শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৮)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
        ***********************
*🙏পঞ্চম অঙ্গ=ষদ্ধর্ম পৃচ্ছা অর্থ‍্যাৎ সদ্ ধর্ম জিজ্ঞাসা। ভজননিয়ত সাধু সজ্জন কি রকম সাধন পথের অনুসরণ করে ভজন-সাফল‍্য লাভ করেন,কি প্রকারে জীবের সদ্গতি হতে পারে এইসব তত্ত্ব জানবার জন্য মানুষের মতি যখন আগ্রহশালিনী হয় তখন দয়াময় শ্রীকৃষ্ণ অচিরেই তাঁর সর্বার্থ পূরণ করেন। যীশুরও এইরকম উপদেশ আছে, তদ্ যথা=*
*Blessed are they who do hunger and thirst after righteousness for they shall be fillfed. খ্রীষ্টানেরা ধর্মনীতির যে সব সামান্য সামান্য উপদেশ সারমর্ম বলে মনে করেন,বৈষ্ণব ধর্মাবলম্বনের প্রারম্ভেই তা অপেক্ষা সহস্রগুণ অধিকতর মূল‍্যবান্ উপদেশ প্রদত্ত (প্রদান করা) হয়েছে।যীশুখৃষ্টের অভিপ্রায় অনুসারে যেরকম চরিত্র লাভ করলে মানুষের চরম পুরুষার্থ লাভ হয়, বৈষ্ণব ধর্মের প্রাথমিক সাধককেই চরিত্রবান্ হয়ে বৈষ্ণবধর্মে প্রবেশ লাভ করতে হয়।যীশুখৃষ্টের উপদেশ এই যে=*
*I, Blessed are the poor in spirit for theirs is the kingdom of heaven.*
*2, Blessed are the meek, for they shall inherit the earth.*
*(১)অর্থ‍্যাৎ দীনাত্মগণ ধন‍্য,যেহেতু স্থর্গরাজ‍্য তাঁদেরই।আমেরিকা নিবাসী মিঃ ব্লেয়ার এই উপদেশের যে ব‍্যাখ‍্যা করেছেন তার মর্মানুবাদ এই যে যাঁরা পার্থিব বিষয় হতে মন ও হৃদয়কে অপসৃত(দূরীভূত) করে ভগবৎচিন্তাই নিযুক্ত করেন,তাঁরা জগতের সমাজে দীনাতিদীন হলেও তাঁরাই অন্তঃসুখ ও অন্তরারাম।*
*🌺তাঁরা প্রচুর ধনের অধিকারী হলেও রাজর্ষি জনকের মতো তাঁদের চিত্ত ধনমদে মূর্ছিত হয় না  তাঁদের ধনদ্বারা জগতের বহুল সাধুকার্য‍্য সম্পাদিত হয়ে থাকে।*
*(২)নিরীহ বিনয়ী মৃদু প্রকৃতির লোকেরাই ধন‍্য,কেননা,তাঁরাই জগতের অধিকারী হবেন।*
*🌹খৃষ্টধর্মে এই সব উপদেশ ব‍্যক্তিবিশেষে মূর্তিমদ্ভাবে প্রকটিত হয়েছে কি না,তা আমাদের অবিদিত বা অজানা। কিন্তু বৈষ্ণবধর্ম এতাদৃশ (এমন)দীনতার অবতারগণের আবির্ভাবে এখনও সমুজ্জ্বল। কিন্তু যাঁরা অপরাপর (অন‍্যান‍্য) ধর্মাবলম্বী তাঁদের অনেকের মধ্যেই আমরা এই উপদেশের ভীষণ লঙ্ঘন ছাড়া প্রতিপালনের লেশাভাসও দেখতে পাই না।*
*🌺যাইহোক,সদ্ধর্ম পৃচ্ছার জন্য শ্রীপাদ সনাতন কি রকম ব‍্যাকুল ভাবে শ্রীমহাপ্রভুর শ্রীচরণ-প্রান্তে উপস্থিত হয়েছিলেন শ্রীচৈতন‍্যচরিতামৃতে তার এইরকম বর্ণনা দেখতে পাওয়া যায়,তদ্ যথা=*
*তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া।*
*দৈন‍্য বিনতি করে দন্তে তৃণ লৈঞা।।*
*নীচজাতি নীচসঙ্গী পতিত অধম।*
*কুবিষয়ে কূপে পড়ি গোঁয়াইনু জনম।।*
*আপনার হিতাহিত কিছুই না জানি।*
*গ্রাম‍্য ব‍্যবহারে পন্ডিত তাই সত‍্য মানি।।*
*কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার।*
*আপনার কৃপাতে কহ কর্তব‍্য আমার।।*
*"কে আমি?আমারে কেন জারে তাপত্রয়।"*
*ইহা নাহি জানিনে কেমনে হিত হয়।।*
*সাধ‍্যসাধন তত্ত্ব কিছুই না জানি।*
*কৃপা করি সারতত্ত্ব কহত আপনি*।।
*🌻এরই নাম সৎধর্মপৃচ্ছা বা সৎধর্মজিজ্ঞাসা।বাইবেলের মধ্যে এরই নাম Hunger and thirst after righteousness, যাঁরা ধর্মের বুভুক্ষু (ক্ষুধার্ত) ও পিপাসু তাঁদের সেই ক্ষুধা ও তৃষ্ণা পূর্ণ হবে এটিই যিশুর উপদেশ।শ্রীপাদ সনাতনের সদ্ধর্মপৃচ্ছার প্রত‍্যুত্তরে শ্রীমহাপ্রভু নারদীয় পূরাণের বাক‍্য উল্লেখ করে বললেন=*
*"সদ্ধর্মস‍্যাববোধায় যেষাং নির্বন্ধনী মতিঃ।*
*অচিরাদেব সর্বার্থঃ সিধ‍্যত‍্যেষা মভীপ্সিতঃ।।"*
*🌹সদ্ধর্মের জ্ঞানলাভের জন্য যাঁদের মতি আগ্রহশালিনী হয় তাঁদের অভিলষিত অর্থ অচিরেই সিদ্ধ হয়ে থাকে।*
*🙏ষষ্ঠ অঙ্গ বা উপদেশ। কৃষ্ণের নিমিত্ত ভোগাদিত‍্যাগ। শ্রীমদ্ভাগবতে লিখিত আছে ঃ----*
*"শ্রদ্ধাহমৃত কথায়াং মে শশ্বন্মদনুকীর্তনম্।*
*পরিনিষ্ঠাচ পূজায়াং স্তুতিভিঃ স্তবনং মম।।*
*আদরঃ পরিচর্য‍্যায়াং সর্বাঙ্গৈরতিবন্দনম্।*
*মদ্ভক্তপূজাভ‍্যধিকা সর্বভূতেষু মন্মতিঃ।।*
*মদর্থেষ্বঙ্গচেষ্টাচ বচসা মদগুণেরণম্।*
*মর্য‍্যর্পণঞ্চ মনসঃ সর্বকামবিবর্জনম্।।*
*মদর্থেহর্থ পরিত‍্যাগো ভোগস‍্যচ সুখস‍্যচ।*
*ইষ্টং দত্তং হুতং জপ্তং মদর্থং যদব্রতং তপঃ।।*
*এবং ধর্মৈ র্মনুষ‍্যানামুদ্ধবাত্মনিবেদিনাম্।*
*ময়ি সঞ্জায়তে ভক্তিঃ কোহন‍্যোহর্থো বিশিষ‍্যতে।।"*
             *(শ্রীভাগত=১১|১৯|২০--২৪)*
*🌻এই সারগর্ভ(উৎকৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট) ছত্রনিচয়ের পঞ্চম ছত্রেও আমরা শ্রীকৃষ্ণ-প্রাপ্তির জন্য ভোগাদি ত‍্যাগের উপদেশ পেয়েছি। আধুনিক লোকেদের কাছে এই উপদেশটি কি রকম বিশ্বাস হবে আমরা তা বলতে পারি না।হয়তো অনেকেই মনে করবেন ধর্মের সঙ্গে আবার ভোগাদি ত‍্যাগের সম্বন্ধ কি?সম্বন্ধ বোধহয় খুবই আছে। যদি তা না থাকত,তবে সর্বশাস্ত্রশিরোমণি শ্রীভগবদগীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভোগৈশ্বর্য‍্য প্রসক্তদের চিত্তবিক্ষিপ্তির কথা উল্লেখ করতেন না,যথা=*
*"ভোগৈশ্বর্য‍্যপ্রসক্তানাং তয়াপহৃতচেতসাম্।*
*ব‍্যবসায়াত্মিকাবুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে।।"*
*🌻বৈরাগীদের প্রতি শ্রীমহাপ্রভুর উপদেশ এই যে ঃ-----*
*বৈরাগীর ধর্ম সদা নাম সংকীর্তন।*
*মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ।।*
*বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা।*
*কার্য‍্য সিদ্ধি নহে,কেষ্ণে করয়ে উপেক্ষা।।*
*বৈরাগী হইয়া করে জিহ্বার লালস।*
*পরমার্থ যায়,হয় আর রসের বশ*।।
*বৈরাগীর কৃত‍্য সদা নাম-সংকীর্তন।*
*শাক-পত্র ফল-মূলে উদর-ভরণ।।*
*জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়।*
*শিশ্নোদরপরায়ণ কৃষ্ণ নাহি পায়*।।
*🌷শ্রীমদ্ রঘুনাথের ব‍্যবহারে বৈরাগ‍্যের পূর্ণতা প্রত‍্যক্ষ করে প্রসঙ্গচ্ছলে শ্রীমহাপ্রভু এইসব উপদেশের অবতারণা করেছিলেন। কিন্তু স্বয়ং রঘুনাথ যখন মহাপ্রভুর কাছে সদ্ধর্ম জিজ্ঞাসার জন্য ব‍্যাকুল ভাবে উপস্থিত হলেন মহাপ্রভু তাঁকেও তখন দৃঢ় করার জন্য এই উপদেশই প্রদান করেছিলেন।*
     *🙌জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ হতে ভক্তি অঙ্গের উল্লেখ করা হয়েছে=*
*(১)গুরুপদাশ্রয় (২)স্তম্মাৎ কৃষ্ণদীক্ষাদিশিক্ষণম্ (৩)বিশ্রম্ভেন গুরোঃসেবা (৪)সাধুবর্তানুবর্তনম্ (৫) সদ্ধর্ম পৃচ্ছা (৬)ভোগাদিত‍্যাগশ্চ কৃষ্ণহেতবে (৭)নিবাসো দ্বারকাদৌচ গঙ্গাদেরপি সন্নিধৌ )৮(ব‍্যবহারেষু সর্বেষু যাবদর্থানুবর্তিতা (৯)হরিবাসরসম্মানো (১০)ধাত্রশ্বত্থাদি গৌরবম্। (এষামত্র দশাঙ্গানাং ভবেৎ প্রারম্ভরূপতা। 🌹এই দশটি দশাঙ্গ নামে খ‍্যাত ক্রমনিয়মে ভক্তির সাধন প্রয়োজন।একত্র অনেক বিষয়ের অনুশীলনে কোনটিই অনুশীলিত বা অভ‍্যস্ত হয় না। সুতরাং এই দশটিকেই  শাস্ত্রকার প্রারম্ভরূপ অঙ্গ বলে নির্দিষ্ট করেছেন।*
*🍀সর্বপ্রথমেই "গুরুপদাশ্রয়ের" কথা উল্লেখ হয়েছে।এই দৃশ্য জগতের অতি সামান্য বিষয়ের জ্ঞানলাভ করতে হলেই যখন গুরুপদাশ্রয় ভিন্ন তৎজ্ঞানলাভের (সর্বজ্ঞানলাভের) উপায়ান্তর (উপায়)নাই, এই অবস্থায় অতীন্দ্রিয়(চক্ষু কর্ণ ইত‍্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা বুঝা যায় না, বা ইন্দ্রিয়ের অগোচর) অপার্থিব (অলৌকিক) সচ্চিদানন্দময় তত্ত্বের সাধনভজনে প্রবৃত্ত(রত) হতে হলে গুরুপদাশ্রয় কীদৃশ(কেমন) প্রয়োজন,তা অতি সহজেই বুঝা যেতে পারে। যিনি রসায়ন-বিজ্ঞানে লব্ধবিদ‍্য,কৃতকর্মা, সুতরাং সুসিদ্ধ, রসায়নবিজ্ঞান সম্বন্ধীয় অভীপ্সিত (আকাঙ্ক্ষিত) ফললাভ করতে হলে তার প্রক্রিয়াগুলি তিনিই অপরকে বুঝিয়ে দিতে পারেন,অপরে পারবে কেন? অতএব গুরুপদাশ্রয় অতি প্রয়োজনীয়।শ্রীগুরুর লক্ষণ শ্রীহরিভক্তি বিলাসে লিখিত আছে। শাস্ত্রনির্দিষ্ট সদ্ গুরুর কাছে কৃষ্ণদীক্ষা গ্রহণ করে শিক্ষালাভ করতে হবে।*
*🙏"তস্মাৎ কৃষ্ণদীক্ষাদি-শিক্ষণম্" এই কথার ব‍্যাখ‍্যায় শ্রীপাপ জীব গোস্বামী  লিখেছেন "কৃষ্ণ দীক্ষাদীতি দীক্ষাপূর্বক শিক্ষণমিতি"। কিন্তু ভক্তিসন্দর্ভে দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর যথেষ্ট পার্থক‍্য-বিচার পরিলক্ষিত হয়। শ্রীচরিতামৃতের প্রথমেই এই দুই প্রকার গুরুর উল্লেখ দেখতে পাওয়া যায়।শাস্ত্রনির্দিষ্ট গুরুপদাশ্রয়ের সৌভাগ্য লাভ হলে বহু গুরুর প্রয়োজন অপ্রাসঙ্গিক (প্রসঙ্গ বহির্ভূত) হয়ে উঠে।কেননা, সদ্ গুরুর পদাশ্রয়ই শাস্ত্র অভিমত।যিনি দীক্ষাগুরু হবেন,তাঁর শিক্ষা দিবার সামর্থ নাই এ আশঙ্কা মনে আসিলেই সেই গুরুর গৌরব হানিরূপ অপরাধে লিপ্ত হতে হয়।অর্থ‍্যাৎ যিনি দীক্ষাগুরু তিনিই শিক্ষাগুরু এতে কোন দ্বিমত নেই।তবে ব‍্যবহারিক জগতে শিক্ষার ভিন্ন ভিন্ন স্তরে আমাদেরকে ভিন্ন ভিন্ন শিক্ষা গ্রহণ করতে হয় এটিও স্বীকার করতে হবে। শ্রীবিল্বমঙ্গল, চিন্তামণি পতিতাকেও গুরু বলে তাঁর জয়জয়কার করেছিলেন, শ্রীপাদ সোমগিরি তদীয় (তাঁর)দীক্ষাগুরু বলে স্বীকার করেছেন ; এছাড়াও শিখিপিঞ্জমৌলী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি শিক্ষাগুরু বলে স্বীকার করেছেন। ভক্তিসন্দর্ভে, শ্রীচৈতন‍্যচরিতামৃতে ও শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টীকায় এর বিস্তৃত আলোচনা করা হয়েছে। ফলে অবস্থা ভেদেই এইরকম ব‍্যবস্থা প্রকল্পিত( স্থিরীকৃত)হয়েছে।শাস্ত্রীয় ব‍্যবস্থা সর্বতোমুখী ও সামঞ্জস্যপূর্ণ*।
*🌹তৃতীয় অঙ্গ=বিশ্বাস সহকারে গুরুসেবা।গুরুদেবের প্রতি প্রগাঢ় বিশ্বাস থাকা অতি প্রয়োজনীয়।যিনি আমাদের অতীন্দ্রিয় অপ্রত‍্যক্ষ-গোচর সূক্ষ্মতম তত্ত্বের উপদেশ করেন,সুদৃঢ় বিশ্বাস সহকারে তাঁর সেবা ও তাঁর উপদেশ বিশ্বাস না করলে কখনও তত্ত্বজ্ঞানের উদয় হবে না।*
*🌹চতুর্থ অঙ্গ=সাধুবর্তানুবর্তন। এই পদের সম্বন্ধে শ্রীপাদ শ্রীজীব গোস্বামীর ব‍্যাখ‍্যা এই যে "সদাচরিতশ্রুত‍্যাদিবিধিসেবিত্ত্বম্" অর্থ‍্যাৎ সাধুব‍্যক্তির আচরিত শ্রুতি-স্মৃতি-প্রণোদিত বিধিসমূহের অনুশীলন ও ব‍্যবহারিক ভাবে তৎসকলের অনুষ্ঠান। শ্রীহরিভক্তিবিলাসে এই সদাচারের বহু নিয়ম লিখিত আছে।সদচার দ্বারা জীবনের কার্য‍্যাবলী নিয়মিত না হলে,হৃদয়ে ভক্তিদেবীর পদার্পণ ত দূরের কথা, তাদৃশ (তেমন) হৃদয়ে পবিত্রতার সঞ্চারও অসম্ভব। ব্রহ্মযামল হতে এর যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তাহা=*
*"শ্রুতিস্মৃতি-পুরাণাদি পঞ্চরাত্রবিধিং বিনা।*
*আত‍্যন্তিকী হরের্ভক্তি রুৎপাতায়ৈব কল্পতে।।*
*ভক্তিরৈকান্তিকীবেয় মবিচারাৎ প্রতীয়তে।*
*বস্তুতস্তু তথানৈব যদশাস্ত্রীয়তেক্ষ‍্যতে।।"*
*🌻অর্থ‍্যাৎ শ্রুতিস্মৃতি পুরাণ ও পঞ্চরাত্রি প্রভৃতি শাস্ত্রে যেসব বিধি নির্দিষ্ট হয়েছে সেইসব বিধির অনাদরে যদি আত‍্যন্তিকী হরিভক্তি অনুষ্ঠিত হয়  তা উৎপাতের  কারণই হয়ে উঠে,তাতে আত্মার হিত সাধিত হয় না। শ্রীপাদ জীব গোস্বামী এর টীকায় লিখেছেন উক্ত বচনে শুতি স্মৃতি প্রভৃতির যে উল্লেখ আছে, তারমধ‍্যে বৈষ্ণব অধিকারের বিধিই মেনে চলতে হবে।শাক্ত সৌর প্রভৃতির জন্য সবিশেষ নির্দিষ্ট বিধি বৈষ্ণবের আচরণীয় নহে। শাস্ত্রীয় বিধির অবজ্ঞায় ঐকান্তিকী ভক্তির উদয় অসম্ভব।(যে শাস্ত্রকে অবজ্ঞা করে সে কোনদিনই ভক্তি লাভ করতে পারবে না)।যদিও বৌদ্ধ দত্তাত্রেয়দের মধ্যে এক প্রকার আত‍্যন্তিকী ভক্তির ভাব দেখা যায়,সেটি অলীক(অসত‍্য) প্রতীতি মাত্র। ধর্ম,শাস্ত্রবিধিপ্রভব। ন‍্যায় এই যে, "শাস্ত্র যোনিত্বাৎ।" শাস্ত্রের অবজ্ঞায় ঐকান্তিকী ভক্তি আদৌ অসম্ভব।যদিও শাস্ত্রে বুদ্ধাদির অবতারত্বের উল্লেখ আছে, উক্ত অবতার কেবল অসুর-বিমোহনের জন্য।এইরকম অবতারে শুদ্ধভক্তির শিক্ষা প্রচারিত হয়নি।*
*🙏পঞ্চম অঙ্গ আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা,*
        *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀কিন্তু বেদবিহিত যুক্তির প্রতিষ্ঠা আছে। মনু বলেন=*
*"আর্যধর্মোপদেশঞ্চ বেদশাস্ত্রাবিরোধিনা।*
*মস্তুর্কেনানুসন্ধত্তে স ধর্ম বেদ নেতরঃ।।"*
*🌹অর্থ‍্যাৎ বেদশাস্ত্রাবিরোধি দ্বারা যে ধর্ম সিদ্ধান্তিত হয় তাহাই ধর্ম, তদিতর,ধর্ম নহে। বৃহস্পতি বলেন=*
*"যুক্তিহীনে বিচারেতু ধর্মহানিঃ প্রজায়তে।"*
*🍀অর্থ‍্যাৎ যুক্তিহীন বিচারে ধর্মহানি হয়।*
*🌷এইজন‍্যই নিখিল-শাস্ত্র-সারভূত শ্রীবৈষ্ণবশাস্ত্রের আচার্য‍্য প্রবর বলেছেন=*
*"শাস্ত্রে যুক্তৌচ নিপুণঃ।"*
*☘যিনি উত্তম অধিকারী,তিনি শাস্ত্রেতে ও যুক্তিতে প্রবীণ (বিজ্ঞ) হবেন।বৈষ্ণবধর্ম যে যুক্তির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত, পাঠক এই বচনেই যথেষ্ট প্রমাণ প্রাপ্ত হলেন। কিন্তু শাস্ত্রবাক‍্য-- আপ্তবাক‍্য-- পরিত‍্যাগে ব‍্যক্তি-বিশেষের উৎপ্রেক্ষামাত্রজাত (উৎপ্রেক্ষা=অর্থালঙ্কারবিশেষ, এতে উপমেয়কেই (উপমার বিষয়ভূত) উপমান (উপমা)বলে কল্পনা করা হয় )তর্কের আদৌ আদর নাই। তাই শ্রীমদ্ শঙ্করাচার্য‍্যও বেদান্ত-ভাষ‍্যে লিখেছেন=*
*"নিরাগমাঃ তর্কাঃ পুরুষোৎপ্রেক্ষামাত্রনিবন্ধনাঃ তর্কাঃ অপ্রতিষ্ঠিতা ভবন্তি। পুরুষোৎপ্রেক্ষায়াঃ নিরঙ্কুশত্বাৎ।।"*
*🍀অর্থ‍্যাৎ বেদাদিশাস্ত্রহীন পুরুষোৎপ্রেক্ষামাত্রনিবন্ধন তর্কের প্রতিষ্ঠা নাই।কেননা ব‍্যক্তি বিশেষের উৎপ্রেক্ষা (অর্থালঙ্কার বিশেষ) উৎশৃঙ্খল। পূজ‍্যপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় এই যুক্তি বা তর্কের ব‍্যাখ‍্যার্থে বৈষ্ণব তন্ত্রের একটি উত্তম প্রমাণ বাক‍্য উদ্ধৃত করেছেন।তদ্ যথা=*
*"পূর্বাপরানুরোধেন কোহন্বর্থোহর্থোভিমতোভবেৎ।*
*ইত‍্যাদ‍্যমুহনং তর্ক শুষ্কতর্কন্তু বর্জয়েৎ।।"*
*🌻অর্থ‍্যাৎ শাস্ত্রের পূর্বাপর(আগাগোড়া)আলোচনা দ্বারা কোন অর্থ  অভিমত, কোন অর্থ অভিমত নহে এতৎ(এই) সম্বন্ধে উহকেই তর্ক বলা হয়, কিন্তু শুষ্ক তর্ক সর্বথা বর্জন করতে হবে বা বর্জনীয়। গৌতমও ন‍্যায়দর্শনে এইরকম লক্ষণ বিশেষযুক্ত উহকেই তর্ক বলেছেন। যথা=*
*"অবিজ্ঞাত তত্ত্বহর্থে কারণোপপত্তিত স্তত্ত্বজ্ঞানার্থমুহস্তর্কঃ।"*
*🌷অর্থ‍্যাৎ অবিজ্ঞাত-তত্ত্ব-বিষয়-সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভের জন্য কারণ প্রদর্শন সহকারে যে জিজ্ঞাসা,তারই নাম তর্ক।*
*🌹লোকে তর্ক করলে বা বললে সাধারণত যা বুঝে থাকে,এ তর্ক বা যুক্তি সেরকম নয়। ফলে শাস্ত্র ও যুক্তির দৃঢ় ভিত্তিতে যে বিশ্বাস প্রতিষ্ঠিত না হয়,সে বিশ্বাস আদৌ বিশ্বাসই নয়। তা আজ আছে,হয়ত দুইদিন পরে চলে যাবে। শাস্ত্রের অর্থ দৃঢ় (কঠোর) বিশ্বাস করতে হবে, এবং তত্ত্ববিচার সাধনবিচার ও পুরুষার্থবিচার (পুরুষার্থ মানে ধর্ম অর্থ কাম ও মোক্ষ) দ্বারা বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে।যিনি এইভাবে শাস্ত্র যুক্তি প্রভৃতির দৃঢ় ভূমিতে বিশ্বাসকে সংস্থাপিত (ভালভাবে স্থাপন বা অন্তরে পূর্ণ বিশ্বাসের সঙ্গে গাঁথতে পারবেন) করে কৃষ্ণ-ভজনে প্রবৃত্ত (রত) হন, সেইরকম ভগবানবিশ্বস্ত ব‍্যক্তিই উত্তম অধিকারী। (মধ‍্যমা অধিকারীর লক্ষণ এই যে=*
*"যঃ শাস্ত্রাদিষ্বনিপুণঃ শ্রদ্ধাবান্ স তু মধ‍্যমঃ।*
*🍀যিনি শাস্ত্র আদিতে অনিপুণ অথচ শ্রদ্ধাবান তিনিই মধ‍্যম অধিকারী।শ্রীজীব গোস্বামীপাদ এর ব‍্যাখ‍্যায় লিখেছেন অনিপুণ শব্দের অর্থ নিপুণসদৃশ। (নিপুণ=দক্ষ, সদৃশ=তুল‍্য বা অনুরূপ)।শাস্ত্রীয় বিচার সময়ে বলবতী বাধা উপস্থিত হলে শাস্ত্র যুক্তিতে উনার সমর্থন করতে অসমর্থ হলেও যাঁর বিশ্বাস ভূমি বিকম্পিত হয় না, তিনিই মধ‍্যম অধিকারী।(হয়ত শাস্ত্রের কথায় কোন কোন জায়গায় অবিশ্বাস হলেও ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এই কথায় বলা হয়েছে )।আর কনিষ্ঠ অধিকারীর লক্ষণ এই যে=*
*"যো ভবেৎ কোমলশ্রদ্ধঃ স কনিষ্ঠো নিগদ‍্যতে।"*
*☘যিনি শাস্ত্র ও শাস্ত্রসম্মত যুক্তিতে অনিপুণ, বিরুদ্ধমতবাদীরা শাস্ত্র যুক্তি দ্বারা সহজেই যাঁকে বিচলিত করতে পারেন,তিনিই কোমলশ্রদ্ধ। বৈধীভক্তি নির্ণয় সম্বন্ধে এ পর্য‍্যন্ত যা বলা হল ইহা অপেক্ষাও অধিকতর উদার,অধিকারিত্ব নির্ণায়ক বচন প্রমাণ  শ্রীশ্রীভক্তি রসামৃত সিন্ধুকার উদ্ধৃত করেছেন। যথা কারিকা=*
*"শাস্ত্রতঃ শ্রূয়তে ভক্তৌ নৃমাত্রস‍্যাকারিতা।*
*সর্বাধিকারিতা মাঘস্নানস‍্য ব্রুবতা যতঃ।।*
*দৃষ্টান্তিতা বশিষ্ঠেন হরিভক্তির্নৃপং প্রতি।*
*🌻ফলে ভক্তি সম্বন্ধে বর্ণবিশিষ্টতা কিছুই নাই।ভক্তি-বিষয়ে মানুষ মাত্রেরই অধিকার আছে।শাস্ত্রে এর স্পষ্ট আদেশ শুনতে পাওয়া যায়।ভগবান্ বশিষ্ঠদেব মহারাজ দিলীপকে হরিভক্তির দৃষ্টান্ত দেখিয়ে বলেছিলেন মাঘ-স্নানে যেমন সকল বর্ণেরই অধিকার আছে,হরিভক্তিতেও তেমন সকল বর্ণেরই অধিকার আছে। পদ্মপুরাণে বলেন=*
*"সর্বেহধিকারিণো হ‍্যত্র হরিভক্তৌ যথানৃপ।*
*🌹কাশী খন্ডে লিখিত আছে =*
*"অন্ত‍্যজা অপি তদ্রাষ্ট্রেশঙ্খচক্রাঙ্কধারিণঃ।*
*সংপ্রাপ‍্য বৈষ্ণবীং দীক্ষাং দীক্ষিতা ইব সংভুবঃ।।"*
*🍀ময়ূরধ্বজ প্রদেশে অন্ত‍্যজ (নীচবংশজাত) জাতিও বৈষ্ণবী দীক্ষায় দীক্ষিত হয়ে যাজ্ঞিকের মতো শোভা পেয়ে থাকেন।এত দ্বারা প্রতিপন্ন(প্রমাণসিদ্ধ)হল যে মানুষ মাত্রই বৈধীভক্তি বিষয়ে অধিকারী।*
*☘বৈধীভক্তি অনুশীলনের জন্য শাস্ত্রকারগণ এর বহু অঙ্গ নির্দেশ করেছেন,তারমধ‍্যে প্রধানতঃ ৬৪অঙ্গই সবীশেষরূপে পরিগণিত হয়েছে।*
*🙏🙏বৈধীভক্তির ৬৪অঙ্গ🙏🙏*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*🍀ভক্ত‍্যঙ্গযাজী বৈষ্ণবগণের বৈধীভক্তির সাধন পারিপাট‍্য কি মহৎ ফলপ্রদ, চিন্তাশীল পাঠকগণ ভক্তির ৬৪ অঙ্গ আলোচনা করলে তার আভাস পেতে পারেন।এখানে আমরা  শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ হতে ভক্তি অঙ্গের উল্লেখ করছি। তদ্ যথা=*
    *আজ থাক আগামী পর্বে*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda54.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৫)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
     ************************
*🌷বৈধীভক্তির অভ‍্যাসে ও সাধনায় চিত্তবৃত্তি ক্রমশঃ জড়ীয় ভাব ত‍্যাগ করে,তাদৃশী (সেইরকম)চিত্তবৃত্তির কাছে মায়ার গাঢ় আবরণের গাঢ়তা ক্রমেই ক্ষীণতর হতে থাকে।(আমরা যে মায়ার বন্ধনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি বৈধীভক্তির ফলে সেই বন্ধন একটু একটু করে দূরীভূত হয় এবং ভগবানের প্রতি মন ধাবিত হয়)।অবশেষে রাগানুগা ভক্তিলাভের জন্য চিত্তভূমি প্রস্তুত হয়ে উঠে।এই সময়েই রাগানুগা ভক্তিদেবীর কৃপার উপযুক্ত সময়।চিত্তের এইরকম অবস্থা না হলে মিছামিছি আত্মপ্রতারণা করা সুষঙ্গত নয়,বৈধীভক্তির দ্বারা চিত্ত সংযম ও চিত্ত-শুদ্ধির চেষ্টা করাই একান্ত কর্তব‍্য। বিধি সম্বন্ধে পদ্মপুরাণে বলেন=*
*"স্মর্তব‍্যঃ সততং বিষ্ণু র্বিস্মর্তব‍্যো ন জাতুচিৎ।*
*সর্বৈর্বিধিনিষেধাঃ স‍্যুঃ রেতয়োরেব কিঙ্করাঃ "।।*
*🍀অর্থ‍্যাৎ সর্বদা বিষ্ণুর স্মরণ করবে,কখনও বিস্মৃত হবে না।কখনও ভুলে যাবে না।ইহাই মুখ‍্য বিধি-নিষেধ। শাস্ত্রীয় অন‍্যান‍্য বিধি-নিষেধ ইহারই কিঙ্কর (ভৃত‍্য বা দাস)।পঞ্চরাত্রে বৈধীভক্তির আর একটি লক্ষণের উল্লেখ আছে, তদ্ যথা=*
*"সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরিমুদ্দিশ‍্য যা ক্রিয়া।*
*সৈব ভক্তিরিতি প্রোক্তা তয়া ভক্তিঃপরা ভবেৎ।।"*
*🌷পঞ্চরাত্রে ভক্তিদেবী প্রকরণে (গ্রন্থাদির অধ‍্যায়ে)এই কথা উল্লিখিত হয়েছে।এর অর্থ এই যে,হে দেবর্ষে!হরির উদ্দেশ্যে শাস্ত্রে যে কর্ম বিহিত (বিধিমতো বা আদেশনামা) হয়েছে,তাহাই বৈধীভক্তি,এই ভক্তির সাধনাতেই পরাভক্তি(পরমাভক্তি)বা প্রেমভক্তি লাভ হয়ে থাকে।*
*🌹হিন্দুশাস্ত্রের গ্রন্থাদির পর্য‍্যালোচনা(শাস্ত্রের শুদ্ধ আলোচনা ) করলে দেখতে পাওয়া যায়  শাস্ত্রকারগণ ধর্মাচরণ সম্বন্ধে কোন প্রকার উপদেশ দিবার আগে এর অধিকারি নির্ণয়(যোগ‍্য সম্পন্ন নির্ণয়) সম্বন্ধেই আগে উপদেশ করেছেন।এইরকম অধিকারি বিনির্ণয় না করে ধর্ম উপদেশে যে কি কি কুফল উৎপাদিত হয়, প্রজ্ঞাবান আচার্য‍্যগণের কাছে তা অজানা নয়। আমরা বহু জায়গায় সে সম্বন্ধে আলোচনা করেছি। সুতরাং অধিকারি নির্ণয়ের প্রয়োজনীয়তা সম্বন্ধে এখানে সেইসব কথার পুন উল্লেখ করার প্রয়োজন নাই। পরম পূজ‍্যপাদ বৈষ্ণবাচার্য‍্য শ্রীরূপগোস্বামী মহোদয় তদীয় (তাঁর বা সেই ব‍্যক্তির) শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে বৈধীভক্তির কাজকর্ম সম্বন্ধে উপদেশ করার আগে এর অধিকারি-নির্ণয় করেছেন।আমরা এখানে তারই উল্লেখ করছি। তদ্ যথা=*
*"যঃ কেনাপ‍্যতিভাগ‍্যেন জাতশ্রদ্ধোহস‍্য সেবনে।*
*নাতিসক্তো ন বৈরাগ‍্যভাগস‍্যামধিকার্য‍্যসৌ।।"*
*🌻অর্থ‍্যাৎ অতি ভাগ‍্যবশাৎ (মহৎ সঙ্গাদিজাতসংস্কারবশাৎ)শ্রীকৃষ্ণ সেবনে যাঁর শ্রদ্ধা উপজাত (উৎপন্ন ) হয়েছে, অথচ বিষয়ে বৈরাগ‍্য জন্মে নাই এবং শ্রীকৃষ্ণেও আসক্তি জন্মে নাই, এতাদৃশ (এইরকম) ব‍্যক্তিই ফৈধী ভক্তিতে অধিকারী। এই অধিকারী "উত্তম,মধ‍্যম ও কনিষ্ঠ" ভেদে তিন প্রকার। উত্তম অধিকারীর লক্ষণ এই=*
*"শাস্ত্রে যুক্তৌচ নিপুণঃ সর্বথা দৃঢ়নিশ্চয়ঃ।*
*প্রৌঢ়শ্রদ্ধোহধিকারী যঃ স ভক্তাবুত্তমো মতঃ।।"*
*🍀শাস্ত্র যুক্তিতে যিনি প্রবীণ(বিজ্ঞ),যিনি সর্বপ্রকারে দৃঢ় নিশ্চয়, যিনি প্রৌঢ়শ্রদ্ধ,তিনিই উত্তম অধিকারী।(যিনি মনে প্রাণে শাস্ত্রকে পূর্ণ বিশ্বাস করেন এবং শাস্ত্র সম্বন্ধে পূর্ণ বিজ্ঞ তিনিই উত্তম অধিকারী।) যাঁরা বৈধীভক্তি-মার্গ অবলম্বী, শাস্ত্র-শাসনই তাঁদের শ্রীকৃষ্ণ সেবনে প্রবৃত্তির কারণ।মহাপ্রভুর উক্তি এই যে =*
*সর্বজ্ঞ মুনির বাক‍্য শাস্ত্রই প্রমাণ।*
*আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান।।*
*🌷সুতরাং শাস্ত্রার্থে দৃঢ়-বিশ্বাসই উত্তম অধিকারীর লক্ষণ। "সর্বার্থদৃঢ় নিশ্চয়" শব্দের ব‍্যাখ‍্যায় শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহাশয় বলেন তত্ত্ববিচার,সাধনবিচার ও পুরুষার্থ (পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ,ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ) বিচারে শ্রীকৃষ্ণই যে একমাত্র উপাস‍্য, এই বিষয়ে যিনি দৃঢ় নিশ্চয় হয়েছেন তিনিই উত্তম ভক্ত।এখানে যে যুক্তির উল্লেখ আছে সেটি শাস্ত্র অনুগতা যুক্তি বলেই বুঝতে হবে।কেবলা (স্থূলবুদ্ধির) যুক্তির কোন প্রকার প্রতিষ্ঠা নাই।শ্রুতি বলেন "তর্কাপ্রতিষ্ঠানাৎ" অর্থ‍্যাৎ তর্কের প্রতিষ্ঠা নাই।এই তর্ক বেদবিরোধী তর্ক বলেই বুঝতে হবে। কেবলা যুক্তির প্রতিষ্ঠা নাই। কিন্তু বেদবিহিত যুক্তির প্রতিষ্ঠা আছে। মনু বলেন=*
    🌲🌲🌲🌲🌲🌲
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda54.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda54.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda53.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৪)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
          *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
        *************************
*☘যে কুঞ্জ-সেবা সখিদের অধিকার, যা সিদ্ধদেহের লভ‍্য (লাভের যোগ্য ),সেখানে প্রবেশের চেষ্টা করতে হলে উচ্চতম সাধকের উচ্চতম কল্পনাময় বাসনাময় সিদ্ধ দেহের বিশুদ্ধ বিকল্পন প্রয়োজনীয়। সেখানে মায়ার খেলারূপ ইন্দ্রিয়াসক্ত সংসারের ক্ষুদ্রজীব কি ভাবে প্রবেশ করতে পারবে? সেইরকম প্রেমলাভ করতে হলে সাধন ভক্তির প্রথমাঙ্গ বৈধীভক্তির অনুষ্ঠান আবশ‍্যক।বৈধীভক্তি নানাপ্রকার।শ্রীচরিতামৃতে সনাতনের শিক্ষায়, শ্রীভক্তিরসামৃতসিন্ধুর পূর্বভাগের দ্বিতীয় লহরীতে এবং শ্রীহরিভক্তিবিলাসে বৈধীভক্তির উপদেশ যথেষ্ট ভাবে দেওয়া হয়েছে।বৈধীভক্তি সাক্ষাৎ কৃষ্ণপ্রেম প্রদান করতে অসমর্থ হলেও  বৈধীভক্তিই রাগানুগার সাধন।বৈধীভক্তির কৃপায় চিত্ত বিষয়-মুক্ত হয়,রাগানুগা ভক্তি ধারণের উপযুক্ত হয়। সুতরাং বৈধীই সাধন-ভক্তির প্রথম অঙ্গরূপে নির্দিষ্ট হয়েছে।*
*🌷শ্রীরামরায়ের কথিত সাধনতত্ত্ব শ্রীচরিতামৃত হতে উদ্ধৃত করে দিয়েই আমরা নিশিন্ত হতে পারলাম। কিন্তু আগেই বলেছি রায় মহাশয়ের মতো সাধনতত্ত্বের অধিকারী জগতে অতি সুদুর্লভ।বিশেষ করে তাঁর সাধনায় অতি অপ্রাকৃত আচরণের উল্লেখ আছে। স্বয়ং মহাপ্রভু বলেছেন শ্রীরামরায় ছাড়া তদ্বৎ(সেইরকম) আচরণের আর দ্বিতীয় পাত্র নাই।এ সব কথা পরে সবিস্তারে বলা যাবে।যাঁরা ব্রজভজনের মধুর রাজ‍্যে প্রবেশ করবার সাধনার পথে অগ্রসর হতে ইচ্ছুক, তাঁদের পক্ষে সর্বপ্রথমে বৈধীভক্তির নিষেবণে (সেবায় বা পরিচর্য‍্যায়) চিত্ত শুদ্ধির প্রয়োজন।শ্রবণাদি দ্বারা চিত্ত বিশুদ্ধ হলে সেটি কৃষ্ণপ্রেমের উপযোগিতা লাভ করে। সুতরাং বৈধীভক্তি রাগানুগা ভক্তির সাধন। আমার মত নরাধমের বৈধীভক্তিই একমাত্র আশ্রয়। অতএব উচ্চতম সাধনতন্ত্রের শাস্ত্রীয় ছায়াভাস  প্রদর্শন করবার আগে বৈধীভক্তির কিঞ্চিৎ আলোচনা করা একান্ত প্রয়োজনীয়। ভক্তিরসামৃতসিন্ধুতে বৈধীভক্তির যে লক্ষণ লেখা হয়েছে তা এই যে=*
*"যত্র রাগানবাপ্তত্বাৎ প্রবৃত্তিরুপজায়তে।*
*শাসনেনৈব শাস্ত্রস‍্য সা বৈধীভক্তি রুচ‍্যতে।।"*
*🍀শ্রীভগবানে রুচি উৎপন্ন হয়নি অথচ শাস্ত্র-শাসনভয়ে ভগবৎসেবায় যে প্রবৃত্তির(বাসনার) উদয় হয়,তারই নাম বৈধীভক্তি। আমাদের দৃষ্টি অতি স্থূল (অতীক্ষ্ণ),এই স্থূলতম প্রপঞ্চের মায়াবরণীর মধ‍্য দিয়ে অপেক্ষাকৃত অল্প স্থূল বিষয়ও আমাদের প্রত‍্যক্ষের(ইন্দ্রিয়গোচরের) বিষয়ীভূত হয় না। সাধারণতঃ জড়ীয় বিজ্ঞান যে শক্তির সপ্রমাণ করে,তাহাও আমাদের বুদ্ধির অতীত।সূক্ষ্ম, সূক্ষ্মতর ও সূক্ষ্মতম জগতের তত্ত্বসকলের বহু বহু আড়ালে জড়ীয় শক্তির অতীত,গুণময়ী মায়ার অতীত, গুণাতীত ব্রহ্মের অধিষ্ঠান।ব্রহ্মজ্ঞানের বহুপরে ভগবত্তত্ত্ব-জ্ঞানের উদয় হয়।ভগবত্তত্ত্বজ্ঞানের উদয় না হলে আদৌ শ্রীভগবানে রুচি হয় না।*
*🌺আমি স্থূলতম জগতের মায়ামোহবিদ্ধ ক্ষুদ্রতম কীট।শ্রীভগবানে অনুরাগ বা রাগানুগাভক্তি আমাতে কি ভাবে সম্ভব হতে পারে?কৃপাসিদ্ধগণের কথা বলছি না, জন্মজন্মার্জিত সঞ্চিতসাধনায় ভক্তিরাজ‍্যে অগ্রসর মহাত্মগণের কথাও বলছি না, আমার মত সাংসারিক লোকের কথায় বলছি। শ্রীভগবানের সম্বন্ধে আমার এখন কোনও প্রতীতি(বিশ্বাস) নাই। আমরা শাস্ত্রে শ্রীভগবানের ধ‍্যান পাঠ করি, মাহাত্ম‍্য পাঠ করি,লীলা পাঠ করি, চিত্রপটে, বা দারুময়ী বা মৃন্ময়ী প্রতিমায় তাঁর রূপের যৎকিঞ্চিৎ ছায়ালেশভাস পাই মাত্র, কিন্তু তাতে সচ্চিদানন্দ বিগ্রহের কোনও ধারণা জন্মায় না। তিনি যে আমাদের আপনার হতেও আপনার, তিনি যে আমাদের চিরসুহৃদ্, তিনি যে প্রেলীলার নায়ক, তিনি যে রাসবিহারী রসিকশেখর,এর কিছুমাত্র প্রকৃত ধারণা আমার চিত্তে উদিত হয় না।সেরকম সৌভাগ্য লাভ করা বহু সাধনা ও ভাগ‍্যবতী কৃপার ফল। নিজের চিত্তের সঙ্গে প্রতারণা করা ভাল নয়,সেটিরই অপর নাম ধর্মধ্বজিত্ব(ধর্মের পতাকা)।যাঁদের চিত্ত মায়ার অতীত হয়ে ভক্তিপুষ্ট হয়েছে,তাঁরাই ব্রহ্মতত্ত্বের অতীত ভগবত্তত্ত্বের ধারণার সমর্থ হতে পারেন।তাঁরা রাগানুগা সেবার অধিকারী হতে পারেন। আমরা তাঁদের চরণরেণুর কণামাত্র পেয়েও জীবন কৃতার্থ করতে আকাঙ্ক্ষা করি,  কিন্তু সেরকম ভক্ত একান্ত সুদুর্লভ।*
       🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda53.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda53.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫২. প্রেমভক্তি ও বৈধীভক্তি 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda52.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৩)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
         *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀লএখানে প্রেমের উপজনন বা "সাধ‍্যভাব" বলাতে আর একটি দোষের আশঙ্কা হচ্ছে।সে আশঙ্কা এই যে কৃষ্ণপ্রেম নিত‍্যসিদ্ধ, এটি সাধ‍্য নয়।যা সাধ‍্য তা জন‍্য, তা প্রাগভাবযুক্ত (পূর্বভাবযুক্ত)।যা প্রাগভাবযুক্ত তা নিত‍্যত্বের লক্ষণহীন। কেননা "ধ্বংসপ্রাগভাবরহিতত্বং নিত‍্যত্বম্" অর্থ‍্যাৎ ধ্বংস ও পূর্বভাব রহিতত্বই নিত‍্যত্বের লক্ষণ। যদি কৃষ্ণপ্রেম সাধ‍্য বা উপজাত হন তবে তা অনিত‍্য হয়ে পড়েন। সুতরাং এর অর্থ অন‍্যপ্রকার।তাই পূজ‍্যপাদ শ্রীপাদ রূপ গোস্বামী লিখেছেন=*
*"নিত‍্যসিদ্ধস‍্য ভাবস‍্য প্রাকট‍্যং হৃদি সাধ‍্যতা।"*
*🌷অর্থ‍্যাৎ হৃদয়ে নিত‍্যসিদ্ধভাবের যে প্রকাশ-প্রাপ্তি,তাইই এখানে সাধ‍্যতা শব্দের তাৎপর্য‍্য। কৃষ্ণপ্রেম নিত‍্যসিদ্ধ, জীব হৃদয়ে নিত‍্যই স্রটির অধিষ্ঠান ; কিন্তু মায়মলিন জীব মায়ার আবরণ বশতঃ সেটির অনুভবে অসমর্থ।সাধন-ভক্তির প্রভাবে মায়ার আবরণ তিরোহিত হলেই কৃষ্ণপ্রেমের উদয় হয়ে থাকে।তাই মহাপ্রভু তাঁর শিক্ষাষ্টকে শ্রীকৃষ্ণ কীর্তনের মাহাত্ম‍্য কীর্তন করে বলেছেন=*
       *"চেতোদর্পণ-মার্জনম্"।*
*☘অর্থ‍্যাৎ চিত্তরূপ দর্পণে সততই কৃষ্ণপ্রেম প্রতিফলিত, কিন্তু মায়ার মলিনতা বরণে সেটি দুর্দর্শ ও অননুভবনীয়।(মায়ার কারণে তা দেখাও যাবে না, অনুভব করাও যাবে না।) গীতাতেও তাঁর শ্রীমুখের উপদেশ এই যে=*
*"ধূমেনাব্রিয়তে বহ্নির্যথাদর্শো মলেনচ।"*
*🌺অর্থ‍্যাৎ ধূমের(ধুমার) দ্বারা যেমন আগুন  ঢাকা থাকে,মল দ্বারা যেমন আর্দশের স্বচ্ছতা বিনষ্ট হয়, সেইরকম অজ্ঞান দ্বারা জীবগণ মোহিত হয়ে পড়ে।*
*🔥চিত্তরূপ দর্পণে কৃষ্ণপ্রেম সততই প্রতিবিম্বিত, কিন্তু মলিনতা নিবন্ধন (হেতু) আমরা সেটির অনুভব করতে পারি না। মহাপ্রভুর উপদেশ এই শ্রীকৃষ্ণ-কীর্তনরূপা সাধন ভক্তির দ্বারা চিত্তের ময়লা অপসৃত(পলায়ন) হয়, বা পালিয়ে যায়।তখন পরিস্কৃত চিত্তদর্পণে শ্রীকৃষ্ণপ্রেম স্বতঃই( নিজে থেকে )প্রকটিত হয়ে থাকেন। এই সাধনভক্তি, বৈধী ও রাগানুগা ভেদে দুই প্রকার, যথা=ভক্তিরসামৃতসিন্ধুতে  পায়=*
*"বৈধীরাগানুগাচেতি সা দ্বিধা সাধনাভিধা।"*
*🌷শ্রীকৃষ্ণানুরাগ অতি সুদুর্লভ। সুতরাং বৈধী ভক্তির স্বচ্ছ পথই প্রাথমিক সাধকগণের পক্ষে প্রসরতর,(গমন পথ)।এই জন্য মহাপ্রভুর উপদেশ এই যে =*
*কৃষ্ণভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ।*
*কৃষ্ণপ্রেম জন্মে,তিঁহো পুনঃ মুখ‍্য অঙ্গ।।*
*অসৎসঙ্গ ত‍্যাগ এই বৈষ্ণব আচার।*
*স্ত্রীসঙ্গী এক,অসাধু কৃষ্ণাভক্ত আর।।*
*☘শাস্ত্রে পায় এই যে=*
*"ন তথাস‍্য ভবেন্মোহো বন্ধশ্চান‍্য প্রসঙ্গতঃ।*
*যোষিৎ সঙ্গাদ্ যথা পুংসো তথা তৎসঙ্গিসঙ্গতঃ।।"*
*🔥অর্থ‍্যাৎ যোষিৎসঙ্গ (পত্নী বা নারী সঙ্গ)এবং সঙ্গিসঙ্গ এই উভয়,পুরুষের যাদৃশ (যেমন) মোহ এবং বন্ধনের কারণ হয়,অন‍্য প্রসঙ্গ হতে সেরকম হয় না। সুতরাং যাঁরা কৃষ্ণভক্তি লাভ করতে সমুৎসুক(অত‍্যন্ত উৎসুক), এইসব বিষয়ে তাঁদেরকে অত‍্যন্ত সাবধান হতে হবে।নচেৎ ভজন-সাধনে ভীষণ বিপত্তি এসে উপস্থিত হয়, মায়ার প্রভাব শতগুণ বেড়ে যায়।মায়া যত আকর্ষণ করবে ভজন-সাধন হতে ততই পিছিয়ে পড়বে।*
*🌲রাগানুগা বা রাগাত্মিকা ভক্তি বহু জনমের সাধনা-লভ‍্য।বৈধীভক্তি কি পরিমাণে অনুশীলিত হয়েছে, বৈধীভক্তিতে চিত্তবৃত্তি কি পরিমাণে বিশুদ্ধ হয়েছে,সাধকের আগে তা পরীক্ষা করে দেখা কর্তব‍্য।ধর্মরাজ‍্যে ক্রম আছে। ক্রম-লঙ্ঘনে ধর্ম হয় না,অপর পক্ষে প্রত‍্যুত(পক্ষান্তরে)প্রত‍্যবায় (পাপ,অমঙ্গল) ঘটে।বিপথে চললে পাপ অপরাধে পরিপূর্ণ হবে।*
      💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda54.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫২. প্রেমভক্তি ও বৈধীভক্তি 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda52.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫২. প্রেমভক্তি ও বৈধীভক্তি 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda52.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda51.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫২)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
          *প্রেমভক্তি ও বৈধীভক্তি*
         *************************
*🌹সম্বিৎশক্তি ও হ্লাদিনীশক্তির সারাংশরূপা রতিপ্রেমাখ‍্যা ভক্তি, ভক্ত ও ভগবানের পরস্পর সম্বন্ধ সংঘটনে নিযুক্ত থেকে উভয়কে অনুরঞ্জিত করেন।ভগবান্ জ্ঞানস্বরূপ হয়েও যে শক্তি দ্বারা জ্ঞানবিশিষ্টরূপে প্রকাশিত হন এবং সকল জীবকে জ্ঞানবিশিষ্ট করেন তারই নাম সম্বিৎশক্তি।অপরন্তু (আরও)তিনি আনন্দস্বরূপ হয়েও স্বকীয় যে শক্তি দ্বারা আনন্দ বিশিষ্টরূপে প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রকাশিত)হন এবং মানুষগণকে স্বীয় (নিজ) সাম্মুখ‍্য(সামনে) প্রদান করে আনন্দিত করেন তদীয় স্বরূপভূত সেই শক্তিই হ্লাদিনীশক্তি। এই উভয় শক্তির সারাংশরূপা রতিই প্রেমভক্তি।*
*🍀শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে লিখিত আছে=*
*সম‍্যঙ্ মসৃণিতস্বান্তো মমত্বাতিশয়াঙ্কিতঃ।*
*ভাব স এব সান্দ্রাত্মা বুধৈঃ প্রেমা নিগদ‍্যতে।।"*
*🍀অর্থ‍্যাৎ যা দ্বারা চিত্ত সম‍্যক্ রূপে মসৃণ(কোমল বা স্নিগ্ধ ) হয়,যা চিত্তকে শ্রীভগবানের প্রতি অত‍্যন্ত মমত্বযুক্ত করে তোলে, এইরকম ঘনীভূত ভাব প্রেম বলে অভিহিত হয়। এস্থলে "সান্দ্রাত্ম" পদটি প্রেমের স্বরূপ লক্ষণ।সান্দ্রাত্মভাব অর্থে ঘনীভূত ভাব।অপর দুটি বিশেষণ,তটস্থ লক্ষণ। নারদ পঞ্চরাত্রেও প্রেমভক্তির লক্ষণ দেখতে পাওয়া যায়।যথা==*
*"অনন‍্যমমতা বিষ্ণৌ মমতা প্রেমসঙ্গতা।*
*ভক্তিরিত‍্যুচ‍্যতে ভীষ্মপ্রহ্লাদোদ্ধবনারদৈঃ।।"*
*☘ইহাই ভক্তির সংক্ষিপ্ত স্বরূপবিচার।অতঃপরে সাধনভক্তির অঙ্গীভূত বৈধীভক্তির কথা বলা হচ্ছে।*
*🌺বৈধীভক্তির বিমল(নির্মল বা স্বচ্ছ) পথ অতীর প্রসরতর।বৈধীভক্তি ভিন্ন অনর্থ নিবৃত্তি হয় না,বৈধীভক্তি ভিন্ন চিত্ত-শুদ্ধি হয় না,বৈধী ছাড়া রাগানুগাভক্তিপথে প্রবেশের অধিকার জন্মে না।এইজন‍্য মহাপ্রভু শ্রীপাদ সনাতন শিক্ষায় বলেছিলেন=*
*🍀এবে সাধন-ভক্তি-লক্ষণ শুন সনাতন।*
*🍀যাহা হইতে পাই কৃষ্ণ-প্রেম-মহাধন।।*
*🌹যা শ্রবণ, ইন্দ্রিয়প্রেরণ দ্বারা সাধ‍্য এবং প্রেম যার ফল,তারই নাম সাধনভক্তি। শ্রীরূপ গোস্বামীপাদ লিখেছেন=*
*কৃতিসাধ‍্য ভবেৎ সাধ‍্যভাবা বা সাধনাভিধা।*
*নিত‍্যসিদ্ধস‍্য ভাবস‍্য প্রাকট‍্যং হৃদি সাধ‍্যতা।।*
*☘শ্রীপাদ কবিরাজ গোস্বামী এর ব‍্যাখ‍্যা করেছেন=*
*শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ।*
*তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন।।*
*নিত‍্য সিদ্ধ কৃষ্ণ-প্রেম সাধ‍্য কভু নয়।*
*শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়।।*
*🌺অর্থ‍্যাৎ "শ্রবণ কীর্তনং বিষ্ণোঃ" ইত‍্যাদি যে নবধা ভক্তির উল্লেখ আছে এই নববিধা ক্রিয়া সাধনভক্তির স্বরূপ লক্ষণ। অর্থ‍্যাৎ এইসব ক্রিয়া সাধনভক্তি হতে অভিন্ন। ইহা হতে প্রেম উপজাত(উদয়) হয়,এই যে প্রেমের উপজনন (উৎপত্তি)কার্য‍্য, এটিই সাধন ভক্তির তটস্থ লক্ষণ।প্রেমের উপজনন-ক্রিয়া সাধন ভক্তি হতে ভিন্ন হয়েও সাধন ভক্তির বোধক। কেননা "তদ্ভিন্নত্বে সতি তদ্বোধকত্বং তটস্থ লক্ষণত্বম্" অর্থ‍্যাৎ তা হতে ভিন্ন হয়েও যা তদবোধক তাইই তটস্থ লক্ষণ।*
           🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda53.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds