্যে আসা #শান্তিপুরের_কীর্ত্তনীয়া_সমাজ।
এবং রঘুনন্দন;ঠাকুর নরহরির নেতৃত্বাধীন #শ্রীখণ্ডের_কীর্ত্তনীয়া_সমাজ। 
তাহলে মোট সাত সম্প্রদায় নিয়ে মহাপ্রভু রথযাত্রা উৎসব অবলোকন করছেন। যে চারটি সম্প্রদায় মহাপ্রভু নিজে তৈরী করেছেন সেই চার সম্প্রদায় জগন্নাথের  রথের আগে কীর্ত্তন করছেন। কুলীন গ্রাম আর শান্তিপুরের কীর্ত্তন সমাজ জগন্নাথের  রথের দুইপাশে কীর্ত্তন করছেন আর শ্রীখণ্ডের কীর্ত্তন সমাজ রথের পেছনে কীর্ত্তন করছেন।কীর্ত্তনানন্দে পুরীর রাজপথ আনন্দ উদ্বেলিত। সবার চোখে প্রেমাশ্রু।শুধু কৃষ্ণ নাম সংকীর্তনের ধ্বনিই দিগ্ দিগন্তে ব্যাপ্ত।অন্য বাদ্য যন্ত্রের শব্দ শোনা যায় না।মহাপ্রভু সাত সম্প্রদায়েই ঘুরে ঘুরে কীর্ত্তন করছেন। এমন এক সময়ে মহাপ্রভু একই সাথে  সাত সম্প্রদায়েই কীর্ত্তন করতে লাগলেন। প্রতি সম্প্রদায়ই ভাবছে মহাপ্রভু তাদের দলে কীর্ত্তনানন্দে বিভোর।
#আর_এক_শক্তি_প্রভু_করিলা_প্রকাশ।
#এককালে_সাত_ঠাঞি_করিল_বিলাস।।

#সবে_কহে_প্রভু_আছেন_মোর_সম্প্রদায়।
#অন্য_ঠাঞি_নাহি_যান_আমারে_দয়ায়।।

এইরূপে কীর্ত্তন হচ্ছে ।আর এমনসময়ে জগন্নাথের রথ থেমে গেল।আর এগোতে চায় না। মহাপ্রভুর এই কীর্ত্তন দেখে বোধকরি জগন্নাথ নিজেই স্তব্ধ হয়ে গেছেন। গৌররূপী শ্রীরাধার প্রেমানুভবে আজ জগন্নাথ রূপী কৃষ্ণ স্তব্ধ ।মহাপ্রভু অন্তরে অনুভব করছেন সেই রাসবিলাসের কথা।কীর্ত্তন করতে করতে মহাপ্রভু প্রেমাবেশে সাত সম্প্রদায়কে একত্রিত করলেন।হেমদণ্ড বাহু তুলে উদ্দণ্ড নৃত্য কীর্ত্তন চলতে লাগল।একবার কীর্ত্তন করছেন তো পরক্ষণেই জগন্নাথের দিকে মুখ করে বিষ্ণুপুরাণ উদ্ধৃত শ্লোকে স্তব করছেন।কখনো হাত জোড় করে শ্রীমদ্ভাগবতের শ্লোক পড়ে প্রণাম করছেন।একটা দড়ির অগ্রভাগে আগুন লাগিয়ে সেই দড়িটাকে যদি চক্রবৎ ঘোরানো যায় তাহলে চোখে ধাঁধা লেগে যাবে। মনে হবে শুধু যেন আগুনের গোলাটাই চক্রের মতো ঘুরছে।এই ঘূর্ণণ কে #অলাত_আকার বলা হয় । মহাপ্রভুর এই উদ্দণ্ড নৃত্য দেখে মনে হচ্ছে  যেন অলাত আকারে চক্র ঘুরছে। মহাপ্রভুর সারাদেহে পুলক ;কম্পাশ্রু আদি অষ্ট সাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে ।মাঝে মাঝে  কীর্ত্তনানন্দে মহাপ্রভু আছাড় খেয়ে মাটিতে পড়ে যাচ্ছেন।মনে হচ্ছে যেন একটা সোনার পাহাড় মাটিতে পড়ে যাচ্ছে । মহাপ্রভুর এই ভাব সংবরণের জন্য নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু মহাপ্রভু কে দুই হাত দিয়ে আগলে রেখেছেন। অন্যান্য ভক্তরাও মহাপ্রভু কে সংবরিত করতে ব্যস্ত । রাজা প্রতাপরুদ্রদেবও পাত্রমিত্র সহ দাড়িয়ে আছেন। এই সংকীর্তন দেখে রাজা প্রতাপরুদ্রদেবও স্তম্ভিত । স্তম্ভিত সার্বভৌম ভট্টাচার্য আর কাশীমিশ্র ।প্রভুর এই নৃত্য দেখে ভক্তগণ তো বটেই; স্বয়ং রথারূঢ় জগন্নাথও পুলকিত।শুধু জগন্নাথ নয়, সুভদ্রা বলরামের অন্তরেও উল্লাস ।
#সুভদ্রা_বলরামের_হৃদয়ে_উল্লাস।
#নৃত্য_দেখি_দুইজনার_শ্রীমুখেতে_হাস।।

ভাবাবেশে মহাপ্রভুর মুখের উচ্চারণ বিকৃত হয়ে যাচ্ছে । জগন্নাথ শব্দ উচ্চারণ করতে পারছেন না।'জজ গগ' বেরিয়ে আসছে মুখ থেকে।জগন্নাথের বিগ্রহেই মহাপ্রভুর নয়ন হৃদয় বিগলিত।কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন করে গোপিনীদের যে ভাব হয়েছিল আজ জগন্নাথ কে গুণ্ডিচা যেতে দেখে মহাপ্রভুর সেই ভাব।পরিশেষে গৌররূপী রাধা জগন্নাথ রূপী গোবিন্দের কাছে আত্মসমর্পণ করছেন । রথ এগিয়ে চলছে।গুণ্ডিচা মন্দিরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে তিনটি রথ। এসে দাঁড়ালেন সপার্ষদ গৌরহরি।রথযাত্রা উৎসব মহানন্দে মহাপ্রভু আস্বাদন করছেন। আর সেই আস্বাদনের ভাগ দিচ্ছেন ভক্তদের।কৃপার ভাণ্ডার আজ উন্মুক্ত । যে যত পারছে কৃপা লুটে নিচ্ছে। 
জয় নবদ্বীপচন্দ্র। জয় নীলাচলচন্দ্র।।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*

https://www.facebook.com/groups/1370545549769377/

*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




মহাপ্রভুর গুণ্ডিচা মার্জন লীলা 🏵️ আষাঢ়ী শুক্লা প্রতিপদ তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/gundicha.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
মহাপ্রভুর গুণ্ডিচা মার্জন লীলা 🏵️ আষাঢ়ী শুক্লা প্রতিপদ তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/gundicha.html 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*মহাপ্রভুর_গুণ্ডিচা_মার্জন_লীলা*

(আষাঢ়ী_শুক্লা_প্রতিপদ_তিথি )

শ্রীজগন্নাথদেব রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ দিলেন। প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে তাঁর শ্রীবিগ্রহ কে রথে আরোহণ করিয়ে তাঁর প্রাকট্য ভূমি গুণ্ডিচা-মন্দিরে আনয়ন করতে হবে।  শুক্লা দশমীতে পুনরায় রথে আরোহণ করিয়ে শ্রীমন্দিরে নিয়ে যেতে হবে। প্রসঙ্গত: এই গুণ্ডিচা মন্দিরেই জগন্নাথ দেব প্রকট হয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। তাই এই তিথিতে জগন্নাথ - বলরাম - সুভদ্রা - সুদর্শন এই চতুর্ধা মূর্তির অভিষেক করানো হয় ১০৮ কলস পবিত্র জল দিয়ে । তাই এই তিথির শুভ নাম স্নানযাত্রা । জগন্নাথের স্বপ্নাদেশ মতোই রাজা ইন্দ্রদ্যুম্ন আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সহ চতুর্ধা মূর্তিকে রথে আরোহণ করিয়ে গুণ্ডিচা মন্দিরে নিয়ে আসেন। এই উৎসবের ভুবনমঙ্গল নাম রথযাত্রা মহোৎসব । তারপর রাজা-রাজত্ব-রাজনীতির পরিবর্তন হয়।  বহু রাজার রাজত্বের পর এখন পুরীর রাজা গজপতি প্রতাপরুদ্রদেব । এই প্রতাপরুদ্রদেবের রাজত্ব কালেই পুরীধামে পদার্পণ করেন কলিযুগপাবনাবতার শ্রীমন্মহাপ্রভু। এই গুণ্ডিচা-মার্জন লীলা শ্রীমন্মহাপ্রভুর একান্ত নিজস্ব দান। ভক্তদের ভগবৎ সেবার যোগ্য করে তোলার জন্যেই মহাপ্রভুর এই লীলা।আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তে জগন্নাথদেব রথে চড়ে গুণ্ডিচা মন্দিরে যাবেন।সারাবছর গুণ্ডিচা মন্দির ধুলো বালিতে জমে থাকে। মহাপ্রভুর একান্ত ইচ্ছা যে, তিনি তার ভক্তদের সাথে গুণ্ডিচা মন্দির পরিষ্কার করবেন। কারণ মহাপ্রভুর কাছে গুণ্ডিচা মন্দির হলো শ্রীধাম বৃন্দাবন । দ্বারকাধীশ কৃষ্ণ পুনরায় বৃন্দাবনে ফিরে আসছেন। তাই বৃন্দাবন রূপী গুণ্ডিচা মন্দিরের জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করে জায়গাটি ভগবৎসেবার উপযুক্ত করে তুলতে হবে। কারণ ভগবৎ সেবার প্রধান শর্ত হল পরিচ্ছন্নতা। এই পরিচ্ছন্নতা আন্তরিক এবং বাহ্যিক উভয়তই। তাই মহাপ্রভু গুণ্ডিচা মার্জন করবেন। এই গুণ্ডিচাই সেই গুণ্ডিচা যেখানে ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করবেন। সুতরাং নিজের হৃদয় ক্ষেত্রকে সবার আগে পরিষ্কার করতে হবে। কলুষিত হৃদয়ে যেখানে সবসময় পরনিন্দা পরচর্চা হয় সেই হৃদয়ে ভগবান আসতে পারেন না। তাই নিজের হৃদয় কে সংশোধন করানোর শিক্ষা দিলেন মহাপ্রভু এই গুণ্ডিচা মার্জনের মধ্যে দিয়ে।মহাপ্রভুর অন্তরে অভিলাষ জেগেছে গুণ্ডিচা মন্দির পরিষ্কার করার।  রাজগুরু কাশীমিশ্র; জগন্নাথের পড়িছা পাত্র এবং সার্বভৌম ভট্টাচার্য কে নিজ অন্তরের অভিলাষ ব্যক্ত করলেন মহাপ্রভু। পড়িছা সেবক জানাল যে রাজার আদেশ হয়েছে মহাপ্রভুর ইচ্ছাকে যেন পূর্ণতা দেওয়া হয়। সুতরাং মহাপ্রভুর যখন গুণ্ডিচা মার্জনের ইচ্ছা হয়েছে, তখন সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। পড়িছা সেবক একথাও জানাল যে মন্দির পরিষ্কার করা মহাপ্রভুর কাজ নয়, তথাপি এটা তাঁর এক লীলা।প্রাণনাথ কে নিজের হাতে সেবা করে যে সুখ তা কি আর অপরের দ্বারা হয়!
 তাই মহাপ্রভু নিজেই এই সেবাটি গ্রহন করলেন।
মহাপ্রভুর আজ্ঞাক্রমে একশো নতুন ঘট আর একশো নতুন সংমার্জনীর  (ঝাঁটা) ব্যবস্থা করে দিল পড়িছা সেবক। রথযাত্রার আগের দিন মহাপ্রভু সকালবেলাতে উড়িয়া এবং গৌড়ীয়া উভয় ভক্তদের কপালে চন্দন পরালেন আর প্রত্যেকের হাতে দিলেন একটি করে নূতন ঝাঁটা ।তারপর ভক্ত সহ মহাপ্রভু এলেন গুণ্ডিচা মন্দিরে।প্রথমে  ঝাঁটা দিয়ে সমস্ত ধুলো-বালি পরিষ্কারের আদেশ দিলেন মহাপ্রভু । শুধু আদেশ দিলেনই না নিজেও ধুলো পরিষ্কার করতে লাগলেন।গুণ্ডিচা মন্দিরের ভিতর বাহির জগমোহন সমস্ত  পরিষ্কার হতে লাগল।তবে নীরব হয়ে কাজ করলে চলবে না। মুখে অনবরত কৃষ্ণ নাম করে যেতে হবে।এটাই মহাপ্রভুর আদেশ।

*#প্রেমোল্লাসে_শোধেন_লয়েন_কৃষ্ণ_নাম।#ভক্ত_গণ_কৃষ্ণ_কহে_করে_নিজ_কাম।*

 প্রাণনাথ আসবেন ভেবে মহাপ্রভু চোখের জলে সিংহাসন পরিষ্কার করতে লাগলেন। সাথে সাথে নিজের হৃদয় খানাও স্বচ্ছ বিধৌত হয়ে গেল। জগন্নাথ লুব্ধ হয়ে পড়লেন সেথায় আগমনের জন্য।জগমোহন পরিষ্কারের শেষে ভোগমন্দিরের ধুলো ঝাড়া শেষ হল।যত ধুলো ছিল সব একত্র করে নিজের বহির্বাসে নিয়ে তা বাইরে ফেলে দিলেন মহাপ্রভু।মহাপ্রভুর দেখাদেখি ভক্তগণও নিজের নিজের কাপড়ে ধুলো নিয়ে বাইরে ফেলতে লাগল।রঙ্গ রসিক মহাপ্রভু  এবার ভক্ত দের সাথে রসিকতা আরম্ভ করলেন। বলে বসলেন যে যত ধুলো বাইরে ফেলার জন্য  নিজের নিজের কাপড়ে জড়ো করতে পারবে তাঁর পরিশ্রমের পরিমাণ জানা যাবে। সমস্ত ভক্ত নিজ নিজ কাপড়ে ধুলো জড়ো করতে  লাগল। শেষে দেখা গেল সবার জমা করা ধুলোর থেকে মহাপ্রভুর জমাকরা ধুলোর পরিমাণ সবথেকে বেশি ।এইভাবে দুইবার ধুলো পরিষ্কার করার  পর মহাপ্রভু এবার জল আনতে  বললেন। যে একশো ঘটে জল রাখা ছিল সেই একশো ঘট এবার আনতে লাগল ভক্তগণ।

*#জল_আন_বলি_যবে_মহাপ্রভু_কহিল।
#তবে_শত_ঘট_আনি_প্রভু_আগে_দিল।*

মহাপ্রভু নিজে হাতে সেই ঘটের জল দিয়ে মন্দির পরিষ্কার শুরু করলেন।মন্দিরের মধ্যে বিরাজিত সিংহাসন; মন্দিরের উপরের ও নীচের ভিত এই সব স্থানে জল দিয়ে পরিষ্কার করলেন ।কোন ভক্ত কলসীতে জল এনে মহাপ্রভুর হাতে দিচ্ছেন আবার কেউ মহাপ্রভুর চরণে ঢেলে দিচ্ছে। কোনো ভক্ত আবার মহাপ্রভুর অলক্ষ্যে সেই চরণ ধোয়া জল  নিজে পান করছেন।মন্দিরের মধ্যে জল ঢেলে পরিষ্কার করা হলে প্রণালিকা (নর্দমা) খুলে দেওয়া হল।এবার মহাপ্রভু নিজের বস্ত্র দিয়ে সিংহাসন  মুছতে  আরম্ভ করলেন। আসলে এই গুণ্ডিচা মার্জনের মধ্যে দিয়ে মহাপ্রভু নিজের হৃদয় কে মার্জনের পদ্ধতি শেখালেন।

*#নির্মল_শীতল_স্নিগ্ধ_করিল_মন্দিরে।
#আপন_হৃদয়_যেন_ধরিল_বাহিরে।*
এই ভাবে ভক্ত সঙ্গে মহাপ্রভু গুণ্ডিচা মন্দির পরিষ্কার করলেন। তবে মহাপ্রভু তার ভক্তদের বারংবার মুখে কৃষ্ণ নাম করতে করতে কাজ করতে শিখিয়েছেন। হাতে কাজ মুখে নাম - এটাই মহাপ্রভুর আদর্শ ।

*#জল_ধরে ,#ঘর_ধোয় ,#করে_হরিধ্বনি।
'#কৃষ্ণ', '#হরি' #ধ্বনি_বিনা_আর_নাহি_শুনি।*
নিজে আচরণ করে জগৎবাসীকে দেখালেন ভগবত সেবার নিদর্শন।কারণ নিজে আচরণ করে না দেখালে যে কেউ তার এই শিক্ষা গ্রহণ করবে না। যে ভক্ত খুব ভালো ভাবে পরিষ্কার করেছে তার কাছে মহাপ্রভু প্রশংসা করলেন।
এইভাবে ভক্তদের সাথে মহাপ্রভু গুণ্ডিচামন্দির পরিষ্কার করলেন।জগমোহন, ভোগমন্দির,নাটশালা, পাকশালা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। জগন্নাথের আগমনের উপযুক্ত পরিবেশ গড়ে উঠল গুণ্ডিচা মন্দিরে।এমন সময়ে এক সরলমতি গৌড়ীয় বৈষ্ণব এক ঘট জল এনে মহাপ্রভুর পায়ের ওপর ঢেলে দিয়ে তার সামনেই সেই জল পান করতে লাগল। এই দেখে মহাপ্রভু অত্যন্ত দুঃখিত  হলেন।স্বরূপদামোদরকে ডেকে বললেন "এই দেখ স্বরূপ!  তোমার গৌড়ীয়ার ব্যবহার!ভগবানের মন্দিরে আমার পা ধুইয়ে দিয়ে সেই জল নিজে পান করল। এই পাপে আমার কোথায় গতি হবে?" স্বরূপদামোদর  মহাপ্রভুর প্রসন্নতার জন্য তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে গেলেন। পরে স্বরূপদামোদর মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, অজ্ঞজীব ক্ষমা করে দাও, তার কথায় মহাপ্রভু প্রসন্ন হলেন ও ক্ষমা করে দিলেন। গুণ্ডিচামন্দির পরিষ্কার অন্তে মহাপ্রভু আনন্দে নৃত্য আরম্ভ করলেন।ভক্তগণ মহাপ্রভুকে বেষ্টন করে নাম সংকীর্তন আরম্ভ করলেন।এমন সময়ে অদ্বৈত প্রভুর ছেলে গোপাল ভাবাবেশে মূর্চ্ছিত হয়ে পড়লেন। শ্বাস-প্রশ্বাস বন্ধ । অদ্বৈত প্রভু নিজ পুত্রের এই অবস্থা দেখে নৃসিংহদেবের মন্ত্র স্মরণ করে জলের ঝাপটা দিতে লাগলেন।তবুও গোপালের দেহে প্রাণের চিহ্ন নেই। মহাপ্রভু এবার গোপালের বুকে হাত দিয়ে "উঠহ গোপাল" বলে ডাকলেন। মহাপ্রভুর হস্তস্পর্শে  গোপালের দেহে আবার প্রাণ ফিরে এল।এখন গুণ্ডিচা মার্জন করতে গিয়ে সবাই পরিশ্রান্ত। একটু বিশ্রাম করেই ভক্তদের সাথে করে মহাপ্রভু চললেন ইন্দ্রদ্যুম্ন  সরোবরে। সেখানে জলকেলি অন্তে সকলে শুষ্ক বসন পরিধান করলেন। এরপরে ভোজনলীলা। বানীনাথ সবার জন্য মহাপ্রসাদের আয়োজন করেছিল।
কাশীমিশ্র এবং জগন্নাথের পড়িছা সেবক আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন।জগন্নাথের অন্ন-মহাপ্রসাদ পিঠা-পানা সব প্রচুর পরিমাণে উপস্থিত হল। অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু সহ সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু প্রসাদ পেতে বসলেন। হঠাৎ মহাপ্রভু খেয়াল করলেন তাঁর প্রিয় হরিদাস অনুপস্থিত । হরিদাস বলে ডাকতেই দূরে এককোণে বসে থাকা ঠাকুর হরিদাস এসে বললেন "প্রভু , তোমার ভক্তদের সাথে প্রসাদ পাবার যোগ্যতা আমার নেই। তুমি পেয়ে নাও। পরে তোমার অধরামৃত গোবিন্দ আমাকে দেবে।আমি আলাদা ভাবে প্রসাদ পেয়ে নেব"। অন্তর্যামী গৌরহরি হরিদাসের অন্তরের দৈন্য ভাব বুঝতে পারলেন।এরপর মহাপ্রসাদ ভোজন লীলা আরম্ভ হল। বৃন্দাবনে যমুনার তীরে বসে সেই পুলিন ভোজন লীলা পুনরায় প্রকট হল নীলাচলে।নানাবিধ প্রসাদের মধ্যে মহাপ্রভু শুধু লাফরা ব্যঞ্জন নিলেন আর পিঠা পানা অমৃত গুটিকা সমস্ত কিছু ভক্তদের বিতরণ করতে বললেন। তবুও কি ভক্তদের প্রাণ সন্তুষ্ট হয়, মহাপ্রভুর ঐটুকু প্রসাদ পাওয়া দেখে? কখনো জগদানন্দ পণ্ডিত কখনো  স্বরূপ দামোদর মহাপ্রভুর পাতে হঠাৎ করে প্রসাদ ঢেলে দিয়ে চলে যান।মহাপ্রভুও প্রসাদের অমর্যাদা হবে এই ভেবে সেই সমস্ত প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ পেতে পেতে কত কৌতুক হতে লাগল। কখনো গোপীনাথ আচার্য আর সার্বভৌম ভট্টাচার্য কৌতুক করেন তো কখনো আবার অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু কৌতুক করেন। সমস্ত কিছুতেই গৌরহরি পরিতুষ্ট । ভোজন সমাপ্ত করে "#হরিবোল" ধ্বনি করে সবাই উঠলেন। যারা এতক্ষণ প্রসাদ পরিবেশন করছিলেন, তাঁরা এবার প্রসাদ পেতে বসলেন। তাদের প্রসাদ পাওয়া হয়ে গেলে পূর্ব প্রতিশ্রুতি মতো গোবিন্দ মহাপ্রভুর অধরামৃত জগন্নাথের মহাপ্রসাদ হরিদাস কে দিয়ে এলেন। হরিদাস পরমানন্দে প্রসাদ পেলেন। সম্পূর্ণ হলো গুণ্ডিচা মন্দির মার্জন উৎসব । উড়িষ্যা রাজ্যে এই উৎসব "#ধোয়াপাখলা" নামে পরিচিত । এইদিন সন্ধ্যায় সপার্ষদ  মহাপ্রভু  চললেন জগন্নাথের নেত্রোৎসব দর্শন করতে । প্রায় পনেরো দিন অনবসর এরপর আজ জগন্নাথদেব পুনরায় ভক্তদের দর্শন দেবেন।

ত্রিকাল সত্য গৌর লীলা । লীলার কখনো পরিসমাপ্তি ঘটে না। প্রকটে অপ্রকটে আজও লীলা চলছে এবং চলবেও। আজ মহাপ্রভু আবার গুণ্ডিচা মার্জন করতে আসবেন। ভাগ্যবান ভক্ত প্রভু কে দর্শন করতে পারবে। কারণ 
*#অদ্যাপিহ_সেই_লীলা_করে_গোরারায়।
#কোনো_কোনো_ভাগ্যবান_দেখিবারে_পায় "।।*
*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শ্রীগম্ভীরা মঠে ঝালি সমর্পণ উৎসব ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস এবং শ্রী দীপ বাগুই একত্রে 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/gambhira.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীগম্ভীরা মঠে ঝালি সমর্পণ উৎসব ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস এবং শ্রী দীপ বাগুই একত্রে 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/gambhira.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীগম্ভীরা_মঠে_ঝালি_সমর্পণ_উৎসব

প্রাণগৌর সন্ন্যাসী হয়েছে। কতদূরে আছে।কোথায় নবদ্বীপ কোথায় পুরী! বঙ্গদেশের মত সুজলা সুফলা দেশ তো আর নয়। বিশাল সমুদ্রের তীরের বালি কখনো তপ্ত ।পায়ে ফোসকা পড়ে যায়।কতকষ্টে আছে আমার গৌর!
এই আর্তি নবদ্বীপের তথা গৌড় বঙ্গের ভক্তদের! এই আর্তি গৌরপার্ষদ দের। প্রভুকে দেখতে যে মন চায় তাদের। কতদিন দেখেনি তারা ঐ চাঁদবদন।
রথযাত্রা উৎসব পুরীর তথা উড়িষ্যার সর্বশ্রেষ্ঠ উৎসব। জগন্নাথত্রয়ী রথারূঢ় হবেন।ভক্তদের দেখবেন।ভক্তরাও দেখবে।ব্যাস। এইতো সুযোগ।

চলো তবে নীলাচলে।প্রাণ গৌর দেখব বলে চলো তবে নীলাচলে।
শচীমায়ের অনুমতি নিয়ে নবদ্বীপ থেকে রওনা হলেন মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদগণ।অতিবৃদ্ধ অদ্বৈত প্রভু চলেছেন সীতা ঠাকুরাণিকে নিয়ে । শ্রীবাস পণ্ডিত চলেছেন মালিনী দেবীকে নিয়ে । সস্ত্রীক চলেছেন শিবানন্দ সেন। আছেন মুরারি গুপ্ত মুকুন্দ বাসুঘোষ। আছেন ঠাকুর হরিদাস আর অভিন্নতনু নিতাইচাঁদ ।

আরো আছেন দুইজন। নবদ্বীপের শ্রীধর পণ্ডিত আর পানিহাটির রাঘব পণ্ডিত। চোখের জল বাঁধ মানে না তাদের। একদিন নবদ্বীপের রাস্তায় নিমাই পণ্ডিত শ্রীধরের থেকে থোড় মোচা কেড়ে খেয়েছিলেন।সেসব মনে পড়ছে শ্রীধরের।তাই প্রাণের প্রাণ গৌরহরিকে দেখতে যেতে সাথে নিয়েছে চাষের থোড় মোচা লাউ আরো কত কি !! পথ প্রায় আঠারো দিনের।তাতে কি? প্রভুর নাম মুখে নিয়ে জিনিসপত্র  মাথায় নিয়ে এগিয়ে যাব- শ্রীধরের পণ।
আর পানিহাটির রাঘব পণ্ডিত!  তাঁর সৌভাগ্যের তুলনা নেই।তাঁর ঘরে মহাপ্রভু সদা বিরাজমান।নিজমুখেই বলেছেন গৌরহরি।সেই রাঘব পণ্ডিতের একবোন আছেন।দময়ন্তী ঠাকুরাণি।গৌরে তাঁর বড় প্রীতি।নিজে হাতে কত কি বানিয়েছেন।আলাদা আলাদা পাত্রে রেখেছেন কত খাদ্যদ্রব্য।সব খাবারের গুণাগুণ বিচার করে তবেই দিয়েছেন। কোনো খাবার মাটির পাত্রে; কোনোটা বা কলা পাতাতে মুড়ে। কোনোটা শালপাতার আবরণে। যে পাত্রে যে খাবারের গুণ থাকবে সেই পাত্রে সেই খাবার। গৌর আমার সারাবছর ধরে খাবেন সেইসব প্রীত দ্রব্য ।পাত্রে বেঁধে ভালো করে মুড়ে দিয়েছে।যাতে মাথায় নিয়ে যেতে সুবিধা হয়।
বাৎসল্যময়ী দময়ন্তী দেবী!
কী কী খাবার দিয়েছেন?? তাহলে তো কবিরাজ গোস্বামী র পদাঙ্ক অনুসরণ করতেই হয়। দেখি তবে--

অপরূপ ভক্ষ্যদ্রব্য প্রভুর যোগ্যভোগ।
 বৎসরেক প্রভু যেন করেন উপভোগ।।

আম্রকাসুন্দি, ঝালকাসুন্দি, আদাকাসুন্দি আর।
 লেবু আদা আম্রকলি বিবিধ প্রকার।।

আমসি আম্রখণ্ড আর তৈলাম্র আমতা।
 চূর্ণ করি দিয়াছেন পুরাণ শুকুতা।।

 __বাৎসল্যবতী দময়ন্তী
আম দোষ নাশিবে বলে__ বাৎসল্যভাবে দিয়াছেন

চূর্ণ করি দিয়াছেন পুরাণ শুকুতা।।

শুকুতা বলি' অবজ্ঞা না করিহ চিতে।
 শুকুতায় যে প্রীতি প্রভুর নহে পঞ্চামৃতে।।

 ধনিয়া মহুরী তণ্ডুল চুর্ণ করিয়া।
লাড়ু বান্ধি দিয়াছেন চিনি পাক দিয়া।।

 শুঁটিখণ্ড লাড়ু হয় আম পিত্তহর।
 পৃথক পৃথক বাঁধা আছে কুথলি ভিতর।।

 কোলি-শুঁটি, কোলিচুর্ণ, কোলি খন্ড আর।
 কত নাম লব যত প্রকার আচার।।

 নারিকেল খন্ড আর নাড়ু গঙ্গাজল। 
চিরস্থায়ী খণ্ড বিকার দিয়েছে সকল।।

শালিকা চুটি ধান্যের আতপ চিঁড়া করি।
দিয়াছেন বড় বড় কুথলিতে ভরি।।

 কতক চিঁড়া হুড়ুম করি ঘৃতেতে ভাজিয়া।
 চিনি পাকে লাড়ু কৈল কর্পুরাদি দিয়া।।

 শালি তণ্ডুল ভাজা চূর্ণ করিয়া।
 ঘৃত সিক্তে লাড়ু কৈল চিনি পাক দিয়া।।

 কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসবাস।
চুর্ণ করি নাড়ু কৈল পরম সুবাস।।

 কভু নাহি জানি নাম এ জন্মে যাহার।
 ঐছে নানা দ্রব্য দিল সহস্র প্রকার।।

 গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া।
 পাপড়ী করিয়া দিল গন্ধদ্রব্য দিয়া।।

 কহিতে না পারি নাম কতেক প্রকার।
 দিয়াছেন দময়ন্তী প্রীতি উপহার।।

হেন মতে রাঘব-পন্ডিত ঝালি সমর্পিল।
 ভোজন গৃহের কোণে গোবিন্দ রাখিল।।
--------------------------------------------------------------------
পানিহাটিবাসী রাঘবপন্ডিত প্রতি বৎসরই রথের আগে আসতেন মহাপ্রভুর কাছে‌ তার সাথে সংরক্ষিত সম্পূট মধ্যে__ সুব্যবস্থাপিত দীর্ঘস্থায়ী বিবিধ নাড়ু,খণ্ড, মোরব্বা, আচার,কাসন্দি, আমসত্ত্ব, তেতো পাটপাতা-চূর্ণ হতে মহাপ্রভুর শৌচাদির পর ব্যবহারের অনুকূলে কর্পূরবাসিত গঙ্গামৃত্তিকায় তৈরি 'পাপড়ি'ও থাকতো। রাঘব স্বয়ং এগুলো সমর্পন করতেন শ্রীমন্মহাপ্রভুর সেবক শ্রীগোবিন্দদাসকে । এই প্রীতি দ্রব্য সমূহ তৈরি করতেন রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী ঠাকুরানি । গৌর সেবার জন্য তিনি সদা বাৎসল্যময়ী।
 
মাত্র রাঘবই নহেন, অপর অপর ভক্তরাও আনতেন নানা সুস্বাদু দ্রব্যাদি। ভালোবাসাভরা সেই দানে আর গ্রহণে পরিমণ্ডল হয়ে উঠত অবাধ আনন্দময়, যা একান্তই অনির্বচনীয়। রাঘবের ঝালিসমর্পণের কালে, অতি দৈন্যে গৌরজন শ্রীধরপন্ডিত দাঁড়িয়ে আছেন একপাশে, সংকুচিত অন্তরে। মনে মনে গনছেন, রাঘবের এই সুস্বাদু উত্তম সেবোপচারের পাশাপাশি নবদ্বীপ হতে আনীত সামান্য থোড়মোচা, কেমন করে দিব আমি।

 ঐতিহাসিক 'ঝালিসমর্পন' অনুষ্ঠানটিকে পুঁথির পাতা হতে, সবার সামনে নিয়ে এসেছিলেন বড় বাবাজি ও বাবাজি মহাশয়ের(শ্রীপাদরামদাস বাবাজী মহাশয়) যৌথ উদ্যোগে,১৩০১সনে ভক্ত-সম্মেলন ও গুণ্ডিচামন্দির মার্জন শুরু হলেও বিধিবদ্ধভাবে ঝালি-সমর্পণ লীলার শুভারম্ভ হয় ১৩০৮ বঙ্গাব্দে। প্রথমতঃ বড় বাবা ও পরে বাবাজি মহাশয় অনুভবের মনিকোঠায় বসে এ কীর্তন করতেন। করুণরসের অথৈ প্লাবনে সব হোত একাকার! আবহ নিথর!বাতাসও বুঝি দাঁড়িয়ে পড়েছে, সে বিরহোচ্ছ্বাসের ব্যঞ্জনানুভবে। এই ঝালি-সমর্পণ অনুষ্ঠানের পরদিনই শ্রীজগন্নাথের গুণ্ডিচামন্দির মার্জনোৎসব।

*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*
*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
*🌹🪴🙏🪴🌹*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

শ্রীজগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে উড়িয়া গৌড়ীয়া মিলন 🏵️ আষাঢ়ী কৃষ্ণা চতুর্দশী ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস এবং শ্রী দীপ বাগুই একত্রে 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/gouriyo.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীজগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে উড়িয়া গৌড়ীয়া মিলন 🏵️ আষাঢ়ী কৃষ্ণা চতুর্দশী ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস এবং শ্রী দীপ বাগুই একত্রে 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/gouriyo.html 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ Gopisharan.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*ভক্ত সম্মেলন*

(আষাঢ়ী_কৃষ্ণা_চতুর্দশীতে_সিংহদ্বারের_সামনে_উড়িয়া_গৌড়ীয়া_মিলন)

মহাপ্রভু দক্ষিণদেশ থেকে ফিরে এসেছেন।রাজা প্রতাপরুদ্র রাজগুরু কাশীমিশ্রের বাড়ির ছোট একটি প্রকোষ্ঠে মহাপ্রভুর থাকার বন্দোবস্ত করে দিলেন।যদিও রাজা প্রতাপরুদ্রদেব কে মহাপ্রভু এখনও প্রত্যক্ষে  দর্শন দেন নাই, তথাপি রাজা প্রবল অনুরাগ বসত মহাপ্রভুর সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করলেন।কাশীমিশ্রের বাড়ির ঐ প্রকোষ্ঠের নাম গম্ভীরা।মহাপ্রভু এখন থেকে গম্ভীরাতেই অবস্থান করতে লাগলেন ।মহাপ্রভু ফিরে এসেছেন পুরীতে - এই সংবাদ জানানো দরকার নবদ্বীপবাসী ভক্তগণকে।বিশেষত  শচীমাতা ও অদ্বৈত প্রভু দুজনেই বড় ব্যাকুল মহাপ্রভুর প্রত্যাবর্তনের সংবাদ শোনার জন্য।নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত,মুকুন্দ দত্ত  আর দামোদর পণ্ডিত এই চারজনে মিলে মহাপ্রভুর দক্ষিণভ্রমনের সঙ্গী কালাকৃষ্ণদাসকে পাঠালেন নবদ্বীপে।মহাপ্রভুর আগমনের খবর শুনেই নবদ্বীপবাসী গৌরগত প্রাণ ভক্তদের হৃদয়ের  তাপ শান্ত হল। শচীমাতা,দেবী বিষ্ণুপ্রিয়া এবং অদ্বৈত প্রভু অত্যন্ত আনন্দিত হলেন খবর শুনে। 

  সামনেই রথযাত্রা উৎসব আগত।পুরীতে সাজো সাজো রব। গৌড়মণ্ডলবাসী ভক্তদের মন উতলা হয়ে উঠল মহাপ্রভুকে দর্শনের জন্য,আনুসঙ্গে জগন্নাথের রথযাত্রা  দর্শনও হয়ে যাবে।

 

শচীমাতার আজ্ঞা লইয়া, সকল ভকত ধাইয়া,
চলিলেন নীলাচল-পুরে।
 শ্রীনিবাস গঙ্গাদাস, অদ্বৈত আচার্য-পাশ, মিলিলা সকল সহচরে।।

নিতাই-অদ্বৈত-সঙ্গে, মিলিলা-কৌতুক-রঙ্গে, নীলাচল পথে চলি যায়।
 অতি উৎকন্ঠিত মনে, হেরিতে গৌরাঙ্গ-ধনে, অনুরাগে আকুল-হিয়ায়।

(প্রথমবারে ভক্তগণ সঙ্গে নিত্যানন্দ প্রভু ছিলেন না। তিনি তখন নীলাচলে অবস্থান করছিলেন। পরবর্তীকালে নিতাইচাঁদ তাদের সঙ্গে গিয়েছেন। মহাজনী পদে সেই পরেরবারের বর্ণনা আছে।প্রত্যেকবার এক তিথিতেও আসেন নাই।কোন বার এসে স্নানযাত্রা দর্শন করেছেন। কোন বার পরে এসেছেন।)

মধু-মাখা কন্ঠে, প্রাণ মাতানো সুরে, সকল ভক্তগন কীর্তন করতে করতে চলেছেন। অদ্বৈত প্রভু মাঝে নৃত্য করছেন।
  পানিহাটির রাঘব পণ্ডিত;  কাঁচড়াপাড়ার শিবানন্দ সেন;  অদ্বৈত আচার্যের সাথে স্ত্রী সীতা ঠাকুরানী;  শ্রীবাস পণ্ডিত, যাঁর অঙ্গনে একদিন নিমাই পণ্ডিত নাম সঙ্কীর্ত্তন রস আস্বাদন  করেছিলেন। আজ আর সে নিমাই পণ্ডিত নয় তাঁর নাম হয়েছে শ্রীকৃষ্ণচৈতন্য । সেই শ্রীবাস পণ্ডিত চলেছেন স্ত্রী মালিনী ঠাকুরানী কে সাথে নিয়ে। চললেন আরো কত শত ভক্ত - বক্রেশ্বর পণ্ডিত; আচার্য বিদ্যানিধি; পুরন্দর পণ্ডিত;গঙ্গাদাস পণ্ডিত; শঙ্কর পণ্ডিত;মুরারি গুপ্ত; নৃসিংহানন্দ ব্রহ্মচারী;গোবিন্দ ঘোষ; মাধব ঘোষ; বাসু ঘোষ;! বাসুদেব দত্ত;কুলীন গ্রামের সত্যরাজ খান ;মুকুন্দ দাস; শ্রীখণ্ডের নরহরি ; রঘুনন্দন; চিরঞ্জীব। আর কেউ নেই ?আছেন। আরেকজন আছেন। প্রত্যহ তিনলক্ষ নাম জাপক গৌরপ্রিয় শ্রীহরিদাস ঠাকুর।তিনিও এসেছেন তাঁর আরাধ্য নিধি দর্শনে।
গৌর গুনে কাঁদতে কাঁদতে সকলে  আঠারো নালার কাছে এসে পড়লেন।
মহাপ্রভু গম্ভীরায় বসেছিলেন, 
স্বরূপ-দামোদর, রায় রামানন্দ সাথে। হঠাৎ নামের ধ্বনি শ্রবণে প্রবেশ করল।
 চমকে উঠলেন মহাপ্রভু।
অপরূপ নামের ধ্বনি শোনা যায়!
 ঐ যে আঠারনালার পথে!
 ঐ ধ্বনি চঞ্চল করলো আমায়।
 মনে হয় আসছেন শান্তিপুরনাথ!
 আমার - গৌড় দেশের ভক্ত সাথে।
নইলে এমন নামের ধ্বনি কেবা করে? 
আমার গৌড় দেশের ভক্ত বিনে?
স্বরূপ দামোদর আর গোবিন্দ কে দিয়ে মালা পাঠিয়ে দিলেন। প্রথমে স্বরূপ দামোদর স্বাগত-সৎকার করে অদ্বৈত প্রভু কে মালা পরালেন। পরে গোবিন্দও মালা পরালেন। সব ভক্তবৃন্দদের মালা পরিয়ে আহ্বান করে নিয়ে আসছেন।

 মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না।
 গৌর রাজ্যের বিপরীত রীতি ।

আজ সিন্ধু ধাইছে ব্যাকুল প্রাণে - মিলি বারে নদ-নদী সনে।
সিন্ধু ধাইছে উজান পানে - মিলিবারে নদ-নদী সনে।
 গৌর রাজ্যের বিপরীত রীতি।

 গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে
 নিত্যানন্দ গদাধর শ্রীপুরীগোসাঞি।
চলিলেন আনন্দে কাহারো বাহ্য নাই।।

সার্বভৌম জগদানন্দ কাশীমিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, রায় রামানন্দ প্রভৃতি সকলেই মহাপ্রভুর সঙ্গে চললেন।জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে এসে মিলন হল। দীর্ঘদিন পরে মহাপ্রভুর দর্শন পেয়ে সকল ভক্তবৃন্দ স্তম্ভ ভাব প্রাপ্ত হল।
কারো পা চলে না- না চলে পা, না সরে রা।
 সবে হল থকিত পারা, ঠউর হারা, না চলে পা, না সরে রা। সবার-ই নয়নে ধারা।

অপরূপ সে মিলন রঙ্গ।
কেউ কিছু বলতে নারে, 
দূরে পরস্পর হেরে _ সবার প্রেমে কণ্ঠরোধ হল।
পুনরায় মহাপ্রভু সব ভক্তবৃন্দকে নিজহস্তে মালাচন্দন পরালেন। সবাইকে প্রেমালিঙ্গন প্রদানে তাদের তপ্ত হৃদয় শান্ত করলেন।

সকলকে নিয়ে মহাপ্রভু গম্ভীরা আসলেন। মহাপ্রসাদ আসলো ।সবাইকে মহাপ্রভু নিজহস্তে পরিবেশন করে পূরণ করে পাওয়ালেন।

রাজা প্রতাপরুদ্র অট্টালিকার উপর থেকে দর্শন করছিলেন। গৌড়ীয় ভক্তবৃন্দের অদ্ভুত তেজোময় স্বরূপ। দর্শন করে গোপীনাথ আচার্য কে জিজ্ঞাসা করলেন, এত মহাপ্রসাদ যাচ্ছে কোথায়? ধামে আসলে তো ক্ষৌর, উপবাস করতে হয়।  আচার্য বলছেন শাস্ত্রে ক্ষৌর এবং উপবাসই বিধান আছে। যেখানে মহাপ্রসাদ নেই সেখানে। এক তো মহাপ্রসাদ, দ্বিতীয় মহাপ্রভুর নিজহস্তে পরিবেশন। এত বড় লাভ ছেড়ে কি কেউ উপবাস করে! 
শুনে রাজা আনন্দিত হলেন।সেবককে আজ্ঞা দিয়ে সমস্ত গৌড়মণ্ডলবাসী ভক্তগণের থাকবার বাসা-ঘর ব্যবস্থা করে দিলেন। যাতে কারো কোন প্রকার অসুবিধা না হয়।
~~~~~~~~~~~~~~~~~~~~

(এখন পর্যন্ত এই লীলা অপতিত ভাবে হয়ে আসছে। বৈষ্ণবাচার্য্য শ্রী রাধারমণ চরণ দাস বাবাজী মহারাজের আনুগত্যে শ্রীশ্রীবরাহনগর পাঠবাড়ী আশ্রম থেকে সমস্ত ভক্তবৃন্দ সাথে পুরীতে গিয়ে ভক্ত সম্মেলন, ঝালি সমর্পণ, গুণ্ডিচা মার্জন  ইত্যাদি লীলা কীর্তন করেন। ভক্তগণ  প্রত্যক্ষ রূপে আস্বাদন করেন।)

*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds