✧═══════════•❁❀❁•═══════════✧
৫০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda50.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪৯. শ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda49.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""'''""""""
*🌹শান্ডিল্য ঋষি বলেন=*
*"সা পরানুরক্তি রীশ্বরে "।*
*🍀ঈশ্বরের পরানুরুক্তিই ভক্তি।* *ভাষ্যকার স্বপ্নেশ্বর বলেন= "ভগবন্মহিমাদিজ্ঞানাদনুপশ্চাজ্জায়মানত্বাদ্ অনুরক্তিবিত্যুক্তম্।"*
*🔥অর্থ্যাৎ অনু=পশ্চাৎ, রক্ত=আসক্তি। শ্রীভগবানের স্বরূপ ও মহিমাদি জ্ঞানের পরে তাঁর প্রতি যে আসক্তির উদয় হয়,তাহাই ভক্তি।*
*🌼পতঞ্জলি বলেন=*
*"ঈশ্বরপ্রণিধানাদ্ বা।"*
*🌻এই সূত্রের ব্যাসভাষ্যে লিখিত আছে "প্রণিধান "অর্থ ভক্তিবিশেষ। এতদ্বারা যোগীর কাছে সেই পরমপুরুষের কৃপা আবির্ভূত হয় এবং তাঁর বাসনা-ফল লব্ধ(প্রাপ্ত) হয়। ভোজ বলেন প্রণিধান অর্থ তদীয়(সেই ব্যক্তির,শ্রীকৃষ্ণের প্রতি) ভক্তি।এতদ্বারা কৃপাকাঙ্ক্ষীর ইন্দ্রিয় ভোগবাসনাদি পরিত্যক্ত(বর্জিত) হয়ে সমস্ত কর্ম ভগবৎ-সেবায় নিয়োজিত (নিযুক্ত)হয়।*
*🍀শ্রীনারদ বলেন= "সা কস্মৈ পরম প্রেমরূপা।"*
*☘অর্থ্যাৎ শ্রীভগবানের পরমপ্রেমই ভক্তি।এই ভক্তি কর্ম,জ্ঞান ও যোগ হতে বেশী, যথা=*
*"সা তু কর্মজ্ঞান-যোগেভ্যোপ্যধিকতয়া।*
*(নারদসূত্র ৪র্থ অনুবাক্ ২৬ সূত্র।)*
*🌷শ্রীমধুসূদন সরস্বতী মহাশয় তদীয় ভক্তিরসায়ন গ্রন্থে লিখেছেন=*
*"দ্রুতস্য ভগবদ্ধর্মধারাবাধিকতাং গতা।*
*সর্বেশে মনসো বৃত্তি ভক্তিরিত্যভিধীয়তে।।"*
*🌹ভগবদ্ গুণাদিতে যাঁর চিত্ত দ্রবীভূত হয়েছে অর্থ্যাৎ ভাগবত অধ্যয়ন করে যাঁর দেহ মন প্রাণ শ্রীকৃষ্ণপ্রেমে গলে গেছে, তাঁর মনোবৃত্তি যখন ভগবদ্ধর্মের ধারাবাহিকতা লাভ করে ভগবদ্বিষয়ে একাগ্র হয়,তখন সেই মনোবৃত্তি ভক্তিনামে অভিহিত হয়ে থাকে।*
*🌲ইনি আরও বলেন="সাধন ভক্তিনিষ্ঠয়া নিখিলমপি প্রেমাণং ভগবত্যেব প্রতিষ্ঠায়য়তঃ সকলবিষয়- বিমুখমনসো মহাভাগস্য কস্যচিদ্ ভগবদ্ গুণগরিমগ্রথনরূপগ্রন্থশ্রবণজনিত দ্রুতিরূপায়াং মনোবৃত্তৌ সর্বসাধনফলভূতায়াং গৃহীতভগবদাকারতায়াং বিভাবানুভাবব্যভিচারিসংযোগেন রসরূপতয়াভিব্যক্ত্যৌ ভগবদাকারতারূপ-রত্যাখ্য স্থায়ীভাবঃ পরমানন্দ সাক্ষাৎকারাত্মকঃ প্রাদুর্ভবতি স এব ভক্তিযোগঃ ইতি তং পরমং নিরতিশয়ং পুরুষার্থং বদন্তি।"*
*🌻অর্থ্যাৎ যিনি সাধন-ভক্তি-নিষ্ঠাদ্বারা নিখিলপ্রেম একমাত্র শ্রীভগবানে সংস্থাপিত (ভালভাবে স্থাপন) করেছেন, ভগবদ্ গুণগরিমা-গ্রন্থনসূত্ররূপ (ভগবানের গুণ-রূপ-লীলাকথা চরমভাবে হৃদয়ে গেঁথেছেন)গ্রন্থদিশ্রবণে (এমনভাবে) মহাভাগের হৃদয়ে গৃহীত যে সর্বসাধনফলস্বরূপ ভগবদাকার প্রতিবিম্বিত বৃত্তি প্রকাশ পায়,(ভাগবতের দ্বাদশ স্কন্ধে শ্রীভগবানের দ্বাদশ অঙ্গ ওতঃপ্রোতভাবে রয়েছে,যিনি সমস্ত বিষয়বস্তু হৃদয়ে নিয়ে দেহ মন প্রাণ শ্রীকৃষ্ণপ্রেম ছাড়া আর আন কিছু মনে করতে পারেন না)তা বিভাব,অনুভাব ও ব্যভিচাররূপ রসভাবের সংযোগে রসরূপে অভিব্যক্ত(প্রকাশ)হলে ভগবদাকার পরমানন্দ সাক্ষাৎকারাত্মক রত্যাখ্য যে স্থায়ীভাবের উদয় হয়,সেটিই ভক্তিযোগ।পন্ডিতগণ একেই পরম পুরুষার্থ বলে থাকেন।*
*🍀শ্রীমধুসূদন সরস্বতীর উক্ত কথার সংক্ষিপ্ত মর্ম এই যে, "দ্রবীভাব পূর্বিকাহি মনসো ভগবদাকারতা সবিকল্পবৃত্তিরূপা=ভক্তিঃ।"*
*🌷অর্থ্যাৎ মনের দ্রবীভাবযুক্ত সবিকল্প বৃত্তিই ভক্তি।*
*☘বিবেকচূড়ামণি গ্রন্থে শঙ্করাচার্য্য ব্রহ্মানুসন্ধানকে ভক্তি নামে অভিহিত করেছেন।ফলে এটি সাধনভক্তি। পরাভক্তি বা সাধ্যভক্তি, ফলরূপা।*
*🌺সর্বভক্তিশাস্ত্রচূড়ামণি শ্রীমদ্ভাগবতেও আমরা ভক্তির একটি লক্ষণ দেখতে পাই, তদ্ যথা=*
*"দেবানাং গুণলিঙ্গানামানুশ্রবিক কর্মণাং।*
*সত্ত্ব এবৈকমনসো বৃত্তিঃ স্বাভাবিকীতু যা।।*
*অনিমিত্তা ভগবতী ভক্তিঃ সিদ্ধের্গরীয়সী।।"*
*(ভাগবত)*
*🔥পূজ্যপাদ শ্রীধরস্বামীর টীকা অনুসারে ইহার ব্যাখ্যা করা হচ্ছে, বিষয়জ্ঞাপক (গুণলিঙ্গ) ইন্দ্রিয়গণের বা তদধিষ্ঠাতৃ দেবগণের (দেবানাং) সত্ত্বমূর্তি হরির প্রতি যে অনিমিত্তা ও স্বাভাবিকী বৃত্তি তাহাই ভক্তি। বেদবিহিত কর্মদ্বারাই ইন্দ্রিয় সকলের এইরকম বৃত্তি(মনের ধর্ম শক্তি প্রবণতা) হয়,নচেৎ হয় না।শুদ্ধ সত্ত্ব পুরুষের পক্ষে মুক্তি অপেক্ষাও এইরকম ভক্তি গরীয়সী।*
*🙏শ্রীজীব গোস্বামীর ব্যাখ্যা স্বতন্ত্র। তিনি এই বৃত্তিকে (মনের ধর্ম শক্তি প্রবণতা, দেহ মন প্রাণ এক করে অতি নিষ্ঠার সহিত শ্রীকৃষ্ণ প্রেম ছাড়া আর আন কিছু জানে না ) "জ্ঞানবিশেষ" বলে অভিহিত করেছেন, যথা= একমনসঃ পুরুষস্য যা বৃত্তিস্তদানুকুল্যাত্মকো জ্ঞানবিশেষঃ।"*
*অনিমিত্তা মানে ফলাভিসন্ধিশূন্যা।(যে ফলের জন্য একবিন্দুও চিন্তা না করে ভগবানের কর্ম করা) স্বাভাবিকী = স্বরসত এব বিষয়সৌন্দর্য্যোদয়ত্বেনৈব জায়ামানা ; নচ বলাদাপদ্যমানা ভাগবতী ভক্তিঃ প্রীতিরিত্যর্থঃ।"*
*🍀শ্রীজীব এই ভক্তিকে প্রীতিসন্দর্ভেও "প্রীতি" বলিয়াই অভিহিত করেছেন যথা ঃ-- "ইয়মেব ভগবৎপ্রীতির্ভক্তি শব্দেনাপ্যুচ্যতে-- পরমেশ্বরনিষ্ঠত্বাৎ।"*
*☘শ্রীভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির সাধারণতঃ তিন ভাগে বিভক্ত।*
*(নারদীয় পুরাণে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক,উত্তম,মধ্যম ও অধম ভেদে নবধা ভক্তির একাশি প্রকার ভেদ কল্পনা করা হয়েছে।পদ্মপুরাণের সৃষ্টিখন্ডে পঞ্চদশ অধ্যায়ে মানসী,বাচিকী,কারিকী,লৌকিকী,বৈদিকী ও আধ্যাত্মিকী (যোগজা ও সাঙ্খজা) এই ছয় ভাগে ভক্তির বিভাগ দেখা যায়। কর্মমিশ্র,জ্ঞানমিশ্র, আরোপসিদ্ধা,সঙ্গসিদ্ধা ও স্বরূপসিদ্ধা প্রভৃতি ভেদের কথা বহুপূর্বে আলোচিত হয়েছে।এই ছাড়াও শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের মাধুর্য্য কাদম্বিনী গ্রন্থে উৎসাহময়ী,ব্যূঢ়বিকল্পা, বিষয়-সঙ্গরা, নিয়মাক্ষমা ও তরঙ্গরঙ্গিণী নামে ভক্তির বিভাগ লিখিত হয়েছে।*)
*🌷সাধনভক্তি,ভাবভক্তি ও প্রেমভক্তি। সাধনভক্তি=বৈধী ও রাগানুগা নামে দুই শ্রেণীতে বিভক্ত।*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
