✧═══════════•❁❀❁•═══════════✧
৫৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda54.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda53.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৪)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
*************************
*☘যে কুঞ্জ-সেবা সখিদের অধিকার, যা সিদ্ধদেহের লভ্য (লাভের যোগ্য ),সেখানে প্রবেশের চেষ্টা করতে হলে উচ্চতম সাধকের উচ্চতম কল্পনাময় বাসনাময় সিদ্ধ দেহের বিশুদ্ধ বিকল্পন প্রয়োজনীয়। সেখানে মায়ার খেলারূপ ইন্দ্রিয়াসক্ত সংসারের ক্ষুদ্রজীব কি ভাবে প্রবেশ করতে পারবে? সেইরকম প্রেমলাভ করতে হলে সাধন ভক্তির প্রথমাঙ্গ বৈধীভক্তির অনুষ্ঠান আবশ্যক।বৈধীভক্তি নানাপ্রকার।শ্রীচরিতামৃতে সনাতনের শিক্ষায়, শ্রীভক্তিরসামৃতসিন্ধুর পূর্বভাগের দ্বিতীয় লহরীতে এবং শ্রীহরিভক্তিবিলাসে বৈধীভক্তির উপদেশ যথেষ্ট ভাবে দেওয়া হয়েছে।বৈধীভক্তি সাক্ষাৎ কৃষ্ণপ্রেম প্রদান করতে অসমর্থ হলেও বৈধীভক্তিই রাগানুগার সাধন।বৈধীভক্তির কৃপায় চিত্ত বিষয়-মুক্ত হয়,রাগানুগা ভক্তি ধারণের উপযুক্ত হয়। সুতরাং বৈধীই সাধন-ভক্তির প্রথম অঙ্গরূপে নির্দিষ্ট হয়েছে।*
*🌷শ্রীরামরায়ের কথিত সাধনতত্ত্ব শ্রীচরিতামৃত হতে উদ্ধৃত করে দিয়েই আমরা নিশিন্ত হতে পারলাম। কিন্তু আগেই বলেছি রায় মহাশয়ের মতো সাধনতত্ত্বের অধিকারী জগতে অতি সুদুর্লভ।বিশেষ করে তাঁর সাধনায় অতি অপ্রাকৃত আচরণের উল্লেখ আছে। স্বয়ং মহাপ্রভু বলেছেন শ্রীরামরায় ছাড়া তদ্বৎ(সেইরকম) আচরণের আর দ্বিতীয় পাত্র নাই।এ সব কথা পরে সবিস্তারে বলা যাবে।যাঁরা ব্রজভজনের মধুর রাজ্যে প্রবেশ করবার সাধনার পথে অগ্রসর হতে ইচ্ছুক, তাঁদের পক্ষে সর্বপ্রথমে বৈধীভক্তির নিষেবণে (সেবায় বা পরিচর্য্যায়) চিত্ত শুদ্ধির প্রয়োজন।শ্রবণাদি দ্বারা চিত্ত বিশুদ্ধ হলে সেটি কৃষ্ণপ্রেমের উপযোগিতা লাভ করে। সুতরাং বৈধীভক্তি রাগানুগা ভক্তির সাধন। আমার মত নরাধমের বৈধীভক্তিই একমাত্র আশ্রয়। অতএব উচ্চতম সাধনতন্ত্রের শাস্ত্রীয় ছায়াভাস প্রদর্শন করবার আগে বৈধীভক্তির কিঞ্চিৎ আলোচনা করা একান্ত প্রয়োজনীয়। ভক্তিরসামৃতসিন্ধুতে বৈধীভক্তির যে লক্ষণ লেখা হয়েছে তা এই যে=*
*"যত্র রাগানবাপ্তত্বাৎ প্রবৃত্তিরুপজায়তে।*
*শাসনেনৈব শাস্ত্রস্য সা বৈধীভক্তি রুচ্যতে।।"*
*🍀শ্রীভগবানে রুচি উৎপন্ন হয়নি অথচ শাস্ত্র-শাসনভয়ে ভগবৎসেবায় যে প্রবৃত্তির(বাসনার) উদয় হয়,তারই নাম বৈধীভক্তি। আমাদের দৃষ্টি অতি স্থূল (অতীক্ষ্ণ),এই স্থূলতম প্রপঞ্চের মায়াবরণীর মধ্য দিয়ে অপেক্ষাকৃত অল্প স্থূল বিষয়ও আমাদের প্রত্যক্ষের(ইন্দ্রিয়গোচরের) বিষয়ীভূত হয় না। সাধারণতঃ জড়ীয় বিজ্ঞান যে শক্তির সপ্রমাণ করে,তাহাও আমাদের বুদ্ধির অতীত।সূক্ষ্ম, সূক্ষ্মতর ও সূক্ষ্মতম জগতের তত্ত্বসকলের বহু বহু আড়ালে জড়ীয় শক্তির অতীত,গুণময়ী মায়ার অতীত, গুণাতীত ব্রহ্মের অধিষ্ঠান।ব্রহ্মজ্ঞানের বহুপরে ভগবত্তত্ত্ব-জ্ঞানের উদয় হয়।ভগবত্তত্ত্বজ্ঞানের উদয় না হলে আদৌ শ্রীভগবানে রুচি হয় না।*
*🌺আমি স্থূলতম জগতের মায়ামোহবিদ্ধ ক্ষুদ্রতম কীট।শ্রীভগবানে অনুরাগ বা রাগানুগাভক্তি আমাতে কি ভাবে সম্ভব হতে পারে?কৃপাসিদ্ধগণের কথা বলছি না, জন্মজন্মার্জিত সঞ্চিতসাধনায় ভক্তিরাজ্যে অগ্রসর মহাত্মগণের কথাও বলছি না, আমার মত সাংসারিক লোকের কথায় বলছি। শ্রীভগবানের সম্বন্ধে আমার এখন কোনও প্রতীতি(বিশ্বাস) নাই। আমরা শাস্ত্রে শ্রীভগবানের ধ্যান পাঠ করি, মাহাত্ম্য পাঠ করি,লীলা পাঠ করি, চিত্রপটে, বা দারুময়ী বা মৃন্ময়ী প্রতিমায় তাঁর রূপের যৎকিঞ্চিৎ ছায়ালেশভাস পাই মাত্র, কিন্তু তাতে সচ্চিদানন্দ বিগ্রহের কোনও ধারণা জন্মায় না। তিনি যে আমাদের আপনার হতেও আপনার, তিনি যে আমাদের চিরসুহৃদ্, তিনি যে প্রেলীলার নায়ক, তিনি যে রাসবিহারী রসিকশেখর,এর কিছুমাত্র প্রকৃত ধারণা আমার চিত্তে উদিত হয় না।সেরকম সৌভাগ্য লাভ করা বহু সাধনা ও ভাগ্যবতী কৃপার ফল। নিজের চিত্তের সঙ্গে প্রতারণা করা ভাল নয়,সেটিরই অপর নাম ধর্মধ্বজিত্ব(ধর্মের পতাকা)।যাঁদের চিত্ত মায়ার অতীত হয়ে ভক্তিপুষ্ট হয়েছে,তাঁরাই ব্রহ্মতত্ত্বের অতীত ভগবত্তত্ত্বের ধারণার সমর্থ হতে পারেন।তাঁরা রাগানুগা সেবার অধিকারী হতে পারেন। আমরা তাঁদের চরণরেণুর কণামাত্র পেয়েও জীবন কৃতার্থ করতে আকাঙ্ক্ষা করি, কিন্তু সেরকম ভক্ত একান্ত সুদুর্লভ।*
🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
