✧═══════════•❁❀❁•═══════════✧
৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda54.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৫)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
************************
*🌷বৈধীভক্তির অভ্যাসে ও সাধনায় চিত্তবৃত্তি ক্রমশঃ জড়ীয় ভাব ত্যাগ করে,তাদৃশী (সেইরকম)চিত্তবৃত্তির কাছে মায়ার গাঢ় আবরণের গাঢ়তা ক্রমেই ক্ষীণতর হতে থাকে।(আমরা যে মায়ার বন্ধনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি বৈধীভক্তির ফলে সেই বন্ধন একটু একটু করে দূরীভূত হয় এবং ভগবানের প্রতি মন ধাবিত হয়)।অবশেষে রাগানুগা ভক্তিলাভের জন্য চিত্তভূমি প্রস্তুত হয়ে উঠে।এই সময়েই রাগানুগা ভক্তিদেবীর কৃপার উপযুক্ত সময়।চিত্তের এইরকম অবস্থা না হলে মিছামিছি আত্মপ্রতারণা করা সুষঙ্গত নয়,বৈধীভক্তির দ্বারা চিত্ত সংযম ও চিত্ত-শুদ্ধির চেষ্টা করাই একান্ত কর্তব্য। বিধি সম্বন্ধে পদ্মপুরাণে বলেন=*
*"স্মর্তব্যঃ সততং বিষ্ণু র্বিস্মর্তব্যো ন জাতুচিৎ।*
*সর্বৈর্বিধিনিষেধাঃ স্যুঃ রেতয়োরেব কিঙ্করাঃ "।।*
*🍀অর্থ্যাৎ সর্বদা বিষ্ণুর স্মরণ করবে,কখনও বিস্মৃত হবে না।কখনও ভুলে যাবে না।ইহাই মুখ্য বিধি-নিষেধ। শাস্ত্রীয় অন্যান্য বিধি-নিষেধ ইহারই কিঙ্কর (ভৃত্য বা দাস)।পঞ্চরাত্রে বৈধীভক্তির আর একটি লক্ষণের উল্লেখ আছে, তদ্ যথা=*
*"সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরিমুদ্দিশ্য যা ক্রিয়া।*
*সৈব ভক্তিরিতি প্রোক্তা তয়া ভক্তিঃপরা ভবেৎ।।"*
*🌷পঞ্চরাত্রে ভক্তিদেবী প্রকরণে (গ্রন্থাদির অধ্যায়ে)এই কথা উল্লিখিত হয়েছে।এর অর্থ এই যে,হে দেবর্ষে!হরির উদ্দেশ্যে শাস্ত্রে যে কর্ম বিহিত (বিধিমতো বা আদেশনামা) হয়েছে,তাহাই বৈধীভক্তি,এই ভক্তির সাধনাতেই পরাভক্তি(পরমাভক্তি)বা প্রেমভক্তি লাভ হয়ে থাকে।*
*🌹হিন্দুশাস্ত্রের গ্রন্থাদির পর্য্যালোচনা(শাস্ত্রের শুদ্ধ আলোচনা ) করলে দেখতে পাওয়া যায় শাস্ত্রকারগণ ধর্মাচরণ সম্বন্ধে কোন প্রকার উপদেশ দিবার আগে এর অধিকারি নির্ণয়(যোগ্য সম্পন্ন নির্ণয়) সম্বন্ধেই আগে উপদেশ করেছেন।এইরকম অধিকারি বিনির্ণয় না করে ধর্ম উপদেশে যে কি কি কুফল উৎপাদিত হয়, প্রজ্ঞাবান আচার্য্যগণের কাছে তা অজানা নয়। আমরা বহু জায়গায় সে সম্বন্ধে আলোচনা করেছি। সুতরাং অধিকারি নির্ণয়ের প্রয়োজনীয়তা সম্বন্ধে এখানে সেইসব কথার পুন উল্লেখ করার প্রয়োজন নাই। পরম পূজ্যপাদ বৈষ্ণবাচার্য্য শ্রীরূপগোস্বামী মহোদয় তদীয় (তাঁর বা সেই ব্যক্তির) শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে বৈধীভক্তির কাজকর্ম সম্বন্ধে উপদেশ করার আগে এর অধিকারি-নির্ণয় করেছেন।আমরা এখানে তারই উল্লেখ করছি। তদ্ যথা=*
*"যঃ কেনাপ্যতিভাগ্যেন জাতশ্রদ্ধোহস্য সেবনে।*
*নাতিসক্তো ন বৈরাগ্যভাগস্যামধিকার্য্যসৌ।।"*
*🌻অর্থ্যাৎ অতি ভাগ্যবশাৎ (মহৎ সঙ্গাদিজাতসংস্কারবশাৎ)শ্রীকৃষ্ণ সেবনে যাঁর শ্রদ্ধা উপজাত (উৎপন্ন ) হয়েছে, অথচ বিষয়ে বৈরাগ্য জন্মে নাই এবং শ্রীকৃষ্ণেও আসক্তি জন্মে নাই, এতাদৃশ (এইরকম) ব্যক্তিই ফৈধী ভক্তিতে অধিকারী। এই অধিকারী "উত্তম,মধ্যম ও কনিষ্ঠ" ভেদে তিন প্রকার। উত্তম অধিকারীর লক্ষণ এই=*
*"শাস্ত্রে যুক্তৌচ নিপুণঃ সর্বথা দৃঢ়নিশ্চয়ঃ।*
*প্রৌঢ়শ্রদ্ধোহধিকারী যঃ স ভক্তাবুত্তমো মতঃ।।"*
*🍀শাস্ত্র যুক্তিতে যিনি প্রবীণ(বিজ্ঞ),যিনি সর্বপ্রকারে দৃঢ় নিশ্চয়, যিনি প্রৌঢ়শ্রদ্ধ,তিনিই উত্তম অধিকারী।(যিনি মনে প্রাণে শাস্ত্রকে পূর্ণ বিশ্বাস করেন এবং শাস্ত্র সম্বন্ধে পূর্ণ বিজ্ঞ তিনিই উত্তম অধিকারী।) যাঁরা বৈধীভক্তি-মার্গ অবলম্বী, শাস্ত্র-শাসনই তাঁদের শ্রীকৃষ্ণ সেবনে প্রবৃত্তির কারণ।মহাপ্রভুর উক্তি এই যে =*
*সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্রই প্রমাণ।*
*আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান।।*
*🌷সুতরাং শাস্ত্রার্থে দৃঢ়-বিশ্বাসই উত্তম অধিকারীর লক্ষণ। "সর্বার্থদৃঢ় নিশ্চয়" শব্দের ব্যাখ্যায় শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহাশয় বলেন তত্ত্ববিচার,সাধনবিচার ও পুরুষার্থ (পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ,ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ) বিচারে শ্রীকৃষ্ণই যে একমাত্র উপাস্য, এই বিষয়ে যিনি দৃঢ় নিশ্চয় হয়েছেন তিনিই উত্তম ভক্ত।এখানে যে যুক্তির উল্লেখ আছে সেটি শাস্ত্র অনুগতা যুক্তি বলেই বুঝতে হবে।কেবলা (স্থূলবুদ্ধির) যুক্তির কোন প্রকার প্রতিষ্ঠা নাই।শ্রুতি বলেন "তর্কাপ্রতিষ্ঠানাৎ" অর্থ্যাৎ তর্কের প্রতিষ্ঠা নাই।এই তর্ক বেদবিরোধী তর্ক বলেই বুঝতে হবে। কেবলা যুক্তির প্রতিষ্ঠা নাই। কিন্তু বেদবিহিত যুক্তির প্রতিষ্ঠা আছে। মনু বলেন=*
🌲🌲🌲🌲🌲🌲
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
