শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda50.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻এছাড়াও রাগাত্মিকাভক্তিরও লক্ষণ এবং উদাহরণ উক্ত গ্রন্থে আছে। রাগাত্মিকা দুই ভাগে বিভক্ত= কামরূপা ও সম্বন্ধরূপা।যা সম্ভোগতৃষ্ণাকেও প্রেমে পরিণত করে, তাহাই কামরূপা।এজন‍্য গোপীরাই এর উদাহরণ।শ্রীগোবিন্দের প্রতি পিতৃমাতৃ প্রভৃতি ভাবই সম্বন্ধরূপা ভক্তি।রাগানুগা, কামানুগা এবং সম্বন্ধানুগা এই দুই বিভক্ত।বৈধী ও রাগানুগা ভক্তির আলোচনা এরপর দ্রষ্টব‍্য।ভাবভক্তির লক্ষণ এই=*
*"শুদ্ধসত্ত্ববিশেষাত্মা প্রেমসূর্য‍্যাংশুসাম‍্যভাক্।*
*রুচিভিশ্চিত্তমাসৃণ‍্যকৃদসৌ ভাব উচ‍্যতে।।"*
*🌷শুদ্ধসত্ত্বই যার আত্মা, প্রেমসূর্য‍্যকিরণ যাতে প্রতিফলিত,রুচিসমূহ দ্বারা যা চিত্তবৃত্তিকে মসৃণ করে তোলে তাহাই ভাব।ভাবই ভক্তি অর্থে ভাব-ভক্তি। শ্রীজীব এর ব‍্যাখ‍্যায় বলেন, সর্বপ্রকাশিকা স্বরূপশক্তির সম্বিদ্ বা জ্ঞানাখ‍্যা বৃত্তিই শুদ্ধসত্ত্ব।এই ভক্তি হ্লাদিনী ও সম্বিদের(চেতনা বা জ্ঞানের) সারসমবেতরূপ। সুতরাং এটি শ্রীকৃষ্ণের স্বরূপশক্তিস্বরূপ। এটি প্রেমসূর্য‍্যের অংশুভাক্ অর্থ‍্যাৎ প্রেমের প্রথম প্রতিছবি।তন্ত্র বলেন=*
*"প্রেম্নস্তু প্রথমাবস্থা ভাব ইত‍্যভিধীয়তে।*
*সাত্ত্বিকা স্বল্পমাত্রাঃ স‍্যুরত্রাশ্রুপুলকাদয়ঃ।।"*
*🍀শ্রীজীব বলেন, এটি শুদ্ধসত্ত্ববিশেষ‍্যা ও হ্লাদিনীর সাররূপা সুতরাং মোক্ষ-সুখেরও তিরস্কারিণী।*
*☘শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণ মহাশয়  তৎপ্রণীত সিদ্ধান্তরত্ন গ্রন্থে ভক্তি সম্বন্ধে যা লিখেছেন, তার সার সংক্ষিপ্ত মর্ম এই যে, ভক্তিও জ্ঞানবিশেষ।ভক্তিও জ্ঞানত্ব-ধর্মবিশিষ্ট। বিদ‍্যা ও বেদন ভেদে জ্ঞান দুই প্রকার।এই বিদ‍্যাকে কেউ কেউ ব্রহ্মবিদ‍্যা বলে থাকেন। ব্রহ্মবিদ‍্যা নিমেষশূন‍্য দর্শনের মতো ত্বমপদার্থানুভবস্বরূপ। বেদন= অপাঙ্গ বীক্ষণ সদৃশ(আড়চোখে দর্শন তুল‍্য) এরই অপর নাম ভক্তি। শ্রীমধুসূদন সরস্বতীর ভক্তিরসায়নে এর সবিশেষ আলোচনা দ্রষ্টব‍্য। "বেদন"=অপাঙ্গ দর্শনের মতো বলে শ্রীভগবান গীতায় বলেছেন, "ভক্ত‍্যামামভিজানাতি"। অর্থ‍্যাৎ ভক্তি দ্বারাই আমাকে বিশিষ্টরূপে জানা যায়।শ্রীধরস্বামী গীতায় অন্তিম শ্লোকের ব‍্যাখ‍্যায় জ্ঞানকে ভক্তির অন্তর্ভুক্ত বলে প্রকাশ করেছেন।*
*🌷শ্রীমদ্ বলদেব ভক্তির স্বরূপ বিচার করেছেন। তিনি বলেন, ভক্তি যে ভগবদবশীকারিণী, শ্রুতি ও স্মৃতিতে তার প্রমাণ আছে।এখন বিচার্য‍্য এই যে, "ভক্তির" স্বরূপ কি? সেটি কি প্রাকৃত সত্ত্বের বিকার জ্ঞানানন্দারূপা, অথবা শ্রীভগবানের জ্ঞানানন্দারূপা, অথবা জৈব জ্ঞানানন্দারূপা, অথবা হ্লাদিনী সারসমবেতসম্বিৎস্বরূপা?সেটি প্রাকৃত সত্ত্বময় নয়, তাহলে সেটি দ্বারা ভগবান বশীভূত হতেন না। শ্রীভগবান স্বয়ং পূর্ণ, সুতরাং মায়াবশীভূত নন। দ্বিতীয় পক্ষও অসঙ্গত, কেন না শ্রুতিবাক‍্য এই যে ভগবান ভক্তের ভক্তিতে অত‍্যন্ত আনন্দ অনুভব করেন। দ্বিতীয় পক্ষ স্বীকার করলে ভক্তের ভক্তিতে পূর্ণানন্দ ভগবানের অত‍্যন্ত আনন্দ অসম্ভব হয়ে পড়ে। তৃতীয় পক্ষও অস্বীকার্য‍্য, যেহেতু জীবের ক্ষুদ্র জ্ঞান ও ক্ষুদ্র আনন্দের ধ্বংস আছে, সেটি কখনও বিপুল জ্ঞানানন্দস্বরূপ,নিত‍্যভক্তি নামে অভিহিত হতে পারে না। সুতরাং চতুর্থ পক্ষই স্বীকার্য‍্য অর্থ‍্যাৎ ভক্তি ভগবানের হ্লাদিনীশক্তির ও সম্বিৎশক্তির সারভাগ। ভক্তিতে যখন ভগবান বশীভূত হন তখন অবশ্যই ভক্তির উক্ত স্বরূপ স্বীকার্য‍্য (মেনে নিতে হবে )। ভক্তি ভগবানের স্বরূপ-বিশেষভূত হ্লাদিনী শক্তির ও সম্বিৎ শক্তির সাররূপা। আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানলাভের পরে সাধকবিশেষে ভগবদ্ বিষয়ক জ্ঞানের উদয় হয়, উহা হতে ভগবদ বিষয়িণী তৃষ্ণার সঞ্চার হতে থাকে।এই তৃষ্ণা হতে ভগবদবিষয়িণী আনুকূল‍্যময়ী চেষ্টার অভ‍্যুত্থান(উত্থান বা উন্নতি) হয়,সেটি ভক্তি।এই চেষ্টা যে শক্তি হতে প্রকাশ পায় সেই শক্তি সাধ‍্যভক্তি।সাধ‍্যাভক্তি ভগবানের নিত‍্যধামে নিত‍্যপরিকর নিচয়ে(সমূহে) অবস্থান করেন এবং মন্দাকিনী প্রবাহের মতো ভক্তপরম্পরায় প্রপঞ্চে অবতরণ করেন।এই ভক্তিই জীবকে ভগবৎ রাজ‍্যে নিয়ে যান এবং ভগবানের শ্রীচরণ দর্শন করিয়ে কৃতার্থ করেন।তাই শ্রুতি বলেন "ভক্তিরেবৈনং নয়তি ইত‍্যাদি।*
            🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫২. প্রেমভক্তি ও বৈধীভক্তি 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda52.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds