শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬৫. শ্রীনরোত্তম ঠাকুরের দীক্ষা 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori65.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *শ্রীনরোত্তম ঠাকুরের দীক্ষা*
    ***************************
*💧শ্রীনরোত্তম দাস ছিলেন রাজনন্দন।বিশাল জমিদারীর একমাত্র উত্তরাধিকারী, যেমনটি শ্রীমৎ রঘুনাথ দাসগোস্বামী ছিলেন। ঐশ্বর্য‍্য এবং ভোগবিলাস ইঁনাদের আকর্ষণ করতে পানে নাই। তারই ফলে দাসগোস্বামী ছিলেন ষড়্ গোস্বামীর অন‍্যতম এবং ল্রীনরোত্তম ছিলেন নিত‍্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর।পুত্রের মতিগতি দেখে তাঁর পিতা রাজা কৃষ্ণানন্দ পুত্রকে বন্দীপ্রায় করে রাখলেন। কিন্তু যে কথা রঘুনাথ দাসগোস্বামীর পিতা বলেছিলেন যে  ঃ---*
*🌷দড়ির বন্ধনে তারে রাখিব কেমনে।*
*🌷জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খন্ডাইতে।।*
*🌹এ ক্ষেত্রেও ঠিক তাইই হল।পিতার অনুপস্থিতিতে এবং মহাপ্রভু কর্তৃক স্বপ্নাদিষ্ট হওয়াতে শ্রীনরোত্তম গৃহত‍্যাগ করে সোজা গেলেন শ্রীধাম বৃন্দাবন।স্বপ্নের মাধ‍্যমে মহাপ্রভু তাঁকে তাঁর দীক্ষাগুরুর সন্ধান দিয়েছিলেন, যিনি হচ্ছেন বিরক্ত সন্ন‍্যাসী শ্রীলোকনাথ গোস্বামী।*
*🌳শ্রীলোকনাথ গোস্বামী মনে মনে আবার প্রতিজ্ঞা করেছিলেন যে শিষ‍্যত্বে তিনি কাউকেও গ্রহণ করবেন না। সেজন‍্য শ্রীনরোত্তমদাস ঠাকুরের দীক্ষার কাহিনী অতীব মনোরম এবং শিক্ষনীয়। মানুষ দীক্ষার জন্য যে কি করতে পারে তা নরোত্তম ঠাকুরের জীবনী পর্য‍্যালোচনা করলে বুঝা যায়।পূর্বের স্বপ্নাদেশ অনুযায়ী নরোত্তম ঠাকুর শ্রীলোকনাথ গোস্বামীর কাছে তাঁর মনোবাসনা নিবেদন করলেন কিন্তু তিনি তা প্রত‍্যাখ‍্যান করলেন। কারণ তিনি শিষ‍্যের গুরুদায়িত্ব জীবনে বহন করবেন না। কিন্তু নরোত্তমও মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ যদি গুরুচরণ আশ্রয় করি তবে শ্রীলোকনাথ গোস্বামীর শ্রীচরণে আশ্রয় নিব।যদি সেই সঙ্কল্প রূপায়িত করতে না পারেন তাহলে দেহত‍্যাগ করবেন,অর্থ‍্যাৎ মন্ত্রের সাধন কিম্বা শরীর পতন।নিরাসক্ত লোকনাথ গোস্বামী অযাচক বৃত্তি অবলম্বন করে তাঁর ভজন কুটীরে থাকেন।দিনরাত্রি সাধন ভজনে মগ্ন, কারও সঙ্গে কথাটিও পর্য‍্যন্ত বলেন না। সদা সর্বদা ভজনসাধনে রত থাকেন শ্রীলোকনাথ গোস্বামী।*
*অপরদিকে নরোত্তম দাস তাঁর কৃপাদৃষ্টি পাবার জন্য তাঁর ভজন কুটীরের কাছেই একটি ছোট্ট কুটির নির্মাণ করে গুরুধ‍্যানে মগ্ন।তাঁর মনের ধারণা যে এত কাছে থাকলে নিশ্চয়ই একদিন না একদিন শ্রীলোকনাথ গোস্বামীর সঙ্গে কথাবার্তা হবে। কিন্তু লোকনাথের প্রতিজ্ঞা ভীষ্মের প্রতিজ্ঞা।শিষ‍্যত্বে তিনি কাউকেও বরণ করবেন না।আবার এদিকে নরোত্তমও সঙ্কল্পে অনড়, গুরুপদে তাঁকে বরণ করবেনই।শুরু হল সঙ্কল্পের যুদ্ধ কার জয়, আর কার পরাজয়? অবশেষে নরোত্তম লক্ষ্য করলেন যে লোকনাথ গোস্বামী অতি প্রত‍্যুষে(উষাকালে) রোজ তাঁর ভজন কুটীর হতে বাহির হয়ে জঙ্গলের মধ্যে যেন কোথায় যান আবার ফিরে আসেন।নরোত্তম অন্ধকারের মধ্যে তা অনুসরণ করে বুঝতে পারলেন যে তিনি শৌচে যান।কাছে গিয়ে যে গুরুসেবা করবেন সে সাহস নাই বা আদেশ নাই।তখন নরোত্তম এক অভূতপূর্ব (আগে যা হয় নাই) সঙ্কল্প করলেন যে তিনি রোজ শৌচ সেবা করবেন। অর্থ‍্যাৎ গুরুদেবের এই শৌচস্থান জল এবং ঝাড়ু দ্বারা রোজ সংস্কার করে দিবেন যাতে শৌচকালে তাঁর কোন অসুবিধা না হয়।হায়রে দৃষ্টের পরিহাস❗রাজনন্দন কিনা করবেন মেথরের কর্ম।তাও আবার মলমূত্র পরিস্কার। কেন? না,গুরু সেবার কোন সুযোগ তিনি পাচ্ছেন না সেইজন‍্য গুরুদেবের শৌচ সেবা করে আত্মপ্রসাদ লাভ করবেন।সবই চলতে লাগল শ্রীলোকনাথের অজ্ঞাতে।দিনের পর দিন চলতে লাগল এই সেবা। হঠাৎ লোকনাথ গোস্বামীর মনে হল যে কে যেন তাঁর শৌচস্থান রোজ পরিস্কার করে রাখে। প্রথমে তিনি ভাবলেন যে কোন বন‍্য অধিবাসীরা এই কাজ করছে। অবশেষে একদিন আবছা অন্ধকারে তিনি দেখলেন যে কে যেন দূরে দাঁড়িয়ে আছে? তখন তিনি "কে" বলে সম্বোধন করতেই নরোত্তম এসে তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন।কারণ এতদিনের প্রতীক্ষার পর তিনি লোকনাথ গোস্বামীর শ্রীমুখ হতে একটি সম্বোধন বাণী শুনতে পেলেন। লোকনাথ গোস্বামী তখন আদ‍্যপ্রান্ত সব ব‍্যাপার অবগত হলেন, এই সেই। এইরকম আর্ত্তি ও নিষ্ঠার পরিচয় পেয়ে তাঁর মন গলে গেল এবং অবশেষে তিনি নরোত্তমকে দীক্ষামন্ত্র দিতে স্বীকার করলেন।*
       *🙏ক্রমাগত🙏*
➡➡➡➡➡➡➡➡➡➡➡➡➡
*কৃষ্ণের বচন শুনি,কুব্জা কহিল তখনি,*
   *নিশ্চয় তোমার ইচ্ছা করিব পূরণ।*
*এবারে তোমারে কই,কংস দাসী আমি নই,*
   *একাগ্র অন্তরে করি তাঁহার সেবন।।*
*তোমাদের অঙ্গে দিতে,কুন্ঠা নাহি জাগে চিতে,*
    *যোগ‍্য পাত্র হও দোঁহে জ্ঞাত যে এখন।*
*দোঁহা রূপ দরশনে,প্রেম জাগে কুব্জা মনে,*
    *তাই গন্ধ দু'জনারে করিল লেপন।।*
*কুঙ্কুমে চিত্রিত করে,অঙ্গশোভা তাহে বাড়ে,*
   *ভূষণে ভূষিত অঙ্গ অতীব সুন্দর*।
*রামকৃষ্ণ দুজনারে,অনিমেষ নেত্রে হেরে,*
    *রূপ জ‍্যোতি করে তার মোহিত অন্তর।।*
*কংসসেবা বিস্মরণ,মনে তার জনার্দন,*
  *অপলকে কুব্জা তাঁরে করে দরশন।*
*এই ভাব দরশনে,দয়া জাগে তাঁর মনে,*
   *সদয় হ'লেন তবে দেব নারায়ণ*।।
🔴🔵⚪🔴🔵⚪🔴🔵⚪🔴🔵⚪🔴
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৪. শ্রীরাঘব পন্ডিত প্রসঙ্গ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori64.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *শ্রীরাঘব পন্ডিত প্রসঙ্গ*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹সকলের পক্ষে এই ঝালি সমর্পণ দৃশ্য উপভোগ করা সম্ভব নয় কারণ এই সময় এবং ব‍্যয়সাধ‍্য, সেহেতু গৌর ভক্তগণেকে এই লীলারস আস্বাদন করাবার জন্য ব‍্যারাকপুরের শ্রীশ্রীনিতাই গৌরাঙ্গ সেবাশ্রমের প্রধান মহান্ত শ্রীশ্রীসনাতন দাস বাবাজী এক নূতন ভাবধারা প্রচলন করেছিলেন।বিভিন্ন ভক্ত সহযোগে তাঁরা ব‍্যারাকপুর হতে পানিহাটিতে শ্রীরাঘব পন্ডিতের পাটবাড়ীতে গমন করেন এবং যাবতীয় আহার্য‍্য দ্রব‍্য নিয়ে যেন মহাপ্রভুর কাছে রওনা হচ্ছেন, এইভাবে ঝালি কীর্তন সহযোগে পুনরায় ব‍্যারাকপুর মঠে প্রত‍্যাবর্তন করে ঝালি কীর্তন মাধ‍্যমে মহাপ্রভুকে গম্ভীরা জ্ঞানে তা সমর্পণ করা হয়।ভক্তগণ কীর্তনের পদাবলী অনুযায়ী সব জিনিস অতীব অনুরাগ ভরে মন্দিরের সেবক শ্রীমদনদাস বাবাজীকে (সেবক গোবিন্দ জ্ঞানে) সমর্পণ করেন। তখন মন্দির প্রাঙ্গণ ভক্ত সমাগমে জনাকীর্ণ হয়ে যায় এবং এইভাবে যথাসাধ‍্য আনন্দ দানের মাধ‍্যমে ঝালি সমর্পণ উৎসবের পরিসমাপ্তি হয়।পরমকরুণ রামদাস বাবাজী মহারাজের কৃপাধন‍্য শিষ্য শ্রীশ্রীসনাতন দাস বাবাজীর কৃপায় কলিহত জীবগণ এক নূতন রসের সন্ধান পেয়েছেন এবং এই উৎসবটিতে যোগদান করবার মানসে সারাটি বৎসর সকলে উদগ্রীব হয়ে থাকেন। এই রাঘব পন্ডিতের কৃষ্ণসেবার কাহিনী যা মহাপ্রভু স্বয়ং শ্রীমুখে পুরীধামে ভক্তগণ কাছে বর্ণনা করেছিলেন তা শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজের ভাষায় শুনুন।*
*🌷ইহার কৃষ্ণ সেবার কথা শুন সর্বজন।*
*🌷 পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম।।*
*🌷আর দ্রব‍্য কহ শুন নারিকেলের কথা।*
*🌷পাঁচ গন্ডা করি নারিকেল বিকায় যথা তথা।।*
*🌷বাটিতে কতশত বৃক্ষ লক্ষ লক্ষ ফল।*
*🌷তথাপি শুনেন যাহা মিষ্ট নারিকেল।।*
*🌷এক এক ফলের মূল‍্য দিয়া আনে চারি চারি জন।*
*🌷দশ ক্রোশ হইতে আনয় করিয়া যতন।।*
*🌷প্রতিদিন পাঁচ সাত ফল তোলাইয়া।*
*🌷সুশীতল করিতে রাখে জলে ডুবাইয়া।।*
*🌷ভোগের সময় পুনঃ ছুলি শঙ্খ করি।*
*🌷কৃষ্ণ সমর্পণ করে মুখে ছিদ্র করি।।*
*🌷কৃষ্ণ সেই নারিকেল জলপান করি।*
*🌷কভু শূন‍্য ফল রাখেন কভু জল ভরি।।*
*🌷জল শূন‍্য ফল দেখি রাঘব হরষিত।*
*🌷ফল ভাঙ্গি শস‍্য কৈল সৎপাত্রে পুরিত।।*
*🌷শস‍্য সমর্পিয়া করে বাহিরে ধেয়ান।*
*🌷শস‍্য খাইয়া কৃষ্ণ করেন শূন‍্য ভাজন।।*
*🌷কভু শস‍্য খাইয়া পূর্ণ পাত্র ভরে শাঁসে।*
*🌷শ্রদ্ধা বাড়ে পন্ডিতের প্রেমসিন্ধু ভাসে।।*
*🌷একদিন দশ ফল সংস্কার করিয়া।*
*🌷ভোগ লাগাইতে সেবক আইল লইয়া।।*
*🌷অবসর নাহি হয় বিলম্ব হইল।*
*🌷ফল পাত্র হাতে সেবক দ্বারে রহিল।।*
*🌷দ্বারের উপর ভিতে তিহোঁ হাত দিল।*
*🌷সেই হাতে ফল ফুঁইল পন্ডিত দেখিল।।*
*🌷পন্ডিত কহে দ্বারে লোক করে যাতায়াতে।*
*🌷তার পদধূলি উড়ি লাগে উপর ভিতে।।*
*🌷সেই ভিতে হাত দিলা ফল পরশিলা।*
*🌷কৃষ্ণ যোগ্য নহে ফল অপবিত্র হইলা।।*
*🌷এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া।*
*🌷ঐছে পবিত্র প্রেম সেবা জগৎ জিনিয়া।।*
*🌷তবে পবিত্র নারিকেল সংস্কার করাইল।*
*🌷পরম পবিত্র করি পুনঃ ভোগ লাগাইল।।ইত‍্যাদি।*
*🌻আমরা যারা সংসারী জীব তাদের অনেকের ঘরে বিগ্রহ সেবা পূজার ব‍্যবস্থা আছে।সেবা পূজা করাও হয়, কিন্তু তা পবিত্রতা এবং নিষ্ঠা সহকারে হয় কিনা তা তাঁরাই বিচার করে দেখবেন। আশাকরি রাঘব পন্ডিতের এই সেবার আদর্শ তাঁদের সেবার পবিত্রতা রক্ষা সম্বন্ধে যথেষ্ট সহায়ক হবে।*
*🍁এখানে লক্ষ্য করবার বিষয় এই যে, যে ডাব নারকেল দিয়ে ঠাকুরের ভোগ হবে  তা ব‍্যস্ততার জন্য সেবক দরজার চৌকাঠের উপর হতে হাত দিয়ে নিয়েছিলেন এবং রাঘব পন্ডিত তা দেখামাত্র সমস্ত ডাবগুলি ফেলে দিলেন।কারণ তাঁর বিচারে দরজার চৌকাঠের উপর লোকের পা পড়ে এবং সেই চৌকাঠের উপর হাত লাগিয়ে সেবার বস্তু গ্রহণ করলে তা তৎক্ষণাৎ অপবিত্র হয়ে গেল এবং তাঁর বিচারে তা কৃষ্ণ সেবার যোগ্য নহে।*
*🌺ডাবের উপরে এত মোটা ছোবড়া তা সত্ত্বেও ভিতরের জল অপবিত্র হয়ে গেল এই বিষয়টি বিশেষভাবে পরিলক্ষণীয়। সুতরাং এই হিসাবে ভোগের বস্তুর পবিত্রতা সম্বন্ধে সকলের সচেতন হওয়া উচিৎ।*
*🌳এইরকম সেবা না হলে কি আর ভোগের পর ডাবের জল শেষ হয়ে যায়⁉এইরকম সেবা নিষ্ঠা ছিল বলেই ডাবের শাঁস আবার যখন ভোগ  দিতেন তখন তাহাও মদনগোপাল স্বয়ং গ্রহণ করতেন এবং ভোগের পরে দেখা যেত ভোগের থালি শূন‍্য বা খালি।একেই বলে শ্রীরাঘব পন্ডিতের সেবা।আশাকরি পাঠক-পাঠিকাগণ সেবা সম্বন্ধে যথাযথ পবিত্রতা রক্ষা করবেন এবং এইরকম আদর্শে পূজো করবেন।*
*☘পরম পূজনীয় রামদাস বাবাজীর জীবনী পর্য‍্যালোচনা করলে দেখা যায় যে তিনি যখন ব্রজ পরিক্রমা করেছিলেন তখন পরিক্রমা কালে রাঘব পন্ডিতের ভজন কুটীরে এসেছিলেন এবং এই দ্বারা বুঝা যায় যে জীবনের শেষকালে রাঘব পন্ডিত মহাশয় বোধহয় বৃন্দাবনধামে আগমন করে এক নির্জন কুটীরে থেকে সাধনভজন করে ব্রজধামে দেহরক্ষা করেছিলেন।তবুও তাঃর স্মৃতির সমাধিস্থলে অদ‍্যাপি মাধবী কুঞ্জলতা বিদ‍্যমান এই শ্রীপানিহাটি শ্রীপাটে। 😭জানিনা এত ঐতিহ্যপূর্ণ শ্রীপাট কবে আবার নবরূপ ধারণ করবে।এই শ্রীপাটের অতি কাছেই গঙ্গাতীরে সুপ্রাচীন বটবৃক্ষ অদ‍্যাপি সেই ৫০০ বৎসরের ঐতিহ্য বহন করে বিদ‍্যমান। তৎপার্শ্বে প্রবাহিত পূণ‍্যতোয়া জাহ্নবী এবং এই উভয়েই অতীতের আদি এবং জ্বলন্ত সাক্ষী।তারই অতি কাছে এই শ্রীরাঘব পন্ডিতের শ্রীপাট। সুতরাং ইহা হতে বুঝা যাবে যে এই শ্রীপাটের মহিমা কতখানি। বৈষ্ণব জগতের কাছে এটি কত পবিত্র পূণ‍্য পীঠস্থান।মনে বড় আশা যে শ্রীমন্মহাপ্রভুর এই পাঁচশ বৎসর আবির্ভাব তিথির আগেই যেন শ্রীপাটের সংস্কার কাজ শেষ হয়।*
🪷🪷🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷🪷🪷
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

১১১. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda111.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলীকা,*
      *🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
     ••••••••••••••••••••••••••••••••••••••
*শ্রীপাদ গ্রন্থকার উপসংহারেও (১০৯ শ্লোকে) এই "একীভূত বপুর বা মিশ্রিত কলেবরের) কথা বলেছেন, যথা=*
*"বিভ্রদ্বর্ণং কিমিহ দহনোত্তীর্ণসৌবর্ণসারং,*
*দিব‍্যাকারং কিমপি কলয়ন্ দৃপ্তগোপালবালঃ।*
*আবিষ্কুর্ব্বন্ ক্বচিদবসরে তত্তাদাশ্চর্য‍্যলীলাং,*
*সাক্ষাৎ রাধামধুরিপুবপুর্ভাতি গৌরাঙ্গচন্দ্রঃ।।"*
*🔷শ্রীপাদ প্রকাশানন্দ তাঁর গ্রন্থের উপক্রম ও উপসংহারে শ্রীগৌরাঙ্গ বিগ্রহকে শ্রীশ্রীরাধামাধবের একীভূত (মিশ্রিত) বপু বলে নিশ্চয় করে রেখেছেন।শ্রীচন্দ্রামৃত গ্রন্থের সুবিখ‍্যাত টীকাকার বৈষ্ণব সিদ্ধান্ত তত্ত্বে পূর্ণ অভিজ্ঞ। তিনি উক্ত দুই শ্লোকের যে অনুবাদ শ্লোক-রচনা করেছেন তাও এখানে উল্লেখযোগ্য, যথা=*
*"কনকাম্ভোজগর্ভাতং রাধামাধবয়ো র্বপুঃ।*
*একং বা পাতু হর্য‍্যক্ষগ্রীবং শুচিবিকারকম্।।১৩*
*বৃষভানুসুতাবপুরেকতনুঃ কনকোজ্জ্বলভা-জিতপুষ্পধনুঃ।*
*কৃতগোপকুমার-বিলাসভরঃ পরিভাতি বিধূজ্জ্বলগৌরবরঃ।।*
*🌻সুপ্রসিদ্ধ নাটককার শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয়ও এই ভাবের আভাস নিয়ে লিখেছেন=*
      *অদ্ভুত  এ   লীলা!*
  *এক  অঙ্গে  রাধাশ‍্যাম!*
   *আহ্লাদিনী শক্তিসার-----*
*আহ্লাদিনী শক্তির আধার গৌর আকার।*
*🌺তাঁর রচিত একটি গান এই=*
    *একাধারে রাধাকৃষ্ণ বিরাজে,*
       *শ‍্যাম সেজে কাঁদালে রাধা,*
            *কাঁদহে গৌর সাজে।*
*দেখরে প্রেমের খেলা মন আমার,*
        *আনন্দে  ভাসলো ধরা,*
              *এলো  গোরাচাঁদ।*
         *মন মজালে মোহনবেশে,*
    *প্রেম বিলাবে প্রেমনীরে ভেসে      *পিবে সুধা প্রাণ পদরাজীব রাজে।।*
*🔴এই অত‍্যদ্ভুত অভূতপূর্ব (আগে কখনো হয়নি বা ঘটেনি) অবতরণের হেতু কি?পরম কারুণিক শ্রীপাদ স্বরূপদামোদর তা প্রকাশ করেছেন, তদ্ যথা=*
*"শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবাস্বাদ‍্যো,*
*যেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ।*
*সৌখং চাস‍্যা মদনুভবতঃ কীদৃশং বেতিলোভাৎ,*
*তদ্ভাবাঢ‍্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ।।"*
*🌹অর্থ‍্যাৎযে প্রম দ্বারা শ্রীরাধা আমার অদ্ভুত মধুরিমা আস্বাদন করেন,শ্রীরাধার সেই প্রণয়-মহিমাই বা কীদৃশ(কেমন),শ্রীমতীর আস্বাদ‍্য আমার মাধুর্য‍্যই বা কীদৃশ,আমায় আস্বাদন করে শ্রীমতীর যে সুখাতিশয় হয়,তাইই বা কীদৃশ, এই তিন বাসনা পরিপূরণের জন্য মহাভাবে ভাবিত হয়ে শচীর গর্ভসিন্ধু হতে শ্রীগৌরচন্দ্রমা উদিত হলেন।*
*⚪শ্রীচরিতামৃতের আদির চতুর্থে এই শ্লোকের অতি বিস্তৃত ব‍্যাখ‍্যা করা হয়েছে।শ্রীচন্দ্রামৃতের টীকাকার ; শ্রীল স্বরূপদামোদরের শ্লোকের ভাব নিয়ে লিখেছেন=*
*🔵কদিচিৎ কৃষ্ণো রহসি স্বগতং বদতি, "শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো যেন প্রণয়মহিমা অনয়া রাধয়া মমাদ্ভুতমাধুর্য‍্যমাস্বাদ‍্যতে, মমৈব মাধুর্য‍্যং কীদৃক্ যদাস্বাদ‍্যতে রাধিকা সুখমনুভবতীতি বাঞ্জাত্রয়ং যত্নেনাপি যদি ন সিদ্ধং,তর্হি বুদ্ধম্, আশ্রয়ীভূতরাধাগতপ্রণয়মহিমা- মাধুর্য‍্যস্বাদসুখানি প্রণয়াদিবিষয়েণ ময়ানুভবিতুমমন‍্যত। প্রকাশভেদেন প্রকাশভিন্নং রাধিকাস্বরূপমাত্মন‍্যে- কীকৃত‍্যাবতীর্য‍্য স্বয়ং তদাস্বাদ‍্য তদুভয়ভজনপরিপাটীং দর্শয়িষ‍্যামী"তি তথাভবৎ। এবং তস্মিন্ সময়ে শ্রীরাধিকা পাদমীহিতবতী, "মৎপ্রাণনাথ শ‍্যামসুন্দমদ্বিরহেণ কীদৃক্ ভবতীতি জ্ঞাস‍্যামীতি। কিন্তু তৎস্বরূপং বিনা মদভীষ্টং ন সিদ্ধ‍্যতীতি,তৎস্বরূপা ভবিষ‍্যামী"তি। তচ্চিন্তনসমকালএব কৃষ্ণ আত্মানং তস‍্যামাবেশ‍্য তামাত্মন‍্যাবেশ‍্যৈকীভূতঃ। অতো রাধাকৃষ্ণদ্বিতয়ত্বেনান্তঃকৃষ্ণো বহির্গৌর ইতি।অতএব কৃষ্ণত্বেন রাধে রাধে ইত‍্যাদি বদতি,রাধিকাত্বেন কৃষ্ণকৃষ্ণেতি বদতি। এবং মহামন্ত্র প্রচারেহপ‍্যেব ক্রমঃ।কৃষ্ণাবেশাদ্ধারে হরে ইতি রাধাবেশাৎ কৃষ্ণকৃষ্ণেতি বীপ্সা,তদৈব কৃষ্ণাবেশাৎ হরে হরে ইতি বীপ্সা।নিগূঢ়প্রেমবিলাসচাতুর্য‍্যেণ কৃষ্ণমনোহরতীতি হরা,----রাধা।*
*🌻এর মর্মার্থ উপরোক্ত শ্লোকের বাংলা অনুবাদে প্রকাশ পেয়েছে। কিন্তু এতে একটি সবিশেষ কথা এই যে শ্রীগৌরাঙ্গসুন্দর রাধাভাবে বিভাবিত হয়ে "কৃষ্ণ কৃষ্ণ" নাম করতেন, আবার ক্বচিৎ ক্বচিৎ (কোথা কখনো)কৃষ্ণভাবে বিভাবিত হয়ে "রাধে রাধে" ধ্বনি করতেন।তিনি যে,হরে কৃষ্ণ,হরে কৃষ্ণ, কৃষ্ণ-কৃষ্ণ-হরে-হরে এই মহামন্ত্র জপ করতেন তাও কৃষ্ণভাবের ও রাধাভাবের আবেশসূচক "হরে" বলতে "রাধে" বুঝায়। "ইনি কৃষ্ণের মন হরণ করেন" এই অর্থে "হরা" অর্থ‍্যাৎ রাধা। এই "হরা" পদের সম্বোধনে "হরে" পদটি নিষ্পন্ন হয়েছে। শ্রীপ্রবোধানন্দও লিখেছেন=*
*"ক্বচিৎ কৃষ্ণাবেশান্নটতি বহুভঙ্গীমভিনয়ন্,*
*ক্বচিৎ রাধাবিষ্টো হরি হরীত‍্যার্ত্তিরুদিতঃ।*
*ক্বচিদ্রিঙ্গন্ বালঃ ক্বচিদপি চ গোপালচরিতো,*
*জগদ্ গৌরো বিস্মাপয়তি বহুগম্ভীরমহিমা।।"*
*🔶অর্থ‍্যাৎ কখনও শ্রীকৃষ্ণের বাল‍্যলীলা,কখনও বা পৌগন্ডলীলা, কখনও বা কৈশোরলীলা অভিনয়ে, আবার কখনও রাধাভাবে আবিষ্ট হয়ে  "হা কৃষ্ণ কৃষ্ণ" বলে রোদনের আর্ত্তিতে গম্ভীরমহিম শ্রীগৌরাঙ্গসুন্দর জগৎকে বিস্মিত করেন।*
*🍀এ ছাড়াও তাঁর আর একটি সহজ ভাব পরিলক্ষিত হত। সেটি ভক্তিভাব। শ্রীপাদ মুরারি গুপ্ত লিখেছেন=*
*"গোপীভাবৈ রীশ ভাবৈ র্দাসভাভবৈঃ ক্বচিৎ ক্বচিৎ।"*
*🌳শ্রীভগবান তাঁর ভক্তগণের প্রতি কৃপা করে বহু নাম-রূপ প্রকট করেছেন।তাঁর প্রত‍্যক নাম এবং প্রত‍্যেক রূপই নিত‍্য।তাঁর শ্রীগৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণচৈতন‍্য প্রভৃতি নামও তারক ও পারক। ভক্তভূষণ শ্রীল হরিদাস, হৃদয়ে শ্রীকৃষ্ণচেতন‍্যমূর্তির ধ‍্যান এবং মুখে তাঁর শ্রীনাম শুনতে শুনতে অপ্রকট হলেন। শ্রীল হরিদাস, আচার্য‍্যবর্য‍্য শ্রীল অদ্বৈত, শ্রীপাদ রূপ সনাতনাদি পার্ষদ ভক্তগণ তাঁর যে মূর্তি সন্দর্শন করেন, ভাব-বলের তারতম‍্যানুসারে একই শ্রীমূর্তিতে তাঁরা যে কিঞ্চিৎ কিঞ্চিৎ পার্থক্য অনুভব না করেছিলেন,তাইই বা কি করে বলা যায়।*
🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১০. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda110.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১০)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলীকা*
     *🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীপাদ প্রবোধানন্দ শ্রীশ্রীগৌরচন্দ্রকে অদ্বিতীয় পরমতত্ত্বরূপে বুঝেছিলেন।তাঁর প্রণীত শ্রীচৈতন‍্যচন্দ্রামৃত গ্রন্থে শ্রীগৌরাঙ্গতত্ত্ব যেরকম পরিস্ফুট (স্পষ্টভাবে)বর্ণিত হয়েছে,অন‍্যত্র সেইরকম বর্ণনাচ্ছটা প্রকৃতই সুদুর্ল্লভ। শ্রীগৌরসুন্দর তাঁর প্রত‍্যক্ষ দৃষ্ট উপাস‍্যদেব।তিনি স্বচক্ষে তাঁর রূপমাধুরী প্রত‍্যক্ষ(ইন্দ্রিয়গোচর) করেছিলেন এবং অনুমান ও অনুভব দ্বারা শ্রীগৌরের পূর্ণ রসতত্ত্বের অনুভব করেছিলেন।শ্রীপাদ প্রবোধানন্দ স্পষ্টতঃ বুঝেছিলেন, পরমতত্ত্ব শ্রীভগবান জগতে যেসব রূপ প্রকট করেছেন তার মধ্যে শ্রীগৌরাঙ্গরূপই সর্বশ্রেষ্ঠ, শ্রীগৌরের পরম ঐশ্বর্য‍্য,তাঁর অবাধ ঔদার্য‍্য (উদারতা বা বদান‍্যতা), তাঁর সর্বচিত্তাকর্ষক রূপমাধুর্য‍্য,তাঁর স্বীয় (নিজ)প্রেমরসাস্বাদন চাতুর্য‍্য, প্রেমময়ধামের অত‍্যদ্ভুত ব‍্যাপার।তাই শ্রীল প্রবোধানন্দ বলেছেন=*
*"অতুলসকলশক্ত‍্যাশ্চর্য‍্যলীলাপ্রকাশৈ রনধিগতমহত্বং পূর্ণ এবাবতীর্ণ।*
*🌺এটিও বহিরঙ্গ তত্ত্বের খ‍্যাপন (প্রচার) মাত্র। শ্রীগৌরতত্ত্বের যে নিগূঢ়  (একান্ত গুপ্ত বা দুর্জ্ঞেয় এবং অতি গভীর)ভাব শ্রীপাদ স্বরূপদামোদর প্রকাশ করেছেন, এমন কি শ্রীল রামরায় যা প্রত‍্যক্ষ করে মূর্চ্ছিত হয়েছেন, পূজ‍্যপাদ মহানুভাব গ্রন্থকার  সরস্বতী ঠাকুরের বর্ণনায় তারও আভাস এই গ্রন্থের জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়।*
*🌹শ্রীপাদ স্বরূপদামোদর শ্রীগৌরাঙ্গ তত্ত্বের নিগূঢ় ব‍্যাখ‍্যাতা,তাঁর ব‍্যাখ‍্যা সকলেই মহাপ্রভুর ব‍্যাখ‍্যা বলেই গ্রহণ করেছেন।শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব প্রকটন বা প্রকাশিত করার আর অধিকারীই বা কে?শ্রীপাদ স্বরূপদামোদর "সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ"।তাঁর সুবিখ‍্যাত শ্রীগৌরতত্ত্ব-প্রকাশক পদ‍্য গৌড়ীয় বৈষ্ণবসমাজের মর্ম্মগত মহা সিদ্ধান্ত।শ্রীপাদ স্বরূপদামোদর জগৎ সমক্ষে এই নিগূঢ় তত্ত্ব প্রকাশ করে বললেন "তোমরা এই যে শ্রীগৌর-বিগ্রহ দেখছ, জানো,উনি কি পদার্থ? তোমরা শ্রীকৃষ্ণের নাম শুনেছ ; শ্রীরাধা যে শ্রীকৃষ্ণের আহ্লাদিনীশক্তি তাও তোমরা শুনেছ। শক্তি ও শক্তিমান যে একাত্মা, এটিও তোমাদের অজানা নাই। সুতরাং শ্রীশ্রীরাধাকৃষ্ণ-লীলারসাস্বাদনের জন্য যদিও অনাদিকাল হতে শ্রীবৃন্দাবনে নিত‍্য লীলাময় যুগলবিগ্রহ বিদ‍্যমান, কিন্তু উঁনাদের তত্ত্বতঃ কোন ভেদ নাই। তত্ত্বতঃ শ্রীকৃষ্ণ তাঁর এই শ্রেষ্ঠতমা শক্তি শ্রীরাধা এক। তদ্ যথা শ্রীচরিতামৃতে পাওয়া যায় =*
*🌷রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান।*
*🌷দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র-পরমাণ।।*
*🌷মৃগমদ তার গন্ধ যৈছে অবিচ্ছেদ।*
*🌷অগ্নিও জ্বালাতে যৈছে কভু নাহি ভেদ।।*
*🌷রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ।*
*🌷লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ।।*
*🌷প্রেমভক্তি শিখাইতে আপনি অবতরি।*
*🌷রাধাভাব কান্তি দুই অঙ্গীকার করি।।*
*🌷শ্রীকৃষ্ণ চৈতন‍্যরূপে কৈল অবতার।*
*🌹সুতরাং শক্তি-শক্তিমদ্ভাবে এই দুই বস্তু তত্ত্বতঃ এক।তত্ত্বতঃ এক হয়েও লীলারস আস্বাদনের জন্য এই একই তত্ত্বের দুই দেহ।এই আনন্দময় দেহদ্বয়ও নিত‍্য।এই দুই বস্তু এক হয়েও দুই ; আবার দুই হয়েও এক।শ্রীগৌরাঙ্গরূপে এই দুই এক হলেন। এটিই শ্রীভগবদ্দেহের অচিন্ত‍্য ঐশ্বর্য‍্য।বর্তমান কলিকালে এই দুই বস্তু একাকারে গৌররূপে প্রকট হলেন। সুতরাং হে জীব,যাঁকে তুমি শ্রীগৌর বলে জেনেছ ইনি সেই দুয়ের ঐক‍্যপ্রাপ্ত মিশ্রিত অদ্ভুত শ্রীমূর্তি। শ্রীপাদ স্বরূপদামোদরের এই সিদ্ধান্তটি যে পদ‍্যে গ্রথিত হয়েছে তাহা এই ঃ----*
*"রাধা কৃষ্ণপ্রণয়বিকৃতিহ্ললাদিনী শক্তিরম্মাদেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ। চৈতন‍্যাখ‍্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈক‍্যমাপ্তং রাধাভাবদ‍্যুতিসুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম্।।*
*🌺শ্রীরাধা, শ্রীকৃষ্ণের প্রেমবিলাসের নিজানন্দ সাধনরূপা স্বরূপভূতা আহ্লাদিনী শক্তি। শক্তি-শক্তিমদ্ভাবে শ্রীশ্রীরাধাকৃষ্ণ একাত্মা কিন্তু শ্রীবৃন্দাবনে লীলাবিলাসের জন্য অনাদিকাল হতে এই এক বস্তু দুই শ্রীমূর্তিতে প্রকটিত।যদি বলো যে ইনারা একাধারে মিলিত হলেন তা কি প্রকারে বুঝতে পার?সেই জন্য শ্রীপাদ স্বরূপদামোদর স্পষ্টরূপে নির্দেশ করে বলেছেন শ্রীমতীর ভাবদ‍্যুতি সুবলিত দেহই সেই দুয়ের ঐক‍্যানুমানের (একত্ব অনুমানের) হেতু।ভ্রম-প্রমাদ- বিপ্রলিপ্সাকরণাপটবশূন‍্য মহানুভব ভাগবতগণের অনুভবই এ সম্বন্ধে প্রধানতম প্রমাণ।*
*🌳ফলতঃ শ্রীগৌরাঙ্গবিগ্রহে ভাবকান্তি-দ্বারা শ্রীরাধা প্রকটিত হয়েছেন। তাই মহা-অনুভাব-শিরোমণি শ্রীপাদ প্রকাশানন্দের গ্রন্থের উপক্রমে (১৩ শ্লোকে) লিখিত হয়েছে  ঃ--*
*"সিংহস্কন্ধং মধুরমধুরস্মেরগন্ডস্থলান্তং,*
*দুর্ব্বিজ্ঞেয়োজ্জ্বলরসময়াশ্চর্য‍্যনানা- বিকারম্।*
*বিভ্রৎ কান্তিং বিকচ কনকাম্ভোজগর্ভাভিরামা,*
*মেকীভূতং বপুরবতু বো রাধয়া মাধবস‍্য।।"*
*🌹অর্থ‍্যাৎ যাঁর স্কন্ধদেশ বা কাঁধ সিংহ তুল‍্য,যাঁর গন্ডস্থলের প্রান্তভাগ মধুরাদপিমধুর হাসিযুক্ত,এ দুর্বিজ্ঞেয় উজ্জ্বলরসময় বহুল-আশ্চর্য‍্যভাব বিশিষ্ট,যাঁর কান্তি প্রফুল্ল কনককমলের কেশর অপেক্ষাও মনোহর,শ্রীরাধামাধবের এই একীভূত শ্রীবিগ্রহধারী সেই শ্রীগৌরহরি তোমাদের রক্ষা করুন*।
*🙏জয় জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda109.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১০৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলীকা*
      *🙏🙏গৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
      ***************************
*👥লোকে কথায় বলে "যার যেমন ভাব,তার তেমন লাভ"।ফলতঃ (ফলে) রসভেদেই ভগবদ্-দর্শনে তারতম‍্য ঘটে। এখানে রসসংগ্রহের একটি পদ‍্য উদ্ধৃত করা যাচ্ছে ঃ---*
*"রৌদ্রোসদ্ভুতঃ শুচিরথোধৃত সখ‍্যহাসো,*
*বীরোহথ বৎসলযুতঃ করুণো ভয়াঙ্কঃ।* 
*বীভৎস সংজ্ঞ উদিতোহথ তথৈব শান্তঃ,*
*সপ্রেম ভক্তিরিতি তে দ্ব‍্যধিকা দশ স‍্যুঃ।।"*
*🌺ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে এই রসের যথেষ্ট বিচার করা হয়েছে।সেই বিচার মনস্তত্ত্বের(মানবমনের প্রকৃতি ক্রিয়া ও গতিপ্রকৃতি বিষয়ক বিজ্ঞানের,বা মনোবিজ্ঞানের)সূক্ষ্মতত্ত্বে পূর্ণ।শ্রীভগবদ্-দর্শনে অথবা তদনুভাবে যে তারতম‍্য ঘটে তার জন্য হৃদয়নিহিত বা হৃদয়-অর্পিত রসের তারতম‍্য ও জ্ঞানের তারতম‍্য।এই জ্ঞানকে সাধারণতঃ চারপ্রকার, তদ্ যথা--, প্রতিকূল জ্ঞান,অজ্ঞান,সজ্ঞান এবং অনুকূল জ্ঞান।শ্রীকৃষ্ণ পরমসুখ বিগ্রহ।এই বিগ্রহ দর্শনে কংসের মৃত‍্যুভয় উপস্থিত হল কেন?যেহেতু কংস প্রতিকূল জ্ঞানে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন।শর্করাখন্ড (শর্করা=চিনি) স্বভাবত মিষ্টি হলেও দূষিত জিহ্বায় সেটি তেতো বলেই অনুভূত হয়ে থাকে।অন‍্য কেউবা যাজ্ঞিক ব্রাহ্মণদের মতো অজ্ঞানতা বশতঃ তাঁর পরম পুরুষত্ব অনুভব করতে না পেরে তাঁকে সাধারণ নরবালক বলে মনে করলেন,(ব্রজের অন্নভিক্ষা লীলায়), কিন্তু জ্ঞান-যোগীগণ তাঁকে সর্বজ্ঞানস্বরূপ পরম ব্রহ্ম বলে স্থির করলেন।অপরপক্ষে নারীগণ তাঁকে আপন-জন বলে তাঁর মাধুরী আস্বাদনে সমর্থ হলেন।বৃষ্ণিগণের (যদুবংশের)কাছে তিনি আপন বলে বিবেচিত হলেও তাঁরা ঐশ্বর্য‍্য ভাবে বিভাবিত সঙ্গে ঐশ্বর্য‍্য মিশ্রিত ভালবাসার চোখে দর্শন করতে লাগলেন।*
*🌳সর্বরসকদম্বমূর্তি শ্রীভগবান রূপমাধুর্য‍্যরস বিশেষসেবী ভক্তগণের কাছে ভিন্ন ভিন্ন ভাবে আস্বাদ‍্য ও অনুভূতমান হয়ে থাকেন।সিদ্ধভক্ত শ্রীল বিল্বমঙ্গলের কাছে শ্রীকৃষ্ণের যে মাধুর্য‍্য  প্রকটিত হল,অন‍্যের কাছে সেইরকম প্রকাশ না হতে পারে।শ্রীভগবান নিজে গীতায় বলেছেন=*
*"নাহং প্রকাশঃ সর্ব্বস‍্য যোগমায়াসমাবৃতঃ।"*
*💧অর্থ‍্যাৎ যোগমায়াসমাবৃত (যোগমায়া আমায় ঢেকে রেখেছেন) আমি সকলের কাছে প্রকটিত হই না।*
*🍀আবার পাত্রভেদে এই প্রকটনেরও তারতম‍্য আছে। সুতরাং তিনি রসিকভক্তশ্রেষ্ঠ শ্রীল রামরায়কে যেরকম মাধুরী দেখিয়েছিলেন, শ্রীগৌরাঙ্গলীলায় অন‍্য কারও কাছে তাঁর সেইরকম প্রকাশ করেননি,এটি তাঁর নিজ শ্রীমুখের বাণী।*
*🪷শ্রীশ্রীমন্মহাপ্রভুর প্রকট-লীলাবিহার-সময়ে তাঁর নিষ্ঠাবান্ ভক্তগণ তাঁকেই কলিযুগের একমাত্র উপাস‍্য বলে দৃঢ়-নিশ্চয় করেছিলেন।পরমবিদ্বৎ শিরোমণি শ্রীল সার্বভৌম শ্রীগৌরাঙ্গ নামজপে ও শ্রীগৌরাঙ্গ রূপধ‍্যানে বিভোর থাকতেন। বেদান্ত-সাংখ‍্য বৈশেষিক পাতঞ্জলমীমাংসা আগম-নিগম- মহাপুরাণ-ইতিহাস-পঞ্চরাত্র- অলঙ্কার কাব‍্যনাটকাদি রহস‍্যসিদ্ধান্তের অনর্গল বক্তা= অসংখ্য সন্ন‍্যাসীবর্গের পরমারাধ‍্য,পরিব্রাজকরাজ শ্রীপাদ প্রবোধানন্দ শ্রীগৌরাঙ্গচন্দ্রকেই একমাত্র উপাস‍্য বলে ভজনা করতেন। শ্রীগৌরাঙ্গ-রূপে তাঁর নিষ্ঠাবুদ্ধি নিরতিশয়(অত‍্যধিক)দৃঢ় ছিল।শ্রীশ্রীনদীয়াবিহারীর রূপরসে তাঁর মন এমন আসক্ত হয়েছিল যে তিনি তাঁর অন‍্যরূপ হৃদয়ে স্থান দেওয়া কষ্টকর মনে করতেন।*
*" শ্রবণ-মনন-সঙ্কীর্ত্তাদি ভক্ত‍্যা মুরারের্যদি,*
*পরমপুমর্থং সাধয়েৎ কোহপি ভদ্রম্।*
*মম তু পরমপারপ্রেমপীযূষসিন্ধোঃ,*
*কিমপি রসরহস‍্যং গৌরধাম্নো নমস‍্যম্।।"*
*🌹অর্থ‍্যাৎ যদি কোন কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের শ্রবণ,মনন,কীর্তনাদি নববিধ ভক্তি দ্বারা পরমপুরুষার্থ প্রেমের সাধন করেন,তা করুন ভালই। কিন্তু সেই অপার প্রেমসিন্ধুস্বরূপ শ্রীগৌরাঙ্গের ভক্তিরসে যে অতি অদ্ভুত রহস্য আছে,তাইই আমার নমস‍্য।তিনি আরো বলেন=*
*"ঈশং ভজন্তু পুরুষার্থচতুষ্টয়াশা,*
*দাসা ভবন্তু চ বিহায় হরেরুপাস‍্যান্।*
*কিঞ্চিৎরহস‍্যপদলোভিতধীরহন্তু,*
*চৈতন‍্যচন্দ্রচরণং শরণং করোমি।।"*
*🌻অর্থ‍্যাৎ যে কোন ব‍্যক্তি ধর্ম্ম,অর্থ, কাম ও মোক্ষ এই পুরুষার্থ চতুষ্টয় অভিলাষী হয়ে শ্রীকৃষ্ণ ভজনাই করুন বা অন‍্য উপাস‍্য পরিত‍্যাগ করে শ্রীকৃষ্ণের একান্ত দাসই হন, কিন্তু আমি সেই অতি দুর্লভ শ্রীচৈতন‍্যচরণারবিন্দ মকরন্দলুব্ধ হয়ে সেই শ্রীচরণেরই আশ্রয় গ্রহণ করেছি।*
*🙏জয় জয় শ্রীনদীয়াবিহারী শ্রীগৌরাঙ্গের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds