শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২৯. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob129.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১২৮. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob128.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২৯. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob129.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১২৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
             *শ্রাদ্ধ-----------তত্ত্ব*
             **********************
*🌹দেবর্ষি এর কারণ জিজ্ঞাসু হ'লে, নিমি অতীব লজ্জিতভাবে কহিলেন=*
*"কৃতঃ স্নেহশ্চ পুত্রার্থে ময়া সঙ্কল্প‍্য যৎকৃতম্।*
*তর্পয়িত্বা দ্বিজান্ সপ্ত অন্নাদেন ফলেন চ।।*
*পশ্চাদ্বিসর্জিতং পিন্ডং দর্ভানাস্তীর্য‍্য ভূতলে।*
*উদকানয়নঞ্চৈব ত্বপসব‍্যেন পায়িতম্।।*
*শোকস্নেহ-প্রভাবেন এতৎ কর্ম ময়া কৃতম।*
*ন চ শ্রুতং ময়া র্বপুং ন দেবৈ ঋর্ষিভিঃ কৃতম্"*
*🌻আমি পুত্রবাৎসল‍্যের বশীভূত হয়ে নিজেই সঙ্কল্প করে এই কার্য‍্য করেছি।অন্নাদি ও ফলমূলাদি দ্বারা আমি সাতটি ব্রাহ্মণকে পরিতৃপ্তির সঙ্গে ভোজন করাইয়ে,পরে ভূতলে দর্ভ আস্তীর্ণ করে তার উপর পুত্রের উদ্দেশ্যে  পিন্ড প্রদান করেছি। আমি শোক ও স্নেহের প্রভাবেই এই কাজ করেছি।কোন দেবতা বা ঋষি যে এরকম কাজ করেছেন তা পূর্বে কখনও শুনি নাই।এই জন্যই আমি বিশেষ ভীত হয়েছি। এইকথা শুনে শ্রীনারদ বললেন=*
*"ন ভেতব‍্যং দ্বিজশ্রেষ্ঠ পিতরং শরণং ব্রজ।*
*অধর্ম ন চ পশ‍্যামি ধর্মে নৈবাত্র সংশয়ঃ।।"*
*🍀ওহে দ্বিজবর!তোমার কোন ভয় নাই,এতে তো কোন অধর্মের কারণ দেখছি না।তুমি, তোমার পিতাকে একবার ডাক।নারদের এইকথা শুনে নিমি পিতার ধ‍্যান করতে লাগলেন।ধ‍্যান মাত্র আত্রেয়মুনি সেখানে উপস্থিত হলেন এবং পুত্রশোকাতুর পুত্র নিমিকে আশ্বাসিত করে বললেন, "নিমির সঙ্কল্পিত এই যে ক্রিয়া এর নাম "পিতৃযজ্ঞ", এই ধর্মকান্ড স্বয়ং ব্রহ্মা কর্তৃক নির্দিষ্ট।"*
*🌷অতএব শ্রদ্ধা সহকারে শ্রোত্রিয় ব্রাহ্মণগণকে আগে পরিতৃপ্ত সহকারে ভোজন করিয়ে পরে মৃতব‍্যক্তির নাম-গোত্র উল্লেখ করে তাঁর প্রিয় খাদ‍্যবস্তু তাঁর উদ্দেশ্যে নিবেদন করাই প্রকৃত শ্রাদ্ধ।তাছাড়া বতর্মান মৃতকশ্রাদ্ধে যে সব আড়ম্বর দেখা যায়, তা লোকরঞ্জনের জন‍্য বহিরঙ্গ ব‍্যাপার মাত্র।*
*🌺বৈষ্ণবগণ পূর্বোক্ত বৈদিকমূল শ্রাদ্ধকান্ডেরই অনুবর্তন (অনুসরণ)করে থাকেন।তাঁরা শ্রাদ্ধ বিষয়ে কেবল মালসা-ভোগ দিয়েই সারেন না। তাঁরা ভগবৎপ্রসাদ পিতৃগণকে সমাদরের সঙ্গে নিবেদন করে থাকেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবগণকে যথাসাধ‍্য পরিতৃপ্ত সহকারে ভোজন করিয়ে শ্রাদ্ধ মহোৎসব সম্পন্ন করে থাকেন। পবিত্র ও প্রশস্ত পাত্রে চিড়া,খৈ,গুড়,দধি, ফলমূলাদি একত্র করে ভগবানে অর্পণ করলে প্রকৃতই সুসংস্কৃত মহাপ্রসাদান্ন পরিগণিত হয়। চরু বা পায়স রন্ধন করে শ্রীভগবানে নিবেদন করবার বিধি ও সদাচার আছে। অতএব সেই শ্রীমহাপ্রসাদ বৈষ্ণব পিতৃগণের উদ্দেশ্যে নিবেদন করলে তাঁদের অতীব প্রীতিপ্রদ হয়ে থাকে।এটিই তো শাস্ত্রোক্ত মূল শ্রাদ্ধ। শ্রীহরিভক্তিবিলাসে ৯ম বিলাসে উক্ত হয়েছে =*
*"প্রাপ্তে শ্রাদ্ধদিনেহপি প্রাগন্নং ভগবতেহর্পয়েৎ।*
*তচ্ছেষেনৈব কুর্বীত শ্রাদ্ধং ভাগবতো নরঃ।।"*
*🌹বৈষ্ণবজন শ্রাদ্ধদিনে প্রথমতঃ ভগবানকে সুসংস্কৃত অন্নাদি নিবেদন করে,সেই প্রসাদান্ন দ্বারা শ্রাদ্ধানুষ্ঠান করবেন। যথা পদ্মপুরাণে=*
*"বিষ্ণো র্নিবেদিতান্নেন যষ্টব‍্যং দেবতান্তরম্।*
*পিতৃভ‍্যশ্চাপি তদ্দেয়ং তদনন্তায় কল্পতে।।"*
*☘বিষ্ণু-নিবেদিত অন্ন পিতৃগণকে অর্পণ করলে অনন্ত ফল লাভ হয়।*
*🌲পুনশ্চ ব্রহ্মান্ডপুরাণে দেখা যায় =*
*"যঃ শ্রাদ্ধকালে হরিভুক্ত-শেষং,*
*দদাতি ভক্ত‍্যা পিতৃদেবতানাম্।*
*তেনৈব পিন্ডাং স্তুলসীবিমিশ্রানাকল্পকোটিং পিতরঃ সুতৃপ্তাঃ।।"*
*🍀শ্রাদ্ধ সময়ে ভক্তিসহকারে ভগবদুচ্ছিষ্ট মহাপ্রসাদ ও তুলসীদল সমন্বিত সেই মহাপ্রসাদেরই পিন্ড দেবগণ ও পিতৃগণকে অর্পণ করলে, কোটিকল্প যাবৎ পিতৃদেবগণ পরিতৃপ্ত হয়ে থাকেন। (কোন কোন অনভিজ্ঞ ব‍্যক্তি পিতৃগণকে এইরকম মহাপ্রসাদ দান নিত‍্য-শ্রাদ্ধ-বিষয়ক পার্বণাদিরপর নয়,বলে থাকেন। এই প্রমাণে তাদের সেই মত নিরস্ত হয়ে যাচ্ছে।)*
*🌷আবার পিতৃগণের উদ্দেশ্যে কেবল শ্রীভগবানে অন্নাদি অর্পণ করলেও পিতৃগণের পরিতৃপ্ত হয়ে থাকে, অবশ‍্য এখানে আপত্তি হতে পারে, অন‍্যের উদ্দেশ্যে ভগবানে অন্নাদি সমর্পণ গৌণ, মুখ‍্য নয়। সুতরাং সেটিতে ভগবানের বিশেষ প্রীতিসাধন না হওয়াই বিশেষ ফলজনক হয় না। এরকম আশঙ্কা করা যেতে পারে না  ; যেহেতু নিজ পিতৃগণের হিতার্থ ভগবানের পূজা করলে ভগবানের পরম প্রীতি সম্পাদন হয় এবং পরমফলও প্রাপ্তি হয়ে থাকে।*
            *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১৩০. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob130.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





adds