✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীধাম বৃন্দাবন যোগপীঠে শ্রীরাধাকুণ্ড এবং শ্রীশ্যামকুণ্ড তীরস্থিত কুঞ্জ সমূহের ক্রমানুসারে যে বর্ণন পাওয়া যায় তাহাতে কোন কুঞ্জে কোন সখী অধিশ্বরী রূপে প্রকাশ পায় তাহার অতি সংক্ষিপ্ত বর্ণন নিম্নে লিখিত হইতেছে যথা—
(১) সুবলানন্দদ কুঞ্জের অধিশ্বরী শ্রীরাধারাণী নিজে,
(২) মধুমঙ্গলানন্দদের শ্রীললিতা,
(৩) উজ্জ্বলানন্দদের শ্রীবিশাখা,
(৪) অৰ্জ্জুনানন্দদের শ্রীচিত্রা,
(৫) গন্ধর্ব্বানন্দদের শ্রীইন্দুরেখা,
(৬) বিদগ্ধানন্দদের শ্রীচম্পকলতা,
(৭) ভৃঙ্গানন্দদের শ্রীরঙ্গদেবী,
(৮) কোকিলানন্দদের শ্রীতুঙ্গবিদ্যা,
(৯) দক্ষানন্দদের শ্রীসুদেবী,
(১০) সনন্দানন্দদের শ্রীঅনঙ্গমঞ্জরী ও
(১১) বসন্তানন্দদের শ্রীঅনঙ্গমঞ্জরী
এই একাদশ সখীর কুঞ্জ শ্রীরাধা ও দশ সখী অঙ্গীকার করতঃ কুঞ্জের ইহারা অধিশ্বরী। এই সকল সখীগণ যুগলকিশোরগত প্রাণ এবং শ্রীরাধাকৃষ্ণের সুখকর নির্ম্মল সেবা করিয়া ইহারা সুখী হন। উভয়কুঞ্জের বাহিরে চতুর্দিকে কদলী বন, তাহার বাহিরে পুষ্পবন, তাহার বাহিরে ফলারণ্য, তারপরে ষড়্ঋতু বনাদি, ঋতুযোগ্য ফুল-ফলাদি বৃক্ষে পরিপূর্ণ, ইহা পূর্ব্বেই বর্ণিত হইয়াছে। শ্রীশ্যামকুণ্ডের বায়ুকোণে ‘মানস-পাবন’ নামে মণিমুক্তা নিৰ্ম্মিত ঘাট আছে। এই ঘাটে শ্রীরাধা সখীবৃন্দ-সহ প্রতিদিন নিয়মিত স্নান করেন। এই ঘাট হইতেই মধ্যস্থলের বসন্তানন্দদ কুঞ্জে যাইবার সেতু বিরচিত আছেন। এই তীরস্থিত কুঞ্জাদিতে এবং জলে শ্রীশ্রীযুগলকিশোরের নব নব বিলাসরঙ্গের ও মধুর জলকেলি বিহারের অন্ত নাই। প্রতিদিনের সেই সব নব নব লীলাবিলাসের কথা সহস্রমুখেও বর্ণনার সাধ্য নাই।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧