✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর নিজ গৃহদ্বারে আগমন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শচীমা পুত্রকে দর্শন করে তাঁর নয়নদ্বয় দিয়ে অবিরল প্রেমাশ্রুধারা পড়ে বক্ষ ভেসে যাচ্ছে।হয়ত লোকে দেখে শচীমা পুত্রশোকে কাঁদছেন।তাই সকল নরনারীগণ শচীমার দুঃখে নয়নজল ফেলছেন।মহাপ্রভুর গৃহদ্বারে সকল নদীয়াবাসী একত্রিত হয়ে শচীমায়ের দুঃখে রোদন করছেন।সকলের নয়নেই জলধারা, মুখে হা-হুতাশ!শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কিন্তু অবিচলিত ভাবে স্থির ও গম্ভীরভাবে দাঁড়িয়ে আছেন।🌻(গ্রন্থখানি এই পর্য্যন্ত লিখিত হলে শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকার সুযোগ্য কার্য্যাধ্যক্ষ আমার প্রাণের দাদা শ্রীযুক্ত মৃণালকান্তি ঘোষকে উহা জব্বলপুরে পাঠ করতে দেওয়া হয়েছিল।গ্রন্থখানি তাঁর কাছে কয়েক দিন ছিল।প্রভুকে এই কয়দিন কাজে কাজেই গৃহদ্বারে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।সম্মুখে রোরুদ্যমানা বৃদ্ধা জননী,অন্তরালে বিষাদময়ী প্রেমপ্রতিমা ঘরণী।চতুর্দিকে ব্যাকুলিত ভক্তবৃন্দ।কি করে মহাপ্রভু চলে যাবেন?কাজেই তিনি অবিচলিতভাবে নিজ গৃহদ্বারে দাঁড়িয়ে আছেন।এতে মহাপ্রভুর বড় কষ্ট হল বটে,কিন্তু শচীমা ও শ্রীমতী কয়েকদিন ধরে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুকে দেখতে পেলেন।এতে আমাদের মনে বড় সুখ হল।মৃণাল দাদা এই সুখের কারণ হলেন।🌻)*
*🍀জননীর সেই চির বিষাদময়ী পাগলিনী মূর্তি দেখে ন্যাসীবর শ্রীকৃষ্ণচৈতন্যদেবের মন বিচলিত হল না। তিনি একবার স্নেহময়ী ধূলোয় লুন্ঠিত জননীর প্রতি তাকাচ্ছেন, আর এক একবার গৃহদ্বারের প্রতি তাকাচ্ছেন।মহাপ্রভুর দৃষ্টি জননী হতে জন্মভূমিতে পতিত হচ্ছে।লোকে বুজঝে, তিনি জন্মস্থানটি জনমের মত ভাল করে দর্শন করছেন।জননী ও জন্মভূমির নিকট চিরবিদায় নিচ্ছেন।মহাপ্রভুর মনের ভাব কৃপাময় রসজ্ঞ পাঠক পাঠিকাগণের বুঝতে বাকী নেই।একটি মলিন-বসনা,নিরাভরণা,রুক্ষকেশী, রোরুদ্যমানা জ্যোতিময়ী সুন্দরী দুঃখিনী অষ্টাদশবর্ষীয়া রমণীদ্বারের অন্তরালে দাঁড়িয়ে জনমের মত একটিবার মহাপ্রভুর শ্রীচরণ দর্শন লালসায় উদগ্রীব হয়ে আছেন।প্রভুর বদনচন্দ্রের প্রতি তাঁর দৃষ্টি নেই, প্রভুর দীঘল অবয়বের কোন অংশের প্রতি সে সৌন্দর্যময়ী রমণীর লক্ষ্য নাই, কেবল সেই ভবারাধ্য শিব-বিরিঞ্চি বন্দিত শ্রীচরণ দুইখানির উপর তাঁর অনিমেষ দৃষ্টি।বিরহিনী প্রাণপ্রিয়াকে শ্রীগৌরাঙ্গ দর্শন করতে এসেছেন, জন্মভূমি দর্শন একটা অছিলা মাত্র।তবে মহাপ্রভু নিজ গৃহদ্বারে দাঁড়িয়ে কেন?তাঁর সন্ন্যাসধর্ম তো পালন হয়েছে।*
*👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
