শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫১. সার্বভৌমের নবজীবন 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu51.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫১)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🙏সার্বভৌমের নবজীবন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য পন্ডিত সব অহঙ্কার মুছে দিয়ে শ্রীমন্মহাপ্রভুর পাদপদ্মে দন্ডবৎ করলেন। পরে নতজানু হয়ে একশত আটটি শ্লোক উচ্চারণ করে অভিনব একটি স্তব করলেন।বললেন মহাপ্রভু! তুমি যে বিশ্বজগৎ উদ্ধার করবে এটি বড় কথা নয়।আমাকে যে উদ্ধার করলে এটিই সর্বাপেক্ষা আশ্চর্য‍্য কথা।তুমি শৃগালকে সিংহ করেছ।কাককে গরুড় করেছ,যা অসম্ভব কে সম্ভব করেছ। তর্কশাস্ত্র আমাকে লৌহপিন্ড করেছিল, তুমি তোমার করুণার প্রচণ্ড প্রতাপে লৌহকে সুবর্ণ করে দিলে।*
*🌻একদিন সকালবেলা মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের শয‍্যা উত্থান দর্শন করলেন।পূজারী মহাপ্রভুর হাতে মালা ও প্রসাদান্ন দিলেন। উহা নিয়ে মহাপ্রভু সার্বভৌমের বাড়ী আসিলেন।ভট্টাচার্য‍্য চেতন পেয়ে "কৃষ্ণ কৃষ্ণ" বলে উঠলেন।কৃষ্ণনাম শুনে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের খুব আনন্দ হল। প্রসাদান্ন তখন মহাপ্রভু ভট্টাচার্যের হাতে দিলেন,তখন তিনি সন্ধ‍্যাবন্দনা করেন নাই।তবু প্রসাদান্ন হাতে পেয়েই ভক্ষণ করলেন।এতে শ্রীগৌরহরি উদ্ধন্ড নৃত্য করতে করতে বললেন, আজ তোমার মন শ্রকৃষ্ণ প্রাপ্তি যোগ‍্য হ'ল।মহাপ্রসাদ গ্রহণে বুঝলাম তোমার মায়া-বন্ধন কেটে গেছে।*
*🍀সার্বভৌম হৈলা প্রভুর ভক্ত একতান।*
*🍀মহাপ্রভু বিনে সেব‍্য নাই জানে আন।।*
*🍀শ্রীকৃষ্ণচৈতন‍্য শচীসুত গুণধাম।*
*🍀এই ধ‍্যান, এই জপ এই লয় নাম।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *🦚🦚শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🦚🦚*
     🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🪷তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন "একি!স্বপ্ন না জাগরণ!একি!আমি শ‍্যামরূপ পরব্রহ্ম ছাড়া অন‍্য ব্রহ্ম জানি না,শ‍্যামসুন্দরের একি লীলা!" এমন সময়ে শ্রীমহাপ্রভু সন্ন‍্যাসীর বেশে তাঁর সামনে উপস্থিত।রামরায়ের মনে সন্দেহ হল। তিনি মহাপ্রভুর আপাদ মস্তক দেখতে লাগলেন।মদনমন্থরা গোপরামাগণ নেত্রাঞ্চল দ্বারা সতৃষ্ণভাবে যে শ‍্যামামৃত পান করেন,রামরায়ের সেই চিরসেবিত শ‍্যামরূপ সন্ন‍্যাসীদেহ অধিকার করে দাঁড়ালেন।তাঁর সম্মুখে একটি সোনার পুত্তলী(পুতুল, জীবদেহের প্রতিমূর্তি)বিরাজমান, তাঁর বর্ণপ্রভায় শ‍্যামসুন্দরের শ্রীঅঙ্গ সুবর্ণ দ‍্যুতিতে উদ্ভাসিত হয়ে উঠলেন।*
*🌻শ্রীরামরায়ের এই শ্রীমূর্তিদর্শন আধ‍্যাত্মিক জগতের এক মহা ব‍্যাপার।শ্রীরাধার কাঞ্চনগৌর-কান্তির  ঘনিষ্ঠ সান্নিধ্যে শ্রীরামরায়ের শ‍্যামরূপ পরব্রহ্ম গৌরবর্ণে আবৃত হলেন।প্রেমিক ভক্তের ভক্তিরচক্ষুর নিকট শ্রীগৌরসন্ন‍্যাসীর তাত্ত্বিক মূর্তি বিমুক্ত হলেন।তিনি যেন সাক্ষাৎ শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগলমূর্তি দেখতে পেলেন,রামরায় তাঁর প্রাণবল্লভ প্রিয়তম প্রভুকে দেখে প্রথমেই চিনতে পেরেছিলেন।তথাপি তিনি সন্দেহ ছলনাকরে যে প্রশ্ন উত্থাপন করলেন এটি কেবল বচনভঙ্গী মাত্র।প্রচ্ছন্ন (আবরণ রত) শ্রীভগবানকে বাইরে প্রকটিত করবার জন্য ভক্তগণের চিরপিপাসা। রামরায় মহাপ্রভুর নিজ শ্রীমুখ হতে তাঁর নিজের এই অদ্ভুত অবতার তত্ত্ব প্রকটন করতে চেষ্টা পেলেন।তাই জিজ্ঞাসা করলেন ঃ---*
*"🌷এইমত দেখি তোমা হয় চমৎকার।*
*🌷অকপটে কহ প্রভু কারণ ইহার।।*
*🍀এতে জানা যাচ্ছে শ্রীরামরায় শ্রীগৌরাঙ্গ দর্শন মাত্রেই বুঝেছিলেন ইনি সাক্ষাৎ পরমব্রহ্ম। কিন্তু গৌরহরি সন্ন‍্যাসী-ছলনায় তাঁকে দেখা দিয়েছেন, তাই তিনি এখানে "অকপট" শব্দের উল্লেখ করেছেন।মহাপ্রভু এতেও প্রকৃত কথা না বলে বাগ্ ভঙ্গীতে (কথার ছলনাতে) বললেন=*
*🌷--------কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়।*
*🌷প্রেমের স্বভাব এই জানিহ নিশ্চয়।।*
*🌷মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম।*
*🌷তাঁহা তাঁহা হয় তাঁর শ্রীকৃষ্ণ স্ফুরণ।।*
*🌷স্থাবর জঙ্গম দেখে,না দেখে তাঁর মূর্তি।*
*🌷সর্বত্র হয় নিজ ইষ্টদেব-স্ফুর্তি*।।
*🌷রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেমা হয়।*
*🌷যাঁহা তাঁহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়।।*
*🙌চতুর চূড়ামণি তৎক্ষণাৎ অপূর্ব বাগ্ বৈদগ্ধীতে (কথার চাতুরিতে)শ্রীরামরায়কে অন‍্যভাবে বুঝাতে চেষ্টা করলেন।মহাপ্রভু বললেন, শ্রীশ্রীরাধাকৃষ্ণে তোমার গাঢ় প্রেম। গাঢ় প্রেমের এমনই স্বভাব যে এর বলে প্রেমিক সর্বত্র আপনার (নিজের) প্রিয়জনকেই দেখতে পায়। মহাভাগবতগণ এই বিশ্বব্রহ্মান্ডের যেখানেই দৃষ্টিপাত করেন,সেই জায়গায় তাঁর শ্রীকৃষ্ণ ছাড়া অন‍্য কিছু দেখতে পান না।তাঁদের সামনে এই বিশ্বব্রহ্মান্ড থাকলেও প্রেমের দিব‍্য চক্ষের বলে তাঁরা সমস্ত বিশ্বে কেবল শ্রীভগবানের মধুর মূর্তিই প্রত‍্যক্ষ করে থাকেন।তাঁদের ভেদ-দৃষ্টি  একেবারেই দূরে চলে যায়।জ্ঞানীরা যেমন "সর্বং খল্বিদং ব্রহ্ম" বলে নিশ্চয় করেন,সেইরকম ভাগবত পরমহংসগণের কাছে সর্বদাই শ্রীশ্রীরাধাকৃষ্ণের শ্রীমূর্তি প্রকটিত হয়ে থাকেন। রামরায়!শ্রীশ্রীরাধাকৃষ্ণে তোমার পরমপ্রেম, সর্ব পদার্থেই যে তোমার সেই লীলা-রসময় আনন্দ বিগ্রহযুগলের শ্রীমূর্তির স্ফুর্তি হবে,এটি অতি স্বাভাবিক। 🌷এই স্থলে মহাপ্রভু মায়াবাদীদের একটি কল্পনার উচ্ছেদ করেছেন।মায়াবাদীরা বলেন "ব্রহ্ম সত‍্য জগৎ মিথ‍্যা"।এই স্থাবর জঙ্গমাদি মায়াকল্পিত।ব্রহ্মজ্ঞানের উদয়ে সর্বত্রই ব্রহ্ম-অনুভব হয়ে থাকে, মায়াকল্পিত অসৎ জগৎপ্রপঞ্চের মিথ‍্যাজ্ঞান তিরোহিত হয়ে যায়। কিন্তু মহাপ্রভু বলছেন="ভগবৎপ্রেমের এমনই স্বভাব যে,যদিও মহাপ্রেমিক পরমহংস ভাগবতগণের কাছে এই প্রত‍্যক্ষ পরিদৃশ‍্যমান জগৎপ্রপঞ্চ বিদ‍্যমান,তবুও তাঁরা অত‍্যধিক প্রেম আবেশে জগৎ প্রপঞ্চের মূর্তির পরিবর্তে শ্রীভগবানের সর্বব‍্যাপিনী মাধুর্য‍্যময়ী শ্রীমূর্তি সন্দর্শনে বিভোর থাকেন।" জগৎ যে মিথ‍্যা নয়,মায়াবিলসিত ভ্রান্তিমাত্র নয়, এই কথায় একেবারেই স্পষ্টই ব‍্যঞ্জিত (অভিব‍্যক্ত) হয়েছে।*
*🌻শ্রীশ্রীমহাপ্রভু শ্রীরামরায়ের মুখে অনেক তত্ত্ব জগতে প্রকটন করলেন, কিন্তু একটি তত্ত্ববিষয়ে সাক্ষাৎ সম্বন্ধে কোনও প্রশ্ন করলেন না,অথচ রামরায়ের হৃদয়ে সেই প্রশ্নের আভাস ইঙ্গিতে উপস্থিত করে দিলেন।রামরায় শ‍্যামসুন্দর মূর্তি ধ‍্যান করতে করতে শ্রীগৌরাঙ্গমূর্তি দর্শন করলেন,সে মূর্তি তাঁর অন্তঃপটে উদিত হলেন,তিনি চোখ মেলেও সেইরকম দেখলেন,তাঁর অন্তরে ও বাইরে নয়নাভিরাম কনকবিনিন্দিত রসময় শ্রীগৌরাঙ্গমূর্তি বিরাজ করতে লাগলেন।মদনমন্থরা গোপীগণের মনচোরা যে সন্ন‍্যাসীর বেশে তাঁর ধ‍্যান অবস্থিত চোখের সামনে অপূর্ব মূর্তিতে প্রকাশিত, তখনও তাঁর সে ধারণা হল না।ভক্তবাঞ্জকল্পতরু চতুরচূড়ামণি শ্রীভগবান তখন কনকপুত্তলী শ্রীমতীকে সামনে করে শ‍্যামসুন্দর মূর্তি প্রকটন করলেন।রামরায় অবাক হলেন,যাঁকে তিনি একটি সন্ন‍্যাসীর মূর্তিতে দেখেছিলেন,এখন সেই সন্ন‍্যাসী কষিতকাঞ্চন গৌরী,শ্রীরাধিকা ও শ‍্যামসুন্দর মূর্তিতে পরিণত হলেন।তখন রামরায় বুঝলেন ইনি সন্ন‍্যাসী নন,ইনি গোলোকের প্রভু,সাক্ষাৎ রসময় বিগ্রহ ; সন্ন‍্যাসবেশ কেবল ছলনা মাত্র।বুঝেও সংশয়ীর মতো প্রশ্ন করে বললেন, "প্রভো!তুমি সন্ন‍্যাসীর মূর্তিতে আমায় দর্শদান করেছ, কিন্তু এখন এ কি দেখলাম!তোমার সামনে কাঞ্চনপুতুল,তুমি গোপবেশী মুরলীধর শ‍্যামসুন্দর, কিন্তু কাঞ্চন গৌরীর বর্ণচ্ছটায় তোমার নিজের শ‍্যামাঙ্গ গৌরাঙ্গে পরিণত হয়েছে।শ্রীমুখে বেণু,ভাব-তরঙ্গে শ্রীমুখমন্ডল টলমল করছে,প্রভু!তুমি আমাকে বুঝিয়ে দাও, মূঢ় আমি বুঝিয়ে দাও,এ কি ব‍্যাপার?*
       *🙏ক্রমাগত🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০০. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
      *শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব*
      &&&&&&&&&&&&&&
*🍀শ্রীগৌরাঙ্গ তত্ত্ব লিখিবার আগে রামরায়ের কাছে মহাপ্রভু পরমার্থ তত্ত্ব শুনতে চেয়েছিলেন তার শেষ কয়েকটি কথা লিখে গৌরাঙ্গ তত্ত্ব শুরু করব।*
*🌻জ্ঞান ও ভক্তির তারতম‍্য কি তা বলা হয়েছে =*
*🌷অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে।*
*🌷রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র-মুকুলে।।*
*🌷অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান।*
*🌷কৃষ্ণপ্রেমামৃত পান করে ভাগ‍্যবান।।*
*🍀শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়ে এর মুখ‍্য পদ‍্য এই=*
*🌷নির্বাণ-নিম্বফলমেব রসানভিজ্ঞা,*
*শ্চ যস্তু নাম রসতত্ত্ববিহা বয়ন্তু।*
*শ‍্যামামৃতং মদনমন্থরগোপরামা,*
*নেত্রঞ্চলচুলকিতাবসিতং পিবামঃ।।*
*🌹অর্থ‍্যাৎ যাঁরা রসের সন্ধান জানে না, সেই রস-অনভিজ্ঞ ব‍্যক্তিরাই নির্বাণমুক্তিরূপ নিমফল চুষুক, আমরা সুরসিক হয়ে নির্বাণ-নিমফল চুষতে যাব কেন?মদনমন্থরা গোপরামাগণের নেত্রাঞ্চলপীত অবশিষ্ট শ‍্যামামৃতই আমাদের একমাত্র পেয়।*
*🌺অতঃপরে মধুময়ী কৃষ্ণকথার তরঙ্গ উথলিয়ে উঠল,তারপরে ব্রজলীলার করুণ গীতিকায় মহাপ্রভু প্রেমরসে বিহ্বল হলেন,তাঁর শারদ কমলবিনিন্দিত নয়নযুগল হতে প্রেম-অশ্রুরাশি মুক্তামালার মতো গাল বেয়ে বক্ষে পড়তে লাগল।আর রামরায় সেই প্রেমাশ্রু পরিশোধিত শ্রীমুখমন্ডল নিরীক্ষণ করতে করতে ভাবাবেশে অধীর হয়ে  মহাপ্রভুর শ্রীচরণে পড়লেন।করুণাবিগ্রহ মহাপ্রভু রামরায়কে উঠিয়ে প্রেমাবেগে আলিঙ্গন করলেন।এইরকমে উভয়ের প্রেমাবেশে দীর্ঘ রজনীর অবসান হল।*
◆          ◆          ◆          ◆          ◆
*🙏🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏🙏*
*🌻একদিন পূর্ব রীতি-অনুসারে শ্রীরামরায় সন্ধ‍্যার সময়ে শ্রীমহাপ্রভুর কাছে এসে কৃষ্ণকথার প্রসঙ্গ করে বললেন, প্রভো!আপনি কৃপা করে আমার হৃদয়ে অনেক তত্ত্ব প্রকটিত করলেন।আমি মূঢ়,কি জানি,কি বুঝি, কিন্তু আপনি দয়া করে এই অধমের হৃদয়েও কৃষ্ণতত্ত্ব,রাধাতত্ত্ব,প্রেমতত্ত্ব,রসতত্ত্ব এবং লীলাতত্ত্বাদির স্ফুরণ করিয়েছেন। আপনার দয়ায় আমি অনেক শুনলাম,অনেক জানলাম, অনেক তত্ত্ব বুঝতে পারলাম।আমার হৃদয়ে আপনি বেদগুহ‍্য তত্ত্ব প্রকটন করেছেন। কিন্তু একটি বিষয়ে আমার হৃদয়ে একটা সন্দেহ রয়েছে।সে সম্বন্ধে আমি কিছুই নিশ্চয় করে বুঝে উঠতে পারছি না। আপনি কৃপা করে আমার সেই সন্দেহটির মোচন করে দিন।এই প্রার্থনা করে রামরায় বলতে লাগলেন ঃ--*
*"পহিলে দেখিনু তোমা সন্ন‍্যাসীস্বরূপ।*
*এবে তোমা দেখি মুঞি শ‍্যামগোপরূপ।।*
*তোমার সম্মুখে দেখি কাঞ্চন-পঞ্চালিকা।*
*তার গৌরকান্ত‍্যে তোমার শ‍্যাম-অঙ্গ ঢাকা।।*
*তাহাতে প্রকট দেখি বংশীবদন।*
*নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন।।*
*এই মত দেখি তোমা হয় চমৎকার*।
*অকপটে কহ প্রভু কারণ ইহার।।*
*🌹শ্রীরামরায় প্রথমে শ্রীশ্রীমহাপ্রভুকে সন্ন‍্যাসীরূপে দর্শন করেন।শ্রীমুরারি গুপ্ত মহোদয় কৃত শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত আছে, মহাপ্রভু যখন রামানন্দ রায়কে অনুগ্রহ দর্শন করতে কুঞ্চিনগরে (বিদ‍্যানগরে) গমন করছিলেন,সেই সময়ে রামরায় পূজাবসানে পরমব্রহ্ম ব্রজেন্দ্রনন্দনের রূপ চিন্তা করতে করতে দেখতে পেলেন,শ্রীকৃষ্ণ যেন গৌরসন্ন‍্যাসীরূপে তাঁর কাছে আগমন করছেন। রামারায় ইতিপূর্বে শ্রীগৌরাঙ্গরূপ দর্শন করেননি, অথবা কখনও তাঁর কথা শুনেননি। ধ‍্যানে সহসা শ্রীগৌরাঙ্গের রূপমাধুরী দেখে বিস্মিত হলেন।তিনি শ‍্যামরূপ ভাবতে ভাবতে আবার গৌরাঙ্গ রূপমাধুরী দেখে স্তম্ভিত হলেন।আবার তিনি ধ‍্যানস্থ হলেন, ধ‍্যানস্থ হয়ে দেখলেন,শ‍্যামসুন্দরের পরিবর্তে গৌরসুন্দর তাঁর হৃদয় জুড়ে উদিত হয়েছেন।রামরায় বিস্মিত ভাবে চোখ মেলিলেন, চক্ষু মেলিয়া আরও অনেক বেশী বিস্মিত হলেন,দেখলেন তিনি ধ‍্যানচক্ষে যে শ্রীমূর্তির দর্শন লাভ করেছেন,তাঁর বর্হিচক্ষের সামনেও সেই শ্রীমূর্তির সমুদিত(উদিত। সাক্ষাৎ পরব্রহ্ম সন্ন‍্যাসীরূপে তাঁর সামনে।রামরায় কৃতাঞ্জলীপুটে সন্ন‍্যাসীবেশ পরব্রহ্ম শ্রীগৌরাঙ্গচরণে মাথা লুটালেন।তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন "একি স্বপ্ন না জাগরণ!একি!আমি শ‍্যামরূপ পরব্রহ্ম ভিন্ন অন‍্য ব্রহ্ম জানি না,শ‍্যামসুন্দরের একি লীলা!"*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৬. বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda96.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *🙌বিবিধ--কথাবার্তা🙌*
        *পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মহাপ্রভু=কীর্তিগণ মধ্যে জীবের কোন্ বড় কীর্তি।*
*রামরায়=কৃষ্ণপ্রেম-ভক্ত বলি যার হয় খ‍্যাতি।।*
*🌺"ভগবদ্ ভক্ত" এই খ‍্যাতি অপেক্ষা আর কোনও খ‍্যাতি মহতী বলে গণ‍্য নয়।দানাদি দ্বারা লোক কীর্তি অর্জন করে, কিন্তু ভগবদভক্ত এই খ‍্যাতির কাছে কোন খ‍্যাতিই আদরণীয় নয়।*
*মহাপ্রভু=সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি?*
*রামরায়=রাধাকৃষ্ণ প্রেম যার সেই মহাধনী।।*
*🌺ফলে ধনজন গ্রামাদি সম্পদ অতি নশ্বর, এবং এই সব সম্পদ অনেক সময়েই বিপদের কারণ হয়ে থাকে। অথচ এই সব সম্পদ দ্বারা লোক প্রকৃতপক্ষে শ্রীযুক্ত(সৌভাগ‍্যবান) হতে পারে না। অভাব মোচন করে সুখ-শান্তি প্রদানই সম্পদের প্রয়োজনীয়তা। কিন্তু বাসনার ক্ষয় না হলে অভাব মোচন হয় না।বিশাল তৃষ্ণার আগুন অহরহ হৃদয়ে জ্বললে ইন্দ্রের বৈভবও লোকের অভাব মোচন করতে পারে না। কিন্তু শ্রীশ্রীরাধাকৃষ্ণ-প্রীতি হৃদয়ে উদিত হলে জীবের সকল প্রকার বাসনা বিনষ্ট হয়, বিষয়-তৃষ্ণার নিবৃত্তি বা বিরতি হয়,জীব তখন নিজেকে পরিতৃপ্ত বলে মনে করে।ভগবৎ প্রেমধনের মতো সম্পদ জগতে আর কি আছে?এই ধন লাভের জন্য ইন্দ্র, চন্দ্র, কুবের এমন কি ব্রহ্মা পর্য‍্যন্ত ব‍্যাকুল।পার্থিব সবরকম সম্পদ ত‍্যাগী স্বয়ং ভূতভাবন ভগবান ভবানীপতি এই ধন  পাওয়ার জন্য মহাযোগে নিমগ্ন। সুতরাং ভগবৎ প্রেমই সর্ব সম্পদের সার সম্পদ।*
*মহাপ্রভু=দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর।*
*রামরায়=কৃষ্ণভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর।।*
*🌺ফলতঃ ভগবদ্ ভক্তের মতো প্রিয়তম জন জগতে আর নাই।এঁদের দ্বারা জীবের যে উপকার হয়,পিতা- মাতা,পুত্র, কলত্র(পত্নী) কারও দ্বারাও তা হতে পারে না।এদের দর্শনে প্রাণ পুলকিত হয়, সঙ্গলাভে হৃদয় প্রেম পরিপ্লুত হয়,অদর্শনে প্রিয়ভক্ত-হৃদয় শোকে অধীর হয়ে পড়ে।*
*মহাপ্রভু=ভাল,     মুক্ত কাহারা?*
*রামরায়=প্রত‍্যাসত্তি র্হরিচরণয়োঃ সানুরাগে ন রাগে।*
*প্রীতিঃ প্রেমাতিশায়িনি হরের্ভক্তি যোগে ন যোগে।।*
*আস্থা তস‍্য প্রণয়রভসস‍্যোপদেহে ন দেহে।*
*যেষাং তে হি প্রকৃতিসরসা হন্ত মুক্তা ন মুক্তাঃ।।*
*🌻অর্থ‍্যাৎ যাঁদের হরিচরণ অনুরক্ত জনে আসঙ্গ ও বিষয়ীতে অনাসঙ্গ, প্রেমাতিশয় বিশিষ্ট হরিভক্তি যোগে প্রীতি,অন‍্যান‍্য যোগে অপ্রীতি, শ্রীকৃষ্ণের প্রণয়যোগ‍্য সিদ্ধ দেহের প্রতি আস্থা, এবং এ দেহে অনাস্থা,সেই প্রকৃতি সরস জনগণই মুক্ত।ফলে এই যে কৃষ্ণপ্রেমে প্রেমিক জনগণই মুক্ত।*
*মহাপ্রভু=গানের মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম?*
*রামরায়=যে গীতের মর্ম রাধাকৃষ্ণ প্রেমকেলি,সেই গীতই জীবের নিজ ধর্ম। কেননা,ভগবৎপ্রেমই জীবের স্বরূপ।জার্মেণ দার্শনিক ফিকটেও বলেন, প্রেম হতেই এই বিশ্বব্রহ্মান্ডের জীবের উৎপত্তি। এই প্রেমগীতিকাই জীবের নিজধর্ম। এ তত্ত্ব অতি সূক্ষ্ম।*
*মহাপ্রভু=জীবের শ্রেয়ের মধ্যে শ্রেষ্ঠ কি?*
*রামরায়=কৃষ্ণভক্ত সঙ্গই সর্বশ্রেষ্ঠ শ্রেয়ঃ।।*
*মহাপ্রভু=     স্মর্তব‍্য কি?*
*রামরায়=ভগবানের নাম গুণ লীলাদি।*
*মহাপ্রভু=ধ‍্যেয় কি?*
*রামরায়=শ্রীকৃষ্ণ-পদাম্বুজ।*
*মহাপ্রভু=শ্রাব‍্য কি?*
*রামরায়=শ্রীশ্রীরাধাকৃষ্ণ প্রেমলীলা।*
*মহাপ্রভু=উপাস‍্য কে?*
*রামরায়=শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগল।*
*🌻শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়ে অতঃপরে আর কোন প্রশ্নের বিষয় লেখা হয়নি।মহাপ্রভু রামরায়ের মুখে উপাস‍্য তত্ত্বের কথা শুনে বললেন, রামরায়! ভাল,বলো বলো?এইকথা শুনে রামরায় মনে মনে ভাবতে লাগলেন এর পর আর কি বলব?মহাপ্রভু যা প্রশ্ন করেছিলেন,তার তো উত্তর দিয়েছি।এখন যা বলব তাতে ইঁহার মনস্তুষ্টি হবে কিনা জানি না। এই বলে একটি শ্লোক পাঠ করলেন। কিন্তু শ্রীচরিতামৃতে আরও দুটি প্রশ্ন আছে, তার মর্ম এই যে=*
*🌹যাঁরা মুক্তি বাঞ্জা করেন তাঁদের গতি কোথায়?আর যাঁরা ভক্তি বাঞ্জা করেন,তাঁদেরই বা গতি কোথায়?*
*🍁এর উত্তরে রামরায় বলেন, মুক্তি বাঞ্জাকারীর গতি স্থাবরদেহানস্থিতির মতো, এবং ভক্তিবাঞ্জাকারীর গতি দেবদেহাবস্থিতির মতো।*
*🍀এর তাৎপর্য‍্য এই যে ন‍্যায় ও বৈশেষিক দর্শন মতে যে মুক্ত আত্মার লক্ষণ লেখা হয়েছে,সেই মুক্তি সবরকম সুখ-দুঃখের অনুভূতির বিলোপসাধন মাত্র। বিলোপ=বিনাশ। সেটি স্থাবরবৎ অনুভূতি বিবর্জিত। কিন্তু দেবদেহাবস্থিত আত্মা যেমন পূর্ণানন্দ ভোগ করেন ভক্তের গতি তদ্রূপ।ভক্ত সর্বদা পূর্ণানন্দে বিভোর থাকেন।মুক্তি জ্ঞানের ফল।সেটি রসিক বৈষ্ণব ভক্তগণের ধিকৃত ও ত‍্যাজ‍্য।এর পরেই জ্ঞান ও ভক্তির তারতম‍্য প্রদর্শিত হয়েছে।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৪৭. মা জাহ্নবার পালিত পুত্রদ্বয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori47.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *মা জাহ্নবার পালিত পুত্রদ্বয়*
    ~~~~~~~~~~~~~~~~~
*🍀শ্রীখন্ডে নরহরি ঠাকুরের শ্রীপাট দর্শন করে খড়দহে প্রত‍্যাগমন করেন। এই প্রত‍্যাগমনকালে শান্তিপুরে থাকাকালীন অদ্বৈততনয় অচ‍্যুতানন্দের শ্রীমুখ হতে তিনি সীতানাথের লীলা কথা শুনে অঝোর নয়নে নয়নবারি বরিষণ করতে লাগলেন এবং শোকার্ত হৃদয়ে অদর্শন জনিত আক্ষেপে বিলাপ করতে লাগলেন।বালকের এই আর্তিতে সকলে সমভাবে ব‍্যথিত হয়ে সীতানাথের নিকট প্রার্থনা জানাতে লাগলেন যে "হে দয়ালপ্রভু সীতানাথ" একবার কৃপা করে দর্শনদান করে এই বালকের প্রাণ রক্ষা করো।ভক্তমন্ডলীর এই কাতর প্রার্থনায় মহাবিষ্ণুর অবতার প্রকট লীলা সাঙ্গ করলেও তিনি হঠাৎ আবির্ভূত হয়ে বালককে এক ভবিষ্যৎ বাণী দ্বারা আশ্বস্ত করলেন যা এই পয়ারের মাধ‍্যমে বুঝা যাবে*
*🌷সেইকালে আবির্ভাব হইয়া গোসাঞি।*
*🌷কহিলেন ধন‍্য,ধন‍্য,ধন‍্য হে রামাই।।*
*🌷কৃষ্ণ বলরাম রূপে গৌর নিতাই।*
*🌷তুয়াসহ বিহরিবে কোন গুপ্ত ঠাঁই।।*
*🌷মুঞি সেই কালে তথা শঙ্কর রূপেতে।*
*🌷রহিব প্রভুর আলয়ের দুয়ারেতে।।*
*🌷প্রভুর প্রসাদ নিত‍্য করিব ভক্ষণ।*
*🌷তোমারে কহিনু বাপ্ এই বিবরণ।।*
*🌹অর্থ‍্যাৎ অদ্বৈতাচার্য‍্য ইঙ্গিতে বললেন যে রামচন্দ্র অতি অলৌকিক ভাবে এক কৃষ্ণ বলরাম বিগ্রহ পাবে যা নিতাই গৌরের স্বরূপ ছাড়া আর কিছুই নয়। তাঁরা কোন এক গুপ্ত জায়গায় থেকে রামচন্দ্রের সেবা গ্রহণ করবেন এবং নিত‍্য সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন।এ যেন বলিরাজের দ্বারে দেবাদিদেব নারায়ণের দ্বারী হিসাবে অবস্থানের মতো সমতুল‍্য কাহিনী।*
*অতঃপর বেশ কিছুদিন খড়দহে মা জাহ্নবার স্নেহ স্পর্শে থাকবার পর তিনি তাঁর আদেশে মহাপ্রভু এবং নিত‍্যানন্দ প্রভু প্রবর্তিত প্রেমধর্ম প্রচারের জন্য বঙ্গদেশের বিভিন্ন জায়গায় জীব উদ্ধার লীলা করে পুনরায় খড়দহ শ্রীপাটে ফিরে আসেন এবং এই পরিব্রাজন কালে বীরচন্দ্র প্রভু সমস্ত প্রকার সুব‍্যবস্থা করে দিয়েছিলেন, পরে নীলাচলে গমন করে চাতুর্মাস‍্য ব্রতপালন করেন। বিদায় বেলায় তিনি যখন জগন্নাথ দেবের মন্দিরে এসে কাতরভাবে বিদায়ের অনুমতি প্রার্থনা করলেন তখন ভক্তবৎসল জগন্নাথদেবের কন্ঠ হতে আজ্ঞা মালা স্খলিত হল যা দ্বারা বুঝা যায় যে তিনি কোন স্তরের সাধক ছিলেন।ভক্তগণও তাঁকে বহুপ্রকার প্রসাদ ও জিনিস পত্র উপঢৌকন দিলেন যা এই পয়ারটি হতে বুঝা যাবে।*
*🌷জগন্নাথ শ্রীঅঙ্গের মালা খসি পড়ে।*
*🌷সেই মালা পান্ডা লয়ে তার শিরে ধরে।।*
*🌷প্রসাদ লভিয়া তার প্রেম উথলিল।*
*🌷অষ্টাঙ্গে লোটায়ে বহু প্রণাম করিল।।*
*🌷জগবন্ধু পরিধেয় বস্ত্র পুরাতন*।
*🌷পূজারী ঠাকুর শিরে করিলা বেষ্ঠন।।*
*🌷চন্দন কড়ার ডোর লইলা মাঁগিয়া।*
*🌷করেন স্বদেশ যাত্রা অনুমতি লইয়া।।*
*🌹পুরীধাম হতে এই প্রত‍্যাবর্তন কালে তিনি শ্রীধাম নবদ্বীপ, শান্তিপুর, খানাকুল, শ্রীখন্ড ইত‍্যাদি সর্বপীঠস্থানে মহাপ্রসাদ বিতরণ করে অবশেষে খড়দহে এসে মা জাহ্নবার সঙ্গে মিলিত হলেন এবং সকলকে বহুবিধ অর্থ এবং দ্রব‍্যাদি দ্বারা মর্য‍্যাদা দিলেন যা তাঁকে ঐ অঞ্চলের ভক্তগণ দিয়েছিলেন। অবশেষে তিনি মাতৃ আদেশে খড়দহে শ‍্যামসুন্দরের সেবায় মনোনিবেশ করেন। এই ভাবে গুরুমাতার সেবা এবং বিগ্রহ সেবার মাধ‍্যমে তাঁর ভক্তিময় জীবন চলতে লাগল।এমনই এক সময়ে মা জাহ্নবার আদেশে তিনি তাঁর সঙ্গে শ্রীধাম বৃন্দাবন যাত্রা করলেন এবং সেখানে গমন করে অত‍্যাশ্চর্য‍্যভাবে এক কৃষ্ণবলরাম বিগ্রহ পেলেন এবং বৈষ্ণবগণসহ মহানন্দে সেই বিগ্রহদ্বয়কে শিবিকায় স্থাপনা করে গৌড়মন্ডলে প্রত‍্যাবর্তন করেন।বেশ কয়েকমাস পদব্রজে চলবার পর শ্রীপাট অম্বিকা কালনার কাছে ভাগীরথীর তীরবর্তী এক অরণ‍্য মধ্যে এসে পৌঁছিলেন।এমনই সময়ে জাগ্রত সেই বিগ্রহদ্বয় এক অদ্ভুত লীলা প্রকাশ করলেন। (যা অদ্বৈতাচার্য‍্যের ভবিষ্যৎ বাণী ছিল ) কৃষ্ণবলরাম বললেন, "আর না যাইব-- এই বনে রহি মোরা বিহার করিব"(বংশী শিক্ষা ) রামচন্দ্র তখন সমবেত সঙ্গীগণকে বিগ্রহের এই আদেশ বা বাসনা প্রকাশ করলেন  এবং সকলেই মিলিত ভাবে সিদ্ধান্ত দিলেন যে কানাই-বলাইয়ের যখন এই বনেই বিহার করবার ইচ্ছা তখন তাইই পূরণ করতে হবে।এই অঞ্চলের কাছে রাধানগর নামক কায়স্থ প্রধান গ্রাম ছিল এবং সেই গ্রামবাসীগণের কানে যখন এই জাগ্রত বিগ্রহদ্বয়ের লীলা কাহিনী শুনলেন তখন তাঁরা সানন্দ মনে কাঠুরিয়া দ্বারা জঙ্গল পরিস্কার করিয়ে একটি পর্ণকুটীর নির্মাণ করিয়ে সেখানেই কানাই-বলাই এর সেবার সূচনা করেন এবং গ্রামবাসীগণ অতীব আর্তির সঙ্গে প্রত‍্যেকদিন সেবার দ্রব‍্যাদি জোগান দিতে লাগলেন। এ যেন মাধবেন্দ্রপুরী গোস্বামীর বৃন্দাবনে গোপাল প্রকট এবং ব্রজবাসীগণের সেবার অনুরূপ কাহিনী।* 
*🌴সেই অরণ‍্যে এমনই এক সময়ে বন‍্যজন্তু অধ‍্যুষিত এক বাঘ রোজ সেই পর্ণকুটীরের কাছে বিচরণ করতে লাগল।এর ফলে সকলের মনে এক ভয়ের সঞ্চার হল এবং সকলে রামচন্দ্র প্রভুর কাছে গিয়ে সব কথা বলল।মহাশক্তিধর রামচন্দ্র বিনা দ্বিধায় বা বিনা ভয়ে সেই বন‍্য বাঘের কাছে গিয়ে সস্নেহে তার অঙ্গে হাত বুলিয়ে দিতে দিতে বললেন=*
*🌷জীব হিংসা ছাড় বাপ্ কর কৃষ্ণনাম।*
*🌷পশু জন্ম ঘুচে যাবে পাবে পর ধাম।।*
*🌷প্রভুর শ্রীকর স্পর্শ আর কৃষ্ণনাম।*
*🌷পাইয়া প্রেমেতে ব‍্যাঘ্র নাচে অবিরাম।।*
*🌷তবে মহাশয় ব‍্যাঘ্র প্রভুর সম্মুখে।*
*🌷নামের সহিত দেহত‍্যাগ কৈল মহাসুখে।।*
                    *(বংশী শিক্ষা )*
*🌻রামচন্দ্র প্রভুর এই অহৈতুকী কৃপার প্রশস্তি(প্রশংসা) করে মুরলী বিলাস গ্রন্থে লিখেছেন=*
*🌷এমন দয়াল কেবা আছে ত্রিভুবনে।*
*🌷ব‍্যাঘ্রে কৃষ্ণনাম দিয়া তারে নিজগুণে।।*
*🌷সবারে সমান দয়া নাহি আত্মপর।*
*🌷হেন প্রভু না ভজিনু মুই তো পামর।।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*প্রাণকৃষ্ণ দরশনে,প্রেমানন্দ গোপী মনে,*
   *মিলনের এই বাণী অপূর্ব কথন।*
*ভুলি গিয়া ধন জনে,ডাক তাঁরে একমনে,*
   *নিশ্চয় মিলিবে তব কৃষ্ণ-দরশন।।*
*ভগবানে দেহ মন,কর যদি সমর্পণ,*
    *অশুভ তোমার যাহা হবে বিনাশন।*
*তাঁর কৃপা বর্ষে যদি,শান্ত তবে হবে হৃদি,*
    *দুঃখ কাটি মনে শক্তি মিলিবে তখন।।*
*অক্রূরেরে ডাকি আজ,কহিলেন কংসরাজ,*
   *মথুরা নগরে কৃষ্ণ কর আনয়ন।*
*কংসরাজা আজ্ঞা দিলে,অক্রূর প্রভাত কালে,*
   *শ্রীকৃষ্ণে আনিতে রথে করে আরোহণ।।*
    🙌🙌🙌🙌🙌🙌🙌
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪৬. মা জাহ্নবার পালিত পুত্রদ্বয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori46.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *মা জাহ্নবার পালিত পুত্রদ্বয়*
   ****************************
*🌷মহাপ্রভু যে কীভাবে অপ্রকটে তাঁর ভক্ত পার্ষদগণকে রক্ষা করতেন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় বংশীবদন ঠাকুরের জীবনে। মহাপ্রভুর অপ্রকটের পনের বৎসর পর বংশীবদন লীলা সাঙ্গ করেন এবং সুদীর্ঘ পনের বৎসর তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহের অন্তর জ্বালায় জীবন্মৃত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। এমনই এক সময়ে করুণাময় মহাপ্রভু ভক্তের কষ্টে বিচলিত হয়ে একদিন স্বপ্নের মাধ‍্যমে বললেন=*
*🍀এই মত কিছুদিন অতীত হইল*।
*🍀একদিন স্বপ্নে গোরা বংশীরে কহিল।।*
*🍀ওহে বংশী এই লীলা কর সম্বরণ।*
*🍀ভুলিয়া গেছ কি মোর সে সব বচন।।*
🍀
*🍀জাগিয়া মনেতে ভাবে শ্রীবংশীবদন।*
*🍀
*🍀স্বপ্নেতে প্রভুর বাক‍্য করিয়া শ্রবণ।*
*🍀জাগিয়া মনেতে ভাবে শ্রীবংশীবদন।।*
*🍀এমন দয়াল প্রভু না দেখি ভূবনে।*
*🍀ভুলিলেও নাহি ভুলে নিজ ভৃত‍্য জনে।।*
*🌹পরদিন সকালবেলা এই সিদ্ধ মহাত্মা পরিবার বর্গকে দেহত‍্যাগের অভিপ্রায় জ্ঞাপন করেন এবং বাড়ীতে ক্রন্দনের রোল উঠে যায়।এই ভাবে ভীষ্মের ইচ্ছামৃত‍্যুর মতো এই মহাত্মা নিজ গৃহদেবতা শ্রীপ্রাণবল্লভ এবং শ্রীমন্মহাপ্রভুর বিগ্রহের সমক্ষে প্রকট লীলা সাঙ্গ করেন। এবং এইভাবেই বংশীবদনের ভক্তিময় জীবনের অবসান ঘটে।এই সময়ে তাঁর জ‍্যেষ্ঠ পুত্রবধূ অর্থ‍্যাৎ শ্রীচৈতন‍্য দাসের পত্নী এসে শোকে মুহ‍্যমান(বিহ্বল) হয়ে বিলাপ করতে লাগলেন।তিনি বংশীবদন ঠাকুরকে সেবা যত্ন করতেন এবং শ্বশ্রূ ঠাকুরের কাছ হতে দীক্ষামন্ত্রও গ্রহণ করেছিলেন।তখন তিনি তাঁকে সান্ত্বনা দিয়ে কহিলেন "মা তুমি অযথা রোদন করিও না আমি শীঘ্রই পুত্ররূপে তোমার গর্ভে পুনরায় আসছি।" এইকথা শুনে চৈতন‍্য ঘরণী কথঞ্চিৎ(কোনরকমে) শান্ত হলেন কিন্তু তথাপি সারা সংসারে শোকের ছায়া নেমে আসিল।কারণ শ্বশ্রূকুলের এইরকম বংশের গৌরব কয়জনার ভাগ‍্যে ঘটে।আমরা সাধারণত চৈতন‍্যদাস বলতে শ্রীনিবাস আচার্য‍্যের পিতৃদেবকেই জানি কিন্তু এক্ষেত্রে এই বংশীনন্দন চৈতন‍্যদাসও একজন মহাভাগ‍্যবান গৌরাঙ্গ পরিকর ছিলেন। কালক্রমে একদিন মা জাহ্নবা সুখসাগরে তাদের শ্রীপাটে আগমন করলে চৈতন‍্যদাস এবং তদীয় পত্নী তাঁকে যথাযোগ্য মর্য‍্যাদা সহকারে অভ‍্যর্থনা জানালেন এবং বেশ কিছুক্ষণ কথাবার্তার পর মা জাহ্নবা চৈতন‍্যদাস ঘরণীকে বললেন যে মা তোমার কাছে আমার কিছু প্রার্থনা আছে যদি তা পূরণ করো তবে আমি বড় সুখ পাইব।মা জাহ্নবা তারপর কহিলেন যে "মাগো তোর গর্ভে দুইটি পুত্ররত্ন জন্মগ্রহণ করবে তারমধ‍্যে জ‍্যেষ্ঠ সন্তানটিকে যদি আমায় দিস তাহলে আমি তাকে সন্তানবৎ স্নেহে লালন পালন করব।*
*🌷মাগো তোর দুই পুত্র হবে সর্বোত্তম।*
*🌷জ‍্যেষ্ঠ পুত্র মোরে যদি কর সমর্পণ।।*
*🌷পালিত রূপেতে মাগো তোর পুত্র মুই।*
*🌷গ্রহণ করিতে চাই দিবি কিনা তুই।।*
*🌹তার উত্তরে চৈতন‍্য ঘরণী বললেন=*
*🌷ঠাকুরাণী কহে মাগো কৃপা করো মোরে।*
*🌷দুই পুত্র হইলে জ‍্যেষ্ঠ পুত্র দিব তোরে।।*
*🍀কালক্রমে মহৎ কৃপায় দেবীর একটি পুত্রসন্তান লাভ হইল এবং সর্বত্র সাড়া পড়ে গেল যে বংশীবদন ঠাকুর পুনরায় আবির্ভূত হয়েছেন এবং এই সন্তানকে দর্শন করবার জন্য শ্রীবিষ্ণুপ্রিয়াদেবী পর্য‍্যন্ত নবদ্বীপ হতে সুখসাগরে এসেছিলেন।এছাড়াও মা জাহ্নবা,অচ‍্যুত জননী সীতাদেবী পর্য‍্যন্ত তাঁদের গৃহে শুভবিজয় করেন এই সন্তানটি দর্শন করবার জন্য।মা জাহ্নবা "রাম" নামে তাঁর নামকরণ করলেন এবং বললেন=*
*🌷এই শিশু সর্ব চিত্তে করিবে রমণ।*
*🌷অতএব রাম নাম করিল করণ।।*
*🌷যাইবার কালে তবে সবারে কহিলা।*
*🌷পৌত্ররূপে প্রভু বংশী পুনঃ জনমিলা।।*
*🌻যেহেতু তখনও পর্যন্ত দ্বিতীয় পুত্রের জন্ম হয়নি।মা জাহ্নবা বাৎসল‍্য পরবশ হয়ে তখন আর কিছু বললেন না কিন্তু মাঝে মাঝে সুখসাগরে এসে তাঁর রামাইকে দেখে যেতেন।ক্রমে পাঁচ বৎসর পর চৈতন্যদাস ঘরণীর গর্ভে দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হন এবং যাঁর নাম শ্রীশচীনন্দন। এই সময় যখন দ্বিতীয় পুত্রের জন্ম হল তখন মা জাহ্নবা নারীজাতির সন্তানের প্রতি সহজাত প্রেম ভালবাসা জনিত কারণে সঙ্কোচে জ‍্যেষ্ঠ পুত্রকে ভিক্ষা চাইতে কুন্ঠাবোধ করলেন।এই সময় বিষ্ণুপ্রিয়াদেবী স্বয়ং আগমন করে তাঁকে সহায়তা করেন এবং মা জাহ্নবা রামাইকে কৃতার্থ করেন। এই সময় বিষ্ণুপ্রিয়া রামচন্দ্রের হাতে তাঁর পদ্মহাত বুলিয়ে আশীর্বাদ করে কহিলেন=*
*🌷ধন‍্য ধন‍্য ধন‍্য তুমি রামাই সুন্দর।*
*🌷তোমা সম ভাগ‍্যবান নাহি পূর্বাপর।।*
*🌷আপনি জাহ্নবা যারে অতি স্নেহ ভরে।*
*🌷শিষ‍্য করি লয়ে যান আপনার ঘরে।।*
*🌻এইরকম আশীর্বাদ বাণী পেয়ে রামাই বিষ্ণুপ্রিয়াদেবীকে বন্দনা করে পরে বলেছিলেন=*
*🌷চৈতন‍্য বল্লভা তুমি জৎ ঈশ্বরী*।
*তোমার দাসের দাস হইতে বাঞ্জা করি।।*
*🌹এইভাবে রামাইকে সঙ্গে করে মা জাহ্নবা শান্তিপুরে সীতাদেবীর সঙ্গে দেখা করে তারপরে অম্বিকা কালনা-- গৌরীদাস পন্ডিতের শ্রীপাট হয়ে, তারপরে খানাকুলে অভিরাম গোস্বামীর শ্রীপাট হয়ে -- শ্রীখন্ডে নরহরি ঠাকুরের শ্রীপাট দর্শন করে খড়দহে ফিরে আসেন।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*বিষয় বাসনা যাহা,ত‍্যজিয়া সকলে তাহা,*
   *আসিয়াছ করিবারে আমার ভজন।*
*বিশ্ব মাঝে রহে খ‍্যাতি,গোপীগণ ভক্তিমতি,*
    *তোমাদের মত আর নাহি কোনজন।।*
*কলিযুগ যদি গত,রহি আমি আবির্ভূত,*
  *তথাপি গোপিকা ঋণ নারিব শুধিতে।*
*মহা ঋণে মোরে এবে,আবদ্ধ করিলে সবে,*
   *ইহার মোচন কভু না হবে ধরাতে।।*
           *🙌জয় নিতাই🙌*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শ্রীধাম বৃন্দাবন যোগপীঠে শ্রীরাধাকুণ্ড এবং শ্রীশ্যামকুণ্ড তীরস্থিত কুঞ্জ সমূহের ক্রমানুসারে বর্ণন 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/kunj.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীধাম বৃন্দাবন যোগপীঠে শ্রীরাধাকুণ্ড এবং শ্রীশ্যামকুণ্ড তীরস্থিত কুঞ্জ সমূহের ক্রমানুসারে যে বর্ণন পাওয়া যায় তাহাতে কোন কুঞ্জে কোন সখী অধিশ্বরী রূপে প্রকাশ পায় তাহার অতি সংক্ষিপ্ত বর্ণন নিম্নে লিখিত হইতেছে যথা—

(১) সুবলানন্দদ কুঞ্জের অধিশ্বরী শ্রীরাধারাণী নিজে, 
(২) মধুমঙ্গলানন্দদের শ্রীললিতা, 
(৩) উজ্জ্বলানন্দদের শ্রীবিশাখা, 
(৪) অৰ্জ্জুনানন্দদের শ্রীচিত্রা, 
(৫) গন্ধর্ব্বানন্দদের শ্রীইন্দুরেখা, 
(৬) বিদগ্ধানন্দদের শ্রীচম্পকলতা, 
(৭) ভৃঙ্গানন্দদের শ্রীরঙ্গদেবী, 
(৮) কোকিলানন্দদের শ্রীতুঙ্গবিদ্যা, 
(৯) দক্ষানন্দদের শ্রীসুদেবী, 
(১০) সনন্দানন্দদের শ্রীঅনঙ্গমঞ্জরী ও 
(১১) বসন্তানন্দদের শ্রীঅনঙ্গমঞ্জরী 

এই একাদশ সখীর কুঞ্জ শ্রীরাধা ও দশ সখী অঙ্গীকার করতঃ কুঞ্জের ইহারা অধিশ্বরী। এই সকল সখীগণ যুগলকিশোরগত প্রাণ এবং শ্রীরাধাকৃষ্ণের সুখকর নির্ম্মল সেবা করিয়া ইহারা সুখী হন। উভয়কুঞ্জের বাহিরে চতুর্দিকে কদলী বন, তাহার বাহিরে পুষ্পবন, তাহার বাহিরে ফলারণ্য, তারপরে ষড়্ঋতু বনাদি, ঋতুযোগ্য ফুল-ফলাদি বৃক্ষে পরিপূর্ণ, ইহা পূর্ব্বেই বর্ণিত হইয়াছে। শ্রীশ্যামকুণ্ডের বায়ুকোণে ‘মানস-পাবন’ নামে মণিমুক্তা নিৰ্ম্মিত ঘাট আছে। এই ঘাটে শ্রীরাধা সখীবৃন্দ-সহ প্রতিদিন নিয়মিত স্নান করেন। এই ঘাট হইতেই মধ্যস্থলের বসন্তানন্দদ কুঞ্জে যাইবার সেতু বিরচিত আছেন। এই তীরস্থিত কুঞ্জাদিতে এবং জলে শ্রীশ্রীযুগলকিশোরের নব নব বিলাসরঙ্গের ও মধুর জলকেলি বিহারের অন্ত নাই। প্রতিদিনের সেই সব নব নব লীলাবিলাসের কথা সহস্রমুখেও বর্ণনার সাধ্য নাই।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds