✧═══════════•❁❀❁•═══════════✧
৭. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori7.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori6.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
*🙏দীক্ষার-------বাসনা🙏*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🙏শ্রীরূপ গোস্বামী= সেইরকম ঘটনার সমাবেশ দেখা যায় শ্রীরূপের জীবনে,যখন তিনি তৎকালীন বঙ্গদেশের মুসলমান নবাব হোসেনশাহের রাজস্ব বিভাগে অধিকর্তা হিসাবে বৈষয়িক জগতে জড়িত ছিলেন এবং যখন তাঁর গৌড়ের নবাব প্রদত্ত উপাধি ছিল "দবির খাস" এবং প্রকৃত বংশগত নাম হচ্ছে শ্রীসন্তোষ রায়।*
*🍀অর্থ্যাৎ জ্যেষ্ঠ বা বড় ভাই ছিলেন প্রধানমন্ত্রী এবং নবাব প্রদত্ত উপাধি ছিল "সাকর মল্লিক"।বংশগত নাম ছিল শ্রীঅমর রায়।কি অপূর্ব যোগাযোগ,দুই ভাইই মুসলমান নবাবের অধীনে এইরকম দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পরে শ্রীমন্মহাপ্রভুর কৃপা শক্তিতে বৈষ্ণব জগতের শিরোমণি হয়ে আছেন।*
*🌲একথা সকলকেই বিশ্বাস করতে হবে যে,তৎকালীন নবাব যাঁকে এতবড় দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন তিনি নিশ্চয়ই নবাবের বিশ্বস্ত বা বিশ্বাস ভাজন ছিলেন।কোন এক শ্রাবণ মাসের রাত্রে প্রচণ্ড দুর্য্যোগ। অস্বাভাবিক ঝড়বৃষ্টি বজ্রবিদ্যুতের প্রকোপে চারিদিক কম্পমান এবং প্রাকৃতিক দুর্য্যোগের ভয়াবহতা এত প্রবল যে মানুষ তো দূরের কথা জীবজন্তু পর্যন্ত যে যার আশ্রয়ে থেকে ভীত সন্ত্রস্ত ভাবে সময় কাটাছিল।প্রাকৃতিক দুর্য্যোগে চারিদিক লন্ডভন্ড,গাছপালা পড়ে রাস্তার যোগাযোগ একেবারেই বন্ধ। এমনই এক রাত্রে দবীর খাস(শ্রীরূপ) রাজপ্রাসাদের বেশ কিছু দূরে নিজ ভবনে আছেন এবং কোন এক অতিবিশেষ জরুরী কার্য্য উপলক্ষ্যে নবাবের তখন তাঁকে দরকার হয়, সেজন্য তাঁকে আনবার জন্য হুকুম করলেন।নবাবের আদেশ লঙ্ঘন করবার মতো সাহস কারও ছিল না, অধীনস্থ রাজপুরুষগণ তাড়াতাড়ি তাঁকে আনবার জন্যে পালকি বেহারা ইত্যাদি পাঠালেন।এইরকম দুর্য্যোগের মধ্যে নবাবের আদেশ বা তলব দবীর খাসের একেবারেই মনঃপুত হল না।তখন তিনি ভাবতে লাগলেন কি এমন হল যে এই দুর্য্যোগের মধ্যে আমাকে ডেকে পাঠাল!এই সময় ডেকে পাঠানোর উদ্দেশ্য হয় কোন যুদ্ধ বিগ্রহ না হয় কোন অমঙ্গল।অবশেষে অনেক চিন্তার পর ভাবলেন যে নবাবের অধীনে যখন আছি তখন যেতেই হবে।অগত্যা সেই ঘনঘোর দুর্য্যোগের মধ্যে গভীর রাত্রিতে শঙ্কিত মনে পালকির মধ্যে বসে চলতে লাগলেন যদিও বাহকগণের দুর্ভোগ সহজেই অনুমান করছেন কি কষ্ট।প্রধান সড়ক দিয়ে যাবার উপায় নেই কারণ গাছপালা ভেঙ্গে পড়ে সব রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।তারপর পালকির বাহক এবং প্রহরীগণ নানাপ্রকার ঘোরা পথে রাতের সেই অন্ধকারময় দুর্য্যোগের মধ্যে ধীরে ধীরে চলতে লাগল।⭐সেই অঘোষিত পথের পার্শে এক রজক দম্পতি বাস করত, ঝড়ের তান্ডবে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারছিল না চরম উৎকণ্ঠায় জেগে রয়েছে।তাদের কুটিরের আঙ্গিনা সব জলময় সেই আবদ্ধ জলের মধ্যে মানুষের পা ফেলাও একরকম ভয়ের কারণ, সাপ পোকা মাকড় কত থাকতে পারে,সেই সময় অতি সাবধানে বেহারাগণ এগিয়ে যাচ্ছিল তখন সেই জলের মধ্যে মানুষের চলার শব্দ অনুভব হচ্ছিল।এইরকম দুর্য্যোগে এই জাতীয় পায়ের চলার শব্দ শুনে তারা বলাবলি করতে লাগল, এমন সময় কে যায়?তখন রজকিনী বলেছিল "হয় চোর না হয় রাজার গোলাম" কারণ তা না হলে এই দুর্য্যোগে কে আর বাহির হবে।পালকির ভিতর অর্ধ শায়িত অবস্থায় শ্রীরূপের কানে সেই রজকিনীর কথাগুলি প্রবেল করল এবং শুনে মনে হল যেন বিছার দংশনের মতো তাঁকে দংশন করল। কেবল ভাবতে লাগলেন অলক্ষ্যে ঘোষিত অপরিচিত সেই কন্ঠস্বর-- "হয় চোর না হয় রাজার গোলাম", হয় চোর না হয় রাজার গোলাম ছাড়া আর কে যাব? গরীব নিরক্ষর লোকের কথা হলেও তিনি বিবেকের দংশনে ভীষণ পীড়িত(যন্ত্রণাবোধ হতে লাগলেন। খালি ভাবতে লাগলেন এই যে মহামূল্য মানব জীবন আমি কিভাবে কাটাচ্ছি?ধন-সম্পদ, মান, প্রতিপত্তি কিছুরই অভাব নাই তথাপি তিনি রাজার গোলাম ছাড়া আর কিছুই নন।যে চরম সত্যটি একজন রজকিনী তার নিজ ভাব প্রকাশ করেছে শ্রীরূপ তাইই অনুমান করলেন।☘আবদ্ধ পাখী সোনার খাঁচাতেই থাকুক আর লোহার খাঁচাতেই থাকুক সে তো বন্দী,তার স্বাধীনতা বলে তো কিছুই নাই, শ্রীরূপের তখন হতেই বৈরাগ্য দেবীর কৃপা ধীরে ধীরে তাঁর হৃদয় মনকে উদ্বেলিত (আনচান)করে তুলতে লাগল।যার ফলে তিনি সর্বস্ব পার্থিব সুখ সম্পদ জলাঞ্জলী দিয়ে মহাপ্রভুর সঙ্গ মানসে শ্রীধাম বৃন্দাবনে পালিয়ে চলে এলেন।অর্থ্যাৎ মহৎ কৃপায় সামান্য একটি কথা যে মানুষের জীবনের গতিকে কিভাবে ফিরিয়ে দিতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা যার মূল হচ্ছে ভক্তি পথের সন্ধান বা পরমার্থ লাভের জন্য ব্যাকুলতা যার মাধ্যমে গুরু কৃপার প্রাপ্তি, যেমনটি পূর্বে দেখা গেছে লালাবাবুর জীবনে।🙏একটি কথা মনে রাখতে হবে,কোন মানুষকেই অবহেলার চোখে দেখবেন না,কার কথায় কখন যে সুচেতনা ঘটে কেউই বলতে পারে না।🙏*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*মাতাপুত্রে অন্বেষণে,ভ্রমিছেন স্থানে স্থানে,*
*অবশেষে চোর রূপে পাই দেখিতে।*
*যশোমতি ত্বরাগতি,ধাইলেন পুত্র প্রতি,*
*ভগবানে কেহ কভু না পারে ধরিতে।।*
*মায়া হেতু যশোমতী,কন তবে পুত্র প্রতি,*
*তোমারে রাখিব আমি করিয়া বন্ধন।*
*এ কথা পুত্রে বলি,যশোমতী যান চলি,*
*আনিলেন রজ্জু ত্বরা করিতে বন্ধন।।*
*পুত্রস্নেহে তবে রাণী,ভগবানে পুত্র জানি,*
*মায়ামুগ্ধ হয়ে তাহা না রহে স্মরণ।*
*পুত্রে ত্বরা বাঁধিবারে,ব্যাকুলতা ক্রমে বাড়ে,*
*উদুখল সহ যান করিতে বন্ধন।।*
*নারায়ণ বিশ্ব প্রভু,মায়াবদ্ধ নন কভু,*
*না পারে বাঁধিতে মাতা তাঁরে সে কারণ।*
*চেষ্টা করি বারবার,না হয় বন্ধন তাঁর,*
*তবে রজ্জু আনি তাহে করেন যোজন।।*
🙏🪔🦚🙏🪔🦚🙏🪔🦚🙏🪔🦚🪷
*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*নিত্যানন্দ ছিল যে,নরোত্তম হৈলা সেই,*
*শ্রীচৈতন্য হইলা শ্রীনিবাস।*
*শ্রীঅদ্বৈত যারে কয়,শ্যামানন্দ তেঁহো হয়,*
*ঐছে হৈলা তিনের প্রকাশ।।*
*সে তিনের অপ্রকটে এ তিনের আবির্ভাব।*
*সর্বদেশ কৈলা ধন্য দিয়া ভক্তিভাব।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
৩০৯ পৃষ্ঠা
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori8.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
