✧═══════════•❁❀❁•═══════════✧
৫. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori5.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori4.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
*অর্থ-------------পরমার্থ*
~~~~~~~~~~~~~~~
*🌷কথিত আছে এই খবর (পরশমণির) দিল্লীর দরবারে পৌঁছাইলে বাদশাহ আকবর সেই স্পর্শমণিকে উদ্ধার করবার জন্য হাজার হাজার জেলে এবং ডুবুরিগণকে নিযুক্ত করেছিলেন।একবার মাত্র একটি জালে লোহার বন্ধনের সঙ্গে তার সংযোগ হয় যার ফলে সেই জালের কাঠিটি সোনাতে রূপান্তরিত হয়েছিল। কিন্তু উদ্ধার হয়নি।*
*🌻অর্থ্যাৎ সনাতন গোস্বামী পেয়েছিলেন সেই পরমার্থের সন্ধান যার ফলে ধনবাসনা বা পার্থিব ভোগ বাসনার প্রতি তাঁর সবরকম মোহ দূরীভূত হয়েছিল।সে হেতু সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি আমার এই সনির্বন্ধ অনুরোধ যে তাঁরা যেন এইসব ব্যাপার চিন্তা করে বা শুনে নিজেদের জীবনে পরহিতব্রতে রপ্ত হন।নিজেরা ভাল খাওয়া দাওয়া করুন,ভাল পরুন, কিছু সঞ্চয়ও করুন কিন্তু নিজের একাংশ যেন সৎকাজে ব্যয়িত হয়।সঙ্কোচেই মরণ,প্রসারে জীবন।সকলের মঙ্গল হোক,সকলে সুখী থাকুন,সকলে নিরাময় হোক,আনন্দিত হোক এই প্রার্থনাই নিরন্তর করবেন।কেউই ঘৃণা বা উপেক্ষার পাত্র নয় কারণ সর্বঘটেই ভগবান বিরাজ করছেন।মানুষকে কিরকমে প্রেমের বন্ধনে বাঁধা যায় --, আপামর জনসাধারণকে কিভাবে আপন করে নেওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ মহাপ্রভু প্রবর্তিত প্রেমধর্ম।কতকগুলি ইটের উপর ইট সাজালে যেরকম গৃহ নির্মাণ করা যায় না, সেজন্য দরকার সিমেন্টের মশলা-- সেইরকম কতকগুলি মানুষ হলেই একটা সমাজ হয় না, একমাত্র সিমেন্টরূপ প্রেমের বন্ধনেই মানুষকে আপন করা নেওয়া যায়। এই প্রসঙ্গে শাস্ত্র মানুষ জীবনের স্বার্থকতা সম্বন্ধে বলেছেন=*
*তরবোহপি হি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণ,*
*স জীবতি মনোর্যস্য মননেন হি জীবতি।"*
*🔥অর্থ্যাৎ বৃক্ষলতাও জীবন ধারণ করে, পশুপক্ষীও জীবন ধারণ করে কিন্তু মননের দ্বারা যে জীবন ধারণ করে সে-ইই প্রকৃত স্বার্থক জীবন ধারণ করে।*
*🍁প্রকৃত পক্ষে এই অজ্ঞানতাই মানুষের সর্ববিধ দুঃখ দুর্গতির কারণ এবং প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানলাভ হলে তখন দুঃখকে ভগবানের আশীর্বাদ বলে মনে হয়*
*🌹অর্থ সম্পদ লালসা সম্বন্ধে একটি অপূর্ব শিক্ষামূলক সংস্কৃত শ্লোক আছে।*
*"নিঃস্বো বষ্টি শতংশতী=অর্থ্যাৎ যে সম্পূর্ণ নিঃস্ব বা যার কিছুই নাই সে মনে করে সে যদি কোন ভাবে একশো টাকা পাওয়া যায় তাহলেই সে তার সব বাসনা চরিতার্থ করতে পারবে।*
*"দশশতং লক্ষং সহস্রাধিপঃ= আবার যার দশশো বা হাজার টাকা আছে সে মনে করে যদি কোনপ্রকারে লাখ টাকা আয় করা যায় বা যতক্ষণ লাখপতি হওয়া না যায় ততক্ষণ যেন বাসনা চরিতার্থ হয় না।*
*"লক্ষেশঃ ক্ষিতিপালতাং=আবার যিনি লাখপতি তিনি আবার চান সমাজের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি হতে,যার ফলে আরও অনেক অনেক লাখ লাখ টাকার মালিক হতে পারবেন।*
*"ক্ষিতিপতিঃ চক্র ঈশতাং বাঞ্জতি= আবার যিনি ক্ষিতিপতি বা ভূস্বামী বা রাজা তিনি চান রাজচক্রবর্তী হতে।*
*"চক্রেশ্বরঃ পুনঃ ইন্দ্রত্বং=আবার যিনি রাজচক্রবর্তী বা শ্রেষ্ঠ রাজা বলে গণ্য হন তাঁরও বাসনার অন্ত নাই এবং তিনি চান স্বর্গরাজ্যের অধীশ্বর হতে।*
*"সুরপতি ব্রহ্মপদং বাঞ্জতি=এতো গেল মর্ত্যের বা জীবজগতের কথা, এমনকি দেবরাজ ইন্দ্রেরও বাসনার অন্ত নাই এবং কারণ তিনি চান ব্রহ্মপদ।*
*"ব্রহ্মা শৈবপদম্=এ বাসনা যে শুধু দেবরাজ ইন্দ্রেরই আছে তা নয়, যে ইন্দ্রদেব ব্রহ্মপদ চাহেন সেই ব্রহ্মাও আবার শিবপদ চান।*
*"শিবো হরিপদং=আবার এই আশার এমনই মহিমা যে শিবপদ অন্য দেবতারা পাবার জন্য ব্যাকুল সেই দেবাদিদেব মহাদেবও হরিপদ পাবার জন্য সর্বদা ব্যস্ত।*
*"আশা অবধিং কো গতঃ=সুতরাং এমন যে আশা বা বাসনা তার হাত হতে কে রক্ষা পাবে।*
*🌻সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে চাওয়া পাওয়ার কোন শেষ নাই, তা সেই ভৌমসম্পদ হোক, বা অনিত্য সম্পদ আহরণই হোক।একটার পর একটা পাবার যে বাসনা তা চিরন্তন এবং শ্বাশত।এমন কি দেবতাগণও এই আশার কুহকিনী হতে নিস্তার পেতে পারেননি। কিন্তু পরমার্থ জগতের হিসাব কিন্তু অন্যরকম এ প্রাপ্তিরও কোন শেষ নাই। এ তৃষ্ণার কোন বিরাম নাই এবং যতই অধ্যাত্ম জগতে নিজের মনকে ডুবাতে পারবেন ততই দেখবেন যে জীবের প্রতি ভগবানের কি অশেষ করুণা এবং সে হেতু সংসারে থেকেও যথাসম্ভব মনকে পরমার্থ লাভের জন্য প্রস্তুত করতে হবে, কারণ সংসারে সবই অনিত্য।*
*🍀সেহেতু সমাজে যারা অপেক্ষাকৃত ধনী বা স্বচ্ছল তাদের সমাজের প্রতি গুরুদায়িত্ব রয়েছে একথা তাঁদের ভুললে চলবে না। যে কথা কবিগুরু খুব উদাত্তকন্ঠে ঘোষণা করে আমাদের সাবধান করে দিয়েছেন এবং যা আমরা বর্তমানে মর্মে মর্মে নিশ্চয়ই উপলব্ধি করেত পারছি।আমরা যে পাড়ায় বাস করছি যাঁরা আমাদের প্রতিবেশী তাঁদেরসহানুভূতি এবং সদিচ্ছা ছাড়া বতর্মান সমাজে বাঁচাই দুষ্কর। যাইহোক সবসময়ই যে অর্থের প্রয়োজন তাও না, আবার প্রয়োজন আছে। কিন্তু সেবা মনোভাবটি দরকার কারণ জীবসেবার মাধ্যমেই মানুষের মনোবৃত্তিগুলি সব পরমার্থ লাভের পক্ষে খুব সহায়ক হয়।শ্রীমদ্ভাগবতের একটি কথা=*
*"যাবৎ ভ্রিয়তে জঠরং তাবৎ স্বত্বং হি দেহিনাম্।*
*অধিকং যো অভিমন্যেত স্তেনো দন্ডর্মহতি।।"*
*🌲অর্থ্যাৎ শ্রীমদ্ ভাগবত বলছেন, যেটুকু খাদ্যদ্রব্যে মানুষের উদর বা পেট পূর্তি হয় সেইটুকু খাদ্য দ্রব্যেই মানুষের অধিকার, তার বেশী যে আশা করে বা সঞ্চয় করে সে দন্ডাহ অর্থ্যাৎ দন্ডনীয়।*
*☘তবে একথাও ঠিক যে বতর্মান কালের সমাজ ব্যবস্থায় কিছু সঞ্চয়ও প্রয়োজন তবে সেটি যেন প্রয়োজনের অতি সীমা লঙ্ঘন না করে।এই প্রয়োজনের বা চাহিদার শেষ নাই, সেজন্যই সকলকে একটা নির্দিষ্ট সীমারেখা বা গন্ডীর মধ্যে দৈনন্দিন জীবনকে চালিত করতে হবে, তার উপরে যেটুকু আয় তা পরার্থে ব্যয় করতে হবে।*
*🌹নিশ্বাসকে বিশ্বাস নেই, কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না।সেজন্য জীবনের প্রতিটি মুহূর্ত যেন পরার্থে ব্যয় করা হয় কারণ সেটাই হবে যথার্থ পরমার্থ।মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত প্রেম ধর্মের মাধ্যমে আপামর জীবকে প্রেমের বন্ধনে আবদ্ধ করুন।কেউই পর নন,সকলেই আপন।এইরকম মনোভাবকে বৃদ্ধি করুন,দেখবেন জীবনে কত শান্তি,যে কথা স্বামী বিবেকানন্দ উদাত্ত কন্ঠে বলেছিলেন--, ভুলিও না,তোমার জীবন ইন্দ্রিয় সুখের এবং নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে।ভুলিওনা নীচ জাতি,মূর্খ,দরিদ্র,অজ্ঞ,মুচি,মেথর তোমার রক্ত তোমার ভাই।হে বীর, সাহস অবলম্বন করো,সদর্পে বলো আমি ভারতবাসী-- ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী,চন্ডাল ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার রক্ত আমার ভাই।🍀মৃত্যু আমাদের সকলকেই গ্রাস করবে সেজন্য যে কয়দিন বাঁচা যায় যেন আমরা মানুষের মত বেঁচে থাকতে পারি এই চেষ্টাই সকলের করা উচিত কারণ এই মনুষ্যজনম বড়ই দুর্লভ জনম।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬. দীক্ষার বাসনা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori6.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
