শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩৫. লছমীনারায়ণ বংশ তালিকা 🏵️ নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৪. বৈষ্ণব----কুলঞ্জী 🏵️ নাগা বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob134.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৫. লছমীনারায়ণ বংশ তালিকা 🏵️ নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*******************************
*☘আবার বঙ্গদেশে পৃথক কোন নিমাৎ সম্প্রদায়ও নাই।নিমাতের সংখ্যা দাক্ষণাত‍্যে দেখা যাঁরা বঙ্গদেশে এসে বাস করেছিলেন,তাঁরা আচারে ব‍্যবহারে এক্ষণে গৌড়ীয় বৈষ্ণবেরই অন্তর্ভুক্ত। অতএব আলোচ‍্য গৌড়াদ‍্য-বৈষ্ণব সমাজ এইরকম বিভিন্ন শ্রেণীতে বা থাকে বিভক্ত হয়ে পড়বার কারণ অনুসন্ধান করলে আমরা দেখতে পাই, স্বদেশ, স্বজাতিবর্গকে পরিত‍্যাগ করে ভিন্ন দেশে বাস,কৌলিক মত ও ধর্ম পরিত‍্যাগ করে ভিন্নমত গ্রহণ ও ভিন্ন গুরুর শিষ‍্যত্ব স্বীকার ও বৈবাহিক আদান-প্রদানই এইরকম পৃথক শ্রেণী হবার কারণ। বাংলার অধিকাংশ গৃহী বৈষ্ণব যে এইরকম ভিন্ন ভিন্ন সময়ে এসে বাস করেছিলেন, এবং তাঁদের অনেকেই দ্বিজাতিবর্ণ, তার দৃষ্টান্ত স্বরূপ কতিপয় দিগ্ দর্শন করা যাচ্ছে। খোঁজ করলে বাংলার প্রত‍্যেক জেলায় এইরকম শত সহস্র গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণবের পরিচয় সংগৃহীত হতে পারে।মেদিনীপুর জেলায় এই সব বৈষ্ণবের সংখ‍্যা বেশী বলে মহাত্মা (Risley) রিজলি সাহেবও অন‍্যান‍্য উপশ্রেণীর বৈষ্ণব হতে এই শ্রেণীর বৈষ্ণবদের পার্থক্য সূচিত করে লিখতে বাধ‍্য হয়েছেন--" In the District of Midnapore, the Organization of the Baishtam Caste seems to differ in some points from that described above. Two endogamous classes are very recognized (1) Jati-baishnab consisting of those whose conversion to Baishnavism dates back beyond living memory and (2) Ordinari Baishnabs called also "Bhekdhari" who are supposed to have adopted Vaishnavism at a resent date."*
*☘অতএব আশা করি,এইরকম সিদ্ধবংশীয় প্রসিদ্ধ শ্রীপাটের প্রাচীন সদাচারী গৃহস্থ বৈষ্ণব মাত্রেই স্ব স্ব বংশের বিবরণ লিখে পাঠিয়ে গ্রন্থকারকে উৎসাহিত করবেন।সে সব বিবরণ পরবর্তীকালে সংস্করণে গ্রন্থ মধ্যে সন্নিবেশিত করা হবে। অথবা গ্রন্থের পরিশিষ্ট আকারেও মুদ্রিত হতে পারবে।গ্রন্থের কলেবর বৃদ্ধি ভয়ে সংক্ষেপে কয়েকটি বৈষ্ণব পরিচয় প্রদত্ত হচ্ছে।*
*🙏শ্রীযুক্ত গোষ্ঠ বিহারী অধিকারী। সাং-- ভীমপুর, তারকেশ্বর, হুগলী।*
*🌺খৃষ্টীয় ১৬৩৬ (কেউ কেউ সন ১০৪১ সাল বলেন) রাজা বিষ্ণুদাস রামনগরে রাজত্ব করেন।ক্রফোর্ড সাহেব হুগলী জেলার ইতিহাসে লিখেছেন, খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দের প্রথমার্ধে অযোধ‍্যা প্রদেশে কালিঙ্গড় নামক জায়গায় বিষ্ণুদাস নামে এক বিষ্ণুভক্ত ক্ষত্রিয় রাজা বাস করতেন। তিনি অযোধ‍্যার নবাবের অত‍্যাচারে প্রপীড়িত হয়ে জেলা হুগলী হরিপালের নিকটবর্তী রামনগর গ্রামে এসে বাস করেন।তাঁর সঙ্গে তদনুগত তদ্দেশবাসী বহু ব্রাহ্মণ,ক্ষত্রিয় ও বৈশ‍্য এসেছিলেন। ইঁনারা দুই ভাই।কনিষ্ঠ ভারামল্ল, জ‍্যেষ্ঠ বিষ্ণুদাস। রাজা বিষ্ণুদাস শ্রীশালগ্রাম গলায় বেঁধে নবাবের কাছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পাঁচশ বিঘা জমি জায়গীর প্রাপ্ত হন। কিন্তু বিষয় সম্পত্তির ভার ভাই ভারামল্লের হাতেই ন‍্যস্ত(সমর্পিত)থাকে,রাজা বিষ্ণুদাস সর্বদা শ্রীভগবানের নাম চর্চায় নিমগ্ন থাকতেন।লছমীনারায়ণ নামে উক্ত বিষ্ণুদাসের একজন গুরুভাই ছিলেন।তাঁরা রুদ্রসম্প্রদায়ী ত্রিকুটাচার্য‍্য স্বামীর নিকট মন্ত্র গ্রহণ করেন। উক্ত লছমীনারায়ণ সিদ্ধ বৈষ্ণব ছিলেন, তিনি খড়ম পায়ে দিয়ে প্রবল দামোদর নদ পার হয়েছিলেন বলে প্রসিদ্ধি আছে। লছমীনারায়ণ ভরদ্বাজ গোত্রীয় সরোরিয়া ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন।লছমীনারায়ণের পুত্র রঘুনাথ ধনেখালি থানার অধীন আলা গ্রামে বাস করেন।পরে ঐ জায়গায় কয়েক পুরুষ গত হলে রাইচরণ প্রভৃতি সপ্তভাই ম‍্যালেরিয়ায় ধ্বংস প্রাপ্ত হলে রাইচরণের পুত্র মাধব তদানীন্তন তারকেশ্বরের মোহন্ত রঘুনাথ গিরির অনুগ্রহে তারকেশ্বরের নিকটবর্তী ভীমপুর গ্রামে বাস করেন এবং শ্রীশ্রীতারকনাথদেবের নাটমন্দিরে কীর্তন গানে নিয়োজিত হন।পরে শ্রীযুক্ত সতীশচন্দ্র গিরির আমলে নানা বিশৃঙ্খলা বশতঃ উক্ত কাজ ত‍্যাগ করতে বাধ‍্য হন। বংশ তালিকা।*
*ভরদ্বাজ গোত্রীয় লছমীনারায়ণ।*
                  *লছমীনারায়ণ*
                             |
          ---------------------------------
    *রঘুনাথ*                    *জগন্নাথ*
          |
          ------*রামেশ্বর**ইঁহাদের শাখা*
          |          *এখন জেলা হুগলী*
                    *পাড়াম্ব গ্রামে বাস*
                           *করছেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৬. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob136.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


১৩৪. বৈষ্ণব----কুলঞ্জী 🏵️ নাগা বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob134.html



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩৩. ব্রাহ্মণের আচরণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob133.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৪. বৈষ্ণব----কুলঞ্জী 🏵️ নাগা বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob134.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
             *বৈষ্ণব----কুলঞ্জী*
            ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹পূর্ব পর্বের কবিতাটি মেদিনীপুর জেলায় পলসপাই ঠাকুরবাড়ীর অধ‍্যাপক পন্ডিত সনাতন দাস মহাশয়ের নিকট হতে পাওয়া গিয়েছিল।*
*🌺আর এখন যে কবিতাটি লিপিবদ্ধ হবে তা বাঁকুড়ার প্রসিদ্ধ পন্ডিত রামানন্দ ভাগবতভূষণ মহাশয়ের নিকট প্রাপ্ত।*
*সমাজপতি সমঝদার,এক বলতে কয় আর,*
     *বৈষ্ণবের কি সবাই নেড়া নেড়ী।*
*গাঁই গোত্র সকল ত‍্যজে,ভেক নিয়ে ভন্ড সেজে,*
    *বৈষ্ণবীর জন্য করে তাড়াতাড়ি।।*
*শুনে কথা হাসি পায়,চোখের মাথা নুলো খায়,*
     *ভন্ডামীতে ভরা ষোলআনা।*
*নিজের দিকটা দেখে উচু, বৈষ্ণবেরে দেখে নিচু,*
     *শাস্ত্রে দেখেনা কার গুণপণা।।*
*তেজস্বী দুর্বাসা ঋষি,হইয়া বৈষ্ণব-দ্বেষী,*
    *ত্রিভুবনে নাহি পাইল ত্রাণ।*
*বৈষ্ণবের ক্ষমা গুণে,শান্ত কৈল সুদর্শনে,*
     *ধর্মব‍্যাধের দেখ কত মান।।*
*অবৈষ্ণব ব্রাহ্মণে কয়,চন্ডালেরো তুল‍্য নয়,*
     *চন্ডাল সে হরিভক্ত বড়।*
*সম্প্রদায়ী বৈষ্ণব যাঁরা,দেখ তাদের কুলের ধারা,*
    *আচার ব‍্যাভারে কর দড়।।*
*গয়া,কাশী,বৃন্দাবন,মথুরা শ্রীরঙ্গপত্তন,*
     *শ্রী-ব্রহ্ম বৈষ্ণব সব আসি।*
*কেহ দারা সুত লয়ে,কেহ ব্রহ্মচারী হয়ে,*
     *বিভা করি হৈল গৌড়বাসী।।*
*দোবে পান্ডা মিশ্রাচার্য‍্য,বৈষ্ণব কুলে করি কার্য‍্য,*
     *বৈষ্ণব জেতে হ'ল স্বতন্তর।*
*শ্রীচৈতন‍্যের শুদ্ধ মতে,অনুগত হৈল তাতে,*
     *চৈতন‍্য ভক্ত-পরিকর।।*
*বল্লালী শাসন না মানে,রঘুর বাঁধন ফেলে টেনে,*
     *শুদ্ধ-শাস্ত্র বৈষ্ণবের প্রমাণ।*
*হেসে বলে জগো গোঁসাই, লৌকিকেতে জেতের বড়াই,*
  *ধর্মের কাছে সবাই দেখ সমান।।*
*🌷উল্লিখিত কবিতা দ্বয়ের ভণিতা পৃথক দেখা গেলেও,কবিতা দুটির রচয়িতা একই ব‍্যক্তি বলে মনে হয়।যেহেতু, "জগো গোঁসাই" এর পরিশুদ্ধ নাম "জগন্নাথ গোস্বামী" ই প্রশস্ত।আবার শ্রীজগন্নাথ দেব অসম্পূর্ণ হস্ত বলে লোকে শেষে "ঠুটো জগন্নাথ" বলে। সুতরাং উক্ত "ঠুটো" ভণিতায় জগন্নাথ গোস্বামীকেই বুঝাচ্ছে বলে মনে হয়। এই জগন্নাথ গোস্বামী যে প্রসিদ্ধ সমাজপতি নুলো পঞ্চাননের প্রতিদ্বন্দ্বি ও সেই সম-সাময়িক ছিলেন তা উক্ত কবিতা দুটির বর্ণনায় স্পষ্ট অনুমান করা যাচ্ছে।*
*🙏বৈষ্ণব জাতির মধ্যে শিক্ষিতের অভাব বশতঃই এত অধঃপতন। তাই যেন,তাঁরা প্রাণহীনের মতো নীরব নিষ্পন্দ ভাবে অবস্থান করছেন।সমগ্র বাংলা দেশে গৌড়ীয় বৈদিক-বৈষ্ণব, কি নেড়ানেড়ী,আউল,বাউলাদি সর্ব শ্রেণীর বৈষ্ণবের সংখ্যা ৩৭৭৬৯২ জন।এদের মধ্যে আমাদের আলোচ‍্য বৈদিক গৃহী বৈষ্ণব,দুই লক্ষের বেশী হবে বোধ হয় না।উক্ত তিন লক্ষ বৈষ্ণবের মধ্যে শিক্ষিত অর্থ‍্যাৎ যাঁরা লেখাপড়া জানেন তাঁদের সংখ্যা কেবল উনপঞ্চাশ হাজার মাত্র। তারমধ‍্যে ইংরেজি শিক্ষিত ৪০৪৯ জন। সম্প্রতি এই  বৈষ্ণব জাতির প্রাণের মধ্যে একটা বেশ স্পন্দন বা সাড়া পড়েছে।এটি সমাজের শুভ লক্ষণ, সন্দেহ নেই।এই উদ‍্যম-আন্দোলন জাগিয়ে রাখতে পারলে বৈষ্ণবজাতি শাস্ত্র-নির্দিষ্ট তার গৌরব-শিখরে অবশ‍্য পৌঁছবে।*
         *🌲🌲নাগা বৈষ্ণব🌲🌲*
         🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*বাংলার নাগা-মহান্ত বৈষ্ণবগণ পশ্চিমোত্তর প্রদেশে নাগা গৃহস্থ ও সন্ন‍্যাসী সম্প্রদায়ী ছিলেন। হরিদ্বারাদি কুম্ভমেলার সময় হাজার হাজার নাগা সাধু এখনও দেখতে পাওয়া যায়।নগ্ন অর্থ‍্যাৎ উলঙ্গ সন্ন‍্যাসী হতেই "নাগা" নামকরণ হয়েছে।শৈব-সন্ন‍্যাসী ও মুন্ডীদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ওঁরা খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর মধ‍্যভাগে স্ত্রী-পুত্রাদি নিয়ে কেউ বা সন্ন‍্যাসীবেশে যাযাবর রূপে (ভ্রমণকারীদের রূপে)বঙ্গদেশে স্থায়ী বাস করে বাঙ্গালী হয়ে পড়েছেন।ইঁনারা বাংলার শ্রী-ব্রহ্ম সম্ম্রদায়ী বৈষ্ণবদের সঙ্গে আদান-প্রদান করে ও বৈষ্ণবধর্মাবলম্বী হয়ে গৌড়াদ‍্য বৈদিক-বৈষ্ণব সমাজের অন্তর্ভুক্ত হয়েছেন।*
*🌺আবার আমাদের আলোচ‍্য বৈদিক গৃহী বৈষ্ণবদের অনেকেই "রামাৎ" বলে পরিচয় দিয়ে থাকেন। কেউ কেউ কিয়দংশে রামাতের ভজন-প্রণালীর ভাণও করে থাকেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে তাঁরা "রামাৎ গৃহী" নহেন।তাঁরা আদান-প্রদান প্রভৃতি ক্রিয়া-কলাপে,গুরুত্ব-স্বীকারে এবং কুটুম্বিতায় মধ্বাচার্য‍্য-সম্প্রদায়ী বৈষ্ণবদের সঙ্গে সংশ্লিষ্ট(সম্পর্কিত)। ১৯০১ সালের জনসংখ‍্যা বিবরণীতে (Vide Census Report Of India Vol.VlA,Bengal Part l l, Page 196 Column 75) এইরকম বাংলার বহু সংখ‍্যক বৈদিক-গৃহী বৈষ্ণব, জাতি-পরিচয় স্থলে "রামাৎ বৈষ্ণব" লেখিয়েছিলেন। বাস্তবিক তাঁরা শ্রীচৈতন‍্যের মতানুবর্তী বলে পরিচয় প্রদানে বিশেষ কোন গৌরব বা লাভ আছে বলে বোধ হয় না। শাস্ত্রে সম্প্রদায়-ভেদে বৈষ্ণব মহিমার তারতম‍্য ঘোষিত হয় নাই।যে-সে কুলে জন্মগ্রহণ করে যিনিই প্রকৃত "বৈষ্ণব" আখ‍্যা লাভ করেন, শাস্ত্রোক্ত বৈষ্ণব সদাচারে পবিত্র জীবন লাভ করেন, শ্রীভগবান বলেছেন= "স চ পূজ‍্যো যথাহ‍্যহম্"= তিনি আমার মতো পূজনীয়। তাতে তিনি শ্রীরামভক্তই হন অথবা শ্রীকৃষ্ণ ভক্তই হন। অতএব বঙ্গের সদাচারী গৃহী বৈষ্ণবজাতি মাত্রেই জাতি পরিচয়ে "বৈদিক-বৈষ্ণব" বলাই বেশী সঙ্গত ও শাস্ত্রসিদ্ধ। কারণ,এতে কোন সম্প্রদায়িক ভাব প্রকাশ পায় না, অথচ স্বীয় জাতীয়-গৌরবও অক্ষুন্ন থাকে  এবং আউল বাউল নেড়ানেড়ী দরবেশাদি উপসম্প্রদায়ী বৈষ্ণবদের হতেও একটা সমুজ্জ্বল পার্থক‍্য সূচিত হয়।*
*🙏গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস, বৈষ্ণব বিবৃতি নামক গ্রন্থ হতে যেরকম পেয়েছি আমি তুলে ধরলাম, গ্রন্থকারের নাম শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ব বাচস্পতি।🙏*
*🙌জয় জয় নিতাই গৌর হরিবল🙌*
         *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৫. নিমাৎ সম্প্রদায় 🏵️ হুগলী জেলার ইতিহাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob135.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১৩৩. ব্রাহ্মণের আচরণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob133.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩২. বর্ণ---বিভাগ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob132.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩৩. ব্রাহ্মণের আচরণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob133.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *ব্রাহ্মণের আচরণ*
           *********************
*🌺তারপর জাতিগত দোষ,যথা=*
*"কোচ,পোদ আর হেড়া,হালান্ত,রজক।*
*কলু,হাড়ী,বেড়ুয়া,শুঁড়ী,যবন,অন্ত‍্যজ।।"*
*🍀অতএব বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে নানা জাতির সম্মিলন দেখা যায় যাঁরা নাসিকা কুঞ্চিত করেন,তাঁরা এখন ভালভাবেই বুঝবেন,এই মিশ্রণ-দোষে কেবল বৈষ্ণব-সমাজ দূষিত নয়, বৈষ্ণব সমাজের মতো সর্বোচ্চবর্ণ সমাজেও কত দোষ পর্য‍্যুসিত দেব-মাল‍্যের মতো পবিত্র হয়েই রয়ে গেছে।তবে কোন সমাজে বেশী দোষ,কোন সমাজে কম,এটিই প্রভেদ মাত্র।দোষ-গুণ নিয়েই আমাদের সমাজ।*
*🌹"বঙ্গের জাতীয় ইতিহাস ব্রাহ্মণ কান্ড" ও "ব্রাহ্মণ ইতিহাস "নামক গ্রন্থ হতে উদ্ধৃত, কিন্তু লিখিলাম না বড়ই অপ্রীতিকর লেখা আছে।*
*গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস, বৈষ্ণব বিবৃতি, পৃষ্ঠা সংখ্যা,লেখনিকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ব বাচস্পতি মহাশয়ের গ্রন্থে। ৩২৫-৩২৬-৩২৭।* *এই তিন পৃষ্ঠা বাদ দিয়ে অন‍্যান‍্য অংশ লেখা হবে।*
*🌻সে যাইহোক, গৌড়াদ‍্য-বৈদিক-বৈষ্ণব-সমাজই যে গৌড়বঙ্গের আদি বৈষ্ণব সমাজ তা পূর্বে উক্ত হয়েছে।এঁরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেশ হতে এই বঙ্গদেশে এসে বাস করেছিলেন। শুধু বৈষ্ণব কেন?বাংলার ব্রাহ্মণ,কায়স্থ,নবশাখাদি যে সব বিশিষ্ট জাতি আছেন,উঁনাদের অধিকাংশ পূর্বপুরুষ ভিন্ন ভিন্ন দেশ হতে এদেশে এসে বাস করেছিলেন।বহু পূর্বে বঙ্গদেশে একরকম অনার্য‍্যভূমি ছিল।তখন আর্য‍্যদেশ হতে গৌড়বঙ্গে কেউ আসিলে তাঁর জাতীয়-পবিত্রতা নষ্ট হয়ে যেত। সুতরাং বিশেষ দায়ে বা বিশেষ কারণেই পড়েই অনেক জাতি এই সুজলা-সুফলা শস‍্য-শ‍্যামলা বঙ্গভূমিতে এসে অধিবাসী হয়েছিলেন। ইঁনারা চারটি মূল সম্প্রদায় এবং তার শাখা-প্রশাখারই অন্তর্ভুক্ত।তাঁরা অধিকাংশ সাধন-সিদ্ধ-সদাচার নিষ্ঠ বৈষ্ণব ছিলেন। সুতরাং শৌচ-সদাচারে তাঁরা সর্ববর্ণেরই বরণীয় ছিলেন।তাঁদের ভক্তিতে আকৃষ্ট হয়ে সকলেই তাঁদের চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দিয়ে মস্তক লুটিয়ে ছিলেন, এটি অতিরঞ্জিত নয়, ধ্রুব সত‍্য।*
*🌷দাক্ষিণাত‍্যবাসী ব্রহ্মসম্প্রদায় বৈষ্ণবগণই প্রধানতঃ গৌড়বঙ্গে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে মেদিনীপুর, হুগলী,হাওড়া,২৪পরগণা,বাঁকুড়া,বর্ধমান,নদীয়া, বীরভূম,মুর্শিদাবাদ প্রভৃতি জেলায়  পূর্ববঙ্গের ঢাকা,বরিশাল, ময়মনসিংহ ও শ্রীহট্ট প্রভৃতি জেলায় এসে আধিপত‍্য বিস্তার করেছিলেন।ইঁনাদের উপদেশে ও সদাচারে আকৃষ্ট হয়ে বহু ব‍্যক্তি তাঁদের মতাবলম্বী হয়ে বৈষ্ণবধর্ম গ্রহণ করেছিলেন। বিশেষ করে শ্রীপাদ "মাধবেন্দ্রপুরীর" সময় এদেশ একরকম বৈষ্ণব প্রধান হয়ে উঠেছিল।এজন‍্য শ্রীমন্মহাপ্রভুর পার্ষদ ভক্তগণের মধ্যেও চার সম্প্রদায়ী বৈষ্ণবেরই পরিচয় পাওয়া যায়। শ্রীমুরারি গুপ্ত=শ্রী-সম্প্রদায় ছিলেন। শ্রীগদাধর=ব্রহ্ম-সম্প্রদায়ী এবং শ্রীপ্রদ‍্যুম্ন ব্রহ্মচারী -- নিম্বার্ক-সম্প্রদায়ী ছিলেন। অতএব বঙ্গীয় বৈষ্ণবজাতি-সমাজের উৎপত্তি (তখনকার সময়ে চারশত বৎসর, গ্রন্থটি ১৩২০ থেকে ৩০সালে লেখা হয়েছে)অর্থ‍্যাৎ শ্রীমন্মহাপ্রভুর সম সাময়িক বা তাঁর পরবর্তী কাল হতে নয়। এই গৌড়বঙ্গে ব্রাহ্মণাদি উচ্চ বর্ণের আগমনের সঙ্গে সঙ্গে আলোচ‍্য বৈষ্ণব জাতির অধিকাংশ আদিপুরুষের আগমন এদেশে ঘটেছে।তবে এই গৌড়াদ‍্য-বৈদিক বৈষ্ণবদের হয়ে মহাপ্রভুর সম-সাময়িক ও তার পরবর্তী কালোৎপন্ন বৈষ্ণব জাতির সঙ্গে যে মিশ্রণ ঘটেছে,ইহা অবশ্যই স্বীকার করতে হবে।ইঁনারা ব্রাহ্মণের মতো উপবীতী ও ব্রাহ্মণের মতো সংস্কার ও সদাচার সম্পন্ন গৃহস্থ। গৌড়বঙ্গে বাস হেতু এখন সকলেই গৌড়ীয়-বৈষ্ণব নামে আখ‍্যাত।এই গৌড়াদ‍্য-বৈদিক বৈষ্ণবগণের বংশধারা ও শাখা প্রশাখা বঙ্গের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।বোধহয় বিশেষ অনুসন্ধান করলে এই প্রাচীন বৈষ্ণব সমাজের কুলজী গ্রন্থও সংগৃহীত হতে পারে।প্রাচীনগণের প্রমুখাৎ যে দুটি কবিতা পাওয়া গেছে,তা নিচে তুলে ধরলাম।এতে বুঝা যায়,অন‍্যান‍্য জাতি সমাজের কুলপঞ্জীর মতো বৈষ্ণব জাতিরও বহু কুলপঞ্জী রচিত হয়েছিল। এবং অধিকাংশ স্থলে শাক্ত সম্প্রদায়ের সঙ্গে প্রতিযোগিতা করেই তা রচিত হয়ে থাকবে। নিম্নোদ্ধৃত দুটি বচনের আভাসেই তাহা পরিস্কার বুঝা যাবে।*
*ব্রহ্মজ্ঞানে ব্রাহ্মণ চারিবর্ণেতে গণি।*
*বৈষ্ণবের জাতি লইয়া শুধু টানাটানি।।*
*জাতি সমাজের সৃষ্টি-মূলে সব কার্য‍্যই চলে।*
*কুলের মাথা খেয়ে কুলীন হ'ল ছত্রিশ মেলে।।*
*মদ‍্য মাংস অনাচার অগম‍্যা গমন।*
*তন্ত্রের নামে ব‍্যভিচার তবু বলায় ব্রাহ্মণ।।*
*ধর্মের পথে চলতে গিয়ে পিছলে পড়ে মরে।*
*সমাজ তারে আহা ব'লে মাথায় তুলে ধরে।।*
*কুন্ড গোলক কংস হাড়ী সবই গেল চলে।*
*বৈষ্ণবের বেলায় জাত নাই নুলো পঞ্চা বলে।।*
*নেড়া নেড়ি সবাই বুঝি? এমনি মতিভ্রম।*
*বৈষ্ণবেরা উচু নিচু আছে ভেদ-ক্রম।।*
*বিষ্ণুভক্ত সন্ন‍্যাসী গিরি,পুরী, ভারতী।*
*নিমাত নামাত আদ‍্য মাধ্ব আর বৌদ্ধযতি।।*
*বিদেশ থেকে এসে যারা গৌড়ে কৈল বাস।*
*দ্বিজাতির অগ্রগণ‍্য নয়ত শূদ্র-দাস।।*
*"গৌড়াদ‍্য-বৈষ্ণব" তারা বৈদিক আচারে।*
*চারি বর্ণের গুরু বলে সবাই পূজা করে।।*
*জুগী-সংযোগী বান্তাশী নয় তারা ভক্তশূর।*
*জাতি-ভ্রষ্ট নয় সে,সব বর্ণের ঠাকুর।।*
      *"ঠুটোর" ঠেলায় নুলো ভাগে।*
      *বৈষ্ণব নিন্দে সেই রাগে।।*
      *অপরাধের নাই ত ভয়।*
      *মুখে যা আসে তাই কয়।।*
     🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉  ১৩৪. বৈষ্ণব----কুলঞ্জী 🏵️ নাগা বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob134.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৩২. বর্ণ---বিভাগ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob132.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩১. শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob131.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩২. বর্ণ---বিভাগ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob132.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *💧⭐বর্ণ---বিভাগ⭐💧*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏বৈষ্ণব দীক্ষা-প্রভাবে বৈষ্ণব ত্রিজন্ম লাভ করেন। কারণ, দীক্ষাতেই দ্বিজাতির জ্ঞান কান্ডের পরিসমাপ্তি। মনু বলেছেন=*
*"মাতুরগ্রেহধিজননং দ্বিতীয়ং মৌঞ্জি-বন্ধনে।*
*তৃতীয়ং যজ্ঞ-দীক্ষায়াং দ্বিজস‍্য শ্রুতি চোদনাৎ।।"*
*🍀দ্বিজাতির প্রথম জন্ম মাতৃগর্ভে, পরে শ্রুতি বিধান অনুসারে মৌঞ্জীবন্ধন(শরতৃণ,এই ঘাসে রজ্জু প্রস্তুত হয় এবং উপনয়নও বলা হয়।) চিহ্নাত্মক উপনয়ন সংস্কারে দ্বিতীয় জন্ম। অতঃপর যজ্ঞদীক্ষায় অর্থ‍্যাৎ জ‍্যোতিষ্টোমাদিযজ্ঞ (সূর্য‍্য-চন্দ্রাদির স্তুতি করে)বা শব্দ বিষ্ণুকে বুঝায়,অতএব বিষ্ণু-দীক্ষায় তৃতীয় জন্ম লাভ হয়  এবং শ্রুতিজ্ঞানের পরিসমাপ্তি হয়।অতএব "বৈষ্ণব" এই নামে বৈষ্ণবের শূদ্রত্বাদি খন্ডিত হয়ে তুরীয় (চতুর্থ বা চতুর্থাংশের পূরণ) বর্ণত্ব অভিব‍্যঞ্জিত(প্রকাশিত) হয়ে পড়ে। সুতরাং শাস্ত্র অনুসারে বৈষ্ণবের বিপ্রবর্ণ অভ্রান্ত সিদ্ধান্ত বলে স্বীকার করতে হবে।অনেকে বৈষ্ণব জাতির মধ্যে নানা বর্ণের মিশ্রণ দেখে নাসিকা কুঞ্চিত করে বলেন, বৈষ্ণব বর্ণসঙ্কর এবং ওনারা বর্ণাশ্রম ধর্ম মানেন না। সত্ত্ব,রজঃ ও তমোগুণের তারতম‍্য অনুসারে ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য ও শূদ্র চারটি বর্ণে বিভক্ত হয়েছে। এই বর্ণবিভাগের পর হতেই ভারতের সনাতন ধর্ম বর্ণাশ্রম নামে অভিহিত হয়।তারপর এই চারটিবর্ণ অনুলোম-প্রতিলোম (উচ্চবর্ণের সঙ্গে নিম্নবর্ণের সঙ্গে) ভাবে মিলিত হওয়াই বর্ণান্তর্গত জাতির সৃষ্টি হয়। এই সব জাতির অধিকাংশই দ্বিবর্ণ-সম্ভূত অর্থ‍্যাৎ আধুনিক কালের ব্রাহ্মণাদি সকল বর্ণই মিশ্রবর্ণ।এটি অস্বীকার করবার উপায় নাই।এঁনাদের গোত্র প্রবরাদি আলোচনা করলেই এই বাক‍্যের সত‍্যতা সহজে উপলব্ধ হবে।তারমধ‍্যে কতকগুলি অনুলোমজ আর কতকগুলি প্রতিলোমজ এইমাত্র প্রভেদ।অনুলোমে অর্থাৎ উচ্চবর্ণের পুরুষ, নিম্নবর্ণের স্ত্রী-সংযোগে পিতৃ-সবর্ণ হয়  এবং প্রতিলোমে অর্থ‍্যাৎ উচ্চবর্ণা স্ত্রী ও নিম্নবর্ণের পুরুষ-সংযোগে বর্ণসঙ্কর হয়ে থাকে। নারদ সংহিতায় পাওয়া যায় দেখুন=*
*"আনুলোম‍্যেন বর্ণানাং যজ্জন্ম স বিধিঃ স্মৃতঃ।*
*প্রাতিলোম‍্যেন যজ্জন্ম স জ্ঞেয়ো বর্ণসঙ্করঃ।।"*
*🌻আবার শাস্ত্র আরও বলেন=*
*"মাতা ভস্ত্রা পিতুঃ পুত্রো যেন জাতঃ স এব সঃ।"*
                         *(বিষ্ণুপুরাণ)*
*🌺অর্থ‍্যাৎ মাতা যে জাতীয়া হোক না কেন,মাতা ভস্ত্রার (মসকের, এখানে মাতৃ গর্ভকে বোঝান হয়েছে ) স্বরূপ কেবল গর্ভে ধারণ করেন মাত্র। সুতরাং পুত্র মাতার পুত্র হবে না পিতারই পুত্র এবং পিতারই বর্ণ প্রাপ্ত হবেন। ভগবান রামচন্দ্রের কুলগুরু বশিষ্ঠদেব মিত্রাবরুণের ঔরসে স্বর্গ-পতিতা উর্বশীর গর্ভজাত হয়েও ব্রাহ্মণ। মহর্ষি বেদব‍্যাস অনূঢ়া(কুমারী) কন‍্যার গর্ভে বৈধজাত না হয়েও ব্রাহ্মণ, মহর্ষি শক্ত্রির ঔরসে  শ্বপাক(চন্ডাল)কন‍্যার গর্ভে জন্ম নিয়েও উৎকৃষ্ট ব্রাহ্মণ।*
*🌹আবার এ কালেও বঙ্গদেশের বহু ব্রাহ্মণ সে দিন পর্য‍্যন্ত "ভরার মেয়ে" (নৌকা করে আনীতা ইতর জাতীয়া কন‍্যা) বিয়ে করতেন।ভরার মেয়েরা কার কন‍্যা কোন জাতীয়া তা কেউ জানতেন না।একজন খুড়া বা মামা সেজে সেই কন‍্যাদেরকে ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিতেন। সেই বিয়েজাত সন্তানেরা পিতারই জাতি ও উপাধি লাভে অধিকারী হতেন।এইরকম দৃষ্টান্তের অভাব নাই।*
*🍀অতএব আমাদের আলোচ‍্য সদাচার-সম্পন্ন বৈদিক-গৃহী-বৈষ্ণবগণের অধিকাংশ বীজপুরুষ বা পূর্বপুরুষ দ্বিজাতি কুলোদ্ভূত বলে তাঁদের বংশধরগণ বর্ণসঙ্কর না হয়ে বিপ্রবর্ণের অন্তর্গত হওয়ায় বিচার-সঙ্গত ও শাস্ত্র-সম্মত। আবার বৈষ্ণবী দীক্ষা প্রভাবে "বৈষ্ণব" আখ‍্যা হলেও তাঁর যখন বিপ্রসাম‍্য সিদ্ধ হয়,তখন তাঁর বংশধরগণ কদাচ  (কখনও) বর্ণসঙ্কর হতে পারে না। "ব‍্যভিচারেণ জায়ন্তে বর্ণসঙ্করাঃ। আচার-ভ্রষ্টতা বা স্ত্রী-পুরুষের অবৈধ সম্মিলনে বা প্রতিলোম-সংসর্গ ফলে যার জন্ম তাকেই বর্ণসঙ্কর বলে। বর্ণসঙ্করগণ শূদ্রধর্মী। যথা=*
*"শৌচাশৌচং প্রকুর্বীরন্ শূদ্রবৎ বর্ণ-সঙ্করাঃ।"*
*🌻কিন্তু আমাদের আলোচ‍্য বৈদিক গৃহী বৈষ্ণবগণের মধ্যে স্বধর্মত‍্যাগ, অগম‍্যাগমন(যে স্ত্রীকে সম্ভোগ করা অবৈধ অর্থ‍্যাৎ নীতি ও ধর্ম বিরুদ্ধ ) [নিজ স্ত্রী ভিন্ন অন‍্য স্ত্রীসঙ্গই অগম‍্যা] প্রতিলোম-সংসর্গ না থাকায় এঁনারা বর্ণসঙ্কর বলে গণ‍্য হতে পারেন না।অবশ‍্য মিশ্রণ-দোষ যে নাই বা থাকতে পারে না, একথা বলছি না,এ দোষ অল্প-বিস্তর সকল সমাজেই দেখা যায়? জাতি গঠনের সময়ে মিশ্রণ-দোষের স্বীকার অবশ্যই স্বীকার করতে হয়।তবে এখন সে দোষ না থাকতে পারে।সমাজ-বন্ধনের পর হতেই সে অবাধ মিশ্রণের গতিরোধ হয়ে গেছে। তারপর বহু শতাব্দি গত হয়ে গিয়েছে বলে সে সব দোষ এখন বিস্মৃতির অন্ধকারে ঢেকে গেছে।* *তবে এই আলোচ‍্য সমাজ একেবারে সম্পূর্ণ নির্দোষ, সমাজগত বা জাতিগত কোন দোষই নাই, একথা বললে বাস্তবিকই সত‍্যের অপলাপ করা হয়। কিন্তু এইরকম দোষের হাত হতে বরেণ‍্য ব্রাহ্মণ সমাজও মুক্ত হতে পারেন নাই।যাঁরা কুলীন-সমাজের কুলগ্রন্থের আলোচনা করেছেন,তাঁরাই এর সত‍্যতা উপলব্ধি করতে পেরেছেন। কত "কু" সমাজে "লীন" হয়ে কুলীন নামের সার্থকতা করেছে। কুলীন সমাজে যে মেল বন্ধন, সেটি= "দোষান্ মেলয়তি ইতি মেলঃ"। এরকম নানা দোষের মিলনে কুলাচার্য‍্য দেবীবর ৩৬টি মেল বা শ্রেণী বিভক্ত করেন।এইসব মেলের বা শ্রেণীর কুলগত পঞ্চবিংশিত(২৫) দোষ।যথা====*
*"কন‍্যা পুংসো রভাবেন রন্ডিকাগমনাদপি।*
*জীবতঃ পিন্ডদানেন স্বজনাক্ষিপ্ত এব চ।।*
*ত‍্যাজ‍্যপুত্র ভবেদ্দোষ যথা কন‍্যা-বহির্গমাৎ।*
*অগ্নিদগ্ধা কৃতোদ্বাহে বলাৎকার স্তথৈব চ।।*
*পোষ‍্যপুত্রো ব্রহ্মহত‍্যা জন্মান্ধ কুষ্ঠরোগকঃ।*
*খঞ্জেনাপি বিপর্য‍্যায় নীচোদ্বাহে চ নাস্তিকে।।*
*অন‍্যপূর্বা বয়োজ‍্যেষ্ঠা মাতৃনামা সগোত্রিকা।*
*দুষ্ট-কন‍্যাঙ্গহীনা চ কানা কুব্জা চ বাগ্ জড়া।।*
*পঞ্চবিংশতি দোষাশ্চ কুলহীন করা স্মৃতাঃ।।"(মেলবিধি)*
*🌹অর্থ‍্যাৎ পুত্র কন‍্যার অভাব,রন্ডিকাগমন,জীবীত ব‍্যক্তির উদ্দেশ্যে পিন্ডদান,পিতৃপক্ষ পাঁচ পুরুষের মধ্যে বিয়ে (স্বজনাপেক্ষ), ত‍্যাজ‍্যপুত্র,কন‍্যাবহির্গমন,অগ্নিদগ্ধা (পিতা-মাতা-ভ্রাতৃশূন‍্যা কন‍্যা)বিবাহ, বলাৎকার,পোষ‍্যপুত্র,(স্বগোত্র পরগোত্র বা পোষ‍্যপুত্রঃ কুলং দহেৎ), ব্রহ্মহত‍্যা,জন্মান্ধ, কুষ্টী,খঞ্জ,বিপর্য‍্যায়, নীচ কুলে বিয়ে, নাস্তিক,অন‍্যপূর্বা(যে কন‍্যা বাগদানাদি দ্বারা পূর্বে অন‍্যদীয়া হয়েছিল, অর্থ‍্যাৎ বাগদত্তা,কোন কারণে যদি সেই বর ঐ কন‍্যার পতি না হয়, তবে তাকে অন‍্যপূর্বা বলে।) বাগ্ দানাদির পর যদি বরের মৃত‍্যু হয়, যে কন‍্যাকে নিতে অস্বীকার করে তাকে অন‍্যপূর্বা বলে। অন‍্যপূর্বা সাত প্রকার। যথা=বাকদত্তা, মনোদত্তা, কৃত-কৌতক-মঙ্গলা, উদক-স্পর্শিতা,পাণিগৃহীতিকা,অগ্নিপরিগতা (যে অগ্নি প্রদক্ষিণ করেছে অথচ বিয়ে সম্পূর্ণ হয় নি) ও পুনর্ভূ-প্রসবা। বয়োজ‍্যেষ্ঠা,মাতৃনামা, সগোত্রা, দুষ্টকন‍্যা, অঙ্গহীনা,কানা, কুব্জা, বাগজড়া,কন‍্যার পাণিগ্রহণ কুলগত দোষ।*
     *আজ এই পর্য‍্যন্ত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩৩. ব্রাহ্মণের আচরণ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob133.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







১৩১. শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob131.html


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১৩০. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob130.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩১. শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob131.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন*
           ~~~~~~~~~~~~~~~~
*🌷স্মৃতি প্রমাণেও প্রকাশ করা হয়েছে =*
*"সুরাভান্ডস‍্য পীযুষং যথা নশ‍্যতি তৎক্ষণাৎ।*
*চক্রাঙ্ক-রহিতং শ্রাদ্ধং তথা শাতাতপোহব্রবীৎ।।"*
*🍀শতাতপ বলেছেন===*
*🌹অমৃত  সুরাভান্ড হলে যেরকম খুব তাড়াতাড়ি ব‍্যবহারের অযোগ্য হয়ে পড়ে,সেইরকম বৈষ্ণবহীন শ্রাদ্ধও পন্ড হয়ে থাকে। (পিতৃগণ সুখ অনুভব করেন না, মনে মনে ভীষণ কষ্ট পান।)*
      *🍀সামাজিক প্রকরণ🍀*
*🌺শাস্ত্রে জাতি-পরিচয়ে বৈষ্ণব নামে কোন জাতি-বিশেষ উল্লিখিত না হলেও বাংলা দেশে বৈদ‍্য জাতির মতো (অধুনা বৈদ‍্য-ব্রাহ্মণ)এক শ্রেণীর দ্বিজাতি আছেন,যাঁরা বহুকাল হতে "বৈষ্ণব" জাতি নামে প্রসিদ্ধ এবং এই নামেই তাঁরা সমাজে আত্মজাতি পরিচয় দিয়ে গৌরব করে থাকেন। ধর্মে,কর্মে, সামাজিক মর্য‍্যাদায় এঁনারা  ব্রাহ্মণ জাতির-- সর্বাংশে না হোক প্রায় তুল‍্য-সম্মান, লাভ করে থাকেন।ইঁনাদের বীজী বা পূর্বপুরুষ যে বৈষ্ণবী সিদ্ধি লাভে বিশেষ গৌরবান্বিত ছিলেন তাতে সন্দেহ নেই এবং সেই পূর্ব-গৌরবের ধারা কালের কুটিলাবর্তে ক্রমশঃ ক্ষীণতর হয়েও অদ‍্যাবধি অব‍্যাহত আছে।"ব্রাহ্মণ" নামটি যেরকম পূর্বে সর্ববেদজ্ঞ বা ব্রহ্মজ্ঞানীকে বুঝাত আর অন‍্য কোন জাতিকে বুঝাত না, তা হতে পরে ঐ "ব্রাহ্মণ" শব্দ বিকৃত হয়ে ব্রহ্ম-জ্ঞান নিরপেক্ষ জাতিমাত্রপর হয়েছে, সেইরকম "বৈষ্ণব"নামটি যদিও ধর্মভাব দ‍্যোতক (প্রকাশক) এবং প্রধানতঃ শুদ্ধ ভগবদ্মক্তকে নির্দেশ করে, কিন্তু তা হতে ক্রমশঃ বিকৃত হয়ে সেটি এই বাংলা দেশে বিশিষ্ট-সদাচার-সম্পন্ন গৃহস্থ-বৈষ্ণব-বংশীয়গণের জাতিপর নাম হয়ে পড়েছে।বৈষ্ণব জাতির উৎপত্তি সম্বন্ধে একটি তালিকা দেওয়া হল, দেখুন।*
*🍀শ্রীশ্রীনারায়ণ হতে ব্রহ্মা, ব্রহ্মা হতে হংস (মূল একবর্ণ), হংস হতে ব্রাহ্মণ (জ্ঞানবাদী), আর বৈষ্ণব (পরমহংস ভক্তিবাদী) আবার ব্রাহ্মণ হতে ক্ষত্রিয়,ক্ষত্রিয় হতে বৈশ‍্য, বৈশ‍্য হতে শূদ্র। আবার জ্ঞানবাদী হতে শাক্ত,শৈব,সৌর,গাণপত‍্য, শাক্ত হতে গৃহস্থ ও গাণপত‍্য হতে সন্ন‍্যাসী। বৈষ্ণব হতে বৈদিক (সাম্প্রদায়িক), বৈদিক হতে গৃহস্থ একটি শাখা, আরেকটি সন্ন‍্যাসী (ত্রিদন্ডী-পরমহংস), সাম্প্রদায়িক হতে শ্রী-ব্রহ্ম-রুদ্র-সনক। বৈষ্ণব হতে আর একটি শাখা=*
 *বৈষ্ণব*
      |
  *সামান‍্য--তান্ত্রিক ও বৈষ্ণবধর্মাবলম্বী।* *সামান‍্য হতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হতে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হতে বৈশ‍্য, বৈশ‍্য হতে শূদ্র। বৈদিক সন্ন‍্যাসী হতে দুটি ধারা একটি বিরক্ত (বৈরাগ‍্য উদাসীন) অপরটি ভেকধারী বা (গৃহীব্রুব বা সহজিয়া) ভেকধারী হতে নেড়ানেড়ি,দরবেশী,সাঁই, কর্তাভজা,আউল,বাউল,কবীন্দ্র, স্পষ্টদায়ক প্রভৃতি। আর বিরক্ত হতে অভ‍্যাগত, অভ‍্যাগত হতে আচারী,মধ্বাচারী,রামাৎ,নিমাত-সম্প্রদায়ী।*
*🌻বৈরাগী বৈষ্ণব আধুনিক নহেন।শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্ব হতে শ্রীমদ্ রামানন্দের (রামাৎ সম্প্রদায়-প্রবর্তক,) সময় হতে গৌড়বঙ্গে বাস করে "বৈরাগী-বৈষ্ণব" নামে অভিহিত। প্রধানতঃ নদীয়া,হুগলী,২৪ পরগণা জেলার মধ্যে আটখানি গ্রামের গৌড়াদ‍্য-বৈদিক বৈষ্ণব জাতি-সমাজ নিয়ে এই থাক(একত্রিত) হয়।(এক)নদীয়া জেলার মধ্যে বেজপাড়া,(দুই)সিন্দুরিনী (চাকদহ) হুগলী জেলার,(তিন) চাঁপদানী (বৈদ‍্যবাটী) (চার)বলরামবাটী (সিঙ্গুর) (পাঁচ)বলাগড়(সিঙ্গেরকোণ) (ছয়) প্রতাপপুর(বেলে)(সাত)বাদুড়িয়া (বসিরহাট)(আট) পুকুরকোণা (দোগাছিয়া) এই আটটি সমাজ নিয়ে আট-সমাজী।*
*🌹বর্তমানে সব জাতিই আগের মত গুণকর্মগত না হয়ে জন্মমাত্রপর হয়ে পড়েছে।এখন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তাঁর ব্রাহ্মণ লক্ষণ, ব্রাহ্মণোচিত সদাচার না থাকলেও ব্রাহ্মণ।কেন না তাঁদের শিরায় শিরায় সেই সিদ্ধ ঋষিবংশের রক্তধারা প্রবাহিত হচ্ছে।এখন রক্তেরই মান‍্য,ধর্মের বা গুণের আদর নাই।আমরা বলি,বৈষ্ণবদেরও তো সেই দশা ঘটেছে।যাঁরা প্রাচীন সদাচারী বৈষ্ণব, তাঁদের মূলে হয় হরিভক্ত ঋষিরক্ত, নয় সিদ্ধ-বীর্য‍্যোৎপন্ন বৈষ্ণবের পবিত্র রক্তধারা আজও তাঁদের বংশধরগণের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে।এই সব বৈষ্ণব মহাত্মাদের বীজীপুরুষ বা পূর্বপুরুষ যে সিদ্ধ ভগবদ্ভক্ত ও সর্বজন-বরেণ‍্য ছিলেন,তা বলাই বাহুল‍্য। অতএব যদি ব্রাহ্মণ-রক্তের মান‍্য সমাজে অব‍্যাহত থাকে তবে বৈষ্ণব-রক্তের সম্মান থাকবে না কেন? বৈষ্ণবের ঔরসে তাঁর সবর্ণজা বা অনুলোমজা বৈষ্ণবী পত্নীর গর্ভজাত সন্তানই "বৈষ্ণব-জাতি" পদবাচ‍্য হন।জাতির সৃষ্টি এইভাবেই হয়েছে।এইরকমে একই ধর্ম,কর্ম ও জন্ম-বিশিষ্ট কতকগুলি লোক সংঘবদ্ধ হলেই একটি জাতি বা সমাজ গঠিত হয়ে থাকে।গুণ ও কর্ম নিয়েই সেই জাতির নাম-করণ ও বর্ণ-নির্দেশ হয়।যেমন ব্রাহ্মণ,বৈদ‍্য,কুম্ভকার,তাম্বূলী-স্বর্ণবণিক, গন্ধবণিক,মালাকার,গোপ ইত‍্যাদি। বৈষ্ণবের মাহাত্ম‍্য ও গৌরব, শাস্ত্রে কিরকম জ্বলন্ত অক্ষরে চিত্রিত আছে,তা অভিজ্ঞ সুধী ব‍্যক্তি মাত্রেই অবগত আছেন। অতএব বৈষ্ণব যে হীন-শূদ্র নন, ব্রাহ্মণেরও বরণীয় বংশধর, তা সুধী ব‍্যক্তিগণই জানেন।*
            🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩২. বর্ণ---বিভাগ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob132.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৩০. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob130.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৯. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob129.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১৩০. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob130.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *শ্রাদ্ধ•••••••••••••তত্ত্ব*
            ^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻যথা, স্কান্দে--ব্রহ্মনারদ-সংবাদে*
*"পিতৃনুদ্দিশ‍্য যৈঃ পূজা কেশবস‍্য কৃতা নরৈঃ।*
*তক্তো তে নারকীং পীড়াং মুক্তিং যান্তি মহামুনে।।*
*ধন‍্যা স্তে মানবা লোকে কলিকালে বিশেষতঃ।*
*যে কুর্বন্তি হরের্নিত‍্যং পিত্রর্থং পূজনং মুনে।*
*যৈরর্চিতো হরির্ভক্ত‍্যা পিত্রর্থঞ্চ দিনে দিনে।।*
*যমুদ্দিশ‍্য হরেঃ পূজাং ক্রিয়তে মুনিপুঙ্গব।*
*উদ্ধৃত‍্য নরকাবাসাত্তং নয়েৎ পরমং পদং।।"*
*🌹হে মুনিবর! পিতৃগণের উদ্দেশ করে শ্রীভগবানের অর্চনা করলে মানব নরক যন্ত্রণা হতে পরিত্রাণ লাভ করে মুক্তি-লাভ করেন। অতএব সংসারে বিশেষতঃ কলিকালে সেই লোকই ধন‍্য,যাঁরা পিতৃগণের জন্য শ্রীহরির পূজা করেন।*
*🍀হে মুনে!যে ব‍্যক্তি প্রতিদিন পিতৃগণের উদ্দেশ্যে ভক্তি করে শ্রীহরির অর্চনা করেন,তাঁর বহু পিন্ডদান বা গয়া-শ্রাদ্ধাদিতেই প্রয়োজন কি? হে মুনে শ্রেষ্ঠ!যাঁর উদ্দেশ্যে শ্রীহরির পূজা অনুষ্ঠিত হয়, তিনি নরকবাস হতে উদ্ধার পেয়ে পরমপদে নীত হন। অতএব পিতৃগণের উদ্দেশ্যে ভাগবৎ-পূজা করে পরে ভগবৎ-নিবেদিত অন্নাদি দ্বারা শ্রাদ্ধাদি করলে মহাগুসিদ্ধি হেতু স্বতঃই মুক্ত‍্যাদি মহাফল উপস্থিত হয়ে থাকে। অথবা শ্রাদ্ধাগ্রহ পরিত‍্যাগ করে পিতৃগণের উদ্দেশ্যে বিশেষ ভক্তিসহকারে কেবল ভগবানের পূজা করলেও স্বতঃই ফলবিশেষ সিদ্ধ হয়। যথা=*
*"তরুর্মূল-নিষেচনেন তৃপ‍্যন্তি তৎস্কন্ধভুজোপশাখা।"*
*🌷ইত‍্যাদি ন‍্যায়ানুসারে তাতে পিতৃগণের পরম তৃপ্তি সিদ্ধ হয়। কেবল নিজ কৃত শ্রাদ্ধাদানে তাঁদের পরিতৃপ্ত হয় না, ভগবৎ-উচ্ছিষ্ট মহাপ্রসাদের অপেক্ষা করে।*
*☘এ বিষয়ে শ্রুতি-প্রমাণ ; যথা নারায়ণোপনিষদে==*
*"এক এব নারায়ণ আসীৎ, ন ব্রহ্মা নেমে দ‍্যাবা-পৃথিব‍্যৌ। সর্বে দেবাঃ সর্বে পিতরঃ সর্বে মনুষ‍্যাঃ বিষ্ণুনা অশিত মশ্নান্তি বিষ্ণুনাঘ্রাতং জিঘ্রন্তি বিষ্ণুনা পীতং পিবন্তি তস্মাদ্বিদ্বাংসো বিষ্ণুপহৃতং ভক্ষয়েয়ুঃ।।"*
*🌹পুরাকালে কেবল এক নারায়ণই ছিলেন,ব্রহ্মা ছিলেন না, অন্তরীক্ষ ও পৃথিবীও ছিল না। সুরগণ,পিতৃগণ ও মনুষ‍্যগণ সেই বিষ্ণুর ভুক্তান্ন ভোজন করেন,বিষ্ণুর আঘ্রাত দ্রব‍্য আঘ্রাণ করেন এবং বিষ্ণুর পীত দ্রব‍্য পান করেন। অতএব সুবিজ্ঞ সাধুগণ শ্রীভগবানে নিবেদিত অন্নই ভোজন করবেন। বশিষ্ঠ-সংহিতায় উক্ত হয়েছে ==*
*"নিত‍্যং নৈমিত্তিকং কাম‍্যং দানং সঙ্কল্প মেব চ।*
*দৈবং কর্ম তথা পৈত্রং ন কুর্য‍্যাদ্বৈষ্ণবো গৃহী।।"*
*🌻এখানে পৈত্র শব্দে বহির্মুখ-ভাববশতঃ পিতৃতর্পণ শ্রাদ্ধাদি ক্রিয়া পরত্বই বুঝতে হবে।এই শ্রুতিমূলক বৈষ্ণব শ্রাদ্ধের সদাচার বহু প্রাচীন কাল হতে গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণব সমাজে প্রচলিত রয়েছে।শ্রীমন্মহাপ্রভুর শাখা শ্রীহরিদাসাচার্য‍্যের তিরোভাব মহোৎসব শ্রীভগবৎ-প্রসাদ দ্বারাই নির্বাহিত হয়েছিল।কর্মকান্ডীয় স্মৃতির অনুসরণ করা হয় নাই। যথা ভক্তিরত্নাকরে পায়=*
*তোমার মনের কথা কহিয়ে বিরলে।*
*অন‍্য ক্রিয়া নাই বৈষ্ণব মন্ডলে।।*
*দ্বাদশী দিবসে করি পরম যতন।*
*বিবিধ সামগ্রী কৃষ্ণে করিব অর্পণ।।*
*কৃষ্ণের প্রসাদি দ্রব‍্য দিব‍্য পাত্রে ভরি।*
*হরিদাসাচার্য‍্যে সমর্পিব যত্ন করি।।*
*ঐছে বৈষ্ণবের বহু ক্রিয়া মু শুনিলু।*
*তুমি না জানহ তেঞি কিছু জানাইলু।।*
*এ কথা শুনিয়া কহে এই হয় হয়।*
*ভক্তিহীন ব‍্যক্তি কি বুঝিবে আশয়।।*
*🍀অনন্তর মহোৎসব দিনে কিরকম ভাবে বৈষ্ণব-শ্রাদ্ধকার্য‍্য নির্বিহিতহয়েছিল, তা শুনুন=*
*জানিয়া শ্রীপ্রভুর ভোজন অবসর*।
*ভোগ সরাইতে পেমে পূর্ণ কলেবর।।*
*তাম্বূল অর্পণ কৈল,আচমন দিয়া।*
*দেখি নৈবেদ‍্যের শোভা জুড়াইল হিয়া।।*
*অন‍্য পাত্রে প্রসাদান্ন অনেক যতনে।*
*হরিদাসাচার্য‍্যে সমর্পিলেন নির্জনে।।*
☆                    ☆                    ☆
*ভক্ষণাবসর জানি আচমন দিলা।*
*প্রসাদি তাম্বূল আদি যত্নে সমর্পিলা।।*
*🌷কই,এ স্থলে কর্মকান্ডীয় স্মৃতির বিধান মতে শ্রাদ্ধকার্য‍্যের অনুসরণ করা হল না তো।অনন‍্য-শরণ গৃহীবৈষ্ণব এই সদাচারেরই অনুসরণ করেন। সে যাইহোক, (শ্রাদ্ধ কাকে বলে?)*
*"সংস্কৃত-ব‍্যঞ্জনাঢ‍্যঞ্চ পয়োদধিঘৃতান্বিতং।*
*শ্রদ্ধয়া দীয়তে যস্মাৎ শ্রাদ্ধং তেন নিগদ‍্যতে।।"*
*☘ইতি পুলস্ত‍্যবচনাৎ "শ্রদ্ধয়া অন্নাদের্দানং শ্রাদ্ধম্" ইতি বৈদিক প্রয়োগোধীন যৌগিকম্। শ্রাদ্ধতত্ত্বে*।
*🌼মৃত ব‍্যক্তির উদ্দেশ্যে বা পিতৃগণের উদ্দেশ্যে শ্রদ্ধা করে অন্নাদি ভক্ষ‍্যদ্রব‍্য দানের নামই শ্রাদ্ধ। বৈষ্ণবগণ এই মূলবিধি অনুসরণ করেই মৃতব‍্যক্তির বা পিতৃগণের উদ্দেশ্যে শ্রীবিষ্ণু-প্রসাদ নিবেদন করে থাকেন। অতএব বৈষ্ণবের প্রেতত্ব না থাকায়, বৈষ্ণবগণ সাধারণ জনগণের মতো প্রেতত্ব খন্ডন উদ্দেশ্যে কোন আনুষ্ঠানিক কর্ম করেন নাই বলেই যে, বলতে হবে বৈষ্ণবগণ শ্রাদ্ধ করেন না কেবল মালসাভোগ দিয়েই সারেন?এটি কি অজ্ঞতার পরিচয় নয়? বৈষ্ণবগণ শ্রাদ্ধের মূল উদ্দেশ্য সম্পূর্ণ ভাবে রক্ষা করে থাকেন। সুতরাং বিশেষ খোঁজখবর না নিয়ে বৈষ্ণবদের আচার-ব‍্যবহারের অযথা কুৎসা করা,যে নিতান্ত অসঙ্গত,তা বলা বাহুলে মাত্র।*
        *🌹শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন🌹*
*শ্রাদ্ধে বৈষ্ণবকে ভোজন করান অবশ‍্য কর্তব‍্য।নতুবা সে শ্রাদ্ধ রাক্ষসের প্রাপ‍্য হয়।তাই, শ্রীমদদ্বৈত প্রভু,তাঁর পিতৃ শ্রাদ্ধে শ্রীব্রহ্মহরিদাসকে শ্রাদ্ধ-পাত্র প্রদান করে বলেছিলেন= "তোমার ভোজনে হয় কোটি ব্রাহ্মণ ভোজন"। এ বিষয়ে শাস্ত্রেও দেখা যায়।তথা স্কান্দে শ্রীমার্কন্ডেয় ভগীরথ-সংবাদে==*
*"যস্তু বিদ‍্যাবিনির্মুক্তং মূর্খং মত্বা তু বৈষ্ণবং।*
*বেদবিদ্ভোহদদাদ্বিপ্রঃ শ্রাদ্ধং তদ্রাক্ষসং ভবেৎ।।"*
*🍀বিদ‍্যাহীন বৈষ্ণবকে মূঢ় মনে করে বেদ্ বিদ্ গণকে শ্রাদ্ধ-পাত্র প্রদান করলে, বিপ্র-কৃত সেই শ্রাদ্ধ রাক্ষস কর্তৃক গৃহীত হয়।*
        *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩১. শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob131.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১২৯. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob129.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৮. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob128.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৯. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob129.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
             *শ্রাদ্ধ-----------তত্ত্ব*
             **********************
*🌹দেবর্ষি এর কারণ জিজ্ঞাসু হ'লে, নিমি অতীব লজ্জিতভাবে কহিলেন=*
*"কৃতঃ স্নেহশ্চ পুত্রার্থে ময়া সঙ্কল্প‍্য যৎকৃতম্।*
*তর্পয়িত্বা দ্বিজান্ সপ্ত অন্নাদেন ফলেন চ।।*
*পশ্চাদ্বিসর্জিতং পিন্ডং দর্ভানাস্তীর্য‍্য ভূতলে।*
*উদকানয়নঞ্চৈব ত্বপসব‍্যেন পায়িতম্।।*
*শোকস্নেহ-প্রভাবেন এতৎ কর্ম ময়া কৃতম।*
*ন চ শ্রুতং ময়া র্বপুং ন দেবৈ ঋর্ষিভিঃ কৃতম্"*
*🌻আমি পুত্রবাৎসল‍্যের বশীভূত হয়ে নিজেই সঙ্কল্প করে এই কার্য‍্য করেছি।অন্নাদি ও ফলমূলাদি দ্বারা আমি সাতটি ব্রাহ্মণকে পরিতৃপ্তির সঙ্গে ভোজন করাইয়ে,পরে ভূতলে দর্ভ আস্তীর্ণ করে তার উপর পুত্রের উদ্দেশ্যে  পিন্ড প্রদান করেছি। আমি শোক ও স্নেহের প্রভাবেই এই কাজ করেছি।কোন দেবতা বা ঋষি যে এরকম কাজ করেছেন তা পূর্বে কখনও শুনি নাই।এই জন্যই আমি বিশেষ ভীত হয়েছি। এইকথা শুনে শ্রীনারদ বললেন=*
*"ন ভেতব‍্যং দ্বিজশ্রেষ্ঠ পিতরং শরণং ব্রজ।*
*অধর্ম ন চ পশ‍্যামি ধর্মে নৈবাত্র সংশয়ঃ।।"*
*🍀ওহে দ্বিজবর!তোমার কোন ভয় নাই,এতে তো কোন অধর্মের কারণ দেখছি না।তুমি, তোমার পিতাকে একবার ডাক।নারদের এইকথা শুনে নিমি পিতার ধ‍্যান করতে লাগলেন।ধ‍্যান মাত্র আত্রেয়মুনি সেখানে উপস্থিত হলেন এবং পুত্রশোকাতুর পুত্র নিমিকে আশ্বাসিত করে বললেন, "নিমির সঙ্কল্পিত এই যে ক্রিয়া এর নাম "পিতৃযজ্ঞ", এই ধর্মকান্ড স্বয়ং ব্রহ্মা কর্তৃক নির্দিষ্ট।"*
*🌷অতএব শ্রদ্ধা সহকারে শ্রোত্রিয় ব্রাহ্মণগণকে আগে পরিতৃপ্ত সহকারে ভোজন করিয়ে পরে মৃতব‍্যক্তির নাম-গোত্র উল্লেখ করে তাঁর প্রিয় খাদ‍্যবস্তু তাঁর উদ্দেশ্যে নিবেদন করাই প্রকৃত শ্রাদ্ধ।তাছাড়া বতর্মান মৃতকশ্রাদ্ধে যে সব আড়ম্বর দেখা যায়, তা লোকরঞ্জনের জন‍্য বহিরঙ্গ ব‍্যাপার মাত্র।*
*🌺বৈষ্ণবগণ পূর্বোক্ত বৈদিকমূল শ্রাদ্ধকান্ডেরই অনুবর্তন (অনুসরণ)করে থাকেন।তাঁরা শ্রাদ্ধ বিষয়ে কেবল মালসা-ভোগ দিয়েই সারেন না। তাঁরা ভগবৎপ্রসাদ পিতৃগণকে সমাদরের সঙ্গে নিবেদন করে থাকেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবগণকে যথাসাধ‍্য পরিতৃপ্ত সহকারে ভোজন করিয়ে শ্রাদ্ধ মহোৎসব সম্পন্ন করে থাকেন। পবিত্র ও প্রশস্ত পাত্রে চিড়া,খৈ,গুড়,দধি, ফলমূলাদি একত্র করে ভগবানে অর্পণ করলে প্রকৃতই সুসংস্কৃত মহাপ্রসাদান্ন পরিগণিত হয়। চরু বা পায়স রন্ধন করে শ্রীভগবানে নিবেদন করবার বিধি ও সদাচার আছে। অতএব সেই শ্রীমহাপ্রসাদ বৈষ্ণব পিতৃগণের উদ্দেশ্যে নিবেদন করলে তাঁদের অতীব প্রীতিপ্রদ হয়ে থাকে।এটিই তো শাস্ত্রোক্ত মূল শ্রাদ্ধ। শ্রীহরিভক্তিবিলাসে ৯ম বিলাসে উক্ত হয়েছে =*
*"প্রাপ্তে শ্রাদ্ধদিনেহপি প্রাগন্নং ভগবতেহর্পয়েৎ।*
*তচ্ছেষেনৈব কুর্বীত শ্রাদ্ধং ভাগবতো নরঃ।।"*
*🌹বৈষ্ণবজন শ্রাদ্ধদিনে প্রথমতঃ ভগবানকে সুসংস্কৃত অন্নাদি নিবেদন করে,সেই প্রসাদান্ন দ্বারা শ্রাদ্ধানুষ্ঠান করবেন। যথা পদ্মপুরাণে=*
*"বিষ্ণো র্নিবেদিতান্নেন যষ্টব‍্যং দেবতান্তরম্।*
*পিতৃভ‍্যশ্চাপি তদ্দেয়ং তদনন্তায় কল্পতে।।"*
*☘বিষ্ণু-নিবেদিত অন্ন পিতৃগণকে অর্পণ করলে অনন্ত ফল লাভ হয়।*
*🌲পুনশ্চ ব্রহ্মান্ডপুরাণে দেখা যায় =*
*"যঃ শ্রাদ্ধকালে হরিভুক্ত-শেষং,*
*দদাতি ভক্ত‍্যা পিতৃদেবতানাম্।*
*তেনৈব পিন্ডাং স্তুলসীবিমিশ্রানাকল্পকোটিং পিতরঃ সুতৃপ্তাঃ।।"*
*🍀শ্রাদ্ধ সময়ে ভক্তিসহকারে ভগবদুচ্ছিষ্ট মহাপ্রসাদ ও তুলসীদল সমন্বিত সেই মহাপ্রসাদেরই পিন্ড দেবগণ ও পিতৃগণকে অর্পণ করলে, কোটিকল্প যাবৎ পিতৃদেবগণ পরিতৃপ্ত হয়ে থাকেন। (কোন কোন অনভিজ্ঞ ব‍্যক্তি পিতৃগণকে এইরকম মহাপ্রসাদ দান নিত‍্য-শ্রাদ্ধ-বিষয়ক পার্বণাদিরপর নয়,বলে থাকেন। এই প্রমাণে তাদের সেই মত নিরস্ত হয়ে যাচ্ছে।)*
*🌷আবার পিতৃগণের উদ্দেশ্যে কেবল শ্রীভগবানে অন্নাদি অর্পণ করলেও পিতৃগণের পরিতৃপ্ত হয়ে থাকে, অবশ‍্য এখানে আপত্তি হতে পারে, অন‍্যের উদ্দেশ্যে ভগবানে অন্নাদি সমর্পণ গৌণ, মুখ‍্য নয়। সুতরাং সেটিতে ভগবানের বিশেষ প্রীতিসাধন না হওয়াই বিশেষ ফলজনক হয় না। এরকম আশঙ্কা করা যেতে পারে না  ; যেহেতু নিজ পিতৃগণের হিতার্থ ভগবানের পূজা করলে ভগবানের পরম প্রীতি সম্পাদন হয় এবং পরমফলও প্রাপ্তি হয়ে থাকে।*
            *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩০. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob130.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১২৮. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob128.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৭. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob127.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৮. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob128.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *শ্রাদ্ধ-------------তত্ত্ব*
           🔥🔥🔥🔥🔥🔥🔥
*🌷অতএব বর্তমান শ্রাদ্ধ পদ্ধতিতে যে পিতৃপক্ষে মৃত তিন পুরুষের নাম উল্লেখ দেখা যায়,সেটি পূর্বোক্ত তিন বিদ্বান ব্রহ্মচারীর শ্রাদ্ধের অনুকরণ মাত্র। এই জন্যই শ্রাদ্ধে মৃত চার কি পিঁচ পুরুষের নাম-উল্লেখ বিহিত হয় নাই। সুতরাং বতর্মান শ্রাদ্ধ পদ্ধতি যে বৈদিককালের জীবৎ-পিতৃশ্রাদ্ধের অনুকরণে অভিনব প্রণালীতে গঠিত হয়েছে,তাতে সন্দেহ নাই।ফলে যাঁরা তত্ত্বজ্ঞ বেদপারগ তাঁরাই শ্রাদ্ধার্হ, তাঁরাই প্রকৃত পিতৃপদবাচ‍্য। শ্রদ্ধা সহকারে তাঁদের ভোজন করাইলে প্রকৃত শ্রাদ্ধ করা হয় এবং সেটির নামই পিতৃযজ্ঞ।এইজন‍্যই মনু বলেছেন=*
*"যত্নেন ভোজয়েৎ শ্রাদ্ধে বহ্বৃচং বেদপারগং।"*
*🌻যদিও গৃহী-বৈষ্ণবগণ,তাঁদের পিতৃ-মাতৃ-বিয়োগে আধুনিক রূপান্তরিত শ্রাদ্ধ পদ্ধতি অনুসারে শ্রাদ্ধানুষ্ঠান করেন না বটে, কিন্তু তাঁরা প্রায়শঃ বৈদিক প্রথারই অনুসরণ করে থাকেন।বৈষ্ণব-স্মৃতিকর্তা শ্রীগোপালভট্ট গোস্বামী "সৎক্রিয়া-সার-"পদ্ধতিতে শুদ্ধজাতি বৈষ্ণবদের জন্য শ্রাদ্ধ সম্বন্ধে যে সংক্ষেপ সূত্র নির্দেশ করেছেন, তা সম্পূর্ণ বেদাচার-সম্মত। তিনি বৈষ্ণবজাতির প্রতি কেমন সুন্দর শ্রাদ্ধের ব‍্যবস্থা দিয়াছেন দেখুন==*
*"তথা জীবতি মহাগুরৌ পিতরি সতি ভক্ত‍্যা তৎ সেবনাদিকং বিনা তস্মিন্ যথাকালে যথাতথা পঞ্চত্বমাপন্নে সতি তন্মৃতাহঃ প্রাপ‍্য বর্ণাশ্রমাদিষু সর্বজীবেষু ভুরিভোজনমাচরণ ব‍্যতিরেকেন যদি মদ্ভক্তস্তু তদা ব্রাহ্মণাদি জীবমাত্রেষু বিশেষতঃ বৈষ্ণবেষু চ সহজান্ন জলাদি নিবেদনং বিনা তেভ‍্যঃ পিতৃভ‍্যঃ শ্রীমন্মহাপ্রসাদচরণোদকাদি নিবেদন বাক‍্যং বিনা চ চেন্মদ্বহির্মুখভাবতঃ তর্পণশ্রাদ্ধাদিক্রিয়াপরত্বেন রচনা সংঘাতব্রতং যেষাং তর্পণশ্রাদ্ধাদি বাক‍্যরচনা-সংঘাতক্রিয়াপরাণাং কর্মিণাং তথা তে পিতৃলোকান্ যান্তি তৎ কর্মবশাৎ।"*
*🌹অনন‍্য-শরণ গৃহীবৈষ্ণবগণ মহাগুরু পিতামাতার জীবিতকালে ভক্তিপূর্বক তাঁদের সেবাদি করবে।পরে মৃত‍্যু হলে শ্রাদ্ধদিনে বর্ণাশ্রমাদি সর্বজীবকেই যথেষ্টরূপে তৃপ্তির সঙ্গে ভোজন করাবে। ব্রাহ্মণাদি জীবমাত্রকেই বিশেষতঃ বৈষ্ণবগণকে স্বাভাবিক অন্নজলাদি নিবেদন করবে এবং পিতৃগণকে শ্রীমন্মহাপ্রসাদ চরণোদকাদি নিবেদন করবে।এইরকম অনুষ্ঠান না করে যদি বহির্মুখভাবে তর্পণ শ্রাদ্ধাদি-ক্রিয়াপর কর্মিদের ন‍্যায় আচরণ কর,তাহলে সেই কর্মবশে পিতৃলোকে গতিলাভ হবে। সুতরাং বৈষ্ণবের বাঞ্জনীয় ভগবল্লোক-প্রাপ্তি ঘটে উঠে না। শ্রীভগবানের উক্তিই ইহার উৎকৃষ্ট প্রমাণ, যথা==*
*"যান্তি দেবব্রতাঃ দেবান্ পিতৃন্ যান্তি পিতৃব্রতাঃ।*
*ভূতানি যান্তি ভূতেজ‍্যাঃ যান্তি মদযাজিনোহপি মাং।।"*
*🍀যাঁরা দেবপূজক তাঁরা দেবলোকে, পিতৃপূজকগণ পিতৃলোকে এবং ভূতপূজকগণ ভূতলোকে গমন করে থাকে, কেবল আমার পূজাপর অর্থ‍্যাৎ মদ্ভক্তগণই মদীয়(বৈকুন্ঠ) লোকে গতিলাভ করে থাকে।*
*🌲সুতরাং বৈষ্ণবগণ সাধারণতঃ শ্রাদ্ধ-তর্পণক্রিয়াপর কর্মিদের মতো শ্রাদ্ধ করেন না বলেই যে তাঁরা শ্রাদ্ধ করেন না,তা নয়।বৈদিক রীতি অনুসারে শ্রাদ্ধের মূল উদ্দেশ্য বৈষ্ণবশ্রাদ্ধে সর্বতোভাবেই রক্ষিত হয়ে থাকে।*
*🌺শ্রাদ্ধ সংস্কার বিশেষ নয়,বরং ইহাকে একটি কর্মাঙ্গবিশেষ বলা যেতে পারে। পদ্ধতি গ্রন্থে বৈদিক দশপ্রকার সংস্কারের কথা উল্লেখ আছে ; কিন্তু তারমধ‍্যে মৃতব‍্যক্তির শ্রাদ্ধকান্ড আদৌ বিবৃত নাই। যেহেতু সংস্কার ঔপাধিক, কেবল দেহেরই হয়ে থাকে। শ্রাদ্ধ জীবিত ও মৃত উভয়েরই উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। সত‍্য বটে, প্রাচীনকালে কেবল জীবৎ-শ্রাদ্ধই সমাজে প্রচলিত ছিল, পরবর্তীকালে মনীষিগণ কর্তৃক মৃতকশ্রাদ্ধ বতর্মান আকারে আড়ম্বরযুক্ত হয়ে প্রবর্তিত হয়েছে। মৃতকশ্রাদ্ধে দেখতে পাওয়া যায়,মৃত পিত্র‍্যাদিতে বস্বাদি দেবতার অধিষ্ঠান কল্পনা করে তাঁদের শ্রাদ্ধ করা হয়ে থাকে।কিন্তু এর সম্বন্ধে মনুভাষ‍্যকার মেধাতিথি এবং গোবিন্দরাজ বলেন= "বিদ্বেষ বা নাস্তিক‍্য বুদ্ধি বশতঃ যারা মৃতের শ্রাদ্ধক্রিয়ায় প্রবর্তিত না হবে,তাদের প্রবৃত্তি উন্মেষের জন্যই  এইরকম দেবত্ব অধ‍্যারোপ দ্বারা পিতৃগণের স্তুতিবাদ করা হয়েছে।(অবস্তুতে বস্তুর আরোপের নামই অধ‍্যারোপ) সুতরাং এটি কাল্পনিক।তবেই দেখা যাচ্ছে, সমাজে মৃতক শ্রাদ্ধ প্রবর্তিত করতে পূর্ব সমাজপতিগণকে কিরকম কৌশলজাল বিস্তার করতে হয়েছে।কোন সময় হতে এইরকম মৃতকশ্রাদ্ধ সমাজে প্রচলিত হয়েছে,তা নির্ণয় করা দুরূহ।দেখা যাচ্ছে, পৃথিবীর সব মানুষজাতিই মৃতের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। সুতরাং মৃতব‍্যক্তির উদ্দেশ্যে কোনরকম কর্মের অনুষ্ঠান যে সম্পূর্ণ ন‍্যায়সঙ্গত ও অবশ‍্য কর্তব‍্য তাতে সন্দেহ নাই। বরাহপুরাণে উল্লিখিত হয়েছে = "আত্রেয় মুনির পুত্র নিমি,পুত্রের মৃত‍্যুতে অতিশয় শোকাভিভূত হয়ে তার উদ্দেশ্যে কি করা কর্তব‍্য চিন্তা করতে লাগলেন ; পরে মৃতপুত্রের উদ্দেশ্যে এইরকম শ্রাদ্ধকল্পের অনুষ্ঠান করলেন। পুত্র জীবদ্দশায় যে যে ফলমূলাদি ভোজন করতেন,নিমি সেই সব নতুন নতুন রসাল ফলমূলাদি উপকরণ যথাসম্ভব সংগ্রহ করলেন এবং সাতজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে এনে মাংস,শাক,ফলমূলাদি দ্বারা যথাযোগ্য পরিতৃপ্ত সহকারে তাঁদেরকে ভোজন করালেন।অনন্তর পবিত্রভাবে ভূতলে দর্ভ (কাশ, তীক্ষ্ণ, রোমশ,মৌঞ্জ,বল্বজ ও শাদ্বল ) আস্তীর্ণ (পেতে)করে, তার উপর শ্রীমানের-নাম-গোত্র উল্লেখ পূর্বক পিন্ডদান করলেন।এমন সময়ে দেবর্ষি নারদ সেখানে উপনীত হতেন।তখন দেবর্ষি নারদকে দেখে নিমি অতীব ভীত ও সঙ্কুচিত হয়ে পড়লেন।নারদ এর কারণ জিজ্ঞাসু হলে,নিমি অতীব লজ্জিতভাবে বললেন=*
          *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৯. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob129.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১২৭. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob127.html


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৬. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob126.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৭. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob127.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
             *শ্রাদ্ধ----------তত্ত্ব*
            •••••••••••••••••••••••••••••
*🌷হিন্দু-সমাজে শ্রুতির পরেই স্মৃতির আদর দেখা যায়।মনু-সংহিতা অন‍্যান‍্য সংহিতা অপেক্ষা বেশী বেদার্থ-প্রতিপাদক বলে বিশেষ সমাদৃত ও প্রামাণিক। কিন্তু সে প্রাচীন মুনস্মৃতিই বা এখন কোথায়? এবং ঋষি মেধাতিথি-প্রণীত তাঁর ভাষ‍্যই বা এখন কোথায়?তা বহুকাল পূর্বে লুপ্ত হয়েছে।আমরা বতর্মান সময়ে মনু-স্মৃতি যে আকারে দেখতে পাই, সেটি সহারণ-সুত মহারাজ মদন কর্তৃক সঙ্কলিত।এটি ভট্ট মেধাতিথি ভাষ‍্যেই পরিব‍্যক্ত হয়েছে =*
*"মান‍্যা কাপি মনুস্মৃতি স্তদুচিতা ব‍্যাখ‍্যা হি মেধাতিথেঃ,*
*সা লুপ্তৈব বিধের্বশাৎ ক্বচিদপি প্রাপ‍্যং ন যৎ পুস্তকম্।*
*ক্ষৌণীন্দ্রো মদনঃ সহারণ-সুতো দেশান্তরাদাহৃতৈঃ,*
*জীর্ণোদ্ধার মঠীকরৎ তত ইতস্তৎ পুস্তকৈ র্লিখিতৈঃ।।"*
*🍀অন‍্যান‍্য সংহিতাগুলি এরই অনুসরণে পরবর্তীকালে রচিত এবং প্রাচীন রীতি অনুসারে কোন বিশেষ বেদশাখার সঙ্গে সম্বন্ধও নাই। সুতরাং প্রচলিত স্মৃতিসমূহ, প্রাচীন ধর্মসূত্রগুলি ভেঙ্গে চুরে সমাজ-শাসক সুধীব‍্যক্তিগণ কর্তৃক যে বতর্মান আকারে রূপান্তরিত হয়েছে, তাতে সন্দেহ নাই। অতএব কোন ধর্মাচারের সূক্ষ্ম মীমাংসা করতে হলে কেবল এইসব রূপান্তরিত গ্রন্থগুলির উপর নির্ভর করা যায় না। অতএব যে যে জায়গায় মতের বিরোধ উপস্থিত হবে, সেই সেই জায়াগায়ই বেদবিহিত মতই গ্রহণ করা কর্তব‍্য। যেহেতু=*
*"ধর্ম-জিজ্ঞাসামানানাং প্রমাণং পরমং শ্রুতিঃ।"*
*🌹এখন দেখা যাক,"পিতৃ" শব্দ কাকে নির্দেশ করে। শ্রুতি "পিতৃ" শব্দে কেবল জন্মদাতা পিতাকে নির্দেশ না করে প্রধানতঃ ব্রহ্মবিদ্ বিদ্বান ব‍্যক্তিকেই শ্রেষ্ঠ পিতৃপদবাচ‍্য নির্দেশ করেছেন।যথা=*
*"ত্বং হি নঃ পিতা যোহস্মাকমবিদ‍্যয়াঃ পরং পারং তারয়সীতি।"*
                 *(প্রশ্নোপনিষদ্)*
*🌷আপনিই আমাদের পিতা, যেহেতু আপনি আমাদেরকে এই অবিদ‍্যা বা মায়া-সাগর হতে পরমপারে উত্তীর্ণ করছেন। সুতরাং =*
*"উৎপাদক ব্রহ্মদাত্রোর্গরীয়ান্ ব্রহ্মদঃ পিতা।*
*ব্রহ্মজন্ম হি বিপ্রস‍্য প্রেত‍্য চেহ চ শাশ্বতম্।।"(মনু)*
*🌻জন্মদাতা ও ব্রহ্মজ্ঞানদাতা এই উভয়ের মধ্যে ব্রহ্মজ্ঞানদাতা পিতাই গরীয়ান। কারণ,জন্মদাতা পিতা কেবল নশ্বর জড়দেহের উৎপাদক, তা জড়াতীত ও শাশ্বত।অতএব পিতৃশব্দ রূঢ়ার্থে (উৎপন্ন অর্থে) যে কেবল জন্মদাতা পিতাকেই বুঝায়,তা নয়। শাস্ত্রে সপ্তপিতা উল্লিখিত হয়েছে। যথা=*
*"কন‍্যাদাতান্নদাতা চ জ্ঞানদাতাভয়প্রদঃ।*
*জন্মদো মন্ত্রদো জ‍্যৈষ্ঠভ্রাতা চ পিতরঃ স্মৃতাঃ।।"*
                     *(ব্রহ্মবৈবর্ত)*
*🌹কন‍্যাদাতা,অন্নদাতা,জ্ঞানদাতা, অভয়দাতা, জন্মদাতা,মন্ত্রদাতা ও জ‍্যেষ্ঠভ্রাতা এই সাতজনই পিতৃপদবাচ‍্য। তাছাড়াও যজুর্বেদে অষ্ট পিতৃগণের নাম উক্ত হয়েছে। যথা= সোমপা,লোমসদ,অগ্নিষ্বাত্তা, বর্হিষদ, হবির্ভূজ, আজ‍্যপা, সুকালীন ও যমরাজ। আবার যজুর্বেদে যে বসু=পিতা,রুদ্র=পিতামহ ও আদিত‍্য=প্রপিতামহ, এই তিনপুরুষের নাম উল্লেখ আছে।উঁনারা মৃত-পিত্রাদি নন অথবা বস্বাদি নামধেয় কোন পৃথক সত্ত্বাবিশিষ্ট জীবও নন। সামবেদীয় ছান্দোগ‍্য উপনিষদ পাঠে জানা যায়,উঁনারা জীবিত বিদ্বান ব্রহ্মচারী বিশেষ, ব্রহ্মচর্যের ভিন্ন ভিন্ন অবস্থায় উঁহারা ঐরকম ত্রিবিধ আখ‍্যায় অভিহিত হয়ে থাকেন। ব্রহ্মচারী চতুর্বিংশতি(২৪) বৎসর পর্য‍্যন্ত গুরুকুলে অবস্থান করে যখন বেদাদি অধ‍্যয়ন করেন,তখন তাঁতে সকল সদ্ গুণ বাস করে বলিয়া (বসু=পিতা), নামে পিতামহ অভিহিত হন।যথা===*
*"তদস‍্য বসবোহন্বায়ত্তাঃ প্রাণাবাব বসব হীদং সর্বং বাসরন্তি।"*
*🍀৪৪ বৎসর পর্য‍্যন্ত ব্রহ্মচর্য‍্যানুষ্ঠান দ্বারা ব্রহ্মচারী যখন বেদাধ‍্যয়ন করেন,তখন তাঁকে দেখে পাষন্ডগণ ভয়ে রোরুদ‍্যমান (পুনঃপুনঃ রোদন) হয় বলে তিনি "রুদ্র" পিতামহ নামে আখ‍্যাত হন। যথা==*
*"প্রাণা বাব রুদ্রা এতে হীদং সর্বং রোদয়তি।"*
*☘পরন্তু তৃতীয় ব্রহ্মচর্য‍্যকালে ৪৮ বৎসর পর্য‍্যন্ত যে ব্রহ্মচারী বেদাদি অধ‍্যয়ন করেন, তিনিই "আদিত‍্য" প্রপিতামহ নামে খ‍্যাত। যথা==*
*"প্রাণা বাব আদিত‍্যা এতে হীদং সর্বমাদদতে।"*
*🌷তাঁতে সদ্ গুণাবলী আদিত‍্যের অর্থ‍্যাৎ সূর্য‍্যের মতো স্বপ্রকাশরূপে অবস্থান করে বলিয়া তিনি আদিত‍্য নামে অভিহিত।*
         *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২৮. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob128.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




adds