✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ হতে ভক্তি অঙ্গের উল্লেখ করা হয়েছে=*
*(১)গুরুপদাশ্রয় (২)স্তম্মাৎ কৃষ্ণদীক্ষাদিশিক্ষণম্ (৩)বিশ্রম্ভেন গুরোঃসেবা (৪)সাধুবর্তানুবর্তনম্ (৫) সদ্ধর্ম পৃচ্ছা (৬)ভোগাদিত্যাগশ্চ কৃষ্ণহেতবে (৭)নিবাসো দ্বারকাদৌচ গঙ্গাদেরপি সন্নিধৌ )৮(ব্যবহারেষু সর্বেষু যাবদর্থানুবর্তিতা (৯)হরিবাসরসম্মানো (১০)ধাত্রশ্বত্থাদি গৌরবম্। (এষামত্র দশাঙ্গানাং ভবেৎ প্রারম্ভরূপতা। 🌹এই দশটি দশাঙ্গ নামে খ্যাত ক্রমনিয়মে ভক্তির সাধন প্রয়োজন।একত্র অনেক বিষয়ের অনুশীলনে কোনটিই অনুশীলিত বা অভ্যস্ত হয় না। সুতরাং এই দশটিকেই শাস্ত্রকার প্রারম্ভরূপ অঙ্গ বলে নির্দিষ্ট করেছেন।*
*🍀সর্বপ্রথমেই "গুরুপদাশ্রয়ের" কথা উল্লেখ হয়েছে।এই দৃশ্য জগতের অতি সামান্য বিষয়ের জ্ঞানলাভ করতে হলেই যখন গুরুপদাশ্রয় ভিন্ন তৎজ্ঞানলাভের (সর্বজ্ঞানলাভের) উপায়ান্তর (উপায়)নাই, এই অবস্থায় অতীন্দ্রিয়(চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা বুঝা যায় না, বা ইন্দ্রিয়ের অগোচর) অপার্থিব (অলৌকিক) সচ্চিদানন্দময় তত্ত্বের সাধনভজনে প্রবৃত্ত(রত) হতে হলে গুরুপদাশ্রয় কীদৃশ(কেমন) প্রয়োজন,তা অতি সহজেই বুঝা যেতে পারে। যিনি রসায়ন-বিজ্ঞানে লব্ধবিদ্য,কৃতকর্মা, সুতরাং সুসিদ্ধ, রসায়নবিজ্ঞান সম্বন্ধীয় অভীপ্সিত (আকাঙ্ক্ষিত) ফললাভ করতে হলে তার প্রক্রিয়াগুলি তিনিই অপরকে বুঝিয়ে দিতে পারেন,অপরে পারবে কেন? অতএব গুরুপদাশ্রয় অতি প্রয়োজনীয়।শ্রীগুরুর লক্ষণ শ্রীহরিভক্তি বিলাসে লিখিত আছে। শাস্ত্রনির্দিষ্ট সদ্ গুরুর কাছে কৃষ্ণদীক্ষা গ্রহণ করে শিক্ষালাভ করতে হবে।*
*🙏"তস্মাৎ কৃষ্ণদীক্ষাদি-শিক্ষণম্" এই কথার ব্যাখ্যায় শ্রীপাপ জীব গোস্বামী লিখেছেন "কৃষ্ণ দীক্ষাদীতি দীক্ষাপূর্বক শিক্ষণমিতি"। কিন্তু ভক্তিসন্দর্ভে দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর যথেষ্ট পার্থক্য-বিচার পরিলক্ষিত হয়। শ্রীচরিতামৃতের প্রথমেই এই দুই প্রকার গুরুর উল্লেখ দেখতে পাওয়া যায়।শাস্ত্রনির্দিষ্ট গুরুপদাশ্রয়ের সৌভাগ্য লাভ হলে বহু গুরুর প্রয়োজন অপ্রাসঙ্গিক (প্রসঙ্গ বহির্ভূত) হয়ে উঠে।কেননা, সদ্ গুরুর পদাশ্রয়ই শাস্ত্র অভিমত।যিনি দীক্ষাগুরু হবেন,তাঁর শিক্ষা দিবার সামর্থ নাই এ আশঙ্কা মনে আসিলেই সেই গুরুর গৌরব হানিরূপ অপরাধে লিপ্ত হতে হয়।অর্থ্যাৎ যিনি দীক্ষাগুরু তিনিই শিক্ষাগুরু এতে কোন দ্বিমত নেই।তবে ব্যবহারিক জগতে শিক্ষার ভিন্ন ভিন্ন স্তরে আমাদেরকে ভিন্ন ভিন্ন শিক্ষা গ্রহণ করতে হয় এটিও স্বীকার করতে হবে। শ্রীবিল্বমঙ্গল, চিন্তামণি পতিতাকেও গুরু বলে তাঁর জয়জয়কার করেছিলেন, শ্রীপাদ সোমগিরি তদীয় (তাঁর)দীক্ষাগুরু বলে স্বীকার করেছেন ; এছাড়াও শিখিপিঞ্জমৌলী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি শিক্ষাগুরু বলে স্বীকার করেছেন। ভক্তিসন্দর্ভে, শ্রীচৈতন্যচরিতামৃতে ও শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টীকায় এর বিস্তৃত আলোচনা করা হয়েছে। ফলে অবস্থা ভেদেই এইরকম ব্যবস্থা প্রকল্পিত( স্থিরীকৃত)হয়েছে।শাস্ত্রীয় ব্যবস্থা সর্বতোমুখী ও সামঞ্জস্যপূর্ণ*।
*🌹তৃতীয় অঙ্গ=বিশ্বাস সহকারে গুরুসেবা।গুরুদেবের প্রতি প্রগাঢ় বিশ্বাস থাকা অতি প্রয়োজনীয়।যিনি আমাদের অতীন্দ্রিয় অপ্রত্যক্ষ-গোচর সূক্ষ্মতম তত্ত্বের উপদেশ করেন,সুদৃঢ় বিশ্বাস সহকারে তাঁর সেবা ও তাঁর উপদেশ বিশ্বাস না করলে কখনও তত্ত্বজ্ঞানের উদয় হবে না।*
*🌹চতুর্থ অঙ্গ=সাধুবর্তানুবর্তন। এই পদের সম্বন্ধে শ্রীপাদ শ্রীজীব গোস্বামীর ব্যাখ্যা এই যে "সদাচরিতশ্রুত্যাদিবিধিসেবিত্ত্বম্" অর্থ্যাৎ সাধুব্যক্তির আচরিত শ্রুতি-স্মৃতি-প্রণোদিত বিধিসমূহের অনুশীলন ও ব্যবহারিক ভাবে তৎসকলের অনুষ্ঠান। শ্রীহরিভক্তিবিলাসে এই সদাচারের বহু নিয়ম লিখিত আছে।সদচার দ্বারা জীবনের কার্য্যাবলী নিয়মিত না হলে,হৃদয়ে ভক্তিদেবীর পদার্পণ ত দূরের কথা, তাদৃশ (তেমন) হৃদয়ে পবিত্রতার সঞ্চারও অসম্ভব। ব্রহ্মযামল হতে এর যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তাহা=*
*"শ্রুতিস্মৃতি-পুরাণাদি পঞ্চরাত্রবিধিং বিনা।*
*আত্যন্তিকী হরের্ভক্তি রুৎপাতায়ৈব কল্পতে।।*
*ভক্তিরৈকান্তিকীবেয় মবিচারাৎ প্রতীয়তে।*
*বস্তুতস্তু তথানৈব যদশাস্ত্রীয়তেক্ষ্যতে।।"*
*🌻অর্থ্যাৎ শ্রুতিস্মৃতি পুরাণ ও পঞ্চরাত্রি প্রভৃতি শাস্ত্রে যেসব বিধি নির্দিষ্ট হয়েছে সেইসব বিধির অনাদরে যদি আত্যন্তিকী হরিভক্তি অনুষ্ঠিত হয় তা উৎপাতের কারণই হয়ে উঠে,তাতে আত্মার হিত সাধিত হয় না। শ্রীপাদ জীব গোস্বামী এর টীকায় লিখেছেন উক্ত বচনে শুতি স্মৃতি প্রভৃতির যে উল্লেখ আছে, তারমধ্যে বৈষ্ণব অধিকারের বিধিই মেনে চলতে হবে।শাক্ত সৌর প্রভৃতির জন্য সবিশেষ নির্দিষ্ট বিধি বৈষ্ণবের আচরণীয় নহে। শাস্ত্রীয় বিধির অবজ্ঞায় ঐকান্তিকী ভক্তির উদয় অসম্ভব।(যে শাস্ত্রকে অবজ্ঞা করে সে কোনদিনই ভক্তি লাভ করতে পারবে না)।যদিও বৌদ্ধ দত্তাত্রেয়দের মধ্যে এক প্রকার আত্যন্তিকী ভক্তির ভাব দেখা যায়,সেটি অলীক(অসত্য) প্রতীতি মাত্র। ধর্ম,শাস্ত্রবিধিপ্রভব। ন্যায় এই যে, "শাস্ত্র যোনিত্বাৎ।" শাস্ত্রের অবজ্ঞায় ঐকান্তিকী ভক্তি আদৌ অসম্ভব।যদিও শাস্ত্রে বুদ্ধাদির অবতারত্বের উল্লেখ আছে, উক্ত অবতার কেবল অসুর-বিমোহনের জন্য।এইরকম অবতারে শুদ্ধভক্তির শিক্ষা প্রচারিত হয়নি।*
*🙏পঞ্চম অঙ্গ আগামী পর্বে*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
