শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda50.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻এছাড়াও রাগাত্মিকাভক্তিরও লক্ষণ এবং উদাহরণ উক্ত গ্রন্থে আছে। রাগাত্মিকা দুই ভাগে বিভক্ত= কামরূপা ও সম্বন্ধরূপা।যা সম্ভোগতৃষ্ণাকেও প্রেমে পরিণত করে, তাহাই কামরূপা।এজন‍্য গোপীরাই এর উদাহরণ।শ্রীগোবিন্দের প্রতি পিতৃমাতৃ প্রভৃতি ভাবই সম্বন্ধরূপা ভক্তি।রাগানুগা, কামানুগা এবং সম্বন্ধানুগা এই দুই বিভক্ত।বৈধী ও রাগানুগা ভক্তির আলোচনা এরপর দ্রষ্টব‍্য।ভাবভক্তির লক্ষণ এই=*
*"শুদ্ধসত্ত্ববিশেষাত্মা প্রেমসূর্য‍্যাংশুসাম‍্যভাক্।*
*রুচিভিশ্চিত্তমাসৃণ‍্যকৃদসৌ ভাব উচ‍্যতে।।"*
*🌷শুদ্ধসত্ত্বই যার আত্মা, প্রেমসূর্য‍্যকিরণ যাতে প্রতিফলিত,রুচিসমূহ দ্বারা যা চিত্তবৃত্তিকে মসৃণ করে তোলে তাহাই ভাব।ভাবই ভক্তি অর্থে ভাব-ভক্তি। শ্রীজীব এর ব‍্যাখ‍্যায় বলেন, সর্বপ্রকাশিকা স্বরূপশক্তির সম্বিদ্ বা জ্ঞানাখ‍্যা বৃত্তিই শুদ্ধসত্ত্ব।এই ভক্তি হ্লাদিনী ও সম্বিদের(চেতনা বা জ্ঞানের) সারসমবেতরূপ। সুতরাং এটি শ্রীকৃষ্ণের স্বরূপশক্তিস্বরূপ। এটি প্রেমসূর্য‍্যের অংশুভাক্ অর্থ‍্যাৎ প্রেমের প্রথম প্রতিছবি।তন্ত্র বলেন=*
*"প্রেম্নস্তু প্রথমাবস্থা ভাব ইত‍্যভিধীয়তে।*
*সাত্ত্বিকা স্বল্পমাত্রাঃ স‍্যুরত্রাশ্রুপুলকাদয়ঃ।।"*
*🍀শ্রীজীব বলেন, এটি শুদ্ধসত্ত্ববিশেষ‍্যা ও হ্লাদিনীর সাররূপা সুতরাং মোক্ষ-সুখেরও তিরস্কারিণী।*
*☘শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণ মহাশয়  তৎপ্রণীত সিদ্ধান্তরত্ন গ্রন্থে ভক্তি সম্বন্ধে যা লিখেছেন, তার সার সংক্ষিপ্ত মর্ম এই যে, ভক্তিও জ্ঞানবিশেষ।ভক্তিও জ্ঞানত্ব-ধর্মবিশিষ্ট। বিদ‍্যা ও বেদন ভেদে জ্ঞান দুই প্রকার।এই বিদ‍্যাকে কেউ কেউ ব্রহ্মবিদ‍্যা বলে থাকেন। ব্রহ্মবিদ‍্যা নিমেষশূন‍্য দর্শনের মতো ত্বমপদার্থানুভবস্বরূপ। বেদন= অপাঙ্গ বীক্ষণ সদৃশ(আড়চোখে দর্শন তুল‍্য) এরই অপর নাম ভক্তি। শ্রীমধুসূদন সরস্বতীর ভক্তিরসায়নে এর সবিশেষ আলোচনা দ্রষ্টব‍্য। "বেদন"=অপাঙ্গ দর্শনের মতো বলে শ্রীভগবান গীতায় বলেছেন, "ভক্ত‍্যামামভিজানাতি"। অর্থ‍্যাৎ ভক্তি দ্বারাই আমাকে বিশিষ্টরূপে জানা যায়।শ্রীধরস্বামী গীতায় অন্তিম শ্লোকের ব‍্যাখ‍্যায় জ্ঞানকে ভক্তির অন্তর্ভুক্ত বলে প্রকাশ করেছেন।*
*🌷শ্রীমদ্ বলদেব ভক্তির স্বরূপ বিচার করেছেন। তিনি বলেন, ভক্তি যে ভগবদবশীকারিণী, শ্রুতি ও স্মৃতিতে তার প্রমাণ আছে।এখন বিচার্য‍্য এই যে, "ভক্তির" স্বরূপ কি? সেটি কি প্রাকৃত সত্ত্বের বিকার জ্ঞানানন্দারূপা, অথবা শ্রীভগবানের জ্ঞানানন্দারূপা, অথবা জৈব জ্ঞানানন্দারূপা, অথবা হ্লাদিনী সারসমবেতসম্বিৎস্বরূপা?সেটি প্রাকৃত সত্ত্বময় নয়, তাহলে সেটি দ্বারা ভগবান বশীভূত হতেন না। শ্রীভগবান স্বয়ং পূর্ণ, সুতরাং মায়াবশীভূত নন। দ্বিতীয় পক্ষও অসঙ্গত, কেন না শ্রুতিবাক‍্য এই যে ভগবান ভক্তের ভক্তিতে অত‍্যন্ত আনন্দ অনুভব করেন। দ্বিতীয় পক্ষ স্বীকার করলে ভক্তের ভক্তিতে পূর্ণানন্দ ভগবানের অত‍্যন্ত আনন্দ অসম্ভব হয়ে পড়ে। তৃতীয় পক্ষও অস্বীকার্য‍্য, যেহেতু জীবের ক্ষুদ্র জ্ঞান ও ক্ষুদ্র আনন্দের ধ্বংস আছে, সেটি কখনও বিপুল জ্ঞানানন্দস্বরূপ,নিত‍্যভক্তি নামে অভিহিত হতে পারে না। সুতরাং চতুর্থ পক্ষই স্বীকার্য‍্য অর্থ‍্যাৎ ভক্তি ভগবানের হ্লাদিনীশক্তির ও সম্বিৎশক্তির সারভাগ। ভক্তিতে যখন ভগবান বশীভূত হন তখন অবশ্যই ভক্তির উক্ত স্বরূপ স্বীকার্য‍্য (মেনে নিতে হবে )। ভক্তি ভগবানের স্বরূপ-বিশেষভূত হ্লাদিনী শক্তির ও সম্বিৎ শক্তির সাররূপা। আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানলাভের পরে সাধকবিশেষে ভগবদ্ বিষয়ক জ্ঞানের উদয় হয়, উহা হতে ভগবদ বিষয়িণী তৃষ্ণার সঞ্চার হতে থাকে।এই তৃষ্ণা হতে ভগবদবিষয়িণী আনুকূল‍্যময়ী চেষ্টার অভ‍্যুত্থান(উত্থান বা উন্নতি) হয়,সেটি ভক্তি।এই চেষ্টা যে শক্তি হতে প্রকাশ পায় সেই শক্তি সাধ‍্যভক্তি।সাধ‍্যাভক্তি ভগবানের নিত‍্যধামে নিত‍্যপরিকর নিচয়ে(সমূহে) অবস্থান করেন এবং মন্দাকিনী প্রবাহের মতো ভক্তপরম্পরায় প্রপঞ্চে অবতরণ করেন।এই ভক্তিই জীবকে ভগবৎ রাজ‍্যে নিয়ে যান এবং ভগবানের শ্রীচরণ দর্শন করিয়ে কৃতার্থ করেন।তাই শ্রুতি বলেন "ভক্তিরেবৈনং নয়তি ইত‍্যাদি।*
            🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫২. প্রেমভক্তি ও বৈধীভক্তি 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda52.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori8.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori8.htm
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *🙏দীক্ষার বাসনা🙏*
        **********************
*🙏নরোত্তম ঠাকুর = দীক্ষার জন্য যে মানুষের মনে কি ব‍্যাকুলতা জাগতে পারে এবং দীক্ষার জন্য মানুষ যে কি করতে পারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে রাজনন্দন অর্থ‍্যাৎ জমিদারের পুত্র নরোত্তম দাসঠাকুরের দীক্ষা কাহিনী।বৈষ্ণব জগতে আমার মনে হয় দীক্ষা লাবের জন্য এইরকম অনুশীলন আর কেউ করেননি,সে এক মনোরম প্রসঙ্গ। নরোত্তম ঠাকুরের দীক্ষা কাহিনী অতীব শিক্ষণীয়। মানুষ দীক্ষার কি করতে পারে তা নরোত্তম ঠাকুরের জীবনী পাঠ করলে বুঝা যায়।পূর্বের স্বপ্নাদেশ অনুযায়ী নরোত্তম ঠাকুর শ্রীলোকনাথ গোস্বামীর কাছে তার মনের বাসনা নিবেদন করলেন এবং তখনও পর্যন্ত লোকনাথ কাউকেই দীক্ষামন্ত্র প্রদান করেননি। তাঁর সঙ্কল্প যে,শিষ‍্যের গুরুদায়িত্ব জীবনে তিনি বহন করবেন না। কিন্তু নরোত্তমও ছাড়বারপাত্র নন,তিনিও সঙ্কল্প করেছেন যে তিনি দীক্ষামন্ত্র নিবেন তাঁরই কাছে।তিনি যদি সেই সঙ্কল্পকে বাস্তবে রূপায়িত করতে না পারেন তাহলে দেহত‍্যাগ করবেন--,অর্থ‍্যাৎ মন্ত্রের সাধন কিংবা শরীর পতন।নিরাসক্ত লোকনাথ অযাচক বৃত্তি অবলম্বন করে তাঁর ভজন কুটিরে থাকেন।দিনরাত্রি সাধন ভজনে মগ্ন, কারও সঙ্গে কথাটি পর্যন্তও বলেন না কারণ তিনি মনে যে সে সময়টুকু অপচয় হল।নরোত্তম তাঁর কৃপাদৃষ্টি পাবার জন্য তাঁর ভজন কুটিরের কাছে এক ঝুপড়িতে বসে গুরুধ‍্যানে মগ্ন।তাঁর মনে মনে ধারণা যে, এত কাছে থাকলে নিশ্চয়ই একদিন না একদিন লোকনাথ গোস্বামীর সঙ্গে কথাবার্তা হবেই হবে। কিন্তু লোকনাথের প্রতিজ্ঞা ভীষ্মের প্রতিজ্ঞা, শিষ‍্যত্বে তিনি কাউকেও বরণ করবেন না।আবার এদিকে নরোত্তমও তাঁর সঙ্কল্পে অনড়।গুরুপদে তাঁকে বরণ করবেনই।শুরু হল সঙ্কল্পের যুদ্ধ,কে জেতে কে হারে! অবশেষে নরোত্তম লক্ষ্য করলেন যে লোকনাথ গোস্বামী প্রতিদিন খুবই ভোরবেলা তাঁর ভজন কুটির হতে বাহির হয়ে জঙ্গলের মধ্যে যেন কোথাও যান আবার ফিরে আসেন।নরোত্তম অন্ধকার ভোরের মধ্যে তা অনুসরণ করে বুঝতে পারলেন যে তিনি শৌচে যান।কাছে গিয়ে যে একটু গুরুসেবা করবেন সে সাহস নাই বা সে আদেশ নাই।তখন নরোত্তম এক অভূতপূর্ব সঙ্কল্প গ্রহণ করলেন যে তিনি রোজ শৌচ সেবা করবেন। অর্থ‍্য‍াৎ গুরুদেবের এই শৌচস্থান জল এবং সম্মার্জনীর(ঝাড়ু) দ্বারা রোজ পরিস্কার করে দিবেন যাতে শৌচকালে তাঁর কোন অসুবিধা না হয়।হায়রে অদৃষ্টের পরিহাস! রাজার ছেলে কি না করবেন মেথরের কর্ম! তাও আবার মলমূত্র পরিস্কার!কেন? না,গুরু সেবার কোন সুযোগ তিনি পাচ্ছেন না  সেজন‍্য গুরুদেবের শৌচ সেবা করে আত্মপ্রসাদ লাভ করবেন। এই নরোত্তমের কাজ সবই চলতে লাগল লোকনাথের অজ্ঞাতে বা অজানতে।দিনের পর দিন চলতে লাগল এই সেবা। হঠাৎ লোকনাথ গোস্বামীর খেয়াল হল যে কে যেন তাঁর শৌচস্থান রোজ পরিস্কার করে রাখে।প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোন বন‍‍্য অধিবাসীরা একাজ করেছে।অবশেষে একদিন অন্ধকার ভোরে দেখলেন যে কে যেন দূরে দাঁড়িয়ে আছেন।তখন তিনি "কে" বলতেই নরোত্তম এসে তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গে দন্ডবৎ করলেন।কারণ এতদিন প্রতীক্ষার পর তিনি তাঁর গুরুদেবের শ্রীমুখ হতেএকটা সম্বোধন বাণী শুনতে পেলেন।লোকনাথ গোস্বামী তখন আদ‍্যপান্ত সব ব‍্যাপার অবগত হলেন এবং এইরকম আর্তি ও নিষ্ঠার পরিচয় পেয়ে তাঁর মন গলে গেল এবং অবশেষে তিনি দীক্ষামন্ত্র দিত স্বীকার করলেন।লোকনাথ গোস্বামীর পরাজয় হল বটে, কিন্তু মনে মনে তিনি চরম খুশী হলেন,কারণ এই রকম শিষ্য পাওকয়জনের ভাগ‍্যে ঘটে। সবই দিও পূর্বনির্দিষ্ট ছিল তথাপি এইসব ঘটনার ম‍ধ‍্য দিয়ে গোস্বামীগণ গুরুসেবার আদর্শ স্থাপনা করে গিয়েছেন। পরবর্তীকালের জীবশিক্ষার জন্য।অবশেষে শুভদিনে শুভক্ষণে শ্রীজীব গোস্বামী এবং শ্রীনিবাস আচার্য‍্য প্রভুর ব‍্যবস্থাপনায় নরোত্তম চিরবিক্রিত হয়ে গেলেন লোকনাথ গোস্বামীর শ্রীচরণে।লোকনাথ গোস্বামী তখন তাঁকে সাধ‍্যসাধন বিষয়ে নানা উপদেশ প্রদান করলেন এবং আদেশ করলেন যে তিনি যেন কখনও দার প্ররিগ্রহ না করেন, অর্থ‍্যাৎ বিয়ে যেন না করেন।সেই আদেশ অনুযায়ী নরোত্তম চিরজীবন অকৃতদার (অবিবাহিত) ছিলেন।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori7.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
      *🙏দীক্ষার-------বাসনা🙏*
    ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🙏শ্রীরূপ গোস্বামী= সেইরকম ঘটনার সমাবেশ দেখা যায় শ্রীরূপের জীবনে,যখন তিনি তৎকালীন বঙ্গদেশের মুসলমান নবাব হোসেনশাহের রাজস্ব বিভাগে অধিকর্তা হিসাবে বৈষয়িক জগতে জড়িত ছিলেন এবং যখন তাঁর গৌড়ের নবাব প্রদত্ত উপাধি ছিল "দবির খাস" এবং প্রকৃত বংশগত নাম হচ্ছে শ্রীসন্তোষ রায়।*
*🍀অর্থ‍্যাৎ জ‍্যেষ্ঠ বা বড় ভাই ছিলেন প্রধানমন্ত্রী এবং নবাব প্রদত্ত উপাধি ছিল "সাকর মল্লিক"।বংশগত নাম ছিল শ্রীঅমর রায়।কি অপূর্ব যোগাযোগ,দুই ভাইই মুসলমান নবাবের অধীনে এইরকম দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পরে শ্রীমন্মহাপ্রভুর কৃপা শক্তিতে বৈষ্ণব জগতের শিরোমণি হয়ে আছেন।*
*🌲একথা সকলকেই বিশ্বাস করতে হবে যে,ত‍ৎকালীন নবাব যাঁকে এতবড় দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন তিনি নিশ্চয়ই নবাবের বিশ্বস্ত বা বিশ্বাস ভাজন ছিলেন।কোন এক শ্রাবণ মাসের রাত্রে প্রচণ্ড দুর্য‍্যোগ। অস্বাভাবিক ঝড়বৃষ্টি বজ্রবিদ‍্যুতের প্রকোপে চারিদিক কম্পমান এবং প্রাকৃতিক দুর্য‍্যোগের ভয়াবহতা এত প্রবল যে মানুষ তো দূরের কথা জীবজন্তু পর্যন্ত যে যার আশ্রয়ে থেকে ভীত সন্ত্রস্ত ভাবে সময় কাটাছিল।প্রাকৃতিক দুর্য‍্যোগে চারিদিক লন্ডভন্ড,গাছপালা পড়ে রাস্তার যোগাযোগ একেবারেই বন্ধ। এমনই এক রাত্রে দবীর খাস(শ্রীরূপ) রাজপ্রাসাদের বেশ কিছু দূরে নিজ ভবনে আছেন এবং কোন এক অতিবিশেষ জরুরী কার্য‍্য উপলক্ষ্যে নবাবের তখন তাঁকে দরকার হয়, সেজন‍্য তাঁকে আনবার জন‍্য হুকুম করলেন।নবাবের আদেশ লঙ্ঘন করবার মতো সাহস কারও ছিল না, অধীনস্থ রাজপুরুষগণ তাড়াতাড়ি তাঁকে আনবার জন্যে পালকি বেহারা ইত‍্যাদি পাঠালেন।এইরকম দুর্য‍্যোগের মধ্যে নবাবের আদেশ বা তলব দবীর খাসের একেবারেই মনঃপুত হল না।তখন তিনি ভাবতে লাগলেন কি এমন  হল যে এই দুর্য‍্যোগের মধ্যে আমাকে ডেকে পাঠাল!এই সময় ডেকে পাঠানোর উদ্দেশ্য হয় কোন যুদ্ধ বিগ্রহ না হয় কোন অমঙ্গল।অবশেষে অনেক চিন্তার পর ভাবলেন যে নবাবের অধীনে যখন আছি তখন যেতেই হবে।অগত‍্যা সেই ঘনঘোর দুর্য‍্যোগের মধ্যে গভীর রাত্রিতে শঙ্কিত মনে পালকির মধ্যে বসে চলতে লাগলেন যদিও বাহকগণের দুর্ভোগ সহজেই অনুমান করছেন কি কষ্ট।প্রধান সড়ক দিয়ে যাবার উপায় নেই কারণ গাছপালা ভেঙ্গে পড়ে সব রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।তারপর পালকির বাহক এবং প্রহরীগণ নানাপ্রকার ঘোরা পথে রাতের সেই অন্ধকারময় দুর্য‍্যোগের মধ্যে ধীরে ধীরে চলতে লাগল।⭐সেই অঘোষিত পথের পার্শে এক রজক দম্পতি বাস করত, ঝড়ের তান্ডবে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারছিল না চরম উৎকণ্ঠায় জেগে রয়েছে।তাদের কুটিরের আঙ্গিনা সব জলময় সেই আবদ্ধ জলের মধ্যে মানুষের পা ফেলাও একরকম ভয়ের কারণ, সাপ পোকা মাকড় কত থাকতে পারে,সেই সময় অতি সাবধানে বেহারাগণ এগিয়ে যাচ্ছিল তখন সেই জলের মধ্যে মানুষের চলার শব্দ অনুভব হচ্ছিল।এইরকম দুর্য‍্যোগে এই জাতীয় পায়ের চলার শব্দ শুনে তারা বলাবলি করতে লাগল, এমন সময় কে যায়?তখন রজকিনী বলেছিল "হয় চোর না হয় রাজার গোলাম" কারণ তা না হলে এই দুর্য‍্যোগে কে আর বাহির হবে।পালকির ভিতর অর্ধ শায়িত অবস্থায় শ্রীরূপের কানে সেই রজকিনীর কথাগুলি প্রবেল করল এবং শুনে মনে হল যেন বিছার দংশনের মতো তাঁকে দংশন করল। কেবল ভাবতে লাগলেন অলক্ষ‍্যে ঘোষিত অপরিচিত সেই কন্ঠস্বর-- "হয় চোর না হয় রাজার গোলাম", হয়  চোর না হয়  রাজার গোলাম ছাড়া আর কে যাব? গরীব নিরক্ষর লোকের কথা হলেও তিনি বিবেকের দংশনে ভীষণ পীড়িত(যন্ত্রণাবোধ হতে লাগলেন। খালি ভাবতে লাগলেন এই যে মহামূল‍্য মানব জীবন আমি কিভাবে কাটাচ্ছি?ধন-সম্পদ, মান, প্রতিপত্তি কিছুরই অভাব নাই তথাপি তিনি রাজার গোলাম ছাড়া আর কিছুই নন।যে চরম সত‍্যটি একজন রজকিনী তার নিজ ভাব প্রকাশ করেছে শ্রীরূপ তাইই অনুমান করলেন।☘আবদ্ধ পাখী সোনার খাঁচাতেই থাকুক আর লোহার খাঁচাতেই থাকুক সে তো বন্দী,তার স্বাধীনতা বলে তো কিছুই নাই, শ্রীরূপের তখন হতেই বৈরাগ‍্য দেবীর কৃপা ধীরে ধীরে তাঁর হৃদয় মনকে উদ্বেলিত (আনচান)করে তুলতে লাগল।যার ফলে তিনি সর্বস্ব পার্থিব সুখ সম্পদ জলাঞ্জলী দিয়ে মহাপ্রভুর সঙ্গ মানসে শ্রীধাম বৃন্দাবনে পালিয়ে চলে এলেন।অর্থ‍্যাৎ মহৎ কৃপায় সামান্য একটি কথা যে মানুষের জীবনের গতিকে কিভাবে ফিরিয়ে দিতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা যার মূল হচ্ছে ভক্তি পথের সন্ধান বা পরমার্থ লাভের জন্য ব‍্যাকুলতা যার মাধ‍্যমে গুরু কৃপার প্রাপ্তি, যেমনটি পূর্বে দেখা গেছে লালাবাবুর জীবনে।🙏একটি কথা মনে রাখতে হবে,কোন মানুষকেই অবহেলার চোখে দেখবেন না,কার কথায় কখন যে সুচেতনা ঘটে কেউই বলতে পারে না।🙏*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*মাতাপুত্রে অন্বেষণে,ভ্রমিছেন স্থানে স্থানে,*
    *অবশেষে চোর রূপে পাই দেখিতে।*
*যশোমতি ত্বরাগতি,ধাইলেন পুত্র প্রতি,*
   *ভগবানে কেহ কভু না পারে ধরিতে।।*
*মায়া হেতু যশোমতী,কন তবে পুত্র প্রতি,*
    *তোমারে রাখিব আমি করিয়া বন্ধন।*
*এ কথা পুত্রে বলি,যশোমতী যান চলি,*
    *আনিলেন রজ্জু ত্বরা করিতে বন্ধন।।*
*পুত্রস্নেহে তবে রাণী,ভগবানে পুত্র জানি,*
    *মায়ামুগ্ধ হয়ে তাহা না রহে স্মরণ।*
*পুত্রে ত্বরা বাঁধিবারে,ব‍্যাকুলতা ক্রমে বাড়ে,*
   *উদুখল সহ যান করিতে বন্ধন।।*
*নারায়ণ বিশ্ব প্রভু,মায়াবদ্ধ নন কভু,*
   *না পারে বাঁধিতে মাতা তাঁরে সে কারণ।*
*চেষ্টা করি বারবার,না হয় বন্ধন তাঁর,*
  *তবে রজ্জু আনি তাহে করেন যোজন।।*
🙏🪔🦚🙏🪔🦚🙏🪔🦚🙏🪔🦚🪷

*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*নিত‍্যানন্দ ছিল যে,নরোত্তম হৈলা সেই,*
       *শ্রীচৈতন‍্য হইলা শ্রীনিবাস।*
*শ্রীঅদ্বৈত যারে কয়,শ‍্যামানন্দ তেঁহো হয়,*
        *ঐছে হৈলা তিনের প্রকাশ।।*
*সে তিনের অপ্রকটে এ তিনের আবির্ভাব।*
*সর্বদেশ কৈলা ধন‍্য দিয়া ভক্তিভাব।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
৩০৯ পৃষ্ঠা
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori6.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori5.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(০৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *🌻দীক্ষার বাসনা🌻*
        <><><><><><><><>
*⭐মানুষের মনে যখন পরমার্থ লাভের জন্য ব‍্যাকুলতা জাগে তখন ভগবদ্ কৃপায় অপ্রত‍্যাশিত ঘটনার সমাবেশ দেখা যায়।ভগবদ্ কৃপা যে কখন কার উপর কিভাবে বর্ষিত হবে তার কোনবিধিবদ্ধ নিয়ম নাই অনেকটা পাহাড়ের ঝরণার মতো।পাহাড় মাত্রেই পাথরের সমাবেশ= সব জায়গা শুকনো-- নদীনালা বা জলাশয়ের কোন সম্ভাবনা সেখানে থাকে না। কিন্তু তথাপি দেখা যায় যে সেই বিস্তীর্ণ পার্বত‍্য দেশে হঠাৎ প্রচণ্ড ঝরণার ধারা প্রবাহিত হচ্ছে।এই ঝরণা ধারার উৎস যে কোথায় কিভাবে আছে তা কেউই জানে না এবং এটি প্রকৃতিদেবীর সৃষ্টি মহিমা ছাড়া আর কিছুই নয়।যদিও এক জায়গায় এইরকম বিশাল জলপ্রপাত বা ঝরণা দেখা যায় তথাপি আবার যে কোথায় ইহা দেখা যাবে তারও কোন বিধিবদ্ধ নিয়ম নাই।মাইলের পর মাইল অতিক্রম করলেও দেখা যায় যে আবার কোন এক অদৃশ্য শক্তি প্রভাবে আবার একটি ঝরণা ধারা প্রবাহিত হচ্ছে।অর্থ‍্যাৎ এর সঠিক কোন নিয়ম নাই।এই ঝরণা-ধারাকে সেজন‍্য মহাভাগবদগণ ভগবদ্ কৃপার সঙ্গে তুলনা করেছেন এবং এটি যে কখন কার উপর কিভাবে বর্ষিত হবে তারও কোন স্থিরতা নাই ; সবই যেন কৃপা সাপেক্ষ।*
*🌹লালাবাবু=যেমন দেখা যায় ভক্তপ্রবর লালাবাবুর জীবন।বিশাল জমিদারীর একমাত্র মালিক হয়ে তিনি যখন একবার মহল পরিদর্শনে গিয়েছিলেন তখন পথিমধ‍্যে এক নদীতীরে বিশ্রামকালে একটি ধীবর কন‍্যা তার নিদ্রিত পিতাকে জাগাবার জন্য বিকেলবেলা বলে উঠে "বেলা যে যায় " ইত‍্যাদি কথা।এই কথাটি আমরা প্রত‍্যকদিনই জীবনে কতই ব‍্যবহার করি-- কিন্তু সেইদিন সেইক্ষণে লালাবাবুর কানে প্রবেশ করল তখনই তা তাঁকে মর্মে মর্মে আঘাত করল এবং তিনি এই সূর্য‍্যালোকের বেলা শব্দটিকে "নিজের জীবনের বেলার সঙ্গে তুলনা করে" চিন্তাজালে জড়িয়ে পড়লেন।প্রচন্ড বিষয়ী একজন জমিদার যিনি সদা সর্বদা তখন বৈষয়িক জগতে জড়িত, কেন তাঁর মনে এই ভাবান্তর হল?এই প্রশ্নের কোন সঠিক উত্তর পাওয়া যায় না  এবং এটি একমাত্র ভগবদ্ কৃপার নামান্তর মাত্র-- অনেকটা পাহাড়ের ঝরণার মত হঠাৎ আবির্ভাব।এই লালাবাবু ভক্তিময় জীবন কাহিনী আপনারা আগামী কোন পর্বে পাবেন। সেজন‍্য বিস্তারিত প্রসঙ্গ এখানে আলোচনা করব না। কিন্তু তথাপি দীক্ষার জন্য যে ব‍্যাকুলতা তাঁর জীবনে দেখা গিয়েছিল তার সামান্য কিছু প্রসঙ্গ আলোচনা করব। শেষ পর্যন্ত লালাবাবু নিষ্কিঞ্চনভাবে শ্রীধাম বৃন্দাবনে গমন করে বৈষ্ণব জগতের জন্য অশেষ কল‍্যাণ কর্ম করেছিলেন। মন্ত্রদীক্ষা নেবার জন্য তৎকালীনসিদ্ধ মহাত্ম‍্যা কৃষ্ণদাস বাবাজীর কাছে মনোবাসনা ব‍্যক্ত করেন।এই মহাপুরুষ কিন্তু তৎক্ষণাৎ তাঁকে দীক্ষদানে সম্মত হন নাই।কারণ তিনি তাঁর সূক্ষ্মদৃষ্টির দ্বারা লালাবাবুকে আগুনে পোড়ায়ে সম্পূর্ণরূপে খাদমুক্ত করে নিতে চেয়েছিলেন যাতে তাঁর মনের মধ‍্য হতে সব রকম গ্লানি, অহঙ্কার ইত‍্যাদি দূরীভূত হয়।প্রসঙ্গে কবিশেখর কালিদাস রায়েরএকটি মনোরম বৈষ্ণব কবিতা আছে যার পূর্ণ প্রকাশ আপনারা প্রাপ্ত হবেন আমাদের প্রকাশিত "ভক্তের প্রার্থনা " নামক গ্রন্থে, সেখান হতে কিছু অংশ দেওয়া হল=*
*(১)সাধুর চরণে ধরি,কন লালা কৃপা করি,*
     *এ অধমে দিন তরি তরমের মন্ত্র।*
*সাধু কন স্নেহভরে,এবে ফিরি যাও ঘরে,*
    *এখনো আসেনি তব দীক্ষার লগ্ন।।*
*নিজে যাব এলে দিন,রব নাকো উদাসীন,*
    *এত কহি আঁখি মুদি পুনঃ জপে মন্ত্র।*
*(২)এই ভাবি সব ছাড়ি,মন্দির মঠ বাড়ী,*
    *চলিলেন লালাবাবু ঝুলি লয়ে স্কন্ধে।*
*ব্রজবাসীগণ তায়, কেঁদে পিছু পিছু ধায়,*
    *লাখপতি ভিখ মাঁগে অপরূপ দৃশ্য।।*
*ভান্ডার খালি করে,আনে থালি থালি ভরে,*
   *দিতে রাজভিখারীরে গৃহীগণ ব‍্যস্ত।*
*ভিখারী লয় না কিছু,বদন করিয়া নীচু,*
     *মুষ্টি ভিক্ষা তরে পাতে এক হস্ত।।*
*🍀চরম বৈরাগ‍্য অবলম্বন করে এইভাবে প্রায় ছয়মাস গত হলে তিনি পুনরায় ঐ সিদ্ধ মহাত্ম‍্যার কাছে গমন করলে তখনও তিনি প্রত‍্যাখ‍্যান করেন এবং বললেন সুসময় আগত প্রায় ইত‍্যাদি।তখন লালাবাবুর মধ্যে চরম হতাশা।সর্বশেষ শেঠ পরিবারের বাড়ীর সঙ্গে তাঁর মনে যে প্রচ্ছন্ন রেশারেশি(অর্থ‍্যাৎ শত্রু মনোভাব ছিল )ছিল তা খন্ডন করবার জন্য সবরকম মান-অভিমান জলাঞ্জলী দিয়ে সেই গৃহে গমন করে মাধুকরী (মধুকর যেমন নানা ফুল হতে মধু সংগ্রহ করে, আর এই মাধুকরী পঞ্চগৃহে ভিক্ষা) ভিক্ষা যাচনা করলেন।অর্থ‍্যাৎ সিদ্ধ কৃষ্ণদাস বাবাজী মনে মনে ঠিক এই জিনিসটিই চেয়েছিলেন, যদিও তিনি তা প্রকাশ করেন নাই। তিনি চেয়েছিলেন যে আত্মসমীক্ষার দ্বারা লালা যেদিন এটি নিজে নিজে উপলব্ধি করতে পারবে তখনই সে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হবে।সে এক অপূর্ব প্রসঙ্গ সম্পূর্ণ কবিতাটি পাঠ না করলে মন ভরবে না তবে আমার মনে হয় আগ্রহী ভক্তগণ মধুকরের মতো ঠিকই তিনি সংগ্রহ করে নিবেন।অবশেষে শেঠজী বললেন=*
*শেঠ কয় জুড়ি পানি,আজ পরাজয় মানি,*
     *ইহলোকে পরলোকে জিতে গেল বৈরী।*
*ঝুলিখানি তব কাঁধে,ভরা জয় সংবাদে,*
   *সোনা দিয়ে পরাজয় করিয়াছ তৈরী।।*
*ফিরে এসে দ্বার দেশে,হেরিলেন গুরু এসে,*
   *কহিলেন আজি শেষ হয়েছে পরীক্ষা।*
*নেচে হরি হরি বলো,যমুনার ঘাটে চলো,*
    *লগ্ন এসেছে লালা,লও আজ দীক্ষা।।*
*🌻অর্থ‍্যাৎ এতবড় একজন পরমবৈষ্ণব হয়েও লালাবাবু বুঝেছিলেন যে অদীক্ষিত জীবন সত‍্যই অসার এবং সেজ‍ন‍্য তিনি যাঁকে মনে মনে গুরু হিসাবে বরণ করেছিলেন, তিনিও ছিলেন তৎকালীন বৃন্দাবনের মুকুটমণি।লালাবাবুর দীক্ষা পাওয়ার এই বাসনার মধ্যে নিষ্ঠা কতখানি আছে তা পরীক্ষার্থে তিনি লালাবাবুকে কঠোর পরীক্ষা দ্বারা তার মনের আর্তি যাচাই করে নিয়েছিলেন এবং শেষে তাঁকে আত্মসাৎ করে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজী তাঁর প্রিয় শিষ‍্যকে তাঁর অর্জিত সম্পদ অকাতরে দান করেছিলেন। লালাবাবুও গুরুকৃপায় যুগ যুগ অমর হয়ে আছেন বা থাকবেন।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*তব পুত্র নারায়ণ,যত্নে করিও পালন,*
    *বিশ্বে ইনি করিবেন মঙ্গল সাধন।*
*লীলা তাঁর কত হবে,নানারূপে প্রকাশিবে,*
   *পাপীতাপী উদ্ধারিতে মর্ত‍্যে আগমন।।*
*কৃষ্ণধনে কোলে করি,জুড়ায় পরাণ তারি,*
   *অপলকে মাতা তারে করে দরশন।*
*অগ্নিতাপে সে সময়,পুত্র দুগ্ধ উথলায়,*
   *খাদ‍্য নষ্ট হয় হেরি জননী তখন।।*
*না রাখিয়া কোলে তাঁরে,রাখি মাতা ভূমি পরে,*
   *কৃষ্ণভোগ‍্য দুগ্ধ যান করিতে রক্ষণ।*
*হেরি মার কর্মাসক্তি,শিখাতে নিষ্কাম ভক্তি,*
   *ছলনা করেন হরি কাটাতে বন্ধন।।*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori5.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori5.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori4.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *অর্থ-------------পরমার্থ*
        ~~~~~~~~~~~~~~~
*🌷কথিত আছে এই খবর (পরশমণির) দিল্লীর দরবারে পৌঁছাইলে বাদশাহ আকবর সেই স্পর্শমণিকে উদ্ধার করবার জন্য হাজার হাজার জেলে এবং ডুবুরিগণকে নিযুক্ত করেছিলেন।একবার মাত্র একটি জালে লোহার বন্ধনের সঙ্গে তার সংযোগ হয় যার ফলে সেই জালের কাঠিটি সোনাতে রূপান্তরিত হয়েছিল। কিন্তু উদ্ধার হয়নি।*
*🌻অর্থ‍্যাৎ সনাতন গোস্বামী পেয়েছিলেন সেই পরমার্থের সন্ধান যার ফলে ধনবাসনা বা পার্থিব ভোগ বাসনার প্রতি তাঁর সবরকম মোহ দূরীভূত হয়েছিল।সে হেতু সমাজের স্বচ্ছল ব‍্যক্তিবর্গের প্রতি আমার এই সনির্বন্ধ অনুরোধ যে তাঁরা যেন এইসব ব‍্যাপার চিন্তা করে বা শুনে নিজেদের জীবনে পরহিতব্রতে রপ্ত হন।নিজেরা ভাল খাওয়া দাওয়া করুন,ভাল পরুন, কিছু সঞ্চয়ও করুন কিন্তু নিজের একাংশ যেন সৎকাজে ব‍্যয়িত হয়।সঙ্কোচেই মরণ,প্রসারে জীবন।সকলের মঙ্গল হোক,সকলে সুখী থাকুন,সকলে নিরাময় হোক,আনন্দিত হোক এই প্রার্থনাই নিরন্তর করবেন।কেউই ঘৃণা বা উপেক্ষার পাত্র নয় কারণ সর্বঘটেই ভগবান বিরাজ করছেন।মানুষকে কিরকমে প্রেমের বন্ধনে বাঁধা যায় --, আপামর জনসাধারণকে কিভাবে আপন করে নেওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ মহাপ্রভু প্রবর্তিত প্রেমধর্ম।কতকগুলি ইটের উপর ইট সাজালে যেরকম গৃহ নির্মাণ করা যায়  না, সেজন‍্য দরকার সিমেন্টের মশলা-- সেইরকম কতকগুলি মানুষ হলেই একটা সমাজ হয় না, একমাত্র সিমেন্টরূপ প্রেমের বন্ধনেই মানুষকে আপন করা নেওয়া যায়। এই প্রসঙ্গে শাস্ত্র মানুষ জীবনের স্বার্থকতা সম্বন্ধে বলেছেন=*
*তরবোহপি হি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণ,*
*স জীবতি মনোর্যস‍্য মননেন হি জীবতি।"*
*🔥অর্থ‍্যাৎ বৃক্ষলতাও জীবন ধারণ করে, পশুপক্ষীও জীবন ধারণ করে  কিন্তু মননের দ্বারা যে জীবন ধারণ করে সে-ইই প্রকৃত স্বার্থক জীবন ধারণ করে।*
*🍁প্রকৃত পক্ষে এই অজ্ঞানতাই মানুষের সর্ববিধ দুঃখ দুর্গতির কারণ এবং প্রকৃত আধ‍্যাত্মিক জ্ঞানলাভ হলে তখন দুঃখকে ভগবানের আশীর্বাদ বলে মনে হয়*
*🌹অর্থ সম্পদ লালসা সম্বন্ধে একটি অপূর্ব শিক্ষামূলক সংস্কৃত শ্লোক আছে।*
*"নিঃস্বো বষ্টি শতংশতী=অর্থ‍্যাৎ যে সম্পূর্ণ নিঃস্ব বা যার কিছুই নাই সে মনে করে সে যদি কোন ভাবে একশো টাকা পাওয়া যায় তাহলেই সে তার সব বাসনা চরিতার্থ করতে পারবে।*
*"দশশতং লক্ষং সহস্রাধিপঃ= আবার যার দশশো বা হাজার টাকা আছে সে মনে করে যদি কোনপ্রকারে লাখ টাকা আয় করা যায় বা যতক্ষণ লাখপতি হওয়া না যায় ততক্ষণ যেন বাসনা চরিতার্থ হয় না।*
*"লক্ষেশঃ ক্ষিতিপালতাং=আবার যিনি লাখপতি তিনি আবার চান সমাজের মধ্যে একজন গণ‍্যমান‍্য  ব‍্যক্তি হতে,যার ফলে আরও অনেক অনেক লাখ লাখ টাকার মালিক হতে পারবেন।*
*"ক্ষিতিপতিঃ চক্র ঈশতাং বাঞ্জতি= আবার যিনি ক্ষিতিপতি বা ভূস্বামী বা রাজা তিনি চান রাজচক্রবর্তী হতে।*
*"চক্রেশ্বরঃ পুনঃ ইন্দ্রত্বং=আবার যিনি রাজচক্রবর্তী বা শ্রেষ্ঠ রাজা বলে গণ‍্য হন তাঁরও বাসনার অন্ত নাই এবং তিনি চান স্বর্গরাজ‍্যের অধীশ্বর হতে।*
*"সুরপতি ব্রহ্মপদং বাঞ্জতি=এতো গেল মর্ত‍্যের বা জীবজগতের কথা, এমনকি দেবরাজ ইন্দ্রেরও বাসনার অন্ত নাই এবং কারণ তিনি চান ব্রহ্মপদ।*
*"ব্রহ্মা শৈবপদম্=এ বাসনা যে শুধু দেবরাজ ইন্দ্রেরই আছে তা নয়, যে ইন্দ্রদেব ব্রহ্মপদ চাহেন সেই ব্রহ্মাও আবার শিবপদ চান।*
*"শিবো হরিপদং=আবার এই আশার এমনই মহিমা যে শিবপদ অন‍্য দেবতারা পাবার জন্য ব‍্যাকুল সেই দেবাদিদেব মহাদেবও হরিপদ পাবার জন্য সর্বদা ব‍্যস্ত।*
*"আশা অবধিং কো গতঃ=সুতরাং এমন যে  আশা বা বাসনা তার হাত হতে কে রক্ষা পাবে।*
*🌻সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে চাওয়া পাওয়ার কোন শেষ নাই, তা সেই ভৌমসম্পদ হোক, বা অনিত‍্য সম্পদ আহরণই হোক।একটার পর একটা পাবার যে বাসনা তা চিরন্তন এবং শ্বাশত।এমন কি দেবতাগণও এই আশার কুহকিনী হতে নিস্তার পেতে পারেননি। কিন্তু পরমার্থ জগতের হিসাব কিন্তু অন‍্যরকম এ প্রাপ্তিরও কোন শেষ নাই। এ তৃষ্ণার কোন বিরাম নাই এবং যতই অধ‍্যাত্ম জগতে নিজের মনকে ডুবাতে পারবেন ততই দেখবেন যে জীবের প্রতি ভগবানের কি অশেষ করুণা এবং সে হেতু সংসারে থেকেও যথাসম্ভব মনকে পরমার্থ লাভের জন্য প্রস্তুত করতে হবে, কারণ সংসারে সবই অনিত‍্য।*
*🍀সেহেতু সমাজে যারা অপেক্ষাকৃত ধনী বা স্বচ্ছল তাদের সমাজের প্রতি গুরুদায়িত্ব রয়েছে একথা তাঁদের ভুললে চলবে না। যে কথা কবিগুরু খুব উদাত্তকন্ঠে ঘোষণা করে আমাদের সাবধান করে দিয়েছেন এবং যা আমরা বর্তমানে মর্মে মর্মে নিশ্চয়ই উপলব্ধি করেত পারছি।আমরা যে পাড়ায় বাস করছি যাঁরা আমাদের প্রতিবেশী তাঁদেরসহানুভূতি এবং সদিচ্ছা ছাড়া বতর্মান সমাজে বাঁচাই দুষ্কর। যাইহোক সবসময়ই যে অর্থের প্রয়োজন তাও না, আবার প্রয়োজন আছে। কিন্তু সেবা মনোভাবটি দরকার কারণ জীবসেবার মাধ‍্যমেই মানুষের মনোবৃত্তিগুলি সব পরমার্থ লাভের পক্ষে খুব সহায়ক হয়।শ্রীমদ্ভাগবতের একটি কথা=*
*"যাবৎ ভ্রিয়তে জঠরং তাবৎ স্বত্বং হি দেহিনাম্।*
*অধিকং যো অভিমন‍্যেত স্তেনো দন্ডর্মহতি।।"*
*🌲অর্থ‍্যাৎ শ্রীমদ্ ভাগবত বলছেন, যেটুকু খাদ‍্যদ্রব‍্যে মানুষের উদর বা পেট পূর্তি হয় সেইটুকু খাদ‍্য দ্রব‍্যেই মানুষের অধিকার, তার বেশী যে আশা করে বা সঞ্চয় করে সে দন্ডাহ অর্থ‍্যাৎ দন্ডনীয়।*
*☘তবে একথাও ঠিক যে বতর্মান কালের সমাজ ব‍্যবস্থায় কিছু সঞ্চয়ও প্রয়োজন তবে সেটি যেন প্রয়োজনের অতি সীমা লঙ্ঘন না করে।এই প্রয়োজনের বা চাহিদার শেষ নাই, সেজন্যই সকলকে একটা নির্দিষ্ট সীমারেখা বা গন্ডীর মধ্যে দৈনন্দিন জীবনকে চালিত করতে হবে, তার উপরে যেটুকু আয় তা পরার্থে ব‍্যয় করতে হবে।*
*🌹নিশ্বাসকে বিশ্বাস নেই, কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না।সেজন‍্য জীবনের প্রতিটি মুহূর্ত যেন পরার্থে ব‍্যয় করা হয় কারণ সেটাই হবে যথার্থ পরমার্থ।মহাপ্রভু ও নিত‍্যানন্দ প্রভুর প্রবর্তিত প্রেম ধর্মের মাধ‍্যমে আপামর জীবকে প্রেমের বন্ধনে আবদ্ধ করুন।কেউই পর নন,সকলেই আপন।এইরকম মনোভাবকে বৃদ্ধি করুন,দেখবেন জীবনে কত শান্তি,যে কথা স্বামী বিবেকানন্দ উদাত্ত কন্ঠে বলেছিলেন--, ভুলিও না,তোমার জীবন ইন্দ্রিয় সুখের এবং নিজের ব‍্যক্তিগত সুখের জন্য নহে।ভুলিওনা নীচ জাতি,মূর্খ,দরিদ্র,অজ্ঞ,মুচি,মেথর তোমার রক্ত তোমার ভাই।হে বীর, সাহস অবলম্বন করো,সদর্পে বলো আমি ভারতবাসী-- ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী,চন্ডাল ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার রক্ত আমার ভাই।🍀মৃত‍্যু আমাদের সকলকেই গ্রাস করবে সেজন‍্য যে কয়দিন বাঁচা যায় যেন আমরা মানুষের মত বেঁচে থাকতে পারি এই চেষ্টাই সকলের করা উচিত কারণ এই মনুষ‍্যজনম বড়ই দুর্লভ জনম।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda50.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda50.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৯. শ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda49.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""'''""""""
*🌹শান্ডিল‍্য ঋষি বলেন=*
*"সা পরানুরক্তি রীশ্বরে "।*
*🍀ঈশ্বরের পরানুরুক্তিই ভক্তি।* *ভাষ‍্যকার স্বপ্নেশ্বর বলেন= "ভগবন্মহিমাদিজ্ঞানাদনুপশ্চাজ্জায়মানত্বাদ্ অনুরক্তিবিত‍্যুক্তম্।"*
*🔥অর্থ‍্যাৎ অনু=পশ্চাৎ, রক্ত=আসক্তি। শ্রীভগবানের স্বরূপ ও মহিমাদি জ্ঞানের পরে তাঁর প্রতি যে আসক্তির উদয় হয়,তাহাই ভক্তি।*
*🌼পতঞ্জলি বলেন=*
*"ঈশ্বরপ্রণিধানাদ্ বা।"*
*🌻এই সূত্রের ব‍্যাসভাষ‍্যে লিখিত আছে "প্রণিধান "অর্থ ভক্তিবিশেষ। এতদ্বারা যোগীর কাছে সেই পরমপুরুষের কৃপা আবির্ভূত হয়  এবং তাঁর বাসনা-ফল লব্ধ(প্রাপ্ত) হয়। ভোজ বলেন প্রণিধান অর্থ তদীয়(সেই ব‍্যক্তির,শ্রীকৃষ্ণের প্রতি) ভক্তি।এতদ্বারা কৃপাকাঙ্ক্ষীর ইন্দ্রিয় ভোগবাসনাদি পরিত‍্যক্ত(বর্জিত) হয়ে সমস্ত কর্ম ভগবৎ-সেবায় নিয়োজিত (নিযুক্ত)হয়।*
*🍀শ্রীনারদ বলেন= "সা কস্মৈ পরম প্রেমরূপা।"*
*☘অর্থ‍্যাৎ শ্রীভগবানের পরমপ্রেমই ভক্তি।এই ভক্তি কর্ম,জ্ঞান ও যোগ হতে বেশী, যথা=*
*"সা তু কর্মজ্ঞান-যোগেভ‍্যোপ‍্যধিকতয়া।*
   *(নারদসূত্র ৪র্থ অনুবাক্ ২৬ সূত্র।)*
*🌷শ্রীমধুসূদন সরস্বতী মহাশয় তদীয় ভক্তিরসায়ন গ্রন্থে লিখেছেন=*
*"দ্রুতস‍্য ভগবদ্ধর্মধারাবাধিকতাং গতা।*
*সর্বেশে মনসো বৃত্তি ভক্তিরিত‍্যভিধীয়তে।।"*
*🌹ভগবদ্ গুণাদিতে যাঁর চিত্ত দ্রবীভূত হয়েছে অর্থ‍্যাৎ ভাগবত অধ‍্যয়ন করে যাঁর দেহ মন প্রাণ শ্রীকৃষ্ণপ্রেমে গলে গেছে, তাঁর মনোবৃত্তি যখন ভগবদ্ধর্মের ধারাবাহিকতা লাভ করে ভগবদ্বিষয়ে একাগ্র হয়,তখন সেই মনোবৃত্তি ভক্তিনামে অভিহিত হয়ে থাকে।*
*🌲ইনি আরও বলেন="সাধন ভক্তিনিষ্ঠয়া নিখিলমপি প্রেমাণং ভগবত‍্যেব প্রতিষ্ঠায়য়তঃ সকলবিষয়- বিমুখমনসো মহাভাগস‍্য কস‍্যচিদ্ ভগবদ্ গুণগরিমগ্রথনরূপগ্রন্থশ্রবণজনিত দ্রুতিরূপায়াং মনোবৃত্তৌ সর্বসাধনফলভূতায়াং গৃহীতভগবদাকারতায়াং বিভাবানুভাবব‍্যভিচারিসংযোগেন রসরূপতয়াভিব‍্যক্ত‍্যৌ ভগবদাকারতারূপ-রত‍্যাখ‍্য স্থায়ীভাবঃ পরমানন্দ সাক্ষাৎকারাত্মকঃ প্রাদুর্ভবতি স এব ভক্তিযোগঃ ইতি তং পরমং নিরতিশয়ং পুরুষার্থং বদন্তি।"*
*🌻অর্থ‍্যাৎ যিনি সাধন-ভক্তি-নিষ্ঠাদ্বারা নিখিলপ্রেম একমাত্র শ্রীভগবানে সংস্থাপিত (ভালভাবে স্থাপন) করেছেন, ভগবদ্ গুণগরিমা-গ্রন্থনসূত্ররূপ (ভগবানের গুণ-রূপ-লীলাকথা চরমভাবে হৃদয়ে গেঁথেছেন)গ্রন্থদিশ্রবণে (এমনভাবে) মহাভাগের হৃদয়ে গৃহীত যে সর্বসাধনফলস্বরূপ ভগবদাকার প্রতিবিম্বিত বৃত্তি প্রকাশ পায়,(ভাগবতের দ্বাদশ স্কন্ধে শ্রীভগবানের দ্বাদশ অঙ্গ ওতঃপ্রোতভাবে রয়েছে,যিনি সমস্ত বিষয়বস্তু হৃদয়ে নিয়ে দেহ মন প্রাণ শ্রীকৃষ্ণপ্রেম ছাড়া আর আন কিছু মনে করতে পারেন না)তা বিভাব,অনুভাব ও ব‍্যভিচাররূপ রসভাবের সংযোগে রসরূপে অভিব‍্যক্ত(প্রকাশ)হলে ভগবদাকার পরমানন্দ সাক্ষাৎকারাত্মক রত‍্যাখ‍্য যে স্থায়ীভাবের উদয় হয়,সেটিই ভক্তিযোগ।পন্ডিতগণ একেই পরম পুরুষার্থ বলে থাকেন।*
*🍀শ্রীমধুসূদন সরস্বতীর উক্ত কথার সংক্ষিপ্ত মর্ম এই যে, "দ্রবীভাব পূর্বিকাহি মনসো ভগবদাকারতা সবিকল্পবৃত্তিরূপা=ভক্তিঃ।"*
*🌷অর্থ‍্যাৎ মনের দ্রবীভাবযুক্ত সবিকল্প বৃত্তিই ভক্তি।*
*☘বিবেকচূড়ামণি গ্রন্থে শঙ্করাচার্য‍্য ব্রহ্মানুসন্ধানকে ভক্তি নামে অভিহিত করেছেন।ফলে এটি সাধনভক্তি। পরাভক্তি বা সাধ‍্যভক্তি, ফলরূপা।*
*🌺সর্বভক্তিশাস্ত্রচূড়ামণি শ্রীমদ্ভাগবতেও আমরা ভক্তির একটি লক্ষণ দেখতে পাই, তদ্ যথা=*
*"দেবানাং গুণলিঙ্গানামানুশ্রবিক কর্মণাং।*
*সত্ত্ব এবৈকমনসো বৃত্তিঃ স্বাভাবিকীতু যা।।*
*অনিমিত্তা ভগবতী ভক্তিঃ সিদ্ধের্গরীয়সী।।"*
                               *(ভাগবত)*
*🔥পূজ‍্যপাদ শ্রীধরস্বামীর টীকা অনুসারে ইহার ব‍্যাখ‍্যা করা হচ্ছে, বিষয়জ্ঞাপক (গুণলিঙ্গ) ইন্দ্রিয়গণের বা তদধিষ্ঠাতৃ দেবগণের (দেবানাং) সত্ত্বমূর্তি হরির প্রতি যে অনিমিত্তা ও স্বাভাবিকী বৃত্তি তাহাই ভক্তি। বেদবিহিত কর্মদ্বারাই ইন্দ্রিয় সকলের এইরকম বৃত্তি(মনের ধর্ম শক্তি প্রবণতা) হয়,নচেৎ হয়  না।শুদ্ধ সত্ত্ব পুরুষের পক্ষে মুক্তি অপেক্ষাও এইরকম ভক্তি গরীয়সী।*
*🙏শ্রীজীব গোস্বামীর ব‍্যাখ‍্যা স্বতন্ত্র। তিনি এই বৃত্তিকে (মনের ধর্ম শক্তি প্রবণতা, দেহ মন প্রাণ এক করে অতি নিষ্ঠার সহিত শ্রীকৃষ্ণ প্রেম ছাড়া আর আন কিছু জানে না ) "জ্ঞানবিশেষ" বলে অভিহিত করেছেন, যথা= একমনসঃ পুরুষস‍্য যা বৃত্তিস্তদানুকুল‍্যাত্মকো জ্ঞানবিশেষঃ।"*
*অনিমিত্তা মানে ফলাভিসন্ধিশূন‍্যা।(যে ফলের জন‍্য একবিন্দুও চিন্তা না করে ভগবানের কর্ম করা) স্বাভাবিকী = স্বরসত এব বিষয়সৌন্দর্য‍্যোদয়ত্বেনৈব জায়ামানা ; নচ বলাদাপদ‍্যমানা ভাগবতী ভক্তিঃ প্রীতিরিত‍্যর্থঃ।"*
*🍀শ্রীজীব এই ভক্তিকে প্রীতিসন্দর্ভেও "প্রীতি" বলিয়াই অভিহিত করেছেন যথা ঃ-- "ইয়মেব ভগবৎপ্রীতির্ভক্তি শব্দেনাপ‍্যুচ‍্যতে-- পরমেশ্বরনিষ্ঠত্বাৎ।"*
*☘শ্রীভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির সাধারণতঃ তিন ভাগে বিভক্ত।*
*(নারদীয় পুরাণে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক,উত্তম,মধ‍্যম ও অধম ভেদে নবধা ভক্তির একাশি প্রকার ভেদ কল্পনা করা হয়েছে।পদ্মপুরাণের সৃষ্টিখন্ডে পঞ্চদশ অধ‍্যায়ে মানসী,বাচিকী,কারিকী,লৌকিকী,বৈদিকী ও আধ‍্যাত্মিকী (যোগজা ও সাঙ্খজা) এই ছয় ভাগে ভক্তির বিভাগ দেখা যায়। কর্মমিশ্র,জ্ঞানমিশ্র, আরোপসিদ্ধা,সঙ্গসিদ্ধা ও স্বরূপসিদ্ধা প্রভৃতি ভেদের কথা বহুপূর্বে আলোচিত হয়েছে।এই ছাড়াও শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের মাধুর্য‍্য কাদম্বিনী গ্রন্থে উৎসাহময়ী,ব‍্যূঢ়বিকল্পা, বিষয়-সঙ্গরা, নিয়মাক্ষমা ও তরঙ্গরঙ্গিণী নামে ভক্তির বিভাগ লিখিত হয়েছে।*)
*🌷সাধনভক্তি,ভাবভক্তি ও প্রেমভক্তি। সাধনভক্তি=বৈধী ও রাগানুগা নামে দুই শ্রেণীতে বিভক্ত।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds