শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar60.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar60.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                        🙏👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্তগণের নাম ❓❓❓❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar59.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
এই যে সনক সম্প্রদায়ী নিম্বাদিত্য বা নিম্বার্ক স্বামী, তাহা হইতে যে সম্প্রদায়ের উৎপত্তি হয়, তাহার নাম নিম্বাদিত্য সম্প্রদায়। হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকান্তর্গত তাঁহার লিখিত প্রবন্ধ মধ্যে লিখিয়াছেন যে, “বোম্বাই পুনা বারাণসী প্রভৃতি প্রসিদ্ধ নগরে সাধু সমাজ কর্তৃক বহু বিচারান্দোলনের পর ভক্তিমালা বা হরিভক্তিপ্রকাশিকা নামে (দেবনাগরাক্ষরে হিন্দি গদ্যভাষায়) যে একখানি বিস্তৃত গ্রন্থ বহুকাল হইল প্রকাশিত হইয়াছে, তাহার ভিতর বহু বৈষ্ণব সম্প্রদায়ের পরিচয়, সংক্ষিপ্ত জীবনী ধারাবাহিক কুড়শীনামা আছে।” ভক্তিনিধি মহাশয় ঐ গ্রন্থ হইতে সনকসম্প্রদায়ের প্রণালীগত প্রথম প্রতিষ্ঠাতা হইতে  সমুদয় মোহান্তগণের নাম পর্যায়ক্রমে লিখিয়াছেন এবং বলেন ঐ সম্প্রদায়ভুক্ত (৩৮)পৰ্য্যায় লিখিত সিদ্ধ শ্রীমন্নারায়ণ স্বামী দক্ষিণ দেশ হইতে তীর্থপৰ্যটনে বাহির হইয়া গঙ্গা যমুনা সরস্বতী এই মুক্তবেণী স্থান ত্রিবেণী তীর্থে অবগাহনার্থে যৎসময় বঙ্গে আগমন করেন, তৎসময় তৎতীরবর্ত্তী পণ্ডিত বক্রেশ্বর তাঁহার নিকট বিষ্ণুমন্ত্রে দীক্ষিত হইয়াছিলেন।” ভক্তিনিধি মহাশয় আরও বলেন যে “উক্ত গ্রন্থের কুড়শীনামা পদ্ধতিতে দ্রাবিড়, কাশ্মীর, আজমীর, ওজরাট, গৌড়, উৎকল, বঙ্গ, কলিঙ্গ, ত্রৈলোঙ্গ, মালবার প্রভৃতি প্রদেশস্থ অনেকেই শিষ্যভাবে ঐ সম্প্রদায়ভুক্ত বলিয়া বিদিত। তাঁহাদের মধ্যে যাঁহারা প্রধান, কেবল গুরুপৰ্য্যায়ে তাহাদিগের নাম এবং তাহাদেরই সংক্ষিপ্ত জীবনী আছে। পণ্ডিত বক্রেশ্বর মোহান্ত ছিলেন না। এজন্য গুরূপর্যায়ে তাহার নাম কি জীবনচরিত নাই, কেবল শিষ্যপর্যায়ে নাম আছে মাত্র।” ভক্তিনিধি মহাশয় ঐ গ্রন্থ অবলম্বনে নিমানন্দ সম্প্রদায় সম্বন্ধে বলেন যে "সনক সম্প্রদায়ের গুরু নিস্বাকস্বামী হইতেই তৎশিষ্য-প্রশিষ্যক্রমে প্রথমতঃ নিম্বার্ক সম্প্রদায় নামে এক সম্প্রদায়ের উৎপত্তি হয়, পরে ঐ সম্প্রদায়ের নাম হয় নিম্বাদিত্য-সম্প্রদায়, আবার তাহার পরিবর্তে ঐ সম্প্রদায় নিমানন্দ সম্প্রদায় বলিয়া কথিত হয়।"

কিন্তু উপযুক্ত গ্রন্থের লিথিত মতের সহিত “অনুরাগবলী” নামক যে একখানি সাম্প্রদায়িক নিরূপণ ভাষা-গ্রন্থ ১৬১৮ শাকে শ্রীমনোহর দাস রচিত করেন, তাহার সহিত ঐক্য দেখা যায় না। তাহাতে পণ্ডিত বক্রেশ্বরের শ্রীমন্নারায়ণ স্বামীর নিকট বিষ্ণুমন্ত্রে দীক্ষিত হইবার বিষয়ে কোন ভক্তিনিধি মহাশয়ও ঐ বিষয় নিজ প্রবন্ধ লিখিয়াছেন যে, “অনুরাগবলী” গ্রন্থখানি যখন আজি কালিকার নহে, ২০০ শত বৎসরের অধিক কালের লেখা, তখন মতভেদ হইলেও প্রাসঙ্গিক ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৫৯. চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্তগণের নাম ❓❓❓❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar59.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্তগণের নাম ❓❓❓❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar59.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                        🙏👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. দীক্ষাগ্রহণ কি ❓অবৈষ্ণব স্থানে দীক্ষাগ্রহণের ফল কি ❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar58.html      
  ✧═══════════•❁❀❁•═══════════✧
অতএব শাস্ত্রবাক্য দ্বারা স্পষ্ট উপলব্ধি হইতেছে যে, সম্প্রদায় বৈষ্ণবধর্ম্মের পক্ষে অতীব প্রয়োজনীয় সম্প্রদায়ের অর্থ এই যে, গুরুপরম্পরাগত সদুপদিষ্ট ব্যক্তিসমূহ। অতএব সম্প্রদায় থাকিলেই সম্প্রদায়-প্ৰবৰ্ত্তক মানিতেই হইবে। এবং কলিযুগে চারিজন সম্প্রদায় প্রবৰ্ত্তক জন্মগ্রহণ করিয়াছিলেন। এবং তাঁহারা যে ঐরূপ সম্প্রদায় প্রবর্তক হইবেন, তাহা পূর্বেই শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে। 

পদ্মপুরাণের একটী শ্লোক সেই নির্দিষ্ট বাক্য-
শ্লোকার্থ—যথা——“কলিযুগ-আরম্ভে চারিটী সম্প্ৰদায়ী বা সম্প্ৰদায় প্ৰবৰ্ত্তক হইবেন। শ্রী, ব্রহ্মা, রুদ্র ও সনক, এই চারিজন ভুবনপাবন বৈষ্ণব কলিকালে সম্প্রদায় প্রবর্তক হইবেন।

এই চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্ত আবির্ভূত হইয়াছিলেন। 
যথা ভক্তমালে------
শ্রীসম্প্রদায় গুরু শ্রীল রামানুজ স্বামী।
চতুর্মুখ সম্প্রদায় মধ্বাচাৰ্য্য নামী ॥
বিষ্ণুস্বামী মোহান্ত ঐরুদ্র সম্প্রদায় ।
নিম্বাদিত্য চতুঃসন সনক সম্প্রদায় ॥

অর্থাৎ লক্ষ্মীদেবী রামানুজকে, ব্রহ্মা মধ্বাচাৰ্য্যকে, মহাদেব শ্রীবিষ্ণুস্বামীকে এবং চতুঃসন নিম্বাদিত্যকে স্ব স্ব সম্প্রদায়ের প্ৰবৰ্ত্তনক্ষন বলিয়া অঙ্গীকার করিয়াছিলেন, এবং ঐ চারিজনও সামান্ত মনুষ্য ছিলেন না; তাহারা ভগবানের অংশ স্বরূপে কলিকালে জীব উদ্ধারের জন্য জন্ম পরিগ্রহ করেন। শ্রীভক্তমাল গ্রন্থে লিখিত হইয়াছে যে, শ্রীহরি পূর্ব্বে চতুর্ব্বিংশতি দেহ ধারণ করেন। কলিতে তাঁহার চারিটা দেহ প্রকাশ হইয়াছে ।
যথা-
প্রথমাবতার চতুর্বিংশতির মধ্যে।
হরির আবেশ রামানুজ আদি পদ্মে ॥
বিষ্ণুস্বামী মধ্বাচাৰ্য্য তথা নিম্বাদিত্য।
চারি সম্প্রদায়ে চারি আচার্য্য বিদিত ॥
কলি ভব সুদুস্তরে জীব নিস্তারিতে।
ভগবান্ অংশে আবির্ভাব পৃথিবীতে ॥

তাঁহাদের অসাধারণ ও অদ্বিতীয় পাণ্ডিত্য ও বিচারশক্তি-
প্রভাবে কুতার্কিকদিগের গর্ব খর্ব্ব হইয়া অপধর্ম্ম সমূহ প্রচারণ একেবারেই বন্ধ হইয়া গিয়াছিল । 
যথা ভক্তমালে—
চারি সম্প্রদায় চারি আচার্য্য মহান্ত ।
বেদের স্বরূপ বেদবিধি বিজ্ঞ অন্ত ॥
বিচারে পাণ্ডিত্যেতে অদ্বিতীয় অপার।
কু-সিদ্ধান্তবাদি-পরাভবে খড়গধার ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar60.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৫৫. শচীমায়ের দ্বারে দাঁড়িয়ে শ্রীমন্মহাপ্রভু 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya155.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৫)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*শচীমায়ের দ্বারে দাঁড়িয়ে শ্রীমন্মহাপ্রভু*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🙏তবে কি জন্য শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব দ্বারদেশে দাঁড়িয়ে আছেন?কিসের এবং কার প্রতীক্ষা করছেন? সন্ন‍্যাসধর্মের উপর আরও একটি উচ্চ ধর্ম আছে।তার নাম প্রেম-ধর্ম।শ্রীগৌর ভগবান নরাকার ধারণ করে সেই প্রেম-ধর্মের অবতাররূপে ভুবনে অবতীর্ণ হয়েছেন।সে ধর্ম তিনি কি করে উলঙ্ঘন করবেন?প্রেমাবতার শ্রীগৌরাঙ্গ তাই কৌশলে প্রেমজাল বিস্তার করে তাঁর প্রেমময়ী প্রাণপ্রিয়া দেবীপ্রতিমা নবদ্বীপময়ীকে দর্শন করতে এসেছেন গো।প্রেমময় পতিতপাবন,চিরসুন্দর,জগৎসুন্দর, দীনদয়াল,জগতের হৃদয়েশ্বর শ্রীগৌরসুন্দর আন্তরিক বাসনা প্রেমময়ী প্রিয়াজীকে একবার চিরজনমের মত দেখে যান।(এখানে ভক্ত-ভগবানের লীলার কথা বলা হচ্ছে),( শ্রীকৃষ্ণ যেমন নিজের সবটুকু শ্রীপ্রেমময়ী মহাভাবস্বরূপিনী শ্রীমতী রাধারাণীর শ্রীচরণে অর্পণ করেছিলেন),আজ  লাজময়ী,বিষাদময়ী,প্রেমময়ী,শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রাণবল্লভের মনোগত ভাব বুঝতে পেরেছেন।তাই আজ লজ্জার বন্ধন ছিন্ন করে,সকল শরম ত‍্যাগ করে,কুলের কুলবধূ সর্বসমক্ষে সর্বাঙ্গ বস্ত্রে আবৃত করে বহু জনাকীর্ণ রাজপথে গিয়ে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবকে স্বয়ং দর্শন করলেন। ভক্ত ও শ্রীভগবানের ইচ্ছে পূরণ হল, বা ভক্ত শ্রীভগবানের ইচ্ছা পূরণ করলেন। ভগবান যেমন ভক্তের ইচ্ছা পূরণ করে থাকেন, ভক্তও তেমনি শ্রীভগবানের ইচ্ছা পূরণ করে তাঁকে প্রীত করেন, সত‍্যই যদি "ভক্ত"হন। ভক্ত ও ভগবানের সম্বন্ধই এইরকম।ভক্ত ও ভগবান একই বস্তু।উভয়ের জন্য উভয়ের প্রাণ কাঁদে।ভক্ত যেমন ভগবানের চরণ-ভিখারী,শ্রীভগবানও তেমনি ভক্তসঙ্গ-ভিখারী।যেখানে  ভক্ত সেই স্থানেই ভগবানের স্থিতি। তিনি ভক্তসঙ্গ ছাড়া কোথাও থাকতে পারেন না।ভক্তের ডাকে তাঁকে বৈকুন্ঠ ছেড়ে ভক্তের কাছে আসতে হয় গো।*
*🙏ভগবান নিজ মুখে বলেছেন ঃ--*
*নাহং তিষ্ঠামি বৈকুন্ঠে যোগীনাং হৃদয়ে ন চ।*
*মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ।।*
*🙏এই কথাগুলি তিনি নিজেই বলেছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর করুণ রোদন শুনে শ্রীগৌর ভগবান আর স্থির থাকতে না পেরে নীলাচল হতে তাঁকে দেখতে আসিলেন। দেখা দিতে এসেছেন।এইটি তাঁর মুখ‍্য উদ্দেশ্য নহে, গৌণ উদ্দেশ্য। শ্রীগৌরাঙ্গ স্বয়ং ধর্ম আচরণ করে লোকশিক্ষা দেবার জন‍্য সন্ন‍্যাস গ্রহণ করেছেন।কাজেই তাঁকে মনের ভাব গোপন করতে হচ্ছে।প্রচ্ছন্ন অবতার শ্রীগৌরাঙ্গের শ্রীচরণে পরমভক্তিময়ী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী পড়লেন। ভক্ত ও ভগবানের মধুর মিলন হ'ল।মহাপ্রভু স্ত্রী-মূর্তি দেখে বদন ফিরিয়ে কিছু পেছনে হলেন।ইহা কেবল লোকশিক্ষার জন্য মহাপ্রভুর বাহ‍্যিক ভাবমাত্র। নদীয়াবাসী নরনারী এ উপস্থিত ভক্তবৃন্দ শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার দুঃসাহসের কার্য‍্য দেখে স্তম্ভিত ও বিস্মিত হলেন।(সকলে বাহির দেখলেন ভিতর নহে)।শচীমা জড়বৎ দাঁড়িয়ে আছেন। সকলের দৃষ্টি শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের বদনচন্দ্রের প্রতি।অগণিত লোক-সমুদ্র নীরব, নিস্তব্ধ। মধ্যে মধ্যে কেবল দীর্ঘ নিঃশ্বাসের অস্ফূট শব্দ এবং নীরব ক্রন্দনের কাতরধ্বনি শ্রবণ গোচর হচ্ছে।শ্রীগৌরহরি স্বয়ং সেই গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে শ্রীমতীর দিকে তাকিয়ে বললেন, "তুমি কে?" তিনি যেন কিছুই জানেন না।মহাচক্রীর চক্র কে বুঝবে? চিরদিনই তিনি ভক্তের সঙ্গে এইরকম ব‍্যবহার করে  আসছেন।এইটি কী মহাকৌশলীর কৌশল মাত্র।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কর্ণে অনেক দিন পরে আজ তাঁর প্রাণবল্লভের মধুর কন্ঠধ্বনি প্রবেশ করে যেন সুধা ঢেলে দিল।তাঁর হৃদয়, মন,প্রাণ সকলি যেন প্রাণনাথের বচন সুধারসে গলে গেল। তিনি মহাপ্রভুর পাদমূলে ছিন্ন লতিকার মত পড়ে আছেন।নয়ন দুটি মহাপ্রভুর শ্রীচরণ-সরোজে যেন লেগে রয়েছে।প্রভুর সুমধুর কথা শুনে বিষ্ণুপ্রিয়া উঠে তাঁর প্রাণবল্লভের পাদমূলে অবগুন্ঠন দিয়ে বসলেন।বসে শত অপরাধিনীর ন‍্যায় করজোড় করে বিনত মস্তকে অবগুন্ঠনের মধ‍্য হতে ধীরে ধীরে কাঁদতে কাঁদতে উত্তর করলেন "এ হতভাগিনী তোমার শ্রীচরণের ত‍্যজ‍্যা দাসী বিষ্ণুপ্রিয়া। নামটি শুনেই মহাপ্রভু যেন শিহরিয়া উঠলেন।তাঁর প্রশান্ত বদনমন্ডল ঘোর বিষাদের ছায়া লক্ষিত হল।ল্রীকৃষ্ণচৈতন‍্যদেবের প্রফুল্ল বদন-চন্দ্র খানি যেন মলিন হয়ে গেল।অনেকে তা দেখতে পেয়েছিলেন কি না জানি না।পরে মহাপ্রভু মনের ভাব লুকায়িত  করে দুটি কথায় উত্তর দিলেন।কে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী? শ্রীমতী তখন রুদ্ধকন্ঠে কাঁদতে কাঁদতে উত্তর দিলেন ঃ---*
*প্রথম চার লাইন লেখা একেবারেই বুঝা যাচ্ছে না,পরের লিখাগুলি তুলে ধরলাম🙏।*
*🍀তুমি প্রভু কৃপাময় সন্ন‍্যাসী হইয়া,*
           *এ জগত জুড়াইয়া দিলে,*
*দুঃখীরে তাপীরে কোলে নিলে,*
        *শুধু নাথ জুড়াইলে না তুমি,*
    *শীতল চরণ-ছায়া দিয়া,*
    *ত্রিজগতে একা বিষ্ণুপ্রিয়া।*
*শান্তিপুরে সবে দিলে দেখা,*
*বঞ্চিতা সে বিষ্ণুপ্রিয়া একা,*
*সবা হ'তে আপন তোমার,*
*তাই তারে এত অত‍্যাচার?*
*ওহে নাথ কোন অপরাধে,*
*সবে অধিকারী যেই পদে,*
        *শুধু আছে বঞ্চিতা হইয়া,*
        *তোমার দুঃখিনী বিষ্ণুপ্রিয়া?*
                    *(পুঃ বিঃ পঃ)*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৫৪. মহাপ্রভুর নিজ গৃহদ্বারে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya154.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর নিজ গৃহদ্বারে আগমন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শচীমা পুত্রকে দর্শন করে তাঁর নয়নদ্বয় দিয়ে অবিরল প্রেমাশ্রুধারা পড়ে বক্ষ ভেসে যাচ্ছে।হয়ত লোকে দেখে শচীমা পুত্রশোকে কাঁদছেন।তাই  সকল নরনারীগণ শচীমার দুঃখে নয়নজল ফেলছেন।মহাপ্রভুর গৃহদ্বারে সকল নদীয়াবাসী একত্রিত হয়ে শচীমায়ের দুঃখে রোদন করছেন।সকলের নয়নেই জলধারা, মুখে হা-হুতাশ!শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু কিন্তু অবিচলিত ভাবে স্থির ও গম্ভীরভাবে দাঁড়িয়ে আছেন।🌻(গ্রন্থখানি এই পর্য‍্যন্ত লিখিত হলে শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকার সুযোগ‍্য কার্য‍্যাধ‍্যক্ষ আমার প্রাণের দাদা শ্রীযুক্ত মৃণালকান্তি ঘোষকে উহা জব্বলপুরে পাঠ করতে দেওয়া হয়েছিল।গ্রন্থখানি তাঁর কাছে কয়েক দিন ছিল।প্রভুকে এই কয়দিন কাজে কাজেই গৃহদ্বারে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।সম্মুখে রোরুদ‍্যমানা বৃদ্ধা জননী,অন্তরালে বিষাদময়ী প্রেমপ্রতিমা ঘরণী।চতুর্দিকে ব‍্যাকুলিত ভক্তবৃন্দ।কি করে মহাপ্রভু চলে যাবেন?কাজেই তিনি অবিচলিতভাবে নিজ গৃহদ্বারে দাঁড়িয়ে আছেন।এতে মহাপ্রভুর বড় কষ্ট হল বটে,কিন্তু শচীমা ও শ্রীমতী কয়েকদিন ধরে শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভুকে দেখতে পেলেন।এতে আমাদের মনে বড় সুখ হল।মৃণাল দাদা এই সুখের কারণ হলেন।🌻)*
*🍀জননীর সেই চির বিষাদময়ী পাগলিনী মূর্তি দেখে ন‍্যাসীবর শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের মন বিচলিত হল না। তিনি একবার স্নেহময়ী ধূলোয় লুন্ঠিত জননীর প্রতি তাকাচ্ছেন, আর এক একবার  গৃহদ্বারের  প্রতি তাকাচ্ছেন।মহাপ্রভুর দৃষ্টি জননী হতে জন্মভূমিতে পতিত হচ্ছে।লোকে বুজঝে, তিনি জন্মস্থানটি জনমের মত ভাল করে দর্শন করছেন।জননী ও জন্মভূমির নিকট চিরবিদায় নিচ্ছেন।মহাপ্রভুর মনের ভাব কৃপাময় রসজ্ঞ পাঠক পাঠিকাগণের বুঝতে বাকী নেই।একটি মলিন-বসনা,নিরাভরণা,রুক্ষকেশী, রোরুদ‍্যমানা জ‍্যোতিময়ী সুন্দরী দুঃখিনী অষ্টাদশবর্ষীয়া রমণীদ্বারের অন্তরালে দাঁড়িয়ে জনমের মত একটিবার মহাপ্রভুর শ্রীচরণ দর্শন লালসায় উদগ্রীব হয়ে আছেন।প্রভুর বদনচন্দ্রের প্রতি তাঁর দৃষ্টি নেই, প্রভুর দীঘল অবয়বের কোন অংশের প্রতি সে সৌন্দর্যময়ী রমণীর লক্ষ্য নাই, কেবল সেই ভবারাধ‍্য শিব-বিরিঞ্চি বন্দিত শ্রীচরণ দুইখানির উপর তাঁর অনিমেষ দৃষ্টি।বিরহিনী প্রাণপ্রিয়াকে শ্রীগৌরাঙ্গ দর্শন করতে এসেছেন, জন্মভূমি দর্শন একটা অছিলা মাত্র।তবে মহাপ্রভু নিজ গৃহদ্বারে দাঁড়িয়ে কেন?তাঁর সন্ন‍্যাসধর্ম তো পালন হয়েছে।*
*👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫৩. শচী গৃহদ্বারে মহাপ্রভু 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya153.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৫৩)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*🙏🙏শচী গৃহদ্বারে মহাপ্রভু🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻এবারে শ্রীমতী মনের কথাগুলি সখি কাঞ্চনাকে না বলে থাকতে পারলেন না।কাঞ্চনা হাসিমুখে উত্তর করলেন সখি!আমি তো পূর্বে বলেছিলাম, তোমার প্রাণবল্লভ তোমাকে না দেখে যেতে পারবেন না। দেখ,আমার কথা সত‍্য হল কি না? শাশুড়ী ও পুত্রবধূতে সে রাত্রি নিদ্রা গেলেন না। উৎকণ্ঠায় ও হর্ষ বিষাদে উভয়ের কারও নয়নে নিদ্রা আসিল না।হর্ষের কারণ মহাপ্রভুর দর্শন পাবেন,বিষাদের কারণ মহাপ্রভু হয়ত চিরবিদায় নিয়ে চলে যাবেন,আর কোনদিন দর্শন পাব না। সমস্ত রাত্রি দুইজনে বসে নানাকথা বলতে বলতে ভোর হবার পূর্বে শয‍্যা থেকে উঠলেন এবং বাহির দরজায় গিয়ে একবার দেখে আসিলেন, কেউ দরজায় দাঁড়িয়ে আছেন কি না।কাউকে দেখতে না পেয়ে নারাশ মনে পুনরায় গৃহে এসে বসলেন।ঘরে বসে পথে কলরব শুনতে পেয়ে পুনরায় ঘরের বাইরে গেলেন। এক্ষণে মাঘ মাসের শেষ।কুলিয়াতে মহাপ্রভু সাতদিন বাস করে দশমী তিথিতে নবদ্বীপে এসেছেন।একাদশীর দিন তিনি জননী জন্মভূমি দর্শন করে পুনরায় নবদ্বীপ ছেড়ে চলে যাবেন।মাঘ মাসে প্রাতঃস্নান করতে দলে দলে নদীয়াবাসী ভক্তবৃন্দ শচীদেবীর গৃহদ্বার দিয়ে চলেছেন।সেই জন্য এত কলরব।আরও কারণ সকলেই শুনেছেন শ্রীগৌরহরি অদ‍্য প্রাতে জন্মভূমি দর্শন করে চলে যাবেন।তাই দলে দলে ভক্তগণ ও নদীয়াবাসী নরনারী সকলে মহাপ্রভুর বাসগৃহ ঘিরে ফেলেছেন।শচীমা দুয়ারে বসে আছেন।শ্রীমতী গৌরপ্রিয়া অন্তরালে দাঁড়িয়ে আছেন।একদিনের জন্য ঘরের নিমাইচাঁদকে পেয়ে সকলে দুঃখ-জ্বালা ভুলে গিয়েছেন।শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ীর কাছেও অনেক লোক একত্রিত হয়েছে। "শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু" দন্ড-কমন্ডলু হাতে নিয়ে নদীয়ার পথে দাঁড়িয়ে আছেন।তাঁর প্রশান্ত বদনমন্ডলে দিব‍্য জ‍্যোতিঃ বিকীর্ণ হচ্ছে। তিনি স্থির ও গম্ভীর।চারিদিকে সকলে মিলে ঘিরে দলে দলে কীর্তন করছেন।আজ আবার অনেক দিনের পরে কীর্তন-তরঙ্গে নদীয়া টলমল।হয়ত মহাপ্রভুর ইচ্ছে ছিল একান্তভাবে গোপনে গিয়ে জন্মস্থান দর্শন করবেন।তা আর হল না।সকল ভক্তগণ পরিবেষ্টিত হয়ে জনস্রোতের মধ‍্য দিয়ে দীঘল অঙ্গখানি অনাবৃত করে শ্রীকৃষ্ণচৈতন‍্য প্রভু আমার দন্ড কমন্ডলু হাতে নিয়ে কৌপীন পরিধার করে নিজ গৃহদ্বারে এসে দাঁড়াইলেন। আর সকল ভক্ত মিলে হরি হরি ধ্বনি করতে লাগলেন।মহাপ্রভু স্থিরভাবে গৃহদ্বারের সম্মুখে পথের উপর দাঁড়িয়ে আছেন। তাঁর জ‍্যোতিপূর্ণ বিশাল নেত্রদ্বয় জন্মভূমির প্রত‍্যেক বস্তুর উপর পতিত হচ্ছে।অন্তরঙ্গ ভক্তগণের আদেশে মহা সংকীর্তন-যজ্ঞ কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হল।শচীমা অতি ব‍্যস্ত হয়ে এসে পুত্রের হাত ধরে দাঁড়ালেন।একবার পুত্রের গম্ভীর বদনের প্রতি তাকিয়েই হাত ছেড়ে দিয়ে বদন অবনত করে উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলেন।শচীমায়ের ইচ্ছা ছিল পুত্রের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে আসি।প্রভুর গম্ভীর বদনের প্রতি তাকানো মাত্রই তাঁর সে ইচ্ছা হৃদয় থেকে দূর হয়ে গেল।মা দেখছেন পুত্রের বদনমন্ডল থেকে অপূর্ব দিব‍্য জ‍্যোতি প্রকাশ পাচ্ছে।বিশাল নেত্রদ্বয় স্বর্গীয় তেজঃপুঞ্জে পরিপূর্ণ।সুন্দর প্রশান্ত মুখমন্ডল দৃঢ়তাব‍্যঞ্জক।যেন তাঁর সে নিমাই নয়।শচীমা ভয়ে ভয়ে চকিত নেত্রে পুত্রের মুখপানে দেখলেন।একবারের বেশী তাকিয়ে থাকতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন এ বস্তুটি তো গৃহে রাখবার নহে।শচীমা দিব‍্যচক্ষে দেখছেন, তাঁর পুত্রটি জগতের নাথ,নিখিল ব্রহ্মান্ড স্বামী।তাই শঙ্কিতা হয়ে পুত্রের হাত ছেড়ে অধোবদনে দাঁড়িয়ে রোদন করতে লাগলেন।এ রোদন দুঃখের রোদন নয়।পুত্রের বিশ্ববিমোহন রূপ-জ‍্যোতিঃ দর্শন করে শচীমায়ের নয়নে দরদর পুলকাশ্রু পড়ে যাচ্ছে। মধ্যে মধ্যে তাঁর মনে হচ্ছিল পুত্রটি বুঝি একেবারেই পর হয়ে গেল। ভগবানের লীলা-রহস‍্য বুঝবার কার সাধ‍্য আছে?শচীদেবী মনে ভাবছেন আমার পুত্র কখনোই মানুষ নয়, মানুষের এত রূপ হয় না,এমন দিব‍্যজ‍্যোতিময় কান্তিপূর্ণ  সুন্দর মুখছবি তো পৃথিবী খুঁজে কোথাও পাওয়া যাবে না।এই পরম রতন সমস্ত জগজ্জীবের সাধনার ধনটি তিনি কি গৃহে রাখতে পারেন? দর্শন পেয়েছেন সেই তাঁর পরম সৌভাগ্য।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫২. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya152.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫২. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya152.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫২)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শচীমা কাঁদতে কাঁদতে গৃহে ফিরলেন,তাঁর সঙ্গে পুরাতন ভৃত‍্য ঈশান।ঈশান শচীমায়ের সঙ্গ ছাড়েন না। আসবার সময় শচীমা পুনরায় পুত্রকে বললেন, "বাপ নিমাই! আজ আমি সমস্ত রাত্রি তোর জন্য দুয়ারে বসে থাকব। তুই যেন আমাকে ফাঁকি দিয়ে চলে যাসনে।গৌরহরি সসম্ভ্রমে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে উত্তর করলেন মা! তোমার পুত্র তোমাকে কখনও প্রবঞ্চনা করে নাই। যখন যা করেছি, তোমাকে বলেই করেছি।গৃহে এসে কাঁদতে কাঁদতে পুত্রবধূকে সব কথা বললেন।বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের গৃহে আগমন-বার্তা শুনে প্রথমে চরম অবাক হলেন। মনে মনে ভাবলেন তাঁর তো সন্ন‍্যাসীর ধর্ম পালন হয়েছে।জননী ও জন্মভূমি তিনি দর্শন করেছেন।তবে নিজ গৃহদ্বারে তাঁর আগমনের অর্থ কি?এক একবার মনে করছেন,তাঁর বুঝি জন্মভিটাটি দর্শন করতে বাসনা হয়েছে? আবার মনে করছেন না,তা নয় ; অন‍্য কোন কারণ আছে।সে কারণটি কি?তা বিষ্ণুপ্রিয়া মনে মনে বুঝবার চেষ্টা করছেন, কিন্তু সাহস করে বিশ্বাস করতে পারছেন না।তবে কি এ হতভাগিনী চিরদুঃখিনী দাসীকে প্রাণবল্লভের মনে পড়েছে?তবে কি তিনি এ পাপিনীকে দর্শন দিতে আসছেন?এই সুখদায়ক ভাবটি মনে আসতে না আসতেই অন‍্য একটি চিন্তা এসে শ্রীমতীর দগ্ধ হৃদয়কে আরও দগ্ধ করতে লাগল।সে চিন্তাটি এই, তাঁর প্রাণনাথ সন্ন‍্যাসী,তাঁর জন্যই তিনি গৃহত‍্যাগী।স্ত্রীর মুখদর্শন সন্ন‍্যাসীর ধর্মবিরুদ্ধ।সকলেই প্রভুর দর্শন লাভের অধিকারী,কেবল মাত্র দুঃখিনী বিষ্ণুপ্রিয়া তাতে বঞ্চিতা।হয়ত এ দুঃখ আর শ্রীমতীর জীবন থেকে যাবে না। তবে পরম কৃপাময় শ্রীগৌরহরি কৃপা করে যদি একবার দর্শন দিতে আসতেন,সেটি শ্রীমতীর পরম সৌভাগ্য হত।তাঁর প্রাণবল্লভ যে তাঁকে দেখতে আসছেন, এ কথা তিনি সাহস করে মনে স্থান দিতে পারছেন না।অভাগিনী দাসীর প্রতি মহাপ্রভুর অযাচিত দয়ার কথা মনে করে তিনি আনন্দ সাগরে ভাসছেন। কিন্তু শ্রীগৌর ভগবানের মনের ভাব অন‍্যরকম।তিনি প্রিয়াজীকে না দেখে নবদ্বীপ ছাড়তে পারছেন না।তাই জননীর কাছে বলেছেন গৃহদ্বারে তাঁকে দেখতে পাবেন।শ্রীগৌর ভগবান ভক্তবৎসল শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী তাঁর শ্রেষ্ঠা ভক্ত ; প্রীতি-ভজনে শ্রীগৌর ভগবানকে প্রেম-সূত্রের চির বন্ধনে বেঁধে রেখেছেন।সে বন্ধন অটুট। ভগবান কি তা ছিন্ন করতে পারেন? ভগবানের সে ক্ষমতা নাই। তিনি নিজমুখে বলেছেন,(ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্জা কল্পতরু।।) ভগবান ভক্তের জন্য সবকিছুই করতে পারেন।এই কাজটি তিনি করতে পারেন না।কারণ তিনি ভক্তের সম্পূর্ণ অধীন।তাঁর স্বমুখ-নিঃসৃত বাণীতে তিনি বলেছেন "অহং ভক্ত পরাধীনঃ"।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে গৌরহরি দেখতে  এসেছেন এ কথ কি ঠিক।শুধু দেখা দিতে আসছেন না।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫৩. শচী গৃহদ্বারে মহাপ্রভু 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya153.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠 👉 MrinmoyNandy.blogspot.com
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫০. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya150.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🍀শ্রীগৌরহরি স্থির চিত্তে উৎকর্ণ হয়ে জননীর বাৎসল‍্য-ভাব পূর্ণ তত্ত্ব কথাগুলি মনোযোগের সঙ্গে শুনলেন।মহাপ্রভু সে সময় যেন কিছু অন‍্যমনস্ক হলেন।তা কেউ হয়ত বুঝতে পারলেন না।মায়ের এইসব কথার উত্তর গৌরহরি কিছুই দিলেন না, বা দিতে পারলেন না।অপত‍্য স্নেহের বন্ধনের কাছে ঐশ্বর্য‍্য পরাজিত হল।তখন জননীর প্রতি প্রভুর দয়ার উদ্রেক হল। তিনি জননীকে বললেন, মা! তোমার যাতে সুখ হয় তাইই কর। এক রাত্র আমি তোমার কাছে আছি।আমাকে তোমার যা বলবার আছে সবই বল। তোমার নিজের সুখের জন্য যা ইচ্ছা করতে পার।*
*🍀মায়ের বচনে প্রভু অস্তব‍্যস্ত হঞা।*
*🍀মায়ায়ে জিনিতে নারে উভারয়ে দয়া।।*
*🍀যে তোর আছয়ে ইচ্ছা কর নিজ সুখে।*
*🍀এক রাত্র-শেষ আমি নিবেদিব তোকে।।চৈঃমঃ।।*
*🌻শচীমায়ের মনে বড় দুঃখ হল।নিমাইয়ের প্রতি অভিমান হল। তিনি একরাত্রি থেকেই চলে যাবেন!জননীর কাতর ক্রন্দন তিনি শুনলেন না।শচীমা ভাবলেন তিনি আর বিষ্ণুপ্রিয়া তাঁর পুত্রের চির-শত্রু। আমাদের জন‍্যই নিমাই গৃহত‍্যাগী হয়েছেন।*
*🍀শচী বোলে নবদ্বীপ ছাড়ি যাহ তুমি।*
*🍀নবদ্বীপে দুষ্ট বিষ্ণুপ্রিয়া আর আমি।।চৈঃমঃ।।*
*🍁জননীর কথা শুনে মহাপ্রভুর মনে বড় কষ্ট হল, হৃদয়ে ব‍্যথা পেলেন।শ্রীমতীর মধুর নামটি তাঁর কর্ণে যাইবা মাত্র তিনি যেন শিহরিয়া উঠলেন।শচীমা দেখলেন,তাঁর পুত্রের বদনমন্ডল যেন রক্তাভ হল ; আর নিমাইয়ের সে শান্ত ভাব নাই। মহাপ্রভু কিন্তু তাঁর মনের উদ্বেগপূর্ণ ভাব চেপে গেলেন।মাকে অতি স্নেহপূর্ণ মধুর প্রীতিবচনে সম্বোধন করে বললেন,মা! আমি তোমাকে দর্শন করে কৃতার্থ হলাম।আমি জন্মস্থান দর্শন না করে যাব না।মা তোমার গৃহদ্বারে আগামীকাল প্রভাতে তোমার পুত্রকে পুনরায় দেখতে পাবে। শচীমায়ের মনস্ককামনা পূর্ণ  বা সিদ্ধ হল।শচীমা এমনই চেয়েছিলেন।এই জন‍্যই তো শ্রীমতীর নাম নিয়েছিলেন। পুত্র যদি গৃহদ্বারে না যায় তাহলে তো শ্রীমতীর ভাগ‍্যে স্বামী-সন্দর্শন-লাভ ঘটে না।পুত্রের আশ্বাস বাণীর উপর নির্ভর করে তৎকালের মত পুত্রের কাছ হতে বিদায় নিয়ে শচীমা কাঁদতে কাঁদতে গৃহে ফিরে এলেন।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫২. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya152.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫০. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya150.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫০. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya150.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫০)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
•••••••••••••••••••••••••••••••••••
*🍀শচীমা আমার শ্রীগৌরাঙ্গের অঙ্গে ধূলি দেখে ধূলায় পড়ে অঙ্গ আছাড়িয়া আছাড়িয়া কাঁদতে লাগলেন।মহাপ্রভু গভীরভাবে নীরবে বসে আছেন।শচীমা ভূমি থেকে উঠে পুত্রকে বলছেন=*
*🍀পুন উঠি বলে বাপু শুন মোর বোল।*
*🍀নালাউ হিয়ার সাধ ধরি দাও কোল।।চৈঃমঃ।।*
*😭শচীমায়ের ক্রন্দনে উপস্থিত সকল ভক্তগণ শোকে বিহ্বল হয়ে রোদন করতে লাগলেন।এই দৃশ্য দেখে পরম গম্ভীর শ্রীগৌরহরিও বিচলিত হলেন।জননীন করুণ ক্রন্দন রোলে মহাপ্রভুর হৃদয় বিগলিত হল।*
*🍀শচীর কান্না দেখি পৃথিবী বিদরে।*
*🍀আছুক মানুষের কাজ এ পাষাণ ঝুরে।।*
*🍀চতুর্দিকে লোক সব কান্দিয়া বিকল।*
*🍀কাছ না ছাড়য়ে কেহ পাসরিয়া ঘর।।*
*🍀লোকের কান্দনা দেখি মায়ের ব‍্যগ্রতা।*
*🍀মনে অনুমানে প্রভু কি কহিব কথা।।চৈঃমঃ।।*
*🌻তখন নিমাইচাঁদ জননীকে কি বলবেন স্থির করতে পারছেন না।অনেকক্ষণ নীরবে থেকে গম্ভীরভাবে মধুর বচনে জননীকে সম্বোধন করে বলতে লাগলেন, মা!তুমি আর কেঁদো না।তোমার অনুমতি ক্রমেই তোমার নিমাই সন্ন‍্যাস গ্রহণ করেছে।আমাকে পুত্র বলে তোমার এখনও মিছা মায়া যায় নাই, এ বড় দুঃখের ও আশ্বর্য‍্যের বিষয়।এই সংসারে মায়ার এমনি প্রভাবই বটে।*
*🍀মায়েরে প্রবোধ দিতে প্রভু ভাবে মনে।*
*🍀না কান্দ না কান্দ বোলে মধুর বচনে।।*
*🍀সন্ন‍্যাস করিতে আজ্ঞা করিলা আপনে।*
*🍀এখন বিকল হঞা কান্দ কি কারণে।।*
*🍀পুত্র বলি মিছা মায়া না ঘুচিল তোর।*
*🍀ঐছন দুরন্ত মায়া এ সংসার ঘোর।।চৈঃমঃ।।*
*🌼শচীদেবী পুত্রের উপদেশ পূর্ণ কথাগুলি মনঃসংযোগের সঙ্গে শুনলেন।শুনে কিছুক্ষণ নিস্তব্ধ রইলেন।নিমাইচাঁদের মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলেন।তাঁর পুত্র বলছেন,তাঁকে পুত্র-জ্ঞানে মিছা মায়া কেন করছ?এর অর্থ কি? নিমাই কি তবে আমার পুত্র নহে!তবে সে কে? আমি তো তাকে পুত্র ভিন্ন আর কিছু জানি না।এইরকম একটি চিন্তার স্রোত প্রবলবেগে শচীমায়ের হৃদয়ের উপর দিয়ে চলে গেল।অল্পক্ষণ পরেই তিনি চিত্ত স্থির করে নিমাইয়ের মুখপানে তাকিয়ে মনের ভাব প্রকাশ করে বললেন ঃ--*
*🍀মোর পুত্র বলি জন্ম লইলে পৃথিবীতে।*
*🍀জগতের লোক মোরে করিত পূজিতে।।*
*🍀তুমি সবলোক-বন্ধু ত্রিজগতে পূজি।*
*🍀তোমার সে স্নেহ মায়া শাস্ত্রে ভাল বুঝি।।*
*🍀যে হউ সে হউ মোর তুমি হও পুত্র।*
*🍀জন্মে জন্মে রহু মোর এই কর্ম-সূত্র।।চৈঃমঃ।।*
*🌻শচীদেবী নিমাইকে বলছেন, "বাপ নিমাই! তুমি যে হও সে হও,তোমাকে যে যাই বলুক, তুমি বাপ্ আমারই পুত্র।জন্ম জন্ম যেন আমার এই সম্বন্ধ,এই কর্ম-সূত্র বজায় থাকে।আমি যেন তোমাকে জন্মে জন্মে পুত্ররূপে পাই।তোমারই জননী বলে আমি জগতে পূজিতা।তোমারই মা বলে আমি জগন্মাতা।একটিবার মা বলে ডাকলেই এই হতভাগিনী কৃত কৃতার্থ হয়, স্বর্গের চন্দ্র যেন হাতে পাই। তোমার এ মায়া আমি কিছুতেই কাটাতে পারব না।তোমার এই মায়ার বন্ধনই আমার কর্ম এবং ধর্ম। নিমাই রে!বাপ রে!তুমি আমাকে এই মায়া-পাশ কাটাতে পরামর্শ দিচ্ছ?তা হতে পারে না। তোমার মায়ায় আমার সাধনা। পুন বলি, তোমার মায়া আমি কাটাতে পারব না।তাহলে আমি লক্ষ্যভ্রষ্ট হব, আমার চিরজীবনের সাধন-ফল নষ্ট হবে।* *আমি পাতকগ্রস্তা হব। এ পরামর্শ আমাকে দিও না।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫১. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya151.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৯. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya149.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৮. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya148.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৯)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻আমার প্রাণবল্লভ যেন আজিই আমার নিকটে আসবেন বলে বোধহয়। আসিলে আমি কি করব?কি বলব? তোমার কথামত কাজ করতে পারব কী?শ্রীমতীর উক্তি শ্রীবলরাম দাস রচিত একটি সুন্দর পদ আস্বাদন করুন।*
*কি লাগি বল না, আনন্দ ধরে না,*
         *অঙ্গ কাঁপে থর থর।*
*চারিদিকে সখি, শুভচিহ্ন দেখি,*
         *বুঝি এল প্রাণেশ্বর।।*
     *আঙ্গিনায় দাঁড়াবেন হরি।ধ্রু।*
*ঘোমটা টানিব , দ্রুত ঘরে যাব,*
        *রুণু রুণু রব করি।।*
*ঘরে লুকাইয়া, শ্রীমুখে চাহিয়া,*
        *দেখিব পরাণ ভরি।*
*দেখিবারে মোরে, উঁকি বারে বারে,*
        *মারিবেন গৌরহরি।।*
*নয়নে নয়ন, হইলে মিলন,*
        *বল কি করিব সখি।*
*বলরাম বলে, হইবে তা'হলে,*
        *লজ্জায় নমিত মুখী।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী ও তাঁর প্রিয় সখি কাঞ্চনা উভয়েই প্রেমরসে ডুবে আছেন।শ্রীমতী সকল কিছু ভুলে গিয়েছেন ; মর্মী অন্তরঙ্গা সখি কাঞ্চনার সঙ্গে শ্রীগৌরাঙ্গলীলার নিগূঢ় রস রসাস্বাদন করছেন। বহিরঙ্গ লোকের সহিত এমন করে রসাস্বাদন করে সুখ হয় না।এমন করতেও নাই।*
*🍀অন্তরঙ্গ সঙ্গে কর রস আস্বাদন।*
*🌺শ্রীমতী তাই প্রাণ খুলে সখি কাঞ্চনার সঙ্গে মনের কথা বলে বিমল প্রেমানন্দ উপভোগ করছেন। মহাপ্রভুর নবদ্বীপ আগমনের উদ‍্যোগ পর্বে কাঞ্চনা-বিষ্ণুপ্রিয়া-সংবাদের প্রথম অধ‍্যায় শেষ হল। এক্ষণে কৃপাময় পাঠক একবার বৃদ্ধা শচীমায়ের নিকট চলুন।*
*🌻বৃদ্ধা শচীমা পুত্র-বিরহ-কাতরা,বড় দুঃখিনী। শ্রীগৌরাঙ্গ নবদ্বীপে এসেছেন।শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে উঠেছেন।নবদ্বীপ শুদ্ধ লোক এ সংবাদ পেয়েছেন।শচীমা ও শ্রীমতী এ শুভ সংবাদ পেয়েছেন।শচীমা আনন্দে বিহ্বল হয়ে পাগলিনীর মতো উর্ধমুখে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহাভিমুখে ছুটেছেন।পথে কারও সঙ্গে দেখা হচ্ছে, তিনি তাকেই বলছেন "ওগো"! নবদ্বীপে আবার আমার নিমাইচাঁদ এসেছেন। তোমরা দয়া করে নিমাইকে ধরে রাখ।আর যেতে দিও না,এইকথা বলে ছুটতে ছুটতে শচীমা মহাপ্রভু যেখানে আছেন, সেখানে গিয়ে উপস্থিত হলেন।* *শ্রীচৈতন‍্য মঙ্গলে পায়*
*🍀এই মনে কহিতে কহিতে গেলা তথা।*
*🍀দেখিলত গৌরচন্দ্র বসি আছে তথা।।*
*🌻বাৎসল‍্যময়ী শচীমা পাঁচ বৎসরের পর অদ‍্য পুত্র-মুখ দর্শন করলেন।আমার গৌরহরির মুন্ডিত মস্তক ও সন্ন‍্যাস-বেশ আর একবার তিনি দেখেছিলেন সে শান্তিপুরে অদ্বৈত ভবনে। সে আজ পাঁচ বৎসর পূর্বের কথা।মহাপ্রভুর নূতন সন্ন‍্যাস বেশ।তিনি যেমন নিমাই তেমনই ছিলেন,কেবল মাত্র বেশ পরিবর্তন।এক্ষণে মহাপ্রভুর অবয়বের অনেক পরিবর্তন লক্ষিত হচ্ছে।তাঁর শ্রীঅঙ্গ ধূলি-ধূসরিত,বদনমন্ডল প্রশান্ত,দেহ কিছু ক্ষীণ হয়েছে,চক্ষের দৃষ্টি জ‍্যোতিপূর্ণ অথচ গভীর দুঃখ-ব‍্যঞ্জক। শচীদেবী এক দৃষ্টে পুত্রের প্রতি অঙ্গ নিরীক্ষণ করছেন,আর পূর্ব-কথা স্মরণ করে আকুল প্রাণে কাঁদছেন।মহাপ্রভু নীরব।শচীমা পুত্রকে বললেন, "বাপ নিমাই!আর তোর সন্ন‍্যাসে কাজ নাই।যা করেছিস বেশ করেছিস।মাতৃ-বধ করে তোর যে কি ধর্ম-সাধন হবে জানি না।আগে মাকে বধ কর।পরে তোর যা ইচ্ছা হয় করিস।*
*🍀শচী বোলে মোর বোল শুনরে নিমাই।*
*🍀ঘর আইস আমার সন্ন‍্যাসে কাজ নাই।।*
*🍀সন্ন‍্যাস করিয়া ধর্ম রাখিবিত পাছু।*
*🍀মোর বধ আগে লাগে আর সব আছু।।*
*🍀বিহ্বল চেতন শচী কান্দে উভরায়।*
*🍀সকল শরীর খানি এক দৃষ্টে চায়।।*
*🍀বাপু বাপু বলি অঙ্গ পরশিতে চায়।*
*🍀আর সব থাক বাপু হাত দেও গায়।।*
*🍀শ্রীঅঙ্গে লেগেছে ধূলা ফেলাও ঝাড়িয়া।*
*এ বোল বলিয়া পড়ে অঙ্গ আছাড়িয়া।।*
                              *(শ্রীচৈঃমঃ)*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds